Author: desk

  • প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ

    প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ

    মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্র মনোনীত প্রার্থী ও প্যানেল পরিচিতি সভাকে চট্টগ্রাম ইন্জিনিয়ারিং ইনিস্টিউটের অডিটোরিয়াম প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

    আগামী ০৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০২৩ ও ২০২৪ মেয়াদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের প্যানেল বাংলাদেশ (আইইবি) নির্বাচনে, মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্র হতে মনোনীত আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্যানেল পরিচিতি। ২৮ শে জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬:০০ টায় আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান ও প্রকৌশলী ইফতেখার আহমেদ এর সঞ্চালনায় প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা, বিপিপি চট্টগ্রাম ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ ও চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম।


    প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও বর্তমান সরকারের ভবিষ্যত কর্মকান্ড এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রকৌশলীরা কাজ করে। যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর বাংলাদেশ যেভাবে পিছিয়ে গিয়েছিল তেমনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর থেকে বিশ্বে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি আজ উঁচু স্থানে আসীন করেছেন। দেশের অবকাঠামোগত উন্নয়ন করার জন্য। প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্যানেলকে নির্বাচনে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।

    সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ হারুন বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত ভিশন- ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়তে প্রকৌশলীরাও তাদের মেধা দিয়ে নিরশুন কাজ করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষল, চট্টগ্রাম কেন্দ্র হতে মনোনীত প্রার্থীদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করে প্রকৌশলী পেশাজীবীদের তথা সরকারের হাতকে শক্তিশালী করার তিনি প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।

  • স্বরূপকাঠিতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

    স্বরূপকাঠিতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//

    পিরোজপুরের স্বরূপকাঠিতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশ ঘটিকায় সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম কবির মেয়র, স্বরূপকাঠী পৌরসভা, রনি দত্ত জয় ভাইস চেয়ারম্যান,আবির মোহাম্মদ হোসেন
    অফিসার ইন-চার্জ নেছারাবাদ থানা,ডাঃ ফিরোজ কিবরিয়া উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা,বীর মুক্তি যোদ্ধা কাজী শাখাওয়াত হোসেন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ খেলা পরিচালনা কমিটির সদস্যগণ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। খেলা শেষে অংশগ্রহণ কারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    আনোয়ার হোসেন
    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

  • যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শিক্ষা অফিসার বাবলুর স্মরণ সভা

    যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শিক্ষা অফিসার বাবলুর স্মরণ সভা

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ উপজেলা শিক্ষা অফিসার প্রয়াত রেজাউল হক বাবলুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার রাতে সুজানগর প্রেসক্লাবে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুজানগর স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চুর স ালনায় স্মরণসভায় বক্তব্য দেন আব্দুল কাদের রোকন, ইস্কেন্দার আলী, জালাল উদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আব্দুস শুকুর,শফিকুল ইসলাম বাবু খান, আব্দুস সালাম,সাইদুর রহমান বাদশা ও সুজানগর স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। স্মরণসভায় সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সমাজসেবক, আমজাদ হোসেন, শ্রী প্রণব কুমার, ইমদাদুল হক বাকাঁ, সিরাজুল ইসলাম, আব্দস সালাম ডাব, আবু বক্কার, আতাহার আলী, শ্রী সুব্রত কুমার কুন্ডু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন , উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক শাহীনুর রহমান শাহীন, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম যাদু, দফতর সম্পাদক ফিরোজ রানা, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান আতিক,পাঠচক্র সম্পাদক আলামিন শেখ, কার্যকরী সদস্য আসলাম হোসেন, জাহিদুল হাসান রোজ ও প্রয়াত রেজাউল হক বাবলুর একমাত্র ছেলে সাজিদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পুকুরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু ইউসুব।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • কেলিশহর ইউনিয়ন ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা

    কেলিশহর ইউনিয়ন ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা

    পটিয়া প্রতিনিধিঃ
    পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক করা হয় প্রসেঞ্জিত মহাজনকে।

    আজ শনিবার বিকেলে কেলিশহর ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত এ সম্মেলনে কমিটি ঘোষনা করা হয়। পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।
    বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও পটিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রর্বতী, কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক সুমন চক্রবর্তী প্রমুখ।

    সম্মেলন শেষে কেলিশহর ইউনিয়ন ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

