Author: desk

  • নোয়াখালীতে গলা কেটে হত্যার আসামি গ্রেফতার

    নোয়াখালীতে গলা কেটে হত্যার আসামি গ্রেফতার

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সদর উপজেলায় সিএনজিচালক মো: আব্দুল হাকিমকে (৩৫) গলা কেটে হত্যার ঘটনার সেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।৩ মার্চ শুক্রবার বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গ্রেফতার মো: কামাল ওরফে কামাল ডাকাত (৩৮) উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের সিরাজের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ আরো বলেন সিএনজি চালক হাকিম হত্যার প্রাপ্ত তথ্যমতে কামাল ডাকাত ওই মামলার সন্দিগ্ধ আসামি। তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রবিবার উপজেলার পূর্ব চরমটুয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেতে সিএনজিচালক আব্দুল হাকিমকে গলা কেটে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮ টার দিকে স্থানীয় কয়েকজন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়। ওই সময় তারা সয়াবিন ক্ষেতের এক পাশে রক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেয়া গর্তের সন্ধান পায়। পরে গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টায় ওই সিএনজিচালকের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত হাকিম উপজেলার আন্ডারচর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো: ইব্রাহীম ওরফে রাজা মিয়ার ছেলে।

  • ঝালকাঠিতে ইটভাটার মালিককে ২০লাখ টাকা জরিমানা

    ঝালকাঠিতে ইটভাটার মালিককে ২০লাখ টাকা জরিমানা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে এম.এম ব্রিক্সকে ২০লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার গৌরিপাশায় এলাকায় এমএম ব্রিক্সে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়। এসময় এমএম ব্রিক্সের মালিক আমিন হোসেন মানিককে ২০লাখ টাকা জরিমানা অনাদায়ে ১(এক) বছর জেল প্রদান করা হয়।

    অভিযান পরিচালনা করেন,পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল হালিম। তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩(সংশোধিত ২০১৯) এর ৪ এর ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। একই সাথে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

    স্থানীয় বাসিন্দা সোহাগ হাওলাদার জানান,এই ধরনের অভিযান আরও পরিচালনা করা উচিত । তারা কোন নিয়মকানুনের তোয়াক্কা করে না। ফসলি জমি কেটে ইট তৈরি করে আবার অনেকে কাঠ পুড়ে পরিবেশ দূষণও করে।

    এ ব্যাপারে এমএম ব্রিক্সের মালিক আমিন হোসেন মানিক বলেন,আমাদের সকল কাগজপত্র আছে। এখানে কোন অনিয়ম হইনি তারপরও ঠুনকো অজুহাতে জরিমানা করা হয়েছে।

  • পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠণ বনবিবির আয়োজনে ৩ মার্চ শুক্রবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা সংগঠণের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মুরারি মোহন ঘোষ, বিশেষ অতিথি ছিলেন, সার্জেণ্ট অনুপম ঘোষ (জয়), সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, ব্যাবসাহী গৌতম ভদ্র, সভায বক্তৃতা করেন, কবি ঐশী আক্তার লিমা, রাবেয়া আক্তার মলি, পরিবেশ কর্মি গনেশ দাশ, কার্তিক বাছাড়, দিবাশীস সাধু, শাহিনুর রহমান প্র্রমুখ। অনুস্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বনের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাওয়া সহ নানা কারণে বন্যপ্রাণীরা বিলুপ্তির পথে। তাই এই বিশ্বকে বাঁচিয়ে রাখতে মানুষের পাশাপাশি বন্যপ্রাণীদের সমানভাবে মর্যাদা দিতে এবং তাদের সংরক্ষণ করার জন্য দিনটি পালন করা অত্যন্ত জরুরি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • বাপুস সুজানগর উপজেলা শাখার নাইস সভাপতি,রেজাউল সাধারণ সম্পাদক ও মোশারফ কোষাধ্যক্ষ নির্বাচিত

    বাপুস সুজানগর উপজেলা শাখার নাইস সভাপতি,রেজাউল সাধারণ সম্পাদক ও মোশারফ কোষাধ্যক্ষ নির্বাচিত

