Author: desk

  • তানোরে আইনশৃঙ্খলা কমিটির  সভা

    তানোরে আইনশৃঙ্খলা কমিটির সভা

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    জানা গেছে, ২৭ মার্চ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার ও আবু বাক্কার,
    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • টাঙ্গাইলে বিএনপি’র স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    টাঙ্গাইলে বিএনপি’র স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    যথাযোগ্য মর্যাদায় রোববার(২৬ মার্চ২৩)ইং টাঙ্গাইলের ধনবাড়ীতে উদযাপন করা হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস । মহান স্বাধীনতা দিবস উদযাপনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ র‌্যালী ও আলোচনা সভা করেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপি।

    উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বিজয় র‌্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

    পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, পৌর বিএনপি’র সভাপতি এসএম ছোবাহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।

    র‌্যালীতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান

  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান

    নওগাঁ প্রদিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পাঁচুপুর ইউনিয়নে সকল বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 26 মার্চ বিকালে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে সন্মননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপত্বি করেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন,বীর মুক্তি যোদ্ধা মোঃ শাজাহন আলি, বীর মুক্তি যোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা মোঃ আনিছুর রহমান, , বীর মুক্তি যোদ্ধা মোঃ মুনছুর আলী প্রামানিক, বীর মুক্তি যোদ্ধা মোঃ আব্দুস সামাদ, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন দাশ,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সদস্য/ সদস্যারা বক্তব্য রাখেন।
    এ অনষ্ঠানে পাঁচুপুর ইউনিয়নের সববাস রত সকল বীর মুক্তি যোদ্ধা মৃত মুক্তি যোদ্ধা পরিবারে সদস্যকে ক্রেস আল- কুরআনুল কারীম বই সন্মাননা স্মারক হিসেবে প্রদান করা হয়।এই প্রথম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সন্মাননা স্মারক প্রদান আয়োজন করা হয়।#

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • র‌্যাব-১২ বিশেষ অভিযানে ও র‌্যাব-৩ এর সহযোগীতায়  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গাড়ি চালক হত্যার মূল হোতা আটক

    র‌্যাব-১২ বিশেষ অভিযানে ও র‌্যাব-৩ এর সহযোগীতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গাড়ি চালক হত্যার মূল হোতা আটক

    বিশেষ প্রেস বিজ্ঞপ্তি।
    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর বিশেষ অভিযানে এবং র‌্যাব-৩ এর সহযোগীতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিম কোম্পানীর পরিচালকের গাড়ি চালক হত্যা মামলার মূল হোতা মোঃ আব্দুল মমিন গ্রেফতার।

    “বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব।

    নিহত সম্রাট(৩০), পিতা- মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং- মধ্য অরনকোলা রিফুজি কলোনী, থানা-ঈশ্বরদী, জেলা- পাবনা। প্রায় তিন বছর যাবত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিম কোম্পানীর পরিচালকের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। চালক সম্রাট প্রতিদিন রাত ১০.৩০ মিনিটের মধ্যে ডিউটি শেষে নিজ বাড়িতে ফেরত যেতেন। কিন্তু ২৩ মার্চ ২০২৩ খ্রিঃ চালক সম্রাট ডিউটি শেষে নিজ বাড়িতে না ফিরলে, তার পরিবারের লোকজন তার মোবাইলে ফোন দিলে মোবাইল ফোনটি বন্ধ পায়। পরবর্তীতে ২৪ মার্চ ২০২৩ খ্রিঃ নিকিম কোম্পানীর অন্য চালকদের কাছে নিহতের বাবা সম্রাটের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা জানায় যে চালক সম্রাট ২৩ মার্চ ২০২৩ খ্রিঃ রাত্রী ৮.১০ ঘটিকায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র হতে ডিউটি শেষ করে অফিসের চজঅউঙ গাড়ি যাহার নং- ঢাকা মেট্রো ঘ-১৫-৪৭৪৮ নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। তখন পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজির এক পর্যায়ে তারা জানতে পারে যে সম্রাট অফিসের চজঅউঙ গাড়িসহ বাঁশেরবাদা মধ্যপাড়ায় তার পূর্ব পরিচিত বন্ধু মোঃ আব্দুল মমিনের বাসায় গিয়েছিলো। সেই সূত্র ধরে সম্রাটের পরিবারের লোকজন মমিনের বাসায় গিয়ে মমিন কে না পেয়ে মমিনের স্ত্রী মোছাঃ সীমার কাছে সম্রাটের ব্যাপারে জানাতে চাইলে সে উত্তেজিত হয় এবং সম্রাটের পরিবারের লোকজনের সাথে কথা বলা হতে বিরত থাকে।

