Author: desk

  • পাইকগাছায় বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু

    পাইকগাছায় বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়েছে। আর কুল চাষ করে বেশ সফলতা পেয়েছে গদাইপুরের রজনীগন্ধা নার্সারীর মালিক সুকনাথ পাল।
    বাগানে সারি সারি কুলগাছ। আকারে ছোট। বড়জোর চার থেকে পাঁচ ফুট। কুলের ভারে নুয়ে পড়েছে গাছগুলো। বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। এক একটি গাছ ৫ থেকে ৬ হাত লম্বা। গাছের নিচ থেকে উপর পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে শুধু বল সুন্দরী কুল। থাই আপেল কুলের ওপরের অংশে হালকা সিঁদুর রং রয়েছে। ফলটি আকারে বড়, দেখতে ঠিক আপেলের মতো, খেতেও ঠিক আপেলের মতো সুস্বাদু। এদিকে এই ফলটি খেতে সুস্বাদু হওয়ায় স্থানীয় পর্যায়সহ জেলার বিভিন্ন স্থানে বেশ পরিচিতি লাভ করায় ক্রেতাদের চাহিদাও দিন দিন বেড়েছে।
    কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০/১২টি কুলের বাগান, ক্ষেতের আইলে, বাড়ীতে, ছড়ানো ঠিটানো প্রায় ১০ হেক্টর জমিতে কুল বাগান রয়েছে। জানা গেছে, সুকনাথ পাল দেড় বছর আগে উপজেলার বাঁকায় লীজ নিয়ে ৩ বিঘা জমিতে প্রায় ৩ শতাধিক বল সুন্দরী, থাই আপেল ও কাশ্মীরি কুলের গাছের চারা লাগান। কুল গাছের চারা রোপনসহ তার দেড় লাখ টাকা ব্যয় হয়। চারা রোপণ করার ৭ মাসের মাথায় চারাগুলো পরিপক্কতা পেয়েছে।বাগানের বয়স প্রায় দেড় বছর। প্রথম কুল বাগান থেকে এক লাখ দশ হাজার টাকার কুল বিক্রি হয়। দ্বিতীয় বছরে গাছে প্রচুর ফল ধরেছে। প্রতি গাছে প্রায় ২০ থেকে ৩০ কেজি করে বল সুন্দরী, থাই আপেল কুল ধরেছে। ইতোমধ্যে বাগান থেকে কুল বিক্রি শুরু হয়েছে। শ্রমিকরা বাগানে কুল তোলা ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। এ পর্যন্ত ৬০ হাজার টাকার মতো ফল বিক্রি হয়েছে বলে তিনি জানায়। শুরুতে প্রতি কেজি ১৬০ টাকায় পাইকারী দরে বিক্রি করেছে। তবে শেষের দিকে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে কুল বিক্রি হবে। কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এই বাগান থেকে ৪ লাখ টাকার বেশী কুল বিক্রি করতে পারবে তিনি আশা প্রকাশ করছেন।
    সরেজমিনে কুল বাগানে গিয়ে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে লুকিয়ে রয়েছে বল সুন্দরী ও থাই আপেল কুল। যে দিকে দৃষ্টি যায় শুধু ফল আর ফল চোখে পড়ছে। বাহারী রঙের দৃষ্টি নন্দন কুল দেখলে মন কাড়ে। দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মতো। রঙ আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল। খেতে অনেক সুস্বাধু ও মিষ্টি। বল সুন্দরী ফল চাষ করে ইতিমধ্যে তিনি এলাকায় চমক সৃষ্টি করেছেন। দূর দূরান্ত থেকে অনেক বেকার লোকজন এসে দেখছেন এবং বিষয়ে নানা পরামর্শ তার কাছ থেকে নিচ্ছেন।
    পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম বলেন, এ উপজেলায় কিছু কিছু নার্সারীতে বাণিজ্যিকভাবে কুল চাষ করে বেশ সফলতা পেয়েছেন। এরমধ্যে সুকনাথ পাল একজন সফল কৃষক। নতুন জাতের এই কুলের চাষ করে তিনি এলাকায় চমক কৃষ্টি করেছেন। তিনি কুল চাষে আগ্রহীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

  • আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা ও আনারস মার্কাসহ ত্রি-মুখী লড়াই

