Author: desk

  • কালীগঞ্জে নবাগত নির্বাহী কর্মকর্তা’কে ফুলেল শুভেচছা

    কালীগঞ্জে নবাগত নির্বাহী কর্মকর্তা’কে ফুলেল শুভেচছা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট প্রতিনিধি।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাব সাংবাদিক সংগঠন কর্তৃত আয়োজিত, কালীগঞ্জ উপজেলায় সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, কে ফুলেল শুভেচছা প্রদান করা হয।

    গত ১০ই জানুয়ারী ২০২৩ইং সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যলয়ে,প্রথমে পরিচিতি রিপোর্টাস ক্লাব সংগঠনের সভাপতি মোকলেছুর রহমান টুকু, সকল সদস্য দের কে পরিচয় করিয়ে দেন।পরিচিত শেষে নবাগত উপজেলা কর্মকর্তা কে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।

    এ সময় অন্যানের মধ্যে, কালীগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোকলেছুর রহমান টুক, সহ সভাপতি মশিউর রহমান তরু,সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম রয়েল,যুগ্ম-সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ,দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম হিমন,প্রচার সম্পাদক জি এম রাব্বি,কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম শাহিন,সিনিয়র সদস্য নুরুজ্জামান আহমেদ, সদস্য ইসরাফিল আলম,সদস্য আব্দুল গাফ্ফার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, গত ০৯ই জানুয়ারী ২০২৩ ইং কালীগঞ্জ উপজেলায় যোগদান করেন।

    হাসমত উল্লাহ।

  • “তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    “তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী দোয়ালীপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

    নিহত তিন জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের কালাম হোসেন (৪০), পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামের মোঃ মুসলিম(৩৮)। অজ্ঞাতনামা একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঠাকুরগাঁওগামী সাইমুন পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা তৃপ্তি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্সকর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠান।

    তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।

  • গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইন সহ ইউপি মেম্বরসহ গ্রেফতার ২ । তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা আত্নগোপনে।

    গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইন সহ ইউপি মেম্বরসহ গ্রেফতার ২ । তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা আত্নগোপনে।

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ীতে ২ শ গ্রাম হেরোইনসহ দুজন গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ সুপার, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ইনামুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ মাহাবুব রহমান সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় গত ০৯ জানুয়ারী রাত ১০ টার সময় গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী মহল্লায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।

    ডিবির একটি সূত্র জানায় ধৃত ১নং আসামী মোঃ জহুরুল ইসলাম এর বসত বাড়ীর মেইন গেটের সামনে মাদকদ্রব্য হেরোইন ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করাকালে এজাহারনামীয় ধৃত আসামী ১। মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা- মৃত আমজাদ আলী, সাং-মহিষালবাড়ী বাজার, ২। মোঃ নাহিদ হক (২৫), পিতা- মৃত আব্দুল লতিফ, সাং- মাদারপুর ডিমভাঙ্গা, উভয় থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী দ্বয়ের হেফাজত হতে ২০০ (দুইশত) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় এবং তাদের সহযোগী ৩। মোঃ ইব্রাহিম, ৪। মোঃ শামীম জনে কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয় ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।

    চর আষাড়িয়া ইউনিয়নের মেম্বার জোহরুল ইসলামকে ২ শ গ্রাম হেরোইনসহ গ্রেফতারের বিষয়টি গোদাগাড়ীর টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। বিষয়টি চায়ের আড্ডায়, বিভিন্ন মোড়ে, দোকানে আলোচিত হচ্ছে। তার গ্রেফতারের খবরটি প্রকাশ হওয়ার পর থেকে বিভিন্ন সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা আত্নগোপনে চলে গেছে। ওই সব মাদক ব্যবসায়ীদের পদ্মানদী এপার ও ওপারে দুই পাড়ে বাড়ী থাকায় এপারে মাদক বিরোধী অভিযান চলার সময় পদ্মা নদীর ওপারে পালিয়ে যায়।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • বানারীপাড়ায় উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    বিশেষ সংবাদদাতা: সোমবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফসার ফাতিমা আজরিন তন্বী, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রিনী হেন, পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, কারিতিসের এরিয়া ম্যানেজার আবু হানিফ, বুরো বাংলাদেশের ম্যানেজার আ:রহিম সিকদার, ব্রাকের লিপী ঘরামী, রুপান্তরের মুনজিলা, কোডেক ম্যানেজিল মোঃ জাখির হোসেন, শক্তি ফাউন্ডেশনের মোঃ সাইদুর রহমান প্রমূখ। সভায় উপস্থিত এনজিও কর্মকর্তারা স্ব স্ব কর্মসৃচি উপস্থাপন করেন। এর পৃর্বে এনজিও সমন্বয় পরিষদ সভাপতি এবং সম্পাদক যথাক্রমে মোস্তফা সরদার এবং সম্পাদক এস মিজিনুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে সমন্বয় পরিষদের পক্ষ থেকে
    ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।#

