Author: desk

  • লালমনিরহাটে বিদেশি মদ সহ গ্রেফতার ২ জন

    লালমনিরহাটে বিদেশি মদ সহ গ্রেফতার ২ জন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার সদর থানাধীন মহেন্দ্রনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০বোতল বিদেশি মদ সহ ২জন কে গ্রেফতার করেন।

    গত ১০শে জানুয়ারি ২০২৩ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, লালমনিরহাট এর সহকারী পরিচালক জনাব মোঃ আবু জাফর,এর নেতৃত্বে, এস আই আবু নাছের, ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের সদর থানাধীন মহেন্দ্রনগর এলাকায় মের্সাস লিমন & ব্রাদার্স ফিলিং স্টেশন এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ট্রাক আটক করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৮০ বোতল বিদেশি মদ একটি মোবাইল ফোন সহ ০২ জন কে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন হোসাইন আহমেদ(৩২),পিতা আব্দুল বাতেন, গ্রাম কইল আশাদিয়া, থানা দৌলদপুর জেলা মানিকগঞ্জ। আব্দুল সাদ্দাম(২২),পিতা আব্দুল মজিদ,গ্রাম ইমানদি পুর থানা সাভার পৌরসভা ৭নং ওয়ার্ড জেলা ঢাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে (২০১৮) লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, লালমনিরহাট এর সহকারী পরিচালক মোঃ আবু জাফর,জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মহেন্দ্রনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০বোতল বিদেশি মদ একটি ট্রাক ও একটি মোবাইল সহ ২জন কে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    হাসমত উল্ল্যাহ।

  • মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল ফের গোদাগাড়ী উপজেলা চ্যাম্পিয়ন

    মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল ফের গোদাগাড়ী উপজেলা চ্যাম্পিয়ন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।।জ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালযের ক্রিকেট টীম ফের গোদাগাড়ী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
    বুধবার সকাল সাড়ে ১১ টার সময় গোদাগাড়ী আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে গোদাগাড়ী আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে ক্রিকট খেলা অনুষ্ঠিত হয়। অষ্টম ছাত্রী মোসাঃ হালিমা খাতুন টচে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

    এ খেলায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়ে দল ২ ইউকেটের হারিয়ে নির্ধারিত ৬ ওভারে ৭৩ রান করে, শক্ত স্কোর দাঁড়ে করে। ৭৪ রানের টারগেটে বাট করতে নেমে ৬ ইউকেট হারিয়ে ৬৪ রান করতে সমর্থ হয়। ১০ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা। রানার আপ হয় আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা।
    এসময় উপস্থিত ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাযদার আলী, আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক মোঃ দুলাল প্রমূখ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • রামগড়ে ঢাকাগামী যানবাহন থেকে গাঁজাসহ আটক ১

    রামগড়ে ঢাকাগামী যানবাহন থেকে গাঁজাসহ আটক ১

    (খাগড়াছড়ি প্রতিনিধি)

    খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা রামগড়ের সোনাইপুল চেকপোষ্ট এলাকায় এক মাদক ব্যবসায়ী ১০(দশ)কেজি গাঁজাসহ আটক করেছে রামগড় থানা পুলিশ।

    রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান এক মাদকব্যবসায়ী গাঁজাসহ চেয়ারকোসে ঢাকা যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশি করলে(১০) দশ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    আজ বুধবার ১১জানুয়ারি দিবাগত ১২টার পর ঢাকা গামী একটি চেয়ারকোস গাড়িতে তল্লাশিকালে গাঁজাসহ আটককৃত মোঃ জাকির হোসেন(৫০) খাগড়াছড়ির সদর এলাকার বাসিন্ধা সওদাগর মিয়ার ছেলে।

    প্রসঙ্গত যে, মোঃ জাকির হোসেন(৫০) দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে এমন তথ্য পুলিশ জানিয়েছে।

  • আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়ন যুবলীগের সম্মেলন বাশাইল অনুষ্ঠিত

    আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়ন যুবলীগের সম্মেলন বাশাইল অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন যুব লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ১১ জানুয়ারি বুধবার বিকেল ৪ ঘটিকায বাশাইল মাধ্যমিক বিদ্যাল মাঠে রাজিহার ইউনিয়ন যুবলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোঃ জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইদুল সরদার।
    সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব জগদীশ ভক্তের সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বীর মুক্তযোদ্ধা বক্তিয়ার হোসেন শিকদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম,
    যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, সহ কোষাধ্যক্ষ ইত্তিকার তালুকদার, প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হাওলাদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল,
    উপজেলা আওয়ামী লীগ কার্য নির্বাহি সদস্য ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু,
    বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের সভাপতি এইচ এম মতিউর রহমান, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবু হরেকৃষ্ণ হালদার,সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, শিক্ষক
    তানবীর হাসান পান্না, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী জোনায়েদ হোসেন মোল্লা ও রাশেদুল ইসলাম খায়েরসহ প্রমুখ। সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • শীতার্তদের মধ্যে শীতবস্ত্র দিলেন আজমপুর গ্রামের মধ্যপ্রাচ্য ও ইউরোপীয়ান প্রবাসীরা

    শীতার্তদের মধ্যে শীতবস্ত্র দিলেন আজমপুর গ্রামের মধ্যপ্রাচ্য ও ইউরোপীয়ান প্রবাসীরা

    দোয়ারাবাজার প্রতিনিধি

    শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মধ্যপ্রাচ্য ও ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন, লন্ডন প্রবাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ আহমেদ ইমন।

    বুধবার সকাল ১১ টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মসজিদ সংলগ্ন মজিবুরের দোকানের সামনে সাবেক ইউপি সদস্য আজাদ মিয়ার সভাপতিত্বে ও মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক প্রধান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মতছির আলী, ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল হান্নান, রিয়াছত আলী, মুজিবুর রহমান প্রমুখ।

  • নীলফামারী জোনের গ্রামীণ ব্যাংক কর্তৃক কম্বল বিতরণ

    নীলফামারী জোনের গ্রামীণ ব্যাংক কর্তৃক কম্বল বিতরণ

    খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধিঃ
    নীলফামারী জোনের আয়োজনে গঙ্গাচড়ার খলেয়া ও সদর উপজেলার হরিদেবপুর গ্রামীণ ব্যাংক শাখার সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার দুপুর ১টায় উক্ত শাখাদ্বয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নীলফামারী জোনের জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক।

    এ সময় আরও উপস্থিত ছিলেন- নবাগত জোনাল ম্যানেজার শম্ভুচরণ প্রামাণিক, জোনাল অডিট অফিসার মোহাঃ নজমুল হক, এরিয়া ম্যানেজার হারুনুর-রশিদ, খলেয়া গঙ্গাচাড়া শাখার শাখা ব্যবস্থাপক আব্দুর রশীদ শাহ্, হরিদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুবিধাভোগী ও কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

    কম্বল হাতে সুবিধাভোগী বলেন- মুই অসহায় গরীব মানুষ, “প্যাটোত ভোক তাকে জোগার হয় না- গাওত কোটে পেয়া কাপড় দেও। আজ এই কম্বল খান মোক এইবার শীতত বাচাইবে”।

    নীলফামারী জোনের জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন- আমরা চলমান শীতে জেলা উপজেলাসহ প্রতিটি শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছি, শীতকালীন কম্বল বিতরণ সেবা চলমান থাকবে।

