Author: desk

  • বানারীপাড়ায়  সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

    বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলামের নেতৃত্বে ২৯লক্ষ টাকার আত্মসাৎ করায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের জাহাঙ্গীর সিকদারের ছেলে। গতকাল রবিবার (২৫ ডিসেম্বর ) বেলা ১২.৩০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানা থেকে তাকে আটক করা হয়।এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ উল আলম চৌধুরী বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান গুরুতর আহত

    সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান গুরুতর আহত

    কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
    মাদারীপুরের কালকিনি প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও কালকিনি ফারিয়ার সভাপতি দৈনিক মানব জমিন ও দৈনিক নবধারা পএিকার কালকিনি প্রতিনিধি মোঃ মিজানুর রহমান এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছেন। জানা যায় শনিবার ঢাকা থেকে কালকিনি আসার পথে বি‌কেল চারটার দি‌কে মুন্সিগন্জ জেলার শ্রীনগর এলাকার ঢাকা মাওয়া মহাসড়কে বরিশাল গামী সূর্যমুখী পরিবহনের সা‌থে অন্য একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।তিনি বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় আছেন।

  • মহালছড়ি জোন কর্তৃক সিন্দুকছড়ি পাহাড়ধ্বস সড়কে যান চলাচল করছে

    মহালছড়ি জোন কর্তৃক সিন্দুকছড়ি পাহাড়ধ্বস সড়কে যান চলাচল করছে

    (রিপন ওঝা, মহালছড়ি)

    জেলার মহালছড়ি হয়ে সিন্দুকছড়ি টু জালিয়া পাড়া রাস্তার ধুমনীঘাট পঙ্খীমুড়ার সড়কে সেনাবাহিনীর সহায়তায় মহালছড়ি টু সিন্দুকছড়ি পাহাড়ধস সড়কে যান চলাচল চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আজ আজ ২৬ডিসেম্বর সেনাবাহিনীর সহায়তায় পাহাড় ধ্বসের পাথর সড়িয়ে
    পুনরায় চলাচল করছে।

    উক্ত স্থানে গত তিন মাস আগে ভারি বর্ষণের দরুন ছোট পরিসরে পাহাড়ধসের ঘটনা ঘটে। গত ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ১১.০০ টায় আকস্মিক একই স্থানে নতুন করে পাহাড় ধসে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়। এতে করে জালিয়াপাড়ার সাথে খাগড়াছড়ি, মহালছড়ি এবং রাংগামাটির সড়কের মত গুরুত্বপূর্ণ সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

    লোক মারফৎ খবর পেয়ে মহলছড়ির ধুমনীঘাট হতে একটি সেনা টহল দ্রুত ঘটনাস্থলে যায় এবং যৎসামান্য কিছু সরঞ্জামাদি দিয়ে রাস্তা সচল রাখার চেষ্ঠা অব্যহত রাখে। পাহাড় ধসের পাশেই রয়েছে প্রায় ১৫০ ফুট খাড়া খাঁদ ফলে সেনাবাহিনীর তড়িত প্রচেষ্ঠায় তাৎক্ষণিক কোন বড় র্দূঘটনা এড়িয়ে চলা সম্ভব হয়। রাতভর চেষ্টা করে পাথর সরাতে ব্যথ হলে সেনাসদস্যরা সে ধ্বসে পড়া পাহারে ঝুঁকিপূর্ণ রাস্তায় যানবাহনের গমনাগমন সঠিকভাবে পরিচালনা করে।

    আজ ২৬ডিসেম্বর মহালছড়ি জোন সদর থেকে সকাল ৮.০০ঘটিকায় মহালছড়ি জোনের জোন কমান্ডার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন। তার নির্দেশনা অনুযায়ী, সেনাবাহিনী এই জনদূর্ভোগ নিরসনে পুরোপুরি আত্মনিয়োগ করে এবং আরো অধিক সংখ্যক সেনাসদস্য যোগদান করে স্থানীয়দের সহায়তায় ১১.০০ঘটিকার সময়ে রাস্তাটি সম্পূর্ণ সচল করতে সক্ষম হয়।