  • তেঁতুলিয়ায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চেয়ারম্যান আশরাফুলের কম্বল বিতরণ

    তেঁতুলিয়ায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চেয়ারম্যান আশরাফুলের কম্বল বিতরণ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইমাম ও মুয়াজ্জিনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম। রোববার (৮ জানুয়ারি) উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতার্তদের মাঝের অংশ হিসেবে এই কম্বল বিতরন করা হয়।
    এসময় ইউপি সদস্য, গ্রামপুলিশ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

    জানা যায়, সর্বউত্তরের জেলা প গড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই চলছে মাঝারি শৈত্বপ্রবাহ। শীতে কাবু জনজীবন। ঘন কুয়াশা আর সূর্যের লূকোচুরিতে বেড়েছে শীতের তীব্রতা। প্রচ- শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের প্রকোপে অসহায় হয়ে দিনপাত করছে ছিন্নমূল মানুষেরা। এরই ধারাবাহিকতায় প্রচন্ড এই শীতে ইমাম মুয়াজ্জিনদের কথা চিন্তা করে উপজেলা কর্তৃক বিভাজনে বরাদ্দকৃত কম্বলের মধ্যে থেকে অত্র ইউনিয়নের ৪০জনের নিকট এই কম্বল বিতরণ করা হয়।

    সরেজমিনে খোঁজ নিয়ে, চেয়ারম্যান আশরাফুলের মত ইউনিয়ন পরিষদ থেকে প্রকাশ্যে কম্বল বিতরণ উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতে করা হয়েছে বলে জানা যায়নি।

    ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। এদেশে অনেক মসজিদ ও মাদ্রাসা রয়েছে। আমাদের সমাজের সম্মানিত ব্যক্তি হলেন ইমাম ও মুয়াজ্জিনগণ। তিনি বলেন, সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়া হিমালয়ের অনেক কাছে হওয়ায় এখানে শীতের তীব্রতা প্রতি বছরই বেশি হয়। কিন্তু এবার যেন শীত একটু বেশি দাপুটে। ডিসেম্বরের শুরুতে শীতের তীব্রতা শুরু হলেও মাসের ১৬ ডিসেম্বর পহেলা পৌষ থেকেই অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে খেটে খাওয়া মানুষের মতই বিপাকে পড়েছেন সম্মানিত ইমাম মুয়াজ্জিনরা। ইউনিয়নে অবস্থিত ইমাম মুয়াজ্জিন কথা ভেবেই তিনি অন্যান্য গরীব দুঃখী মানুষদের মত তাদের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি জানান, উপজেলা থেকে বরাদ্দকৃত ২শ’৫০টি কম্বল তিনি বিতরণ করেছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • তীব্র শীতে পাইকগাছাসহ উপকূল এলাকার জীবনযাত্রা ব্যাহত

