Author: desk

  • সৈয়দপুর থানার আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

    সৈয়দপুর থানার আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ খ্রিষ্টাব্দ বিকাল ১৬:০০ ঘটিকায় “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর থানা, নীলফামারীর আয়োজনে সৈয়দপুর থানা প্রাঙ্গনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী ।
    পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত ভিন্ন শ্রেণী পেশার জনসাধারণকে উন্মুক্ত প্রশ্ন করার সুযোগ দেন এবং বিভিন্ন সমস্যার কথা শুনেন। এরপর পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত পুলিশি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি বলেন পুলিশ জনগণের বন্ধু, বাংলাদেশ পুলিশ বাহিনী জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যেকোন প্রয়োজনে পুলিশ জনগণের পাশে থাকবে এবং সর্বোচ্চ সেবা প্রদান করবে। এছাড়া তিনি মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি,‌ ডাকাতি ইত্যাদি বিষয়ে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন। পুলিশ এবং জনগণ সম্মিলিতভাবে অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি অপরাধ মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

    উক্ত ওপেন হাউজ ডে তে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, (সৈয়দপুর সার্কেল) নীলফামারী; মোকসেদুল মোমিন, চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা পরিষদ; ফয়সাল রায়হান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দপুর উপজেলা; জনাব মহসিনুল হক মহসিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা; রফিকুল ইসলাম বাবু, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, সৈয়দপুর পৌরসভা; আজমল হোসেন, ভাইস চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা পরিষদ; সানজিদা আক্তার লাকি, ভাইস চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি বৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ; বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ; সৈয়দপুর থানা পুলিশের সদস্যবৃন্দসহ সৈয়দপুরের সর্বস্তরের জনগ।

    এ সময় পুলিশ সুপার সৈয়দপুর থানা প্রাঙ্গনে একটি হাড়িভাঙ্গা আমের গাছ রোপন করেন।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সৈয়দপুর থানা, নীলফামারী৷

  • নৌকা মার্কার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে যেকোন মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে-আবুল হাসানাত আব্দুল্লাহ

    নৌকা মার্কার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে যেকোন মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে-আবুল হাসানাত আব্দুল্লাহ

    বি এম মনির হোসেনঃ-

    সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)কে বিপুল ভোটে নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দলনেতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
    ২৬ মে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী পৌরসভা মাঠে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তিচুত্তি বাস্তবায়ন ও পরীবিক।ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আরও বলেন,যেহেতু বরিশাল সিটি কর্পোরেশনে আমার ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র ছিলো। সে (সাদিক) যেহেতু মনোনয়ন পায়নি। তাই তার অনেক অনুসারীর মনে কষ্ট থাকতে পারে। তবে নৌকা মার্কার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে যেকোন মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।সভায় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে কেন্দ্রীয় টিমের সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রয়োজন হলে কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে নৌকা মার্কার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করবো।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আজকের সভার পর থেকে নেতাকর্মীদের মধ্যে কোন প্রকার দ্বিধা-দ্বন্দ থাকবেনা। এরপরও যদি কোন নেতাকর্মী নৌকার বিপক্ষে অবস্থান করে তাহলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য মো. গোলাম কবীর রাব্বানী চিনু, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সংসদ সদস্য পঙ্কজ নাথ, শাহে আলম, সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সাংসদ জেবুন্নেসা আফরোজ হিরন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।এছাড়াও বরিশাল জেলার সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদ, উপজেলা দলীয় চেয়ারম্যান, পৌর মেয়রগন উপস্থিত ছিলেন।উল্লেখ্য, একই মাঠে আগামী ১ জুন বিকেল তিনটায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আরেকটি বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।ওইসভায় বরিশাল জেলা ব্যতিত বিভাগের সকল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভাগের সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, বিভাগের সকল জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

  • ময়মনসিংহে পুলিশের অভিযানে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার,১১চোরাই মোবাইল উদ্ধার

    ময়মনসিংহে পুলিশের অভিযানে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার,১১চোরাই মোবাইল উদ্ধার

