Author: desk

  • পাইকগাছায় এমপি বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় এমপি বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় উপজেলার পৌরসভা, ১০টি ইউনিয়নের সাবেক – বর্তমান কাউন্সিলর ও মহিলা ইউপি সদস্য এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের মহিলা বিদ্যোৎসাহী সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (লোনা পানি কেন্দ্র) মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা -৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সরকারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা, নারী নেতৃত্ব ও দায়িত্ব-কর্তব্য সহ নানা বিষয়ে তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ কুমার সাধু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের প্রভাষক নিবেদিতা রানী মন্ডলের সভাপতিত্বে যুবলীগ নেতা আজিজুল হাকিম এর স ালনায় বক্তৃতা করেন , প্রধান শিক্ষক অনিতা মন্ডল, সহকারী শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, কাউন্সিলর আঃ গফফার মোড়ল, যুবলীগের আকরামুল ইসলাম, শেখ রাজু, শফিকুল ইসলাম, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি প্রমুখ। এসময়ে উপজেলার ১০টি ইউনিয়নের সাবেক ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বৃন্দ ও সকল প্রাথমিক বিদ্যালয়ের মহিলা বিদ্যোৎসাহী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • নড়াইলে ৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার

    নড়াইলে ৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে ৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার। স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সরকারের আইসিটি বিভাগ কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে উন্নতমানের ল্যাপটপসহ অন্যান্য আইসিটি সরঞ্জাম প্রদান করা হয়।
    নড়াইল জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত ২৬ জানুয়ারি হতে ১৭ মার্চ পর্যন্ত ল্যাপটপসহ অন্যান্য ইলেক্ট্রনিক ও ইলেকট্রিক্যাল সামগ্রী চুরি হয়। এরই প্রেক্ষিতে নড়াইল জেলার লোহাগড়া ও সদর থানায় একাধিক মামলা রুজু হয়। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মামলা তদন্তকালীন সময়ে নড়াইল জেলা পুলিশ অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ ও ফরিদপুর হতে নড়াইল থেকে চুরি হওয়া মালামালসহ ৩৯ টি সরকারি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাইমাল উদ্ধার করে এবং চুরির ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ০৬ জনকে গ্রেফতার করে। এরূপ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নড়াইল জেলা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম। ৩ জুন (শনিবার) অপরাহ্ণে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয় অভিযানে মূল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের নিকট এ অর্থ পুরস্কার হস্তান্তর করেন। পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে অর্থ পুরস্কার গ্রহণ করেন জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), এসআই(নিঃ) আলী হোসেন ও কনস্টবল মোঃ সোহান হাসান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল।

  • থমকে আছে ভবনের কাজ, শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান ব্যাহত

