Author: desk

  • বানারীপাড়ায় ব্রিজে উঠতে লাগে মই

    বানারীপাড়ায় ব্রিজে উঠতে লাগে মই

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: বানারীপাড়ায় গার্ডার ব্রিজ পার হতে পথচারীদের বাঁশের মই ব্যবহার করতে হয়। বানারীপাড়ার রায়ের হাট থেকে ফাইজুল হক ব্রিজ পযর্ন্ত সড়কের মাঝের খালে দীর্ঘদিন ধরে গার্ডার ব্রিজের নির্মাণ কাজ চলছে। বর্তমানে ব্রিজের কাজ বন্ধ রয়েছে। এজন্য এপ্রোচের কাজ শেষ না হওয়ায় সড়কে চলাচলকারী যান বাহন পার হতে পারছে না। পথচারীরা বাঁশের মই দিয়ে বিপদজনক অবস্থায় পার হচ্ছে। এ সড়ক দিয়ে পার্শ্ববর্তী উপজেলা স্বরুপকাঠীর কুড়িয়ানা বাজারের সাথে যোগাযোগ করতে দারুন ভোগান্তির শিকার হচ্ছেন। ব্রিজটি নির্মান ব্যয়ের বরাদ্ধ এক কোটি ৯৫ লক্ষ টাকা। ফাইজুল হক ব্রিজ এলাকার ভুক্তভোগী মোঃ জাকির হোসেন, অটোচালক আব্দুর রহিমসহ একাধিক ব্যক্তি জানান, গুরুত্বপূর্ণ এসড়কের গার্ডার ব্রিজটি মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান এপ্রোচের কাজ সম্পন্ন না করে যেনতেন ভাবে বাঁশের মই লাগিয়েছে।
    এ ব্রিজ নির্মাণে ব্যয়ের বরাদ্ধ এক কোটি ৬৫ লক্ষ টাকা। ভুক্তভোগীরা এ সড়কের গার্ডার ব্রিজটির এপ্রোচ কাজ অতিসত্ত্বর শেষ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
    এ ব্যাপারে উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির জানান, একই প্যাকেজের গার্ডার ব্রিজের মূল কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে যত দ্রত এপ্রোচের কাজ সম্পন্ন করে জনচলাচল করতে পারে সে ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।#

  • কুমিল্লায় মাদকের গাড়ীসহ ব্যাবসাী পুলিশের হাতে আটক

    কুমিল্লায় মাদকের গাড়ীসহ ব্যাবসাী পুলিশের হাতে আটক

    কুমিল্লা থেকে,
    মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা পুলিশ ১২ (বার) কেজি গাঁজাসহএকটি প্রাইভেটকার ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
    কুমিল্লার পুলিশ সুপার আঃ মান্নানের নির্দেশনায় অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন সহ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এসআই/কৃষ্ণ মোহন দেবনাথ সঙ্গীয় অফিসারগণ’সহ বাঙ্গরা বাজার থানার জিডি নং-১১৪২, তারিখ-২৮/১২/২০২২ ইং মূলে অত্র থানা এলাকায় জরুরী ডিউটি ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ০৭নং বাঙ্গরা বাজার(পশ্চিম) ইউপির দিঘীর পাড় এর কাউনিয়া মুড়ি এলাকাস্থ ব্রিজের পাকা রাস্তার উপর পৌঁছিয়া অস্থায়ী চেক পোষ্ট বসাকালে ধৃত আসামী জুয়েল রানা(২৩), (ড্রাইভিং লাইসেন্স নং-ঋচ০০৪০৫১৪২ঈখ০০০১), পিতা-মোঃ বাবলু মোল্লা, মাতা-জেসমিন বেগম, সাং-দাতপুর, ০৪নং ওয়ার্ড, পোষ্ট-চিতল বাজার, দাতপুর ইউপি, থানা-বোয়ালমারি, জেলা-ফরিদপুর একটি সাদা রং-এর প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া বাঙ্গরা বাজার হইতে বিষ্ণুপুর বাজারের দিকে যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পাইয়া সে উক্ত প্রাইভেট কার যোগে পালানোর সময় সঙ্গীয় অফিসারদের সহযোগীতায় আসামীকে আটক করতে সক্ষম হয় বলে পুলিশ সূত্রে জানায়।
    আটককৃত জুয়েলের হেফজত হইতে ১২ (বার) কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবহনে নিয়োজিত একটি প্রাইভেট কার উদ্ধার পূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মূখে জব্দ তালিকা মূলে জব্দ করিয়া এসআই/কৃষ্ণ মোহন দেবনাথ থানায় আসিয়া এজাহার দায়ের করিলে বাঙ্গরা বাজার থানার মামলা নং-১৭, তারিখ-২৮/১২/২০২২ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (খ)/৩৮ রুজু করা হয়।

