Author: desk

  • মোংলায় কোরয়ানের পাখিদের নিয়ে ইসলামীক মৌলিক জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা

    মোংলায় কোরয়ানের পাখিদের নিয়ে ইসলামীক মৌলিক জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা

    বায়জিদ হোসেন, মোংলা।
    মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালিরমেঠ জামে মসজিদে এই প্রথম মক্তব পড়ুয়া কোরয়ানের পাখিদের নিয়ে ইসলামীক মৌলিক জ্ঞান ও সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার (২৮ জানুয়ারী) সকালে মিঠাখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও গোয়ালিরমেঠ জামে মসজিদের সভাপতি গাজী মো. ইলিয়াছ’র সার্বিক ব্যাবস্থপনায় এবং মসজিদের ইমাম ও খতিব শেখ মো. সেকেন্দর আলী’র পরিকল্পনায় মসজিদ প্রাঙ্গনে পার্শবর্তী ৫ মসজিদের মক্তব পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয় এ ইসলামীক মৌলিক জ্ঞান ও সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতার মুল আনুষ্ঠানিকতা। এ সময় পার্শবর্তী মজিদের ইমাম ও খতিবেরা বলেন, এ সব কোমলমতি শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মুল লক্ষ্য। এ ব‍্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি। এ পদক্ষেপ পরবর্তী প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকেও রক্ষা পাবে বলে আমাদের আশা। সেই সাথে কোরয়ানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার হবে। মসজিদ কমিটির সভাপতি গাজী মো. ইলিয়াছ বলেন, খুদে এ সব কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের বাণী দর্শকদের যেমন বিমোহিত করেছে, তেমনি দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে কোরআনের আলোকিত বার্তাও। কণ্ঠের মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় মহাগ্রন্থ আল কোরআনের শাশ্বত বাণীতে মুগ্ধ করে করেছে এসব খুদে শিক্ষাথার্থী দদের। ইসলামের শান্তি সাম্য আর ভ্রাতৃত্বকে উড্ডীন করে খুদে কণ্ঠে উচ্চারিত কোরআনের এই আলো আলোকিত করেছিল শ্রোতাদের হৃদয়। উপস্থিত সবার কণ্ঠেই ছিল এমন নান্দনিক আয়োজনের গুণগান। প্রতিবছর জাঁকজমকপূর্ণ আয়োজনের চেষ্টা ও থাকবে বলে জানান তিনি। মধুর তিলাওয়াত ও বিচারকদের কঠিন প্রশ্নোত্তরের অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। পরে গাজী ইলিয়াছ’র আমন্ত্রনে আগত বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং কুইজে অংশ নেয়া শিক্ষার্থীরা অংশ নেয় মধ্যাহ্নভোজে।

  • নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

    নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২২ জন ভোটারের মধ্যে ৩৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২১০ ভোট পেয়ে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধী মো. আনোয়ার হোসেন প্রাপ্ত ভোট ১৮৫। নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুর রউফ ২য় বারের মতো ১৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী মো. জাহাঙ্গীর হোসেন ১২১ ও মো. হারুন আর-রশিদ এর প্রাপ্ত ভোট ৭৯। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. আবুল কাশেম মিয়া. সোহেল রানা, মো. কাউছার হামিদ, বাসুদেব রায়, সিদ্দিকুর রহমান, সহ-সম্পাদক মো. আরশেদ আলী, অর্থ সম্পাদক মো. আসাদুজ্জামান আনসারী, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রচার সম্পাদক মো. শোভন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • পীরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে  শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

    পীরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

    ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজারের ভোমরাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ওই এলাকার দুইশত শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
    কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তাজেল রানার সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মাসুদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, যুগ্ন সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান হিটলার হক, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান প্রমুখ।
    এ সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আরেফিন, মুক্তিযোদ্ধা সংসদ সস্তান কমান্ডের আহব্বায়ক নুরনবী চঞ্চল, শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি নেওয়াজ, কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    আবু তারেক বাঁধন
    ঠাকুরগাঁও

  • ক্ষেতলালে উপজেলা ও পৌর বিএনপি’র ত্রি-বাষিক সন্মেলন অনুষ্ঠিত

    ক্ষেতলালে উপজেলা ও পৌর বিএনপি’র ত্রি-বাষিক সন্মেলন অনুষ্ঠিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ও পৌর বিএনপি’র ত্রি-বাষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    ২৮ জানুয়ারি শনিবার বেলা ১১টায় ক্ষেতলাল উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে থানার পশ্চিম পার্শ্বে সূর্যবান গ্রামের মাঠে পরিত্যক্ত জমিতে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহ্বায়ক খালেদুল মাসুদ আনঞ্জুমান এর সভাপতিত্বে ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাফিউল হাদী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠেয় ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম- আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মহিলা দলের সাধরণ সম্পাদক জায়েদা কামাল।
    এছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈমুর রেজা, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
    ওই সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন। এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে উপজেলা বিএনপি’র নবনির্বাচিত
    সভাপতি খালেদুল মাসুদ আনঞ্জুমান , সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ ও আব্বাস আলী নির্বাচিত হয়েছে। এবং পৌর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছে।
    এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীকে গণজোয়ার

    ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীকে গণজোয়ার

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীক ইভিএম ভোটিং ব্যালটে সবার উপরে সর্ব প্রথমেই রয়েছে নামের আদ্যাক্ষর অনুসারে ৬ জন এমপি পদপ্রার্থীর মধ্যে গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক।।বিভিন্ন গণমাধ্যমে থেকে তথ্য সূত্রে অনুসন্ধানে জানা যায়,ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় সহ মোট ৬ জন প্রার্থী হলে এবারের উপনির্বাচনে ইভিএম ভোটিং মেশিন ব্যালটের প্রথমে রয়েছে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক।

    এ নিয়ে ঠাকুরগাঁও-৩ আসনে গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক নিয়ে ব্যাপক আলোচনায় পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গঞ্জে ভোটের মাঠে উত্তাল তরঙ্গের ঢেউ উঠেছে গোপাল চন্দ্র রায়ের একতারা মার্কায়।

    এবিষয়ে এমপি পদপ্রার্থী গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক ভোটার সমর্থক গন বিভিন্ন এলাকায় গন সংযোগ তুমুল ভাবে চালিয়ে যাচ্ছেন।এ বিষয়ে ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের সাথে সাংবাদিক গীতি গমন চন্দ্র রায়ের কথা হলে তিনি জানান।জনগণ ও ভোটাররা শান্তি শৃঙ্খলার মধ্যে সুষ্ঠু ভাবে ভোট দিতে পারলে আমি নিশ্চিত একতারা মার্কায় জয়ী হবো।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক  তানভীর হাসান সৈকতকে নাগরিক সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে নাগরিক সংবর্ধনা

    নাজিম উদ্দিন রানাঃবাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন মন্তব্য করে বলেন, বি এন পি”র কাছে দেশের সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ। তাদের কাছে বাংলার জনগণের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে মানিলন্ডারিং করে বিদেশে টাকা পাঠানো গুরুত্বপূর্ণ। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলেট-গ্রেনেড মোকাবিলা করে লড়াই-সংগ্রাম করেছেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।

    শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি।

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলাবাসির গর্বিত সন্তান তানভীর হাসান সৈকতকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় সৈকতকে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক এমপি আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের একেএম সালাহ্ উদ্দিন টিপু প্রমুখ।

    জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শয়ন।

    এসময় আরো ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

  • বাংলাদেশ পুলিশ  সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে    অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

    বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

    মোঃ হামিদার রহমান ,নীলফামারীঃ আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, একটা শীতের কাপড় দেই এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে নীলফামারীতে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
    নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষে ৩০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নীলফামরী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) এসএম রশিদুল হক, পিপিএম।এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম, আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) মোঃ মমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক, (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ সহ জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
    এ সময় প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দেন এবং নীলফামারী জেলার বৃত্তবান নাগরিকদেরকে সমাজের অসহায় মানুষের পাশে থাকার আহব্বান জানান।

  • পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশিত

    পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন। মহাসচিব মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি -সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের সন্মানিত অধ্যক্ষ আবু তৈয়ব। এতে ১ম থেকে ৫ম শ্রেণীর
    প্রায় ২০০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে । ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৬৯০ শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস, এম,মোহাম্মদুল হক মাস্টার, জুয়েল বড়ুয়া,রহিম উদ্দিন, মহিউদ্দিন নূরী,আরফাত, আশরাফ, সেলিম উদ্দিন, নাছিমা বেগম, আফরোজা সুলতানা, চুমকি বড়ুয়া ও নাসরিন আক্তার।