    থমকে আছে ভবনের কাজ, শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান ব্যাহত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সঙ্কট লাঘবে ২০২০ সালে দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু তিন বছরেও ভবনের কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিসহ শিক্ষার্থীদের পাঠদান চলছে বারান্দায়। জায়গার অভাবে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসিয়েও পাঠদান করতে হচ্ছে। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া অবকাঠামোগত এই সমস্যার কারণে বিদ্যালয়টিতে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যাও।
    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।
    জানা গেছে, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে বর্তমানে দুই শতাধিক শিশু শিক্ষার্থী পড়া লেখা করছে। শিশুদের পরিসংখ্যান অনুযায়ী স্কুলে শ্রেণি কক্ষ না থাকায় ২০২০ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে দ্বিতল ভবন নির্মাণ কাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এক কোটি ১৭ লাখ টাকা টাকা বরাদ্দের এই ভবনের নির্মাণ কাজ ২০২২ সালের জুনে শেষ করার কথা থাকলেও অজ্ঞাত কারণে ভবনটির কাজ শেষ হয়নি এখনো।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে বর্তমানে তিনটি কক্ষ রয়েছে। এর একটিতে অফিস কক্ষ এবং অপর দুইটিতে সমন্বয় করে বসেন শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬ শ্রেণির শিক্ষার্থীরা।
    বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, নতুন ভবন নির্মান কাজ শুরু হলে আগের তিন কক্ষবিশিষ্ট পুরাতন ভবনটি ভেঙে ফেলা হয়। তারপর থেকেই কক্ষসংকট চলছে। এখন সকাল শিফটে দুই কক্ষের একটিতে প্রথম শ্রণি এবং অপরটিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বসানো হয়। আর বারান্দায় বসানো শিশু শ্রেণিকে। একইভাবে বিকেল শিফটে তৃতীয় ও পঞ্চম শ্রেণিকে কক্ষে বসানো হলেও চতুর্থ শ্রেণির পাঠদান হয় বারান্দায়। বারান্দায় পাঠদানে শিক্ষার্থীদের অমনযোগসহ শিক্ষকরাও বিব্রতকর পরিস্থিতি পড়েন।
    শিক্ষার্থীরা জানায়, বারান্দায় বসে পাঠদান তাদের জন্য কষ্টকর। লিখতে গেলে পিঠ ব্যথা করে। এছাড়া খোলা বারান্দায় ক্লাস করতে গিয়ে রোদ সরাসরি গায়ে লাগে। আবার ফ্যানও নাই, তাই গরমে অনেক কষ্ট হয়। বৃষ্টি আসলে ক্লাস বন্ধ করে অফিসে গাদাগাদি করে বসে থাকতে হয়।
    বিদ্যালয়টির সহকারি শিক্ষক সানজিদা প্রধান বলেন, ভবনের কাজ ধীর গতির কারণে দীর্ঘদিন ধরেই শ্রেণিকক্ষ সঙ্কটে ভুগছি আমরা। এ অবস্থায় বারান্দায় করাতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের মনযোগ ঠিক থাকেনা, আমরাও বিব্রতকর পরিস্থিতিতে পরে যাই। এছাড়া শীতকাল এবং বর্ষাতে খুবই সমস্যা হয়। সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের অন্যত্র ভর্তি করাচ্ছেন।
    বিদ্যালয়টির প্রধান শিক্ষক মর্জিনা পারভীন বলেন, ২০২০ সালে নতুন ভবনের কাজ শুরু হয়। এরপর ২০২২ সালের জুনে কোন কারণ ছাড়াই কাজ বন্ধ হয়ে যায়। বারবার যোগাযোগ করেও ভবনের কাজ শুরু করতে পারতেছিনা। ভবনটির কাজ দ্রুত শেষ হলে আমাদের সঙ্কট কেটে যেত।
    বিদ্যালয় কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, ভবনের কাজ থমকে থাকায় শ্রেণিকক্ষের সঙ্কট নিরসন হচ্ছেনা। ফলে বিদ্যালয়ে মানসম্পন্ন পাঠদান ব্যাহত হচ্ছে। এতে অভিভাবকরাও ক্ষুব্ধ। অনেকেই তাদের সন্তানদের অন্যখানে ভর্তি করাচ্ছেন। ভবনের কাজ শেষ করতে আমরা কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোন সাড়া পাচ্ছিনা।
    স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল বলেন, ভবনটির কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে।

  • নড়াইলে গ্রাম পুলিশকে হত্যা মূল আসামিসহ গ্রেফতার ২

    নড়াইলে গ্রাম পুলিশকে হত্যা মূল আসামিসহ গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে
    নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তের হামলায় মোঃ বকুল শেখ (৪০) নামে এক গ্রাম পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গত ২৮ মে রাতে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে। বকুল শেখ কুমড়ি গ্রামে পূর্ব পাড়ার মৃত বদির শেখের ছেলে। তিনি দিঘলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ৩০ মে নিহতের ছেলে রমজান শেখষ (২৫) বাদী হয়ে লোহাগড়া থানায় ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক টিমকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
    মামলা রুজুর পরপরই এজাহারনামীয় ২ নং আসামি আইনাল শেখের ছেলে রুবেল শেখ (৩৪) কে আটক করে লোহাগড়া থানা পুলিশ । তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২ জুন নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নং আসামী লোহাগড়া উপজেলার কুমড়ী পূর্বপাড়া গ্রামের মোসলেম শেখ ওরফে পাগল কটার ছেলে আজমল শেখ ওরফে জাহিদ শেখ (৩২) কে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। তার দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১ টি ছোরা জব্দ করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আজমল শেখ নড়াইল লোহাগড়া ও নড়াগাতি থানার একাধিক চুরি, দস্যুতা ও ডাকাতি মামলার এজাহারনামীয় আসামি। আসামি আজমল শেখ ওরফে জাহিদ শেখ(৩২) ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
    অনুসন্ধানে জানা যায়, ভিকটিম বকুল শেখ ও আসামিদের মাঝে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ ও জমি-জমা নিয়ে গ্রাম্য শত্রুতা চলে আসছিল। গত ২৮ মে রাতে অত্র এলাকার মতিয়ারের চায়ের দোকান থেকে ফিরছিলেন বকুল। পথিমধ্যে গোলাপ খাঁর মাছের ঘেরের নিকট পৌঁছামাত্র দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • লোহাগড়ায় বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

