Author: desk

  • বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয় ভারতীয়দের জন্যও অনুকরনীয়-ভারতীয় হাই কমিশনার

    বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয় ভারতীয়দের জন্যও অনুকরনীয়-ভারতীয় হাই কমিশনার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয় ভারতীয়দের জন্যও অনুকরনীয়। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা। তাই এটি আমাদের অনুপ্রাণিত করবে দুদেশের সুসম্পর্ক বজায় রাখতে।

    আজ শুক্রবার (০৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্থুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশেরই মানুষ অত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে তা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে। সামজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি তা সারা পৃথিবীর কাছে অনুকরনীয়। বাংলাদেশ ও ভারতে উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা চলমান থাকবে।

    তিনি আরো বলেন, মার্চ মাস হলো একটি ঐতিহাসিক মাস। এই মাসে বঙ্গবন্ধু জন্মদিন পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু অনেক আত্মত্যাগ করেছেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা প্রদর্শন করছি। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাই শ্রদ্ধার সাথে বলছি বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ আছে।

    এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পু্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করে।

    এসময় ঢাকাস্থ ভারত হাই কমিশনের ফাস্ট সেক্রেটারী শ্রী অনিমেষ, সেকেন্ড সেক্রেটারী শ্রী বৈভব গোনদানী, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুনসুর উপস্থিত ছিলেন। #

  • গোপালগঞ্জে পাওনা টাকা না পেয়ে ২৪ ঘন্টা অবরুদ্ধ, ৯৯৯ ফোন করে মুক্তি

    গোপালগঞ্জে পাওনা টাকা না পেয়ে ২৪ ঘন্টা অবরুদ্ধ, ৯৯৯ ফোন করে মুক্তি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে পাওনা টাকা পেয়ে একটি পরিবারকে নিজ ঘরে তালা দিয়ে ২৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

    পরে আজ শুক্রবার (০৩ মার্চ) সকালে খবর পেয়ে স্থানীয় গ্রামপুলিশ ও ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে অনুরোধ করেও তালা খোলাতে পারেননি। বেলা ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে তাদেরকে অবমুক্ত করে।

    এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার রাতইল ইউনিয়নের পরাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    অভিযোগে জানা গেছে, উপজেলার পরাণপুর গ্রামের ইলিয়াস আলী মোল্যার স্ত্রী হেরা বেগমের সাথে প্রতিবেশি মমতাজ বেগমের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকালে মমতাজ বেগম লোকজন নিয়ে হেরা বেগমের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হুমকি-ধামকি দেয়।

    পুনরায় রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের মহিউদ্দিন মিন্টু তার নেতৃত্বে মমতাজ বেগম, টিপু মোল্যাসহ লোকজন নিয়ে হেরার বাড়িতে গিয়ে হামলার চেষ্টা করে। এসময় হেরা বেগম তাদের গতিবিধি দেখে দৌঁড়ে ভবনের মধ্যে ঢুকলে মহিউদ্দিন লোকজন নিয়ে ভবনের প্রবেশের মূল গেট ও দু’টি দরজায় তালা দিয়ে অবরুদ্ধ করে রেখে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে চলে যায়।

    সকালে বিষয়টি মুঠোফোনে স্থানীয় গ্রামপুলিশ ভাষান মোল্যা ও ইউপি সদস্য রিজাউল মোল্যাকে জানালে তারাও তালা খুলে দিতে ব্যর্থ হয়। দীর্ঘ ২৪ ঘন্টার পর আজ শুক্রবার বেলা ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে অবরুদ্ধ পরিবারকে অবমুক্ত করে। এ ঘটনার পর থেকে ওই পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ঘটনায় কাশিয়ানী থানার রামদিয়া ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী হেরা বেগম।

    এ বিষয় অভিযুক্ত মহিউদ্দিন মিন্টুর সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি টাকা পাব না। আমার বড় ভাই হেরা বেগমের কাছে টাকা পাবে। অনেকবার চাওয়ার পরও দিচ্ছেন না। অবেশেষে তার বিল্ডিংয়ে তিনটি প্রবেশ দ্বারে আমি তালা লাগিয়ে দিয়েছি।’

    এ বিষয়ে ইউপি সদস্য রিজাউল বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য বৃহস্পতিবার রাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাওয়া হয়েছিল। দু’পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকে বসা হবে। কিন্তু এর আগেই তাদের বিল্ডিংয়ে তালা লাগিয়ে দিয়েছেন পাওনাদাররা। যা মারাত্মক অন্যায় করেছে।’

    কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাবুল আখতার বলেন, ‘এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

