Author: desk

  • ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী উৎসবে নবীন-প্রবীণের মিলনমেলা

    ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী উৎসবে নবীন-প্রবীণের মিলনমেলা

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন।‘আরে বন্ধু তুই কেমন আছিস?’ দোস্ত তুই কি আমায় ভুলে গেছিস, তোর খবর কী দোস্ত?’ ‘অনেক দিন পর দেখা বন্ধু! আয় আয় সেলফি তুলি’- দীর্ঘদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর এভাবেই চলে কুশলবিনিময়। স্মৃতিচারণ করতে করতে অনেকে ফিরে যান শৈশবের সেই মধুর দিনগুলোয়। অনেকে আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন। তারা সবাই সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। শনিবার বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপনের প্রথম দিনে তাদের মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকে রাত অবধি উল্লাসে মেতে ওঠেন তারা। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় মাঠটি হয়ে উঠেছিল একটি পরিবার,বন্ধুদের আড্ডাখানা আর প্রাণের মেলা। দুই দিনব্যাপী এ আয়োজনের শেষদিন আজ(২৫ ডিসেম্বর)রবিবার। এদিনও সকাল ৯টা থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানটি চলবে রাত পর্যন্ত।প্রাণের এ মেলায় শৈশব-কৈশোরের রং ছড়াতে দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও সাবেকরা ছুটে এসেছেন। ১৯২০ সালে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। নিজেদের শৈশবের শিক্ষা প্রতিষ্ঠানের শত বার্ষিকী উৎসব। উৎসবে কে নেই- এমপি, সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, অধ্যাপক, চিকিৎসক এককথায় সবাই ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের কেউ কেউ এসেছেন স্ত্রী-সন্তানদের নিয়ে। ছোটবেলার স্কুলের ক্লাসরুম আর বারান্দায় চোখ বুলিয়ে এ সময় অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন। দিনভর চলে আড্ডা, ছবি তোলা, গানের তালেতালে নাচ আর হইহুল্লোর। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের প্রথমদিনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র(ব্যাচ-১৯৬০) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস কে হাবিবুল্লাহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও প্রাক্তন ছাত্ররা। শতবার্ষিকী উদযাপন আয়োজক কমিটির আহবায়ক পাবনা-আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির জানান, বিভিন্ন অনুষ্ঠান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার সমাপ্ত হবে শতবর্ষ উদযাপন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সামছুল আলম বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি, এ স্কুল থেকে যারা পাস করে গেছেন তারা কাজে লেগেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত। সেনাবাহিনী, নৌবাহিনী, বেসামরিক প্রশাসন, সাংবাদিক, ব্যবসাসহ সর্বক্ষেত্রে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়েছেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুহাম্মদ আবুল কাশেম বলেন,সময়ের সিঁড়ি বেয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি গৌরবময় শতবার্ষিকী উদযাপন করছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র(ব্যাচ-১৯৮৭) ও দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার সাইদুল হক, আমি গর্ববোধ করি সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পড়াশোনা করেছি। আমাদের শিক্ষকরাই আমাদের মানুষের মতো মানুষ হয়ে বড় হওয়ার মূলমন্ত্রটি শিখিয়েছেন। প্রাক্তন ছাত্র এ.কে.এম ফজলুল হক বলেন,আমি আজও আমার সেই দিনের বন্ধুদের ভুলতে পারিনি, চোখের সামনে ভেসে আসে সবকিছু- বলতে বলতে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। প্রাক্তন শিক্ষার্থী আব্দুস শুকুর(ব্যাচ-১৯৫৪) বলেন, এ বিদ্যালয় আমার গর্বের জায়গা, প্রাণের জায়গা। জীবনে যদি কিছু করতে পারি, পেরেছি তাহলে ভিত্তিটা হচ্ছে এ স্কুল। স্কুলশিক্ষকদের আশীর্বাদেই করতে পারছি। যখন চোখের সামনে সবাইকে দেখছি, সত্যিই প্রাণটা ভরে উঠছে। এ যে কত আনন্দের, খুশির তা বলে বোঝানো যাবে না।প্রাক্তন ছাত্র(ব্যাচ-১৯৬৫) ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু বকর মিয়া বলেন, জীবনে মেধাবী হওয়ার চেয়ে আদর্শ মানুষ হওয়া জরুরি। এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী আদর্শ মানুষ হয়েছে। এ কারণে আমি গর্ববোধ করি। প্রাক্তন ছাত্র(ব্যাচ-১৯৫৪) ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) প্রতুল কুমার পোদ্দার বলেন, এ স্কুলের স্মৃতি জীবনে কোনোদিন ভুলতে পারব না, ভোলা যায় না। আমরা যখন সবাই একত্রিত হই তখন মনে হয়, এই বুঝি আমরা আগের বয়সে, আগের জীবনে ফিরে গেলাম।
    ুু
    এম এ আলিম রিপনং
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঝিনাইদহে ট্রমা হাসপাতালের পর এবার খাবার  স্যালাইন ফ্যাক্টরির প্রকল্প বাতিল

