এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা সমাজসেবার তত্ত্ববধানে পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা “উপজেলা রোগী কল্যাণ সমিতি” তিন বছরের মেয়াদের জন্য ২০ ডিসেম্বর অনুমোদন করেছেন বরিশাল জেলা সমাজসেবার উপ-পরিচালক আল মামুন তালুকদার।
সমিতির ১৫ সদস্যের কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ আবুল খায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, সহ-সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, মেডিক্যাল অফিসার ডাক্তার ফাহিম আরিফ, সহ-সাধারণ সম্পাদক উপজেলা সহ সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক ও উন্নয়ন কর্মী এস মিজানুল ইসলাম, কোষাধ্যক্ষ ডাক্তার অনিক নিলয় দে, সদস্যরা হলেন এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সামসুল আলম মল্লিক, অধ্যাপক মোঃ জাকির হোসেন, মোঃ জোবায়ের আহমেদ, মোঃ সজল চৌধুরী, মু. মুনতাকিম লস্কর এবং মোঃ হায়দার আলী। অনুমোদন পত্রে বলা হয়েছে এ কমিটি আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।#
Author: desk
-

বানারীপাড়ায় রোগী কল্যাণ সমিতির কমিটির অনুমোদন
-

বানারীপাড়ায় ৩ টি গরু নিয়ে তোলপাড়! ইউপি সদস্যের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।।
বানারীপাড়া উপজেলায় অন্য এলাকার ৩ টি গরু চুরি করে নিয়ে আসলে এলাকায় জানাজানি হলে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবু তুর্কি মো. টুলু ঘটনাটি ধামাচাপা দেয়ার চেস্টা করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায় ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধার পরে ট্রলার থেকে ৩টি গরু উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খেজুরবাড়ি আবাসন সংলগ্ন মৃত লতিফের বাড়িতে নামাতে দেখে। তারা ওই ইউপি সদস্যের মুঠোফোনে কল দিয়ে বিষয়টি জানায়। এ সময় গরু গুলো ট্রলার থেকে নামাতে ছিলো লতিফের বড় ছেলে জাহাঙ্গির ও মিন্টু।তিনি সেখানে গিয়ে কি দেখেছেন এবং পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছেন এ বিষয়ে আবু তুর্কি মো. টুলুর মোবাইলে কল করলে তিনি কিছু জানেন না বলেন। পরে বলেন আমি আপনাকে পরে ফোন দেব।
তবে যাদের বাড়ি ওই গরু গুলো উঠাতে দেখেছেন স্থানীয়রা সেই মৃত লতিফের স্ত্রী ও ছোট ছেলে সান্টু জানান, তারা আগে থেকেই তিনটি গরু লালন পালন করে আসছেন। তবে লতিফের স্ত্রী আরও জানান, স্থানীয়রা যা বলছেন সেই ব্যপারে মেম্বার টুলু ভালো জানেন, পরক্ষণে অপর একজন সংবাদকর্মী তাকে (মেম্বরকে) কল করা হলে তিনি তার স্ত্রীকে দিয়ে ফোন রিসিভ করান। স্থানীয়রা আরও জানান, ঘটনার কিছুক্ষণ পরে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো তবে অভিযোগের কোন সত্যতা পায়নি।
উল্লেখ্য ইতিপূর্বে ওই এলাকায় একটি চক্র এ ধরনের আরো ঘটনা ঘটিয়েছে ছ বলে স্থানীয়রা জানান।#
এস মিজানুল ইসলাম।।
-

লক্ষ্মীপুরের বর্ষীয়ান নেতা এম আবু তাহেরকে নিয়ে সাংবাদিক রানার কিছু কথা
নাজিম উদ্দিন রানা।
লক্ষ্মীপুরের পৌরবাসির আইকন জনন্দীত নেতা এম এ আবু তাহের,যাকে তার কর্মকান্ডে লক্ষ্মীপুরের পৌর পিতা ও মুজিব বাদী তাহের হিসেবে উপাধি দিয়েছেন সাধারণ জনগন। বীর মুক্তিযোদ্ধা এম এ আবু তাহের সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তখন তিনি দায়ীত্ব পালন করেছেন বীরের মতো,সেই লোকটা আজ বয়সের বারে অসুস্হ হয়ে গেছেন। আমার শ্রদ্ধা ভাজন মুরুব্বীর সাথে চকবাজার মসজিদে জুমার নামাজ শেষে দেখা, ঠিক তখন আর নিজের বিবেককে ধরে রাখতে পারিনি তখনই উনাকে সিঁড়ি থেকে নামতে সহযোগিতা করলাম। তার কাছ থেকে কলম সৈনিক হিসেবে অনেক সময়ের ভুলত্রুটি গুলো ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ্পাক উনাকে নেক হায়াত দান করুক আমিন।