Author: desk

  • হাজারো মানুষের চোখের জলে সাবেক চেয়ারম্যান শাহীন’র অন্তিম শয়ন

    হাজারো মানুষের চোখের জলে সাবেক চেয়ারম্যান শাহীন’র অন্তিম শয়ন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    হাজারো মানুষের চোখের জলে নলছিটির সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন’র অন্তিম শয়ন।
    নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
    মোঃ নজরুল ইসলাম শাহীন তালুকদার (শাহীন চেয়ারম্যান) ১ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার স্ট্রোক করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন করেন।
    ২ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় ইলেন ভুট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে দল মত নির্বিশেষে হাজার হাজার মানুষের চোখের জল আর ভালোবাসায় চির বিদায় জানানো হয় চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনকে। তার জানাজার নামাজে অংশ নিয়ে স্মৃতিচারণ করেন ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, নলছিটির সাবেক সভাপতি নূরুল ইসলাম গিয়াস মাঝি, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • ১৫দিনেও পাননি মেয়ের শ্লীলতাহানির বিচার, ক্ষোভে বাবার আত্মহত্যা

    ১৫দিনেও পাননি মেয়ের শ্লীলতাহানির বিচার, ক্ষোভে বাবার আত্মহত্যা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    কলেজ পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে শ্লীলতাহানি করেন পলাশ চন্দ্র বর্মন (৩০) নামের এক যুবক। এঘটনার বিচার দাবি করলে বিষয়টি বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়ে সুরাহার আশ্বাস দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। কিন্তু ঘটনার ১৫ দিন পার হলেও কোন সুরাহা পাননি ভুক্তভোগি বাবা। বারবার চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোন বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন গজেন চন্দ্র বর্মন (৫০) নামের ওই ব্যক্তি।
    ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকার। গজেন চন্দ্র বর্মন ওই এলাকার মৃত নেভুরাম বর্মনের ছেলে।
    বুধবার রাতে গলায় চাঁদর পেচিয়ে বাড়ির অদুরে আবাদি জমির পাশের একটি পাকুর গাছের ডালের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
    এদিকে, আত্মহত্যার জন্য মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মনকে দায়ী করছেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। তাদের দাবি, চেয়ারম্যানের দায়িত্বহীনতার কারণে মেয়ের শ্লীলতাহানির বিচার না পাবার আশঙ্কায় ক্ষোভে আত্মহত্যা করেছেন গজেন বর্মন।
    গজেন বর্মনের ছেলে সুজন বর্মন জানান, তার কলেজ পড়ুয়া ছোট বোনকে গত ১৭ জানুয়ারি রাতে প্রতিবেশি শ্যামল চন্দ্র বর্মনের ছেলে পলাশ চন্দ্র বর্মন অসৎ উদ্দেশ্যে জোরপূর্বক বাড়ি থেকে টেনেহিচড়ে নিয়ে যাচ্ছিলো। পরে পরিবারের লোকজন দেখে ফেলায় পলাশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পলাশ সেখান থেকে পালিয়ে যায়। এতে মারাত্মকভাবে আহত হন তার বোন। চিকিৎসাধীন ছিলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালেও।
    সুজন বর্মন বলেন, বিষয়টি জানাজানি হলে আমাদের পারিবারিকভাবে সম্মানহানি হয়। পরে আমরা পলাশের বিচার দাবি করলে চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মন আমাদের আশ্বস্থ করেন বিষয়টি সুরাহা করবেন বলে। কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হতে চললেও কোন উদ্যোগ নেননি চেয়ারম্যান। পরে গত ২৪ জানুয়ারি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেই। ১ ফেব্রুয়ারী ছিলো ইউনিয়ন পরিষদে বসার ধার্য তারিখ। সেখানেও বসা হয়নি বলে আমরা ন্যায় বিচার নিয়ে শঙ্কিত ছিলাম। সেই আশঙ্কা থেকেই রাতে আমার বাবা কাউকে কিছু না বলে আত্মহত্যা করেছে।
    এ বিষয়ে মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মন বলেন, আমি অভিযোগ পেয়ে উভয়পক্ষকে নোটিশ করেছি। গত ১ ফেব্রুয়ারি বসার কথা ছিলো। কিন্তু অভিযোগকারিরাই আসেননি। না আসলে কিভাবে সুরাহা করবো? আর আত্মহত্যার খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। তবে কেন আত্মহত্যা করেছে তা জানিনা।
    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বের কোন বিষয়ে আমরা অবগত নই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।bb