    তীব্র শীতে পাইকগাছাসহ উপকূল এলাকার জীবনযাত্রা ব্যাহত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    তীব্র শীতে পাইকগাছা সহ উপকূল এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কয়েক দিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাব অব্যাহত রয়েছে।ক্রমাগত শীত জেকে বসেছে প্রকৃতিতে।ফলে বিপর্যস্থ হয়ে পড়েছে প্রাণীকূল। রাত থেকে ঘন কুয়াশায় প্রকৃতি ঢাকা পড়ছে। ভোরবেলা যেন ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। ভোর যেন হয়েও হয় না। সূয্যের আলো দেখা যায় না। সকাল ১১ টার পর সূর্যের ক্ষিন আলো প্রকৃতির উপর আচড়ে পড়তে শুরু করে। ঘন কুয়াশার কারণে প্রতিদিনের কাজকর্ম কিছুটা দেরিতে শুরু হচ্ছে। এতে করে শ্রমজীবি মানুষের কাজ শুরু করতে দেরি হওয়ায় আয় রোজগার তেমন হচ্ছে না। তাতে সংসারে টানাটানি লেগে আছে। শৈত প্রবাহের বিশেষ করে দরিদ্র ও শ্রমজীবি মানুষ বেশি দূর্ভোগ পোয়াচ্ছেন। আর শীতের বেলা ছোট হওয়ায় সাথে কাজ করে তো এগোনই যাচ্ছে না। সে কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। গ্রাম অ লে তীব্র কুয়াশার পাশাপাশি শহর অ লেও কুয়াশার প্রভাব পড়ছে।
    পৈৗষ মাস শুরু হওয়ার পর থেকে তীব্র শীত আর কূয়াশার গুড়ি গুড়ি বৃষ্টিতে মানুষ কাবু হয়ে পড়েছে।বিকেলের আলো থাকতেই কুয়াশা শুরু হচ্ছে। রাত বাড়তেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে প্রকৃতি। রাত ১১ টার পর থেকে বৃষ্টি পড়ার মতো কুয়াশা পড়া গাছের পাতার পানি পড়তে থাকে সকাল পর্যন্ত। ঘন কুয়াশায় রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। যানবাহন হেডলাইট চালিয়ে চলাচল করছে। নদীতে ট্রলার নৌকা সহ নৌ জাহান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশায় খেয়া পারাপারে যাত্রীরা বিড়ম্বনার পড়ছে। এতে করে তারা কর্মস্থানে পৌছাতে সমস্যার সৃষ্টি হচ্ছে।তীব্র শীত আর ঘন কুয়াশার প্রভাবে শিশু, বৃদ্ধরা স্বর্দি জ্বরে আক্রান্ত হচ্ছে। শ্বাস কষ্টের রোগীদের কষ্ট বেড়ে যাচ্ছে। সব মিলিয়েই রোগ বালাই বাড়ছে।সকাল-বিকাল বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে তীব্র শীতে উষ্ঞতা পেতে আগুন পোহাতে দেখা যাচ্ছে। এ ব্যাপারে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও প প কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, শীত ও কুয়াশার মধ্যে শিশু ও বৃদ্ধদের বের না হওয়া ভাল, গরম কাপড় ব্যবহার করতে হবে এবং ঠান্ডা পানিতে গোসল করা যাবে না। কুয়াশার মধ্যে গরম কাপড় ব্যবহার করে সাবধানে চলাচল করতে হবে।তীব্র শীত আর কুয়াশার প্রভাবে শাক সবজি সহ কৃষি কাজ কর্মের উপর প্রভাব পড়েছে। কুয়াশার কারণে আলু ক্ষেত, পান ও বোরো বীজতলার কিছুটা ক্ষতি হচ্ছে। পান গাছ থেকে পান হলুদ হয়ে ঝরে পড়ছে, এতে করে পান চাষীরা ক্ষতি শিকার হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম জানান, ঘন কুয়াশায় শাক সবজির কিছুটা ক্ষতি হচ্ছে। বোরো ধানের বীজতলার চারা বড় হয়ে যাওয়ায় তেমন একটা ক্ষতির সম্ভবনা নেই। তবে রোপনকৃত বোরো ক্ষেতের চারা সূর্যের আলো ঠিকমত না পাওয়ায় খাদ্য তৈরী করতে পারছে না। এতে করে চারা হলুদ বর্ণ ধারণ করছে। এব্যাপারে কৃষকদের তীব্র শীতের মধ্যে বোরো চারা রোপন করতে নিষেধ করা হয়েছে। শীত একটু কমলে বোরো আবাদ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া উপজেলার বিভিন্ন ব্লকে কৃষি অফিসের মাধ্যমে কুয়াশার প্রভাব থেকে সবজি ক্ষেত ও বোরো ক্ষেত কুয়াশার প্রভাব থেকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান করা হচ্ছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • তানোরে  তীব্র  শীত উপেক্ষা করে বোরো চাষ শুরু

    তানোরে তীব্র শীত উপেক্ষা করে বোরো চাষ শুরু

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। কুয়াশাচ্ছন্ন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানিতে নেমে বীজতলা থেকে তুলে সেই বীজ জমিতে রোপণ করছেন। পাশাপাশি বোরো চাষের জন্যে প্রস্তুত করা হচ্ছে বোরোর জমি।

    জানা গেছে, তানোরে আমন ধান কাটার পরপরই শুরু হয় আলু রোপণের হিড়িক। তবে যারা আলুচাষ করেনি তারা বোরো চাষ শুরু করেছে। আলু উত্তোলনের পর সেসব জমিতে বোরো করা হবে।উপজেলার পৌর সদরের গোল্লাপাড়া, কুঠিপাড়া, ধানতৈড়, গুবিরপাড়া ও গোকুল মাঠ ঘুরে দেখা গেছে, আগাম বোরো চাষের জন্য জমি হালচাষ করাসহ বোরোবীজ রোপণ করছেন কৃষকেরা। তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের কৃষক আবু রহমান জানান,তিনি এবার ২৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করছেন। ইতিমধ্যে বিলকুমারী বিলে পানি নামার সঙ্গে সঙ্গে তিনি ৯ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন।তিনি বলেন, আমন ধানের বাম্পার ফলন ও ভালো দাম পেয়েছেন, তাই এবার বোরো চাষের জন্যে একটু আগেই জমি চাষের জন্যে প্রস্তুত করাসহ বোরো রোপণ শুরু করছেন। তবে এবার প্রচন্ড ঠান্ডা তাই কৃষি শ্রমিকরা তাদের মজুরি একটু বেশি নিচ্ছেন। তবুও কৃষক কিছুই মনে করছেন না। কারন যে পরিমাণ ঠান্ডা তাতে করে বোরো চাষের জন্য শ্রমিক পাওয়ায় কষ্টকর হয়ে পড়েছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। ধানের দামও ভালো পেয়েছেন কৃষকরা। চলতি মৌসুমে প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে বোরোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং বীজতলা প্রায় এক হাজার হেক্টর।তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবার আমনের ফলন ভালো পেয়েছে কৃষকরা। সেই জন্য বোরো চাষের জন্য বেশি ঝুঁকছেন। তিনি বলেন,আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও বোরো চাষের ফলন ভালো হবে হবে।

