উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার একজন। নড়াইলে ১১৬ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ রহমত আলী (২৩) নড়াইল সদর উপজেলার গোপালপুর গ্রামের বাবুল শেখের পুত্র। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২১ এপ্রিল) সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানাধীন কুলাইগাছি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
Author: desk
-

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
-

গোদাগাড়ীর বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
মোঃ হায়দার আলী রাজশাহী থেকে।।সারা দেশের মত রাজশাহীর গোদাগাড়ীতে হাজারো মুসল্লির অংশগ্রহনে বিভিন্ন ইদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭ টায় থেকে ৮ টার মধ্যে এসব জামাত অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী বারুইপাড়া রেলবাজার ইদগাহে অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মাওলানা আনারুল ইসলাম। এ সময় মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা সাইদুর রহমান। ঈদের জামায়াত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করা হয়েছে। যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে।
নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। গত দুই বছর করোনার বিধিনিষেধ না থাকায় পরস্পরের সঙ্গে কোলাকুলি এবং হাতে হাত মেলাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। তারা বলেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ে। বিশেষ করে তাপপ্রবাহ থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে আকুতি জানানো হয়।ঈদুল ফিতরকে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করার পাশাপাশি আমাদের উচিত হবে ঈদের সাথে সংশ্লিষ্ট শরয়ী বিধান মেনে চলা ও শিষ্টচারিতা রক্ষা করা। সংক্ষেপে ঈদের সে শরয়ী বিষয়গুলো নিচে তুলে ধরেন তিনি।
এক: ঈদের আগের দিন সূর্যাস্ত থেকে শুরু করে ঈদের সালাত আদায় করা পর্যন্ত তাকবীর তথা ‘আল্লাহু আকবর’’ বলতে থাকা। এ হচ্ছে বিশ্ববাসীর সামনে মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব তুলে ধরা। আল্লাহ তা‘আলা বলেন: ‘‘আর যাতে তোমরা সংখ্যাপূর্ণ কর এবং তিনি যে তোমাদেরকে হিদায়াত দিয়েছেন তার জন্য ‘আল্লাহ মহান’ বলে ঘোষণা দাও এবং যাতে তোমরা শোকর কর।’’ [সূরা আল- বাকারাহঃ ১৮৫] তাকবীরের শব্দগুলো হল: ‘‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।’’ পুরুষরা মসজিদে, বাজারে ও ঘরে এ তাকবীর ধ্বনি জোরে দিতে থাকবে। আর মহিলারা তাকবীর বলবে আস্তে।
দুই: যাকাতুল ফিতর প্রদান করা, রোযাদারের যে ভুল-বিভ্রান্তি ও পাপ হয়েছে তা মোচন করার জন্য এবং মিসকীনদের খাদ্য যোগানের উদ্দেশ্যে যাকাতুল ফিতর দেয়ার বিধান দেয়া হয়েছে। যাকাতুল ফিতর ঈদের একদিন বা দুইদিন আগেও দেয়া যায়। তবে সালাতুল ঈদের পর পর্যন্ত বিলম্ব করা যাবে না, আগেই আদায় করতে হবে।