  • জনপ্রিয় তরুণ রাজনীতিবীদ মোঃ সেলিম আহমদ

    জনপ্রিয় তরুণ রাজনীতিবীদ মোঃ সেলিম আহমদ

    কে এম শহিদুল্লাহ সুনামগঞ্জ থেকে।
    জনপ্রিয় তরুণ রাজনীতিবীদ মোঃ সেলিম আহমদ অসাধারণ ব্যক্তিত্বসম্পূর্ণ, সৎ চরিত্রের অধিকারী একজন জনপ্রিয় শ্রমিকলীগ নেতা। তিনি বর্তমানে জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষ রাজনীতিবিদ, জনপ্রিয় নেতা, সৎ, চরিত্রবান এবং আদর্শ মানুষ হিসেবে একজন মানুষের যেসব গুণাবলী থাকা প্রয়োজন তার সব গুণাবলী মোঃ সেলিম আহমদ ভাইয়ের মধ্যে রয়েছে তিনি বাংলাদেশ ছাত্রলীগ
    কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ছিলেন।

    আগামী জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ ১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম আহমদ।
    সরকার দলীয় এতো কাছে থেকেও তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। তার ব্যবহারে কখনো অহংকারী ভাব প্রকাশ পায়নি। বরং তিনি উদার, নিরহংকার, অমায়িক এবং মিষ্টভাষী হিসেবে পরিচিত। যে মানুষ তার সান্নিধ্যে একবার গিয়েছে, সেই মানুষটি কোন না কোনোভাবে মুগ্ধ হয়েছেন, যা তাকে ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন।

    বর্তমানে শুধু সুনামগঞ্জ নয় মোঃ সেলিম আহমদকে চেনেন না এমন মানুষ সুনামগঞ্জে খুব কম আছেন। শত ব্যস্ততার মাঝেও তিনি সাধারণ মানুষের কথা শোনেন। তাদের বিপদে আপদে তিনি তাদের সাহায্য করেন। শুধু সুনামগঞ্জ নয় তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ১ সংসদীয় এলাকার মানুষ আসেন তার কাছে। এমন কোন মানুষ পাওয়া যাবে না যে, তার কাছে এসে সাহায্য না পেয়ে ফিরে গেছেন। মেয়ের বিয়ে-টাকার প্রয়োজন, সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে- টাকার প্রয়োজন, বড় আপারেশন- টাকার প্রয়োজন, চিকিৎসার ব্যয়- টাকার প্রয়োজন, সব ভরসার আশ্রয়স্থল মোঃ সেলিম আহমদ। এছাড়া অনেক মানুষ আসেন তাদের জীবিকা নির্বাহের জন্য অন্তত কিছু একটা অবলম্বন পাওয়ার আশায়। তিনি সাধ্যমত তাদের জীবন চলার মত ব্যবস্থা করে দেন। যেমন- কাউকে রিকশা, কাউকে ইজিবাইক আবার কাউকে মুদি দোকান করার মতো সহায়তা করে থাকেন।

    অনুসারী, ভক্ত এবং সহকর্মীদের কাছে তাঁর জীবন এবং কর্ম প্রেরণার। তিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন। শত ব্যস্ততার মধ্যেও কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এমন নজির নেই, যা একজন রাজনীতিবিদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তিনি বুদ্ধিমান, মেধাবী এবং অমায়িক হিসেবে পরিচিত। আচরণে তিনি যেমন শিষ্ট, তেমনি বিচক্ষণতায় তীক্ষ্ণ। ঠিক তেমনি দুর্বলের তিনি যেমন বন্ধু, আবার অন্যায়-অত্যাচারকারীদের বিরুদ্ধে তিনি কঠোর। তিনি নিজের ক্ষতি করতে পারেন, কিন্তু অন্যের ক্ষতি তার দ্বারা অসম্ভব।

    করোনা কালীন, ভয়াবহ বন্যা ও শীতার্ত মানুষের প্রাদুর্ভাব শুরু হওয়ার সাথে সাথে তিনি সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের মাধ্যমে অসহায়, অসচ্ছল এবং হঠাৎ কর্মহীন হওয়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, এক লিটার তেল, একটি সাবান এবং একটি সচেতনতামূলক লিফলেট। তিনি প্রায় ৩৫ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলা স্বপ্নের ঠিকানা নারী কল্যাণ সমিতির মেয়েদের বেকারত্ব দূরীকরণে সেলাই মেশিন সহ নগদ অর্থ প্রদান করেন। মোঃ সেলিম আহমদ বলেন- ‘বঙ্গবন্ধুর কন্যা স্মার্ট বাংলাদেশের রুপকার শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন। আমি শুধু আমার নির্বাচনী এলাকা নয় জেলার অসহায় মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন- ‘যেকোন দুর্যোগকালীন সময় সুনামগঞ্জবাসীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’