  • শার্শায় ট্রাক চাপায় মহিলা নিহত

    শার্শায় ট্রাক চাপায় মহিলা নিহত

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় জান্নাতুল ফেরদৌস নামে ২৪ বছর বয়সী এক মহিলা ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

    মঙ্গলবার সকাল ৯টার দিকে শার্শার নাভারণ বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গীত নূর ইসলাম নামে এক ব্যাক্তি আহত হয়েছেন। নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে।

    সকালে তিনি সহকর্মী নূর ইসলামের সাথে মোটরসাইকেলে চেপে কর্মস্থলে আসছিলেন। নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস রাস্তার ওপর পড়ে যায়। এমন সময় বিপরিত দিক থেকে দ্রুগামী একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন হুসাইন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

  • পটিয়ায় কেডিএস গ্রুপ ও আল আরাফাহ ব্যাংকের উদ্যােগে শীত বস্ত্র বিতরন

    পটিয়ায় কেডিএস গ্রুপ ও আল আরাফাহ ব্যাংকের উদ্যােগে শীত বস্ত্র বিতরন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    চট্টগ্রামের পটিয়ায় শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপ ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে ২০ হাজার অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরী, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার শওকত আকবর, কেডিএস গ্রুপের ম্যানেজার কাজল বড়ুয়া, ব্যাংকার এম ইদ্রিস অপু।

    সকাল থেকে উপজেলার কাশিয়াইশ, বড়লিয়া, জিরি ও কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরন করা। যা শীত মওসুম পর্যন্ত চলমান রাখা হবে।

    শীত বস্ত্র বিতরনকালে চেয়ারম্যান আবুল কাসেম বলেন, শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান ও আল আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমানের আন্তরিক প্রচেষ্টায় এবার ২০ হাজার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন শুরু হয়।

  • মহালছড়িতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    মহালছড়িতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    মহালছড়ি প্রতিনিধি।।

    মহালছড়িতে আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় মহালছড়ি টাউন হলে দিন ব্যাপী তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কর্মশালা ও জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মসূচীতে ১ম পর্ব ও ২য় পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশনের সহকারি পরিচালক (হিসাব ও বাজেট) শাহাদাৎ হোসেইন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে নাগরিকের তথ্য অধিকার প্রাপ্তি, তথ্য অধিকারের নিশ্চয়তা নিয়ে করনীয় সম্পর্কে আলোচনা হয়। প্রত্যেক নাগরিকের বাক বা ভাব প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়।

  • ভারত সরকারের দেয়া অর্থ লোপাট কাজ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা পরিশোধ

    ভারত সরকারের দেয়া অর্থ লোপাট কাজ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা পরিশোধ

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    কাজ না করেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা পরিশোধ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। যে প্রতিষ্ঠানের নামে কাজটি দেখানো হয়েছে, তারাও জানেন না সে খবর।
    আগের মেয়রের সময়ে নেয়া প্রকল্পটির অর্থ অন্য প্রকল্পে ব্যয় করা হচ্ছে বলে দাবি প্রকৌশল উপদেষ্টা আশরাফুল হকের।

    ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাজশাহী সাংস্কৃতিক সংঘ। দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ ভবনটিতে চলছে সাংস্কৃতিক চর্চা। অথচ এই ভবনটি সংস্কার ও অডিটোরিয়াম নির্মাণ ব্যয় দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় তিন কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

    রাজশাহী সাংস্কৃতিক সংঘের অডিটোরিয়াম নির্মাণে ২০১৭ সালে দরপত্র প্রক্রিয়া শুরু করে ২০২০সালে ২৬শে জানুয়ারি কাজ শেষ হবার প্রতিবেদন দেয় রাসিক প্রকৌশল শাখা। ১৯শে আগষ্ট বিল পরিশোধ করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। যদিও এমন কোন কাজের খবরই জানেন না সংগঠনটির নেতৃবৃন্দ।
    রাজশাহী সাংস্কৃতিক সংঘের সভাপতি আনিসুর রহমান বলেন, সিটি করপোরেশন থেকে একলক্ষ টাকা অনুদান দেয়া হয়েছিল। সেটা দিয়ে মেঝে সংস্কার ও প্রবেশ দ্বারের রাস্তা সংস্থার করা হয়েছে।

    সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল বলেন, রাজশাহী সিটি করপোরেশনকে লিখিত ভাবে জানিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত সংস্কারে কোন পদক্ষেপই তারা নেয়নি।

    সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, কাজ না করে বিল পরিশোধের ঘটনা দুঃখজনক। এমন ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
    সুশাসনের জন্য নাগরিক সভাপতি আহমদ শফি উদ্দিন বলেন, কাজ না করে সম্পূর্ণ বিল তুলে নেয়া হয় এবং এমন ধরনের অপরাধ সংঘটিত হয় তা ক্ষমাহীন অপরাধ।

    সুশাসন বিশ্লেষক সুব্রত পাল বলেন, অনৈতিক কাজের পিছনে যারা ঘটনাটি ঘটিয়েছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা উচিত। পুরো প্রক্রিয়ার সময় সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন আশরাফুল হক। তাঁর দাবি জায়গাটি নিয়ে জটিলতা থাকার কারণে টাকা ব্যয় করা হয়েছে অন্য প্রকল্পে। তিনি বলেন, সাংস্কৃতিক সংঘের ল্যান্ড নিয়ে জটিলতা দেখা দিলো। কেউ কেউ ক্লিন করার পরামর্শ দিলেও কাগজ পত্র পরিক্ষা নীরিক্ষা করে দেখা গেল এখানে প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। ওই ফান্ড পাবলিক লাইব্রেরী প্রকল্পে ট্রান্সফার করেছি। তবে আশরাফুল হক যে প্রকল্পে ভারতের দেয়া অর্থ ব্যয় করার কথা জানিয়েছেন সেই প্রকল্পের কাজও শেষ হয়নি।

  • মহান বিজয় দিবস উদযাপন ও র‍্যাফেল ড্র  অনুষ্ঠিত হয়।

    মহান বিজয় দিবস উদযাপন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন শালবন গ্ৰামে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যাফেল ড্র এবং ফুটবল খেলার মাঠ সংস্কার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বোরহান উদ্দিন চেয়ারম্যান বড়তারা ইউনিয়ন পরিষদ।
    সম্মানিত অতিথি: রায়হান আলম সভাপতি কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফজাল হোসেন, মোছাঃ আন্জুয়ারা বেগম, মোছাঃ সৈয়দা,মোঃ দুদু মিয়া,জনাব মোঃ সাইফুল ইসলাম নাজু, মোঃ নাসির উদ্দিন সরদার, মোঃ কামরুজ্জামান সাখিদার মোঃ খলিলুর রহমান খাঁন,জনাব মোঃ জাহাঙ্গীরনগর আলম মোল্লা,জনাব মোঃ সানোয়ার হোসেন ডাবলু,জনাব মোঃ আব্দুল হাই সিদ্দিক,জনাব মোঃ বাসির উদ্দিন ও জনাব মোঃ মোক্তাদুর রহমান