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার সহ ১১টি চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান-শুক্রবার (২৬মে) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার ১নং ফাঁড়ি পুলিশের এসআই(নিঃ) মোঃ রুবেল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল গেইটের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে তাদের কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরশ( উত্তর বীর) এলাকার ইউনুছ আলীর পুত্র সাগর(২৮),নোয়াখালী সদর উপজেলার পুর্ব সোলকিয়া উত্তর ওয়াবদা বাজার এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ রফিকুল ইসলাম(২৮), কোতোয়ালি মডেল থানা জামতলা এলাকার একাডেমি রোডের ফজলুল হক এর পুত্র মোঃ রাসেল (৩৭)। এসময় তাহাদের নিকট হইতে ১। একটি নীল রঙের HUAWEI android মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ১৫,০০০( পনের হাজার) টাকা, ২। একটি আকাশী রঙের VIVO android মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ৩। একটি কালো Symphony বাটন মোবাইল, যাহার মুল্য অনুমান ২,০০০/-(দুই হাজার) টাকা ৪। একটি কালো রঙের Samsung বাটন মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ২,০০০/-(দুই হাজার) টাকা ৫। একটি সাদা রঙের Symphony android মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা ৬। একটি কালো রঙের WALTON মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা ৭। একটি সাদা ও কালো রঙের Realme android মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা, ৮। একটি TECNO SPARK android মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা ৯। একটি নীল রঙের NOKIA android মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ১২,০০০/-(বার হাজার) টাকা ১০। একটি অ্যাশ কালার Infinix android মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা , ১১। একটি কালো রঙের TECNO android মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ৬,০০০/-(ছয় হাজার) টাকা, সর্বমোট মুল্য অনুমান ১,২২,০০০/-( এক লক্ষ বাইশ হাজার) টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

  • ভূমি অধিগ্রহনের চেক পাইয়ে দেওয়ার কথাবলে টাকাহাতিয়ে নেওয়া দালাল জিল্লু আটক, ৬ মাসের কারাদন্ড

    ভূমি অধিগ্রহনের চেক পাইয়ে দেওয়ার কথাবলে টাকাহাতিয়ে নেওয়া দালাল জিল্লু আটক, ৬ মাসের কারাদন্ড

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||
    জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাগেরহাট ডিসি অফিসের এল এ শাখার এক দালালকে আটক করেছে জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ওই দালালকে। দন্ডাদেশ প্রাপ্ত দালাল বাগেরহাটের রামপাল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মো. জলিল মলঙ্গীর ছেলে জিল্লুর রহমান মালঙ্গী (৪২)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

    আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে অহেতুক ঘোরাফেরা করাকালীন সন্দেহবশত তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথা বার্তা বলতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দালাল জিল্লুর মলংগী অধিগ্রহণ হওয়া ভূমির মালিকদের টাকা পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার কথা স্বীকার করেন। খানহাজান আলী বিমান বন্দরের জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেওয়ার কথা বলে অন্তত আটজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে জিল্লুর। চেক ও টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। আজ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

  • জয়পুরহাটে প্রথম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট শুরু

    জয়পুরহাটে প্রথম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট শুরু

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    পুলিশ সুপার জয়পুরহাট প্রথম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের শুরু হয়েছে।শুক্রবার (২৬ মে) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

    এসময় জেলা পরিষদ চেয়ারম্যান খাজা সামছুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু,অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী,জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা,জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী,জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোরশেদুল আলম লেবু অন্যান্যরা বক্তব্য রাখেন।

    জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন।মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি। এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতের ১ শত ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।

  • মালদ্বীপে ব্যাবসায়ী সাবুর তালুকদার এর ৪১তম জন্মদিন পালিত

    মালদ্বীপে ব্যাবসায়ী সাবুর তালুকদার এর ৪১তম জন্মদিন পালিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপের রাজধানীর গ্রান্ড ভিউ রেস্তোরাঁয় মোঃ সাবুর তালুকদার এর ৪১তম জন্মদিন পালন করেন মালদ্বীপের বিশিষ্টজনেরা বৃহস্পতিবার (২৫ মে) ২০২৩, কুমিল্লা জেলার কৃতি সন্তান মোঃ সাবুর তালুকদার জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমান ২০০৪ সালে,তিনি দীর্ঘ এই প্রবাস জীবনে নিজেকে ব্যাবসায়ীক হিসাবে প্রতিষ্ঠিত করেন।

    মোঃ সাবুর তালুকদার এর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দুলাল মাতব্বর, ন্যাশনাল ব্যাংক প্রাইভেট লিমিটেড’র মালদ্বীপ শাখার লোকাল ডিরেক্টর মোঃ হান্নান খান কবির, বিশিষ্ট ব্যাবসায়ীক ফোর এল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিঃ পরিচালক মোহাম্মদ হাদিউল ইসলাম, মালদ্বীপ রেড ক্রিসেন্টের এম কে আর কামাল হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ীক মোঃ মানিক মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ীক মোঃ ফারুক হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ইউছুফ আলী, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আবদুর সবুর, ব্যাবসায়ী মোঃ আবুল কালাম, মোহাম্মদ ফাইজুর রহমান, মোঃ খলিলুর রহমান, মোঃ হাফিজ শিকদার, মোঃ আনোয়ার হোসেন রাজু, মোঃ সামিম আহমেদ, মোঃ জাকির হোসেন, প্রবাসী ক্রিকেটার মোঃ কাউছার আহমেদ, এবং মালদ্বীপ সাংবাদিকবৃন্দ।