  • পটিয়ায় ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন

    পটিয়ায় ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন

    পটিয়া প্রতিনিধি: মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে ১০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় বক্তব্য রাখেন, পটিয়া থানার এসআই মো: রাশেদ, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ মোরশেদ, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ রাশেদ, তাজুল ইসলাম, মোহাম্মদ মারুফ।

    বক্তারা বলেন, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন মানবিক একটি সংগঠন। এ সংগঠনের উদ্যােগে পটিয়াতে চলছে মানবিক সকল কাজ। প্রায় দিন কোথাও না কোথাও খাদ্য সহায়তা, বিয়েতে অনুদান, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। টাকা পয়সার অভাবে অসহায় পরিবারের কারো লেখাপড়া বন্ধ থাকবে না। নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে সহাযতা প্রদান করা হবে।

  • ” স্মার্ট পুলিশ, স্মার্ট বাংলাদেশ” গঠনে নীলফামারীতে ট্রেইনিং  রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ

    ” স্মার্ট পুলিশ, স্মার্ট বাংলাদেশ” গঠনে নীলফামারীতে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    ডিসেম্বর-২০২২ উপলক্ষ্যে নীলফামারী জেলায় নিয়োগ সংক্রান্ত ১ম দিনের কার্যক্রম সম্পন্ন। অদ্য বৃহস্পতিবার ২মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত ১ম দিনের কার্যক্রম (প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ) সম্পন্ন করা হয়।

    শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে নীলফামারী জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রংপুর ও সদস্য, টিআরসি,নিয়োগ বোর্ড; কনক কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পঞ্চগড় ও সদস্য, টিআরসি,নিয়োগ বোর্ড; জনাব আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব ডাক্তার আতিউর রহমান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নীলফামারীসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

    উপস্থিত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শেষে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার নীলফামারী মহোদয় ১ম দিনে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান এবং নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি আরো বলেন কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সম্ভাবনা নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। তাই কেউ যেন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন না করে সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান।

    পরিশেষে ১ম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামীকাল সকাল ৭.০০ ঘটিকায় পুলিশ লাইন্স, নীলফামারী মাঠে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেন।

  • ত্রিশালে পৌর মেয়র আনিছের বহিষ্কারাদেশ তুলে নেওয়ায় তৃর্ণমুল নেতা-কর্মীদের উচ্ছ্বাস

    ত্রিশালে পৌর মেয়র আনিছের বহিষ্কারাদেশ তুলে নেওয়ায় তৃর্ণমুল নেতা-কর্মীদের উচ্ছ্বাস

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
    ত্রিশাল পৌরসভার তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় ও জননন্দিত সফল মেয়র ও উপজেলা যুবলীগের দুইযুগ দায়িত্বে থাকা সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।তবে কিছু শর্ত মানার বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে বলে জানা গেছে

    বহিষ্কৃতদের ক্ষমা করে দেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমা চাওয়ার প্রায় এক বছর পর এ সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে। এ সংক্রান্ত চিঠিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষর করেন।

    সেই চিঠি পাওয়ার কথা জানিয়ে ত্রিশাল পৌরসভার মেয়র আনিছুজ্জান আনিছ বলেন, “আমি মাননীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারের চিঠি পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমাকে ক্ষমা করে রাজনীতি করার সুযোগ দিয়েছেন।

    সম্প্রতি আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আগে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে অব্যাহতিপ্রাপ্তদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।সেই সিদ্ধান্তের অংশ হিসেবে মেয়র আনিছুজ্জামান কে শর্ত সাপেক্ষে ক্ষমার আওতায় আনেন দলটি।

    বহিষ্কারাদেশ প্রত্যাহারের ওই চিঠিতে বলা হয়, “শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য এর আগে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার/অব্যাহতি প্রদান করা হয়।

    “আপনার বিরুদ্ধে আনিত সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন।

    অপরদিকে এ খবরে সমগ্র উপজেলায় খুশির হাওয়া বইছে।উপজেলার মুজিব আদর্শে বিশ্বাসী সকল স্তরের নেতৃবৃন্দ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছেন এবং গণতন্ত্রের অগ্নিকন্যা, মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি’ ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • রামপালে সরকারি রাস্তা দখলমুক্ত করার দাবী