    এম,এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ প্রকাশনা জগতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সভাপতি মো.মফিজ উদ্দিন চৌধুরী। উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের স ালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম। সম্মেলনে বিআরডিবির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, বিআরডিবির সাবেক সভাপতি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সরদার মধু, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মনিরুল আহসান, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম কোষাধ্যক্ষ রবিউল ইসলাম ,ফজলুর রহমান (হাবিব লাইব্রেরী,সাতবাড়ীয়া বাজার), আব্দুল হান্নান ( সৃষ্টি লাইব্রেরী ,পোড়াডাঙ্গা বাজার), মোসলেম উদ্দিন ( স্টুডেন্ট লাইব্রেরী, সুজানগর বাজার),উজ্জল হোসেন (উজ্জল বই বিতান,সুজানগর বাজার) হোসনেয়ারা (সাদ লাইব্রেরী,সুজানগর বাজার),আক্কাজ আলী (আক্কাজ লাইব্রেরী, বোনকোলা বাজার) মঞ্জুরুল ইসলাম (সুধা লাইব্রেরী,দুলাই বাজার), রইচ উদ্দিন (বিদ্যা নিকেতন লাইব্রেরী,দুলাই বাজার)সহ উপজেলার বিভিন্ন লাইব্রেরীর কর্ণধার উপস্থিত ছিলেন। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাদিকুল ইসলাম নাইস(নিতু লাইব্রেরী,সুজানগর বাজার) সভাপতি, রেজাউল করিম (বুক কর্ণার,তাঁতিবন্দ বাজার) সাধারণ সম্পাদক ও মোশারফ হোসেন(বই মেলা,সুজানগর বাজার) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার নতুন কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নির্বাচন পরবর্তীতে এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • গোদাগাড়ী প্রাথমিক শিক্ষক সমিতির মিলন মেলা

    গোদাগাড়ী প্রাথমিক শিক্ষক সমিতির মিলন মেলা

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মিলন মেলা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৩ মার্চ শুক্রবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ও শিক্ষক সমিতির সভাপতি সাবিয়ার রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক শাজাহান আলী শাহীনের সঞ্চালনায় সাফিনা পার্ক চত্ত্বরে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস -চেয়ারম্যান আব্দুল মালেক ও সুফিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম, দেওপাড়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, মোহনপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান খাইরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক এবং তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন ও রামিল হাসান সুইটপ্রমুখ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও দলীয় নেতাকর্মীগণ। এ সময় উপস্থিতদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,শিক্ষকেরা হলো আলোর পত্রিকা এবং আলোর দিশারী, সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করে, শিক্ষকরা জাতির মধ্যে নতুন নতুন ভাবনা সৃষ্টি করবে, ভালো শিক্ষক যিনি হবেন তিনি বুঝিয়ে দিবেন, শ্রেষ্ঠ শিক্ষক সবাইকে বুঝিয়ে ও করে দেখাবেন, মহান শিক্ষক উনি বলেন দেখিয়ে দেন বুঝিয়ে দেন শিখিয়ে দেন ও করে দেখান। আমাদেরকে মনে রাখতে হবে একটি বই একটি কলম একটি শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে।#

  • সালানা জালসাকে কেন্দ্র করে উত্তপ্ত পঞ্চগড়

    সালানা জালসাকে কেন্দ্র করে উত্তপ্ত পঞ্চগড়

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ে আহমদীয়া মুসলিম জামায়াতের সালানা জালসাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে পঞ্চগড়ে। জালসা বন্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ মুসল্লীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেছে অসংখ্য।
    শুক্রবার দুপুরে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই সংঘর্ষ শুরু হয়। বিক্ষুব্ধ মুসল্লীদের দিকে লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট, টিয়ারশেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। অপরদিক থেকে মুসল্লীরাও ইট পাটকেল নিক্ষেপ করে। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে পঞ্চগড় জেলা শহরে যেন এক রণক্ষেত্র সৃষ্টি হয়।
    এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।
    শুক্রবার জুমআর নামাজের পর পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে জড়ো হন মুসল্লিরা। পরে বিক্ষোভ শুরু করলে পুলিশি বাধার সম্মুখীন হন তারা।
    মুসল্লীদের দাবি, শেষ নবীকে অস্বীকার করে অন্য কাউকে নবী মেনে কেউ মুসলিম দাবি করতে পারেনা। গোলাম আহমদকে নবী মনে করে কাদিয়ানী সম্প্রদায়, তারা কাফের। ইসলামের নামে তাদের কোন জালসা আয়োজন ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নিতে পারেনা। কাজেই তাদের জালসা বন্ধ ঘোষণা করতে হবে।
    এর আগে, গতকাল বৃহস্পতিবার একই দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ দিয়ে বিক্ষোভ করেন মুসল্লীরার। প্রায় ৫ ঘণ্টাব্যাপী এই অবরোধ চলে। পরে বিকেল ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম এসে আন্দোলন কারীদের সঙ্গে কথা বলেন এবং সমঝোতার আশ্বাস দেন। পরে মুসল্লিরা বিক্ষোভ থেকে সরে যান।
    উল্লেখ্য, প্রতিবছরের মত এবারও পঞ্চগড়ের আহমদ নগরে বার্ষিক সালানা জালসার আয়োজন করেছে আহমদিয়া মুসলিম জামায়াত। তিন দিনব্যাপী এই জালসা শুক্রবার (৩ মার্চ) থেকে শুরু হয়েছে।
    পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি র‍্যাব এবং বিজিবি তৎপর রয়েছে। কোন প্রাণহানি যেন না ঘটে সেদিকেও সোচ্চার রয়েছে প্রশাসনের সর্বমহল।

  • ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধুর মরদেহ উদ্ধার ‘স্বামীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ

    ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধুর মরদেহ উদ্ধার ‘স্বামীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির রাজাপুরে নাজমীন (১৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাজমীন উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকার আসাদ হাওলাদার শান্ত’র স্ত্রী। এদিকে রাজাপুর থানা পুলিশ নিহতের স্বামীকে আটকের পর রহস্যজনক ভাবে থানা থেকেই ছেড়ে দেয়ায় নিহত নাজমীনের স্বজনরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

    গত ৮ মাস পূর্বে তাদের প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়। নাজমীন তার স্বামী আসাদ হাওলাদার শান্ত’র সাথে আমতলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো ।শুক্রবার দুপুরে আসাদ হাওলাদার শান্ত বাহির থেকে বাসায় ফিরে স্ত্রী নাজমীনকে ফাঁস লাগিয়ে আড়ার সাথে ঝুলছে দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তাব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পুলিশ নিহতের স্বামী আসাদ হাওলাদার শান্তকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।

    গৃহবধু নাজমীনের স্বামী জানায়, আমি কাজ শেষে দুপুরে বাসায় ফিরে স্ত্রী নাজমীনকে গলায় কাপর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে দেখতে পাই । তখন আমি একাই তাকে উদ্ধার করে দ্রুতো হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তার সাথে তেমন কোন মনোমালিন্য বা ঝগড়া না হওয়ায় হঠাৎ করে কেনো কি কারনে সে আত্মহত্যার পথ বেছে নিলো তা সে বলতে পারেনা বলে জানায়।

    নিহতের পরিবার জানায় , আমাদের না জানিয়ে আমার মেয়েকে ভালোবাসার ঝালে জড়িয়ে মাত্র ৭/৮মাস পূর্বে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর থেকে জামাই আসাদ হাওলাদার শান্ত ও তার পরিবারের লোকজন নানা কারনে মেয়েকে নির্যাতন করে আসছিল।

    ইতিপূর্বে একবার নির্যাতনের খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে এসে নাজমীনকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে গেছি। বিনা কারনে আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। নিশ্চই ওরা আমার মেয়েকে মেরে ফেলে আত্মহত্যার নাটক সাজিয়েছে।

    রাজাপুর থানার এস আই সনজীব কুমার পাহলান জানান ,খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে। তার স্বামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সে জানায়।

  • কালীগঞ্জে স্প্রিটপানে তিনজনের  মৃত্যু অসুস্থ ৪ জন

    কালীগঞ্জে স্প্রিটপানে তিনজনের মৃত্যু অসুস্থ ৪ জন

    বিএনএ ঝিনাইদহঃ
    ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্প্রিটপানে তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের হারুনের ছেলে জাহাঙ্গীর হোসেন খা (৩৩), ঢাকালে পাড়ার খোকনের ছেলে রাজিব হোসেন (২৭) ও আড়াপাড়ার অনিল কুমারের ছেলে বিপুল (৪৫)। এ ঘটনায় এখনো আশংকাজনক অবস্থায় পালিয়ে চিকিৎসা নিচ্ছে চার জন। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। জানা গেছে, বৃহস্পতিবার কালীগঞ্জ শহরের রেজা হোমিও হল থেকে স্প্রিট কিনে পান করেন মৃত ব্যক্তিরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা অসুস্থ হয়ে পড়ে। লোক জানাজানির ভয়ে তারা পালিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। একে একে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। কালীগঞ্জ শহরের কলেজ পাড়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। জাহাঙ্গীর হোসেন খার ভাই আলমগীর খা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার ভাই বাড়ি এসে গোঙাতে থাকে। মধ্যরাতে তিনি মারা যান। শুনেছেন তিনি স্প্রিট পান করেছিলেন। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, প্রথমে আমরা ৫ জনের মৃত্যুর খবর পেয়েছিলাম। পরে তিনজনের সত্যতা পেয়েছি। তিনি বলেন যারা এই অবৈধ স্প্রিট বিক্রির সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা উচিৎ। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, তারা তিনজনের মৃত্যুর কথা শুনেছেন। এদিকে রেজা হোমিও হলের মালিক এ ঘটনার পর থেকে গাঢাকা দিয়ে আছেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। উল্লেখ এর আগেও কালীগঞ্জে স্প্রিট ও মদ পানে ১৪ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে।