এই মানুষটির কিছু হলে লক্ষ্মীপুরের জেলাবাসী বুজবে যে তিনি কি ছিলেন এই জেলার সাধারন মানুষের। এক কথায় লক্ষ্মীপুরের এই অভিভাবকে হারালে শত বছরেও শূন্যতাপূরণ করা সম্ভব হবে না। তাই আমাদের লক্ষ্মীপুরের বাসীর পৌরপিতা বীর মুক্তিযোদ্ধা এম এ আবু তাহেরের জন্য দোয়া করবেন যাতে তিনি তারাতাড়ি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনুক।
-

নবনির্বাচিত চেয়ারম্যান সুমন ভুঁইয়া’র পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
হেলাল শেখঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া’র পক্ষ থেকে ইয়ারপুর ইউনিয়নের সকল ভোটারসহ এলাকাবাসী সবাইকে প্রাণঢালা অভিনন্দন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২০২২ইং) সাভার উপজেলার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মোশারফ হোসেন মুসা ৮৫৬৮ ভোট পেয়েছেন আর (স্বতন্ত্র) শামীম আহাম্মেদ সুমন ভুঁইয়া আনারস মার্কায় (১১৬২০) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৩০৫২ ভোট বেশি পেয়ে সুমন ভুঁইয়া বিজয়ী হওয়ায় সবাই অভিনন্দন ও শুভেচ্ছা। এছাড়াও বিএনপি’র স্বতন্ত্র- চশমা মার্কা দেলোয়ার হোসেন সরকার পেয়েছেন ২৯০৮ ভোট, জামায়াত-স্বতন্ত্র মোটরসাইকেল ১১৪৫ ভোট, আকবর হোসেন মৃধা স্বতন্ত্র-অটোরিক্সা ৭১৯, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ আব্দুর রহমান হাত পাখা-৫৮০ ভোট, স্বতন্ত্র-বকুল ভুঁইয়া ঘোড়া মার্কা ২৯৮ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ২৫৮৩৮। সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন সুমন ভুঁইয়া, সেই সাথে উক্ত নির্বাচনে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আহাম্মেদ সুমন ভুঁইয়া।
উক্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর ৩বার বিপুল ভোটে নির্বাচিত ও বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ পদকপ্রাপ্ত সুনামধন্য চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেব গত (২৮ অক্টোবর ২০২২ইং) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর কারণে ইয়ারপুর ইউনিয়ন পরিষদটির আসন শুণ্য ঘোষণা করা হয়। এরপর উক্ত ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় (২৯ ডিসেম্বর ২০২২)। ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সকল পোশাক কারখানা খোলা ছিলো, তারপরও শ্রমিক ভোটাররা অনেক কষ্ট করে দুপুরে এসে ভোট কেন্দ্রে ভোট দেন।
সাভার উপজেলার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টারের সুযোগ্য সন্তান শামীম আহমেদ সুমন ভুঁইয়া তার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে দলীয় টিকিট না পেয়েও স্বতন্ত্র আনারস মার্কা নিয়ে অংশগ্রহণ করেন, আওয়ামী লীগের নৌকা মার্কার মোশারফ হোসেন মুসা’কে বিপুল ভোটে হারিয়ে তিনি জনতার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ইয়ারপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আহাম্মেদ সুমন ভুঁইয়া বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ছাত্র জীবনে দল বদল করেননি, তিনি সাবেক ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সুমন ভুঁইয়া’র বাবা ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া’র অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন বলে জানিয়েছেন তিনি। সেই সাথে এলাকার সকল ভোটার ও এলাকাবাসী এবং সুমন ভুঁইয়া সমর্থনকারীসহ নির্বাচনে সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে ইয়ারপুর ইউনিয়নের সকল ওয়ার্ডে মিলাদ ও দোয়া করা হবে বলেও এই নবনির্বাচিত চেয়ারম্যান সুমন ভুঁইয়া জানিয়েছেন। -

