Author: desk

  • যাদু কাটা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ৪২ জন আটক রাতেই ৪০জনকে জামিন দিল আদালত

    যাদু কাটা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ৪২ জন আটক রাতেই ৪০জনকে জামিন দিল আদালত

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি :

    তাহিরপুর থানার সাধারণ ডায়েরী নং-১২২৯, তারিখ-২০/০৭/২০১৩ইং মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনরোধ কল্পে স্পীড বোর্ড ও নৌকা যোগে ডিউটি করাকালীন ২১/০৭/২০২৩ইং তারিখে ১৫ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ ৫নং বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শগ্রামের পাকা রাস্তার “মাথায় যাদুকাটা নদীর পশ্চিম পাড় হইতে কতিপয় লোকজন সরকার কর্তৃক ইজারার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকা লোড করছে এমন সংবাদের বৃত্তিতে তাৎক্ষনিক ভাবে তাহিরপুর থানা পুলিশের , সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল, অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ কাউছার আলমসহ পুলিশের একটি টিম ২১শে জুলাই ২০২৩ইং ভোর রাতে যাদুকাটা নদীতে উপস্থিত হয়ে, সাহিদুর রহমান সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল, সুনামগঞ্জ এর নেতৃত্বে অফিসার ও ফোর্স সহ রাত ২ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র)/ মোঃ আল-আমিন, সঙ্গীয় এসআই (নিরস্ত্র)/আহমেদুল আরেফিন, এএসআই(নিরস্ত্র) / মোঃ সাইফুল ইসলাম, কনস্টেবল রুপন চক্রবর্তী, সামছুল হক, ভৈরব দাস, তাহিদুল ইসলাম তপু, সর্ব তাহিরপুর থানা, সুনামগঞ্জ, এসআই (নিরস্ত্র)/ মোঃ জাহাঙ্গীর হোসাইন, এএসআই (নিরস্ত্র) / মোঃ নাজিম উদ্দিনসহ কনস্টেবল আবুল হোসাইন, সালাউদ্দিন আহম্মেদ, উসমান গনিসহ পুলিশের একটি বিশাল টিম বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র, তাহিরপুর থানা, সুনামগঞ্জদের সহায়তায় ৪২ জন আসামীকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করেন।গ্রেফতারকৃত আসামীরা হলেন -১।মোঃ ইলিয়াস মিয়া (২৬), পিতা-আপ্লুত আলী, ২। জমির হহাসেন (২৮), পিতা-জয়নাল আবেদীন, উভয় সাং-খাগেরগাঁও, থানা-সুনামগঞ্জ সদর, ৩। মোঃ রেজাউল হব(২০), পিতা-মোঃ রহিম আলী, ৪। মোঃ জুয়েল মিয়া (৪২), পিতা-আলী আমজদ, উভয় সাং-দূর্লভপুর, থানা- -জামালগঞ্জ, ৫। মোঃ সিরাজুল ইসলাম (২৭), পিতা-আঃ করিম, ৬। মোঃ আক্তার হোসেন (২৮), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, ৭। মোঃ মোজাম্মেল (২৯), পিতা-আঃ করিম, সর্ব সাং-ভাদেরটেক, সর্ব থানা-বিশ্বম্বরপুর, ৮। মোঃ সিদ্দিক মিয়া (৪৮), ৯। মোঃ আব্দুর রশিদ (৪০), উভয় পিতা-মোঃ আকবর আলী, সাং-কোনাটছড়া, ১০। মোঃ মাহদী হাসান। মন্দির (৩০), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-সোহানা, ১১। মাফিক মিয়া (২৮), পিতা-সোনাই মিয়া, সাং- নোয়াগাঁও (ভোলাখালী), ১২। মোঃ আতিকুল ইসলাম (১৯), পিতা-মোঃ আক্তার মিয়া, সাং কোনাটছড়া, সর্ব থানা- তাহিরপুর ১৩। মোঃ আনছারুল হক(২৮), পিতা-মোঃ রজব আলী, ১৪। মোঃ সবুজ মিয়া (১৮), পিতা-মোঃ মোক্তার আলী, উভয় সাং-পূর্লভপুর, থানা- জামালগঞ্জ, ১৫। মোঃ শেখ ফরিদ (২৪), পিতা-মোঃ রহমত আলী, ১৬। মোঃ নুর ইসলাম (২৪), পিতা-মোঃ মন মিয়া, ১৭। মোঃ তরিকুল ইসলাম (২২), পিতা-আব্দুস সাত্তার, সর্ব সাং-ভালেরটেক, থানা-বিশ্বম্বরপুর, ১৮। আৰু তালহা (২১), পিতা-মোঃ নাছির উদ্দিন, সাং-আরপিননগর, ১৯। আব্দুল গাফ্ফার (২০), . পিতা-মতিছিন আলী, সাং-হুরারকান্দা, উভয় থানা-সুনামগঞ্জ সদর মডেল সর্ব জেলা সুনামগঞ্জ, ২০। মোঃ কামাল: হোসেন(৩৫), পিতা-আলা উদ্দিন গরামী, সাং-বাহাদুরপুর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, ২১। কাউছার মিয়া (২২), পিতা-মোঃ ইব্রাহীম,২২। শওকত (৩২), পিতা-মোঃ হাসীম, উভয় সাং-ভাদেরটেক, থানা-বিশ্বম্বরপুর, জেলা- সুনামগঞ্জ, ২৩। আবু বক্কর (২২), পিতা- ছাদ্দক আলী, সাং-মাইঝবাড়ী, থানা-সুনামগঞ্জ সদর মডেল, ২৪। জাহিদুল ইসলাম(২২), পিতা-সফর উদ্দিন, সাং-ছোট ঘাগটিয়া, ২৫। সৈয়দ হোসেন (৪৮), পিতা-আব্দুল কাদির, ২৬। মেহেদী হাসান (২০), পিতা-জিয়াউর রহমান, ২৭। নাইম আহমদ (১৮), পিতা-মোঃ লাল মিয়া ২৮। সাব্বির -আহমদ (৩৫), পিতা-আব্দুল ওয়াহাব, সর্ব সাং-ফতেহপুর, থানা-জামালগঞ্জ, ২৯। হারুন মিয়া (৩৮), পিতা-আব্দুল লতিফ, ৩০। রেজাউল করিম (৪৩), পিতা-আমির উদ্দিন, উভয় সাং-পুরানগাঁও, ৩১। আব্দুর রহমান(৩৮), পিতা- সাইদুর রহমান, ৩২। সামছুল ইসলাম (৩২), পিতা-ফজলুর রহমান, উভয় সাং-মথুরাকান্দি, ৩৩। রুহুল আমিন(৩৩), পিতা-আবুল খায়ের, সাং-চালবন্দ ৩৪। মোঃ আতাবুর রহমান (৩২), পিতা-আব্দুল কাদির, সাং-ডলুরা, ৩৫। বাবলু মিয়া (২৮), পিতা- ইসলাম উদ্দিন, সাং-বাগুয়া, ৩৬। জাহাঙ্গীর আলম (৩২), পিতা-কামাল মিয়া, সাং- রামপুর, সর্ব থানা-বিশ্বম্ভরপুর, ৩৭। মোঃ শহীদ মিয়া (২৮), পিতা-মোঃ মতিছিন আলী, সাং-হুরারকান্দা, থানা-সুনামগঞ্জ সদর মডেল, ৩৮। মোঃ ইকবাল হোসেন (২৪), পিতা-মোঃ আলা উদ্দিন, সাং-সোহালা, থানা-তাহিরপুর, ৩৯। শামীম মিয়া (৩৫), পিতা-খুর্শেদ মিয়া, সাং-চালবন্দ, ৪০। জামাল মিয়া (৩২), পিতা-নুরুল হক মিয়া, সাং-ভাদেরটেক, ৪১। বাবুল হোসেন (৩৫), পিতা- হাবি মিয়া, সাং-চালবন্দ, সর্ব থানা- বিশ্বম্বরপুর, ৪২। মোঃ জুনায়েদ (১৮), পিতা-মোঃ হারুন মিয়া, সাং-হুরারকান্দা, থানা-সুনামগঞ্জ সদর মডেল, সর্ব জেলা-সুনামগঞ্জ এবং উক্ত আসামীদের দখল হইতে উদ্ধারকৃত ০৯টি ড্রেজার মেশিন সংযুক্ত ইঞ্জিন চালিত কাঠ বডি নৌকা, ০১টি ড্রেজার মেশিন সংযুক্ত ইঞ্জিন চালিত স্টিল বড়ি নৌকা, ০১টি বারকি নৌকা, ০৩টি ইঞ্জিন চালিত স্টিল বডি ভাল্কহেড ও ১,৩৫০ ঘনফুট পানি মিশ্রিত বালু সহ জব্দ তালিকা মূলে থানায় হাজির হইয়া উল্লিখিত গ্রেফতারকৃত আসামীসহ তাহাদের সহযোগী পলাতক আসামী ৪৩। আলমগীর হোসেন (২৫), পিতা-জামাল মিয়া, সাং-ঢালারপাড়, ৪৪। গোলাম রব্বানী(৩২), পিতা-অজ্ঞাত, সাং- মোদেরগাঁও, ৪৫। খায়রুল (৩০), পিতা-অজ্ঞাত, সাং-ঘাগটিয়া (আদর্শগ্রাম), ৪৬। মোঃ জনি (২৭), পিতা-অজ্ঞাত, সাং-বাদাঘাট, ৪৭। রতন মিয়া (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-ঢালারপাড়, সর্ব থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করাহয়। জানা যায় তাহিরপুর থানাধীন ৫নং বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শগ্রামের পাকা রাস্তার মাথায় যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে উপস্থিত হইয়া অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাড় কাটার সময় তাদের গ্রেফতার করা হয়। যার তাহিরপুর থানা মামলা নং-১০,২১/০৭/২০২৩ ইং।

