Author: desk

  • রাঙ্গুনিয়ায় রাহে ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় রাহে ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ সম্পন্ন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ

    রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর গ্রামের রাহে
    ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ গত বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায়
    সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও সুলতানুল আরেফিন, ছাহেবুরল
    অজুবুল কোরআন, দুলহায়ে হযরত, গাউছুল আজম শাহছুফি মৌলানা সৈয়দ ছালেকুর
    রহমান শাহ (ক:) আল রাহেভান্ডারীর ৫৪তম বার্ষিক ওরশ মহাসমারোহে পালিত হয়।
    এ ওরশ মাহফিলে রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও পটিয়া নজীর আহমদ দোভাষ
    ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মানবিক ড.জুলকারনাইন চৌধুরী
    জীবনের পক্ষ থেকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মাজারে পুষ্পমাল্য অর্পণ করে
    শ্রদ্ধা জানাবেন। এসময় উপস্থিত ছিলেন- কুসুমপুরা ইউনিয়ন পরিষদের
    চেয়ারম্যান ও নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা জাকারিয়া ডালিম,
    ফাউন্ডেশনের মুখপাত্র ইউসুফ খাঁন, অর্থ সচিব নজরুল ইসলাম, ফাউন্ডেশনের
    উপদেষ্টা ডাক্তার মো. জাহাঙ্গীর, সদস্য মো. মনজু, সুমন, কায়সার।

  • মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির উদ্যােগে শিক্ষা সামগ্রী বিতরণ

    মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির উদ্যােগে শিক্ষা সামগ্রী বিতরণ

    বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৯৪ তম খোশরোজ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির উদ্যােগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা আমিনুল হক তামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী সদস্য
    নাছির উদ্দীন, সাংগঠনিক সমন্বয়কারী জাফরুল ইসলাম, সাইফুল ইসলাম সোহেল,মাওলানা সেলিম উদ্দীন ও জাগির হোসেন সহ অন্যান্যরা।

  • মধুপুরে দুস্থদের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

    মধুপুরে দুস্থদের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    টাঙ্গাইলের মধুপুরে আশ্রয়ণ প্রকল্পের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন টাঙ্গাইলের নবগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বৃহস্পতিবার(২২ডিসেম্বর২২)ইং রাতে মধুপুরে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক।

    মত বিনিময়সভা শেষে মধুপুরের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। মধুপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীম ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    এ সময় মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরকে, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর থানার ওসি মাজহারুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় মধুপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীসমাজ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান।।

  • গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক কন্যা আল‌ভি খাঁন

    গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক কন্যা আল‌ভি খাঁন

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার ধীপুর ইউ‌নিয়‌নের ধীপুর সরকা‌রি প্রাঃ বিদ‌্যালয় থে‌কে পঞ্চম শ্রেনী‌তে মোসাম্মদ আল‌ভি আক্তার গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সর্বমোট ৬৫৪
    নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।

    আলভ‌ি মুন্সীগঞ্জ জেলা অলনাইন প্রেস ক্লা‌বের ক্রিয়া সম্পাদক, দৈ‌নিক প্রতি‌দি‌নের কাগজ‌ের টঙ্গীবাড়ী উপ‌জেলার প্রতি‌নি‌ধি ও অনলাইন নিউজ পোটাল‌ বিড‌ি‌সি ক্রাইম বার্তার ষ্টাফ রি‌পোটার মোঃকা‌দির খাঁন‌ের একমাত্র কন‌্যা ।

    তার এ ফলাফলের জন্য বাবা-মা ছাড়াও বিদ‌্যাল‌রের শিক্ষক ও প্রাইভেট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দোয়া প্রার্থনা করেছে মোসাম্মদ আল‌ভি আক্তার ।

