Author: desk

  • দৃষ্টিনন্দন উদ্যানে পরিণত হবে আলতাদিঘী জাতীয় উদ্যান-পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন

    দৃষ্টিনন্দন উদ্যানে পরিণত হবে আলতাদিঘী জাতীয় উদ্যান-পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
    নওগাঁর ধামইরহাটে সামাজিক বনবিভাগ, রাজশাহীর আওতায় ধামইরহাট বিটের সামাজিক বনায়নে সম্পৃক্ত ১৩৫ জন উপকারভোগীদের মাঝে ১ কোটি ৫৫ লাখ টাকার লভ্যাংশের চেক বিতরণ ও আলতাদিঘী জাতীয় উদ্যানে চলমান উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

    ১৭ জুন দুপুর ১২ টায় দিঘীখনন, ওয়াচটাওয়ার নির্মান, স্যুভেনীরশপ এবং স্টাফ-কাম ডরমেটরী ভবনের নাম ফলক উন্মোচন শেষে জাতীয় উদ্যানস্থ আলতাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেন, ‘আমাদের জীবন রক্ষায় বন ও প্রকৃতিকে বাঁচাতে হবে, আলতাদিঘীতে দেশের অন্যতম পরিচিত একটি উদ্যান এটিকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমুলক কাজ হাতে নেয়া হয়েছে, যা বাস্তবায়ন হলে দৃষ্টিনন্দন উদ্যানে পরিণত হবে আলতাদিঘী জাতীয় উদ্যান।
    নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি, মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার, প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী, বগুড়া বন অঞ্চলের বন সংরক্ষক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, নওগাঁ সহকারী বন সংরক্ষক মেহেদ্দীজ্জামান, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, ধামইরহাটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহান,বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, বিট অফিসার আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, যুব উন্নয়ন অফিসার কারুজ্জামান সরদার, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান প্রমুখ।
    পরে ১৩৫ জন উপকারভোগীর মাঝে তাদের লভ্যাংশের চেক বিতরণ করা হয়, তার মধ্যে সর্বোচ্চ লভ্যাংশের ৭ লাখ ৪৬ হাজার ৪১৩ টাকার চেক পান মোসা. তহমিনা বেগম ও দ্বিতীয় সর্বোচ্চ চেক পান হুমা উরাও যিনি ৪ লাখ ১০ হাজার ৬২৫ টাকা পান।

    আবুল বয়ান
    ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

  • নড়াইলে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

    নড়াইলে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
    নড়াইলে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক
    গ্রেফতার। নড়াইলে ফরাহাদ সরদার (২৮) নামের এক যুবককে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় লোহাগড়া থানাধীন লক্ষীপাশা ইউনিয়নের সিংগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফরাহাদ নড়াইল সদর উপজেলার সীমাখালী গ্রামের আবদার সরদারের ছেলে। তার নামে লোহাগড়া থানা ও সিএমপি এর কর্ণফুলী থানায় মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

  • সিরাজগঞ্জ থেকে  ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জ থেকে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৭ জুন ২০২৩ খ্রিঃ রাত ০১.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোলচত্বর মোড়ে বাম পাশে পাকা রাস্তায়” যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৪,৫০০ টাকা এবং ০১ টি মোবাইল

    ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ জিল্লুর রহমান (৪৪) পিতা-মৃত-আবুল কাশেম মল্লিক, সাং-কাদিরপাড়া, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সিপিএসসি, সিরাজগঞ্জ

    ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)

  • পটিয়ায় ধলঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন সম্পন্ন

    পটিয়ায় ধলঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন সম্পন্ন

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    “আগামী নির্বাচনকে ঘিরে দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করতে গেলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। কোন বিতর্কিত ব্যক্তিকে সংগঠনে রাখা যাবে না, রাজনীতিতে যাদের শ্রম আছে তাদেরকেই নেতৃত্বে আনতে হবে।”
    শুক্রবার(১৬জুন) বিকালে ধলঘাট ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী ভার্চুয়াল বক্তব্যে এই কথা গুলো বলেন।
    অনুষ্ঠানের শুরতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
    অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির উপ পাট ও বস্ত্রবিষয়ক সম্পাদক তারেক মোহাম্মদ চৌধুরী পাপ্পু।
    পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম হাশেম চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম টিপু, নাট্য বিষয়ক সম্পাদক শফিউল আজম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম,প্রবোধ রায় চন্দন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাগর কান্তি দে, আ.লীগ নেতা সাইফুল আলম,সমীর চৌধুরী বুলু, ফরিদুল ইসলাম, শাহনেওয়াজ তালুকদার,সমীরন নাথ,নিহার চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন আরিফ উদ্দিন বাবু,এস এম ফারুক, কফিল উদ্দিন, নয়ন শর্মা,শুভ দে, মোঃআনিস, নুর কাশেম, সাইদুল হাসান রুবেল,,রিংকি দেব, দেবব্রত বড়ুয়া, মিলকি চৌধুরী প্রমুখ।
    সম্মেলনে সর্ব সম্মতিক্রমে মনজুর মোরশেদকে সভাপতি এবং সুবল আচার্য্যকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।।