  • ঝিনাইদহের কালীগঞ্জের মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

    ঝিনাইদহের কালীগঞ্জের মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকার একটি মাঠ থেকে তাপস বিষ্ণু (৫৫) নামে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা এলাকার জামতলা এলাকা থেকে উদ্ধার করা হয়।নিহত তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর এলাকার সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।স্থানীয়রা জানায়, গতকাল (শনিবার) রাত থেকে ওই ব্যক্তি ঈশ^রবা জামতলা এলাকায় অবস্থান করেন। বিভিন্ন দোকানে চা-নাস্তা খেয়েছেন। রাত ৯ টার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। সকালে মাঠে পানি দিতে গিয়ে কাঁদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত তাপস বিষ্ণুর ভাই বিদ্যুৎ বিষ্ণু জানান, শনিবার দুপুর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ভাইকে খুঁজতে তিনি কালীগঞ্জ শহরে আসেন। এরপর খবর পান ঈশ^রবা গ্রামের মাঠে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। তার ভাই দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • কুড়িপাড়া মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় বিভিন্ন অনিয়মের অভিযোগ

    কুড়িপাড়া মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় বিভিন্ন অনিয়মের অভিযোগ

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা সুপার ও মাদরাসা পরিচালনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গোপনে নাম সর্বস্ব পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়োগ বিজ্ঞপ্তি গোপন রেখে মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীদের অত্র মাদরাসায় নিয়োগ দেয়ার পাঁয়তারার চেষ্টা করা , মাতৃকালীন ছুটিতে থাকা শিক্ষিকাদের কাছ থেকে ঘুষ গ্রহণ, অত্র মাদরাসার ছাত্রীদের কমনরুম ব্যবহার করে সুপার কোরবান আলীর কবিরাজী ব্যবসা পরিচালনা করা ও করোনাকালীন বছরগুলো বাদে প্রতি বছর মাদরাসা সুপার অবৈধভাবে ২ মাস ছুটির ব্যবস্থা করে হজ্জ ব্যবসা পরিচালনা করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে আশরাফ আলী বিশ্বাস(আশু) নামে একজন বীর মুক্তিযোদ্ধা ও অত্র মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য রবিউল সরকার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমজাদ আলী বিশ্বাস খোকন ও অত্র মাদরাসার সুপার কোরবান আলী আর্থিক সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। যার ফলে ঐতিহ্যবাহী এ মাদরাসাটির সুনাম নষ্ট হচ্ছে। তাই মাদরাসাটির সুনাম অক্ষুন্ন রাখতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমজাদ আলী বিশ্বাস খোকন ও সুপার কোরবান আলীর বিচার দাবীতে গণস্বাক্ষর করা কপি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের নিকট প্রদান করেছেন। তবে কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমজাদ আলী বিশ্বাস খোকন ও সুপার কোরবান আলী তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসায় বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • ইস্কুলছাত্রী লামিয়া হত্যাকারীদের ফাঁসির দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

    ইস্কুলছাত্রী লামিয়া হত্যাকারীদের ফাঁসির দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্কুল ছাত্রী লামিয়া(১২) হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
    রোববার দুপুরে চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক মানুষ।
    এসময় তারা বলেন, শুক্রবার সন্ধ্যায় চরআন্ডা বাজারের দোকান থেকে মরিচের গুরো কিনতে বের হয় লামিয়া। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে পাশের একটি ক্ষেত থেকে তার পায়ের জুতো, মরিচের গুঁড়ো এবং ওরনা পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় অটোরিকশা চালাক আল আমিন হাওলাদারকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার অটোর সাথে ধাক্কা লেগে লামিয়ার মৃত্যু হয়। পরে রাতে লাশ নদীতে ভাসিয়ে দেয় সে।
    রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, সন্দেহভাজন আসামী আল আমিনকে নিয়ে নদীতে অভিযান চালানো হচ্ছে। কোথায় লাশ ফালানো হয়েছে সে জন্য আটক আসামিকে সাথে নিহতের লাশ উদ্ধারে কাজ চলছে। লাশ উদ্ধার হলে তদন্ত শেষে হত্যার কারণ উদঘাটন করা যাবে।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।।