    লোহাগড়ায় বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

    মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার : নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায় হামলার চেষ্টা চালায়। এসময় সাংবাদিকদের মৃত্যুর জন্য প্রস্তুত ঘোষণা ও কঠিন ভূমিকা এবং পুলিশের বাধার কারণে মানববন্ধনে হামলার চেষ্টা ব্যর্থ হয়।

    শুক্রবার (২ জুন) বিকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    এসময় খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নওয়াপাড়া, ফুলতলা ও নড়াইল থেকে আগত এবং লোহাগড়াসহ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের লোকজন একত্রিত হয়ে ২ শতাধিক লোকের উপস্থিতিতে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে যশোর-কালনা মহাসড়কে নিন্দা ও প্রতিবাদে ফেটে পড়ে।

    দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ও সন্ত্রাসী, উপজেলার আলোচিত দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানানো হয়।

    এ মানববন্ধন চলাকালে পুলিশের সামনেই হামলার চেষ্টা করে মহড়া দেয় দিঘলিয়ার সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন সহ তার বাহামভুক্তরা।

    পরে মানববন্ধনের উপর হামলার পরিকল্পনা ও সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা গ্রহনে পদক্ষেপ নেওয়ার দাবীতে লোহাগড়া থানায় সাময়িক অবস্থান কর্মসূচী, বিএমএসএস’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সাথে ওসি তদন্তের সন্তোষজনক আশ্বাসের প্রেক্ষিত মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ থানা প্রাঙ্গন ত্যাগ করেন।

    এ সময় হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, খন্দকার আছিফুর রহমান (বিএমএসএস চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার, মহাসচিব সুমন সরদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর দিনার হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক- লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিল্টন শেখ, উপ-আইসিটি সম্পাদক রবিউল ইসলাম, সহ-সম্পাদক রহিমা খানম সুমী, রানা আহমেদসহ প্রমূখ।

    আরো বক্তব্য রাখেন- খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, কৃষি ও সমবায় সম্পাদক নূর নবী সামদানী, উপ-দপ্তর সম্পাদক রাসেল হুসাইন, যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কামাল হোসেন, হান্নান, শেখ, তামিম হোসেন, ওয়াজেদ আলী, জাফর শিকদার, বিডি খবরের বার্তা সম্পাদক আবুল কাশেম, লোহাগড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মনির খান, লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নয়ন শেখ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার ছদরুজ্জামান সহ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়ে প্রতিবাদে ফেটে পড়ে।
    সাংবাদিক হত্যাচেষ্টার মামলা গ্রহণ ও তাদের গ্রেফতার না হলে সারাদেশে মানববন্ধন এবং কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দেয়া হয়।

  • গোদাগাড়ীর রাজাবাড়ীতে  দিনের বেলায় বালি ভর্তি ট্রাক বন্ধের দাবীতে মানববন্ধন

    গোদাগাড়ীর রাজাবাড়ীতে দিনের বেলায় বালি ভর্তি ট্রাক বন্ধের দাবীতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে দিনের বেলায় বালি ভর্তি দাম ট্রাক চলাচল বন্ধের জন্য মানববন্ধনের কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী শিক্ষক, সমাজ সেবক, রাজনীতিবিদসহ এলাকার সকল পেশার মানুষ।

    শনিবার সকাল ১০ টার সময় রাজাবাড়ী এলাকায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহানগরী সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বালি উত্তোলন বন্ধ নয়, বালি উত্তোলন করতে কোন অসুবিধা নেই । তবে সকাল পাঁচটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বালির গাড়ি বন্ধ রাখার দাবী এলাকাবাসীর । বেপরোয়া ভাবে বালি ভর্তি ড্রাম ট্রাক যেভাবে চলাচল করে ইতিপূর্বে বহু দুর্ঘটনা ঘটেছে। ছাত্রছাত্রী, শিক্ষক,কর্মচারীসহ পথচারিগণ মারাত্বক ঝঁকি নিয়ে চলাচল করে।

