Author: desk

  • চেয়ারম্যান নুরুল আমিনসহ ২৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

    চেয়ারম্যান নুরুল আমিনসহ ২৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

    নাজিম উদ্দিন রানা।

    সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিনসহ ২৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।

    বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ী মো. সেলিম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। এতে ১০ দিনের মধ্যে দাবি করা দুই লাখ টাকা চাঁদা না দিলে সেলিমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

    বৃহস্পতিবার রাতে বাদীর আইনজীবী ইফতেখার ফয়সাল মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি আদালতের বিচারক আনোয়ার হোসেন আমলে নিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বিচারক।

    অভিযুক্ত অন্যরা হলেন- শিপন খলিফা, এম সজিব, রিয়াজ হোসেন, কাজী আল-আমিন, মোরশেদ আলম, আনোয়ার হোসেন বাবু, সাইফুল পাটওয়ারী, আমিরুল ইসলাম মিরন, ইসমাইল হোসেন, তাজু ভূঁইয়া, রাকিব হোসেন, আরাফাত হোসেন রিফাত, মো. জয়, মো. রিমন, মো. পিয়াস, মো. সৈকত, মো. শাওন ও অজ্ঞাতপরিচয় পাঁচজন। অভিযুক্তরা ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    মামলার বাদী সেলিম চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে ও অটোরিকশা ব্যবসায়ী। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব।

    এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি অভিযুক্তরা চন্দ্রগঞ্জ বাজারে সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠানে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় বিচারের জন্য গেলে সেলিমকে ধমক দিয়ে অভিযুক্তদের দাবি করা টাকা দিতে বলেন চেয়ারম্যান নুরুল আমিন। পরে ঘটনাটি স্থানীয় গণ্যমান্যদের জানালে অভিযুক্তরা সেলিমের ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

    গত ৫ এপ্রিল দুপুরে চন্দ্রগঞ্জ বাজারের যাত্রী ছাউনি এলাকায় নুরুল আমিনসহ অভিযুক্তরা সেলিমের পথরোধ করেন। এসময় তাদের দাবি করা দুই লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে সেলিমকে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে গলাটিপে তাকে হত্যার চেষ্টা করেন অভিযুক্তরা।

    এসময় তার পকেটে থাকা পাঁচ হাজার টাকা ও প্রায় ২৩ হাজার টাকা মূল্যের একটি মোবাইলফোন ছিনিয়ে নেন তারা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ১০ দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে ও ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করলে তারা সেলিমকে হত্যার পর মরদেহ গুমের হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন,সেলিম সিএনজি থেকে চাঁদা তোলে। সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। মামলায় ঘটনার যে সময় দেওয়া হয়েছে, তখন আমি পরিষদে ছিলাম। আমার কাছে সাক্ষ্য-প্রমাণ আছে। একটি চক্র সেলিমকে দিয়ে হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মামলা করিয়েছে।

    লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, আমি ঢাকায় ছিলাম। আদালতের নির্দেশনার কপি অফিসে এসেছে কী না জানা নেই। নির্দেশনার কপি হাতে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