  • ভালুকগাছী‘র জনমানুষের মনে মুখে- একরামুলের আনারস

    ভালুকগাছী‘র জনমানুষের মনে মুখে- একরামুলের আনারস

    আসন্ন ইউপি নির্বাচনে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৪নং ভালুকগাছী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোঃ একরামুল হকের ভোটার সমর্থন ও প্রচার প্রচারনায় ব্যাপক সাড়া জেগেছে ইউনিয়নের সাধারণ ভোটারগণের মাঝে। আনারস প্রতীক নিয়ে প্রভাষক একরামুল হক শিক্ষিত মহলে হয়ে উঠেছেন স্বচ্ছ রাজনীতির আলোকবর্তিকা। ইউনিয়নের জনসমাগম স্থানগুলোতে বিভিন্ন মহলের লোকেরা বলছেন, শিক্ষা ও যুব উন্নয়ন তরান্বিতসহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সমাজের সকল শ্রেণিপেশার মানুষ তাকে ভালবাসেন এবং একরামুল হকের বিজয় প্রত্যাশায় নিরলস ভাবে প্রচার ও ভোট আহ্বানে প্রার্থণা করে যাচ্ছেন।

    এলাকার মানুষের সাথে প্রার্থীর নির্বাচনী অবস্থান প্রসঙ্গে আলাপচারিতায়, আনারস প্রতীকে মনোয়ন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী একরামুল হকের সততা ও যোগ্য নেতৃত্বের কথা সর্বাগ্রে উঠে আসে। তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম শিক্ষার রুপায়নে ও সার্বজনীন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ৪নং ভালুকগাছী ইউনিয়নকে একটি আদর্শিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। তিনি নিজ অর্থায়নে গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে সুখে-দুঃখে, বিপদে-আপদে ছিলেন, আছেন এবং থাকবেন।

    জনবান্ধব মানব কল্যানমুখী প্রভাষক একরামুল হকের পক্ষে, দলমত নির্বিশেষে ৪নং ভালুকগাছী ইউনিয়নবাসীর কল্যাণের স্বার্থে আনারস প্রতীকে সার্বজনীন ভোট প্রার্থনা করেন স্থানীয় ভোটার ও সুশীল সমাজ।

    সুধীজন আরও বলেন- প্রভাষক একরামুল হক একজন সচেতন ও সুনাগরিক বটে, গণকল্যাণকামী শিক্ষক ব্যক্তিত্বের অধিকারী একজন মেধাবী ও বিচক্ষন মানুষ। আমরা জানি, তিনি সামাজিক বিভেদ উপেক্ষা করে মানবতার মানবিক আইকন হিসেবে ইউনিয়নবাসীর পাশে দাঁড়াতে চান। তিনি নির্বাচিত হলে ৪নং ভালুকগাছীকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবেন। আধুনিক প্রজন্মের সুষ্ঠ-শৃঙ্খল সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে একরামুল হকের সর্বাঙ্গিন মঙ্গল কামনায়, আনারস মার্কার বিজয় অর্জনে সবাইকে কাধে কাধে মিলিয়ে নিরলস ভাবে নির্বাচন কমিশনের বিধি মেনে নির্বাচনী কাজ করার আহ্বান করেন।

    নির্বাচনী ব্যস্ততার মাঝেও একান্ত স্বাক্ষাৎকালে প্রার্থী বলেন- আমি ভালুকগাছী ইউনিয়নের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে আছি জীবনের বাকী সময়টুকুও থাকতে চাই। আল্লাহ‘র রহমতে আমার যা সামর্থ্য আছে তা দিয়ে সাধ্যমতো উপকার করছি এবং নির্বাচিত হলে জাতীয় মূল্যবোধে রাষ্ট্রীয় চেতনায় মা, মাটি ও মানুষের কল্যাণে পরিপূর্ণ সেবা এবং প্রাপ্তদ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো ইনশাল্লাহ্। এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি দলমত নির্বিশেষে ভালুকগাছী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে আনারস মার্কায় ভোট ও পুঠিয়া উপজেলাসহ দেশের সকল শুভাকাঙ্খিগণের কাছে দোয়া কামনা করেন।

