Author: desk

  • বিরামপুরে মাদক সেবন, চুরি ও জুয়া খেলার অপরাধে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    বিরামপুরে মাদক সেবন, চুরি ও জুয়া খেলার অপরাধে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন, চুরির চেষ্টা ও জুয়া খেলার অপরাধে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

    সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। তিনি আরও বলেন, দণ্ডিতদের মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জোতবানি ইউপি’র কেটরাহাট এলাকার হাবিবুর রহমানের ছেলে গোলাম মোর্শেদ (২৫), দিওড় ইউপি’র কানিকাঠাল গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে আতাউর রহমান (৫০), পৌর শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার আইয়ুব আলীর ছেলে তুহিন বাবু (২০), কলোনীপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মাহাবুব রহমান (১৮), কাজীপাড়া মহল্লার বিপ্লব রায়ের স্ত্রী মুন্নি রায় (৪৫), একই এলাকার সোবহান আলীর ছেলে এরশাদ (৫৭) এবং কৃষ্টচাঁদপুর মহল্লার দবিরুল ইসলামের ছেলে জুয়েল (৩৪) ও একই এলাকার মৃত মনতেজ আলীর ছেলে মাহতাব আলী (৫০)।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • স্থানীয় লোকজনের সম্মানে বিএনপি নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসানের ইফতার

    স্থানীয় লোকজনের সম্মানে বিএনপি নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসানের ইফতার

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় এলাকার সামাজিক ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম. নাজমুল হাসান।

    মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে রোটারিয়ান এম. নাজমুল হাসানের নিজ বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    ইফতারের পূর্ব উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান এম. নাজমুল হাসান। পরে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্তত তিনশতাধিক লোকজন উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বলাইশিমুল ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ মাছুম আহমেদ ভূঞা

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ মাছুম আহমেদ ভূঞা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়ার লক্ষে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। মঙ্গলবার (২৮শে মার্চ) দুপুরে কোতোয়ালী মডেল থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) শাহিনুর ইসলাম ফকির ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ ।

    পরিদর্শনের শুরুতেই কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে একটি সুসজ্জিত দল পুলিশ সুপার কে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করেন । পরে জেলা পুলিশ সুপার কোতোয়ালী থানার বিভিন্ন নথি যাচাই বাছাই করেন এবং মটর সাইকেল সেড ও বুক কর্ণার উদ্ভোধন করেন। বুক কর্ণারের মাধ্যমে সেবা নিয়ে আসা সাধারণ মানুষেরা ও পুলিশ সদস্যরা বই নিয়ে পড়তে পারবেন।

    জানা যায়,পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদারসহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়াসহ সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ দেন। পরে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা

    এসময় পুলিশ কর্মকর্তাদের সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহতসহ সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের নির্দেশ দেন তিনি। এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হান, কোতোয়ালী মডেল থানার তদন্ত ফারুক হোসেন, পুলিশ ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী, ২নং ফাড়ি ইনচার্জ সুমন, ৩নং ফাড়ি ইনচার্জ সামদানি,১নং ফাড়ি ইনচার্জ আনোয়ার হোসেন, এস আই নিরুপম নাগ, এস আই শাহ মিনহাজ উদ্দিন, এস আই জহিরুল ইসলাম, এসআই তাইজুল ইসলাম প্রমুখ।