    ঝিনাইদহে ট্রমা হাসপাতালের পর এবার খাবার স্যালাইন ফ্যাক্টরির প্রকল্প বাতিল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নির্মানের পর দীর্ঘ ১৫ বছর পড়ে থাকার পর ঝিনাইদহ ওরাল স্যালাইন ফ্যাক্টরি আর চালু হচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিদের তৎপরতা না থাকায় এই প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রনালয়। এদিকে এর আগে ট্রমা হাসপাতালেরও বরাদ্দ বাতিল হয়েছে। এ নিয়ে জেলাবাসির মনে ক্ষোভ বিরাজ করছে। অনেকে বলছেন, মানুষ চেয়ে পায়না, আর দুই দুটি সরকারী প্রতিষ্ঠান সাবেক সংসদ সদস্য মরহুম মশিউর রহমান প্রতিষ্ঠিত করলেও তদ্বীরের অভাবে তা বাতিল হয়ে গেলো। এদিকে স্যালাইন ফ্যাক্টরির ভবনটির কি গতি হবে তাও বলতে পারে না সিভিল সার্জন দফতর। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে থাকতে এখন কোভিড টিকাদান কেন্দ্র করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সুত্রে জানা যায়, ২০০৪ সালে একটি প্রকল্পের আওতায় ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার পুরানো হাসপাতালের পাশে ওরাল স্যালাইন ফ্যাক্টরি নির্মাান কাজা শুরু হয়। কাজ শেষ হয় ২০০৭ সালে। এরপর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর কর হয়। কথা ছিল এ ফ্যাক্টরিতে স্যালাইন তৈরি হবে। এ স্যলাইন আশেপাশের জেলার সরকারি হাসপাতাল গুলোতে সরবরাহ করা হবে। ব্যবহৃত হবে রোগিদের চিকিৎসায়। বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত রোগিদের চিকিৎসায় এই ফ্যাক্টরি ভুমিকা রাখতো। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোন লোকবল নিয়োগ হয়নি। সরবরাহ করা হয়নি স্যালাইন তৈরির যন্ত্রপাতি। ফলে কাজে আসছে না। প্রতিষ্ঠানটির ঠিকাদার জাহিদ হোসেন জানান, স্যালাইন ফ্যাক্টরি নির্মানে ৯২ লাখ টাকা ব্যয় হয়েছিল। কিন্তু নির্মানের পর থেকে ভবনটি পড়ে আছে। তিনি বলেন, পরবর্তীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা একটু তৎপর হলেই প্রতিষ্টানটি চালু করা সম্ভব হতো। এ বিষয়ে জেলার মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু বলেন, অনেক টাকা ব্যয়ে এ স্যালাইন ফ্যাক্টরিটি নির্মান করা হয়। এটি দীর্ঘদিন যাবত পড়ে থেকে নষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে নির্মানের উদ্দেশ্য। তিনি এই প্রকল্পটি বাতিল না করে চালুর দাবি করেন। জেলার সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ বলেন, অনেক আগে স্যালাইন ফ্যাক্টরিটি নির্মার করা হয়। লোকবল ও যন্ত্রপাতি সরবরাহ না করায় চালু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা জানান, যশোরে একটি স্যালাইন ফ্যাক্টরি আছে। সে কারনে পাশের জেলা ঝিনাইদহে আরেকটি ওরাল স্যালাইন ফ্যাক্টরি চালুর যৌতিকতা আছে বলে মনে করছেন না কর্তৃপক্ষ। আর ভবনটি অন্য ভাবে ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে বলে তিনি জানান। এদিকে ঝিনাইদহ দুর্ঘটনা প্রবন এলাকা হওয়ায় সাবেক সংসদ সদস্য মরহুম মশিউর রহমান জেলায় একটি ট্রমা সেন্টারের বরাদ্দ নিয়ে আসেন। কিন্তু জমি অধিগ্রহনে জটিলতা থাকায় সেটিও বাতিল হয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ার সুবাদে বিএনপির সাবেক এমপি সদ্য প্রয়াত মশিউর রহমান ঝিনাইদহ শহরে শিশু হাসপাতাল, ডয়াবেটিক হাসপাতাল, চক্ষু হাসপাতাল, খাবার স্যৗালাইন ফ্যাক্টরি, ট্রমা হাসপাতাল, হরিণাকুন্ডুতে বিএসসি নার্সিং ট্রেনিং কেন্দ্র, করোনারী কেয়ার ইউনিট, নার্সিং ইন্সটিটিউট, ম্যাটস, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি, মুক ও বধির স্কুল, পলিটেকটিক ইন্সটিটিউট, বিআরটিএ ট্রেনিং সেন্টার, সরকারী ভেটেরিনারি কলেজ, কৃষি ইন্সটিটিউট, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রসহ অসংখ্য সরকারী প্রতিষ্ঠান স্থাপন করে নজীর সৃষ্টি করেন। কিন্তু পরবর্তীতে তিনি আর সংসদ সদস্য হতে না হওয়ায় এসব প্রতিষ্ঠানে জনবল সংকট ও যন্ত্রপাতির অভিাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে। এর মধ্যে জেলাবাসির জন্য অতি গুরুত্বপুর্ন খাবার স্যৗালাইন ফ্যাক্টরি ও ট্রমা হাসপাতাল স্থাপন প্রকল্প বাতিল হয়ে গেছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঢাকাস্থ যশোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    ঢাকাস্থ যশোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    কেশবপুর প্রতিনিধিঃ ঢাকাস্থ যশোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ডিসেম্বর সাভারের লার্জ পল্লীতে ঢাকাস্থ যশোর জেলা সমিতির সভাপতি ডা. এম এ রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যশোর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ‘যশোর জেলা সমিতি পদক’ তুলে দেন মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে প্রাক্তন শিক্ষক, কেশবপুরের কৃতি সন্তান বিশিষ্ট কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির হাতে। অনুষ্ঠানে সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন ঢাকাস্থ যশোর জেলা সমিতির সদস্য সচিব মোঃ লুৎফর রহমান।
    মুহম্মদ শফি ১৯৬০ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর পৌরসভার ভোগতী-নরেন্দ্রপুর (ভবানীপুর) ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, আ লিক ভাষার কবিতা, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, জীবনী, ইতিহাস, সম্পাদনা ইত্যাদি মিলে তার এ যাবৎ প্রকাশিত গ্রন্থ প্রায় একশত।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর।।