    চালক সম্রাটকে ও তার চালিত গাড়ি খোঁজাখুজির এক পর্যায়ে ২৫ মার্চ ২০২৩ খ্রিঃ অনুমান সকাল ০৮.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চর সাদিপুর ইউপিস্থ আড়িয়াবান্দা গ্রামের সিলাইদহ ঘাট নামক স্থান হতে কুমারখালী থানা পুলিশ একটি সাদা জিপ গাড়িসহ চালক সম্রাটের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। আটক আসামি মোঃ আব্দুল মমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারনা করা হয় পরকিয়া প্রেমের সম্পর্কের কারনে ব্যক্তিগত প্রতিহিংসার বসবর্তী হইয়া হত্যাকান্ড সংঘটিত হতে পারে।

    উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের বাবা বাদী হয়ে পাবানা জেলার ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৫৮, তারিখ-২৫/০৩/২০২৩, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। হত্যাকান্ডের পর থেকেই আসামি মমিন আত্মগোপনে চলে যায়। পলাতক এজাহার নামীয় আসামি মমিনকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

    এরই ধারাবাহিকতায় জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অফিসার ফোর্সের বিশেষ অভিযানে এবং র‌্যাব-৩ এর সহযোগীতায় গত ২৬ মার্চ ২০২৩ খ্রিঃ দিবাগত রাতে ঢাকার হাতিরঝিল থানাধীন বাংলা মোটর এলাকা হতে উক্ত হত্যা মামলার মূল হোতা এজাহার নামীয় পলাতক আসামি মোঃ আব্দুল মমিন(৩২), পিতা-মোঃ বাহাদুর খাঁ, সাং-বাঁশেরবাদা মধ্যপাড়া(দোকানপাড়া), থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে।

    ।গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

    নোটঃ উপরোক্ত তথ্যটি নিশ্চিত করেছেন জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

    যে কোন প্রয়োজনে মিডিয়া সেল মোবাইল নং- ০১৭৭৭-৭১১২৪৩

  • মহেশপুর সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন

    মহেশপুর সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর ডান হাত বিচ্ছিন্ন হয়েছে। আজ দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়,উপজেলার নিমতলা গ্রামের আরিফুল ইসলামের ছেলে মুন্না(২১) মোটরসাইকেল যোগে নানি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মুন্নার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • বানারীপাড়ায় প্রতারকের খপ্পরে ভূমি ও গৃহহীন সাতটি পরিবার

    বানারীপাড়ায় প্রতারকের খপ্পরে ভূমি ও গৃহহীন সাতটি পরিবার

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা॥ বানারীপাড়ায় উত্তরপার আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে সাতটি পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা হাতিয়েছে রতন নামে এক প্রতারক।
    জানাগেছে, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেতাল গ্রামের জাহানারা বেগম নামের এক অসহায় গৃহিনীর কাছ থেকে কয়েক মাস আগে বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে প্রতারক রতন মোল্লা আবাসন প্রকল্পের ঘর দেয়ার কথা বলে নগদ ১লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
    গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়ায় ভিডিওটি কন্ফারেন্সে যুক্ত হয়ে পৌরসভার ১নং ওয়ার্ডে জমিসহ ৮৭টি সেমি পাকা ঘরসহ মোট ১৪২টি ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। এর দুইদিন আগে থেকেই রতন তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে দেয়।