  • গুটি বেগুন

    গুটি বেগুন

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    গুটি বেগুন অপ্রচলিত একটি ফল । গুটির মতন দেখতে সবুজ রঙের ছোট ছোট ফল। আমাদের চারপাশে জন্মানো একটি অতিপরিচিত উদ্ভিদ। পথে-ঘাটে, মাঠে জন্মাতে দেখা যায়। এ উদ্ভিদটির গাঢ় সবুজ পাতা, গাছের ডালে হালকা ছোট কাটা আছে। গাছে সাদা শুভ্র ফুল ধরে চৈত্র মাসে। সাদা ফুলের পাঁপড়ির মাঝে থাকে হলুদ পুং ও স্ত্রী কেশর।গাছ ছয় থেকে দশ ফুট উচু হয়।গাছে রোগ-বালাই কম হয, গাছটি অনেক দিন বাচে ।এজন্য এগাছে বড় জাতের বেগুন ও টমেটা গ্রাপটিং করা হয়।এতে অনেক দিন ধরে ফল পাওয়া যায়।অ ল ভেদে এ উদ্ভিদ বিভিন্ন নামে পরিচিত। গুটিবেগুন,কল্টি বেগুন,বুনোবেগুন,বুনবুড়ি বেগুন ইত্যাদি।পৃথিবীতে এর অন্তত ২৬ টি প্রজাতি জন্মায় বলে জানা গেছে। ভারতীয় উপ-মহাদেশে এর বেশ কয়েকটি প্রজাতি আছে। এ ছাড়া একই গোত্রের অন্তর্ভূক্ত বেগুন গাছের সাদৃশ্যের আরেকটি প্রজাতির দেখা মেলে। বিভিন্ন অ লে সবজি হিসেবে রান্না করে খেতে দেখা যায়। এর ভর্তা ও ভাজি খুব সুস্বাদু।এর ফলে ঔষধীগুণ আছে। অ্যালার্জি সমস্যা, কাঁশি ও হাপানি সমস্যা, রক্ত পরিষ্কার করতে, হজম শক্তি বৃদ্ধিতে, গ্যাসট্রিক সমস্যায়, গুড়ো ক্রিমি দুর করতে গুটি বেগুন ব্যাবহার করা হয়। যশোর, সাতক্ষীরা,খুলনার উপকূলীয় এলাকার পথে-ঘাটে, বন বাদাড়ে অবহেলা অনাদরে গুটি বেগুন গাছ জন্মাতে দেখা যায়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • পাইকগাছায় নগদ টাকা ও তাস খেলার সরঞ্জাম সহ ৩ জুয়াড়ি আটক

    পাইকগাছায় নগদ টাকা ও তাস খেলার সরঞ্জাম সহ ৩ জুয়াড়ি আটক

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় নগদ টাকা ও তাস খেলার সরঞ্জাম সহ ৩ জুয়াড়িকে পুলিশ আটক করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুভাষ রায় জানান, সোমবার রাতে গোপন সংবাদে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের বানবাড়িয়া গ্রামে সিদ্দিকের তরমুজ ক্ষেতের কুড়ে ঘরে অভিযান চালানো হয়। এ সময় সোলাদানা ইউনিয়নের আবুবক্কর সানার ছেলে সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান (৪৩) একই ইউনিয়নের নুনিয়া পাড়া এলাকার নিতাই পদ সরদারের ছেলে অমৃত সরদার (৩৭) ও গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়িয়া এলাকার কৃষ্ণপদ মন্ডলের ছেলে কৌস্তব মন্ডল (২৫) কে আটক করা হয়। তােেদ নিকট থেকে নগদ টাকা ও তাস খেলা সরঞ্জাম উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, আটক জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • জয়পুুরহাটের পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    জয়পুুরহাটের পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছমিরন নেছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ২০২২ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়় পরিচালনা কমিটির সভাপতি এ টি এম জাহিদুর রহমান রানার সভাপতিত্বে স্কুল চত্তরে অনুষ্ঠিত হয়।
    উক্ত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, সহকারী শিক্ষা কর্মকর্তা জেসমিন জাহান, সাংবাদিক আমিনুল হক বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা বানু সহ আরো অনেকে।

    নিরেন দাস,জয়পুুরহাট

  • পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আগামী সপ্তাহে

    পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আগামী সপ্তাহে

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    আগামী সপ্তাহে পদ্মা সেতুর মাওয়া-ভাঙ্গা সংযোগ রেলপথে একটি বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আশা করছি আগামী সপ্তাহে পদ্মা বহুমুখী সেতু হয়ে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে। এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীয়তপুরের পদ্মা সেতু সংযোগ রেলপথে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। 

    আফজাল বলেন, ‘প্রকল্পটি জুন, ২০২৪ সালের মধ্যে বাস্তবায়িত হবে। আমরা ইতোমধ্যে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৯৯ শতাংশ কাজ শেষ করেছি। রেল সংযোগ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।