  • ঈদগাঁও উপজেলা মানবিক টিমের অভিষেক অনুষ্ঠানে কম্বল বিতরণ

    ঈদগাঁও উপজেলা মানবিক টিমের অভিষেক অনুষ্ঠানে কম্বল বিতরণ

    মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁও

    মানবতা তুমি আওয়াজ তুলো সময়ের সাথে আমরা সপ্ন দেখব নতুন দিগন্তে এ সোলগানে সামনে রেখে ঈদগাঁও উপজেলা মানবিক টিম নামক একটি অরাজনৈতিক সংগঠনের অভিষেক অনুষ্ঠানে অতিথিরা বলেন,

    ঈদগাঁও উপজেলা মানবিক টিমের কার্যক্রমের মাধ্যমে সমাজের অবহেলিত দরিদ্র, অসহায় ও রোগীদের, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং অসুস্থতা বিষয়ক বিভিন্ন সহায়তার মাধ্যমে রোগীর মানসিক শক্তি বৃদ্ধি, করার লক্ষে চিকিৎসায় শেষ পর্যন্ত সহায়তা প্রদান করে যাব।

    শনিবার ২৪ ডিসেম্বর বিকালে বাজারের পাবলিক লাইব্রেরির হল রুমে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অসহায়দের মাঝে শতাদিক কম্বল ও বিতরণ করা হয়।

    ঈদগাঁও উপজেলা মানবিক টিমের চেয়ারম্যান নাছির উদ্দীন জয়এর সভাপতিত্বে মিডিয়া এন্ড অনলাইন ও আইন ও সেবা সাদ্দাম হোসেন রিফাতের যৌত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম কবির।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হুম,ঈদগাহ মডেল হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ ইউছুপ আলী,ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল আলম, চট্রগ্রাম সেন্টার হাসপাতালের নির্বাহী পরিচালক মহি উদ্দীন প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