  • উন্নয়ন প্রকল্পের অবকাঠামো বাস্তবায়নের অন্যতম উপকরণ বালু

    উন্নয়ন প্রকল্পের অবকাঠামো বাস্তবায়নের অন্যতম উপকরণ বালু

    এনামুল হক সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

    উন্নয়ন প্রকল্পের অবকাঠামো বাস্তবায়নের অন্যতম উপকরণ বালু। বালুমহাল হতে বালু উত্তোলন হলে রাজারহাটে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে সরকার ঘোষিত কালিরহাট বালুমহাল।উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজ বাস্তবায়নে অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলো বালু। অপরিকল্পিতভাবে বালু বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে যেখানে সেখানে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের কারণে বিলীন হয়েছে তীরবর্তী শতশত ঘরবাড়ি পাশাপাশি সরকার হারিয়েছে রাজস্ব।
    পরিকল্পিতভাবে বালু উত্তোলন করলে নদী ফিরে পাবে নাব্যতা ঠিক থাকবে পানির গতিপথ। গত কয়েক বছর ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন প্রায় বন্ধ হওয়ার কারণে বিভিন্ন ঠিকাদারী ও ব্যক্তি পর্যায়ের উন্নয়ন কর্মকান্ডে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়। অপরদিকে বালু মহাল ছাড়া বালু উত্তোলন করা দন্ডনীয় অপরাধ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা নীতিমালা ২০১০অনুযায়ী বিপনের উদ্দেশ্যে আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে নদীর তলদেশ বা উম্মুক্ত স্থানে বালু উত্তোলন নিষিদ্ধ । এছাড়া উক্ত আইনে বালু উত্তোলন ও বিপননের উদ্দেশ্যে ড্রেজিংয়ের অপরাধে অনূর্ধ্ব দুই বছর কারাদন্ড এবং সর্বনিম্ন ৫০হাজার থেকে ১০লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে।এঅবস্থায় সরকার অনুমোদিত বালু মহালটি চালু হলে উন্নয়ন প্রকল্পগুলোতে নতুন গতি সঞ্চার করবে।জেলা প্রশাসকের রিভিনিউ শাখা সুত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর ১০ দশমিক ৮৫ একর জমির উপর এই বালু মহাল ইজারা কার্যক্রমের শেষ প্রস্তুতি চলছে।
    বালু মহাল হতে নিয়মতান্ত্রিকভাবে ইজারাদার বালু উত্তোলনে সৃষ্টি হবে কর্মসংস্থান বৃদ্ধিসহ রাজস্ব আয় ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে বলে জানিয়েছেন ঠিকাদার ও সচেতন মহল। গত ২১শে নভেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরীত পত্রে বালু মহাল ইজারা গ্রহণের নিমিত্তে বিজ্ঞাপ্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে।প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লাইসেন্সের জন্য আবেদন করেছেন প্রায় দেড়শতাধিক ঠিকাদার।
    রাজারহাট উপজেলা প্রকৌশলী মো: সোহেল রানা দৈনিক আমার সংবাদকে বলেন,উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বালুর বিকল্প নেই। বালুর অভাবে উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নে ধীরগতি ছিলো। ঘোষিত বালুমহাল হতে বালু উত্তোলন হলে সরকার পাবে রাজস্ব,পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে।

    রাজারহাট উপজেলার ঠিকাদার আজগার আলী বলেন,বৈধ বালু মহাল না থাকায় তিস্তা নদী থেকে যত্রতত্র অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন চলে আসায় নদী ভাঙন সহ বিভিন্ন সমস্যা দেখা দিত। এখন নির্ধারীত বালু মহাল চালু হলে নদী ভাঙন প্রতিরোধ এবং নির্মাণ কাছে গতি বাড়বে। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করে দৈনিক আমার সংবাদকে বলেন এই অঞ্চলের মানুষের দাবি ছিলো অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে বৈধভাবে বালু উত্তোলনের ব্যবস্থা করা, জনগণের দাবির প্রেক্ষিতে যাচাই বাছাই করে পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের মতামতের ভিত্তিতে স্থান নির্ধারণ করা হয়েছে যাহা উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজের সহায়ক হবে।ইজারা প্রদান প্রক্রিয়া জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রক্রিয়াধীন #

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

    পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ

    পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম সরকার (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটসাইকেল আরোহী ইব্রাহিম পুঠিয়া পৌরসভার ৯নং ঝলমলিয়া ওয়ার্ডের মৃত দেদার হোসেনের ছেলে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের কাঁঠালবাড়িয়া এলাকার জাকের মঞ্জিল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় ইব্রাহিম তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে পুঠিয়া বাসস্ট্যান্ডে তার একতা কাউন্টারে আসছিলেন। এসময় পথিমধ্যে ঢাকা-রাজশাহী মহাসড়কের কাঁঠালবাড়িয়া এলাকার জাকের মঞ্জিল নামক স্থানে পৌঁছানো মাত্রই পুঠিয়া থেকে একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটসাইকেল আরোহী ইব্রাহিম সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানে মারা যান। খবর পেয়ে পবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম খান বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে বলে এ কর্মকর্তা জানান।

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া রাজশাহী।।

  • বরগুনার তালতলী প্রেসক্লাবের সভাপতি মোতালিব, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ

    বরগুনার তালতলী প্রেসক্লাবের সভাপতি মোতালিব, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলী প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মু. আ. মোতালিব(যুগান্তর) ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ(আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন। এ নিয়ে খাইরুল ইসলাম আকাশ তালতলী প্রেসক্লাবের টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