    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা ও আনারস মার্কাসহ ত্রি-মুখী লড়াই

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)ঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে প্রচারণা শেষ নৌকা-আনারস মার্কাসহ ত্রি-মুখী ভোটের লড়া হবে ২৯ ডিসেম্বর সারাদিন-ভোটারদের অভিমত।
    বুধবার (২৮ ডিসেম্বর ২০২২) সরেজমিনে গিয়ে ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, উক্ত নির্বাচনে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা নৌকা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ সুমন ভুঁইয়া (স্বতন্ত্র) আনারস মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী, বিএনপি’র স্বতন্ত্র চশমা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সরকার, ঘোড়া মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী বকুল ভুঁইয়া, জামায়াত-(স্বতন্ত্র) মোটরসাইকেল মার্কা চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হোসেন, স্বতন্ত্র অটোরিক্সা মার্কা চেয়ারম্যান প্রার্থী মোঃ আকবর হোসেন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাত পাখা মার্কা চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রহমান। উক্ত ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ভোটারদের সাথে আলোচনা করে জনমতে জানা যায় যে, নৌকা মার্কা, আনারস মার্কা ও চশমা মার্কা ভোটের লড়া হবে ত্রি-মুখী।
    ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা বলেন, আমি সকল ভোটারদের কাছে গিয়েছি, বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা-নৌকা মার্কা, বেশিরভাগ জনগণ আমার নৌকা মার্কায় ভোট দিবেন বলে আশা করি, তিনি আরও বলেন, এলাকার শ্রমিকসহ এলাকাবাসী আমাকে ভোট দিবেন আমি শতভাগ আশাবাদী নৌকা মার্কার বিজয় হবে ইনশাআল্লাহ।
    ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্য চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেবের সুযোগ্য সন্তান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ সুমন ভুঁইয়া বলেন, আমার বাবা গত ৫ জানুয়ারি ২০২২ইং তারিখে নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, আমার বাবা গত ২৮ অক্টোবর ২০২২ইং তারিখ মৃত্যুর পর আমাকে দল থেকে টিকিট দেয়নি তাই জনগণের চাওয়ায় (স্বতন্ত্র) আনারস মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। তিনি আরও বলেন, এলাকার শ্রমিক ভাই বোন ও জনসাধারণ ভোটারদের ভোটে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
    ্আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে বিএনপি’র (স্বতন্ত্র) চশমা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন সরকারের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমি মিটিং মিছিল ও সমাবেশ করিনি কিছু বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছি, আর এখন ব্যস্ত আছি পরে কথা বলবো বলে এড়িয়ে যান এবং ফোন বন্ধ করে দেন। এদিকে ঘোড়া মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী বকুল ভুঁইয়া ও মোটরসাইকেল মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেনসহ সকল চেয়ারম্যান পদপ্রার্থীই গণমাধ্যমের কর্মীদেরকে বলেন, আমরা শতভাগ আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হবো কিন্তু কিছু ব্যক্তি বলেন, ইয়ারপুর ইউনিয়ন নির্বাচনে এবার টি-২০ খেলা হবে। ত্রি-মুখী ভোট যুদ্ধ হবে, কে হবেন চেয়ারম্যান তা ভোটের সংখ্যায় বলে দিবে।
    ঢাকার সাভার উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, আশুলিয়ার ৯টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ইং সকাল ৮টা থেকে সারাদিন। উক্ত ইয়ারপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১জন, এর মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮৯০জন ও নারী ভোটার ৪০ হাজার ৪৭১জন ভোটার। তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে কাজ করে যাচ্ছি। ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার গত (২৮ অক্টোবর ২০২২ইং) মৃত্যুবরণ করায় উক্ত ইউনিয়নে উপ-নির্বাচন ঘোষণা করা হয়।

  • নড়াইলে আয়োজিত মহিলা সমাবেশে প্রতিটি ঘরের মায়ই এক একজন শ্রেষ্ঠ জয়িতা—উপজেলা নির্বাহী অফিসার, সাদিয়া ইসলাম

    নড়াইলে আয়োজিত মহিলা সমাবেশে প্রতিটি ঘরের মায়ই এক একজন শ্রেষ্ঠ জয়িতা—উপজেলা নির্বাহী অফিসার, সাদিয়া ইসলাম

