Author: desk

  • আগাছানাশক স্প্রে করে পুঠিয়ায় ৩ বিঘা গম খেত পুড়িয়ে দেয়ার অভিযোগ

    আগাছানাশক স্প্রে করে পুঠিয়ায় ৩ বিঘা গম খেত পুড়িয়ে দেয়ার অভিযোগ

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :

    রাজশাহীর পুঠিয়ায় আগাছা নাশক ওষুধ দিয়ে তিন বিঘা জমির গম খেত পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় ৪ জনের নামে সাধারণ ডায়েরি করেছেন।

    সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগি রেখা বেগম বলেন, পারিবারিক কলহে এক বছরের বেশী সময় থেকে বাবার বাড়িতে থাকেন। তার স্বামি নকির উদ্দীন তার কোনো যোগাযোগ ও খোজ খবর রাখেন না। এখানে পিতার জমিতে চাষাবাদ করে দিন পার করেন। সম্প্রতি স্বামি নকির উদ্দীন তাকে বিভিন্ন ভাবে হুমকি ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। সে সূত্রে গত সোমবার দিবাগত রাতের যেকোনো সময় তিনি ও আরো দুই তিনজন সহযোগি মিলে আমার বপনকৃত তিন বিঘা গম খেতে আগাছা নাশক স্প্রে করেন। এরপর সকালে গিয়ে দেখি জমিতে থাকা সব গম গাছ গুলো পুড়ে শুকিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আমার স্বামিসহ আরো তিন জনের নামে থানায় জিডি করেছি।

    অভিযুক্ত স্বামি নকির উদ্দীন বলেন, স্ত্রীর সাথে বিবাদ থাকলেও ফসলের ক্ষতি আমি করিনি। কেবা কাহারা করেছেন তাও আমার জানা নেই।

    এ ব্যাপারে থানার ওসি ফারুক হোসেন বলেন, ফসল পুড়িয়ে দেয়ায় অভিযোগে এক মহিলা তার স্বামির বিরুদ্ধে থানায় ডায়েরিভুক্ত করেছেন। আমরা বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
     
    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।

     

  • বানারীপাড়া আরজেএফএর প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বানারীপাড়া আরজেএফএর প্রশিক্ষণ অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়ায় ১৫-১৯ পর্যন্ত সকাল সাড়ে ১০ টায় বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের আরজেএফ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিষয়ের মধ্যে ছিল, মানবাধিকার, বাল্য বিয়ে, মৌলিক অধিকার, মুসলিম পারিবারিক আইন, জেন্ডার, পারিবারিক সহিংসতা ইত্যাদি। প্রশিক্ষণে সহায়তা করেন(প্রশিক্ষক) নগরিক উদ্যোগ এর বরিশাল এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত, বানারীপারার মোঃ মহসিন মিয়া, কমি মাসুম বিল্লাহ, কমিনিটি প্যারালিগ্যালের মোসা: সুমাইয়া প্রমূখ।#

  • ১৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সেলিমের

    ১৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সেলিমের

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহেের কাটাখালী এলাকার জমির উদ্দিনকে
    হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ১৭ বছর পর নগরীর নওমহল এলাকা
    থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার এসআই উত্তম চক্রবর্তী এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।

    বৃহস্পতিবার (২রা মার্চ) কোতোয়ালী মডেল থানা থেকে প্ররিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    আটক সেলিম (৫২) কোতোয়ালী থানাধীন কাটাখালী এলাকায় জায়গা জমি নিয়ে মারামারি ঘটনায় জমির নামে নামের একজনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সেলিম নগরীর তিনকোনা পুকুর পাড় এলাকার মকবুল হোসেন এর ছেলে।

    ২০০৩ সালের কাটাখালী এলাকায় জায়গা জমি নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় সেলিম দাড়ালো অস্ত্র দিয়ে জমির উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঐ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং- ২২(১০)২০০৩, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২ দঃ বিঃ, রুজু হয়। বিজ্ঞ আদালত মামলার রায়ে সেলিমকে
    যাবজ্জীবন সাজা প্রদান করলে ঘটনার পর থেকে বাড়ি থেকে পালিয়ে যায় সেলিম। ঘটনার পর নিহতের পরিবার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করে। পরে আদালত সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

    কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘সাজার ভয়ে আসামি সেলিম নিজের পরিচয় গোপন করে দেশের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে পালিয়ে ছিল। বুধববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে ১৭ বছর পর কোতোয়ালি মডেল থানা এলাকা নগরীর নওমহল এলাকা থেকে সেলিম কে গ্রেপ্তার করা হয়।’