  • জয়পুুরহাটের পাঁচবিবিতে ৩ ফসলি জমির মাটি কাটার হিড়িক

    জয়পুুরহাটের পাঁচবিবিতে ৩ ফসলি জমির মাটি কাটার হিড়িক

    স্টাফ রিপোর্টার নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। এতে মাটিবাহী ট্রলি, ট্রাক্টরের দাপটে ভাঙছে রাস্তাঘাট। ধুলোবালিতে হুমকিতে রয়েছে পরিবেশ-জনস্বাস্থ্য। এলাকা ঘুরে জানা গেছে, মাঠ থেকে আমন ধান ওঠার পরই, এমনকি জমিতে ফসল থাকা অবস্থায় ফসলি জমির মাটি কেটে ও বিক্রি শুরু করে দেয়া হচ্ছে। আর এ মাটি মেসি, ট্রক্টারে করেই নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। সেই সঙ্গে ভরাট করা হচ্ছে বসতবাড়ি, পুকুর ও ডোবা-নালা। মূলত কৃষিজমির মালিকদের আর্থিক সুবিধার টোপ দিয়ে বাধ্য করে মাটি খেকোরা। তাৎক্ষণিক নগদ টাকা হাতে পেয়ে আগামীর চিন্তা না করেই জমির টপ সয়েল বিক্রি করছেন কৃষকরা। আশপাশের জমির মাটি কেটে নেয়ায় অনেকেই আবার বাধ্য হয়ে নিজের জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। উপজেলার কাশিয়াবাড়ী, খিরাপাথার, পাকুরিয়া, উচাই, মহিপুর মোড়, নঁওদা, পাকুরতলী, পূর্ব করিয়াসহ বিভিন্ন এলাকার ৩ ফসলি মাঠ থেকে প্রতিদিন মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে।

    এসব এলাকায় যারা যে সব যন্ত্রযানে মাটিবহন করছে তাদের অনেকেই এসব যান চালানোর তেমন কোনো জ্ঞান নেই। এতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। উপজেলার প্রায় সব ইউনিয়ানের বিভিন্ন গ্রামে প্রতিদিন এমন চিত্র এলাকাবাসীর চোখে পড়লেও প্রশাসন যেন দেখছেই না। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ৮-১০ ফুট গভীর করে মাটি কেটে নেয়ার ফলে পাশের জমিগুলো ভেঙে পড়ছে। ফলে ওই জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। এতে দিন দিন বাড়ছে অনাবাদি জমির পরিমাণ। স্থানীয় আসাদ, তছির, ছানোয়ার, সুভ্রসহ কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের ম্যানেজ করে মাটি ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফসলি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামরা করছেন সচেতন উপজেলাবাসী।

    এবিষয়ে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান বলেন, ফসলি জমির মাটি কাটা নিষেধ। কৃষি জমির উপরিভাগের মাট কাটলে জমি তার উর্বরতা হারায়। আর গভীর করে কাটলে স্থায়ী ক্ষতি হয়।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ আফজাল রাজন জানান, যদি কেউ ফসলি জমির মাটি কাটে তাহলে দেখে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • চাকরি দেয়ার নামে প্রতারনা নেতার বিরুদ্ধে মানববন্ধন

    চাকরি দেয়ার নামে প্রতারনা নেতার বিরুদ্ধে মানববন্ধন

    রফিকুল ইসলাম,
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে আওয়ামী লীগ নেতার দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

    শুক্রবার দুপুরে বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সান্টুর বিরুদ্ধে এহাকিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
    এসময় এলাকার শত শত মানুষ ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, হেলাল উদ্দিন সান্টু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও সেচ্ছাচারিতা করে আসছে। সরকারি ঘর, টিউবওয়েল ও চাকরির দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি ধামকি মারধর এবং মামলা দিয়ে হয়রানি করেন। ভুক্তভোগীরা দল থেকে সান্টুর বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

    সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগ নেতা রিশাদ হাওলাদার, কামাল খান, বড়বাইশদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ সভাপতি জাহিদ হাওলাদার।

    বড়বাইশদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা রিশাদ হাওলাদার জানান, এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস ও সরকারি বিভিন্ন সহযোগীতা দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে হেলাল উদ্দিন সান্টু হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকা ফেরত চাইতে গেলে বিভিন্নভাবে হুমকিধামকি দেয়। এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক নিয়োগের নামে লাখ লাখ টাকা বানিজ্যি করেছে। দলের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিয়ে নানা অনিয়ম ও দূর্নীতি করে চলছেন সে। এছাড়াও বিদ্যালয়ের সামনের প্রতি দোকান থেকে ৫ থেকে ১০ হাজার টাকা করে প্রতি মাসে চাঁদা দিতে হচ্ছে তাকে।
    ভুক্তভোগী কামাল খান বলেন, সরকারি টিউবওয়েল দেয়ার কথা বলে আমার কাছ থেকে দুই বছর আগে ২২ হাজার টাকা নেয় সান্টু। কিন্তু আজ পর্যন্ত টিউবওয়েল দেয়নি। টাকা চাইতে গেলে টাকাও ফেরত দেয় না। উল্টো হুমকি ধামকি দেয়। আমরা তার বিচার চাই।

    ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী জুয়েল রানা বলেন, হেলাল উদ্দিন সান্টুর চাঁদাবাজি, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। আমি তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলায়, আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। যার রেকর্ড আমার কাছে আছে।
    ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন, বড় বাইশদিয়া এহাকিম মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়ার কথা বলে আমার কাছ থেকে আড়াই লাখ টাকা নেয় সান্টু। পরে আমাকে আর চাকরি দেয় নাই। চাকরি দিয়েছে অন্য একজনকে।

  • ময়মনসিংহে ৬০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক,মোটরসাইকেল জব্দ

    ময়মনসিংহে ৬০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক,মোটরসাইকেল জব্দ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে ৬০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে
    কোতোয়ালী মডেল থানা পুলিশ।

    বৃহস্পতিবার রাতে মোটর সাইকেলে অভিনব কায়দায় এসব মাদক দ্রব্য নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করেছে।

    জানা গেছে, ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই মিনহাজ,এসআই নিরুপম নাগ,এএসআই সুজন সাহা, কনস্টেবল জোবায়েদ হোসেন কং মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন চেকিংয়ের সময় অত্র থানাধীন চকছত্রপুর গুদারাঘাট অবস্থান করে চেকপোষ্ট করা কালীন সময়ে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রীকে যাওয়ার সময় মোটরসাইকেল দাঁড়ানোর সংকেত দেয়। পরবর্তী তাদের চেক করা হলে বাদল চৌধুরী ওরফে টুন্ডা বাদল (৫৫) রুমা আকার ইতি (২৫), কাছ থেকে ও অভিনব কায়দায় মটর সাইকেলের সীটের নিচে ও তেলের ট্যাংকির নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানায় এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

  • মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় কোলাগাঁও ইউনিয়নে দোয়া মাহফিল

    মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় কোলাগাঁও ইউনিয়নে দোয়া মাহফিল

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল শুক্রবার (৭ই এপ্রিল) বাদে মাগরিব পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

    এতে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, মাওলানা জয়নাল আবেদিন, শাহ্জাদা হাজী মাহবুব আলম গরিবী, আবু তাহের, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ শফি, মোহাম্মদ নাসির, আবদুল রহিম, মোহাম্মদ নাজিম উদ্দিন, আবদুল আজিজ, মোহাম্মদ আরমান প্রমূখ।

    পটিয়ার গণমানুষের নেতা মুহাম্মদ বদিউল আলম এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদিন।

  • রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির অফিস ভাংচুর

    রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির অফিস ভাংচুর

    পটুয়াখালী প্রতিনিধি।

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে শুক্রবার রাত আনুমানিক ৯ টার সময় উপজেলার বাহেরচর বাজার নতুন ব্রীজ সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    এ নিয়ে বিএনপি নেতারা বলেন, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়েছে। এসময় চেয়ার-টেবিল ভাঙচুরসহ দলীয় নেতাদের ছবিও ছিঁড়ে ফেলা হয়েছে।

    উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর বলেন, আগামী শনিবার কেন্দ্র ঘোষিত গণ-অবস্থান কর্মসূচির ঘোষনা রয়েছে। এই কর্মসূচি বানচাল করতে রাতের আঁধারে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা অফিসে অতর্কিত হামলা চালিয়েছে। হামলার নেতৃত্বে ছিলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।এরপরে ও তারা শনিবারের কর্মসূচি পালন করবেন বলে জানান।

    এদিকে রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল বলেন, এবিষয়ে আমাদের কিছুই জানা নেই। অন্য দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, ছাত্রলীগের কোন কর্মী হামলা ভাংচুর করেনি, অভিযোগটি সম্পুর্ন মিথ্যে ও ভিত্তিহীন। মিথ্যা ও গুজব ছড়ানোটাই মুলত বিএনপির কাজ।

    এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার বলেন, আমাদের থানায় এধরনের কোন অভিযোগ হয়নি, এব্যাপারে কোন কিছুই জানা নেই বলে জানান তিনি।

  • গৌরনদী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    গৌরনদী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    পবিত্র মাহে রমজান উপলক্ষে গৌরনদী প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান দিপের সভাপতিত্বে ৭ এপ্রিল শুক্রবার গৌরনদী প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ।এ সময় প্রধান অতিথি বলেন রমজান একটি পবিত্র মাস এটি সিয়াম সাধনার মাস, এ মাসে আল্লহ পাক মমিনের সকল পাপাচার মাফ করেন, রমজান একটি সার্বজনীন কল্যাণ মূলক মাস। এ মাসের মতো উন্নত মাস আর নেই। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে তাকওয়া অর্জনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান,
    গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম রসুল মোল্লা, ক্যাথলিক মিশন ফাদার রিংকু গোমেজ, এ্যাডভোকেট সেকেন্দার আলী সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টি, পৌর আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, গৌরনদী পল্লীবিদ্যুৎ সমিতি (২) ডি.জি.এম জুলফিকার হায়দার চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান, গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জুবায়ের হোসেন সান্টু, এনামুল হক মিঠু সহ সভাপতি গৌরনদী উপজেলা যুবলীগ। গৌরনদী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পদক মোঃ রাতুল শরীফ, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ মিলন খলিফা, সরকারি গৌরনদী পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ্, সহকারি শিক্ষক মোঃ বাদশা সিকদার, শক্তি বিশ্বাস, সরকারি গৌরনদী মসজিদের পেস ইমাম মহিউদ্দিন খান, বাসস্ট্যান্ড মসজিদের পেস ইমাম ইসমাইল হোসেন, গৌরনদী ক্লিনিক এ্যাসোসিয়েন উপদেষ্ঠা মোঃ হেদায়েত উল্লাহ, সভাপতি মোঃ ওহাব সিকদার ও সাধারণ সম্পাক মোঃ সাজ্জাদ হোসেন বাবুল, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আকাশ মাহমুদ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিক ওমর আলী সানি, মোঃ শামীম হোসেন, গৌরনদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক উত্তম দাস, গৌরনদী প্রেসক্লাব সাবেক সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক সঞ্জয়পাল, গৌরনদী উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি খোকন আহমেদ হীরা, এশিয়ান টিভি গৌরনদী প্রতিনিধি মোঃ জসিম আহম্মেদ, মাই টিভি প্রতিনিধি গিয়াস উদ্দিন, আনন্দ টিভি প্রতিনিধি কাজী আল আমিন, খন্দকার আবু সাঈদ, মোঃ ফারুক মোল্লা, মোঃ বেল্লাল, সৈয়দ নকিব উদ্দিন, মোঃ আমিন মোল্লা, জামিল আহম্মেদ, ফটো সাংবাদিক মোঃ হাসান, গৌরনদী উপজেলা রিপোর্টার ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ লিটন খান, মোঃ মনির হোসেন, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পদক মোঃ ফারহান হোসেন নান্নু, লিটন হোসেন, আব্দুল্লাহ নোমান, মোঃ মেহেদী হাসান, জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুন, শেখ রায়হান শাওন, মোঃ ইয়াদুল ইসলাম, সোহাগ দাস, মোঃ বেল্লাল হোসেন, মোঃ রনি কাজী, মোঃ নাসির উদ্দিন, নারগীস আক্তার, জান্নাত আরা রাখি, ফেরদৌস আরা রীতু প্রমূখ

  • ৩০০ বোতল ফেনসিডিলসহ একই পরিবারের ৩ মাদক কারবারি আটক

    ৩০০ বোতল ফেনসিডিলসহ একই পরিবারের ৩ মাদক কারবারি আটক

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    রেব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক বিশেষ অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর এলাকা হতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ একই পরিবারের ০৩ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।

    বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে রেব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
    গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে রেব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে সংস্থাটির ধারনা।
    নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে রেব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত কাল বৃহস্পতিবার ০৬ এপ্রিল ২০২৩ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিল’সহ একই পরিবারের তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর গ্রামের মৃত লাল মিয়া এর ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৬২), গ্রেফতারকৃত ০১ নং আসামীর স্ত্রী আছমা বেগম (৪২) এবং ৩নং তার ছেলে মোঃ হোসেন (১৯)।
    প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে আসামি গন।
    আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের পুরো পরিবারই মাদক ক্রয়-বিক্রয়, সরাবরাহের সাথে সরাসরিভাবে জড়িত। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
    মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে রেবের অভিযান অব্যাহত থাকবে বলে রেবের অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান

  • লালমনিরহাটে ডাবুসহ দুইজন জুয়াড়ু গ্রেফতার

    লালমনিরহাটে ডাবুসহ দুইজন জুয়াড়ু গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে কুলাঘাট ইউনিয়ন হইতে জুয়ার আসর হইতে জুয়া (ডাবু ) খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ০২ জন জুয়াড়ু কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে লালমনিরহাট সদর থানাধীন ২নং কুলাঘাট ইউনিয়নের বাড়ীবনমালি মৌজাস্থ রত্মাই নদীর পরিত্যাক্ত সুইচ গেটের দক্ষিণ পার্শ্বে জনৈক ঢাড্ডু মিয়ার বাড়ীর ৫০ গজ উত্তর পার্শ্বে রত্মাই নদীর পাড়ে বাধের উপর জুয়া (ডাবু) খেলা অবস্থায় ডাবু খেলার সরঞ্জামাদিসহ ০২ জন জুয়াড়ুকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত জুয়ারু আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় মামলা নং-১০, ধারা – ¾, The Public Gambling Act,1867 রুজু করা হয়।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে ২নং কুলাঘাট ইউনিয়নের বাড়ীবনমালি মৌজাস্থ রত্মাই নদীর পরিত্যাক্ত সুইচ গেটের দক্ষিণ পার্শ্বে হইতে জুয়ার আসর হইতে জুয়া (ডাবু ) খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ০২ জন জুয়াড়ু গ্রেফার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    হাসমত উল্লাহ।।

  • কোটালিপাড়ায় পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল গণভবনে প্রধানমন্ত্রী’র হাতে

    কোটালিপাড়ায় পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল গণভবনে প্রধানমন্ত্রী’র হাতে

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)ঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদন করা শাকসবজি এবং ফলমূল গণভবনে আনা হয়। বুধবার (৫ এপ্রিল ২০২৩ইং) তারিখ গণভবনে পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এইসব শাকসবটি ও ফলমূল নিজে হাতে নিয়ে দেখছিলেন এই মমতাময়ী মা শেখ হাসিনা।
    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার উক্ত শাকসবজি ও ফলমূলগুলোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব তথ্য জানান। শাকসবজি ও ফলমূলগুলো সেখানে আনা হলে পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মমতাময়ী মা’য়ের কয়েকটি ছবিও পোস্ট করা হয়। তিনি ক্যাপশনে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ০৫ এপ্রিল ২০২৩ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর নেয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি এবং ফলমূল গণভবনে আনা হলে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন”।
    এর আগে গত ৭জানুয়ারি ২০২৩ইং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুরের বিলে পৈতিক জমি পরিদর্শন করেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। জলাভূমির অন্তর্গত এ অ লের জমিগুলো বছরের ১২মাসের মধ্যে ৭ থেকে ৮মাসই পানির নিচে পড়ে থাকতে দেখা যায়। সেখানে ভাসমান বেডে শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদন করে জমিগুলো চাষযোগ্য করার জন্য নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথায় আছে যে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগ। সবাই যদি পতিত জমিগুলোতে এমন শাকসবজি ও ফলমূল আবাদ করি তা হলে দেশের জনগণের জন্য ভালো হবে।