  • পঞ্চগড়ে পুলিশ-বিএনপির গণমিছিলে সংঘর্ষ  বিএনপির একজন নিহত, আহত পুলিশ সদস্য ২০

    পঞ্চগড়ে পুলিশ-বিএনপির গণমিছিলে সংঘর্ষ বিএনপির একজন নিহত, আহত পুলিশ সদস্য ২০

    মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ চলাকালে দলটির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ২০ সদস্য আহত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
    এতে পুলিশের সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন (৫১) নামের এক নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল। অন্যদিকে পুলিশের সংঘর্ষে নিহতের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
    এ ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ আহত হয়েছেন আরোও অর্ধ-শতাধিক।

    নিহত আরেফিন প গড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের পাথরাজের মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    জানা যায়, শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে প গড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে শতাধিক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অপরদিকে বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ দশ দফা দাবিতে গণমিছিলের প্রস্তুতি নেয় বিএনপি। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন সেখানে। পরে দলটি গণমিছিল বের করলে পুলিশি বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

    জেলার বোদা উপজেলাধীন ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ ৯নং ওয়ার্ডের বিএনপি নেতা আশিকুজ্জামান মানিক বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে পরিস্থিতি ঘোলা করেছে। পুলিশের রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জে আমাদের এক নেতা নিহত এবং অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

    প গড়ের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলায় আমাদের ২০ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে কোনো গুলি হয়নি। ফলে পুলিশের গুলিতে মারা যাওয়ার প্রশ্নই আসে না।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • লালমোহনে সন্ধ্যায় রাস্তার পাশে পিঠা বিক্রি করে সংসার চালাচ্ছেন বদরপুর ইউনিয়নের আবু তাহের

    লালমোহনে সন্ধ্যায় রাস্তার পাশে পিঠা বিক্রি করে সংসার চালাচ্ছেন বদরপুর ইউনিয়নের আবু তাহের

    মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

    শীত এলে’ই বিভিন্ন জেলার মতোই ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন সড়কের পাশে পিঠা বিক্রির ধুম পড়ে যায়। এবারও শীত মৌসুমে লালমোহন বাজারের উত্তর বাজার অটোস্ট্যান্ড শীতের পিঠা বিক্রির করছেন মোঃ আবুতাহের।

    পিঠা বিক্রেতা মোঃ আবুতাহের-(৫২) উপজেলার বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কায়েজ উদ্দিন মাতব্বর বাড়ির সন্তান।

    আবু তাহের জানান, শীত মৌসুমে অধিকাংশ মানুষদের পছন্দের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের পিঠা হলো ভাপা ও চিতই পিঠা। এই পিঠার কদর সবচেয়ে বেশি। প্রতি পিস চিতই পিঠা ও ভাপা পিঠা পাঁচ টাকা করে বিক্রি করি।

    প্রতিদিন পিঠা বিক্রি করে ৫০০ থেকে ১০০০ টাকার মতো আয় হয়। যা তিনি সংসারের জন্য ব্যয় করেন। তার পরিবারে ৬ জন সদস্য রয়েছে যার মধ্যে রয়েছে তার দুইজন পুত্র সন্তান ও দুইজন কন্যা সন্তান। দুই কন্যা সন্তানের মধ্যে এক কন্যার বিবাহ দিতে সক্ষম হন তিনি। তবে দ্বিতীয় কন্যা সন্তান অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার দুই পুত্র সন্তানের মধ্যে একজন নিজের ইচ্ছায় বিয়ে করলেও বিয়ের কিছুদিন পরে বাবা-মায়ের থেকে আলাদা হয়ে যায়। দ্বিতীয় পুত্র সন্তান নিজের টাকা পয়সা নিজের কাজে ব্যায় করেন। ভাগ্যের কি পরিহাস মাথার গাম পায়ে ফেলে পরিশ্রমের উপার্জিত পয়সা দিয়ে আদরের সন্তানদের লালন-পালন করে আজও পিঠা বিক্রেতা মোঃ আবু তাহের মিয়ার ভাগ্যে মেলেনি শান্তির একটু ছোঁয়া।

    শীত মৌসুম শেষ হলে তিনি এ পেশার পরিবর্তন করে ভ্যানে করে বিভিন্ন ফল ও শাক সবজি বিক্রি করেন।