    আতিক রহমান
    ঝিনাইদহ

  • দাদিকে হত্যা করে বুকের ওপর বসে ছিল নাতি

    দাদিকে হত্যা করে বুকের ওপর বসে ছিল নাতি

    ঝিনাইদহ প্রতিনিধি।।
    সে এক হৃদয় বিদারক ঘটনা। বাড়ির উঠোনে ঘুটঘুটে অন্ধকার। বৃদ্ধা দাদির বুকের উপর মানসিক ভারসম্যহীর নাতি বসে অনবরত হাতুড়ি দিয়ে আঘাত করছে। হাতুড়ির আঘাতে ফিনকি দিয়ে রক্তাক্ত বের হচ্ছিল ৮২ বছর বয়সী দাদি রুশিয়া বেগমের শরীর থেকে। আঘাতের পর আঘাতে এক সময় নিথর হয়ে পড়ে দেহটি। হত্যার পর দাদির বুকের উপর উপর বসে ছিল মানসিক ভারসম্যহীন নাতি আব্দুল মান্নান। ঘটনার আগে ওই নাতির ভয়েই বাড়ি ছেড়ে সবাই পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বলরামপুর গ্রামে। রুশিয়া বেগম ওই গ্রামের মনির উদ্দিন মন্ডলের স্ত্রী। হত্যাকান্ডে জড়িত আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ। গ্রামবাসি ও পুলিশ জানায়, আব্দুল মান্নান প্রায় সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বৃহস্পতিবার বিকেল থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে মা-বাবাসহ বাড়ির লোকদের ওপর চড়াও হয়। তার আচরণে ভীত হয়ে বাড়ি ছেড়ে পাশের গ্রামে চলে যায় স্বজনরা। ঘটনার দিন রাতে আব্দুল মান্নান নিজেই সবাইকে বাড়িতে ডেকে আনে। রাত আড়াইটার দিকে সে আবার বিগড়ে যায়। দাদির ঘরের দরজা ভেঙে তাঁকে বাড়িরে উঠানে বসিয়ে উপর্যপুরি হাতুড়িপেটা করতে থাকে। এতে দাদি রুশিয়া বেগম মৃত্যুবরণ করেন। নিহতের ছেলে ফজলুর রহমান বলেন, দিনের বেলায় ছেলের অস্বাভাবিক আচরণে তাঁরা বাড়ি ছেড়ে পাশের গ্রামে চলে যান। পরে রাতে ছেলে তাঁদেরকে আবার বাড়িতে ডেকে আনলেও ছেলের ভয়ে বাড়িতে না ঘুমিয়ে রাস্তায় হেটে বেড়াচ্ছিলেন। মধ্য রাতে মায়ের চিৎকারে বাড়িতে গিয়ে তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁদেরকে মারতে তাড়া করে। পরে ভয়ে তাঁরা দৌড়ে পালিয়ে গিয়ে গ্রামবাসীকে খবর দেন। তিনি আরও জানান, মাকে হত্যা করে তাঁর বুকের ওপর বসে ছিল মান্নান। তিনি দাবি করেন, তার ছেলে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তখন সে সবাইকে মারতে উদ্যত হয়। তবে দুই একদিন পরে আবার স্বাভাবিক হয়ে যায়। এর আগেও একবার সে মানসিক ভারসাম্য হারিয়েছিল। বিষয়টি নিয়ে হরিণাকুÐু থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামিকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • নাগরপুরে সৌন্দর্য ফিরে পাচ্ছে উপেন্দ্র সরোবর

    নাগরপুরে সৌন্দর্য ফিরে পাচ্ছে উপেন্দ্র সরোবর

    মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সেচ্ছাশ্রমের মাধ্যমে ঐতিহাসিক উপেন্দ্র সরোবর (১২ ঘাটলা দীঘি) এর কচুরিপানা পরিস্কারকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শত শত সেচ্ছাসেবী মানুষ নিয়ে এ কাজ শুরু করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক।
    প্রথম ধাপে কচুরিপানা পরিস্কার ও পরবর্তীতে ক্ষতিগ্রস্থ সিড়ি (ঘাটলা) মেরামত করে দীঘিকে পর্যাটন শিল্প ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলার আশ্বাস প্রদান করেন এমপি টিটু।

    নাগরপুর, টাঙ্গাইল।।