তিন: ঈদের দিন সকালে গোসল করা ও সুন্দর পোষাক পরিধান করা এবং ঈদের সালাতে যাওয়ার প্রাক্কালে পুরুষদের খোশবু ব্যবহার করা উত্তম। মেয়েদের জন্যও সুন্নাত হলো পর্দার সাথে ও খোশবু ব্যবহার না করে ঈদগাহে এসে ঈদের আনন্দ ও সালাতে শরীক হওয়া।
চার: ঈদগাহে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে তিনটি বা পাঁচটি করে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া।পাঁচ: ঈদের জামাতে শামিল হওয়া এবং পুরো খুতবা শোনা। ইমাম ইবনু তাইমিয়া সহ আরো অনেক মুহাক্কিক আলেমের মতে ঈদের সালাত ওয়াজিব, কোন ওজর ছাড়া ত্যাগ করা যাবে না। এমনকি হায়েযরতা মহিলাগণ পর্যন্ত ঈদগাহে আসবেন এবং সালাতে অংশ না নিয়ে একপ্রান্তে অবস্থান করবেন।ছয়: রাসূলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফেরা।সাত: ঈদের অভিভাদন জানাতে গিয়ে, ‘‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা’’ অর্থাৎ ‘আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন’ বলা ভাল। এছাড়া সুন্দর সুন্দর দোয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করাতে কোন অসুবিধা নেই। বরং এতে পারস্পারিক সম্পর্ক অনেক মধুর হয়ে উঠে।
আট: ঈদ উৎসবকে উপলক্ষ করে সকল প্রকার পাপাচার ও অশ্লীলতায় নিমজ্জিত হওয়া থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করা। সর্বশেষে বলবো- সিয়াম সাধানার পবিত্র মাস রামাদানুল মুবারক ছিল মূলত: আমাদের জন্য তাকওয়া অর্জনের প্রশিক্ষণ লাভের মাস, সর্বপ্রকার ইবাদাতে অভ্যস্থ হওয়ার মাস, ঈমান মযবুত করার মাস, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে মহান চরিত্রে বিভূষিত হওয়ার মাস, কুরানের মর্ম উপলব্ধি করে জীবনের সর্বক্ষেত্রে কুরআনমুখী হওয়ার মাস, মুসলিম জাতির জেগে উঠার মাস এবং সকল প্রকার অনাহুত শক্তির বলয় থেকে মুক্ত হয়ে হক প্রতিষ্ঠার প্রতিজ্ঞাকে সুদৃঢ় করার মাস। একটি মাস ধরে আমরা যারা নিজেদেরকে এভাবে প্রস্তুত করেছি, মাসটি অতিবাহিত হওয়ার সাথে সাথে যদি তা ভুলে যাই এবং আল্লাহর ইবাদাত ও আনুগত্য থেকে দুরে সরে যাই, তাহলে তা কুতটুকু সঙ্গত হবে? মূলত: যারা ভাবে যে, রমাদান মাসে ইবাদাত করাই যথেষ্ট, তাদের সে ভাবনা অসঙ্গত ও ভুল। এদিকে ইঙ্গিত করে এক মুসলিম মনিষী বলেছিলেন: ‘‘সে সকল ব্যক্তিবর্গ কতই না মন্দ, যারা রামাদান ছাড়া আল্লাহকে চেনে না।’’ তাছাড়া আল্লাহ পবিত্র কুরআনে বলেন: ‘‘মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদাত করতে থাক’’। [সূরা আল-হিজর:৯৯]মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল, সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করে অনুরুপ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে, মাদারপুর ইদগাহে, মহিশালবাড়ী পুরাতন জামে মসজিদে, হেলিপ্যাড মাঠে, গোদাগাড়ী উপজেলা মাঠে, চাঁইপাড়া হানাফিয়া ইদগাহে, পিরিজপুর ইদগাহে, রাজবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠসহ গোদাগাড়ী উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -

র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে সলঙ্গায় ২,৯৩৮ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এর ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ২২/০৪/২০২৩ তারিখ সকাল ১০.৫০ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া টু ঢাকা গামী মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামস্থ মহাসড়র সংলগ্ন পরিত্যক্ত ময়দার মিলের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে নেশাজাতীয় ২,৯৩৮ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং নগদ ২৪,০০ টাকা জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আঃ মান্নান(৭০), পিতা-মৃত ইব্রাহিম, সাং-বলাখাল শ্রী নারায়নপুর, থানা-হাজীগঞ্জ , জেলা-চাঁদপুর ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার দায়ের করত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিত…….
মোঃ আবুল হাশেম সবুজ
লেফটেন্যান্ট কমান্ডার বিএন
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার
সিপিএসসি, সিরাজগঞ্জ,র্যাব-১২
মোবা-০১৭৭৭-৭১১২৫৮
-

বেতাগীতে দুই জনকে কুপিয়ে জখম ১ জনের পা বিচ্ছিন্ন
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে দুইজনকে কুপিয়ে যখমের ঘটনা ঘটেছে। ফিরোজ মৃধা (৫৫)কে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে ও শিল্পী বেগম (৩৫)কে কুপিয়ে মাথায় জখম করা হয়েছে। ফিরোজ মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফিরোজ ওই এলাকার খবির মৃধার ছেলে ও এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের সমর্থক। আর শিল্পী বেগম প্রতিপক্ষের হাতে খুন হওয়া সাবেক ইউপি সদস্য আনাউল ইসলাম টিটুর স্ত্রী ও টিটু হত্যা মামলার বাদী।
পূর্ব শত্রুতার জেরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের সমার্থকরা ফিরোজকে এবং টিটু হত্যা মামলা উত্তোলনের জন্য প্রতিপক্ষরা একে আপরকে কুপিয়ে যখম করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১) এপ্রিল) ইফতারির পূর্ব মূহুর্তে ওই ইউনিয়নের ভোড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ফিরোজ মৃধাকে উদ্ধার করে বরগুনা জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিল্পী বেগমকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বরগুনা জেলা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে হামলায় আহত ফিরোজ মৃধাকে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বরগুনা জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তার পায়ে কোপের চিহ্ন রয়েছে। তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন জানান চিকিৎসকরা। দইু’পা ও ডান হাতে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে । বাম পায়ের অবস্থা খুবই গুরুত্ব। ধারালো অস্ত্রের দুই পায়েরর হাড় কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলা জড়িতদের গ্রেফতারের ওই এলাকায় অভিযান চালাচ্ছে।
-

রাউজানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব বিকাশ দাশ গুপ্তের মা আর নেই
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
চট্রগ্রাম রাউজান পৌরসভা ৬নং ওয়ার্ডের ছেমরী সওদাগরের বাড়ির স্বর্গীয় সতিন্দ্র লাল দাশরে স্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিকাশ দাশ গুপ্তের মা আর নেই। পারিবারিক সুত্রে জানা যায় স্বর্গীয় রেভা দাশ শারীরিক অসুস্থ হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত ১৪ এপ্রিল রোজ শুক্রবার ঢাকা থেকে নিয়ে এসে চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ভর্তি করেন। চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল স্বর্গীয় রেভা দাশ (৭৭) ব্রেন স্ট্রোক করে বিকাল ৪ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম মেডিকেল হতে রাউজান নিজ বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানান ছেলে বিকাশ দাশ গুপ্তা। মৃত্যুকালে পরিবারের এক ছেলে ও দুই মেয়ে কে রেখে গেলেন। এদিকে স্বর্গীয় রেভা দাশের মৃত্যুতে গভীর ভাবে শোক করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। -