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে আয়োজিত মহিলা সমাবেশে প্রতিটি ঘরের মায়ই এক একজন শ্রেষ্ঠ জয়িতা—উপজেলা নির্বাহী অফিসার, সাদিয়া ইসলাম। নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া ইসলাম উক্ত উক্তিটি করেন ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ( এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলার সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের খলিশাখালী সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে ৷
    ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠেয় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিয়া ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, নড়াইল সদর উপজেলা, নড়াইল ৷

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজমুল ইসলাম, সহকারী পরিচালক, জেলা গণগ্রন্থাগার, প্রণব কুমার প্রামাণিক, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল এবং মো সাইফুল ইসলাম, চেয়্যারম্যান, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদ ও ইউপি মেম্বারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

    উক্ত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷

    মহিলা সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সকল প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন রোধ বিষয়ে সকলকে সক্রিয় ভূমিকা রাখতে হবে ৷

    শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সকল পরিবার যেন কৃমিমুক্ত থাকে সে বিষয়ে বক্তারা জনগণকে সচেতন করেন ৷

    এছাড়া শিশুদের করোনা টিকা প্রদান বিষয়ে মায়েদের সচেতন করা হয় ৷

    ডেঙ্গু রোগের কারণ ও প্রতিরোধ বিষয়ে বক্তারা উপস্থিত নারীদের উদ্দেশ্যে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন ৷

    এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল মানুষের অংশীদারত্ব বিষয়ে বিসদ আলোচনা করা হয় ৷

    মহিলা সমাবেশে প্রায় দেড় শতাধিক নারী উপস্থিত ছিলেন ৷

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পীরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পীরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও আসন্ন উপনির্বাচনের প্র¯ু‘তি সভা অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল বুধবার জাতীয় পার্টির আয়োজনে জাপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ, সাবেক ছাত্র নেতা সামশু হাবিব বিদ্যুৎ,পীরগঞ্জ পৌর জাতীয় পার্টির আহব্বায়ক অধ্যাপক মোঃ তৈয়ব আলী, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাহাফুজুল হক হিরা, খনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহাবুব জামিল, সধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সেনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির ইউনিয়ন নেতা মজিবর রহমান, আবু হোসেন মিষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়, পৌর কাউন্সিলর কামরুজামান, সুরেস চন্দ্র রায়, সফিকুল ইসলাম, শাহা আলম প্রধান, ইমরান আলী, আইযুব আলী প্রমূখ।

    মো. আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • মধুপুরে আসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

    মধুপুরে আসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    টাঙ্গাইলের মধুপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২শত ৫০ জন অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

    বুধবার(২৮ডিসেম্বর২২)ইং সকালে পৌরসভার হলরুমে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান।

    এসময় পৌর সভার পৌর নির্বাহী কর্মকর্তা ফজলুল হক, প্যানেল মেয়র জাকিরুল ইসলাম ফারুক, প্রকৌশলী জামান,সাংবাদিক হাফিজুর রহমান, কাউন্সিলর বিল্লাল হোসেন, বেশর আলী, লাল মিয়া , যুবলীগ নেতা সুজনপাল ও ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহম্মেদ সজীব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান।

  • তেঁতুলিয়ায় এবার দ্বিগুণের বেশি সরিষা চাষ….  সরিষা চাষে সফল কৃষক তহিদুল আব্দুর রহিম

    তেঁতুলিয়ায় এবার দ্বিগুণের বেশি সরিষা চাষ…. সরিষা চাষে সফল কৃষক তহিদুল আব্দুর রহিম

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ নীল আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষার ফুল। সকালে সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটে আছে হলুদ সরিষার ফুল। শীতের হাওয়ায় ফুলের সুভাস মোহিত করছে চারপাশ। চারদিকে সরিষা ফুলের সমারোহে মাঠে ছড়াচ্ছে নান্দনিক সৌন্দর্য, আর সরিষা ফুলকে ঘিরে মধু আহরণে ফুলে ফুলে বসছে মৌমাছি। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। ফুলগুলো তাদের কলি ভেদ করে সুবাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। উপজেলার বাংলাবান্ধা, তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান, বুড়াবুড়ি, ভজনপুর ও দেবনগড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষা চাষের এ রকম দৃশ্য দেখা যায়।