    শুক্রবার (২৩ডিসেম্বর) সকাল ১০টায় প্রতি পদের বিপরীতে একজন করে মনোনয়ন ফরম সংগ্রহ করায় ৯ সদস্যের কমিটিকে নির্বাচন কমিশনার অনুমোদন দেয়।

    গত ২৯ নভেম্বর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক সভায় ২০২৩ সালের কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে সকল সদস্যদের সম্মতিতে প্রতি পদের বিপরীতে একজন করে মনোনয়ন ফরম তুলে। এরপরে ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো । পরবর্তীতে কোনো পদ থেকে প্রত্যাহার না করায় প্রধান নির্বাচন কমিশন ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটির ৮ জনকে নির্বাচিত ঘোষণা করেন । অর্থ সম্পাদক পদে কেউ মনোনয়ন ফরম ক্রয় করেনি। এজন্য ঐ পদটি শূন্য রয়ে গেছে। পরবর্তীতে মিটিং করে কোআপ করে ঐ পদে কাউকে নেওয়ার জন্য কার্যনির্বাহী কমিটিকে নির্বাচন কমিশন অনুরোধ করেন। ছাতনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ছিদ্দিক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

    কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি মংচিন থান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহিন সাইরাজ, নির্বাহী সদস্য গোলাম কিবরিয়া ও জসিম উদ্দিন।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত ১৪ দলের মনোনয়ন প্রত্যাসী এমপি পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায়

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত ১৪ দলের মনোনয়ন প্রত্যাসী এমপি পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায়

    স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা জাসদের আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে জাসদের আহবায়ক কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাসদের সহ সাধারণ সম্পাদক গীতি গমন চন্দ্র রায় তিনি বলেন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে জাসদের মশাল প্রতীকে নির্বচন করেছেন শুন্য ঘোষিত সদস্য নং -৫ ঠাকুরগাঁও-৩ আসনে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে মনোনয়ন পেলে তিনি আসন্ন উপনির্বাচন করতে প্রস্তুত রয়েছেন।এবং জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু ও শিরিন আক্তার এমপি,ঠাকুরগাঁও জেলা কমিটির প্রতি তাকে মশাল প্রতীকে মনোনয়ন দিয়ে ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আহবান জানান।সব শেষে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে ইনু ও শিরিন আক্তার এমপিকে শুভেচ্ছা ও সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।পরে জাসদের সাবেক সহ সভাপতি মোঃইব্রাহিম,জাসদের পীরগঞ্জ ইউনিয়ন সভাপতি মোঃফরজন আলী,জাসদের সদস্য মোঃওমর ফারুক,জাসদের সদস্য দীপেন্দ্র নাথ রায় প্রমুখ।

    আলোচনা শেষে জাসদের সর্ব সম্মতিক্রমে গীতিগমন চন্দ্র রায় সহ দুই জন মনোনয়ন প্রত্যাশীর নাম রেজুলেশন করা হয় এবং ২৪ শে ডিসেম্বর২০২২ ইং তারিখে ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি মোঃরাজিউর রহমান বাবলুর কাছে তালিকা প্রেরণ করার চুড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।উক্ত সভা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।

  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ক্রিকেটার সাঞ্জামুলের বোন-দুলাভাই নিহত

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ক্রিকেটার সাঞ্জামুলের বোন-দুলাভাই নিহত

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে মারা গেছেন ক্রিকেটার সানজামুল হকের বড় বোন নিশি খাতুন ও তার দুলাভাই সালাউদ্দিন কাদের। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বালিগ্রামে এ ঘটনা ঘটে।

    জানা যায়, পিকনিকে গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহীর একটি ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। একসঙ্গে তলিয়ে যাওয়া তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মহল্লার বিপরীতে বালুগ্রাম নামক স্থানে পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। জায়গাটি পড়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

    নিখোঁজ ব্যাংক কর্মকর্তার নাম সালাহউদ্দিন কাদের রূপন (৩৮)। তিনি উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার বাসিন্দা তিনি। তাঁর স্ত্রীর নাম মানজুরি তানভীর নিশি (৩২)। তিনি গৃহিনী। শুক্রবার এই দম্পতিসহ শ্রীমন্তপুর মহল্লার ১৫-২০ জন নৌকায় চড়ে বালুগ্রাম চরে পিকনিক করতে গিয়েছিলেন।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব অফিসার নমির উদ্দিন জানান, পিকনিকে গিয়ে রান্নাবান্নার পর কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় সালাহউদ্দিন ও মানজুরিসহ তিনজন তলিয়ে যান। এ সময় সঙ্গে থাকা অন্যরাই মানজুরিসহ দুজনকে উদ্ধার করেন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মানজুরির মৃত্যু হয়।

