আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ সাতজনকে আটক করেছেন। জানা গেছে,২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা
হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাক ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের লাল কালির মুলতবী গ্রেফতারী পরোয়ানা সাজাভুক্ত চারজন আসামীকে আটক করা হয়। এছাড়াও তানোর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা মূলে আরো তিনজন আসামীকে আটক করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আসামীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্নগোপন করে আসছিলো, গোপন সংবাদের ভিত্তি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
Author: desk
-

তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৭
-

মধুপুরে জুয়া খেলার অপরাধে ৮ জুয়ারী গ্রেফতার
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে জুয়া খেলার অপরাধে ৮ জন জুয়ারীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। মধুপুর থানাধীন দড়িহাতিল গ্রামের জনৈক ইব্রাহিম মিয়ার পরিত্যাক্ত টিনসেড ঘরের ভিতর হতে ৮ জন জুয়ারিকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মধুপুর উপজেলার দড়িহাতিল গ্রামের জনৈক ইব্রাহিমের বাড়ি থেকে ধামাবাসুরী গ্রামের মোতালেবের ছেলে মোঃ জিন্নাহ (৩৪) দড়িহাতিল তালুকপাড়া গ্রামের করিমের ছেলে মোঃ রুবেল রানা (২৫), নুরুল ইসলামের ছেলে মোঃ রোকন (২২), দড়িহাতিল গ্রামের মৃত মুসলিম শিকদারের ছেলে মোঃ মনির হোসেন (২৪), আঃ কাদেরের ছেলে মোঃ শাহজালাল (২৮) আজহার সিকদারের ছেলে ,সেলিম (৩২) ধলপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে জুলহাস (২৪) ,ঘাটাইল থানার ফকিরচালা গ্রামের মঈন উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪০), টাকা ও তাস দিয়া প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। তাদেরকে বিচারের নিমিত্তে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। -

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত-৩ আহত -১৫
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটি ও সড়কের পাশে ধাকা গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে বাসের সুপার ভাইজারসহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। এ সময় সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (২৪মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষনিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
পুলিশ ও আহতরা বাস যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে বাসটি পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে। বাস ছাড়ার পর থেকে চালক ও হেলপার সুপরভাইজারদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে কয়েক দফায়। এ কারনে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে বাসটি এলে পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচরে খাদে পড়ে যায়।
রাজাপুর থানার ওসি পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই সুপার ভাইজার ও এক বাস যাত্রী নিহত হন এবং অন্তত ১০/১২ জন যাত্রী আহত হন। দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষনিক যান চলাচলের ব্যবস্থা করা হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
-

পটিয়ায় আশিয়া হাজী আবুল বশর ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
পটিয়া উপজেলায় আশিয়া হাজী আবুল বশর ফাউন্ডেশনের উদ্যোগে এক যুগের ও বেশী সময় ধরে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে হাজী আবুল বশর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন এর উদ্যেগে প্রতি বছরের ন্যায় পাঁচ শতাধীক পরিবারের মধ্যে মুরগী ,চনা,চিনি,চিড়া,সেমাই,পিয়াজ,আলু,মুড়ি,লবণ সহ নিত্য প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আশিয়া হাজী আবুল বশর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম,এ,রহিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম,আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক এজাজ, ছনহরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার তালুকদার, আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুল আলম, সহ-সভাপতি আশিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য মোজাম্মেল হক মুহিবুল্লাহ,আশিয়া ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আকবর, আশিয়া ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক আতিকুর রহমান অপু,যুবলীগ নেতা আব্দুল মন্নান, নুরুল হক,মহিউদ্দিন, ফাউন্ডেশনের সদস্য হেলাল উদ্দিন, জালাল উদ্দীন, মানিক উদ্দিন, শাহাদাত হোসেন শাইরু, শরীফ খোকন , ছাত্রলীগ নেতা জাহেদ,বিজয়,সাকিব,শহিদ, সিমান,সামির,তাহসিন,মান্না, ইমন, প্রধান অতিথি এম এ রহিম বলেন আশিয়া ইউনিয়ন সহ পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিগত এক যুগের ও বেশি সময় ধরে করোনা মহামারি ক্রান্তিলগ্নে ও গরীব অসহায় মানুষের মানুষের পাশে দাঁড়িয়েছিলো, মনবতার কল্যানে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা প্রকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন সময়ে সহযোগীতা করে অনন্য দৃস্টান্ত স্হাপন করেন, সমাজের দায়বদ্ধতার বিষয়টিতে আলোকপাত করে সমাজের প্রতিটি স্বচ্ছল ব্যাক্তিকে মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান। -