  • সুন্দরগঞ্জে সাংবাদিককে ছুরি মারায় থানায় অভিযোগ

    সুন্দরগঞ্জে সাংবাদিককে ছুরি মারায় থানায় অভিযোগ

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বখাটের ছিনতাইয়ের কাজে বাঁধা দেয়ায় সাংবাদিক মোজাফফর হোসেনকে ছুরিকাঘাতের চেষ্টার ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনাটি শুক্রবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারি গ্রামের খংগুয়ার ব্রীজ সংলগ্ন বাবুর মোড় নামক স্থানে ঘটেছে। মোজাফফর উত্তর বেকাটারি গ্রামের হাবিজার রহমান ব্যাপারীর ছেলে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, গত একমাস পূর্বে পাশ্ববর্তী সাদুল্ল্যাপুর উপজেলার কিশামত হামিদ গ্রামের সুরুজ্জামান মিয়ার বখাটে ছেলে মোতালেব মিয়া রাতের অন্ধকারে বালারছিড়া-বামনডাঙ্গা সড়কের বেকটারি নামক স্থানে এক মহিলা পথচারির ল্যাপটপ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জানতে পেরে সাংবাদিক মোজাফফর ওই নারীর ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করে তাকে ফিরিয়ে নিয়ে দেয়। পাশাপাশি তাকে বাড়ি পৌঁচ্ছে দেয়। তারপর থেকে বখাটে মোতালেব তার উপর ভিষণ ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন শুক্রবার মোজাফফর হোসেন ডোমেরহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় বাবুর মোড় নামক স্থানে পৌঁচ্ছলে ওই বখাটে তাকে দেখা মাত্রই ছুরি দিয়ে আঘাত করে। এতে তার নাকের মধ্যে একটু কেটে যায়। পরে স্থানীয়রা বখাটে মোতালেবকে আটক করার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়। সন্ত্রাসী, নারী ধর্ষণ ও মাদক সেবনের অপরাধে মোতালেবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

    সাংবাদিক মোজাফফর হোসেন বলেন, তার চলাফেরা করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদজনক হয়ে পড়েছে । তদন্ত সাপেক্ষে অতিদ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

    প্রত্যক্ষদর্শী মামুন মিয়া জানান, সাংবাদিক মোটর সাইকেল নিয়ে এসে বাবুর মোড়ে দাঁড়ানো মাত্রই মোতালেব তাকে ছুরি দিয়ে আঘাত করে। সাংবাদিক কৌশল অবলম্বন করায় বেঁচে যায়। পরে উপস্থিত সকলে তাকে আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

    সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা সরকার জানান, মোতালের একজন বখাটে ও সন্ত্রাসী ছেলে। এর আগেও তার বিরুদ্ধে এ সংক্রান্ত নানাবিধ অভিযোগের কারণে তাকে জেল খাটতে হয়েছে। মোজাফ্ফর হোসেনের নিরাপত্তার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া একান্ত প্রয়োজন।

    থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, সাংবাদিকের অভিযোগটি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • পটিয়া আসনে নৌকা চান মানবিক নেতা জুলকারনাইন চৌধুরী জীবন