  • বানারীপাড়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত একজন

    বানারীপাড়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত একজন

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: মঙ্গলবার ১০ জানুয়ারী বিকেল সারে ৪ টায় বানারীপাড়া উপজেলার জিরাকাঠি গ্রামের কোনের বাড়ীতে প্রতিপক্ষের হামলায় গুরতর আহত হয়েছে মোঃ সাখাওয়াত হোসেন হানিফ ৪৫)। স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায় কোনের বাড়ির মোঃ সাখাওয়াত হোসেন হানিফের বাড়ীর চলাচলের পথ ইট দিয়ে প্রতিবেশী নয়ন হাওলাদার(২৫), খোকন হাওলদার (৩০), মাসুমা বেগম (৪০), হাফিজা (৩০), ইতি (২২), শেফালি বেগম (৫৫) বন্ধ করার জন্য কাজ শুরু করে। হানিফ ওই কাজ না করার জন্য নিষেধ করেন কিন্তুু নয়ন হাওলাদার, খোকন হওলাদার সহ অন্যরা হানিফের কথা না শুনায় তিনি স্থানীয় ইউপি সদ্য ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। এসময় তাদের উপস্থিততে নয়ন হাওলাদার, খোকন হওলাদার সহ অন্যরা হানিফের মাথার পিছন দিয়ে অর্তকিত ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং ইট দিয়ে আঘাত করে। এসময় হানিফের মাথায় গুরুতর জখম হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা: ফাহিম আহত হানিফের অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে বুধবার হানিফের ভাই মোঃ সাজাহান বাদী হয়ে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
    এ ঘটনায় বানারীপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়ে আমারা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সত্যতা রয়েছে। আমরা পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছি।#

  • নড়াইলে বিয়ের দাবিতে ফায়ার সার্ভিসের সদস্য নূরন্নবীর বাড়িতে তরুণী ফারজানার অনশন

    নড়াইলে বিয়ের দাবিতে ফায়ার সার্ভিসের সদস্য নূরন্নবীর বাড়িতে তরুণী ফারজানার অনশন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে বিয়ের দাবিতে ফায়ার সার্ভিসের সদস্য
    নূরন্নবীর বাড়িতে তরুণী ফারজানার অনশন।
    নড়াইলের সদর উপজেলার দৌলতপুর চর পাড়ার নূরন্নবী শেখ এর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ফারজানা খানম নামে এক তরুণী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সকাল থেকে নড়াইলের সদর উপজেলার বাঁশগ্ৰাম ইউনিয়নের দৌলতপুর চরপাড়ার ছত্তার শেখের ছেলে ফায়ার সার্ভিসের সদস্য নূরন্নবী শেখের (২৮) বাড়িতে অনশনে বসেন গোপালগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্ৰামের নূর আলম মোল্লার মেয়ে ফারজানা খানম (২০)। অনশনরত ফারজানা খানম বলেন, নূরন্নবী শেখের সাথে আমার প্রায় ২ বছর আগে ফেসবুকে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কে জড়াই। দেখা ও সম্পর্কের মধ্যে দিয়ে একাধিক বার শারীরিক মেলামেশা হয়। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের চ্যাটিং ও অন্তরঙ্গ ছবিসহ ভিডিও আলাপ হয়। সে কুমিল্লা থেকে খুলনায় বদলির জন্য আমার কাছ থেকে গলার চেইন বিক্রি করে ৫০ হাজার টাকা নিয়েছেন। আমি নুরুন্নবী শেখকে বিয়ে করে সংসার করতে চাই। নূরন্নবী শেখ যদি আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো। তবে ছেলে নুরুন্নবী ও তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলেছি। তার বাবার সাথে কথা বলেছি। ছেলে বাড়িতে না থাকায় তাকে চলে যাওয়ায় পরামর্শ দিয়েছি পরে আমরা একটা ব্যবস্থা করব। তবে মেয়ে যেতে চাইছে না। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • মালদ্বীপের দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত।

    মালদ্বীপের দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত।

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মঙ্গলবার ( ১০ জানুয়ারি) ২০২৩ সকাল ১০ঃ৩০ যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়।অনুষ্ঠানে দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
    উল্লেখ্য পাকিস্তানের কারাগারে দীর্ঘদিন কারা ভোগের পর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মুক্তি লাভ করে ১৯৭২ সালের এদিন পাকিস্তান হতে লন্ডন এবং নতুন দিল্লী হয়ে ঢাকায় প্রত্যাবর্তন করেন।বাঙালি জাতির পিতার স্বদেশের মাটিতে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশ বিজয়ের পূর্ণতা লাভ করে। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান মন্ত্রী প্রেরিত বাণী পাঠ করে শোনান যথাক্রমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা।
    জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ দিবসটির তাৎপর্য উল্লেখ করে বাংলাদেশীদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি উল্লেখ করেন বাঙালি জাতি বিজয়ের মূল আনন্দ উদযাপন করে যখন বঙ্গবন্ধু পাকিস্তান থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তিনি সকলকে একযোগে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে অনুরোধ জানান।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দু।