    এলাকার একজন প্রবীণ কারবারির সাথে কথা বলে জানা যায়, যে কোন সমস্যায় পড়লে মহালছড়ি জোন সবার আগে ছুটে আসে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন রাস্তাটি ঠিক না হলে তাদের ট্রাকে পরিবহরনর জন্য লোড করা কাঁচামাল নষ্ট হয়ে যেত এবং তারা বিশাল ক্ষতির সম্মুখীন হতো।

    উক্ত ঘটনায় এলাকাবাসী ও যানবাহন মালিকগণ মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

  • বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ -২০২২ অর্জন করায় অধ্যাপক ডা.মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান

    বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ -২০২২ অর্জন করায় অধ্যাপক ডা.মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    চিকিৎসা সেবায় বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ -২০২২ অর্জন করায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর কর্তৃক অধ্যাপক ডা. মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা দেয়া হয় ।
    গত ২৫ ডিসেম্বর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে অধ্যাপক ডা. শাহ মোঃ সরওয়ার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা.মোঃ মোখলেছুর রহমান, ডা.একেএম শাহেদুজ্জামান রিবেল,অধ্যাপক ডা.মোঃ মাহফুজার রহমান, ডা.মফিজুল ইসলাম মান্টু, ডা.বিকাশ মজুমদার, ডা.শফিউল আলম, ডা.আদিলুজ্জামান,ডা. রাহিনুর মন্ডল আপেল,ডা.মোঃ আবদুল বাসেত,মোঃ আফছার হোসেন, আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
    পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন।

  • আসন্ন উপনির্বাচন ঠাকুরগাঁও-৩ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে প্রচারনার শীর্ষে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী গীতি গমন চন্দ্র রায়।

    আসন্ন উপনির্বাচন ঠাকুরগাঁও-৩ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে প্রচারনার শীর্ষে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী গীতি গমন চন্দ্র রায়।

    স্টাফ রিপোর্টোর।।ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদের পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাসদের সহসাধারণ সম্পাদক সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় তিনি ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে ১৪ দলের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।তিনি গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে জাসদের মনোনিত প্রার্থী ছিলেন।বর্তমানে ঠাকুরগাঁও- ৩ আসন শুন্য ঘোষিত ও উপনির্বাচন ঘোষণা হলে মাঠ পর্যায়ে দৌড় ঝাপ শুরু করেন মনোনয়ন নেওয়ার জন্য।

    বিভিন্ন মাধ্যমে জনসূত্রে জানা যায়,তিনি একজন সৎ নির্ভিক ন্যায় নীতিবান লোক।মাঠ পর্যায়ে তার তরুম নেতৃত্বের অনেক সুনাম আছে।তিনি তার নেতা কর্মীদের নিয়ে এমপি পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।এবং ১৪ দলের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন।এ নিয়ে পীরগঞ্জ উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের জাসদের সভাপতি মোঃ ফরজন আলীর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান।গীতি গমন চন্দ্র রায় একজন সৎ যোগ্য প্রার্থী আমরা জাতীয় সমাজ তান্ত্রিক দল থেকে গীতি গমন চন্দ্র রায় কে প্রার্থী হিসেবে বেছে নিয়েছি।

    এ বিষয়ে এমপি পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি সাংবাদিক বলেন আমি জনগণের পাশে থেকে ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীর উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে চাই।আসন্ন উপনির্বাচনে আমি জাসদের একজন প্রার্থীহিসেবে ১৪ দলের পক্ষ থেকে মনোনয়ন পেলে ঠাকুরগাঁও- ৩ আসনে দেশ জাতি,রাষ্ট্রের সকল কাজে নিজেকে নিয়োজিত রাখবো।

