Author: desk

  • নলডাঙ্গা পৌরসভার উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

    নলডাঙ্গা পৌরসভার উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি।

    নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা (বিশেষ সভা) অনুষ্ঠিত হয়েছে।

    অদ্য ১১ টায় উপজেলার নলডাঙ্গা পৌরসভা কার্যালয়ে অত্র পৌরসভার আয়োজনে ২০২৩-২৪ অর্থ বৎসরের (রাজস্ব+উন্নয়ন) মোট= ১৭৮,২১১,৪৫৮ টাকা আয়, (রাজস্ব+ব্যায়) মোট= ১৭৭,৮১৮,০৯৯ টাকা এবং ৩,৯৩,৩৫৯ টাকা উদ্ধৃত ধরিয়া খসড়া বাজেট উপস্থাপন করা হয়। উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন অত্র পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির।

    নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও মাহমুদুল হাসান মুক্তা’র সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌরসভার হিসাব রক্ষক এবিএম আব্দুল হালিম বিন আফির, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু বকর সিদ্দিক, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মহসীন আলী, ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুর রহমান, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল হোসেন, ০৯ ওয়ার্ড কাউন্সিলর শ্রী সঞ্জয় ভট্টাচার্য, নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটি, থানা প্রেস ক্লাবসহ বাংলাদেশ প্রেস ক্লাব নলডাঙ্গা শাখার সকল
    সাংবাদিকবৃন্দ।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর।

  • ত্রিশালে এসিল্যান্ডের কৌশলে  প্রধানমন্ত্রীর ভূয়া একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক আটক

    ত্রিশালে এসিল্যান্ডের কৌশলে প্রধানমন্ত্রীর ভূয়া একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক আটক

    স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর চৌকস মেধাবী কৌশলী অভিযানে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পরিচয় দানকারী প্রতারনা চক্রের এক প্রতারককে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ভূয়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ উপজেলার কাঁঠাল ইউনিয়নের বনগ্রাম এলাকার আব্দুল কাদের এর পুত্র হেলাল উদ্দিন।

    সোমবার (২৬শে জুন) দুপুরে ত্রিশালের রামপুর মৌজায় জমির নামজারী জমা খারিজের আবেদন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পরিচয়ে প্রভাব খাটিয়ে মুঞ্জুর করার চেষ্টাকালে তারা এসিল্যান্ডের বুদ্ধি আর মেধার কাছে পরাজিত হয়ে আটক হয়। ত্রিশাল সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের নামজারী সহকারী আরিফ রাব্বানী বাদী হয়ে এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সুত্রে জানা গেছে- রামপুর মৌজায় জমির নামজারী জমা খারিজের একটি আবেদন কৌশলে সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ডের উপর ক্ষমতার প্রভাব খাটিয়ে জোড় করে জমির নামজারী করতে গত ২২শে জুন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ভ’য়া পরিচয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমিকে ফোন দিয়ে জোড় সুপারিশ করেন অজ্ঞাত ব্যক্তি।পরে ২৬জুন সোমবার স্ব শরীরে ভূয়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সহকারি কমিশনার ভ’মি অফিসে এসে আসেন।এসময় সহকারী কমিশনার সরকারী কাজে অফিসের বাইরে থাকায় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ভুয়া অজ্ঞাত ব্যক্তির ফোন পরিচয়ে তিনি অফিসে আসেন।
    পরে নামজারির আবেদনটি মুঞ্জুর করতে প্রভাব খাটায় তার কথাবার্তাায় সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর কাছে সন্দেহ জনক মনে হয়। তিনি বুঝেন এটি প্রতারনা চক্রের প্রতারনা। এসিল্যান্ড তার মেধা ও বুদ্ধি খাটিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজনকে কল করে জানতে পারেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ বর্তমানে পবিত্র হজ্ব পালনে দেশের বাহিরে আছেন। পরে তাকে আটক করেন সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। জিজ্ঞাসাবাদে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পরিচয়দানকারী প্রতারক হেলাল উদ্দিন তার পরিচয় দেন।