নিউজ হাতে লিখতে ও পড়তে হবে: যেসকল সাংবাদিক সংবাদ লিখতে পারেন না তাদের প্রশিক্ষণ দরকার
হেলাল শেখঃ সকল সাংবাদিকদেরকে তাদের সম্মান ধরে রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো লেখা নিজে লিখতে চেষ্টা করতে হবে। নিউজ হাতে লিখতে ও পড়তে হবে। যেসকল সাংবাদিক সংবাদ লিখতে পারেন না তাদেরকে প্রশিক্ষণ দরকার। বিশেষ করে কলম সৈনিক সাংবাদিক দাবিদার নিজেদের মধ্যে যারা শক্রতা সৃষ্টি করছে তারা বেশিরভাগ ব্যক্তি সংবাদ লিখতে পারেন না, তারা জাতির বিবেক হয় কি করে? সাংবাদিকতা একটা মহান পেশা, এই পেশাকে যারা ছোট করছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। প্রকৃত সাংবাদিক ও লেখক কখনো কোনো প্রকার হামলা মামলার ভয় করে না। নেতা বা মেম্বার চেয়ারম্যান, এমপি মন্ত্রী আপনারা যে পেশা থেকেই আসেন না কেন দয়া করে কেউ সাংবাদিকদের অপমান করবেন না। দেশের গণমাধমের প্রকাশক ও সম্পাদকসহ প্রকৃত সাংবাদিকরা অনেকেরই ইতিহাস জানেন যে, কে কেমন প্রকৃতির মানুষ বা কেমন অপরাধ করেছেন? কে কেমন অপরাধী?। রাজধানী ঢাকা, ধামরাই ও সাভার আশুলিয়াসহ সারাদেশেই একের পর এক প্রকৃত সাংবাদিকদের উপর নৃশংস হামলা-মামলা, হত্যার ঘটনা ঘটছে, এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতাসহ সচেতন মহল।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকার কারণে বিভিন্ন হামলা মামলার শিকার হয়ে থাকেন। প্রকৃত সাংবাদিকদেরকে কেউ ভয় দেখাবেন না, কলমের শক্তি দিয়েই তার জবাব দেয়া হবে। আমরা সাংবাদিকরা কোনো কচু পাতার পানি নয় যে, বাতাসে পড়ে যাবো। অনেকেই ষড়যন্ত্রের শিকার হয়ে হামলা-মামলায় শিকার হয়ে থাকেন, তবে ভয় করবেন না “বৃহত্তর ঐক্যই আমাদের লক্ষ্য”। সাংবাদিকদের উপর নৃশংস হামলা-মামলা, হত্যার হুমকি’র বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে নিউজ লেখতে হবে সকল সাংবাদিকদেরকে সবার সংশ্লিষ্ট মিডিয়ায়। সেই সংবাদ প্রকাশ করলেই সাংবাদিক দাবি করতে পারবেন। আমি বলতে চাই ভয় করলে সাংবাদিকতা করা যায় না। নতুনদেরকে সাংবাদিকতার আদর্শলিপি বইসহ বেশি বেশি বই পড়তে হবে, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মূলধারায় এগিয়ে যেতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে প্রচারণা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, হকার বা সোর্স হয়ে কাজ করা আর সাংবাদিকতা একরকম নয়। সাংবাদিক সংগঠন এক একটা ক্লাবে দুই থেকে তিনটি গ্রুপ হয়েছে। এটা সাংবাদিকতা নয়, সাংবাদিকতা করতে কোনো সংগঠন লাগেনা, দলবাজি বা চাঁদাবাজি করতে হয় না, আমরা কেন দলবাজি করবো? সাংবাদিক কারো বাহিনী নয়, সাংবাদিকরা সাংবাদিকতাই করবেন, কারো মিছিলে স্লোগান দিয়ে মহান পেশা সাংবাদিকতাকে অসম্মান করার অধিকার কারো নেই।
বিশেষ করে তথ্য প্রমানবিহীন অপপ্রচার বন্ধ করুন, মানুষের বদনাম করে কি হয়?, ষড়যন্ত্রকারীদের ধ্বংস নিশ্চিত। কলম সৈনিকরা কখনো কারো মিথ্যা সংবাদ লিখে প্রকাশ করে না। যারা কলম হাতে নিয়ে মিথ্যা কোনকিছু লিখে তা প্রচার করে, এটাকে অপপ্রচার বলা হয়, অপপ্রচারকারী মানুষগুলো দেশ ও জাতির শক্র। দেশের ভেতরে যারা দেশ ও জাতিকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হোক বলে দাবী জানান সাংবাদিক নেতারা। প্রকৃত সাংবাদিকদের নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। গণমাধ্যমে কাজ করতে হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে হয় তা অনেকেই জানেন না। নতুন সাংবাদিকদের সাংবাদিকতার আদর্শলিপি বই পড়া প্রয়োজন, প্রকৃত সাংবাদিকতা করলে তা দেশ ও জাতির জন্য মঙ্গল হয়। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকার কারণেই আজ তারা বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছেন। সাংবাদিকতা একটি মহান পেশা, সাংবাদিক শব্দ সহজ হলেও এই পেশা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, আবার সম্মানজনক। তবে অপসাংবাদিকতার কারণে বর্তমানে অনেক মানুষ সাংবাদিকদের ভালো চোখে দেখেন না। অনেক সময় সাংবাদিকদেরকে সাংঘাতিক বলে অনেকেই কিন্তু সাংঘাতিক সবাই হতে পারেন না, সাংঘাতিক হতে হলে নিজের পরিবারকে সময় না দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে অনেকেই হাসিমুখে মৃত্যুবরণ করেন। দুর্নীতিবাজরা লক্ষ লক্ষ টাকা ও কোটি কোটি টাকা অবৈধভাবে লুটপাট করছে আর সাংবাদিকরা যখন তাদের বিরুদ্ধে সেই সংবাদ প্রকাশ করেন তখন সাংঘাতিক হয়ে যায়, চোরের মায়ের বড় গলাবাজি বন্ধ করুন।
প্রকৃত সাংবাদিকরা না খেয়ে থাকলেও লজ্জায় কারো কাছে হাত পেতে সাহায্য নিতে পারেন না। ৩৬৫ দিনে এক বছর, জীবনে কোনদিন ছুটি নেই সাংবাদিকদের। ৩৬৪ দিন ভালো কাজ করেন আর একদিন একজনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন এতে সে খারাপ সাংবাদিক হয়ে যায়। অপরাধীরা অপরাধ করবে তাদের বিরুদ্ধে কোনকিছু লেখা যাবেনা, ১দিন যদি তাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করছেনতো বিপদ। সাংবাদিক জাতির বিবেককে গালি দিয়ে বলা হয় সাংবাদিকরা খারাপ, এটা কোন ধর্ম আর কোন বিচার ?। অনেকেই নিজেদেরকে বড় মনে করেন, নিজেদের স্বার্থের জন্য শক্রতা সৃষ্টি করেন আর একজন অন্যজনের ক্ষয়ক্ষতি করার চেষ্টায় ব্যস্ত থাকেন এটা আমাদের ভুল হচ্ছে। সবাই ঐক্যবদ্ধ ও সমন্বয় করে কাজ করার মধ্যে আনন্দ আছে, “বৃহত্তর ঐক্যই আমাদের লক্ষ্য”। আমাদের লেখার মধ্যেও অনেক ভুল হয়। এই জন্য সাংবাদিকদের সাংবাদিকতার আদর্শলিপি পড়া দরকার। বিশেষ করে “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিক দেশ ও জাতির বিবেক, ঝুঁকিপূর্ণ জেনেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন, বিশেষ সম্মান অর্জন করার লক্ষ্যে কাজ করতে গিয়ে সম্মান অর্জন না হয়ে উল্টো বদনাম হচ্ছে আমাদের। সাংবাদিকতা করতে শুধুমাত্র মানুষের সুখ, দুঃখ, আনন্দ বেদনা, দুর্ঘটনাসহ সকল বিষয়ে জাতির কাছে তুলে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেও কারো মনজয় করতে পারেন না কেন? ছোট একটি ভুল করলেই সাংবাদিকদের উপর হামলা, মামলা করা হয়, এমনকি হত্যার শিকার হতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে বলা হয় সাংবাদিকদের সহযোগিতা করবেন কিন্তু তার উল্টো দেখা যায়, পুলিশ সাংবাদিক কি কখনো বন্ধু হতে পেরেছেন? কেউ কি খবর নিয়েছেন যে, সাংবাদিকরা কেমন আছেন? কোনো সহযোগিতা লাগবে কি না ?। অনেক সাংবাদিক আজকাল মানবেতর জীবনযাপন করছেন। জনগণের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন সাংবাদিকরা, এর বিনিময়ে কি পাচ্ছেন তারা? নির্যাতনের শিকার হচ্ছেন অনেক সাংবাদিক, হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন অনেকেই, যার কোনো হিসাব নেই।