    পটিয়া আসনে নৌকা চান মানবিক নেতা জুলকারনাইন চৌধুরী জীবন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকা চান মানবিক ও সাবেক ছাত্রনেতা জুলকারনাইন চৌধুরী জীবন। এ আসনে দলীয় কোন্দলের কারণে এবার ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে। দীর্ঘদিন মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের ব্যানারে আমেরিকা প্রবাসী ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন নিজ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিদিন কোথাও না কোথাও আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে। যার এলাকায় নজির আহমেদ ফাউন্ডেশন নামে জুলকারনাইন একনামে বেশ পরিচিতি লাভ করেছে।

    পটিয়া উপজেলার কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে উজ্জীবিত হয়ে ছাত্রজীবন থেকেই এখনো আওয়ামী লীগের অঙ্গসংগঠনের রাজনীতি করছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। ক্যান্সার রোগী, অসহায় লোকের মেয়ে বিয়েতে আর্থিক সহায়তা, শিক্ষা সহায়তা ছাড়াও নিজ গ্রামে বেকার সমস্যা দূর করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।

    পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের আবু বকর চৌধুরীর পুত্র। মেধাবী এ ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পিএচডি ডিগ্রি নিতে আমেরিকায় পাড়ি দেন। পিএইচডি ডিগ্রি শেষে সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে রয়েছেন। আওয়ামী পরিবারে বেড়ে উঠা জুলকারনাইন চৌধুরী জীবন বীরমুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম নগরীর বক্সীরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল আলম চৌধুরীর ভাতিজা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সুলতান আহমদ কুসুমপুরীর ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয়। তিনি নগরীর এবিএম মহিউদ্দীন চৌধুরীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে ভুমিকা রাখেন। তিনি সিটি কলেজে লেখা পড়াকালীন নগরীর নালাপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে অবস্থানও নেন। ১৯৯৪ সালে জামায়াত-শিবিরের তৎকালীন আমির গোলাম আজমকে চট্টগ্রামে নামতে না দেওয়ার আন্দোলনে পুলিশ,বিডিআর ও শিবির আমাদের লক্ষ্য করে গুলি করে৷ এসময় জুলকারনাইন চৌধুরী জীবন প্রাণে বেঁচে গেলে নিহত স্কুল জীবনের বন্ধু এহসানুল হক মনি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রেুয়ারি ভোটারবিহীন নির্বাচনে আন্দোলনে অংশগ্রহণ করেন। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন জামায়াত-শিবির আমাদের উপর আক্রামন করে বইপত্র পুড়িয়ে দেয়। দীর্ঘ দুইবছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিবিরের কারনে হেঁটে যেতে পারি নাই। তত্ত্বাবধায়ক সরকারের পূর্বে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলনে চট্টগ্রাম শহরে ভুমিকা রাখেন।

    ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন জানিয়েছেন, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের দায়িত্ব নেওয়ার আগে থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের রাজনীতি করছেন এবং দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজের উপার্জিত অর্থে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের মাধ্যমে মানবিক কর্মকান্ড চলছে। গত দুই বছরের অধিক পটিয়াতে প্রায় ১০ হাজার মানুষকে আর্থিক ও খাদ্য সহায়তা করা হয়েছে। যা চলমান থাকবে।
    এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে যেসব নেতাকর্মীদের পটিয়ায় অবমূল্যায়ন ও অবহেলার শিকার তাদের পাশে রয়েছেন এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় মানবিক কাজ করছেন। আমি ছাত্রজীবন ১৯৯৬ সাল থেকে বিএনপি-জামায়াত বিরোধী অসহযোগ আন্দোলনে পটিয়ার রাজপথে ছিলাম। সকলের সহযোগিতা পেলে চট্টগ্রাম-১২ (পটিয়া) এলাকায় মানবসেবা করতে চান।

  • কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে ইমতিয়াজ কবিরের যোগদান

    কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে ইমতিয়াজ কবিরের যোগদান

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.ইশতিয়াজ কবির। গত (১৯ জুলাই)২০২৩ইং বিকালে আনুষ্ঠানিকভাবে তিনি কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এ থানায় যোগদান করেন। এরআগে তিনি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে এ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