    এলাকাবাসীর দাবি সকাল পাঁচটার পর থেকে রাত্রি নয়টা পর্যন্ত হাইওয়ে রোডে ড্রাম ট্রাক এবং বালির গাড়ি বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়। রাত্রি ৯ টার পর থেকে সকাল ৫ টা পর্যন্ত চলাচল করবে কিন্ত দিনের বেলা নয়। এই ব্যাপারে সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই দাবি না মানা হলে পরবর্তীন কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে এলাকাবাসী। এ মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলীম রেজা, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ মতিয়ার রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জান, বাংলাদেশ ওয়ার্কস পাটির রাজশাহী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, এ্যাড. মামুনার রশিদ প্রমূখ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • হরিণাকুন্ডুতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের  অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

    হরিণাকুন্ডুতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকরা হলো, উপজেলার আহাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০), একই গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও শহরতলির জোড়াপুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)। শনিবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোন থানায় ধর্ষণ মামলা করেন। হরিণাকুÐু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, ৩১ মে রাতে ওই কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়। আসামি শিলনের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন শিলন ফুঁসেিলয়ে তাঁকে একটি মাঠের পাটক্ষেতে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে ধর্ষণ করে বলে পুলিশ জানতে পেরেছে। ভুক্তভোগী কিশোরীর পিতা জানান, ঘটনার পর আসামিরা তাঁর মেয়েকে শহরতলির আমেরচারা নামে একটি এলাকায় ফেলে রেখে যায়। সে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তাঁর বড় বোনকে জানায়। ওসি আবু আজিফ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • মহেশপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির মৃত্যু , জানাযা সম্পন্ন,এমপি চঞ্চল’সহ বিভিন্ন মহলের শোক

    মহেশপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির মৃত্যু , জানাযা সম্পন্ন,এমপি চঞ্চল’সহ বিভিন্ন মহলের শোক

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান ডাঃ আতাউর রহমান ৩ জুন শনিবার ভোর রাতে ইউপির কদমতলা গ্রামে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৮) বছর। মৃত্যুকালে স্ত্রী ৪পুত্র ও ১ মেয়েসহ অংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
    শনিবার বিকালে কদমতলা ঈদগা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাহাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
    উক্ত জানাযায় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আনিচুজ্জামান টিপু, এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা, সাধারণ সম্পাদক শাহাজান আলী, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হায়দার নান্টু, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমানউল্লা হক, নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধা, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রঞ্জু, সাধারণ সম্পাদক আশাবুল আরাফ শিমুল, প্রভাষক মুকুল গাজি প্রমুখ। এছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ,কৃষকলীগ,যুবলীগ,ছাত্রলীগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।