    মোঃ সেলিম আহমদ রাত-দিন সুনামগঞ্জের মানুষের জন্য আত্ম-মর্যাদা, সুযোগ-সুবিধা, জীবন-যাত্রার মানোন্নয়ন, শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টির করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে চলেছেন। জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার প্রতি সমান গুরুত্ব আরোপ করেন তিনি। যেন একটি স্বপ্নময় ভাতৃ-প্রতিম ও সম্প্রতিময় জেলা গড়ে তুলতে পারেন। সব গোষ্ঠীর লোকজন যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন।

    সুনামগঞ্জের মানুষ সত্যিই সৌভাগ্যবান মোঃ সেলিম আহমদ ভাইয়ের মতো আদর্শবান একজন নেতা পেয়েছেন, যে ভবিষ্যতে সুনামগঞ্জের মানুষের কর্ণধর হয়ে সকল মানুষের আশা-আকাঙক্ষা পূরণ করবে।

  • কৃষ্ণ রায়কে বন্ধন সেরা এ্যাওয়ার্ড প্রদান

    কৃষ্ণ রায়কে বন্ধন সেরা এ্যাওয়ার্ড প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশন পাইকগাছা উপজেলা সভাপতি কৃষ্ণ রায়কে বন্ধন সেরা এওয়ার্ড প্রদান করা হয়েছে। ২৭ জানুয়ারি বিকালে বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মুজিব শতবর্ষ পার্কে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ এওয়ার্ড প্রদান করা হয়। বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন (বিজেএ) এর চীফ ডিরেক্টর ও আমার সংবাদ পত্রিকার মফস্বল সম্পাদক এস এম হাবিবুর রহমান মহব্বত, বিশেষ অতিথি ছিলেন মধুখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক রেজাউল হক বকু, জেলা পরিষদ সদস্য আকরামুল করিম, বিসিআই কলেজ অধক্ষ্য আসাদুজ্জামান আসাদ। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান খান, জাহিদুল হাসান টিপু, সাবির হোসেন শেখ, মধুখালী রিপোটার্স ইউনিটি সভাপতি মনিরুজ্জামান মৃধা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, মহাসচিব রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা প্রকৌশলী ইঞ্জিঃ রফিকুল ইসলাম, প্রাইম ব্যাংক ব্যবস্থাপক মামুন উর রশিদ, পূবালী ব্যাংক ব্যবস্থাপক শাহজাহান শেখ, বীর মুক্তিযোদ্ধা রওশানুল ইসলাম গরীব, সম্পাদক শাকির আহমেদ, প্রকাশক ও সাহিত্যিক শাহেদ বিপ্লব, উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক হাবিবুর রহমান, কৃষ্ণ রায়, শাহ আলম, আরিফ হোসেন ও দেলোয়ার হোসেন। এসময় বিভিন্ন পেশায় ১২ জনকে বন্ধন সেরা এওয়ার্ড প্রদান করা হয়।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় পুকুরে বিষ দিয়ে মৎস্য সম্পদের ক্ষতি;থানায় অভিযোগ

    পাইকগাছায় পুকুরে বিষ দিয়ে মৎস্য সম্পদের ক্ষতি;থানায় অভিযোগ

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছায় শত্রুতা বশত পুকুরে বিষ প্রয়োগ প্রায় লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। এমন ঘটনায় অসহায় হয়ে পড়েছেন পুকুর মালিক স্বপন মন্ডলের পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
    উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপার কেষ্টপদ মন্ডলের ছেলে স্বপন মন্ডল জানান, শুক্রবার রাত ১০ টার দিকে বাড়ী থেকে বয়ারঝাপায় আমার মাছের ঘেরে পৌছাই। এখান থেকে রাত ১২ টার দিকে বাড়ী ফিরে দেখি প্রায় ১ বিঘা আয়তনের পুকুরের ছোট-বড় সাদা মাছ ভেসে মারা যাচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ধারনা করছেন, চিংড়ি ঘেরের বিরোধের কারণে কেউ না কেউ হয়তো শত্রুতা করে পুকুরে বিষ বা বিষাক্ত ট্যাবলেট দিয়ে জলের অক্সিজেন নষ্ট করে এ ক্ষতি করেছেন। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগের তথ্য দিয়ে ওসি মোঃ জিয়াউর রহমান জানান, বিষ না অন্য কিছুতে মাছ মারা গেল কিনা তা তদন্ত করে রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।