  • আলহাজ্ব খলিলুর রহমান সাহেব এর সাথে ABETS এর ফুলেল শুভেচ্ছা বিনিময়

    আলহাজ্ব খলিলুর রহমান সাহেব এর সাথে ABETS এর ফুলেল শুভেচ্ছা বিনিময়

    ABETS এর সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক এবং KDS গ্রুপের চেয়ারম্যান আমাদের বাতিঘর আলহাজ্ব খলিলুর রহমান সাহেব টানা ৬ষ্ঠ বারের মতো চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি এবং আলহাজ্ব আহমদুল হক সাহেব পরিচালক নির্বাচিত হওয়ায় ABETS এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
    এই সময় আলহাজ্ব খলিলুর রহমান সাহেব সমাজ সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এবং সর্বদায় সমাজ সেবায় ABETS এর পাশ্বে থাকার আশ্বাস প্রদান করেন। এবং সমাজ সেবায় তরুন এবং মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসার জন্য আহবান জানান।

    এসময়ে উপস্থিত ছিলেন ABETS এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এম. ইদ্রিচ চৌধুরী অপু প্রতিষ্ঠাতা জনাব জসিম উদ্দিন বাবু কার্যনির্বাহি পরিষদের সহ-সভাপতি এম. হাশেম বাহাদুর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয়, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন জীবন, অর্থ দপ্তর ও প্রচার সম্পাদক আজিজুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন উদ্দীন জীবন, উন্নয়ন সম্পাদক রায়হান চৌধুরী বোরহান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন জিসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাঈম উদ্দিন বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আয়ফুর আলম,নারী ও শিশু বিষয়ক সম্পাদক শাকিলা পারভীন সোনিয়া সহ আরও অনেকে।

  • সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

    সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

    মাদারীপুর প্রতিনিধি:
    জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দৈনিক মানবজমিন ও বাংলা২৪নিউজ ডটকম এর প্রতিনিধি গোলাম রব্বানি নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১৭জুন) সকাল সাড়ে ১০ টায় মাদারীপুর জেলা প্রেস ক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার উদ্দ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
    জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও ডেসটিনি পত্রিকার প্রতিনিধি এইচ এম মাসুম এর সঞ্চালনায় বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা ও আরটিভির জেলা প্রতিনিধি সেলিম ফরাজী, ও মাদারীপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ডিবিসির জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস, মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিয়া সেন্টার এর সভাপতি এস এম আরাফাত হাসান, বিটিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, মোহনা টিভির সাংবাদিক আরিফুর রহমান, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু , বাংলা টিভির এস এম তানভীর, সি এন এন বাংলা টিভির এস এম আজাহার, আজকালের খবর জেলা প্রতিনিধি আরিফুর রহমান,দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি লিখন মুন্সী, বাংলাদেশের আলোর হেমায়েত হোসেন খান, আজকের সংবাদ শাহিদ খন্দকার, কাজল খান, মোঃ জসিম মিয়া, নাসির উদ্দিন তালুকদার নাহিদ, সুমন মোল্লা, দূর্জয় আব্বাস প্রমূখ।

    মানববন্ধননে বক্তারা বলেন, সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হলে তার কোনো বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমানসহ সারা দেশে অসংখ্য সাংবাদিক হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার হলেও তার বিচার আজ পর্যন্ত হয়নি। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। নাদিমের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। অনথায় কঠোর কর্মসূচি পালন করবেন সাংবাদিক মহল।

    আরিফুর রহমান মাদারীপুর জেলা প্রতিনিধি।

  • মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ  উদযাপিত হয়েছে

    মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- “আনন্দধারা বহিছে ভূবনে” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ এর উদ্যোগে মালদ্বীপের হুলোমালে’র সমুদ্রের পাড়ে শুক্রবার( ১৬ জুন) ২০২৩ বাংলা নববর্ষ বরন আয়োজনে মেতে ওঠে সবাই। প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি প্রাণবন্ত করে করে তোলে এই আয়োজন।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাই কমিশনার রিয়ার এডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। এছাড়াও কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ, তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মালদ্বাপের বিশিষ্ট চিকিৎসক ডা: মোক্তার আলী লস্কর, ডা: আসিফ, ডা: আশরার, ডা: হুরিয়া, ডাঃ সুজন, ডা: রিমি, ডা: সাইফ, ডা: ফাহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাদিউল ইসলাম, মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ সাদেক ও হাই কমিশনের সকল কর্মচারী, প্রবাসী বাংলাদেশী অতিথিবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী পরিবারের সদস্য বৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

    উল্লেখ্য অনুষ্ঠানে ঘরে তৈরী পিঠা ও দেশীয় খাবার দাবার পরিবেশন বাড়তি আনন্দ নিয়ে আসে। অনুষ্ঠানে আগতরা জানান, সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠানের বাইরেও বাংলাদেশী এমন উৎসবের আয়োজনে দেশের আমেজ পাওয়া যায়। প্রবাসী বাঙ্গালীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্ম ও স্থানীয়দের মাঝে বাঙ্গালী সংস্কৃতি তুলে ধরতে এই ধরনের আয়োজন বিশেষ ভূমিকা পালন করবে।