দেশে প্রায় ১৮ কোটি জনগণ, সেই তুলনায় আইনশৃঙ্খা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকের সংখ্যা অনেক কম, তবুও আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ জানাই তাদেরকে যারা মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। “পুলিশ, সাংবাদিক” আইনজীবি ও জনপ্রতিধিগণ, এই চারটি শব্দের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিকতা”। বিশেষ করে সাংবাদিকতার আদর্শলিপি’র বেশিরভাগ শব্দ আছে যা সাংবাদিকদের জন্য জানা অতি জরুরি-যেমনঃ সংবাদের উৎসহের মত সংবাদের উপাদান কি? মানুষ এবং প্রকৃতি, মানুষের আশা-আকাঙ্খা, আনন্দ, বেদনা, সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাই সংবাদের মূল প্রতিপাদ্য। এর সাথে সম্পৃক্ত সকল বিষয়ই সংবাদের উপাদান। যেমনঃ কুকুর যদি মানুষকে কামড়ায় তা কোনো সংবাদ নয়, আর মানুষ যদি কুকুরকে কামড়ায় বা অপ্রত্যাশিত কিছু অপকর্ম করে তা সংবাদ হয়। নিয়মের ব্যতিক্রম ঘটনা, অন্যায় অবিচার, যা মানুষের অধিকারকে হরণ করে, এরকম অনেক বিষয়কে সংবাদ বলা যেতে পারে।
সাংবাদিকরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এতে স্বাধীনভাবে সাংবাদিকতা করা সহজ হবে বলে অনেকেরই অভিমত। সাংবাদিককে সাংবাদিকতার আদর্শলিপি পড়তে হবে, সেই সাথে সর্বশেষ সংশোধনীসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ম্যানুয়েল বই এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বইসহ বেশি বেশি বই পড়তে হবে। অনেকেই জানেন না যে, ১/ সাংবাদিক মানে জাতির বিবেক। ২/ সাংবাদিক মানে দেশ প্রেমিক। ৩/ সাংবাদিক মানে কলম সৈনিক। ৪/ সাংবাদিক মানে জাতির দর্পণ। ৫/সাংবাদিক মানে জাতির সেবক। ৬/সাংবাদিক মানে শিক্ষিত জাতি। ৭/সাংবাদিক মানে স্বাধীনভাবে কাজ করা। ৮/সাংবাদিক মানে সম্মানিত জাতি। ৯/ সাংবাদিক মানে তদন্তকারী। ১০/ সাংবাদিক মানে আইন বিষয়ে জানা। ১১/ সাংবাদিক মানে সিস্টেম পরিবর্তন করা। ১২/ সাংবাদিক মানে সকল তথ্য বিষয়ে জানা। ভয়কে জয় করে সাংবাদিকতা করার মধ্যে দেশপ্রেম আছে। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেন বলেই মানুষের ঘরের সুন্দরী নারী ও অর্থ সম্পদ নিরাপদে থাকে, স্বাধীনতা ও সম্মান অর্জন করা অনেক কঠিন। বাকিটা ইতিহাস। -

বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন সুজানগর পৌর মেয়র
এম এ আলিম রিপন,সুজানগরঃ গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা যেমন বেড়েছে তেমনি কষ্ট ভোগ করছে শীতবস্ত্রহীন মানুষগুলো। আর এই অসহায় মানুষের কথা চিন্তা করেই রাতের অন্ধকারে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। গতকাল পৌরসভার কাঁচারীপাড়া সহ বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষ ছাড়াও রাস্তার ছিন্নমূল মানুষদের মাঝেও শীতবস্ত্র করেন তিনি। এ সময় পৌর কাউন্সিলর জায়দুল হক জনি, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী প্রনব কুমার দাস উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে পৌরসভার কাঁচারীপাড়া এলাকার বাসিন্দা শ্রী মানিক কুমার জানান,আমার পরিবারের জন্য শীতবস্ত্র খুবই দরকার ছিল। শীতে খুব কষ্ট পাচ্ছিলাম আমরা। ঠিক সেই মুহূর্তে পৌর মেয়র রাতের বেলা আমাদের বাড়িতে শীতবস্ত্র কম্বল নিয়ে আসলেন।জানতাম পৌর মেয়র অনেক ভাল মানুষ আজ তা আবার প্রমান পেলাম। পৌরসভার বাসিন্দা দরিদ্র ভ্যান চালক রানু হোসেন বলেন এই প্রথম কোন পৌর মেয়র রাতের অন্ধকারে আমাদের বাড়িতে নিজেই ছুটে এসে শীতবস্ত্র বিতরণ করলেন। শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র রেজাউল করিম রেজা জানান, শীত জেঁকে ধরায় আমি পৌরসভায় ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি,প্রচন্ড শীত নিবারণের জন্য অনেকের ন্যূনতম শীতের কাপড় নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই সহযোগিতা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