চট্রগ্রাম সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের নিরাপদ সড়ক ব্যবহার ও সচেতনতা কর্মশালার আয়োজন
মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃশিক্ষার্থীদের নিয়ে “নিরাপদ সড়ক ব্যবহার ও ট্রাফিক সচেতনতা” শীর্ষক কর্মশালার আয়োজন করেছে সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগ।
দুপুর ১২ টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ডস্হ বালুচড়ার “লিডার্স স্কুল এন্ড কলেজ” অডিটোরিয়ামে ট্রাফিক উত্তর বিভাগের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. কাজী হুমায়ুন রশীদ বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সকলেরই কাম্য। কিন্তু সড়কের অব্যবস্থাপনা ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কে অনভিজ্ঞ ও অসচেতনতা সহ বিভিন্ন কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। শিশু ও শিক্ষার্থী থেকে শুরু করে কেউই সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছে না। দুর্ঘটনা রোধে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহারে আমাদেরকে অভ্যস্ত করতে হবে। প্রয়োজনে সুশৃংখলভাবে ফুটপাত দিয়ে কিংবা রাস্তার ডান পাশ ঘেঁষে হাটার অভ্যাস করতে হবে। সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব না হলেও সচেতনতার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব। কোন সমস্যা দেখা দিলে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহযোগিতা নিতে হবে।
তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি করা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান, ধর্মীয় স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে। স্কুল-কলেজে প্রতিদিনের সমাবেশে সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা জরুরী। প্রয়োজনের শিক্ষকরা এ বিষয়ে ট্রাফিক পুলিশের সহযোগিতা নিতে পারেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকেরা এককভাবে দায়ী নয়। ডানে বামে না দেখে হঠাৎ দৌড়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকতে হবে। দুর্ঘটনা থেকে রক্ষায় রাস্তায় হাঁটার সময় কিংবা পারাপারের সময় মোবাইল ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং যানবাহন থেকে নামার সময় অবশ্যই প্রথমে বাম পা সামনে দিয়ে নামতে হবে। এ সময় তিনি প্রায় ৫০০ শিক্ষার্থী এবং উপস্থিত কর্মশালায় সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য শপথ বাক্য পাঠ করান।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিডার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অবঃ) আবু নাসের মো. তোহা। এতে আরো উপস্থিত ছিলেন, টিআই প্রশাসন ট্রাফিক উত্তর বিভাগের মো. কামাল হোসেন, টিআই (বায়েজিদ) মো. আলমগীর হোসেন, টিআই (মোহরা) মো. রেজাউল করিম খান, টিআই (প্রবর্তক) বিপুল পাল, এবং স্কুল কর্তৃপক্ষের অন্যান্য শিক্ষক মন্ডলী এবং নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ।
-

মিরকাদিম পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম শাহিনের সুস্থতা কামনায় দোয়া।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মিরকাদিম পৌর আওয়ামী লীগ সভাপতি, সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন এর সুস্থতা কামনায় মিরকাদিম পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমুহের আয়োজনে মিরকাদিম পৌর আওয়ামী লীগ কার্যালয়ে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিরকাদিম পৌর আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল বাতেন সেনটুর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ আরও উপস্থিত থাকেন শহিদুল ইসলাম শাহীন এর শ্বশুর হাজি বসির আহাম্মেদ, পৌর আওয়ামী লীগ নেতা মাসুদ ফকরি খোকন,
পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক আনিস আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ রনি, সাবেক কাউন্সিলার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মজিদ,
০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদল রহমান প্রমুখ। দিনব্যাপী কোরানখানি করার পর দোয়া মাহফিলে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম শাহীন এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
-