    গত বছরের তুলনায় এবার প গড়ের তেঁতুলিয়ায় দ্বিগুণ জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকরা। গত বছর উপজেলায় ২শ’ ২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এবছর সরিষার আবাদ হয়েছে ৫শ’ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রাও ধরা হচ্ছে গতবারের চেয়ে দ্বিগুণ।
    কৃষকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ফলন ভালো হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সরিষার উৎপাদন হলে সয়াবিন তেলের উপর থেকে চাপ কমবে বলেও জানান তারা। একই কথা উল্লেখ করে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ হয়েছে তেঁতুলিয়ায়।

    এদিকে গতবারের মতো এবারও বারি সরিষা-১৪ চাষকারী তহিদুল ও আব্দুর রহিম সরিষার আবাদ করে পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছে।
    তহিদুল উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বলেন, গতবার ১একর জমিতে বারি সরিষা-১৪ লাগিয়ে ভালোই লাভবান হয়েছেন। তাই এবার ৫একর জমিতে বারি সারিষা-১৪ লাগিয়েছেন। তিনি আরোও বলেন, গতবার বারি সরিষা-১৪ লাগিয়ে ১ একরে বিশ মন সরিষা পেয়েছি, দামও ছিল ভালো। তিনি গতবার প্রতি মন সরিষা বিক্রি করেন ৩ হাজার ২শ’ করে এবার তা ছাড়িয়ে ৪ হাজার পর্যন্ত বিক্রির আশা করবেন বলে জানিয়েছে।
    আব্দুর রহিম একই ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি বলেন, সরিষা বিনা চাষেই উৎপাদন করা যায়। জমি সমান করা লাগে না, সেচ লাগে না। শুধু রোপণ করে দিলেই হয়। আর তেমন খরচ নেই। খাটা-খাটুনি ছাড়াই সরিষার ভালো ফলন পাওয়া যায়। এসব কারণে সরিষা আবাদে ঝুঁকেছি। গতবার তিনি সরিষার আবাদ করেন। এবারও তা বাড়িয়ে ৫একর জমিতে সরিষার আবাদ করেছেন। তিনি আরও বলেন, সরিষার উৎপাদন বেশি হলে মানুষ সরিষার তেল কম দামে পাবে। সয়াবিন তেলের বিকল্প হয়ে উঠবে। চাহিদা কমলে সয়াবিন তেলেরও দাম কমে যাবে। সরিষা আবাদে অনেক সুবিধা আছে। আমার তেল কেনা লাগবে না। সরিষা থেকে খৈল হয়। গরুর খৈল কেনা লাগবে না। ফলে সরিষা চাষে লাভ ছাড়া লোকসান নেই বললেই চলে।
    বুুড়াবুড়ি গ্রামের কৃষক আল আমিন বলেন, ‘আমি এ বছর কৃষি অফিস থেকে বারি সরিষা-১৪ জাতের বিজ এনে ৫০শতক জমিতে রোপণ করেছি। পুষ্ট গাছে ফুলের আধিক্য দেখে ভালো ফলনের আশা করছি।’

    উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বলেন, এই ইউনিয়নের বেশ কয়েকজন কৃষক আছেন যারা গতবার সরিষার আবাদ করে লাভবান হয়েছেন। এবার তাঁরা গতবারের চেয়ে আরও বেশি জমিতে বারি সরিষা-১৪ এর বীজ রোপন করেন। তিনি বলেন, বারি সরিষা-১৪ ৮৫দিনের মধ্যে মাড়াই ও কাটায় সম্পন্ন করা যায় বলে এলাকার কৃষক এই জাতের আবাদটি বেশি করেন। অন্যদিকে সর্বশেষ বারি সরিষা-১৮ জাতের সরিষার আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন জানান তিনি।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গত বছর উপজেলায় ২২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ৫শ’ হেক্টর জমি। অর্জিতও হয়েছে ৫শ’ হেক্টর জমি। ফলে গত বছরের তুলনায় চলতি মৌসুমে ২শ’৮০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। উন্নত জাত যেমনঃ বারি সরিষা-৯, বারি সরিষা-১৪, বারি সরিষা-১৫, বারি সরিষা-১৭, বারি সরিষা-১৮ জাতের সরিষার চাষ হচ্ছে। তবে সর্বশেষ হচ্ছে বারি সরিষা-১৮ এই জাতের আবাদ কৃষকরা খুবই কম হারে আবাদ করছেন। বারি সরিষা-১৮ জাতের প্রতি কিভাবে কৃষকদের উৎসাহিত করা যায় আমিসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সরিষা মৌসূমে পরামর্শ দিয়ে আসছেন। তিনি আরও বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ অব্যাহত থাকবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • তাপমাত্রা নেমেছে ৯ডিগ্রিতে তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