    উপস্থিত সকল প্রবাসীদের ভালোবাসা পেয়ে মোঃ সাবুর তালুকদার আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন, এবং তিনি সকলের সুস্বাস্থ্যে কামনা করেন মহান আল্লাহর দরবারে।

    পরিশেষে অনুষ্ঠানে নৈশভোজের শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে জন্মদিন উদযাপিত করেন

  • লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা প্রধান আসামী জেহাদীর গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

    লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা প্রধান আসামী জেহাদীর গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

    লক্ষ্মীপুর প্রতিনিধি:

    এক মাস হলে ও লক্ষ্মীপুরের যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান (৪০) ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম (৩৫) হত্যা মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদিকে এখনো ধরতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ, গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও তদন্তে উঠে আসে, কাশেম জিহাদী নোমান- রাকিব হত্যাকান্ডের সাথে জড়িত। কিন্তু এখনো তিনি লাপাত্তা।
    মামলার প্রধান আসামীর গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে আজ বৃহস্পতিবার(২৫ মে) বিকেলে সদর উপজেলার বশিকপুরে মটরসাইকেল ও পিকআপ মহড়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রায় ৩ শতাধিক মটরবাইক ও পিকআপযোগে স্থানীয় বিক্ষুব্দ এলাকাবাসীর অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি বশিকপুর বাজার থেকে শুরু করে ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পোদ্দারবাজার এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
    সমাবেশে বক্তব্য রাখেন নিহত নোমানের বড় ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান,নিহত রাকিবের বড় ভাই সাইফুল ইসলাম সহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিবৃন্দ।
    বক্তব্যে মাহাফুজুর রহমান বলেন, প্রধান আসামি কাশেম জিহাদি ধরাছোঁয়ার বাইরে থাকায় তাঁরা এখনো দিন কাটাচ্ছেন আতঙ্কে। ৩০ দিন আগে ভাইকে হারান তিনি। প্রতিটি দিন আশায় থাকেন ভাই খুনের প্রধান আসামি ধরা পড়বে। তিনি বলেন, ‘নোমান-রাকিবের হত্যার সঙ্গে আবুল কাশেম জিহাদি সরাসরি জড়িত। তাঁর নৃশংসতার কাহিনি এরশাদ শিকদারকেও হার মানিয়েছে। আমাদের দাবি এখন একটাই, জিহাদিকে গ্রেপ্তার করা হোক।’

    নিহত ছাত্রলীগ নেতা রাকিব ইমামের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের বুকে, মাথায় এতগুলো গুলি লেগেছে। ভাইকে বাঁচানোর জন্য চতুর্দিকে চিৎকার দিয়েছি, হাহাকার করেছি। ভয়ে একটা মানুষও এগিয়ে আসেনি। ভাইয়ের মৃত্যুযন্ত্রণা, আহাজারি আমি দেখেছি। সহ্য করতে পারিনি। মূল হোতা সন্ত্রাসী কাশেম জিহাদিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে সাধারণ মানুষের মতো আমরা ও আমাদের পরিবার হতাশ।’

    খুন করে পার পেয়ে যাওয়ার সুযোগ পেলে, খুনের ঘটনা বাড়তে থাকবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।
    প্রসঙ্গত: গত ২৫ এপ্রিল রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার নাগেরহাট সড়কে আবদুল্লাহ আল নোমান ও রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়। নোমান জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং রাকিব জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

    নোমান ও রাকিবকে হত্যার পরদিন রাতে নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে আবুল কাশেম জিহাদিকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে র‍্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

    নোমান-রাকিব খুনের মামলার মূল আসামি আবুল কাশেম জিহাদি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। নোমান-রাকিব হত্যার ২২ দিন পর ১৭ মে আবুল কাশেম জিহাদিকে বহিষ্কার করে থানা আওয়ামী লীগ।

    বশিকপুর এলাকায় কাশেম জিহাদির বিভিন্ন অপরাধ নিয়ে এত দিন ভয়ে কেউ কথা বলতেন না। তবে এখন জোড়া খুনের পর তাঁকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় পোদ্দার বাজারে প্রায় দিনই মানববন্ধনসহ ভিবিন্ন কর্মসূচি হচ্ছে। আগে অনেকে মুখ না খুললেও এখন এই অরাজকতার অবসান চাচ্ছেন তাঁরা।

