Author: desk

  • বানারীপাড়ায় ২২৮ তম  ঐতিহ্যবাহী  সূর্যমণি মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভির

    বানারীপাড়ায় ২২৮ তম ঐতিহ্যবাহী সূর্যমণি মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভির

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা॥
    ঐতিহ্যবাহী বানারীপাড়া সূর্যমণির মেলা শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বিদের বিশ্বাস সূর্যদেবের পুজা। একে কেন্দ্র করে ২২৮তম ঐতিহ্যবাহী সূর্যমণির মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাঠের মন্দিরে সূর্যদেবের পুজার মধ্য দিয়ে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যমণির এ মেলা।

    উপজেলার বেতাল গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন মোল্লার বিশাল ভূমিতে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমার শুক্লা তিথিতে মাস ব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
    মেলায় রয়েছে দি রয়েল বেঙ্গল লক্ষণ দাস সার্কাস, যাত্রাপালা, পুতুল নাচ, লাকি কুপন, র‍্যফেল ড্র, নাগরদোলাসহ বিভিন্ন দর্শনীয় এবং খেলার আয়োজন। রয়েছে বাহারী মিষ্টি, জিলাপি, ফল, মজাদার চটপটি, ফুসকা, চানাচুর, হালিম, মনখুশি, খাবার হোটেল-রেস্টুরেন্ট, কসমেটিকস, বাহারী মিষ্টি পান, বাঁশ, বেত, কাঠ, মাটির তৈজসপত্র ও কামার শিল্প, ফার্নিচার ও স্টীলের তৈরি বিভিন্ন সাংসারিক এবং কৃষিজাত কাজের বিভিন্ন সরঞ্জাম ও প্রয়োজনীয় মালপত্রের কয়েকশত দোকান।
    উল্লেখ্য , মেলা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মেলার সার্বিক নিরাপত্তার জন্য মেলা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে ।
    পুজারি কৃষ্ণ কান্ত ভট্টাচার্জ জানান, মেলার মন্দিরের কষ্টি পাথরের মূর্তিটি চুরি হবার পরে অন্য দামী পাথর দিয়ে সূর্যাকৃতির মূর্তি তৈরি করে পুজা-অর্চনা করা হয় । এদিকে মেলাকে কেন্দ্র করে বানারীপাড়াসহ এর পার্শ্ববতী বেশ কয়েকটি উপজেলা এবং জেলার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দপিনা বিরাজ করছে। এ মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিশু-বৃদ্ধ সহ নানা বয়সের হাজার হাজার দর্শনার্থীদের মিলন মেলায় রূপ নেয়। #

  • বগুড়া সদরে ৯২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শিহাবকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    বগুড়া সদরে ৯২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শিহাবকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ৩০ জানুয়ারি ২০২৩ তারিখ ১৯:৪০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া সদর থানাধীন সাতমাথা মোড়স্থ সপ্তপদী মার্কেট (পশ্চিম গেট) সংলগ্ন সৈকত হোটেলের সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯২০(নয়শত বিশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ শিহাব উদ্দিন সেলিম (৩০), পিতা-মৃত রেজাউল করিম, সাং- পাকুল্লা আগপাড়া, থানা- সোনাতলা, জেলা-বগুড়া ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত……….

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিয়র সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

  • পানছড়ি উল্টাছড়ি ইউনিয়ন পরিষদে দূর্যোগ ঝুঁকি নিরুপণ ও ঝুঁকি হ্রাস লক্ষ্যে  কর্মশালা অনুষ্ঠিত