    তাপমাত্রা নেমেছে ৯ডিগ্রিতে তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ সর্বউত্তরের জেলা প গড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান। বর্তমানে এটি দেশের সর্বনি¤œ তাপমাত্রা।

    আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর ১২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১০ এর নিচে তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এ বছর বুধবার ৯ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। গত বছর এ সময়ে ৮ এর ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
    তাপমাত্রা কমানোর কারণে তীব্র শীত অনুভব হচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টার পর থেকেই বইতে থাকে উত্তরের হিমেল হাওয়া। হাওয়ায় নেমে আসে শীত। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত জেলা জুড়ে কুয়াশা আর শিশির ঝরতে দেখা যায়। গ্রামে শহরের হাটবাজারগুলোতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।

    কনকনে শীতের কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ। কনকনে শীতের কারণে কাজে যেতে কষ্ট হচ্ছে অনেকের। তবে পেটের তাগিদে কাউকে নদীতে পাথর তুলতে, কাউকে চা-বাগানে আবার কাউকে দিনমজুরের কাজ করতে যেতে দেখা গেছে।

    উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের ৯১ বছর বয়সী আবুল হোসেন বলেন, গত কয়েকদিন আগে তেমন ঠান্ডা না থাকলেও পহেলা পৌষ থেকে প্রচন্ড ঠান্ডা। গরম কাপড় পড়লেও ঠান্ডা দূর হচ্ছে না।

    মহানন্দায় পাথর উত্তোলনকারী রবিউল ইসলাম বলেন, বরফ গলা নদীর পানি এমনিতেই ঠান্ডা। তার মধ্যে গত চারদিন ধরে তীব্র শীত। যার কারণে কাজে যেতে কষ্ট হচ্ছে। গতকাল থেকে ঘরে বসে আছি।

    প্রচন্ড শীতের কারণে চা বাগানের গাছের পরিচর্যা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চা শ্রমিকদের। তারা জানান, ভাই কদিন ধরে বরফের মতো ঠান্ডা। বাগানে গাছের ছাটাই করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে। তাই কয়েকদিন ধরে কাজে যেতে পারছি না।

    এদিকে বেড়েছে শীতজনিত নানা ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় জমাতে লক্ষ্য করা গেছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

    চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতাল গুলোতে রোগীর চাপ বেড়েছে। এমনিতে শীত মৌসুমে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। শীতজনিত রোগ হিসেবে সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট বেশি হয়ে থাকে। আর শিশু ও বয়োজ্যেষ্ঠরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়। তাই এ সময়টাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারলে কিছুটা হলেও সুরক্ষা মিলবে।

    তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ছুটিতে থাকায় আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, কদিন ধরেই তাপমাত্রা অনেকটা কমেছে। আজ (২৮ ডিসেম্বর) তাপমাত্রা ৯ দশমিক ২ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর ৬টায় রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত বছর আজকের দিনে সর্বনি¤œ ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তিনি আরোও বলেন, গত শনিবার (২৪ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত সর্বনি¤œ তাপমাত্রা ১০ এর মধ্যে ছিল একদিন কেবল ১১তে লক্ষ্য করা গেছে। গতকাল মঙ্গলবার সর্বনি¤œ ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বিকাল ৫টায় সর্বোচ্চ ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • আনসার ও ভিডিপি সদস্যগণ দেশের প্রয়োজনে সবসময় সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, উলিপুরে আনসার-ভিডিপি সমাবেশে বললেন, অধ্যাপক এম এ মতিন, এমপি