মুন্সীগঞ্জে গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছে আজ শুক্রবার (২৪ মার্চ) ভোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল মোতালেব (৫০)। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাইপুরা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর এএসআই শেখ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গজারিয়া উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি অজ্ঞাত গাড়ীর পিছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে, গুরুতর আহত অবস্থায় কাভার্ডভ্যানের চালককে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
-

মালদ্বীপে পবিত্র মাহে-রমজান কে জুম্মা মোবারক’র মাধ্যম স্বাগতম জানান প্রবাসীরা
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- শুক্রবার (২৪ মার্চ) ২০২৩ পবিত্র মাহে-রমজান কে সামনে রেখে জুম্মার নামাজ আদায় এর মাধ্যমে মালদ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপে নির্মানধীন নতুন মসজিদ সালমান আল মাসজিদে জুম্মার নামাজ আদায়ে নিজদের পরিবার ও মাতৃভূমির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থণা করে দোয়া করবেন, প্রবাসীরা বলেন বছর ঘুরে পবিত্র মাহে-রমজান আসে আমাদের পাপ মোচন করতে। আমরা নিজেরা পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আমরা জানি পবিত্র মাহে-রমজান আমাদের মুসলমানদের জন্য বিশাল গুরুত্বপূর্ণ।
এসময়ে কিছু সংখ্যাক প্রবাসীর সাথে কথা বলেন নতুন বাজার পত্রিকা ডটকম এর প্রতিনিধি মাহে-রমজান এর বিষয় জানতে মালদ্বীপ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নূরে আলম ভূঁইয়া এবং যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমদ বলেন আমরা মাহে-রমজান কে সামনে রেখে মাহে-রমজান এর পবিত্রা রক্ষা করে মানবতার সেবা করবো এবং নিজ নিজ অবস্থান থেকে আমদের পরিবারের পাশাপাশি দেশের মানুষের কাজ করবো ও জানান।
এদিকে দেশের জিনিস এর দাম ঊর্ধ্বগতি হওয়া খোপ প্রকাশ করে বলেন বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র মাহে-রমজান এ জিনিসের দাম কমিয়ে আনে আর আমাদের দেশের কিছু ব্যাবসাীরা জিনিসের দাম ছড়া দরে বিক্রি করে মানুষের ভোগান্তির সৃষ্টি করে। এদিকে মালদ্বীপ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ মীর হোসেন চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আউয়াল হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ ফারুক হোসেন, অন্যনা প্রবাসীরা বাংলাদেশ প্রধান মন্ত্রীর প্রতি অনুরোধ রেখে বলেন দেশের জিনিসের দাম কমিয়ে সাধারণত মানুষের সহানুভূতি হওয়ার আহবান জানান।
পরিশেষে প্রবাসীরা জুম্মার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বের উম্মাহর জন্য দোয়া করেন।
-