  • প্রধানমন্ত্রীর ঘোষিত এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে এ লক্ষে মাগুরায় কৃষকলীগের লিফলেট বিতরন ও হাটসভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর ঘোষিত এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে এ লক্ষে মাগুরায় কৃষকলীগের লিফলেট বিতরন ও হাটসভা অনুষ্ঠিত

    রক্সী খান মাগুরা প্রতিনিধি ॥ কৃষক বাঁচাও-দেশ বাঁচাও, সুখি কৃষক, সুখি দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে এ লক্ষে আজ শনিবার সকালে মাগুরায় জেলা কৃষকলীগের আয়োজনে লিফলেট বিতরণ ও হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
    শহরের কাচা বাজার এলাকায় জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও হাটসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু ও স্থানীয় আওয়ামী কৃষকলীগের নেতৃবৃন্দ।
    বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখন ভালো থাকতে শিখেছে। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। বিএনপির আমলে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে উত্তরণ করে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশের কৃষকরা হবেন আরো দক্ষ ও উপযুক্ত। হাটসভায় প্রধান অতিথি জনসাধারনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কৃষি ক্ষেত্রে উন্নয়নচিত্রের লিফলেট বিতরণ করেন এবং সভা শেষে গাছের চারা রোপন করেন।

    রক্সী খান ,মাগুরা।

  • সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের মানবন্ধন

    সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের মানবন্ধন

    রিপোর্ট : ইমাম বিমান

    মানবজমিন, ৭১ টিভি ও বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

    শনিবার (১৭ জুন) বেলা ১১টার সময় নগরীর অশ্বিনী কুমার টাউনহল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে মানববন্ধন ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি শেখ শামীমের সঞ্চালনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, ৭১ টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, ঢাকা পোস্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল কমিটির সভাপতি এম আর প্রিন্স, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র বরিশাল জেলার সাধারণ সম্পাদক আফছার উদ্দিন মৃধা, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন, পটুয়াখালী জেলার সহ-সভাপতি আমির হোসেন, ঝালকাঠি জেলার প্রচার সম্পাদক ইমাম বিমান, মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ, জনকণ্ঠের বাকেরগঞ্জ প্রতিনিধি ও বিএমএসএফ’র সভাপতি জিয়াউল আকনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

    সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মূল আসামী বাবু ভারতে পালিয়ে যাবার প্রাক্কালে আইন শৃঙ্খলা বাহীনি কর্তৃক পঞ্চগড় থেকে গ্রেফতার করায় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বাকিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের উচ্চারণ করে একই সাথে অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন-প্রণয়নের দাবি তোলেন বক্তারা। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন না করা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এ আন্দোলন চলবে বলে জানানো হয়।

  • ময়মনসিংহে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

    ময়মনসিংহে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

    আরিফ রববানী ময়মনসিংহঃ
    সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ড ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে ময়মন‌সিং‌হের কর্মরত সাংবা‌দিকবৃন্দ। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবী কর‌ছে সাংবা‌দিক নেতৃবৃন্দ।

    শনিবার (১৭ জুন ২০২৩) তারিখ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে কর্মসূচি পালন করে। এ সময় সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানান তারা।

    মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। সাংবাদিক সাগর-রুনির বিচার আজও হয়নি। বার বার এই মামলার অভিযোগ গঠনের শুনানির সময় বৃদ্ধি করা হচ্ছে।

    এই অবস্থায় দেশের সাংবাদিক সমাজ গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ চায় না। অবিলম্বে বিশেষ আদালতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত নিস্পত্তির দাবি করেন। অন্যথায় সাংবাদিক সমাজ দাবি আদায়ে আবারও রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

    ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ১০টি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় । সংগঠনগুলি হল- ময়মনসিংহ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি, সাংবাদিক ক্রীড়া চক্র, ক্যামেরাপারসন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আলোকচিত্র শিল্পী সংসদ।

    ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় ।

    এতে বক্তব্য রাখেন সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশারফ হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংবা‌দিক এম.এ মোতালেব, শেখ মহিউদ্দিন, আইয়ুব আলী, সাইফুল ইসলাম, আ.ন.ম ফারুক, হোসাইন শাহীদ প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইলিয়াস আহমেদ, সাংবাদিক জগলুল পাশা রসু, সাংবাদিক আব্দুল হক লিটন, সাংবাদিক রোবায়েত ইবনে হাকিম বাপ্পি, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

    মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ইতোমধ্যে নাদিম হত্যার মূলহোতা ও নির্দেশদাতা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে আটক দেখানো হয়েছে। এ ঘটনায় প্রশাসনের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।

    প্রসঙ্গত, গত বুধবার (১৪ জুন ২০২৩) তারিখ রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। গত (১৫ জুন ২০২৩) তারিখ বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন সাংবাদিক নাদিম।