    সম্প্রতি পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ সাংবাদিকদের জানান, কাশেম জিহাদির ঘনিষ্ঠ সহযোগী তারেক আজিজকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যমতে, জিহাদীর একটি গোপন বাসায় অভিযান চালায় পুলিশ। গোপন বাসাটির কথা তারেক ছাড়া অন্য কেউ জানতেন না। কিন্তু সে বাসায় অভিযান চালিয়ে জিহাদিকে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

    র‍্যাব বলছে, জিহাদির বিরুদ্ধে ৯টি হত্যা মামলা রয়েছে। ২০১৩ সালে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন ওরফে শামিম, ২০০০ সালে বিএনপি নেতা আইনজীবী নুরুল ইসলাম, দত্তপাড়া এলাকার আবু তাহের, বশিকপুরের নন্দীগ্রামের মোরশেদ আলম, করপাড়ার মনির হোসেন, উত্তর জয়পুরের সেলিম ভূঁইয়া, কামাল হোসেন হত্যা মামলাসহ নোমান-রাকিব হত্যা মামলার প্রধান আসামি কাশেম জিহাদি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, কাশেম জিহাদী ও তাঁর বাহিনী ২৪টি খুনের ঘটনার সঙ্গে জড়িত। এর মধ্যে বিএনপি নেতা ও আইনজীবী নুরুল ইসলাম মামলার আসামি ছিলেন জিহাদি।নুরুল ইসলাম হত্যাকান্ড সারা দেশে আলোচিত ছিল।

    নোমান ও রাকিব হত্যার দায় স্বীকার করে দুজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার ১৮ নম্বর আসামি আলমগীর হোসেন ও ৩ নম্বর আসামি দেওয়ান ফয়সাল ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দির সূত্রে জানা গেছে, ঘটনার দিন ২৫ এপ্রিল সন্ধ্যায় বশিকপুর ইউনিয়নের নাগেরহাট বাজারের কাছে একটি ফাঁকা মাঠে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ৩৫-৪০ জন। আটজনের একটি দল পোদ্দার বাজারসংলগ্ন নাগেরহাট সড়কের করাতকলের কাছে অবস্থান করে। এই দল ঘটনাস্থলে করাতকলের পাশে প্রায় ৪৫ মিনিট ওত পেতে থাকে। নোমান-রাকিব ঘটনাস্থলে পৌঁছালেই গুলি করে। রাকিব গুলিবিদ্ধ হয়ে করাতকলের পাশে পড়ে যান। নোমান সাত-আটটি লাফ দিয়ে পালাতে থাকেন। তিনজন মিলে তাঁকে ধরে গুলি করে হত্যা করে।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে আন্তরিকতার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। নোমান-রাকিব হত্যার ঘটনায় এ পর্যন্ত ১৭ আসামি গ্রেপ্তার ও দুজনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। যেসব আসামি ধরা পড়েনি, তাদের ধরার জন্য অভিযান চলছে।

  • খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

    খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”-এ স্লোগানে খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৫মে) সকালে জেলা প্রশাসক সম্মেলন হলে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

    এ জনসচেতনতামূলক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মং সার্কেল সাচিং প্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন, একটিভ সিটিজেন গ্রুপ(এসিজি) সমন্বয়ক আব্দুর রহিম হৃদয়।

    এসময় টিআইবি-খাগড়াছড়ির এরিয়া কো-অর্ডিনেটর আব্দুর রহমান, একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)র সমন্বয়ক সাংবাদিক মোঃ মাইনুদ্দিন, মৌজাপ্রধান হেডম্যানগণ, খাগড়াছড়িতে অবস্থানরত সকল ব্যাংকের ম্যানেজারগণ, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান ভূমি বিষয়ে বলেছেন, ভূমি ব্যবস্থাপনা বিষয়ে মানুষের ভোগান্তি কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবার মনমানসিকতা নিয়ে কাজ করছে। সরকার ভূমি জটিলতা নিরসনে ডিজিটালাইজড পদ্ধতি চালু করেছে।খাগড়াছড়িতেও স্মার্ট ভূমি সেবার আওতায় দ্রুত নামজারি রেজিস্ট্রেশন করা হচ্ছে। তিনি টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সমন্বয়ে গঠিত এক্টিভ সিটিজেন গ্রুপ(এসিজি) ভূমি কমিটির জনসচেতনতামূলক কর্মকান্ডের প্রশংসা করেন।

    শেষে মুহূর্তে মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাওয়া ৫ জন সুবিধাভোগীকে জমি রেজিস্ট্রেশনের দলিল বুঝিয়ে দেয়া হয়।

  • বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে -এমপি ফিরোজ কবির

    বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে -এমপি ফিরোজ কবির

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। তার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এবং দেশ আজ উন্নয়নের মহাসড়কে বলে জানিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বৃহস্পতিবার (২৫ মে) সুজানগর উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়ন। বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তিনি বলেন বাংলাদেশে পুঁথিগত ও প্রাতিষ্ঠানিক শিক্ষার হার বাড়ছে। তবে প্রসার ঘটাতে হবে সুশিক্ষার। সুশিক্ষা হল সেই শিক্ষা,যে শিক্ষা শিক্ষার্থীকে নৈতিক,মানবিক ও নীতিনিষ্ঠ মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলে। মানুষকে মিথ্যা,অন্যায় ও অসৎ পথ পরিহার করতে শেখায়। মিথ্যার অপনোদন ও সত্যোর আবিষ্কারই হল প্রকৃত শিক্ষা।তাই শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে ও দেশের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যার সুদক্ষ ও যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নতশীল দেশের কাতারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। । অতি শীঘ্রই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্টিত হবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামীলীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সেইজন্য সুজানগর উপজেলার সর্বস্তরের জনগণকে জননেত্রী শেখ হাসিনার পক্ষে অবিচল থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে প্রস্তুতি নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এবং উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান মুশতাক আহমেদ,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, মানিকহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা ইউনুস আলী বাদশা, কুতুব উদ্দিন,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প(পিডিপি-৪) এর আওতায় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং এলজিইডি এর সহায়তায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৫৮ নং মানিকহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১৭ নং হাটখালী চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,৬৮ নং মালিফা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩২ নং উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত এ ৪টি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় অভিভাবকেরা জানান নতুন কোন ভবন এতদিন না থাকায় অনেক কষ্ট করে শিক্ষার্থীদের পাঠদান চলছিল। নতুন এ ভবনগুলো নির্মাণের ফলে সঠিক ও সুষ্ঠ পরিবেশে শিক্ষকেরা ছাত্র-ছাত্রীদের পাঠদান করাতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

    পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের ৪ কোটি ৮ হাজার ৭ শ ১৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দেলুটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব এবং বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। দেলুটি ইউপি সচিব বিজয় কুমার পাল’র স ালনায় উন্মুক্ত বাজেট বিষয়ে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা অনিল কুমার মল্লিক, সুকৃতি মোহন সরকার, এড. পিযুষ কান্তি সরকার, সুকান্তি সরকার, সুশান্ত রায়, সুভাষ মন্ডল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন রানা, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, বদিয়ার হোসেন, পলাশ কান্তি রায়, রিংকু রায়, পবিত্র সরদার, লক্ষ্মী রানী সরকার, বিনতা রানী সরকার, মেরী রানী সরদার, ইউপি সচিব বিজয় কুমার পাল, হিসাব সহকারি বুলবুল আহম্মেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, কবরী মন্ডল, যুবলীগ নেতা দেবাশীষ মল্লিক, প্রকাশ হালদার, শ্রীকৃষ্ণ রপ্তান, নিতীশ রায়, প্রতুল সরদার, বিভূতি সরকার, অতনু মন্ডল, স্মৃতিশ রায়, উজ্জ্বল গাইন, আলমগীর মোড়ল, নিতীশ সরদার, গৌরাঙ্গ বাওয়ালী, প্রসেনজিত মন্ডল মিঠু, কল্পনা মন্ডল, অনিতা বৈরাগী, নিলীমা মল্লিক, শ্রাবন্তী সরকার, কনিকা সরকার, শুল্কা মজুমদার, রেখা রায়, সুষমা বিশ্বাস, মাফুজা বেগম, রেড ক্রিসেন্ট সিও প্রতিমা ঢালী, সুচিত্রা বিশ্বাস, অনামিকা সরকার, মিতালী রায়। এছাড়া গ্রাম পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । বাজেটে মোট রাজস্ব আয় ১৭ লাখ ৩০ হাজার ৫ শ ৭৫ টাকা,মোট রাজস্ব ব্যয় ১৭ লাখ ৩০ হাজার ৫ শ ৭৫ টাকা, উন্নয়ন আয় ৩ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ১ শ ৩৯ টাকা ও উন্নয়ন ব্যয় ৩ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ১ শ ৩৯ টাকা। সম্ভাব্য সর্ব মোট আয় ৪ কোটি ৮ হাজার ৭ শ ১৪ টাকা ও সম্ভাব্য সর্ব মোট ব্যয় ৪ কোটি ৮ হাজার ৭ শ ১৪ টাকা।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।