    সহকারি কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান- গত ২২জুন দুপুরে ০১৯১৮৯৭৩০০১,০১৯৭৮৬৫২২৮০ মোবাইল নাম্বার থেকে অজ্ঞাত নামা ব্যক্তি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পরিচয় দিয়ে আমার ফোনে কথা বলেন।পরে রামপুর মৌজায় অবস্থিত জমির নামজারি জমাখারিজের আবেদনের নামজারি করার সুপারিশ করেন।

    সোমবার ভূয়া পরিচয়দানকারী হেলাল উদ্দিন আমার অফিসে এসে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নামজারি করার জন্য আপনাকে ফোন দিয়েছিল?প্রতারক হেলাল উদ্দিন নামজারি করার জন্য জোরপ্রয়োগ করে।তার কথাবার্তা সন্দেহজনক হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হয়। পরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পবিত্র হজ্জ পালন করতে ২২ জুন হতে বর্তমান সময় পর্যন্ত সৌদি আরবে অবস্থান করছেন বলে জানান ।পরে প্রতারনার ঘটনায় উধর্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে থানায় অভিযোগ দায়ের করা হয়। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান-ভূমি অফিসের নামজারী সহকারী আরিফ রাব্বানী বাদী হয়ে থানায় ভুয়া প্রতারনামূলক অভিযোগ করেন। পরে ভূয়া প্রতারনামূলক নিয়মিত মামলা করা হয়।

  • সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা – বি এম মনির হোসেন

    সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা – বি এম মনির হোসেন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

    ঈদ মানে আনন্দ ঈদ মানে খুঁশি। ঈদুল আযহা উপলক্ষে দেশের (সর্বস্তরের)সবাইকে পবিত্র ঈদুল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন। সাংবাদিক দের বলেন, কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদ হচ্ছে অনন্ত আনন্দের দিন, কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।পবিত্র ঈদুল অযহা উপলক্ষে দেশের সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

  • ঈদুল ঘরমুখো মানুষের নিরাপত্তায় ময়মনসিংহে পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন করলেন এসপি

    ঈদুল ঘরমুখো মানুষের নিরাপত্তায় ময়মনসিংহে পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন করলেন এসপি

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে ঈদুল আজহায় লাখো ঘরমুখো মানুষের সার্বিক নিরাপত্তা ও যানজট নিরসনে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এসব পয়েন্টগুলো নিয়ন্ত্রণে দিঘারকান্দা বাইপাসে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা আনুষ্ঠানিকভাবে এই কন্ট্রোল রুম উদ্বোধন করেন।