    তিনি আরও জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাজশাহী সদর স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধানে পদ্মার তলদেশে উদ্ধার অভিযান চলছে। তবে বিকাল ৫টা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।

    নিজস্ব প্রতিবেক,
    রাজশাহী।

  • সব ওরাওঁ সম্প্রদায় নৌকায় ভোট দিবেন শতভাগ নিশ্চয়তা দিচ্ছি নেতৃবৃন্দ- রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয়  ওরাওঁ শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

    সব ওরাওঁ সম্প্রদায় নৌকায় ভোট দিবেন শতভাগ নিশ্চয়তা দিচ্ছি নেতৃবৃন্দ- রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় ওরাওঁ শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন ( বসা) র উদ্যোগে ৩ দিন ব্যপি ৫ম. বাংলাদেশ ওরাঁও শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠনের (বসা) সভাপতি প্রকৌশলী মলিন লাকড়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রাজা দিঘরী রাজ পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা রাজশাহী জেলা সহকারি ক্রীড়া কমান্ডার রামপদ সরদার, উপস্থিত ছিলেন, ভারতের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. গ্রিরিস কুজুর, জন প্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার উপ-সচিব দেবেন্দ্র নাথ উরাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর মোঃ তারেক নূর, রাজস্ব বোর্ডের সাবেক কমিশনার, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল, বিশিষ্ট সমাজ সেবক, সুনন্দন দাস রতন, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ শরিফুল ইসলাম, তানোর সার্কেল এসপি মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর জেলার বীরগজ্ঞ সরকারি কলেজের অধ্যক্ষ, মোঃ মাকসুদুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালযের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী প্রমূখ।

    শিক্ষা সংস্কৃতি ঐক্য প্রগতি ” আসুন মিলি বিন্দুতে, প্রাপ্তি সুখের সিন্ধুতে”” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলোচনা করা হয়েছে সমাজ উন্নয়নে আদিবাসী যুব ও নারী সমাজের ভূমিকা, বিশ্বায়নের যুগে আইটি শিক্ষার গুরুত্ব, পড়াশুনার বিভিন্ন স্তর ও সুযোগসুবিধা, আদিবাসীদের আইন ও অধিকার বিষয়ে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, কবি, গবেষক, কলাম লেখক, মাধবাধিকার কর্মী, সমাজসেবী, সাংস্কৃতি কর্মী, কৃতি শিক্ষার্থী, সংগঠক। এছাড়া এখানে উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় ওরাওঁ নৃত্যু।

    প্রধান অতিথি ওমর ফারক চৌধুরী এমপি বলেন, বিএনপি হচ্ছে গণতন্ত্র হত্যাকারী, জিয়াউর রহমান সেনানিবাস থেকে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। আওয়ামীগের সরকার উন্নয়নের সরকার, শিক্ষা বান্ধব সরকার, বিশ্বে মাথা উচ্চু করে দাঁড়ানোর সরকার। ছাত্র সংগঠনের জন্য আগামীতে যা যা করা দরকার তা আমি করবো। এ সংগঠনকে শক্তিশালী করা হবে।, তালের রস না পান করার জন্য সচেতেনতা সৃষ্টি করবে। তাদের ভূমি অধিকার নিয়ে বিভিন্ন স্তরে কথা বলতে হবে যে, যেন ভূমির সমস্যার সমাধান হবে। তোমাদের সবাইকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। আমি এক বেলা না খেয়ে থাকবো কিন্তু পড়া লিখা করবো। নিজের পাঁয়ে দাঁড়াতে হবে। তোমাদের মধ্যে যারা শিক্ষিত হচ্ছো, প্রতিষ্ঠিত হচ্ছো তাদেরকে দায়িত্ব নিয়ে হবে, যেন অন্যদের শিক্ষিত, করতে সাহায্য করতে হবে, চাকুরীর ব্যবস্থা করতে হবে, আগুনে না পুড়লে লৌহা কোন দিন ইস্পাত হয় না। তাই তোমাদের সমস্যার সমাধান তোমাদেরকে করতে হবে। ওরাওঁ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তারা ইচ্ছা করলে আর পেছনের দিকে আর আসতে পারবে না। বর্তমান সরকার তোমাদের সাথে আছে, তোমাদের কোন ভয়, আমি এমপি হয়েছি, রাজনীতি করচ্ছি আদিবাসীদের ভাগ্যের উন্নয়ন করার জন্য। তাই আমাকে আদিবাসী প্রীতি বলে থাকেন। এখন আদিবাসীদের আর আলাদা করে দেখা হয় না।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।