  • খুলনায় বিএনপির  বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

    খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

    বিশেষ প্রতিনিধি(যশোর):
    গনতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ১০ দফা দাবি আদায় সহ বিদ্যুত,গ্যাস সকল প্রকার নিত্যপন্যের মূল্য কমানোর দাবিতে ৪ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে জনসাধারনের অংশগ্রহনের লক্ষ্যে ২ফেব্রুয়ারী বিকালে শহরের দড়াটানায় প্রচার পত্র বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিঃ মোঃ রবিউল ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রিয়েল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা।

  • পঞ্চগড়ে কেন্দ্রীয় বিএনপি নেতা বললেন হিরো আলম ও ৮৩৪ ভোটে হারলেন তত্ত্বাবধায়ক কোন বিকল্প নেই

    পঞ্চগড়ে কেন্দ্রীয় বিএনপি নেতা বললেন হিরো আলম ও ৮৩৪ ভোটে হারলেন তত্ত্বাবধায়ক কোন বিকল্প নেই

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় আগামী ৪ই ফেব্রুয়ারি রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভাগীয় সমাবেশ উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি নির্দেশে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি সাবেক মন্ত্রী রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রংপুর বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম বারবার নির্বাচিত মেয়র দিনাজপুর পৌরসভা কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা ও পঞ্চগড় বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন পঞ্চগড় বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সাবেক বারবার নির্বাচিত মেয়র মো:তৌহিদুল ইসলাম বিএনপি নেতা এম এ মজিদ যুবদল নেতা ফেরদৌস ওয়াহিদ রাসেল টনি বাবু ছাত্রদল নেতা মানিক উপস্থিত ছিলেন। সরকার পদত্যাগ সহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত সমাবেশ সফল করার লক্ষ্যে পঞ্চগড় জেলা বিএনপি সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুতি সমাবেশে উপস্থিত ছিলেন নেতারা বলেন তত্ত্বাবধায়ক সরকারের কোন বিকল্প নেই হিরো আলমের মতো একজন সাধারন ছেলে নির্বাচনে ৮৩৪ ভোটে মাত্র হেরে পত্রিকা প্রকাশিত সংবাদ দেখে এই ভোট চোর দুর্নীতিবাজ সরকারের আমলে কোনদিনও সুস্থ নির্বাচন সম্ভব নয়।

  • পাইকগাছায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    পাইকগাছায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    সময়ে উঠতি বয়সের যুবকদের মধ্যে সড়কে জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা দেখা যায়। এব্যাপারে আইনশৃঙ্খলা মিটিং এধরনের অপরাধ প্রবণতা রোধ আইনী ব্যবস্থার ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় মোটরসাইকেল ব্যবহারে বৈধ কাগজপত্র ও সরকারি নিয়মনীতিতে আনতে পাইকগাছার পৌরসদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
    বুধবার সকালে উপজেলার সড়ক গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম।
    সড়কে জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মটর গাড়ী চালানো, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে সোলাদানা ইউনিয়নের ছালুবুনিয়া গ্রামের হিরন্ময় ঢালীকে সড়ক পরিবহণ আইন ২০১৮ মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এধরনের অপরাধ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
    এসময়ে উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার জাহাঙ্গীর, সুচিন সহ সঙ্গীয় ফোর্স।
    উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।লাইসেন্সবিহীন মোটরসাইকেলে সড়কে বেপরোয়া হয়ে গেছে, তাই দুর্ঘটনা এড়াতে সড়ক আইন মেনে চলতে ও মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে এ অভিযান চলমান থাকবে৷ পাশাপাশি তিনি এব্যাপারে সকলকে উদ্বুদ্ধ করেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