    ঘরগুলো হস্তান্তরের পরে প্রতারণার বিষয়টি ধরা পরে ভুক্তভোগী জাহানারা বেগমের কাছে এ বিষয়ে জাহানারার জামাতা বন্দর বাজারের সেলুন ব্যবসায়ী মো. শাহিন জানান, তার শাশুড়ি প্রথমে টাকা দিতে রাজি না হওয়ায় প্রতারক রতন ইউএনও সাজিয়ে একজন ভদ্র মহিলার সাথে কথা বলিয়ে দেয়। তবে ওই নারী ছিলো প্রতারক রতনের পরিচিত। সে ইউএনও সেজে মূলত তার শাশুড়ির সাথে কথা বলেছে।

    এ বিষয়ে জাহানারা বেগম ২২মার্চ বুধবার বাদী হয়ে রতনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে প্রতারক রতন উপজেলার বাইশারী ইউনিয়নের নাজিরপুর গ্রামের দিনমজুর মো. ইমরান হোসেনের স্ত্রী তানজিলা খানমের কাছ থেকে নগদ ১৫ হাজার, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনের শুক্কুর নামে এক রিক্সা চালকের কাছ থেকে নগদ ১ লাখ টাকা সুমি নামের গৃহহীনের কাছ থেকে ৩৫ হাজার টাকা। হাতিয়ে নিয়েছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী জানান, বিষয়টি শুনেছি, এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেব। বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

  • মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মুন্নাফ নামের এক যুবকের শরীর থেকে হাত বিছিন্ন, হাসপাতালে চিকিৎসাধীন

    মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মুন্নাফ নামের এক যুবকের শরীর থেকে হাত বিছিন্ন, হাসপাতালে চিকিৎসাধীন

    মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতা:-
    ২৭ মার্চ দুপুরে ঝিনাইদহের মহেশপুর বোয়ালিয়া নামকস্থানে মটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মুন্নাফ (২০) নামের এক যুবকের শরীর থেকে একটি হাত সম্পন্ন ভাবে বিছিন্ন গেছে। এসময় পথচারীরা দ্রত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। তার বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের নিমতলা গ্রামে সে ঐ গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
    পারিবারিক সুত্রে জানা যায় মুন্নাফ উপজেলার মান্দারবাড়িয়া ইউপির বোয়ালিয়া গ্রামে অবস্থিত একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করে। এবং সে নিয়মিত ভাবে মোটরসাইকেল যোগে যাতায়াত করে থাকে। কাজ শেষে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে রাস্তায় ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাক্তক ভাবে ধাক্কা খেয়ে মর্মান্তিক দুর্ঘটার শিকার হয়ে তার শরীর থেকে ডান হাতটি বিছিন্ন হয়ে যায়। বর্তমানে সে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। তবে অবস্থা আশংকাজনক।

  • পানছড়িতে পূজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ভোধন করেন এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরা

    পানছড়িতে পূজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ভোধন করেন এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরা

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির পানছড়িতে নবনির্মিত চার তলা একাডেমিক ভবন এর শুভ উদ্ভোদন, অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলির বিদায় সংবর্ধনা,বার্ষিক ক্রীড়া
    প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ,বার্ষিক বনভোজন, নবীন বরণ এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৭ মার্চ) বেলা ১২টার সময় পানছড়ি পূজগাঁঙ মুখ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় ও সভাপতি কালাচাঁদ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স (প্রতিমন্ত্রী) এর চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা।এই সময় স্বাগত বক্তব্য রাখেন লোগাং পূজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রলাল চাকমা

    এই সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ হারুনর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন,সহ সভাপতি লোকমান হোসেন,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,,দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী উজ্জ্বল, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • বরগুনায় আত্মপ্রকাশ করল VSO জেলা ইয়্যুথ ফোরাম

    বরগুনায় আত্মপ্রকাশ করল VSO জেলা ইয়্যুথ ফোরাম

    বরগুনা প্রতিনিধি।

    আজ সকাল ১০ ঘটিকায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বরগুনা জেলা ইয়ুথ ফোরাম গঠিত হয়।
    এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, যুব ও শিশু সংগঠক চিত্তরঞ্জন শীল, বিশেষ অতিথি ছিলেন মোঃ মনির হোসেন কামাল, পরিচালক, লোক বেতার ও সাবেক সভাপতি বরগুনা প্রেসক্লাব, জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক সিবিডিপি, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক প্রমূখ।

    ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ সজিব হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ফাতিমা কাজল। এছাড়াও অন্যান্য পদে তারা নির্বাচিত হয়েছেন তারা হলেন বরগুনা জেলার ছয়টি উপজেলা থেকে ৬ জন সহ-সভাপতি, যথাক্রমে আশরাফুল হিমেল বরগুনা, সাজিদ আরমান সজীব আমতলী , ইমরান হোসেন বেতাগী, পাথরঘাটা থেকে মোঃ শাকিল মিয়া বাকি দুজন এর নাম এখনো ঘোষণা হয়নি। সহ সাধারণ সম্পাদক পদে দুজন জান্নাতুল ফেরদৌসী ও হাসান আহমেদ নোমান,সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সালমান, অর্থ সম্পাদক পদে মোঃ আমিরুল ইসলাম , শিশু, যুব ও নারী সুরক্ষা বিষয়ক সম্পাদক রিফাহ তাসনিয়া পুন্যি,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম মুন্না, মানবাধিকার সম্পাদক জান্নাতুন নাহার মুনা এবং প্রযুক্তির উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন।

    সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু ও যুব অধিকার, সুরক্ষা বিষয়ের উপর গুরুত্ব দেন।

    নব নির্বাচিত কমিটির সদস্যরা আগামী বছরের জন্য একটি কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।
    তারা নিজ নিজ এলাকায় শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা প্রতিরোধ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে । এই নবনির্বাচিত বরগুনা জেলা ইয়ুথ ফোরামের সদস্যরা স্বেচ্ছায় সমাজের উন্নয়নে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

  • মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধের এক পিআইসির কাজে ধীরগতির কারনে কৃষকদের অভিযোগ

    মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধের এক পিআইসির কাজে ধীরগতির কারনে কৃষকদের অভিযোগ

    ধর্মপাশা মধ্যনগর প্রতিনিধি:

    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণ কাজে ধীরগতির কারনে একজন প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) কমিটির এক সভাপতির ওপর কৃষকদের অভিযোগ।

    অভিযুক্ত প্রকল্প কমিটির সভাপতি হলেন, পাউবো’র অধীনে থাকা ‘ঘোড়াডোবা ‘ নামক ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজের দায়িত্বে থাকা ৯ নম্বর প্রকল্পের সভাপতি: পলাশ চন্দ্র সরকার, পিতা : পরেশ চন্দ্র সরকার।

    এলাকার কৃষকরা বলেন আমাদের আগাম বন্যার কবল থেকে বোরো ফসল রক্ষার্থে পাউবো’র অধীনে থাকা উপজেলার ঘোড়াডোবা নামক ফসল রক্ষা বাঁধ মেরামত ও পুন:নির্মাণ কাজ গত বছরের ১৫ ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ৭ মার্চের মধ্যে শেষ করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। নদীতে পানি আসছে কিন্তু উক্ত প্রকল্প কমিটির ওই সভাপতির কাজে ধীরগতির কারনে তারা আশংকা জনক।
    কৃষক হিরন্ড চন্দ্র রায় ও সঞ্চয় রায় আরো বলেন আমাদের হাওরের বিপদ জনক এই জাঙ্গালটি এখনো মাটির কাজ এই ভালো করে শেষ হয়নি, নদীতে পানি এসে পরতেছে, গত বছর ফসল রক্ষা করার জন্য এই জাগায় দিন রাত মাটি কাটছি, বেশি ঝুঁকিপূর্ণ এই জাগাটি আর এবার ছোট্ট ছোট্ট চিকন বাঁশ দিয়া বানদিচ্ছে। আর এখনো মাটির কাজ এই শেষ হয়নি দুর্ভা কোন দিন লাগাবে বলে অভিযোগ করেন।
    এ ব্যাপারে পাউবো’র প্রকল্পের উপ – সহকারী প্রকৌশালী সানো আহামেদ বলেন ৯ নাম্বার প্রকল্পের কাজ রৃবাইজ করা হয়েছে তাই একটু ধেরি হচ্ছে, দুই তিন দিনের মধ্যে কজটি শেষ হবে বলে জানান।।####

    শান্ত তালুকদার
    মধ্যনগর, সুনামগঞ্জ