    পানছড়ি উল্টাছড়ি ইউনিয়ন পরিষদে দূর্যোগ ঝুঁকি নিরুপণ ও ঝুঁকি হ্রাস লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলার পানছড়ির ইউনিয়ন পর্যায়ে দূর্যোগ ঝুঁকি নিরুপণ ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩১ জানুয়ারি ) সকাল ১০ টার সময় উল্টাছড়ি ইউনিয়ন পরিষদে লিডারশীপ টূ এনশিওর এডিকোয়েট নিউট্রিশন ( লিন) প্রকল্প এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এই সময় উপস্থিত ছিলেন উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন ইউনিয়ন পরিষদের সচিব রুবেল চাকমা,পরিমল সরকার জেলা টেকনিক্যাল কোর্ডিনেটর লিন প্রকল্প, সংকর বিশ্বাস (ডিআরআর) এক্সপার্ট লিন প্রকল্প,পানছড়ি, ডরোথী চাকমা উপজেলা কোর্ডিনেটর লিন প্রকল্প পানছড়ি,নিমাইনাথ,উপসহকারী কৃষি কর্মকর্তা,৯টি ওয়ার্ডের মেম্বার,সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • কেক খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার-৪

    কেক খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার-৪

    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা ইপসা গেট এলাকায় কেক ও পেটিস খেয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় শিশুদের পিতা আশরাফুল ইসলাম বাদি হয়ে সোমবার দুপুরে দোকানীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেনে। পরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় পর দোকানিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলকার লাবু মিয়ার ছেলে ও দোকানী মো. সাইফুল ইসলাম (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শিশু মিয়ার ছেলে মো. সোহেল (৪৮), ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার কোনাউর এলাকার দানু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৫) ও একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন(৪৫)।

    এরআগে গত রোববার গাজীপুর মহানগরীর সালনা ইপসা গেট এলাকায় পেটিস ও কেক খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় আশামনি (৬) ও দেড় বছর বয়সী তার ছোট বোন আলিফা আক্তার। তারা দুই জনই ওই এলাকার কারখানা শ্রমিক আশরাফুল ইসলাম ও ছফুরা বেগম দম্পতির মেয়ে। ওই নিহত দুই শিশুর ময়না তদন্ত শেষে বিকেলে গ্রামের বাড়ি শেরপুর সদরের নিয়ে গিয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে তাদের মৃত্যু খাদ্যে বিষক্রিয়ায় হয়েছে।

    গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, নিহত শিশুদের বাবা মামলা করেন। পরে সালনা এলকায় অভিযান চালিয়ে দোকানিসহ ৪ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়রসহ চার জনের বিরুদ্ধে দুদকে মামলা

    ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়রসহ চার জনের বিরুদ্ধে দুদকে মামলা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়রসহ চার জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ে মামলা হয়েছে। দুদকের অনুসন্ধানে অভিযুক্তরা হলেন, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক পৌরসভার সচিব আজমল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চান ও হিসাবরক্ষক মকলেচুর রহমান। ঝিনাইদহ দুদকের উপ-পরিচালক মোঃ জাহিদ কামাল খবর নিশ্চত করে সোমবার রাতে জানান, চেক জালিযাতির মাধ্যমে অভিযুক্তরা পৌরসভার ৩০ লাখ টাকা আত্মসাত করেন। বিষয়টি প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় হেড অফিসের নির্দেশনা মোতাবেক গত ২২ জানুয়ারি দুদকের রেজিষ্ট্রারে নথিভুক্ত করা হয়েছে, যার নং ০১। উল্লেখ্য এর আগে দুর্নীতির দায়ে সাবেক পৌরসভার সচিব আজমল হোসেন ও হিসাব রক্ষক মকলেচুর রহমানকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়। মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়, ঝিনাইদহ পৌরসভার ফান্ড তছরুপ ও চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমল ও মকলেচুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর শাখা-১ এর উপ-সচিব আব্দুর রহমান এই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ঝিনাইদহ পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা আজমল হোসেন বিভিন্ন সময় হিসাবরক্ষক মকলেচুর রহমানের সহায়তায় ৩৮টি চেকের মাধ্যমে ৭৪ লাখ ৫৮ হাজার ৮২ টাকা অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করেন। বর্ণিত অভিযোগের বিষয়ে হিসাবরক্ষক মকলেচুর রহমান দোষ স্বীকার করে সম্প্রতি তদন্ত কর্মকর্তার কাছে লিখিত দেন। মন্ত্রণালয়ের নির্দেশে চেক জালিয়াতির ঘটনাটি তদন্ত করেন ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু চেক জালিয়াতির বিষয়টি আঁচ করতে পেরে ২০২১ সালের ২৭শে জুন তার দপ্তরের ২৯৬নং স্মারকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব (পৌর-১ শাখা) বরাবর চিঠি দেন। সেই চিঠির আলোকে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করে প্রতিবেদন প্রেরণ করার নির্দেশনা জারি করে। ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক প্রশাসক ইয়ারুল ইসলাম চেক জালিয়াতির ঘটনাটি তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করেন। এদিকে ঝিনাইদহ পৌরসভার নতুন মেয়র দায়িত্ব গ্রহণের আগেই চেক জালিয়াতির ৭৪ লাখ ৫৮ হাজার ৮২ টাকা জমা হয় পৌরসভার একটি অ্যাকাউন্টে। হিসাবরক্ষক মকলেচুর রহমান এই টাকা সোনালী ব্যাংকের ২৪০৭০০৪০০০৩১৬ নম্বর অ্যাকাউন্টে জমা দিলেও ঝিনাইদহ পৌরসভার অ্যাকাউন্টস সেকশনে তার কোনো ডকুমেন্ট ছিল না। নতুন মেয়র শাহরিয়ার জাহেদী হিজল দায়িত্ব গ্রহণের পর বিষয়টি জানাজানি হলেও ধামাচাপা পড়ে যায়। বিষয়টি নিয়ে সাবেক পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বক্তব্য জানতে তার মুঠোফোনে ফোন দেওয়া হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ফলে তার মতামত গ্রহন করা সম্ভব হয়নি। এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার কোন বক্তব্য এ পর্যন্ত নেয়নি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি- সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ মুছা খান

    গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি- সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ মুছা খান

    রাসেল শেখ গাজীপুর:
    গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুস সালাম শান্ত।

    গত সোমবার (৩০ জানুয়ারি ) সারাদিনব্যাপী হোতাপাড়া শ্যামলী রিসোর্টে জেলার সকল উপজেলার অভিজ্ঞ সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা শেষে আগামী এক বছরের জন্য গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা হয়। আগামী এক বছরের জন্য গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃত্ব দিবেন যারা, সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন কামাল, সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার,নাজিম উদ্দিন, মিনাল কান্তি চৌধুরী সৈকত, সালাম রানা,জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক মুছা খান, যুগ্ন সম্পাদক আল আমিন দেওয়ান, মোহাম্মদ বেলায়েত হোসেন, শামীম মনির হোসেন মন্ডল, শহিদুল ইসলাম, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সানাউল্লা নুরী, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, কোষাধক্ষ্য আল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ উল হোসেন, ক্রিয়া সম্পাদক এসএম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল আলম চঞ্চল, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম আক্তার। কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল কাসেম, হাজী সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মোঃ মুক্তাদির হোসেন, সাইফুল ইসলাম, মানিক আমিনা খাতুন মুনমুন, জাকির হোসেন লিটন, সেলিম শেখ, জাকারিয়া আল মামুন, হাজী কামাল চৌধুরী, কাজী শাকিল।

    এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক শামসুল হুদা লিটন, মোঃ আব্দুস সালাম শান্ত, সঞ্জীব কুমার দাস, সেলিম ভূঁইয়া, মোহাম্মদ আলী ভূঁইয়া, অধ্যাপক মুখলেছুর রহমান, আব্দুল মালেক, জামাল উদ্দিন প্রমুখ।

    রাসেল শেখ
    গাজীপুর

  • নামের ছাড়পত্র পেলেন বিবিসিসিআই

    নামের ছাড়পত্র পেলেন বিবিসিসিআই

    সৈয়দ মামুন হোসেন-বাহারাইন প্রতিনিধি//
    বাংলাদেশ ও বাহরাইনের ব্যাবসায়ীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যাবসায়িক সংগঠন গঠনের লক্ষ্যে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক “বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি” নামের ছাড়পত্র দেয়া হয়েছে।