  • মধ্যনগরে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    মধ্যনগরে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    মধ্যনগর প্রতিনিধি :

    সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের প্রতিবাদে জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে ১২ টায় মধ্যনগর বাজারে আসাদুজ্জামান রোকন তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান। গত বুধবার দুপুরে চামরদানি ইউনিয়নের রসুলপুর গ্রামে আশ্রিত ভূমিহীন শতাধিক নারী-পুরুষ রোকনের বিরুদ্ধে ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

    ৩০ বছর আগে দৌলতপুর মৌজার ১ নং খাস খতিয়ানের ৯০ নং দাগের ১৮ একর ভূমি টেপিরকোনা ও বলরামপুর গ্রামের কয়েকজন বন্দোবস্ত নেন। কিন্তু ভূমিহীন মানুষের থাকার জায়গা না থাকায় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খসরুজ্জামান বাবলু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে বন্দোবস্ত পাওয়া ব্যক্তিদের সাথে সমন্বয় করে সেখানে ভূমিহীনদের থাকার জায়গা করে দেওয়া হয়। পরে বন্দোবস্তপ্রাপ্ত অনেকেই তাদের দখল বিক্রি করে অন্যত্র চলে যায়। কিন্তু সম্প্রতি বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তিরা অবশিষ্ট জায়গায় স্থাপনা নির্মাণ করতে চাইলে আশ্রিত ভূমিহীনদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দোবস্তপ্রাপ্তদের পেছন থেকে রোকন ও তার লোকজন উসকানী দিচ্ছে বলে অভিযোগ ওঠে।

    আসাদুজ্জামান রোকন বলেন, আমার বড় ভাই ভূমিহীনদেরকে বন্দোবস্ত প্রাপ্তদের কাছ থেকে জায়গা নিয়ে থাকতে দিয়েছিলেন। কিন্তু ভূমিহীনদের উচ্ছেদের নামে জড়িয়ে আমার পারিবারিক সম্মান নষ্ট করতে মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ দিয়ে আমাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আমি আশ্রিত ভূমিহীনদের উচ্ছেদের পক্ষে নই। আমি শুধু বন্দোবস্তপ্রাপ্তরা কীভাবে তাদের জায়গায় ফিরে যাবে সে ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম।

    শান্ত তালুকদার
    মধ্যনগর, সুনামগঞ্জ

  • ভাবখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ভাবখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২রা মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জাতীয় যু সংহতি ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ (হাজ্বী হারুন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া, ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী,বীর মুক্তিযোদ্ধা গাজী রজব আলী, ভাবখালী নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা জেসমিন, সাংবাদিক আরিফ রববানী, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম,হাবিবুর রহমান সহ অভিভাবক ও সহকারী শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির আগমনে তাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ (হাজ্বী হারুন)।এসময় তিনি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতানুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের শান্তিশৃঙ্খলা বদ্ধ পরিবেশ বজায় রেখে অনুষ্ঠান উপভোগ করার আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কবীর।

    বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদ্‌যাপিত হয়েছে অনুষ্ঠানটি। প্রতিযোগীদের কুচকাওয়াজ, তোপধ্বনি, পায়রা ওড়ানো ইত্যাদি আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পাদিত হয়েছে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দ দিয়েছে।
    পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • খাল দখল করে  অবৈধ স্থাপনা গড়ে উঠছে

    খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠছে

    নাজিম উদ্দিন রানা।
    লক্ষ্মীপুরের রায়পুর থেকে চরবংশীর খাসেরহাট সড়কে খাল দখল করে অর্ধ’শত অবৈধ স্থাপনা গড়ে উঠছে। এতে করে দীর্ঘ খাল সরু হয়ে পানি প্রবাহ কমে যাচ্ছে। ফসলি জমিতে সেচ ও পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে ডাকাতিয়া নদী সংলগ্ম খালের উপর আরসিসি পিলার দিয়ে ব্রীজ নির্মান হচ্ছে। প্রতিবাদে গত ২৬ ডিসেম্বর প্রায় শতাধিক গ্রামবাসি বিক্ষোভ করেছিলেন। কিন্তু তিন মাস কাজ বন্ধ রাখার পর এখন আবারও কাজ করা হচ্ছে।

