Author: desk

  • দেবীগঞ্জে বসতবাড়িতে হামলা চালিয়ে মারধরের অভিযোগ, আহত তিন

    দেবীগঞ্জে বসতবাড়িতে হামলা চালিয়ে মারধরের অভিযোগ, আহত তিন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আশরাফুল ইসলাম নামে এক ব্যাক্তির বসতবাড়িতে জমি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে জোর পূর্বক জমি দখলের চেষ্টা ও মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের ৩ জন আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এর মধ্যে আশরাফুলের স্ত্রী লাইলি বেগমের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে চিকিৎসক।

    আহতরা হলেন, আশরাফুল ইসলামের স্ত্রী লাইলি বেগম, বাবা আবুল কাশেম ও ভাই রিপন ইসলাম।

    গত ৮ জানুয়ারি রোববার জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের পূর্ব ভাউলাগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি গত ৯ জানুয়ারি সোমবার পঞ্চগড়ের বিজ্ঞ আমলী আদালত-২ এ একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জয়নুল ইসলামকে প্রধান আসামীসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, এস.এ রেকর্ডীয় মালিক সামসুদোজার কাছ থেকে দুটি দলিলে ১৯৮৬ সালে ২৪ শতক জমি ক্রয় করে আশরাফুলের বাবা আবুল কাশেম। দীর্ঘদিন যাবৎ বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। এর মাঝে চলতি বছরের গত ৮ জানুয়ারি সকাল সাড়ে ১১টার সময় জয়নুল ইসলাম তার ১৩জন সহযোগীকে নিয়ে হঠাৎ আশরাফুলের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলাকারী জয়নুল ও তার সহযোগীরা বাড়িতে প্রবেশ করে আশরাফুলের উপস্থিতিতে বসতবাড়ি ভাংচুর করে। এসময় পরিবারটি তাদের বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এবং বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেয়। এতে ভুক্তভোগী পরিবারটির তিন জন সদস্য গুরুত্বর আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। তবে ঘটনার সময় পরিবারের লোকজন আহত হলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

    ভুক্তভোগী পরিবারের মামলার বাদী আশরাফুল ইসলাম জানান, জয়নুলসহ তার সহযোগীদের হামলায় আমার বাড়িঘর ভাংচুর, গাছসহ বাড়িতে থাকা কয়েক লক্ষ টাকা লুট করে। আমরা এঘটনায় আদালতে মামলা দায়ের করেছি। আমাদের উপর হামলা ও টাকা লুটের ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করছি।

    অভিযুক্ত জয়নুল ইসলাম জানান, স্কুলের শিক্ষার্থীরা স্কুল সময় মাঠে বল খেলছিল। একসময় বলটি তাদের বসতবাড়ির ভিতরে চলে যায়। এতে শিক্ষার্থীরা বল আনতে গেলে শিক্ষার্থীদের সাথে তাদের বাকবিতন্ডা হয়। তবে এই জমিটি স্কুলের। তারা যে অভিযোগ করছে সেটি ভিত্তিহিন।

  • অবৈধ ইটভাটার তিন মালিককে জরিমানা  ৬ লক্ষ ৫০ হাজার টাকা

    অবৈধ ইটভাটার তিন মালিককে জরিমানা ৬ লক্ষ ৫০ হাজার টাকা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
    অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবস্থিত ৩ টি ইটভাটাটার মালিককে ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার ( ১০ জানুয়ারি ) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেসার্স এস আই টি ব্রিকস, ভাটার মালিক মোঃ আব্দুল মজিদ আপেলকে ২লক্ষ টাকা , মেসার্স সুপ্রিয় ব্রিকস, ভাটার মালিক মোঃ বাবলুর রহমানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং মেসার্স এস*কে ব্রিকস, ভাটার মালিক রাম বাবুকে ৩ লক্ষ টাকা সহ মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা ধার্য্যপূর্বক আদায় করে একদল ফায়ার সার্ভিসের কর্মী দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম নেতৃত্বে প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন, পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী । এবং এ সময় আনসার ব্যাটেলিয়ন, ঠাকুরগাঁও, জেলা পুলিশ, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঠাকুরগাঁও এর একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