  • পাইকগাছা উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির পাইকগাছা উপজেলা কমিটির সভা
    অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির
    কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির উপজেলা সভাপতি গ্রাম ডাক্তার মোঃ
    আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন
    সেনের স ালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গ্রাম ডাক্তার শংকর কুমার দেবনাথ, মোঃ মিজানুর রহমান, অহিদুল ইসলাম, নিজামুল হক, মানষ কুমার মন্ডল, বাসুদেব রায়, লতিফুর রহমান, ইয়াসিন আলী, নিরঞ্জন মল্লিক, মনোরঞ্জন রায়, রেজাউল ইসলাম,
    শহিদুল ইসলাম ও পীযূষ কান্তি সানা।

  • নিউইয়র্ক পুলিশের অফিসার নিয়ন চৌধুরীকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

    নিউইয়র্ক পুলিশের অফিসার নিয়ন চৌধুরীকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

    সুনামগঞ্জ প্রতিনিধি :
    করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় আমেরিকার নিউইয়র্ক পুলিশের অফিসার সুনামগঞ্জের কৃতি সন্তান নিয়ন চৌধুরী কল্লোলকে সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

    শনিবার রাতে সংগঠনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

    সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার এবং দপ্তর সম্পাদক শহীদ নূর আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্দু চৌধুরী বাবুল, জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহনদ, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র মিঠু, প্রভাষক মশিউর রহমান, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পীর, আল হেলাল, শামস শামীম, এমরানুল হক চৌধুরী, শাহজাহান চৌধুরী প্রমুখ।

    অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নিয়ন চৌধুরী কল্লোল বলেন, আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি, আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি যারা এখানে এসেছেন, আমি অভাক হয়েছি এমন আয়োজন দেখে, আজকের আয়োজন আমাকে অনেক পিছনে নিয়ে গেছেন বাবা থাকলে আজকে এই অনুষ্ঠান দেখে তিনি অনেক খুশি হতেন, এ শহরের রিকশা শ্রমিক থেকে সব রকমের মানুষের সাথ আমার পরিচয় আছে, আমি সবসময় সুনামগঞ্জের মানুষের সাথে রয়েছি, যেকোন প্রয়োজনে আপনারা আমাকে পাবেন। আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার হোক সেটা বাংলাদেশে বা নিউইয়র্কে, আমার জন্য সবাই আশীর্বাদ করবেন।

    প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, নিয়ন চৌধুরী কল্লোল বাংলাদেশের গর্বতথা সুনামগঞ্জের গর্ব। আমরা উনার ব্যাপারে অনেক কিছু জানলাম, উনার পরিবার উনার বাবা সম্পর্কে অনেক অজানা কিছু জানলাম। রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ তারা এভাবে একজন সমাজসেবি মানুষকে তার কাজের জন্য সম্মান এ সংবর্ধনা দেয়ার জন্য। আমি চাইব তিনি তার কর্মজীবনে আরও উন্নতি করুক এবং এভাবেই যেন মানুষের পাশে তিনি সবসময় থাকেন।

    আলোচনা শেষে নিউইয়র্ক পুলিশের অফিসার সুনামগঞ্জের কৃতি সন্তান নিয়ন চৌধুরী কল্লোলকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
    ##

  • পাইকগাছায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের  মাঝে শীতবস্ত্র বিতরণ

    পাইকগাছায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর পক্ষ থেকে শনিবার দুপুরে পৌর সদরের উম্মে হাবিবা (রাঃ) মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু। এ সময়
    উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি প্রাক্তন শিক্ষক আলহাজ্ব শেখ আব্দুল গফফার, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, মাদ্রাসার সহ-সভাপতি মুজিবর রহমান মল্লিক, মুফতি মাওঃ হাফিজুর রহমান ও মাওঃ শেখ সাকিব রাহাত।