    পাউবোর খালের উপর আরসিসি পিলারে পাকা স্থাপনার সময় পুলিশ ও ইউপির ভূমি তহশিলদার কে জানালে তারা কেউ ব্যাবস্থা নেয়নি। কিন্তু বংশীব্রীজ সংলগ্ন হোটেল মালিক সুমন বেপারী লক্ষ্মীপুরের পাউবোর কর্মকর্তাদের ম্যানেজ করেই ব্রীজ ও বহুতল হোটেল ভবন নির্মান করছেন।

    বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সরজমিন গেলেও এর সত্যতা পাওয়া যায় এবং প্রশাসনকে ব্যাবস্থা নিতে ক্ষুদ্ধ গ্রামবাসী আবারও অনুরোধ জানিয়েছেন।

    সরেজমিনে দেখা যায়, উত্তর চরবংশী ইউপির বংশীব্রীজের ঢুকতেই পাউবোর উপর ডান পাশে খাবার হোটেল সুমনের। হোটেলের সকল ময়লা নদীতে ফেলে দূষন করছেন। এখন নতুন করে বাম পাশের পাউবোর খাল দখল করে আরসিসি পিলার দিয়ে স্থাপনা (ব্রীজ) করছেন।

    পাউবো খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান বিষয়ে সুমন মিয়া বলেন, সড়কের পাশে পাউবোর কর্মকর্তার কাছে অনুমতি নিয়ে খালে স্থাপনা (ব্রীজ) নির্মাণ করছি। গ্রামবাসী না বুঝেই আমাকে কাজ করতে দেয়না। কাজ এখন কাজ করছি।

    উত্তর চরবংশি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, পাউবোর খাল দখল করে ব্রীজ নি্রমানের কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে খাল দখলের প্রতিযোগিতা চলতে থাকলে একসময় পানিপ্রবাহ বন্ধ হয়ে যাবে। এ কারণে এ এলাকার কৃষিতে বিপর্যয় নেমে আসতে পারে।

    ইউএনও অনজন দাশ বলেন, ‘খাল দখল করে পাকা ইমারত নির্মান করা যাবেনা। এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।। সংশ্রিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

    খাল দখল করে ইমারত নির্মানের কথা স্বীকার করে লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফারুখ আহম্মেদ বলেন, ‘ রায়পুরে সড়কের পাশে খাল দখল করে ব্রীজ নির্মানের বিষয়ে জেনেছি। দখলের স্থান পরিদর্শন করে অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে।’

  • জাতীয় ভোটার দিবস উপলক্ষে কেশবপুরে র‍্যালী ও আলোচনা সভা

    জাতীয় ভোটার দিবস উপলক্ষে কেশবপুরে র‍্যালী ও আলোচনা সভা

    স্টাফ রিপোর্টার,
    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুরে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২মার্চ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদের সঞ্চালনায়।
    প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র ও সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ।

  • মহালছড়িতে ভোটার দিবসে বর্ণাট্য র‍্যালী ও আলোচনা সভা

    মহালছড়িতে ভোটার দিবসে বর্ণাট্য র‍্যালী ও আলোচনা সভা

    রিপন ওঝা,মহালছড়ি

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ২রা মার্চ ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ঘটিকায় উপজেলা টাউন হলে মহালছড়িতে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা এবং তিনিই উক্ত দিবসের সভাপতিত্ব করেন।

    উক্ত দিবসে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি কমিশনার মোঃ আব্দুলাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন, খাদ্য কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেই সাথে নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ বিপ্লব হোসাইন, ডাটা এন্ট্রি অপারেটর সুর্নিমল চাকমা, স্ক্যানিং অপারেটর মোঃ বিপ্লব হোসাইন সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগণ অংশগ্রহণ করেন।

  • ঝালকাঠিতে সময়ের আলো’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে সময়ের আলো’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে ঝালকাঠিতে ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম।
    অন্যান্যের মধ্যে ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাবেক সভাপতি ও ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ, প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছবির হোসেন। সময়ের আলো’র ঝালকাঠি প্রতিনিধি আতিকুর রহমান’র সভাপতিত্বে সঞ্চালনা করেন ডিবিসি নিউজ প্রতিনিধি অলোক সাহা। এছাড়াও আইনজীবী, শিক্ষক, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী, সমাজসেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা পত্রিকাটির সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

  • টঙ্গীবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

    টঙ্গীবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

    মো. লিটন মাহমুদ , মুন্সীগঞ্জ প্রতিনিধি:
    “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রাসেদুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এম. কে. আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাজাহান,
    টঙ্গীবাড়ী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শফিউদ্দিন খান, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আশরাফ উদ্দিন, বন কর্মকর্তা হুমায়ন কবির খান, শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, কে-শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান প্রমুখ।