  • কেশরহাট বণিক সমিতি নির্বাচন ইমেজ সঙ্কটে সাবের এগিয়ে বাবুল

    কেশরহাট বণিক সমিতি নির্বাচন ইমেজ সঙ্কটে সাবের এগিয়ে বাবুল

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার কেশরহাট
    পৌরসভার ঐতিহ্যবাহী কেশরহাট বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীরা শুরু করেছে জম্পেশ প্রচারণা। তবে নির্বাচনের মাঠে সভাপতি পদ ঘিরেই মুল আলোচনা আবর্তিত হচ্ছে। কে হচ্ছেন সভাপতি সকলের দৃষ্টি সেই দিকে। সভাপতি পদে কাউন্সিলর সাবের আলীর চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে, ব্যবসায়ী মহলে তাকে নিয়ে বইছে নেতিবাচক সমালোচনার ঝড়। বিপরীতে তরুণ মুখ বাবুল হোসেন রয়েছেন ব্যবসায়ীদের কাছে পচ্ছন্দের শীর্ষে।
    জানা গেছে, আগামি ৮ জুন বৃহস্প্রতিবার
    কেশরহাট বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে ভোট প্রয়োগ করবেন এক হাজার ৪৫ জন ভোটার। গত ২৪মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর বাজারের অলিগলি প্রার্থীদের প্রতিকযুক্ত পোস্টারে ছেয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন
    কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রামানিক। সভাপতি পদে মোট তিনজন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। এরা হলেন কাউন্সিলর সাবের আলী প্রতিক(ছাতা), সাদ আক্কাস হোসেন (চেয়ার) ও বাবুল হোসেন (দেয়াল ঘড়ি)। স্থানীয়দের ভাষ্য,নির্বাচনে সভাপতি পদে সাবের আলীর(ছাতা) সঙ্গে বাবুল হোসেনের (দেয়াল ঘড়ি) হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভবনা রয়েছে, তবে বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন তরুণ মুখ বাবুল হোসেন।
    নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, কাউন্সিলর সাবের আলীর বিরুদ্ধে সরকারি সম্পত্তি জবরদখল, ফসলী জমি ধ্বংস করে অবৈধ পুকুর খনন, কর্মচারীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ ও ডাকাতির অভিযোগ ইত্যাদি নানা কারণে তার চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছে, সাবের আলীর মতো বির্তকিত ব্যক্তি সভাপতি হলে ঐতিহ্যবাহী কেশরহাটের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। কারণ যে ব্যক্তি সরকারি সম্পত্তির লোভ সামলাতে পারে না, সেই ব্যক্তি কি সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সচেষ্ট হবেন।
    এদিকে ৩ জুন শনিবার সভাপতি প্রার্থী তরুণ মুখ বাবুল হোসেন দিনভর
    কেশরহাট বাজারে ভোট প্রার্থনা করে গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। তিনি প্রতিটি দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ ও (দেয়াল ঘড়ি) প্রতিকের জন্য ভোট প্রার্থনা এবং দোয়া চেয়েছেন। এবিষয়ে বাবুল হোসেন বলেন,
    বণিক সমিতির ভোটে তিনি সভাপতি নির্বাচিত হলে বাজারের ব্যবসায়িদের সঙ্গে নিয়ে তিনি সব সমস্যা সমাধানে কাজ করবেন। তিনি আরো বলেন, কেশরহাট এই অঞ্চলের একটি বৃহত্তম হাট। এই হাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন। তিনি বলেন, এই বাজার থেকে বিলুপ্ত হওয়া প্রসিদ্ধ পান এবং গরুর হাট পুনরাই চালুর ব্যবস্থা করা হবে। এছাড়াও ব্যবসায়িদের সুবিধার্থে সকল পট্টি সংরক্ষণের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। তিনি বলেন, তার বিশ্বাস ব্যবসায়ীরা কোনো বিতর্কিত ব্যক্তিকে তাদের নেতা বানাবে না।#

    তানোর প্রতিনিধি।

  • ব্রেইন স্ট্রোকে গুরুতর অসুস্থ আ’লীগ নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন শিবলী সাদিক এমপি

    ব্রেইন স্ট্রোকে গুরুতর অসুস্থ আ’লীগ নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন শিবলী সাদিক এমপি

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    ব্রেইন স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট পৌর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি শিবলী সাদিক এমপি।

    সংসদ সদস্য শিবলী সাদিক ভিডিও কলে চিকিৎসাধীন মনজুরুল ইসলাম ও তার আত্মীয়-স্বজনের সাথে কথা বলেন এবং চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। এসময় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, আ’লীগ নেতা মনজুরুলের উন্নত চিকিৎসার জন্য যা যা করার দরকার সব করা হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে একজন মানুষও যাতে আশ্রয়হীন ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে এজন্য আমি স্বচেষ্ট আছি।

    ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম বলেন, পৌর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনেরা তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে, সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকেরা জানান তার মেজর অপারেশন লাগবে, তাতে অনেক অর্থের প্রয়োজন। তিনি আরও বলেন, বিষয়টি আমাদের অভিভাবক সংসদ সদস্য শিবলী সাদিক জানতে পেরে তিনি ঢাকায় সংসদে অবস্থান করায় আমাকে ও ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল বাদসাকে তার চিকিৎসার খোঁজখবর নিতে বলেন। আমরা গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছি এবং চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করি। তার উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগীতা এমপি শিবলী সাদিক করবেন।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।