    তিনি বলেন, ফাস্ট ট্র্যাক প্রকল্পের আওতায় রেলওয়ে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকায় ১৬৯ কিলোমিটার রেললাইন দিয়ে যশোরের সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের বিবরণ অনুযায়ী, চীনের এক্সিম ব্যাংক ২১ হাজার ৩৬ কোটি ৭০ লাখ টাকা ঋণ দেবে। চীন সরকার মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড চায়না জিটুজি সিস্টেমের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

    প্রকল্পটি সম্পন্ন করার পর, রেল যোগাযোগ ব্যবস্থায় দেশের মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা এবং পদ্মা সেতুর মাধ্যমে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলার নতুন এলাকা জুড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

    প্রকল্পটির মাধ্যমে ঢাকা-যশোর-খুলনার মধ্যে ২১২.০৫ কিলোমিটার সংক্ষিপ্ত রুট এবং উন্নত পরিচালন সুবিধার বিকল্প রেলপথ সংযোগ স্থাপিত হবে। এটি বাংলাদেশে ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের আরেকটি সাব-রুট স্থাপন এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক মালবাহী ও বিজি কন্টেননার ট্রেন পরিষেবা চালু করবে।এই রুটটি কন্টেইনার পরিবহনের ক্ষেত্রে গতি ও লোড সীমাবদ্ধতা থেকে মুক্ত হবে। সরকার ২০১৬ সালের মার্চ মাসে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণের অনুমোদন দেয় এবং এটি একটি ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসাবে তালিকাভুক্ত হয়।

  • বানারীপাড়ায় বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী শহীদ আ.রব সেরনিয়াবাতের জন্মদিন উদযাপন

    বানারীপাড়ায় বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী শহীদ আ.রব সেরনিয়াবাতের জন্মদিন উদযাপন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।।
    বানারীপাড়ায় বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী কৃষক কুলের নয়নের মনি আলহাজ্ব আব্দুর রব সেরনিয়াবাতের ১০২তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারমম্যান মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওযামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, দপ্তর সম্পাদক অধ্যাপক এমাম হোসেন,সদস্য রিয়াজুল ইসলাম রাজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন, উপজেলা যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর কায়েস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা প্রমুখ।#

  • স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

    স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জে নিজের স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সথে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার আদেশ দিয়েছেন।

    আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এই দন্ডাদেশ দেন। ওই আদালতের পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ‌।

    দন্ডপ্রাপ্ত নীলা আক্তার (৪০) মৃত নাজির হোসেন এর স্ত্রী এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। আগে থেকে কারাগারে ছিলেন নীলা। তাকে রায়ের দিন আদালতে হাজির করা হয়। আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন বিচারক। এর আগে স্বামীকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন নীলা আক্তার

    নিহতের ভাই জাহাঙ্গীর হোসেনের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার শহরের মাঠপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজির হোসেনের সাথে আসামি লীলা আক্তারের প্রায় ২৫ বছর আগে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাহাদের এক ছেলে নাইম (১৯) ও
    এক মেয়ে নূপুর (১৭) রয়েছে। বিয়ের পর হতে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়া তাদের বিরোধ চলে আসছিল। ২০১৫ সালের ২০ জুন রাত ৯ টার দিকে নীলা তার স্বামীর গৃহে স্বামী নাজিরকে মারধর করে। সে কারনে নাজির খাওয়া দাওয়া না করে তার দোচালা টিনের বসত ঘরের পাটাতনে উঠে শুয়ে থাকলে রাত সাড়ে ৯ টার দিকে বৈদ্যুতিক তার দিয়া গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে নাজিরকে হোসেনকে হত্যা করে স্ত্রী নীলা আক্তার। পরে নিহতের লাশের পাশে ৩২ ফুট লাল রঙের বৈদ্যুতিক তার পরে থাকতে দেখে নিহতের স্বজনরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

    এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই দন্ডাদেশ দেন।

    এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন আসামী নিলা আক্তার গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন।মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি নীলা আক্তারকে দোষিসাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

    সরকার পক্ষের বিজ্ঞ কৌশলী অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, আসামি নিলা আক্তার পূর্বেই আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