    বাহরাইনের বাংলাদেশী ব্যাবসায়ীদের সংগঠন “বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইন” এর প্রতিনিধি দল বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড: নজরুল ইসলাম এর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ করে এবং আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্রের বিষয়টি অবহিত করে।

    এর আগে প্রতিনিধি দলটি বাহরাইন চেম্বার অফ কমার্সের সি ই ও ড: আব্দুল্লাহ বাদের আল সাদা – এর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ করে। এসময় একটি পরিপূর্ণ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি গঠনের পরবর্তী কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। বাহরাইনের বিশিষ্ট ব্যাবসায়ী হায়াতুল্লাহ মল্লিককে আহব্বায়ক ও আলাউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে “বাংলাদেশ বিসনেস কমিউনিটি বাহরাইন” গঠন করা হয় বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষে।

  • ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা বিকেলে

    ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা বিকেলে

    মোঃ রাসেল সরকার//
    সরকারের পতদ্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ঘোষিত চার দিনের পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি)।

    আজকের পদযাত্রা ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গাবতলী বাসস্ট্যান্ড থেকে দুপুর ২টায় শুরু হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত গিয়ে শেষ হবে।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চার দিনের ঘোষিত পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিনের উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

    সভাপতিত্ব করবেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। সঞ্চালনা করবেন সদস্য সচিব আমিনুল হক।
    এর আগে গত ২৮ জানুয়ারি মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত প্রথম দিনের পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। দুদিন পর ৩০ জানুয়ারি মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে থেকে জুড়াইন রেলগেট পর্যন্ত পদযাত্রা করা হয়। এতে কয়েক হাজার দলীয় নেতাকর্মীসহ সিনিয়র নেতারা অংশ নেন।

    সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ, বিরোধীদলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সব সাংগঠনিক বিভাগীয় সদরে সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির। যে কর্মসূচি বিএনপি ও সমমনা দল ও জোটসমূহ যুগপৎভাবে পালন করবে। ওই কর্মসূচি ঘোষণার পর গত ২৭ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় চার দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচি শেষ হবে আগামী ১ ফেব্রুয়ারি। ওইদিন মহানগর দক্ষিণের উদ্যোগে মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করা হবে।

  • চরকাজলে স্বপ্না হত্যার রেশ না কাটতেই ফের ১০ বছরের শিশু ধর্ষন

    চরকাজলে স্বপ্না হত্যার রেশ না কাটতেই ফের ১০ বছরের শিশু ধর্ষন

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালী গলাচিপা উপজেলার চরকাজলে ভিকটিম (১০) নামের এক শিশু ধর্ষণের অভিযোগে বশির হাওলাদার (৪৫), নামের এক জনকে আটক করেছে চরকাজল তদন্ত কেন্দ্রের পুলিশ।আটককৃত বশির ৩ নং ওয়ার্ডেের বাসিন্দা মৃত ফজলে করিম হাওলাদারের ছেলে।

    সোমবার (২৯-জানুয়ারি-২০২৩ ইং) তারিখ আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বড় চরকাজল পুরাতন মঙ্গলবাড়িয়া বাজারের দক্ষিন পাশে এ ঘটনা ঘটে।

    পরিবার সুত্রে ভিকটিমের মা প্রতিবেদকে জানান, ঘটনার দিন তাদের ফার্নিচারের দোকান পরিবর্তন কাজে পরিবারের সবাই ব্যাস্ত ছিলো। সন্ধ্যার দিকে মেয়েকে না দেখতে পেয়ে আশেপাশে খোজাখুজি শুরু করে কিছুক্ষন পরে ভিকটিম বাসায় আসলে তার চেহারার পরিবর্তন দেখে জিজ্ঞেস করলে ঘটনাটি মাকে খুলে বলে ভিকটিম। পরে তার পিতা ও ভাই সহ পরিবারের অন্যান্যরা জানতে পেরে।

    অভিযুক্ত বশির কে সবুজের স্বমিলের সামনে দেখতে পেয়ে বাসায় ডেকে এনে জিজ্ঞেস করলে ঘটনাট অস্বীকার করে। পরে ভিকটিমের পিতা ও ভাই বশিরকে উওম মাধ্যম দিলে বশির দৌড়ে রাস্তায় নেমে এসে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসলে ঘটনাটি এলাকাবাসী জানতে পারেন। পরে অভিযুক্ত বশির কে পুলিশে সোপর্দ করা হয়।

    এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনির তফদার ও ইউনিয়ন সাধারন সম্পাদক মজিবর খাঁন বলেন, লোকমুখে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে অভিযুক্ত বশির হাওলাদার কে জিজ্ঞেস করলে ঘটনা অস্বীকার করে। তবে ভিকটিম ও তার পরিবারের বক্তব্যে বশির দোষী হয় সত্যি মিথ্যার ব্যাপারে আমার কিছু বলতে পারছুনা। তবে এধরনের ন্যাকারজনক ঘটনায় স্থানীয়ভাবে কোন বিচার সালিশ কিংবা মিমাংসা করার এখতিয়ার আমাদের কারো নেই। তাই আইনানুগ বিষয়ে পুলিশি কার্যক্রম একান্ত আবশ্যক বলে জানান।

    এ বিষয়ে আরও জানাগেছে, স্থানীয় সংবাদের ভিত্তিতে চরকাজল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোক্তার হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত বশিরকে আটক করেন। এবং ভিকটিম এর বক্তব্য অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।আগামীকাল সকালে ভিকটিমের মেডিকেল রিপোর্ট এর জন্য গলাচিপা থানার মাধ্যমে পটুয়াখালী মেডিকেলে পাঠানো হবে।

  • দল-মত নির্বিশেষে সকল  প্রকৌশলীর সহযোগিতা কামনা করলেন সুব্রত দাশ

    দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীর সহযোগিতা কামনা করলেন সুব্রত দাশ

    দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করলেন ইঞ্জিনিয়ার সুব্রত দাশ। তিনি গতকাল তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যাম অর্থাৎ ফেসবুকে তিনি সকল প্রকৌশলীদের প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করতে গিয়ে তিনি প্রথমে দল মত নির্বিশেষে সকল প্রকৌশলীদের ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি একটি স্ট্যাটাস দেন যা নিম্নে হুবুহু তুলে ধরা হলো।

    “সম্মানিত প্রকৌশলী”
    আগামী ৯ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব‍্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ( আইইবি ) চট্রগ্রাম কেন্দ্রের ২০২৩ – ২০২৪ মেয়াদের নির্বাচনে Council Member পদে দল-মত নির্বিশেষে সকল সম্মানিত প্রকৌশলীর আশির্বাদ, দোয়া, সার্বিক সহযোগিতা ও সমর্থন একান্তভাবে কামনা করছি।

    “প্রকৌশলী সুব্রত দাশ”
    ব‍্যালট নং ১৫। FIEB – 10492

    উল্লেখ্য আগামী ০৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০২৩ ও ২০২৪ মেয়াদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নির্বাচন। উক্ত নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের মনোনীত লোকাল কাউন্সিল মেম্বার পদে ইঞ্জিনিয়ার সুব্রত দাসকে মনোনীত করা হয়েছে। যার ব্যালট নং ১৫। আপনারা হয়তো অবগত আছেন ইঞ্জিনিয়ার সুব্রত দাশ নম্র ভদ্র একজন সাধারন মানুষ। ইঞ্জিনিয়ার সুব্রত দাস ছাত্রজীবন থেকেই “আইইবি” চট্টগ্রাম কেন্দ্রের সহিত অঙ্গাঙ্গীভাবে জড়িত। যিনি সর্বদা দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীদের প্রাধান্য দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন। এছাড়াও তিনি সর্বদা সকলের পরামর্শ এবং মতামত’কে অগ্রাধিকার দিয়ে যেকোন কাজে করতে পছন্দ করেন। তাই আপনাদের মহামুল্যবান ভোট ১৫ নং ব্যালটে দিয়ে তাকে বিজয়ী করবেন যাতে তিনি দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীদের
    সার্থসংশ্লিষ্ট সকল কিছু সংরক্ষণ করিতে পারেন।