    আনসার ও ভিডিপি সদস্যগণ দেশের প্রয়োজনে সবসময় সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, উলিপুরে আনসার-ভিডিপি সমাবেশে বললেন, অধ্যাপক এম এ মতিন, এমপি

    ।।জি এম রাঙ্গা।।

    ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ মঙ্গলবার দুপুর ২টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ আসনের জাতীয় সংসদ সদস্য-২৭ অধ্যাপক এম এ মতিন। প্রধান অতিথি সমাবেশে উপস্থিত আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আনসার ও ভিডিপি সদস্যগণ দেশের প্রয়োজনে সবসময় সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আপনারা গ্রামগঞ্জে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। যা অন্য কোন বাহিনীর সদস্যদের পক্ষে করা সম্ভব হয় না। দেশের যে কোন ক্লান্তিকালে আপনারা প্রশিক্ষণ লব্দ জ্ঞান দ্বারা দেশের মানুষের পাশে থেকে সবাইকে সাহায্য করে থাকেন। আপনাদের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি আছে।

    সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (চঃ দাঃ) মোঃ ইবনুল হক। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন; প্রতিবেদন পাঠ করেন ধামশ্রেণী ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ শাহাজালাল; উলিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড ভিডিপি দলনেত্রী মোছাঃ সেলিনা বেগম। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উলিপুর কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম মোঃ নুরুল ইসলাম; গীতা পাঠ করেন দুর্গাপুরের সহকারী আনসার কমান্ডার জীবন চন্দ্র সরকার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুর হক, উলিপুর থানার অফিসার ইনচার্জ খান আশরাফুজ্জামান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, উলিপুর শাখার ব্যবস্থাপক মোঃ মোকছেদ আলী। প্যারেড পরিচালনা করেন উলিপুর আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম। সমাবেশে এ উপজেলার ২০০ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ১জনকে বাইসাইকেল; ১০জনকে ছাতা পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

  • র‌্যাব-১২’র অভিযানে পাবনা সদরে ৭ টি দেশীয় ওয়ান শুটার গানসহ অস্ত্র তৈরির সরমঞ্জামাদি উদ্ধার; আটক ১ জন

    র‌্যাব-১২’র অভিযানে পাবনা সদরে ৭ টি দেশীয় ওয়ান শুটার গানসহ অস্ত্র তৈরির সরমঞ্জামাদি উদ্ধার; আটক ১ জন

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ২৭/১২/২০২২ ইং তারিখ রাত ০২.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গ্রেফতারকৃত আসামীর নির্মানাধীন ইটের তৈরী বাড়ীতে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে ৭ টি দেশীয় ওয়ান শুটার গানসহ ১ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহার নিকট হতে দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ কিরন (৩৩),পিতা মোঃ একরামুল হক সিদ্দীকী, সাং-চক পৈলানপুর উত্তর পাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই অবৈধ অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।

    এ ধরণের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    মুহিদুর রহমান খাঁন

    সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • বানারীপাড়ায় দুর্ধর্ষ চুরি

    বানারীপাড়ায় দুর্ধর্ষ চুরি

    এস মিজানুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতা: বুধবার ২৮ ডিসেম্বর উপজেলার উদয়কাঠী ইউনিয়ন পরিষদ ভবনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। উদয়কাঠী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির জানান, ভোর রাত আনুমানিক ৩টায় ইউনিয়ন পরিষদের ৭ টি তালা ভেঙ্গে ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করে। এ সময় চেয়ারম্যানের কক্ষ থেকে ৬০ হাজার, উদ্যক্তার কক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং ইউপি সচিবের কক্ষ থেকে স্থানীয় শালিসদের স্বাক্ষরিত স্টাম্প নিয়ে গেছে। এছাড়া অফিসের আলমারি ভেঙ্গে বিভিন্ন কাগজপত্র তছনছ করে। এ ব্যপারে বানারীপাড়া থানায় জানালে তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সিসি ক্যামেরায় দেখা যায় মুখ ঠাকা দু’জন লোক ভবনের তালা ভেঙ্গে ঢুকে প্রথমে ক্যামেরার ডিভাইস বন্ধ করে। টাকা নিয়েছে কিনা তদন্তের পর জানা যাবে। এখন পযর্ন্ত মামলা দায়ের হয়নি।#