ছেলের জন্মদিনে শিক্ষার্থীদের ডেকে আনায় মুসিবতে পড়েছেন শিক্ষক
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
ছেলের জন্মদিনে ও ইফতার উপলক্ষে দুই ছাত্রীসহ নিজের স্নেহভাজন কয়েকজন শিক্ষার্থীকে বাসায় ডেকে আনায় বেকায়দায় পড়েছেন শিক্ষক ফজলে রাব্বী। এ ঘটনায় তার বিরুদ্ধে তোলা হয়েছে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে করা হয়েছে তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত, গঠন হয়েছে একটা তদন্ত কমিটি।
এদিকে শিক্ষকের বাসায় যাওয়া শিক্ষার্থীরা বলেছেন, শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি। এ অভিযোগ মিথ্যা। তাকে ফাঁসাতে এ অভিযোগ। তারা পৃথক পৃথকভাবে নিজের স্থান থেকে বরখাস্ত প্রত্যাহারের দাবি জানান।
ঘটনাটি ভাউলাগঞ্জ দারুচ্ছালাম নেছারিয়া আলিম মাদ্রাসার। অভিযুক্ত সেখানে বিজ্ঞান বিভাগে সহকারি শিক্ষক পদে কর্মরত।
জানা যায়, বুধবার (১২ এপ্রিল) ফজলে রাব্বী প্রধান ইফতারি ও ছেলের জন্মদিনের দাওয়াত দিয়েছিল ওই শিক্ষার্থীদের। আনুষ্ঠানিকতা শেষ হতে রাত হয়, তাই তারা শিক্ষকের বাসাতেই অবস্থান করে। পরদিন দুই ছাত্রীকে বাসায় পৌছে দেওয়া হয়।
এদিকে এ ঘটনার পর ১৫ এপ্রিল মাদ্রাসাটির অধ্যক্ষের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দেয় ওই দুই ছাত্রীর মধ্যে একজন। এ নিয়ে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থতি সৃষ্টি করে এলাকার কিছু যুবক। এরপরই অভিযুক্ত শিক্ষককে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়।
অভিযোগকারী জানায়, ‘স্যার আমার ক্ষতি করে নাই, মাদ্রাসায় অনেকের সাথে খারাপ ব্যবহার করেছে,আমার সাথেও খারাপ ব্যবহার করতে পারে। তাই আমি অভিযোগ করেছি।’
অভিযুক্ত শিক্ষক ফজলে রাব্বী প্রধান বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। আমি শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেই তাদের আমার বাসায় আমন্ত্রণ জানিয়েছিলাম।
মাদ্রাসাটির অধ্যক্ষ মো.আজিবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তদন্তের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আমার কাছেও মনে হচ্ছে ওই ছাত্রীর অভিযোগ ভিত্তিহীন।
-

পবিত্র ঈদুল ফিতর-২০২৩ এর নামাজ আদায় করলেন পুলিশ সুপার নীলফামারী
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি ঃ
শনিবার ২২ এপ্রিল ২০২৩ সকাল ০৮ঃ৩০ মিনিটে পুলিশ লাইন্স, নীলফামারী ড্রিল শেডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ।এ সময় পুলিশ সুপার তখনও উপস্থিত সম্মানিত মুসল্লিদের উদ্দেশে অভিব্যাক্তি প্রকাশ করে বলেন ঈদ প্রকৃত পক্ষে ধনী-দরিদ্র, বৃদ্ধ-শিশু সকল মানুষের জন্য বয়ে আনে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। তাই ঈদ আনন্দ সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়, যা সর্বস্তরের মানুষের ভালোবাসার বন্ধন অটুট রাখে।
তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আরও বলেন ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একযোগে কাজ করার মাধ্যমে সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক, এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
সকল শহীদদের স্মরণে ও বিশ্ব শান্তি কল্পে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নামাজ শেষ হয়। নামাজ শেষে পুলিশ সুপার উপস্থিত মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
পবিত্র ঈদুল ফিতরের নামাজে আরও উপস্থিত ছিলেন জনাব আমিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, জনাব মোস্তফা মঞ্জুর পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল), নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নীলফামারী; নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সসহ স্থানীয় মুসল্লিগণ।
-