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জয়পুুরহাট জেলা প্রশাসক-সালেহীন তানভীর গাজী
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
প্রতি ১ বছর পর আবারও এসে গেল পবিত্র মাহে রমজান ২০২৩। হিজরী ক্যালেন্ডার অনুযায়ী সবচাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস। কারণ এই মাসে সকল মুসলমান মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে সিয়াম সাধনা করে থাকেন। বাংলাদেশ চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে ২০২৩ সালের প্রথম রোজা অনুষ্ঠিত হবে ২৪ শে মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার। তাই মাহে রমজানকে সামনে রেখে জয়পুুরহাট জেলাবাসীসহ সকল মুসলমান ভাই বোন কে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আরবি শাবান মাসের পরের মাস রমজান।
“আলহামদুলিল্লাহ্, আসান্ন রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। মহান আল্লাহর কাছ থেকে করুনা ভিক্ষার মাস। আল্লাহর কাছে ক্ষমা ও নেয়ামত কামনা করার মাস, অতীতের সমস্ত গুনাহ মাফ চাওয়ার মাস। আত্মশুদ্ধির মাস। মহান আল্লাহর কাছে প্রার্থনা কবুল করার উপযুক্ত সময় হলো পবিত্র মাহে রমজান । এ মাসে আল্লাহ কবর আযাব মাফ করে দেন। কবর বাসীদের অনেক জনকে নাযাত দান করেন।রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা রয়েছে। যার নাম রাইয়ান। শুধুমাত্র যারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখেন এবং এবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন কেবলমাত্র ঐ সকল মুমিন বান্দাদের মহান আল্লাহ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন।
কাজেই মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেয়ামতের মাস। এই মাসে রয়েছে শবে কদরের মত গুরুত্বপূর্ণ রজনী। ২০ রমজানের পরে প্রত্যেক বেজোড় রাতে এই রজনীকে তালাশের জন্য মহানবীর পক্ষ হতে নির্দেশনা রয়েছে। কারন ভাল আমলের মাধ্যমে পাল্লাকে ভারী করার অত্যন্ত সহজ একটি ব্যবস্থা রয়েছে মহানবীর উম্মতের জন্য এই রজনীতে। এই রাতের এবাদতকে হাজার বছরের ইবাদতের ফজিলতের সাথে তুলনা করা হয়েছে। কাজেই আমরা আসন্ন রমজান মাসের গুরুত্বপূর্ণ সময় গুলোর সঠিক ব্যবহার করে নিজেদের প্রকৃত মুসলমান ও মহান আল্লাহর প্রিয় মুমিন বান্দা হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
পবিত্র রমজানের উছিলায় প্রত্যেক মরহুম মুসলমান নর-নারীকে তাদের জিন্দেগীর জানা অজানা গুনা ক্ষমা করে মহান আল্লাহ যেন রমজানের উছিলায় নাজাত দান করেন আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। সাথে সাথে আরো প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোনদের পবিত্র এই রমজানের সবগুলো রোজা পালনের সক্ষমতা দান করেন এবং আমাদের জিন্দেগীর জানা অজানা সব গুনাহ মাফ করে দেন। আমাদের প্রত্যেক মুসলমানকে হারাম হালাল বুঝে চলার তৌফিক দানের মাধ্যমে মহান আল্লাহতালা তার দরবারে মুমিন বান্দা হিসেবে কবুল করেন। আরো দোয়া রইল “আল্লাহ” আপনাদের জীবনে সুখ, শান্তি সহ ইসলামী শরিয়াহ মোতাবেক আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন আ-মিন। সবাইকে পবিত্র রমজানুল মোবারক এর শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে:- সালেহীন তানভীর গাজী
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,
জয়পুুরহাট জেলা। -

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত-২০
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। এতে ওই সড়ক দিয়ে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
আজ শুক্রবার (২৪ মার্চ) ভোরে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের সদর উপজেলার ভোজেরগাতী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মো: অরিফুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মারাত্মত আহত দিগন্ত পরিবহরের চালক বাদল মিয়া (৫০), সুপারভাইজার দিলীপ দাস (৪০), মেহরাব পরিবহরের চালক চাঁন মিয়া (৩২), যাত্রী সুনীল রায় (৭০), শিল্পী মন্ডল (৪৫), তারা মনি তালুকদার (৫০), শোভা ওঝা (৪১), দুলাল মধু (৩২), শিল্পী রানী বিশ্বাসকে (৩৫) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মো: অরিফুল হক জানান, মেহরাব পরিবহনের একটি যাত্রীবাহী পয়সারহাট থেকে ছেড়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। এসময় কুয়াশাচ্ছন্ন থাকায় বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে দু’টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। দূর্ঘটনার পর গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে আটকা পড়েছিল বেশ কিছু যানবাহন। তবে এখন সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। #