    রামপালে সরকারি রাস্তা দখলমুক্ত করার দাবী

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালের বেতকাটা-২ গ্রামের সরকারি রাস্তা দখলমুক্ত করার জন্য আবেদন করেছেন গ্রামবাসী।বেতকাটা গ্রামের ৮৮ জন বাসিন্দার স্বাক্ষর করা আবেদন পত্রে দেখা যায়, উপজেলার ভাগা বেতকাটা-২ গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দার চলাচলের সরকারি রাস্তাটি এক ব্যক্তি ঘিরে রেখেছেন। সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিল্ব রঞ্জন মন্ডল রাস্তার বেশ কিছু অংশ ঘিরে রেখেছেন। শ্মশান ও মন্দিরে যাওয়ার সহজ পথটি দখলে থাকায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়। তিনি অন্য স্থান দিয়ে রাস্তার জায়গা দিয়ে সরকারি রাস্তা আটকে দেয়ার চেষ্টা করছেন বলে গ্রামবাসী অভিযোগ করেন। আবেদনকারী হরিপদ পাল ও উত্তম কুমার মন্ডল বলেন, আমাদের দাবী চিহ্নিত সরকারি রাস্তার উপরে মাটি দিয়ে সংস্কার করা হোক। এ বিষয়ে অভিযুক্ত বিল্ব রঞ্জন মন্ডলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি, বাইরে থাকায় বার বার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, ওই রাস্তায় সরকারি বরাদ্দে সংস্কার হচ্ছে। নিয়ম মেনে রাস্তার জায়গা দিয়েই রাস্তা করা হবে। আবেদনের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রকল্পের বরাদ্দে সরকারি রাস্তার উপর দিয়েই রাস্তা সংস্কার করা হবে। নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। #

  • বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয় ভারতীয়দের জন্যও অনুকরনীয়-ভারতীয় হাই কমিশনার

    বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয় ভারতীয়দের জন্যও অনুকরনীয়-ভারতীয় হাই কমিশনার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয় ভারতীয়দের জন্যও অনুকরনীয়। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা। তাই এটি আমাদের অনুপ্রাণিত করবে দুদেশের সুসম্পর্ক বজায় রাখতে।

    আজ শুক্রবার (০৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্থুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশেরই মানুষ অত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে তা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে। সামজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি তা সারা পৃথিবীর কাছে অনুকরনীয়। বাংলাদেশ ও ভারতে উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা চলমান থাকবে।

    তিনি আরো বলেন, মার্চ মাস হলো একটি ঐতিহাসিক মাস। এই মাসে বঙ্গবন্ধু জন্মদিন পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু অনেক আত্মত্যাগ করেছেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা প্রদর্শন করছি। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাই শ্রদ্ধার সাথে বলছি বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ আছে।

    এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পু্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করে।

    এসময় ঢাকাস্থ ভারত হাই কমিশনের ফাস্ট সেক্রেটারী শ্রী অনিমেষ, সেকেন্ড সেক্রেটারী শ্রী বৈভব গোনদানী, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুনসুর উপস্থিত ছিলেন। #

  • নড়াইলে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে : এসপি সাদিরা খাতুন নিজেরা ট্রাফিক আইন মেনে চলুন, অন্যকে উৎসাহিত করুন

    নড়াইলে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে : এসপি সাদিরা খাতুন নিজেরা ট্রাফিক আইন মেনে চলুন, অন্যকে উৎসাহিত করুন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে : এসপি সাদিরা খাতুন নিজেরা ট্রাফিক আইন মেনে চলুন, অন্যকে উৎসাহিত করুন। সড়ক দুর্ঘটনা পরিহারের লক্ষ্যে সকালে নড়াইল পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।’ মৃত্যু বা দুর্ঘটনা কখনো ধনী-গরীব ও প্রভাবশালীদের কাউকে চেনে না। নিজেকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
    এ সময় তিনি সকল পুলিশ সদস্যকে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গতি সীমা অতিক্রম না করা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেন।
    এছাড়া তিনি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
    জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  • মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন  বাংলাদেশ হাইকমিশনার

    মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ হাইকমিশনার

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- বৃহস্পতিবার ( ০১ মার্চ) ২০২৩ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রী আহমেদ নাসিম এর সাথে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করেন,এবং দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনা করেন।

    উল্লেখ্য মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশী চিকিৎসকদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশ হতে সরাসরি চিকিৎসক নিয়োগ, নতুন চিকিৎসকদের ওরিয়েন্টেশন ও বাংলাদেশ হতে ওষুধ আমদানির করার জন্য বলেন। বাংলাদেশ হাইকমিশনার আরও বলেন বাংলাদেশী অনেক শ্রমি আছে মালদ্বীপের ভাষায় কথা বলতে পারে না, যার জন্য তারা সুচিকিৎসা নিতে পারছে না। যদি তারা তাদের নিজ ভাষায় কথা বলতে পারবে তখন তারা সুচিকিৎসা নিতে পারবে বলে মনে করেন বাংলাদেশ হাইকমিশনার।

