উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃ
নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র
৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা।
নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৩১ মার্চ) নড়াইল সদর উপজেলার পুরাতন বাস টার্মিনাল, রুপগঞ্জ বাজার, গোবরা বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স বিশ্বাস ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স আবু মোসা স্টোরকে ৫০০ টাকা, মেসার্স মোল্যা ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা, মেসার্স মামা ভাগ্নে ফল ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স লাবিয়া কসমেটিকসকে ২ হাজার টাকা, মেসার্স গোবরা মিষ্ঠান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স হাফিজুর স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স সেলিম স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স আব্দুল ওয়াহাব মিষ্ঠান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকাসহ মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে করে এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।
Author: desk
-

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা
-

নড়াইলের চাষিরা বলছে, অন্যান্য ফসলের তুলনায় গম চাষে খরচ বেশি
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের চাষিরা বলছেন, অন্যান্য ফসলের তুলনায় গম চাষে খরচ বেশি। এক সময় মাঠের পর মাঠজুরে গমের আবাদ হয়েছে নড়াইলে। তবে এখন আর সে চিত্র চোখে পড়ে না। সর্বনাশা ব্লাস্ট রোগের আবির্ভাব, বাজারদর কম, নাজুক সেচ ব্যবস্থাসহ নানা প্রতিকূলতায় এ জেলায় কমে যায় গম চাষ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সুত্রে জানা গেছে, এক সময় নড়াইল জেলায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। মাঝে ব্লাস্ট রোগের কারণে কৃষক ক্ষতিগ্রস্থ হয়। তখন গম চাষ কমে গেলেও এখন প্রতিবছরই বাড়ছে।
গত ২০২০ সালে জেলায় গমের আবাদ হয় ১৭৬৬ হেক্টর জমিতে। যা ২০২১ সালে বেড়ে ১৮৮৫ হেক্টরে পৌছায়। পরের বছর তা বেড়ে দাড়ায় ১৯৬০ হেক্টরে। আর এ বছর জেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০৮৫ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গমের আবাদ হয়েছে ২১২০ হেক্টর জমিতে।
নড়াইলের গম চাষিরা বলছেন, অন্যান্য ফসলের তুলনায় গম চাষে খরচ বেশি হয়। সেই অনুযায়ী বাজারে দাম পাওয়া যায় না। রোগ বালাই যাতে কম হয় সেজন্য গমের যত্ন নিতে হয় বেশি। তাছাড়াও সেচ ব্যবস্থা ভালো নয়। এসব কারণেই মূলত গমের চাষ কমে গেছে। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গম চাষে বাম্পার ফলন হবে। বাজারদরও এখন ভালো। দাম কমে না গেলে কৃষক লাভবান হবে।
তবে গত কয়েক বছর ধারাবাহিকভাবে গমের চাষ বাড়তে শুরু করেছে। জেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ হয়েছে। আবহওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন, গমে সেচের পরিমাণ কম লাগে। উচ্চ ফলনশীল বারি গম-৩২ ও ৩৩ এবং ডব্লিউএমআরআই-২ জাতের ব্যবহারে গমের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ফলন বৃদ্ধি পেয়েছে। গমের বাজার দামও আকাশচুম্বী। তাই মাঝে গমের আবাদ কমে গেলেও এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। -

র্যাব-১২’র অভিযানে নাটোরের বড়াইগ্রামে ৬৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলীম ও রুবেল আটক; মোটরসাইকেল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি
১। র্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় গত ৩০ মার্চ ২০২৩ তারিখ বিকাল ১৭:৫০ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন, রহিমের বটতলা হইতে রামাগাড়ী মুখী পাকা রাস্তার কালভার্ট এর উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৫০ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আঃ আলীম(৩৬), পিতা- মোঃ সাগর আলী, ২) মোঃ রুবেল হোসেন, পিতা-মোঃ আনছার আলী, উভয় সাং-ভাটোপারা(ভবানীপুর), থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে নাটোর জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
৩। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ নাটোর জেলার বড়াইগ্রামে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
প্রেস সংক্রান্ত তথ্যের জন্য ফোন করুন- ০১৭৭৭-৭১১২৪৩(মিডিয়া সেল)
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত…….
মোঃ মনিরুজ্জামান
সহকারি পুলিশ সুপার
মিডিয়া অফিসার
র্যাব- ১২, সিরাজগঞ্জ
মোবা-০১৭৭৭-৭১১২০৩
-

আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়া -গৌরনদী উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল (লখার মাটিয়া) গ্রামের নিজবাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। ইফতারপূর্বক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক কমিটি যুগ্ন-আহবায়ক আঃ মন্নান আকন, মাহাবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপি নেতা লুৎফর মোল্লা, আনোয়ার সাদদাত তোতা, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এ্যাডঃ জাহিদুল ইসলাম পান্না, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও পৌর ছাত্রদলের আহবায়ক মশিউর রহমানসহ প্রমুখ। ইফতারপূর্বক দোয়া-মিলাদ পরিচালনা করেন লখারমাটিয়া মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আসাদুজ্জামান।
-

বেতাগীতে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগ,থানায় মামলা
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে অপহরণের পর ১৪ বছর বয়েসী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।ফাঁদে ফেলে তাকে অপহরণ ও ধর্ষন করা হয়- এমন অভিযোগ এনে শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ওই শিশুর বাবা শারিরীক প্রতিবন্ধী মো: মকবুল হোসেন বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।মামলায় একমাত্র আসামি করা হয়েছে বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত: মতিউর রহমানের ছেলে ৫০ বছর বয়েসী মজিবুর রহমান খান। পেশায় তিনি শ্রমিক। এ তথ্য নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন।জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল ৫টায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে বেতাগী-–কচুয়া ফেরি ঘাট এলাকায় ডেকে অপহরণ করে অপহরণকারী মিজানুর রহমান খান বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডে তার বাড়িতে নিয়ে যায়। ৩২ ঘন্টাা আটক রেখে শিশুটিকে ধর্ষন করা হয়েছে এমনই আভিযোগ রয়েছে। গত ৩০ মার্চ মধ্য রাতে তাকে ছেড়ে দেওয়ার পর মধ্যরাতে কাওছার হোসেন নামে এক ব্যক্তি থানায় নিয়ে আসে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন শিশুটি সহ রাত সারে ১২ টায় ঘটনাস্থলে গিয়ে বাহির থেকে তালাবদ্ধ অপরাধীর ঘর চিহ্নিত করার পর তিনি পেছনের দরজা থেকে প্রবেশ করে শিশুটির পরিধানের জামাকাপড় (আলামত) উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুর বাবা বেতাগী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো: মকবুল হোসেন বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, আসামী পলাতক থাকায় এখন গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রচেষ্টা অব্যাহত রয়েছে। -