  • পঞ্চগড় জেলা জমইয়েত আহলে হাদিস বার্ষিক সম্মেলন ও তাফসীর কুরআন মাহফিল

    পঞ্চগড় জেলা জমইয়েত আহলে হাদিস বার্ষিক সম্মেলন ও তাফসীর কুরআন মাহফিল

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড় জেলা জমইয়েত আহলে হাদিস বার্ষিক সম্মেলন ও তাফসীর কুরআন মাহফিল অনুষ্ঠিত।
    উক্ত সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুল ফারুক সভাপতি বাংলাদেশ ও শায়েখ ডক্টর মোঃ শহিদুল্লাহ খান মাদানী সেক্রেটারি জেনারেল জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ বিশেষ মেহমান মাওলানা মঞ্জুরে খোদা
    শায়খ মোঃ আসাদুল্লাহ খান মাদানী ড. মোঃ ইদ্রিস খান প্রথম পর্বে পঞ্চগড় জেলা কমিটি ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন সভাপতি আলহাজ্ব রফিজুল হক সাধারণ সম্পাদক আলহাজ্ব সানাউল্লাহ নির্বাচিত হন। উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
    শুবানে আহলে হাদিস বাংলাদেশ পঞ্চগড় জেলা ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন সভাপতি তানজিমুল বাড়ি ও সাধারণ সম্পাদক শায়েখ মহসিন আলী নির্বাচিত হন। দ্বিতীয় পর্বে তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়।

  • জলঢাকায় বাংলাদেশ প্রেসক্লাবের দ্বী- বার্ষিক সম্মেলনে  কমিটি ঘোষণা, সভাপতি ডলার,সম্পাদক সুমন

    জলঢাকায় বাংলাদেশ প্রেসক্লাবের দ্বী- বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণা, সভাপতি ডলার,সম্পাদক সুমন

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ মুক্তি যুদ্ধের চেতনায় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন কৃত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব,যার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান,তার দীর্ঘ দিনের স্বপ্ন বাংলাদেশ প্রেসক্লাব সাংবাদিক সংগঠনটি সারাদেশ জুড়ে আলোকিত হচ্ছে। তারই ধারাবাহিকতায়
    নীলফামারীর জলঢাকায় উপজেলা শাখার আয়োজনে দ্বী বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে দ্বী – বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।

    অনুষ্ঠানটির উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আব্দুল গাফফার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক,বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার সভাপতি আব্দুল বারী ও সাধারন সম্পাদক হামিদার রহমান,আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন,সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ,সাংবাদিক শাহজাহান করী লেলিন,এরশাদ আলম,আশরাফুল ইসলাম রাজু, এহসানুল হক রনী সহ অনেকে। সার্বিক তত্বাবধানে ছিলেন সাংবাদিক মঈন উদ্দিন শিরিন,সহিদুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনায় হামিদার রহমান মিলন, এর আগে অতিথিদের ফুলদিয়ে বরণ করা হয়।

    বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা অফিসে জেলা সভাপতি আব্দুল বারী ও সাধারন সম্পাদক হামিদার রহমানের স্বাক্ষর কৃত প্যাডে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি গোলাম রব্বানী ডলার, সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন শিরিন, সহ সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ সুমন,যুগ্ন সম্পাদক শইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হামিদার রহমান মিলন,সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন করা হয়।

  • ১২ হাজার টাকাসহ দুই নারী গ্রেফতার।

    ১২ হাজার টাকাসহ দুই নারী গ্রেফতার।

    মোঃহামিদার রহমান নীলফামারী।
    নীলফামারীতে প্রতারনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ জানুয়ারী) সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের সাবরেজিস্ট্রার অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।

    তারা হলেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার চাঁদ মিয়ার মেয়ে আসিয়া বেগম (২৪) ও একই এলাকার নুর আলমের স্ত্রী ফারজানা বেগম (২৮)। বর্তমানে তারা সৈয়দপুর শহরের ঢেলাপীর এলাকায় বাসাভাড়া নিয়ে থাকেন।