    পিঠা বিক্রেতারা আবু-তাহের জানান, ভাপা পিঠা তৈরির উপকরণ হচ্ছে চালের গুঁড়া, নারকেল ও গুড়। গোল আকারের পাতিলে কাপড় পেচিয়ে ঢাকনা দিয়ে পাতিলের ফুটন্ত পানিতে ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। অন্য দিকে চালের গুঁড়া পানিতে মিশিয়ে মাটির সাচে বিশেষ উপায়ে তৈরি করা হয় চিতই পিঠা। এই পিঠা বিক্রি চলবে শীত মৌসুম পর্যন্ত।

  • পানছড়িতে ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর উপজেলা কমিটি গঠিত সভাপতি ইন্দ্রজিৎ, সম্পাদক অমর

    পানছড়িতে ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর উপজেলা কমিটি গঠিত সভাপতি ইন্দ্রজিৎ, সম্পাদক অমর

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    ঐক্য,শিক্ষা,সংস্কৃতি, প্রগতি এই শ্লোগানে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার কমিটি ঘোষণা,শপথ গ্রহণ ও আলোচনা সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    এতে চেঙ্গী ইউনিয়ন এর খর্গপাড়া থেকে ইন্দ্রজিৎ ত্রিপুরাকে সভাপতি,উল্টাছড়ি ইউনিয়ন এর পদ্মিনী পাড়া এলাকার অমর বিকাশ ত্রিপুরা ( অমল) কে সাধারণ সম্পাদক ও লতিবান ইউনিয়নের প্রদীপ পাড়া এলাকার কুসুম বিকাশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

    শনিবার (২৪ ডিসেম্বর ) সকাল ১১টার সময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি আঞ্চলিক শাখার আয়োজনে আদি ত্রিপুরা পাড়ায় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

    এই সময় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাচাং বিবিসুৎ ত্রিপুরা ( সুকান্ত)।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরা,ত্রাণ দুর্যোগ ও সমাজ কল্যাণ সম্পাদক তপন বিকাশ ত্রিপুরা, সদর আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা,বাংলাদেশ,যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন,সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কার্তিক ত্রিপুরা। এতে সঞ্চালনা করেন ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি আঞ্চলিক শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজর কান্তি ত্রিপুরা।
    এই সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি শাখার সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা,পানছড়ি আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, পানছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সংগঠনকে আরও গতিশীল কর‍তে আগামীতে বিভিন্ন উদ্যোগ ও কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।আলোচনা শেষে সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন সকলে।

  • জয়পুরহাটে জামায়াতের মিছিল ককটেল বিস্ফোরণ” পুলিশের ফাঁকা গুলি”১২ জন আটক ডিবি’র ৩ সদস্য আহত

    জয়পুরহাটে জামায়াতের মিছিল ককটেল বিস্ফোরণ” পুলিশের ফাঁকা গুলি”১২ জন আটক ডিবি’র ৩ সদস্য আহত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষে করে ককটেল বিস্ফোরণে ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত ৩ জন সদস্য আহতের পর ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিছিল থেকে ৬ টি তাঁজা ককটেল উদ্ধারসহ জেলা জামায়াত শিবিরের ১২ জন নেতা কর্মীকে আটক করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

    শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জয়পুুরহাট সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটেছে।

    আটককৃতরা হলেন,সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৫), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩০), জামায়াত কর্মী শহিদুল ইসলাম , আমিনুল ইসলাম,শিপন,নুর নবী,জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ , সেক্রেটারি মামুনুর রশিদ, শিবির কর্মী মারুফ, মেহেদী হাসান,মেশকাত শরীফ ও সোহরাব আলী

    জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবিপুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা এলাকায় জামায়াত শিবিরের নেকা- কর্মীরা একটি ঝটিকা মিছিল বের হয়।এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় ও পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করা ছাড়াও ককটেল বিস্ফোরণ ঘটায়।

    এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ডিবি পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন,আহতরা হলেন,ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম,এসআই আমিরুল ইসলাম ও এ এসআই মহবুব সিদ্দিকী।বর্তমানে তারা জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    ওসি আরো বলেন,এমন পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে ডিবি পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে জেলা জামায়াতের ১২ জন নেতা কর্মীকে আটক করা ছাড়াও ৬ টি তাঁজা ককটেল জব্দ করা হয়েছে।

  • কুমিল্লায় যুবকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দূবৃর্ত্তরা