মুন্সীগঞ্জে ১০ টাকায় ইফতার বাজার
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
‘রমজানের আগেরদিন এক বাড়ি থেকে কিছু ইফতার সামগ্রী পেয়েছিলাম। মেয়ের নতুন বিয়ে হয়েছে তার শ্বশুর বাড়িতে ইফতার না দিলে মেয়ে ছোট হবে। পরে সেই ইফতার এবং আরো এক হাজার টাকা ঋণ করে ছোট মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার সামগ্রী দিয়ে এসেছি। তারপর থেকে প্রতিটি রোজায় শুধু পানি আর মুড়ি দিয়ে ইফতার করেছি। এখানে ১০ টাকায় ইফতার পেয়ে বাকি রমজানগুলো ভালো কাটবে। বাজারের ১০ টাকার একটি ব্যাগের দামে সাত প্রকার ইফতার সামগ্রী পেয়েছেন বলে জানান, পূর্বরাখি গ্রামের আয়শা বেগম (৪৫)।’
শুধু আয়শা নয় তাঁর মতো একই হাল লুৎফা বেগম, লাবনি আক্তার, রোকসনা বেগম, খোদেজা বেগম সহ অনেকের।
এদিকে রমজান মাসে ঘিরে ইফতার সামগ্রীর দাম যখন ঊর্ধ্বগতি, তখন নিম্ন আয়ের মানুষের জন্য দ্বিতীয়বারের মতো ১০ টাকায় ইফতার সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। এরআগে ১০ টাকায় গরুর মাংস ও ইফতার বাজার দিয়ে দেশব্যাপী আলোচনায় আসে এ সংগঠনটি।
গতকাল শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে ‘১০ টাকায় ইফতার বাজার’ নামক এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়। অস্থায়ী এই বাজার থেকে ১০ টাকার বিনিময়ে এক কেজি তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া ও মুড়িসহ ইফতারে ৭টি পণ্য কিনে নেন নিম্ন আয়ের ২১০টি পরিবার। এমন আয়োজনে অসহায় নিম্ন আয়ের মানুষের মুখে তৃপ্তির হাসি ফোটে।
সরেজমিনে দেখা যায়, অস্থায়ী এই বাজারের ভিন্ন ভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয়েছে তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া ও মুড়ি। অন্য সব বাজারের মতো নিম্ন আয়ের মানুষ পছন্দমতো পণ্য সংগ্রহ করছেন। তবে সেগুলোর দাম রাখা হচ্ছে মাত্র ১০ টাকা।
রাউৎভোগ এলাকার রোকসানা বেগম (৬০) বলেন, ‘পাশের বাড়ির একজন ছোলা-মুড়ি দিছিল। পাঁচ রোজায় সব শেষ হয়ে গেছে। পরে আর কিনে খাইতে পারি নাই। এহন ১০ টাকা দিয়া কত কিছু কিনে নিলাম। যা দিয়া বাকি রমজানগুলো কাটিয়ে দিতে পারমু।’
দিঘীরপাড় গ্রামের নাছিমা বেগম (৩৫) বলেন, ‘বাজারে যেখানে ১ লিটার তেলের দাম ১৯০ টাকা; সেখানে ৭টি পণ্য মাত্র ১০ টাকায় পেয়েছি। এখানে এসে মনে হলো বাপ-দাদার আমলের অল্প টাকায় আমরা বাজার থেকেই পণ্য নিচ্ছি। রোজার বাকি দিনগুলো ভালোভাবে কাটবে।’
সংগঠনে সদস্য রিয়া মনি বলেন, ‘ গত বছরের মতো এ বছরও আমরা ১০ টাকায় ইফতার বাজারের আয়োজন করেছি। এ বাজার থেকে নিম্নবিত্ত ২১০টি পরিবার বাজার করেন। তিনি আরও বলেন, আমরা চাইলে ইফতারসামগ্রীগুলো বিনা মূল্যে তাদের দেওয়া যেত। তবে আমাদের সংগঠনের সদস্যরা চান, তাঁরা সামান্য মূল্যে ক্রয় করুক। এতে তাঁদের আত্মসম্মান অক্ষুণ্ন থাকবে। পাশাপাশি বাজার থেকে ক্রয় করার মতো একটি অনুভূতি লাভ করবেন।’
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রিয়াদ হোসাইন বলেন, বর্তমান বাজারের অবস্থা বিবেচনা করে আমরা এই অস্থায়ী বাজারের আয়োজন করেছি। সংগঠনের সদস্যদের দান ও মাসিক চাঁদা দিয়ে বাজার পরিচালনা করা হচ্ছে। আমাদের পরিকল্পনা আরও বড় ছিল। তবে আর্থিক সংকটের কারণে কিছুটা সীমিত পরিসরে করা হচ্ছে। এই কাজটি দেখে যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় ও এগিয়ে আসে, সেটিই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।’
সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, ‘দ্বিতীয় বারের মতো এই বাজার থেকে দুই শতাধিক মানুষ সহায়তা পেয়েছেন। আমরা অসহায় মানুষের আগ্রহ ও তৃপ্তির হাসি দেখে আনন্দিত হয়েছি।’
-

পটিয়ায় নজির আহমেদ ফাউন্ডেশনের উদ্যােগে ২৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরন
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন ২৫০ অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। বিশেষ অতিথি ছিলেন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ মোরশেদ, ফাউন্ডেশনের মুখ্য সচিব ইউসুফ খাঁন, অর্থ সচিব নজরুল ইসলাম, যুবলীগ নেতা শাহজাহান কিবরিয়া, মোহাম্মদ টিপু, পটিয়া উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আতিকুর রহমান, ছাত্রনেতা মো: মারুফ প্রমুখ। -