  • জয়পুুরহাট র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী আটক

    জয়পুুরহাট র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ীঘাট এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মো. জনাব আলী (৩৭) নামের এক যুবককে আটক করেছে জয়পুুরহাট র‍্যাব-৫ এর সদস্যরা। সোমবার দুপুরে জয়পুুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গত রবিবার(২৫ ডিসেম্বর) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যা মামলার আসামী মো.জনাব আলী আটক করা হয়। আটককৃত জনাব আলী জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের মো.জাইবর আলীর ছেলে।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়। র‌্যাব-৫, সিপিসি-৩ জানান, গত ২০১৮ সালের ১৯ ডিসেম্বর সকাল আনুমানিক ১১ টা থেক বিকাল ৬ টার মধ্যে ভিকটিম কিষন রুংটা তার নিজ বাড়িতে (মারোয়াড়ী পট্টি, জয়পুরহাট পৌরসভা এলাকা) খুন হন এবং তার বাড়ি হতে দুর্বত্তরা প্রায় ৮ লাখ ১০ হাজার মূল্যমান পরিমাণ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

    এঘটনায় তার ছেলে বিপিন রুংটা গত ২২ ডিসেম্বর ২০১৮ তারিখে জেলার সদর থানার মামলা দায়ের করেন। মামলা নং-২৯/১৮, ধারা-৩০২/৩৮০ পেনাল কোড ১৮৬০ মূলে একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন।

    দীর্ঘ আড়াই বছর যাবৎ মামলার রহস্য উদঘাটন করতে না পারায় আদালত মামলাটি জয়পুরহাট সি.আই.ডি’র কাছে হস্তান্তর করে। এরপর সি.আই.ডি জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কাছে আসামি আটককের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তা চাইলে র‌্যাব সিডি আর ও বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিকে সনাক্ত করতে সক্ষম হয়।

    পরবর্তীতে তাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সি.আই.ডি কার্যালয়, জয়পুরহাটে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

  • ক্ষেতলালে বড়তারা ও তুলসীগঙ্গা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    ক্ষেতলালে বড়তারা ও তুলসীগঙ্গা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলশীগঙ্গা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৬ শে ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি”র) ক্ষেতলাল উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শহিদুল ও তুলসীগঙ্গা ইউনিয়নে সভাপতি ওয়ারেছুল মজিদ কদর সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে।

    বড়তারা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হালিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক খালেদুল মাসুদ আঞ্জুমান, যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক জাহেদা কামাল প্রমুখ।

  • রাজারহাটে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন বাপ্পি

    রাজারহাটে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন বাপ্পি

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :তারিখঃ২৬-১২-২০২২ইং। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ কমপ্লেক্সের চার তলা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২ ঘটিকায় আবদুল হাকিম কনস্ট্রাকশনের বাস্তবায়নে জিওবির ৫ কোটি ৭৩ লক্ষ ৪০হাজার ৩৬০ টাকা অর্থায়নে কমপ্লেক্স ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান সাবু,চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা সহকারী প্রকৌশলী জহুরুল হক,উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন রায়, রাজারহাট রিপোর্টার্স ক্লাব সভাপতি আশিকুর রহমান লিমন,দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, মিলনসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মোঃ আখলাক হোসেন। #

  • ময়মনসিংহে  বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মীয়দের সাথে ওসি কামালের শুভেচ্ছা বিনিময়

    ময়মনসিংহে বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মীয়দের সাথে ওসি কামালের শুভেচ্ছা বিনিময়

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে পুলিশের কড়া নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত হয়েছে। খ্রিস্টানধর্মাবল্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর)সকাল থেকে প্রতিটি গির্জায় পুলিশের নিরাপত্তা ছিলো লক্ষনীয়। ময়মনসিংহ নগরীর প্রধান ব্যাপ্টিস্ট চার্চে কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

    পরে কেক কেটে বড়দিনের শুভ সূচনার মাধ্যমে উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন ওসি শাহ কামাল আকন্দ । এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ব্যাপ্টিস্ট চার্চের নেতৃবৃন্দসহ আরও অনেকেই।

    ওসি শাহ কামাল আকন্দ বলেন- ময়মনসিংহে উৎসব ও আনন্দমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনের লক্ষ্যে কোতোয়ালি মডেল থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গীর্জায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

    এর আগে গির্জায় পৌছলে ওসি শাহ কামাল আকন্দ কে ফুলেল শুভেচছায় অভ্যর্থনা জানান ব্যাপ্টিস্ট চার্চের নেতৃবৃন্দরা।