তানোরে ৩ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে দীর্ঘ প্রায়
৩ বছর পর শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪টি বিষয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপুর্ণ পরিবেশে গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে বালক ২২০ জন এবং বালিকা ৪২০ জন। তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ লক্ষ করা গেছে। তানোর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষা কেন্দ্রের সচিব মাইনুল ইসলাম বলেন, এবছর ১৪৯ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সানাউল্লাহ বলেন, উপজেলার ইউনিয়ন পর্যায়ের ৬জন এবং পৌর সভার ওয়ার্ড পর্যায়ে ৬জনকে বৃত্তি প্রদান করা। এর মধ্যে ৩জন বালক এবং ৩জন বালিকা। তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।#আলিফ হোসেন
তানোর প্রতিনিধি।। -

সাংবাদিক কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম, নাচোল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের (নাচোল গোমস্তাপুর, ভোলাহাট) নিয়ে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে রহনপুরের সিএনবি গেস্ট হাউসে সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক ডলার, সহ-সাধারণ সম্পাদক বিএম রুবেল, শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, সদস্য হাসানুজ্জামান ডালিম ,সারওয়ার জাহান সুমন, মনিরুল ইসলাম, কায়সার আহমেদ, তসিকুল ইসলাম,শাহ কবির, মোহাম্মদ আলী প্রমুখ। আলোচনা সভায় আয় ব্যয়ের হিসাব, বার্ষিক বনভোজন, নতুন সদস্য সংগ্রহ, আজীবন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক উন্নয়ন বিষয়কসহ বিভিন্ন আলোচনা করা হয়। -

বানারীপাড়ায় অংশীজনদের সাথে প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
বানারীপাড়া প্রতিবেদক।। বৃহস্পতিবার ২৯ ডিসেম্ববর বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের ” কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি” প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ আফরোজা বেগম, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, নাগরিক উদ্যোগের জেলা সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম। সভায় প্রকল্পের পরিচিতি প্রদান করেন প্রকল্পে প্রোগ্রাম কো-অর্ডিনেটর লাকি আক্তার। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহাসিন মিয়া সঞ্চালনা করেন। #
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল।। -

পঞ্চগড় জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে মাস ব্যাপি পণ্য শিল্প বাণিজ্য উদ্বোধন
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ; অদ্য বাদ মাগরিব পঞ্চগড় নিমনগর মাঠে পঞ্চগড় পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাস ব্যাপি পণ্য শিল্প বাণিজ্য মেলা উদ্বোধন করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম পঞ্চগড় এসএম সিরাজুল হুদা পুলিশ সুপার পঞ্চগড় আলহাজ্ব আব্দুল হান্নান শেখ জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম পৌর মেয়র জাকিয়া খাতুন প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা উপস্থিত ছিলেন সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মনিরা ইয়াসমিন আখি সভানেত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি পঞ্চগড় মাস ব্যাপী বিভিন্ন স্টল সহ সার্কাস নাগরদোলা শিশুদের জন্য বিনোদনের বিশেষ ব্যবস্থা রয়েছে।
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়