  • প্রেস ব্রিফিং এ ইমতিয়াজ হত্যার চাঞ্চল্যকর তথ্য জানালো মুন্সীগঞ্জ পুলিশ

    প্রেস ব্রিফিং এ ইমতিয়াজ হত্যার চাঞ্চল্যকর তথ্য জানালো মুন্সীগঞ্জ পুলিশ

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ প্রেস ব্রিফিং এ ইমতিয়াজ হত্যার চাঞ্চল্যকর তথ্য জানালো মুন্সীগঞ্জ পুলিশ, নির্দিষ্ট তথ্য না থাকার কারণেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিলো

    স্থপতি ইমতিয়াজ হত্যা মামলায় আসামী গ্রেফতার ও হত্যার বিবরণ নিয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ প্রেস ব্রিফিং করেছে।

    বুধবার (২৮ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রংমে বিকাল ৩ টায় পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম গত ৮ তারিখ ইমতিয়াজ নিখোজ হওয়া থেকে আজ ২৬ তারিখ আসামী গ্রেফতার করে জবানবন্দী নেয়া পর্যন্ত সম্পূর্ন ঘটনা তুলে ধরেন।

    কেনো পরিচয় থাকা সত্বেও বেওয়ারিশ হিসাবে দাফন করা হলো, এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, কলাবাগান থানার মিসিং রিপোর্ট জেলা পুলিশ পর্যন্ত না পৌছানোর কারনের মুলত লাশটি দাফন করা হয়েছিলো। তবে সকল ধরনের আইনি কার্যক্রম সম্পন্ন ও পুলিশ নিয়মিত মামলা রুজু করার পড়েই তার লাশ দাফন করা হয়েছিলো।

    পুলিশের তথ্যে আরো উঠে এসেছে ইমতিয়াজ হত্যায় ৫ জনের একটি চক্র জড়িত ছিলো। গত ২৬ তারিখ ডিএমপির ডিবি পুলিশ আসামী মুন্নাকে সিরাজগঞ্জ ও আনোয়ারকে ঢাকা থেকে ও ডিবি মুন্সীগঞ্জ মেঘ (হিজড়া) কে নারায়ণগঞ্জ থেকে আটক করে।

    সোমবার (২৭ মার্চ) বিকালে গ্রেফতারকৃত তিন আসামিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সন্ধ্যায় দোষ স্বীকার করে তৃতীয় লিঙ্গের এহসান ওরফে মেঘ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বাকি দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক রহিমা আক্তার।

    জবানবন্দী থেকে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে তাদের চক্রের সদস্য আরাফাত ইমতিয়াজকে তার কলাবাগানের বাসায় নিয়ে আসে, পরে চক্রের অন্যান্য সদস্যরা এসে ইমতিয়াজকে আপত্তিকর পরিস্থিতিতে ফেলে তাকে ভয় দেখায় এবং টাকা দাবী করে।

    ইমতিয়াজ টাকা দিতে অস্বীকার করলে এক পর্যায়ে কাঠের লাঠি দিয়ে আরাফাত তাকে আঘাত করে এবং এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এরপর কৌশলে মেঘের প্রাইভেটকারে করে ইমতিয়াজের লাশ মুন্সীগঞ্জের সিরাজদিখানের একটি ঝোপে ফেলে আসামীরা পালিয়ে যায়।

    উলে­খ্য, উদ্ধারের পর দিন আইনী প্রক্রিয়া শেষে লাশটি আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হয়। ৯ মার্চ বেওয়ারিশ হিসেবে লাশটি মুন্সীগঞ্জ পৌরসভা কবরস্থানে দাফন করা হয়।

    এ ঘটনায় সিরাজদিখান থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা হয়। ১০ দিন পর পরিবার জানতে পারে, ইমতিয়াজ মোহাম্মদ খুন হয়েছেন। সিরাজদিখানে যে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছে, তা ইমতিয়াজের। পরে আদালতের অনুমতিতে গত ২১ মার্চ মঙ্গলবার ওই লাশ কবর থেকে উঠিয়ে শনাক্ত করেন স্বজনেরা।