    ব্যাপ্টিস্ট চার্চের নেতৃবৃন্দবলেন- সত্য, সুন্দর, কল্যাণ ও মানবতার জয় ঘোষণা করতে এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন যিশু খ্রিস্ট। দেশের অগ্রগতি, শান্তি, সম্প্রীতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

  • পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদযাপিত

    পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদযাপিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। ২৪টি মিশনে বড়দিন উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মিশনগুলোতে ৩ দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার ক্যাথলিক ও ব্যাপটিষ্ট সহ ২৪টি মিশনেওচার্জে সরকারিভাবে ৫শ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে। ৩ দিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, জন্ম তিথি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম। ২৫ ডিসেম্বর শনিবার প্রথম প্রহরে খ্রীষ্টযাগের মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা করা হয়। পৌরহিত্য করেন রেভা ফাদার ফিলিপ মন্ডল।
    প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা সদরের ক্যাথলিক খ্রীষ্টান মিশনে নানা আয়োজন করা হয়েছে।আল্পনা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি বাড়ির আঙিনা। গীর্জা থেকে খ্রিস্টান বাড়ি সবখানেই চোঁখ ধাঁধানো আলোর ঝলকানি। বাড়িগুলোর সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে বাড়িতে তৈরি করা হয়েছে রকমারি পিঠা। গির্জা ও পল্লিগুলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায়। গির্জার ভেতরে দৃষ্টিনন্দন ডিসপ্লের পাশাপাশি প্রাঙ্গণে কুঁড়েঘর নির্মাণ করা হয়েছে। তাতে রাখা হয়েছে মাতা মেরির কোলে যিশুখ্রিস্টের মূর্তি।ঘরে ঘরে তৈরি করা হয়েছে গোশালা। শিশু ও বড়দের জন্য কেনা হয়েছে নতুন নতুন পোশাক। গত ২৪ ডিসেম্বর মধ্যরাত থেকে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। মধ্যরাতে বড় ঘণ্টা বাজিয়ে প্রভু যীশুর ভোজ ও আলেলুইয়া গানের মাধ্যমে শুরু হয় প্রার্থনা। নিজের ও পরিবারের কল্যাণ কামনায় প্রভু যীশুর কাছে প্রার্থনা করেছেন তারা। প্রার্থনা শেষে সকলে কীর্তন গানের মধ্য দিয়ে ঘরে তৈরি গোশালাগুলো পরিদর্শন করেছেন। বড়দিন উপলক্ষে ক্যাথলিক মিশন মাঠে ৩দিন ব্যাপি চলবে মনোজ্ঞ অনুষ্ঠানমালা। এছাড়া উপজেলার গড়ইখালী, চাঁদখালী, লস্কর,গদাইপুর ও হরিঢালী ইউনিয়নের স্ব স্ব গীর্জায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উদযাপিত হচ্ছে বড়দিন। পাইকগাছা মিশনের মাঠে বসেছে মেলা। মিশনের সামনে স্থাপিত পানির ফোয়ারা নজর কেড়েছে দর্শনার্থীদের। টানা কয়েক বছর পর উৎসবমূখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরে খুশির আমেজ বিরাজ করছে খ্রীষ্টান ধর্মালম্বীদের মাঝে। খ্রীষ্টান এসোসিয়েশনের পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রীয় ডি রোজারিও জানান, অত্র এলাকার সবখানেই উৎসবমূখর পরিবেশে বড়দিন উদযাপন হচ্ছে। আশা করছি ২৭ ডিসেম্বর পর্যন্ত গৃহীত সকল অনুষ্ঠান মালা ভালভাবেই সম্পন্ন হবে।
    পাইকগাছা ক্যাথলিক মিশন সভাপতি আনন্দ মন্ডল বলেন, বড়দিনের শিক্ষায় আলোকিত হয়ে উঠবে সমাজ। সব জরা পেছনে ফেলে শান্তিময় এক পৃথিবীর প্রার্থনা থাকবে এবারের বড়দিনে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বড় দিনকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি গীর্জায় পুলিশ পাহারা থাকবে ও টহল পুলিশও থাকবে। আশা করি নির্বিঘ্নে বড় দিনের উৎসব সম্পন্ন হবে।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।