  • নাচোলে মাঠ ভরা সরিষার  সমারহো কৃষকের মুখে হাসি

    নাচোলে মাঠ ভরা সরিষার সমারহো কৃষকের মুখে হাসি

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ ভরা সরিষার সমারোহ, কৃষককে মুখে হাসি। মাঠে সবুজের মাঝে ফুটে আছে হলুদ সরিষার ফুল। শীতের হাওয়ায় ছড়িয়ে পড়েছে সুবাস। মধু আহরণে ফুলে ফুলে বসছে মৌমাছি সহ বিভিন্ন জাতীর প্রজাপতিরা।

    দেখা যাচ্ছে মাঝেমধ্যে কোমলমতি শিশু সহ বিভিন্ন বয়সী নারী পুরুষরাও হলুদ ফুলের মধ্যে দাঁড়িয়ে, বসে আনন্দের সাথে মনোমুগ্ধকর হয়ে ছবি তুলতে ব্যস্ত থাকছেন।

    উপজেলার কামার জগদইল গ্রামের শ্রী ভজেন বর্মনের ছেলে শ্রী বিশ্বনাথ বর্মন জানান এবছর ৪বিঘা জমিতে সরিষা চাষাবাদ করেছি।
    তার মধ্যে এক বিঘি জমিতে কৃষি অফিস থেকে প্রদর্শনী দিয়েছে। ফুলগুলো বড় আকারের হয়েছে। প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে আছে। ফলন ভালো হবে আশা করছি। সরিষা তুলে ইরি ধান লাগানো।

    কৃষ্ণপুর গ্রামের নজরুলের ছেলে আব্দুল কাদের জানান আমি ৫বিঘা জমিতে সরিষা বুনেছি, তবে মাঠের মধ্যে ভিন্ন ধরনের, সাদা ফুলের সরিষা।

    যত্ন ভালো নিয়েছি ফলনো ভালো হবে ইনশাআল্লাহ।
    এবং সময়মত সরিষা তুলে বিক্রি করে যদি ভালো দাম পাই, সেই টাকা দিয়ে ওই জমিতে আবারো ইরি, বোরো ধান চাষাবাদ করতে পারব। এবং সংসারের তেলের ঘাটতি মেটাতেও আগ্রহ করে সরিষা আবাদ করেছি।
    সরেজমিনে গিয়ে যতদুর চোখ যায় শুধু হলুদে সমারোহ, বাতাসে দোল খাচ্ছে ফুল। দেখে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে।
    আবহাওয়া অনুকূলে থাকলে
    ফলন ভালো হবে এবং বাজারে দামও ভালো আছ এ আশায় বুক বাঁধছেন কৃষকরা।

    চলতি মৌসুমে নাচোল উপজেলায রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষাবাদ দেখা গেছে এবং কৃষি অফিস সূত্রে জানা গেছে।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর জানান চলতি মৌসুমে লক্ষ্য মাত্রা ছিল ৮-হাজার১শত হেক্টর। কিন্তু লক্ষ্য মাত্রা ছড়িয়ে ২হাজার ৭শত ৬৫ হেক্টর জমিতে বেশি চাষাবাদ হয়েছে।
    বাংলাদেশ সরকার কৃষক বান্ধব সরকার।
    এবছর নাচোল উপজেলায় ৫হাজার ৭শত ৫০জন কৃষককে প্রনোদনা দেওয়া হয়েছে।

    তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওয়াতায় ৪০জন ও রাজস্ব আওয়াতায় ১২০জন এবং ৮শত ২৩জন কৃষককে ফালোআপ প্রদর্শনী দেওয়া হয়েছে।
    এবছর বিঘাপ্রাতি সাড়ে ৪-থেকে ৫ মণ ফলণ হতে পারে ধারণা করা হচ্ছে।