    কুমিল্লায় যুবকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দূবৃর্ত্তরা

    কুমিল্লা জেলা প্রতিনিধি,মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লার তিতাসে বন্দরামপুর গ্রামের মামুন নামে এক যুবকের দু’পায়ের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যায় দুঃখিয়ারকান্দি বাঘাইরামপুর সড়কের সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত যুবক মামুন মিয়া উপজেলার বন্দরামপুর গ্রামের মোশাররফ হোসেন এর ছেলে। মারাত্মকভাবে আহত মামুন কে আংশকাজনক অবস্থা ঢাকায় পাঠানো হয়েছে।
    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মামুন মিয়া তার এক বন্ধু মিলে দুঃখিয়ারকান্দি সেতুর ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা বেলায় দুটি মোটরসাইকেলে আসা ৩/৪ জন দূবৃর্ত্ত হঠাৎ মামুনুর ওপর হামলা করে এবং তার দুই পায়ের রগ কেটে চলে যায়। তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসে এবং রক্তাক্ত অবস্থায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
    এ ব্যাপারে তার মামা ইউপি মেম্বার মোহর মুন্সি বলেন, ভাগিনা মামুন মিয়া দুঃখিয়ারকান্দি সেতুতে বসে আড্ডা দিচ্ছিলো। হঠাৎ দুটি মোটরসাইকেল যোগে আাসা ৩/৪ জনের দূবৃর্ত্ত আমার ভাগিনার ওপর হামলা করে দই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। তার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
    তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, হাসপাতাল সূত্রে এমন একটি খবর পেয়েছি। তবে এখনো কেউ কোন অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সামাজিক সংগঠন  জন্মভূমির টানে গরীব, মেধাবী, পথ-শিশুদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

    সামাজিক সংগঠন জন্মভূমির টানে গরীব, মেধাবী, পথ-শিশুদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

    মোঃতরিকুল ইসলাম তরুন,

    নবীনগর উপজেলার শিক্ষিত তরুণ ও স্বপ্নবাজ মানুষদের নিয়ে গঠিত নবীনগরের বৃহত্তর সামাজিক সংগঠন “জন্মভূমির টানে নবীনগরের দুস্হ ও আর্ত মানবতার কল্যাণে” ফেসবুক গ্রুপ এর পক্ষ থেকে আয়োজিত গরিব দুঃখী অসহায় শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরন করা হয়। এতে রয়েছে
    স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, শীতবস্ত্র বিতরণ এবং পিঠা উৎসব -২০২২
    শিশুদের শীতবস্ত্র প্রদান ও আলোচনা সভায় শনিবার সকাল ১০ টায় শিবপুরের সুর-সম্রাট আলাউদ্দিন কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

    জন্মভূমির টানে নবীনগরের দুস্ত ও আর্ত মানবতার কল্যাণে সংগঠনের সভাপতি জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা রোমানা তামান্না হোসেন এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সচিব কাজী তাজউদ্দিন আহমেদ এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট(ভূমি) মোঃ মোশারফ হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুর-সম্রাট উস্তাদ আলাউদ্দি (খাঁ) ডিগ্রি কলেজের পিন্সিপাল
    মোঃ সিরাজুল ইসলাম, এছাড়া ও আরো উপস্থিত ছিলেন উক্ত সংঘঠন এর সকল সদস্য সহ-সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার গন্যমান্য সাংবাদিক বৃন্দরা।

    এসময় বক্তারা তাদের বক্তব্যে উক্ত সংগঠনের ভূয়সী প্রশংসা করেন, এবং অবহেলিত দু:খী মেহনতী মানুষের পাশে থাকার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
    সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত গ্রুপের মডারেটর এডমিন সভাপতি-সেক্রেটারিসহ সকল নেতৃবৃন্দ.
    অসহায় শিশুদের মধ্যে স্কুলব্যাগ, জ্যামেতি বক্স, শীতবস্র এবং পিঠা উৎসব পালন করেন। এসময় সংগঠন এর সভাপতি সহ- উক্ত সংগঠন এর অন্যান্য নেতৃবৃন্দরা পথ শিশুদের পিঠা খায়িয়ে দেই। উপস্থিত সকল সদস্যদের মধ্যে পিঠা বিতরণ করে পিঠা উৎসব পালন করেন। অনুষ্ঠানটি সুন্দর ও সফল হয়েছে। নূরনগরের এমন অনুষ্ঠান দেখে সকলেই মুগ্ধ।