  • ঠাকুরগাঁওয়ে ভাসুরের সাথে প্রেমঃঅতপর জনতার হাতে আটক প্রেমিক যুগল

    ঠাকুরগাঁওয়ে ভাসুরের সাথে প্রেমঃঅতপর জনতার হাতে আটক প্রেমিক যুগল

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে ছোট ভাইয়ের বউকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে প্রেমিক যুগল।
    বৃহস্পতিবার ২৬ (জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার ভূল্লী থানার ১৫ নং দেবীপুর ইউনিয়নের মুজার্বনী হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    আর এবিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আতিকুর রহমান বলেন, আপন ভাসুরের সাথে প্রেমের সম্পর্কের বিষয়ের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    জানা যায়, মুজার্বনী হাজীপাড়া গ্রামের হকিকুল ইসলামের ছোট মেয়ে হাসি আক্তারের দেড় বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় বোদা উপজেলার ময়দানদিঘী লতাপাড়া গ্রামের ফইমদ্দীন এর পুত্র জুতা ব্যবসায়ী সেলিম এর সাথে।
    বিয়ের পর থেকে সংসার ভালোই চলছিলো কিন্তু গত ৩ মাস আগে নিজ বড় ভাসুর হোটেল শ্রমিক জাকির হোসেন এর কুনজরে পরে হাসি আক্তার।
    স্বামীর সাথে বনাবনি না হওয়ার সুযোগে জাকির হোসেন বিভিন্ন ভাবে ছোট ভাইয়ের বউকে প্রেমের প্রস্তাব দিয়ে আসেন।
    একপর্যায়ে বিয়ের প্রলোভনে পরে ভাসুরের প্রেমের প্রস্তাবে রাজি হয় গৃহবধু হাসি আক্তার।
    এরপর নিজ স্বামীকে ডিভোর্স দেন হাসি আক্তার। বৃহস্পতিবার দিবাগত রাতে দেবীপুরে বাবার বাড়ী থেকে গোপনে ভাসুরের সাথে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে।

    হাসি আক্তারের বাবা হকিকুল ইসলাম বলেন, পারিবারিক প্রস্তাবে মেয়েটিকে বিয়ে দিয়েছিলাম। জামাই অনেক ভালো মানুষ। তার বড় ভাই একজন লম্পট। আমার মেয়ে তার রোষানলে পড়েছে। তারা আমার মেয়েকে পাচারের উদ্দেশ্যে প্রেমের নাটক সাজিয়েছে। আমি এর বিচার চাই।
    গৃহবধু হাসি আক্তার বলেন, আমার ভাসুর প্রায় আমাকে ফোন দিত। ভালোমন্দ কথা বলার একপর্যায়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি প্রথমে রাজি না হলেও। একসময় রাজি হই। আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়েছি।

    অভিযুক্ত জাকির হোসেন বলেন, আপন ছোট ভাইয়ের বউয়ের সাথে এরুপ করা আমার ঠিক হয়নি। শয়তান আমার মাথা নষ্ট করে দিয়েছে।

    স্থানীয় ইউপি সদস্য সইমদ্দীন এই বিষয়ে বলেন, এই বিষয়ে এর আগে ঝামেলা হয়েছিলো। আমরা পারিবারিক ভাবে সমাধান করে দিয়েছি। মেয়ের ভাসুর জাকির হোসেন একজন লম্পট প্রকৃতির ব্যক্তি।

  • স্বরূপকাঠিতে প্রেসক্লাবের সভাপতি নজরুল সম্পাদক হযরত আলী

    স্বরূপকাঠিতে প্রেসক্লাবের সভাপতি নজরুল সম্পাদক হযরত আলী

    স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি,
    স্বরূপকাঠি প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে, মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের মাধ্যমে সমকাল প্রতিনিধি মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও কালেরকণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরুকে সাধারণ সম্পাদক করা হয়। সাধারণ সভার প্রাথমিক আলোচনা শেষে পুরানো কমিটি বিলুপ্ত করে সর্ব সম্মত সিদ্ধান্ত মোতাবেক ইত্তেফাক প্রতিনিধি মো. হালিমুর রহমান শাহিনকে প্রধান এবং দৈনিক সংবাদ প্রতিনিধি ধীরেণ হালদার ও দৈনিক নবচেতনা প্রতিনিধি মো. ওমর ফারুকে সদস্য নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন শেষে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য সমসদ্যরা হলেন, সহ-সভাপতি মো. হালিমুর রহমান শাহিন (ইত্তেফাক), মো. আসাদুজ্জামান (নিউজ টুডে ও দেশের কণ্ঠ), সহ-সাধারণ সম্পাদক মো. ফয়সাল হাসান সুজন (বিজয় টিভি), সহ-সাধারণ সম্পাদক মো. আমিন মোল্লা (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন (বাংলাদেশ বুলেটিন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান (আমার সংবাদ), প্রচার সম্পাদক মো. রুহুল আমীন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ ধীরের হালদার (সংবাদ), দপ্তর সম্পাদক মো. হাবিবুল্লাহ মিঠু (ইনকিলাব), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মো. মাসুদুল আলম অপু (জনবানী), ক্রীড়া সম্পাদক মো. জাহিদ হোসেন (সংবাদ দিগন্ত), সদস্য একেএম কাওসার উদ্দিন তালুকদার (যুগান্তর), ওমর ফারুক হান্নানুর রহমান (নব চেতনা), মো. আতিকুল ইসলাম লিটু (নয়া দিগন্ত), একে আজাদ (ভোরের কাগজ), এম এস বাবুল (দিক দিগন্ত), মো. রিয়াজ মাহমুদ (আমাদের নতুন সময়), এস আর রাজু (ভোরের দর্পণ), মো. আজিজুল ইসলাম (দক্ষিনাঞ্চল ও জে টিভি), মো. তুহিন আহসান (আলোর জগত ও ৭১ টিভি বাংলা), শেখর মজুমদার (দখিনের কণ্ঠ)।