    এ সময় পুলিশ সুপার বলেন, ঈদুল আযহায় কর্মমুখী মানুষজন শত কষ্ট উপেক্ষা করে নারীর টানে জন্মস্থানে ফিরে। অল্প সময়ের ছুটি হাতে নিয়ে হুড়োহুড়ি করে বাস ট্রেন কিংবা যে কোন যানবাহনে সবাই তারাতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টায় মগ্ন থাকে। এ ক্ষেত্রে পথিমধ্যে একাধিক গাড়ি পরিবর্তন করতে হয় অনেক সময়। আবার একটি চক্র থাকে ঘরমুখো মানুষজনের সর্বস্ব কৌশলে কিংবা ছলচাতুরী বা প্রতারণার মাধ্যমে কেড়ে নিতে। ময়মনসিংহমুখী মানুষের প্রতারিত বা ক্ষতিগ্রস্থ হওয়ার এ ধরনের স্থান ঢাকা বাইপাস দিঘারকান্দা। ঘরমুখো এ সকল মানুষজন ঢাকা থেকে এসে দিঘারকান্দা বাইপাস মোড়ে যানবাহন পরিবর্তন করে অন্য বাহনে গন্তব্যে যায়। এই সময়কালীন যাত্রীরা যাতে কোন ধরনের হয়রানি, ক্ষতিগ্রস্থ এমনকি কারো মাধ্যমে প্রতারিত বা সাথে থাকা লাগেজ, ব্যাগ খোয়া যাওয়ার মত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তিনি আরো বলেন, অনেক সময় ঢাকা কিংবা অন্য কোন এলাকা থেকে মধ্যেরাতে এসে দিঘারকান্দা বাইপাস মোড়ে যাত্রীরা নামেন। তার সাথে থাকা লাগেজ, একাধিক ব্যাগ, কোলে শিশু, সাথে বয়োবৃদ্ধ এমনকি একাধিক শিশু সাথে থাকায় যাত্রীরা তাদের লাগেজটা পর্যন্ত নিতে পারছে না। এ অবস্থায় প্রতারক চক্র ঐ যাত্রীর লাগেজ, ব্যাগ কিংবা ব্যানেডি ব্যাগ টানাটানি করে নিয়ে যাচ্ছে। মুহুর্তে ঐ যাত্রীদের ঈদ আনন্দ মাটি হয়ে যাচ্ছে। এমন আশংকা থেকে ঘরমুখো সকল মানুষকে নিরাপদ, নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ এবং নিশ্চিতে বাড়ি পৌঁছতে সহায়তা করতে মানবিক দায়িত্ববোধ থেকে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে।
    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
    পুলিশ সুপার আরো বলেন, মধ্যরাতে যানবাহন পরিবর্তন করে আবারো আরেকটি যানবাহনে করে গন্তব্যে যেতে অনেক সময় মারাত্মক সমস্যায় পড়েন যাত্রীরা। এ জন্য যাত্রীরা তাদের প্রয়োজন হলে কন্ট্রোল রুমে রাত কাটিয়ে বা আশ্রয় নিয়ে পরদিন সকালে বাড়ি যেতেও এই কন্ট্রোল রুম ব্যবহার করা যাবে। এতে যাত্রীর সার্বিক নিরাপত্তা দেবে আইন শৃংখলা বাহিনী। একই সাথে যাত্রীরা যদি মনে করেন তাদের বাতরুম বা জরুরী প্রয়োজন সামান্য বিশ্রামের সেই সুযোগও থাকবে এই কন্ট্রোল রুম। তিনি আরো বলেন, যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পালাক্রমে পুলিশ এই কন্ট্রোল রুম থেকে যানজট থেকে শুরু করে চুরি, ছিনতাই, ডাকাতি, প্রতারণারোধে কাজ করবে। পরে পুলিশ সুপার জন সাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং গরুর বাজার পরিদর্শন করলেন পুলিশ সুপার ময়মনসিংহ। এ সময় কাউন্সিলর শফিকুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ,জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন মনতা, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ সাথে ছিলেন।

  • এই কমিশন ৮০০ নির্বাচন করেছে, কেউ মারা যায়নি: ইসি আহসান

    এই কমিশন ৮০০ নির্বাচন করেছে, কেউ মারা যায়নি: ইসি আহসান

    আজিজুল ইসলাম, যশোরঃ
    নির্বাচনের সময় সংঘাতে অতীতের হতাহতের ঘটনার কথা তুলে ধরে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে ৮০০ নির্বাচন হয়েছে, সংঘাতে কেউ মারা যায়নি।’

    মঙ্গলবার সকালে যশোরের মনিরামপুরে হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও দুপুরে শার্শার বেনাপোল পৌরসভায় অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ইসি আহসান হাবিব বলেন, ‘হোন্ডা পান্ডা গুন্ডা ডান্ডা জিতে গেছি, ওই দিন ভুলে যান। প্রশাসনের জাল ভেদ করে কোনো অনিয়মের সুযোগ নেই। গতবার যা করেছেন, এবার তা হবে না।’