    প্রচারণাকালিন সাধারন মানুষ বলেন- একরাম ভাই আমাদের গ্রামে শিক্ষার মান উন্নয়নে, তরুন ও যুবকদের কল্যাণে বিভিন্ন গঠণমুলক কাজ করেছেন। তার সাধ্যমতো সব রকম সেবা আমরা প্রতিনিয়তই পাই। আমরা চাই ভালুকগাছী ইউপি‘র সমগ্র এলাকার সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় একরাম ভাইয়ের আনারস মার্কার বিজয় নিশ্চিত করতে। তাই “২৯ তারিখ হোক সারাদিন- একরাম ভাইয়ের বিজয় দিন”।

    স্লোগানে স্লোগানে মুখরিত আমজনতা বলেন-

    “চারিদিকে শুধুই শুনি- একরাম ভাইয়ের জয়ের ধ্বণি”

    “যতোই চিপি ততোই রস- ভালুকগাছীর আনারস”

  • গোদাগাড়ীতে কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ

    গোদাগাড়ীতে কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : আজ গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল ( উফশী ) ও হাইব্রিড জাতের ধান ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান।
    বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মাননীয় সংসদ সদস্য রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মোঃ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ ও
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অয়েজউদ্দিন বিশ্বাস,মেয়র গোদাগাড়ী পৌরসভা ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গোদাগাড়ী উপজেলা শাখা ও
    সভাপতিত্ব করেন জনাব মোঃ জানে আলম নির্বাহী অফিসার গোদাগাড়ী উপজেলা পরিষদ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মরিয়ম।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ঠাকুরগাঁও-৩ আসনে জাসদের মনোনয়ন প্রত্যাশী গীতি গমন চন্দ্র রায়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ

    ঠাকুরগাঁও-৩ আসনে জাসদের মনোনয়ন প্রত্যাশী গীতি গমন চন্দ্র রায়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ

    স্টাফ রিপোর্টার।।আসন্ন উপনির্বাচন ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গঞ্জে পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাসদের সহসাধারণ সম্পাদক সাংবাদিক গীতি গমন চন্দ্র চন্দ্র রায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।এদিকে তার দলীয় নেতাদের নিয়ে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেছেন।

    আসন্ন উপনির্বাচন ঠাকুরগাঁও-৩ আসনের জাসদের মনোনয়ন প্রত্যাশী গীতি গমন চন্দ্র রায়ের সাথে সাংবাদিকের কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমি ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে হেরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী হিসেবে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবো অনেকে আমাকে বলেছে তুমি নির্বাচন করলে অবশ্যই জয়ী হবে।কারন নতুনদের মাঝে একমাত্র আপনার নামেই শুনে আসছি বর্তমানে ঠাকুরগাঁও-৩ আসন শুন্য ঘোষিত উপনির্বাচন ঘোষণা দিলে এখন আমার দলীয় নেতাদের নিয়ে বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেই চলছি।তিনি জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সফল তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু এমপি এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাসদের মনোনয়ন প্রত্যাশায় গনসংযোগে দিন কাটাচ্ছেন।

    এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের বাসিন্দা রতন রায়ের সাথে কথা হলে তিনি সাংবাদিক বলেন তিনি অনেক দিন ধরে মাঠ পর্যায়ে এমপি পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা সহ অনেক ভোটারদের মাঝে কথা বলেছেন।গীতি গমন চন্দ্র রায় এমপি নির্বাচন করলে আমাদের এলাকায় ব্যাপক ভোট পাবেন ও আমরা তার পাশে থাকবো।