শতবর্ষী বৃদ্ধার ৭ সন্তান, দায়িত্ব নিতে চাননা কেউ
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
শতবর্ষী বৃদ্ধা জরিনা বেগম। জীবনের শেষ প্রান্তে এসে অসহায় হয়ে পড়েছেন তিনি। সন্তানদের বোঝা এই বৃদ্ধার যেন মাথা গোজারও ঠায় নাই। ৩ মেয়ে এবং ৪ ছেলের কেউ দায়িত্ব নিতে চাননা তার।
জরিনা বেগমের বাড়ি পঞ্চগড় পৌর শহরের রৌশনাবাগ এলাকায়। তিনি সেখানকার মৃত বুধারু মোহাম্মদের স্ত্রী।
রৌশনাবাগে বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির বাইরে বস্তা বিছানো মাটিতে বসে কান্না করছেন বৃদ্ধা। তাকে ঘিরে রেখেছেন প্রতিবেশিরা। খবর পেয়ে সেখানে আসেন পৌর কাউন্সিলর আরিফ হোসেন।
স্থানীয়রা জানান, বৃদ্ধা জরিনা বেগমের স্বামী বুধারু মোহাম্মদ গত হয়েছেন ৪০ বছর আগে। তখন থেকেই তিনি সন্তানদের কাছে বোঝা হয়ে পড়েন। শারীরিক সক্ষমতা থাকাকালীন নিজেই নিজের মত চলতেন। বয়স বেড়ে গেছে আশ্রয় হয় মেয়ে রমিছা বেগমের ঘরে। এতদিন তার সঙ্গেই ছিলেন। সম্প্রতি রমিছা বেগম তার স্বামী তবিবর রহমানের সঙ্গে ঝগড়া করে কোথাও চলে যান। পরে বৃদ্ধার দেখভাল করার কেউ না থাকায় রমিছা বেগমের স্বামী তবিবর রহমান বৃদ্ধাকে ঘর থেকে বের করে দেন।
প্রতিবেশি হাসিবুল ইসলাম বলেন, বৃদ্ধা জরিনা বেগমের সন্তানেরা কেউ তার দেখভাল করেনা। প্রতিবেশিরা খোঁজ খবর নিতে গেলেও সহ্য করেননা তারা। ভাই-বোনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তারা তাদের মাকে এভাবে অবহেলা করছে।
বৃদ্ধার ছেলে আব্দুল জলিল বলেন, টানাপোরনের সংসার আমার। অল্প একটু জায়গায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকি। আমার মায়ের জন্য একটা ঘরের ব্যবস্থা করা গেলে তার দেখভাল করতে আমার আপত্তি নেই।
পৌর কাউন্সিলর আরিফ হোসেন বলেন, এই বৃদ্ধা সন্তানদের বোঝা হয়ে মানবেতর জীবন যাপন করছেন। কয়েকদিন আগেও এই বৃদ্ধাকে ঘর থেকে বের করে দেয় তার সন্তানেরা। আমি বৃদ্ধার ঘরের ব্যবস্থা করবো এই আশ্বাস দিয়ে কিছুদিনের জন্য তার ছেলেদের দেখভালের অনুরোধ করি। কিন্তু এক সপ্তাহ না পেরোতেই তারা তাদের বৃদ্ধা মাকে আবারও বের করে দেয়।
তিনি বলেন, আমি বৃদ্ধার সার্বিক খোঁজ খবর রাখছি। মেয়র মহোদয় এবং ইউএনও মহোদয়কেও বিষয়টি জানিয়েছি। বৃদ্ধার থাকার জন্য দ্রুত ঘরের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। -

গৌরনদীতে ১২ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদীতে দেশীয় চোলাই ১২লিটার মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের নিজ বাড়িতে বসে দেশীয় চোলাই মদ দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল খোকন দেওয়ান। গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাঘার গ্রামের মৃত.গনেশ চন্দ্র দেওয়ানের ছেলে মাদক ব্যবসায়ী খোকন দেওয়ানকে ১২লিটার দেশীয় চোলাই মদসহ এসআই মোঃ শাহজাহান গ্রেফতার করেন। এঘটনায় এসআই মোঃ শাহজাহান বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন যার। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খোকন দেওয়ানকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
-

বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি,আপনার পুলিশ আপনার পাশে
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
তথ্য দিন সেবা নিন,” বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি, আপনার পুলিশ আপনার পাশে ,এই স্লোগান কে বাস্তবায়নের লক্ষ্যে, অদ্য সাতকানিয়া থানার ০৭নং বিট( মাদার্শা ইউনিয়ন) মাদার্শা ইউনিয়ন পরিষদে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সমন্বয়ে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩১ মার্চ শুক্রবার বিকাল ৩টায় মাদার্শা ইউনিয়ন পরিষদের সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সাতকানিয়া) শিবলী নোমান, জনাব মো: শিবলী নোমান মহোদয়,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়নের সফল চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু নঈম মুহাম্মাদ সেলিম চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবুল ফয়েজ,এ অনুষ্ঠানে আরো ছাড়া উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার, মাদার্শা ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন, নুর আহমদ, আবুল হাসেম,আবু হানিফ, হারুন উর রশিদ,মুহাম্মদ নুরুল কবির, আহমদ হোসেন, কামাল উদ্দীন,এবং বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ সমাজ প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং সভায় মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম চৌধুরী,মাদার্শা ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি বক্তব্য রাখেন।উক্ত বিট পুলিশিং মত বিনিময় সভায় উপস্থিত কোমলমতী ছাত্র, অভিভাবক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মাদক, জঙ্গীবাদ, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী নির্যাতন অপরাধ প্রতিরোধে বিট পুলিশ/ থানা পুলিশ কে সহযোগিতা সহ সামাজিক প্রতিরোধের মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল সাতকানিয়া) দিকনির্দেশনা প্রদান করেন।