  • কুমিল্লায় বুড়িচং উপজেলা “জাতীয় সাংবাদিক সংস্থা”র কমিটি গঠন

    কুমিল্লায় বুড়িচং উপজেলা “জাতীয় সাংবাদিক সংস্থা”র কমিটি গঠন

    কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার বুড়িচং উপজেলা “জাতীয় সাংবাদিক সংস্থা”র ২০২৩ সালের কার্যকরি কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
    কমিটিতে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
    আজ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নগরীর একটি পাটি সেন্টারে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার এক মতবিনিময় সভায় সংস্থার চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহাসচিব মোঃ কামরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপিয়া সরকার ও জেলা কমিটির সভাপতি মোঃ রবিউল বাসার খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তরুণ এর উপস্থিতিতে বুড়িচং উপজেলা কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক যুগান্তর ও কুমিল্লার কাগজ প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন সহ-সভাপতি, দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক মোস্তাফিজুর রহমান -যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ডাক প্রতিদিনের আমিনুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচারের মোঃ শাফি- অর্থ সম্পাদক,দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মারুফ হোসেন -প্রচার সম্পাদক, দৈনিক জবাবদিহির আব্দুল্লাহ -দপ্তর সম্পাদক , একুশে বাংলার মোঃ হাসান- সাহিত্য সম্পাদক, সাপ্তাহিক নিরীক্ষণের মোঃ আলমগীর হোসেন বাচ্ছু- তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তালাশ বাংলার আকলিমা আক্তার- মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক সবুজ বাংলাদেশ মোঃ শরিফুল ইসলাম সুমন- নির্বাহী সদস্য, তালাশ বাংলার মোহাম্মদ নূরুন্নবী – সদস্য, মোঃ মোবারক হোসেন – সদস্য ও কুমিল্লা ২৪ টিভি’র বাপ্পী চন্দ্র দে কে সদস্য করে কার্যকরি কমিটি এবং আর টিভির স্টাফ রিপোর্টার মোঃ গোলাম কিবরিয়া, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি কাজী খোরশেদ আলম ও মোঃ শহীদুল্লাহকে উপদেষ্টা করে মোট ১৮ সদস্যের কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। উল্লেখ্য,গত ৩১ ডিসেম্বর’২২ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২০২৩ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বুড়িচং উপজেলা কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, সংস্থার জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস মাহমুদ মিঠু, মোঃ মনোয়ার হোসেন, মোঃ কামরুজ্জামান,সৌরভ মাহমুদ হারুন, শরীফুল ইসলাম , সদস্য মোঃ শাহীন মিয়া ও আবেদ আলী প্রমুখ।

  • পাইকগাছায় তাজমীরা হত্যার ক্লু উদ্ধারের পথে

    পাইকগাছায় তাজমীরা হত্যার ক্লু উদ্ধারের পথে

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ২৪ ঘন্টার মধ্যে তাজমিরা ( ববিতা-৩৮) হত্যার ক্লু উদ্ধারের অপেক্ষায় বলে পুলিশ জানিয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরেএ হত্যকান্ড সংগঠিত হয়েছে। ওসি মোঃ জিয়াউর রহমান জানান, থানা হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক নিহত তাজমীরার সেঝভাসুর সন্ধিগ্ধ মীর শহিদুল্লাহকে বুধবার বিকেলে আদালতে ১৬৪ ধারার জবানবন্ধির জন্য আদালতে পাঠানো হয়েছে। এদিকে বুধবার বিকেলে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন করে গ্রামের বাড়ী ধামরাইলের পারিবারিক কবরাস্থানে দাফন করার পর্বেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে নিহতের স্বামী ওবায়দুল্লাহ থানা হেফাজত থেকে বাড়ী ফিরে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার চাঁদখালী ইউপি’র ধামরাইল গ্রামের পাউবো’র ভেড়িবাঁধের ভিতরে বোরো ধান ক্ষেতের আইলের পাশে গঁলায় ধারালো অস্ত্রে নিহত এ গৃহবধূ তাজমীরার
    মৃতদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় ওবায়দুল্লাহ মীরের স্ত্রী। পুলিশের প্রাথমিক ধারণা পারিবারিক ৭ শতক জমির বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে? নিহত
    তাজমীরার মেয়ে এইচএসসি’র দ্বিতীয় বর্ষের ছাত্রী তামান্না জানান, সোমবার রাতের খাবার খেয়ে আব্বা এক রুমে ও আমি ও মা অন্যরুমে ঘুমিয়ে পড়ি। কিন্তু রাতে মা কখন, কি ভাবে ঘর থেকে বের হন তা জানিনা । ভোর রাতে সজাগ হয়ে দেখি মা ঘরে নাই।,ধারনা করেছিলাম প্রতিদিনের ন্যায় মা হয়তো পাশ্ববর্তী ইটভাটায় রান্না করতে গেছে। ভোরে এক শিশু শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাবার পথে বাড়ী থেকে ৫শ গজ দুরে ধান ক্ষেতে রক্তাক্ত লাশ দেখে চিৎকার দিলে স্থানীয়রা সহ আমরা ছুটে এসে মা’র লাশ সনাক্ত করে পুলিশকে খবর দেই। খবর পেয়ে পুলিশের এএসপি( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম,ওসি জিয়াউর রহমান, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরোতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠান। এ ঘটনায় নিহতের ভাই মৌখালীর আলমগীর গাজী বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন,যার নং-৩২,তাং- ৩১ জানুয়ারি-২৩। হত্যকান্ড সম্পর্কে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন,নিহতের গঁলার বাম পাশে উপুর্যপুরি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন পারিবারিক জমির বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। সুত্র জানায় মাত্র ৭ শতক জমি নিয়ে ওবায়দুল্লাহ মীর ও কামরুল মীর গংরা নির্বাহী কোর্টে দু’পক্ষই পাল্টা-পাল্টি ১৪৪ ধারার মামলা করেছেন। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, জমির বিরোধে হত্যাকান্ডে সন্ধিগ্ধ আটককৃত শহিদুল্লাহ মীর সহ ক’জনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদে চা ল্যকর তথ্য পাওয়া গেছে। তিনি আরোও বলেন, এ হত্যাকান্ডের রহস্য উন্মোচন হতে চলেছে।