    ইভিএম সম্পর্কে প্রার্থীদের সংশয় নিয়ে করা প্রশ্নের জবাবে প্রধান অতিথি আহসান হাবিব খান বলেন, ‘ইভিএম স্বচ্ছতার প্রতীক। ভোট ডাকাতি ঠেকাতে এ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ইভিএমে। হরিহরনগর ইউনিয়নের ভোট হবে একটি মাইলফলক।’

    আহসান হাবিব খান বলেন, ‘ইলেকশন হলে লোক মারা যায়। এটা মানুষের কাছে অতি স্বাভাবিক একটা ধারণা হয়ে গিয়েছিল। আমরা নতুন কমিশন ৮০০ নির্বাচন করেছি। কোথাও একটি লোক মারা যায়নি।’

    তিনি বলেন, ‘কেউ যেন বাইরের এলাকা থেকে এসে নির্বাচনে বিশৃঙ্খলা করতে না পারে, সে ব্যাপারে প্রশাসন কঠোর থাকবে। একা ইলেকশন কমিশন কিছু করতে পারবে না। সবার সম্মিলিত চেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। আপনারা প্রার্থীরা ভোটারদের আশ্বস্ত করবেন।’

    মনিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

    এ সময় খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা হুমায়ুন কবির,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম শাহীন,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির,জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

    দুপুরে শার্শা উপজেলা অডিটরিয়ামে আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের বিভিন্ন প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

    যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম ও খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।
    আরো উপস্থিত ছিলেন,যশোর জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, নাভারন সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ইসলাম,শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম,বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ।

    উল্লেখ্য, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, ১০ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩২ জন সাধারণ সদস্য প্রার্থী অংশ নিচ্ছেন। নির্বাচনে ১০ হাজার ৬৭৫ জন পুরুষ ও ১০ হাজার ৫৫১ জন নারী ভোটার রয়েছেন।

    শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন,আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বেনাপোল পৌরসভায় ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
    নির্বাচনে মেয়র পদে ৩ জন,সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারন আসনের কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

    মেয়র পদে বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন (নৌকা), স্বতন্ত্র হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রিয় কাউন্সিলের নির্বাহী সদস্য ফারুক হোসেন উজ্জ্বল ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিএনপির সমর্থক মফিজুর রহমান সজন ভোট যুদ্ধে মাঠে আছেন।

  • মহালছড়িতে স্মাট দেশ গড়তে ট্যাব বিতরণ

    মহালছড়িতে স্মাট দেশ গড়তে ট্যাব বিতরণ

    রিপন ওঝা, মহালছড়ি

    মহালছড়িতে ২৭জুন রোজ মঙ্গলবার শেখ হাসিনার উপহার স্মার্ট শিক্ষা সামগ্রী “স্মার্ট ট্যাব” বিতরণ করা হয়েছে।

    আজ মহালছড়ি উপজেলার টাউনহলে প্রধান অতিথি মাননীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা’র উপস্থিতিতে
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণাক্রমে স্মার্ট বাংলাদেশ গড়তে ধারাবাহিকতায় ৯টি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১৬২শিক্ষার্থীদের মাঝে “স্মার্ট ট্যাব” বিতরণ করা হয়েছে।

    উক্ত এ মহতী কর্মসূচি সুইহ্লাঅং রাখাইন পিপলু সঞ্চালনায় জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা(মূর্ত বাবু), উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার মোঃ আব্দুলাহ খাইরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক- ক্রা এ এ এগ্রো ফার্মের কর্ণধার হ্লাশিং মং চৌধুরী, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দীপক সেন ও সাবেক সাধারন সম্পাদক মিল্টন চাকমা, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমং মারমাসহ এমপিওভুক্ত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীগণ।

  • গোপালগঞ্জে ৫’শ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

    গোপালগঞ্জে ৫’শ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫’শ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার (২৭ জুন) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব উপহার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন।