    প্রতারনার শিকার আনোয়ার হোসেনের স্ত্রী পদ বানু জানান, একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বিকাশ থেকে ১২ হাজার টাকা তুলে রেজিস্ট্রেরী অফিসে ঢুকার সময় যানজটে পড়ি। ওই সময় তারা আমার গায়ে ধাক্কা দিয়ে কৌশলে ব্যাগ থেকে টাকা গুলো বের করে নেয়। আমি টের পেয়ে ব্যাগের দিকে তাকিয়ে দেখি ব্যাগের চেইন খোলা টাকা নেই। তখন আসিয়ার হাত জড়িয়ে ধরি, সে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।

    সদর থানার ওসি (তদন্ত) মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার দিকে সাবরেজিস্ট্রি অফিসের সামনে পদবানু নামের এক পথচারীকে ধাক্কা দিয়ে ১২ হাজার টাকা ভ্যানিটি ব্যাগ থেকে বের করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে। এ ঘটনায় পদবানু বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

  • ময়মনসিংহে তৃণমূলে দলের সাংগঠনিক ভিত আরো মজবুত করার উদ্যোগ জাপার

    ময়মনসিংহে তৃণমূলে দলের সাংগঠনিক ভিত আরো মজবুত করার উদ্যোগ জাপার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে আওয়ামী লীগ,বিএনপির পাশাপাশি জাতীয় পার্টিও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে দলের সাংগঠনিক ভিত আরো মজবুত করার উদ্যোগ নিয়েছে। অচিরেই দলের জেলা,মহানগর ও সদর উপজেলা শাখার নেতারা বিভিন্ন টিমে ভাগ হয়ে সারা জেলা সফর করবেন। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিও জেলার বিভিন্ন জায়গায় জনসভায় ভাষন দেবেন। এর পাশাপাশি জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করতে চায় দলটি। তারই লক্ষে ময়মনসিংহ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বাসভবনস্থ
    জেলা জাতীয় পার্টির কার্যালয়ে নিয়মিত মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম কে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা মোলক পরামর্শ ও আলোচনায় মিলিত হচ্ছেন জাপার জেলা,মহানগর ও সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী। আলোচনায় দলীয কার্যক্রম কে সাংগঠনিক ভাবে আরো এগিয়ে নিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির দিকনির্দেশনাগুলো নেতাকর্মীদের কাছে পৌছে দিচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম।

    সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০জানুয়ারী) বিকালে
    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবনস্থ দলীয় কার্যালয় সুন্দর মহলে অনুষ্ঠিত সভায় আগামী নির্বাচনের আগে দলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহবান জানান মহানগর জাতীয় জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম। সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার সভাপতিত্বে ও সদস্য সচিব আবজাল হোসেন হারুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম বলেন- জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ গরীব মেহনতী মানুষের জন্যই রাজনীতি করেন, তাই রওশন এরশাদ এমপির নেতৃত্বে দল শক্তিশালী করতে পল্লীবন্ধুর আদর্শ মেনে গ্রামবাংলার মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে- গ্রামের মানুষের কল্যাণের জন্যই এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাংবাদিক মোশারফ হোসেন,
    জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,,সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার,সাব্বির হোসেন বিল্লাল,লাল মিয়া লাল্টু, মির্জা আবু নাজির শামিম,শাহজাহান,মোহাম্মদ সেলিম ঢালী,সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার প্রমুখ।

    বিরোধীদলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম বলেন, কোনো ধরনের পৃথক বলয় বা গ্রুপিং সৃষ্টি করা যাবে না। জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে। কাউকে আপসেট করা যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে এগিয়ে নিতে হবে। নবাগত নয়, ঘরের ছেলেরা, ঘরেই ফিরে এসেছে। এজন্য দরকার নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে দেয়া।

  • তারাকান্দায় অফিসে বসেই প্রকাশ্যে ঘুষ নেন ভূমি সহকারী কর্মকর্তা নূরুল ইসলাম

    তারাকান্দায় অফিসে বসেই প্রকাশ্যে ঘুষ নেন ভূমি সহকারী কর্মকর্তা নূরুল ইসলাম

    স্টাফ রিপোর্টারঃ
    অফিসে বসে প্রকাশ্যে ঘুষ নেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূরুল ইসলাম। সম্প্রতি বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেয়ে, তাঁর এই ঘুষ গ্রহণের ভিডিও ধারণ করতে সক্ষম হয় সাংবাদিকরা।

    ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূরুল ইসলাম তাঁর অফিসে নামজারি করতে আসা সাংবাদিক রিয়াদ এর সঙ্গে টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার জন্য দর-কষাকষি করছেন। একপর্যায়ে দুই হাতে টাকা গুনতে গুনতে পাঞ্জাবির পকেটে ঢুকান ঘুষের টাকা।

    এ সময় তিনি ‘ন্যায্য ও নির্ধারিত টাকায়, নিয়ম মেনে’ অফিসে কাজ করতে গেলে যে ভোগান্তির স্বীকার হতে হয়, তা বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেন। ঘুষ প্রতিরোধে বাণিজ্য একই সময় সেবা নিতে আসা বেশ কয়েকজনকে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখতে দেখা যায়। ওই কর্মকর্তার কানে কানে কথা বলতেও দেখা যায় অনেককে।

    কথোপকথনের একপর্যায়ে ভূমি কর্মকর্তা বলেন, ‘এইটা তো আমার অফিসের কাজ। উল্লেখ্য, এই ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন পোস্ট ও মন্তব্য করেছেন। এ কর্মকর্তা বালিখাঁ ইউনিয়ন ছাড়াও আরো একটি ইউনিয়নে একসাথে দায়িত্ব পালন করে আসছে।

    তিনি বলেন সাংবাদিক হোন, আর যায় হোন টাকা ছাড়া কাজ হবে না আমার অফিসে। তখন সাংবাদিক রিয়াদ বলেন, আমাকে শুধু প্রস্তাব করে দেন, ভূমি কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ৩ হাজার টাকা দেন, পরে রিয়াদ বললেন, খারিজ টা আপনিই করেদেন, তখন ভূমি কর্মকর্তা নূরুল ইসলাম ৮,৫০০ টাকা চান, তখনই সাংবাদিক রিয়াদ পকেট থেকে টাকা বের করে, ঐ ভূমি কর্মকর্তা নূরুল ইসলামের হাতে টাকা দেন, পরে তিনি নিজেই তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, ঘুষ নেওয়ার ১২ সেকেন্ড এর একটি ভিডিও দারুণ করতে সক্ষম হয়।

    এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের হট লাইনে একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক রিয়াদ। ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিক এর ফেসবুক আইডিতে এ নিউজ পাবলিশ হয়েছে। ঘটনাটি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে জোড় দাবী জানান ভুক্তভোগীসহ স্থানীয় লোকজন।

  • বঙ্গবন্ধুর স্মরণে ময়মনসিংহে শীতার্ত মানুষের মাঝে  যুবলীগ নেতার কম্বল বিতরণ

    বঙ্গবন্ধুর স্মরণে ময়মনসিংহে শীতার্ত মানুষের মাঝে যুবলীগ নেতার কম্বল বিতরণ

    ষ্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহে ১০জানুয়ারী সকালে ভাসমান শীতার্ত প্রায় ৫ শতাধিক পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    বুধবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন যুবলীগ নেতা এইচ এম ফারুক ।

    সকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতা এইচ এম ফারুক।

    যুবলীগ নেতা এইচ এম ফারুক বলেন, আমরা গরীব অসহায় মানুষের খোজ খবর নিয়ে তাদের তালিকা করে বঙ্গবন্ধুর স্মরণে তাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। অসহায় এই মানুষগুলোর অবস্থা খুবই করুণ। খুব খারাপ লেগেছে। যাদের দুঃখ কষ্ট লাগবে বঙ্গবন্ধু সর্বদায় জীবনের সাথে যুদ্ধ করেছেন তারাই যদি কষ্টে থাকে তাহলে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর আত্মাও কষ্ট পাবে, তাই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর শান্তি কামনায় এই ব্যতিক্রমী আয়োজন করেছি।

    এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা মন্জু রোমন ,বাবু ,মামুন ,রাশেদুল ,শান্ত , রাজীব সহ জেলা,মহানগরের অন্যান্য যুবলীগ কর্মীবৃন্দ।

  • বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

    বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।। মঙ্গলবার ১০ জানুয়ারী বানারীপাড়ায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বক্তৃতা উপজেলা আওয়ামীলীগ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন মোল্লা, এটিএম মোস্তফা সরদার, আব্দুল জলিল ঘরামী, সিদ্দিকুর রহমান মাস্টার, সহ-সম্পাদক সুব্রত লাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন সরদার, মোঃ নুরুল হুদা, ছাত্রলীগ সভাপতি মোঃ সুমন হোসেন মোল্লা প্রমূখ।
    পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির উপস্থিত নেত্রীবৃন্দ ও কার্যকরী পরিষদের সদস্যের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুস্ঠিত হয়।

    বানারীপাড়ায় আমেরিকা প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগ

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার চাখার মাদারকাঠী গ্রামের আমেরিকা প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী মোসাম্মৎ নাদিরা বেগম। তিনি বানারীপাড়া থানায় লিখিত অভিযোগে জানান, তার প্রবাসী বোন বিনা আক্তার ও ভগ্নিপতি মোঃ ছাইদুল হকের ক্রয়কৃত জমিতে ৬ জন লেবার দিয়ে কাজ করানোর জন্য ভেকু দিয়ে মাটি কাটাতে থাকে। এ সময় হটাৎ করে মোঃ শাহাদাৎ হোসেন(৫১), মোঃ সোহাগ সিকদার(৪৫), ফিরোজ, দেলোয়ার, শাজাহান দেশীয় ধারালো অস্ত্র নিয়ে খুন জখম করার হুমকি দেয়। এছাড়া জমিতে কাজ করা অবস্থায় ৬ জন লেবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভিতী দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। জমির বাউন্ডারি দেয়াল, সাইনবোর্ড ভেঙ্গে এবং পিলার উপরে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এ ব্যবাপারে নাদিরা বেগম বানারীপাড়া থানায় লিখিত অভিনয় দায়ের করেন। তিনি ২ মাস পূর্বেও একই বিষয়ে ঘটনা ঘটানোর সম্ভাবনার কথা অভিযোগ করলেও তার কোন প্রতিকার পায়নি।

    এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয়ের কাগজ পত্র নিয়ে তাদেরকে থানায় আসতে বলা হয়েছে।#

  • খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে- ময়মনসিংহে জাপা নেতা সেলিম

    খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে- ময়মনসিংহে জাপা নেতা সেলিম

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসন এলাকার জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

    শনিবার (৭জাুয়ারী)রাত ৮ টায় সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে মধ্য দাপুনিয়া নয়াবাড়ী এলাকায় চাচা বনাম ভাতিজা আয়োজিত ৯ম বার্ষিক দাড়িয়াবান্ধা খেলার উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আব্দুল আউয়াল সেলিম বলেন- চাচা বনাম ভাতিজা দাড়িয়াবান্ধা খেলায় দুই টিমের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। এ খেলার মাধ্যমে পাড়ায় পাড়ায় উৎসব ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে লক্ষ করা গেছে যে,খেলাটিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক। দাড়িয়াবান্ধা খেলা শুরু হয়েছে এটি আর থেমে থাকবে না। প্রতিবছর আয়োজন করতে চাইলে আমরা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য এমপি বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করবো । খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার ও সদস্য সচিব আবজাল হোসেন হারুন।

    দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক গোলাম মুস্তফা বাক্কুর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু, লাল মিয়া লাল্টু, শাহজান,সাব্বির হোসেন বিল্লাল,মুমিনুল ইসালাম রুবেল,দুলাল মিয়া,সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মকবুল হোসেন, লাল মিয়া,ঘাগড়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক হাবিবুর রহমান হবি,দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সুরুজ মিঞা, সদস্য সচিব আবুল মিয়া প্রমুখ।

    দাপুনিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার লাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে
    সদর উপজেলা, ঘাগড়া, দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভ্যর্থনায় ছিলেন আব্দুল করিম,আরিফ রববানী, আব্দুল আজিজ, তোফাজ্জল হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গরা।