  • জয়পুরহাট আক্কেলপুরে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে স্কুল ঘেরাও

    জয়পুরহাট আক্কেলপুরে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে স্কুল ঘেরাও

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাটের আক্কেলপুরে ১০ম শ্রেনীর এক ছাত্রীকে গোপনে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা ওই শিক্ষককের শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করে ও সরকারী কর্মকর্তাদের পথ অবরুদ্ধ করে।
    রায়কালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম মানিকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় ওই বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রীর,এছাড়াও ওই শিক্ষকের বিষয়ে গণমাধ্যমকর্মীদের নিকট বিভিন্ন অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
    সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বিদ্যালয় চলাকালীন সময় ওই বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে গোপনে কৌশলে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেয়। বিষয়টি ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে ওই শিক্ষার্থী ও তার মা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি মৌখিকভাবে জানায়। ঘটনাটি প্রায় ছয়দিন অতিবাহিত হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে বুধবার দুপুর থেকে অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে জড়ো হতে শুরু করে ওই শিক্ষককে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করতে থাকে। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত শিক্ষক মানিক বিদ্যালয় থেকে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ, সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রন না হলে থানা পুলিশের সহায়তায় ওই শিক্ষককে বিদ্যালয়ে হাজির করেন উপজেলা নির্বাহী অফিসার। পরে ওই শিক্ষককে উপজেলা পরিষদে নিয়ে আসতে গেলে উত্তেজিত শিক্ষার্থী ও অভিভাবকরা পথরোধ করে এবং কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান ফটকে শুয়ে পরে। এতে সকলেই বিদ্যালয়ের অভ্যন্তরে অবরুদ্ধ হয়ে পরে। পরে সকলের সম্মতিক্রমে অভিযুক্ত ওই শিক্ষককে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে এবং অভিযোগটি খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই সিদ্ধান্তের পর শিক্ষার্থী ও অভিভাবকরা পথ ছেড়ে দেয়।
    এ বিষয়ে প্রধান শিক্ষক বেলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি গোপন করার জন্য প্রাথমিকভাবে বিভিন্ন টালবাহানা করেন। পরে অভিযুক্ত শিক্ষকসহ আরো দুই জন শিক্ষকের উপস্থিতিতে তারা জানান,‘ অন্য ঘটনাকে ভিন্নরূপ দেওয়ার জন্য একটি মহল টেষ্টা চালিয়ে যাচ্ছিল। পরে ওই অভিভাবক এসে ভুল স্বীকার করে গেছে।
    ভূক্তভোগী ওই ছাত্রীর সাথে কথা হলে ছাত্রী বলেন, ‘ আগে স্যার আমাকে ফোন দিতে বলত, আমি দেইনি। দেখা হলে ওই স্যার আমাকে বলেন, তোমাকে ফোন দিতে বলেছিলাম, ফোন দাওনি কেন? তখন স্যারকে বলি কি বলবেন বলেন? তখন তিনি বলেন এখানে হবেনা, নির্জন জায়গা লাগবে। তখন আমি বলি, কী বলবেন এখানেই বলেন। তখন সাইডে নিয়ে গিয়ে তিনি বলেন, তুমি কী করবে মনে হয় , আমার সাহস হচ্ছেনা। তোমাকে আমার খুব ভাল লাগে, ভবিষ্যতে তোমার চাকুরীর দায়িত্ব নিতে চাই। এমন হলে কেমন হবে?’।
    অভিযুক্ত সহাকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম মানিক বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ আদৌ সত্য নয়। ষঢ়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে’। ওই বিদ্যালয়ের নাম প্রকাশ না শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, ‘এমন শিক্ষকের শিক্ষকতা করার কোন অধিকার নাই। তাকে চুড়ান্তভাবে বরখাস্ত করতে হবে, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, ‘ঘটনাটি সঠিকভাবে খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই শিক্ষককে শ্রেণি এবং বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে’।

  • তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় পাঁচ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারে র‌্যাবের সংবাদ সংবাদ সম্মেলন

    তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় পাঁচ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারে র‌্যাবের সংবাদ সংবাদ সম্মেলন

    সুনামগঞ্জ প্রতিনিধি:
    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই নুরুল আমিন হত্যাকান্ডের ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় র‌্যাব -৯ এর সুনামগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্যে নুরুল আমিন হত্যাকান্ডের ঘটনায় এবং গ্রেপ্তারকৃত আসামীদের নিয়ে বিস্তারিত গণমাধ্যমকর্মীদেও সামনে তুলে ধরেন র‌্যাব-৯ এর সিলেট বিভাগের অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ অঞ্চলের দায়িতব্বপ্রাপ্ত লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ প্রমুখ।
    উল্লেখ্য গতকাল ১ ফেব্রæয়ারি ২০২৩ ইং তারিখে র‌্যাবের সদস্যরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামীদের সনাক্ত করে ঢাকার ফকিরাপুল এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।
    গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত তাহির আলীর ছেলে নুরুল হক(৬৫),শাহজাহান (৫৫),শাহ আলম (৫৩), মো. নুরুল হকের ছেলে রুমনাজ মিয়া (২৮) ও নাঈম মিয়া (২৫)।

    র‌্যাব ৯ এর সিলেট অঞ্চলের অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক বলেন,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামে গত ১৯ জানুয়ারি জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত নুরুল আমিনের আপন ৩ ভাই ও ২ ভাতিজা নুরুল আমিনকে বাঁশের লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে তাছকিরুল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়ের পর থেকে আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় পালিয়ে গোপনে জীবনযাপন কওে আসছিল। র‌্যাব সদস্যরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পহেলা ফেব্রæয়ারী সকালবেলা ঢাকার ফকিরাপুল এলাকার বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে তাদেও গ্রেপ্তার করে সুনামগঞ্জে র‌্যাব-৯ এর কার্যালয়ে নিয়ে আসা হয়। এবিষয়ে সুনামগঞ্জ র‌্যাব ক্যা¤েপ আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব ৯ এর সিলেট অঞ্চলের অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক আরো বলেন, ঘটনার পরপর আসামিরা গ্রাম ছেড়ে ঢাকাতে পালিয়ে যায়। জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি যেকোন ধরনের নাশকতা কিংবা দেশ বিরোধী কর্মকান্ড,মাদক,সন্ত্রাস ও জঙ্গী দমনে র‌্যাব সবসময়ই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

  • মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে পটিয়ায় কম্বল বিতরণ

    মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে পটিয়ায় কম্বল বিতরণ

    নিজস্ব প্রতিনিধি,পটিয়া॥ পটিয়ায় মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষ্যদের উদ্যোগে
    এলাকার অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
    বিকেলে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ শীতবস্ত্র
    বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয়
    কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। উপজেলা মুক্তিযোদ্ধা
    সমন্বয় পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদের সভাপতিত্বে ও সদস্য
    বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছহাক মেম্বার পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন-
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম।
    বক্তব্য রাখেন-বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশেন্দু বিকাশ
    দস্তগীর, পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইউনুচ মিয়া,
    উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডিএম জমির উদ্দিন, মহিলা নেত্রী
    ফেরদৌস বেগম, আওয়ামী লীগ নেতা বেলাল শরীফ, হাসান শরীফ, সুজন বড়ুয়া, জেলা
    যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, কামাল উদ্দিন, তৌহিদুল আলম জুয়েল,
    সাইফুল ইসলাম সাইফু, বিধান দাশ, সাইফুল ইসলাম জুয়েল, ছৈয়দ নুর, বাদশা
    মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাকিব হোসেন, যুগ্ম-আহবায়ক আনিসুল ইসলাম,
    জয়নাল আবেদিন রিফাত।