    এসময় জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আশরাফুল অালমসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব ঈদ সমাগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, ডাল, সেমাই, চিনি, গরম মশলা ও নগদ ৫’শ টাকা। #

  • গোপালগঞ্জের জলাভূমি দখল হওয়ার প্রতিবাদে ও দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

    গোপালগঞ্জের জলাভূমি দখল হওয়ার প্রতিবাদে ও দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের জলাভূমি দখল হওয়ার প্রতিবাদে ও দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দাসেরহাট, ভ্রমর গ্রাম, খরিকাইনসহ ১০টি গ্রামের মানুষ এ কর্মসূচী পালন করে।

    আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টায় খড়িকাইন গ্রামের জলাভূমির সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় জলাভূমি রক্ষার দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে গ্রামবাসী আবুল খায়ের ফকির, প্রকাশ বিশ্বাস, রাজা কাজী, সুবাস বিশ্বাস ও ইমারত মোল্যা।

    এসময় বক্তরা বলেন, খড়িকাইন গ্রামের সরকারী খাস জমির এ জলাভূমিতে পাট মৌসুমে ১০টি গ্রামের কৃষকরা তাদের পাট জাগ দেন। কিন্তু প্রভাবশালী আনোয়ার মোল্যা সরকারী খাস জমি দখল করে ভরাট করছে। এতে পাট মৌসুমে কৃষকরা তাদের উৎপাদিত পাট জাগ দিতে পারবেন না। এতে তারা ক্ষতিগ্রস্থ হবেন। কৃষকরা এ জলাভূমি দখলমুক্ত করতে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    তবে, অভিযুক্ত আনোয়ার মোল্যা দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার ছেলে-মেয়েরা বিভিন্ন মাদক ও মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তাদের বাঁচাতে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে এখানে মাঠ তৈরী করছি। যদি গ্রামবাসী না চান তাহলে আমার কাজ বন্ধ রাখবো। #

  • গোপালগঞ্জে ৫ শতাধিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ঈদ উপহার বিতরণ

    গোপালগঞ্জে ৫ শতাধিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ঈদ উপহার বিতরণ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ওয়ার্ড চিলড্রেন অর্গানাইজেশন “কচি কন্ঠের আসর”-এর উদ্যোগে ৫ শতাধিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার (২৭ জুন) ‍দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ‍সুরিপী সালিনাবক্সা উচ্চবিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার।

    স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ওয়ার্ড চিলড্রেন অর্গানাইজেশন “কচি কন্ঠের আসর”-এর সিইও হাসিব এ হোসেন, মুকসুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, আওয়ামী লীগে নেতা মহিউদ্দিন আহম্মেদ, জোবায়ের হোসেন বক্তব্য রাখেন।

    পরে ৫ শতাধিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার স্কুল ব্যাগ, টি শার্টসহ শিক্ষা উপকরন তুলে দেন অতিথিবৃন্দ। এ অনুষ্ঠান শিক্ষার্থী ছাড়াও শিক্ষকমন্ডলী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, আন্তর্জাতিক ভিত্তিক এই অর্গানাইজেশন “কচি কন্ঠের আসর” প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বব্যাপী শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও সংগঠনটি অর্থনৈতিকভাবে অনগ্রসর শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরনসহ আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের আর্থিত সহযোগিতা করে আসছে। #

  • গণমুখী বাজেট পাশ হওয়ায় গোপালগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল

    গণমুখী বাজেট পাশ হওয়ায় গোপালগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় সংসদে গণমুখী বাজেট পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে গোপালগেঞ্জে আনন্দ মিছিল হয়েছে। জেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন এ কর্মসূচীর আয়োজন করে।

    আজ মঙ্গলবার (২৭ জুন) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

    পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত ঠাকুর, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারন সম্পাদক আলিমুজ্জামান বিটু, যুবলীগ নেতা জাহেদ মাহামুদ বাপ্পি বক্তব্য রাখেন।

    এ কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।