আমি নেতা হতে চাই না, আপনাদের ভাই-ভাতিজা হয়ে থাকতে চাই-তারাকান্দায় নজরুল ইসলাম নয়ন
তারাকান্দা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম নয়ন বলেছেন, আমি নেতা হতে চাই না, আমি সবার নজরুল ভাই,চাচা-ভাতিজা হয়ে থাকতে চাই। কোনো অনুষ্ঠানে গেলে আমাকে বড় চেয়ারে বসতে দিলে আমি সেটা সরিয়ে ফেলি। আমার পাশে আমার মুরব্বিদের রেখে আমি বড় চেয়ারে বসতে পারি না। আমি যতদিন বাঁচব, মুরব্বিদের সম্মান করে যাব।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। আমাদের এলাকার সাংসদ মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে এ সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। সবাইকে আশ্রয়ণের ঘর দিয়ে তারাকান্দা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
শনিবার (২২এপ্রিল) উপজেলার ঐতিহ্যবাহী হরিয়াগাই ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পুর্বে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বক্তব্য প্রদান কালে নজরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।
এসময় তিনি মুসল্লীদের ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজগঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন।একমাস সিয়াম সাধনার মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান।
নজরুল ইসলাম নয়ন বলেন- ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়।দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক ও সামাজিক জীবনে আনন্দ ও সম্প্রীতির বড়ই অভাব।ব্যক্তিগত,সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্হাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যানকর। আর আমি সেই ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্হাপন করতেই আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আবারও ভাইস চেয়ারম্যান পদে আপনাদের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করছি।
-

মোংলায় ঈদুল ফিতর পালিত, ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করার প্রত্যাশা
বায়জিদ হোসেন, মোংলা:
মোংলায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মোংলা পৌর কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা তৈয়বুর রহমান। এ ময়দানেই ঈদের নামাজ আদায় করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনীতিক, জন প্রতিনিধি সহ সর্বস্তরের মুসল্লি। এ সময় পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান ও পৌর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। পৌর মেয়র শেখ আব্দুর রহমান বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বেরসকলমানুষেরসুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। মেয়র সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। এরপর একই জায়গায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এছাড়াও পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক ঈদগাহ এবং মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। ‘বালা মুসিবত’ থেকে সুরক্ষা চাওয়া হয় আল্লাহর কাছে। সারা বিশ্বের মুসলিমদের শান্তি কামনার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে তাদের জন্যও আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়। কোভিড মহামারির কারণে গত তিন বছর ঈদ জামাতেও ছিল করোনা নিয়ে বিধির কড়াকড়ি। ঈদ জামাতে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল। কোলাকুলিতেও ছিল মানা। এবার ঈদ জামাত ফিরেছে পুরনো মেজাজে। নামাজ শেষে কোলাকুলি আর মোসাফাহা করেন সবাই। -

মালদ্বীপে প্রবাসীদের ঈদ পুনর্মিলন উদযাপন
মোঃ আবদুল্লাহ কাদের,মালদ্বীপ থেকে ঃ- সাগর কন্যা দ্বীপ রাস্ট্র মালদ্বীপে আওয়ামী যুবলীগের উদ্যোগ ঈদ পূর্ণ মিলয়ন উদযাপিত হয়েছে, দেশ প্রবাসের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে। পবিত্র ঈদুল ফিতর মিলয়াতন অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি… মোঃ সামির ওসমান,. মোহাম্মদ কিরন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি…ওয়াসিম আকরাম হৃদয়, সহ সভাপতি..মোহাম্মদ .মির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক.. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক… সাইফুল ইসলাম বাবলু,প্রচার সম্পাদক…. মোঃ মনির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক… কবির হোসেন জয়,দপ্তর সম্পাদক…. ইমাম হোসেন,মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক.. . মেহেদী হাসান সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক….. বেলায়েত আহমেদ সুমন,
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ ওয়াসিম আকরাম হৃদয়, তিনি বলেন প্রবাসে আমরা ঈদের আনন্দ উদযাপন করি অনেক টা ভিন্ন ভাবে কারণ প্রবাসে আমাদের প্রিয়জন পরিবার ছাড়া ঈদ অনেক টা কষ্টের, তার পর ও আমরা সকল প্রবাসী একতাবদ্ধ হয়ে ঈদের আনন্দের মাধ্যমে নিজেদের কষ্টের কথা ভুলে যাই।