  • ইউক্রেনে-রাশিয়া যুদ্ধে নিহত বেতাগী’র প্রকৌশলী হাদিসুর হারানোর এক বছর

    ইউক্রেনে-রাশিয়া যুদ্ধে নিহত বেতাগী’র প্রকৌশলী হাদিসুর হারানোর এক বছর

    মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা

    হাদিস নেই। আনন্দও নেই। বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারে বিষাদের ছায়াা। এরই মধ্যে কেটে গেছে হাদিসুর নিহত হওয়ার এক বছর। তবুও এগিয়ে চলছে হাদীসুরের স্বপ্নের কুটির নির্মাণ।

    গত বছর ২৪ ফ্রেরুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-টি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে।

    পরে গত ২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। ২ মার্চ এ রকেট হামলার শিকার হয়ে গোলার আঘাতে নিহত হন হাদিসুর রহমান।

    হাদীসুরের বাড়ি উপজেলার কদমতলা গ্রামে বৃদ্ধ বাবা-মা, বড় এক বোন ও ছোট দুই ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে।

    গত ডিসেম্বরের প্রথম দিকে হাদীসুর গ্রামের বাড়িতে এসে তাঁর একটি বাড়ি নির্মাণ ও বিয়ে করার কথা ছিলো। কিন্ত আজ হাদিসুর নেই। হাদিসুরের অনুপস্থিতিতেই এগিয়ে চলছে তাঁর স্বপ্নের কুটির নির্মাাণ কাজ।

    হাদিসুর হারিয়ে যাওয়ার এক বছর হলেও তাঁর পরিবার এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। বৃহাস্পতিবার (২ মার্চ) প্রিয় স্বজনকে স্মরন করতে গিয়ে নিহত হাদিসুরের মা-বাবা দু’জনেই বাকরুদ্ধ হয়ে যায়। তাদের সাথে কথা বলতে গিয়ে মনে হয় তাদের বেদনাকে যেন বাড়িয়ে দিয়েছে আরও বহুগুন। হাদিসকে ছাড়া যেন কোনো কিছু কল্পনা করতে পারেনা তাঁরা। কারণ পবিবারের সব কিছুতেই ছিল তাঁকে ঘিরে।

    হাদীসুরের মা রাশিদা বেগম কাঁদতে কাঁদতে বলেন,‘ মা তোমার মুখটা আর ছবি দেখতে ভাল লাগে। এ কথা কেউ আর এখন শোনায় না। হাদিস দরজায় মাটির ভেতরে শুয়ে রয়েছে। অনেক আশাইতো ছিলো তাঁর। আমারে আজ শোকের সাগরে ভাসিয়েগেছে। হাদীসুর মারা যাওয়ার পর অনেকে খোঁজ নিলেও এখন তাঁর অনেকেই তাঁদের পাশে নেই।’

    প্রকৌশলী হাদিসুরের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। শোক আর চোখে-মুখে হতাশার ছাপ। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হাদীসুর ছাড়া আজ আমাদের জন্য সবই বিষাদ। আমাদের সবার জন্য কেনাকাটা করে কেউ এখন বাড়ীতে পাঠায় না।’

    পরিবারের পাশা পাশি প্রতিবেশিরাও শোকাহত। তারাও যেন মেনে নিতে পারছেন না হাদীসুরকে হারানোর বেদনা। কারণ তাদের সাথেও নানা স্মৃতি জড়িয়ে আছে । এমনই একজন স্কুল শিক্ষিকা শাহিদা বেগম ঢলি জানান, হাদিস বাড়িতে আসলে সবার সাথে এক সাথে খাওয়া-ধাওয়া করতো। বড়দের কাছে দোয়া চাইতো ছোটদের ¯েœহ করতো। এখন আর কেউ খাওয়ায় না ও দোয়া চায়না।

    হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, গতবছরেও ভাই ছিলো। আজ ভাই নাই, বুকটা ফাইটটা যায়। ইতোমধ্যে ভাইয়ের স্বপ্নের বাড়ি তৈরির কাজ এগিয়ে চলছে। গত ডিসেম্বরের প্রথম দিকে বাড়িতে এসে বৃদ্ধ পিতা-মাতাকে স্বপ্নের কুটির উপহার আর বিয়ে করে ঘরে বউ আনার কথা ছিল। তবে স্বপ্ন ঠিকই পূরণ হতে চলেছে। আমাদের মাঝে নেই শুধু প্রিয় ভাই। নতুন ঘরে ঠিকই যাচ্ছি। নেই কোন আনন্দ।