    হাসমত উল্লাহ।।

  • লালমনিরহাটে ফেনসিডিলসহ গ্রেফতার ১

    লালমনিরহাটে ফেনসিডিলসহ গ্রেফতার ১

    মো.হাসমত আল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা কাকিনা ইউপিস্থ রুদ্রেশ্বরে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেনসিডিলসহ এক জন কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই /মো: ইসমাইল হোসেন , এসআই মোঃ ফেরদৌস সরকার, এএসআই আব্দুল বারী, এএসআই মনোয়ার হোসেন, ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাটের কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক আনছার আলী(৫০), পিতা- পর্বত আলী, সাং-রুদ্রেশ্বর ৭ নং ওয়ার্ড, এর বসতবাড়ির ১০গজ দক্ষিণে কাকিনা বাজার হইতে রংপুরগামী পাকা রাস্তার উপর হতে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করেন এক জন কে। আটককৃত আসামী হলেন আব্দুর আউয়াল (২৪), পিতা- আব্দুর রাজ্জাক, সাং সোনাহাট, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।আটককৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক টি মামলা হয়।লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কালীগঞ্জ থানার কাকিনা ইউপিস্থ রুদ্রেশ্বরে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেনসিডিলসহ এক জন কে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের  শুভ উদ্ধোধনে আ জ ম নাছির উদ্দীন

    জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের শুভ উদ্ধোধনে আ জ ম নাছির উদ্দীন

    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর রাইফেলস ক্লাবে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় (২২জুলাই)বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্হাপনায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় ৩৯ তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপের শুভ উদ্বোধন‌ করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।

    উদ্বোধক ছিলেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সভাপতিত্ব করেন সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

    জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টেবিল টেনিস প্রতিযোগিতার আহ্বায়ক মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্গ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোঃ জাহাঙ্গীর, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নির্বাহী সদস্য আবুল হাশেম চৌধুরী, আবুল বাশার, জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশীদ, সদস্য মোঃ জসীম উদ্দিন,প্রবীণ কুমার ঘোষ, মহিউদ্দিন হাসান জাহিদ,শেখ নাসির মিয়া প্রমুখ।

    এবারের আসরে ৩টি সার্ভিস টি,১টি বিশ্ব বিদ্যালয় সহ মোট ‌৩৭টি দল অংশগ্রহণ করেছেন। আগামী ২৯ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

  • চারঘাটে আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ক ভিডিও চিত্র প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

    চারঘাটে আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ক ভিডিও চিত্র প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    চারঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ক ভিডিও চিত্র প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) মানঞ্জুরা মুশারফ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, উপজেলা পরিসংখ্যান অফিসার সৈয়দ কামাল উদ্দিন হায়দার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক ব্রজহরি দাস।

    সবশেষে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭৮ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ, অগ্নি কান্ড ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে চেক ও ঢ্রেউ টিন এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৬ জন রোগের মাঝে চেক বিতরণ করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • কুড়িগ্রামে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে কর্মশালায় পুলিশ

    কুড়িগ্রামে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে কর্মশালায় পুলিশ

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্দোগে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী।উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই।কর্মশালায় তৃণমূলের নারীদের উদ্যোক্তা করার অভিপ্রায়ে বুটিক বাটিক, সেলাই, বিউটিফিকেশন, ক্যাটারিংসহ বিভিন্ন ক্যাটাগরীতে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ নিয়ে যাতে তারা উদ্যোক্তা হতে পারে আর হতে পারে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী। এগিয়ে নিতে পারে কুড়িগ্রাম জেলাকে।

    কুড়িগ্রাম মহিলা সংস্থার চেয়ারম্যান আহমেদ নাজমীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ১আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রসাশক মিনহাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান এব অন্যান্য অতিথিবৃন্দ।

    নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিছুটা পিছিয়েপরা নারীদের প্রশিক্ষণ শেষে তাদের হাতে চেক বিতরন করা হয়েছে।

    পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন, উপস্থিত প্রশিক্ষিত নারীদের উদ্যোক্তা হওয়ার পথে যে কোন বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রেরণা প্রদান করেন এবং সর্বাত্মক নিরাপত্তা সহায়তার প্রতিশ্রুতি দেন।

  • গোপালগঞ্জে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত

    গোপালগঞ্জে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ উন্নীতকরণে গোপালগঞ্জে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    গোপালগঞ্জ জেলা যুবলীগ এ সমাবেশের আয়োজন করে।

    আজ শনিবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

    জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, জেলা যু্বলীগের সাধারন সম্পাদক এম বি সাইফ বি মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন হিটু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, বক্তব্য রাখেন।

    এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়ন-অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু উন্নয়নের ধারা বাঁধাগ্রস্থ করতে বিএনপি-জামাত বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। আগামী নির্বাচনে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার আহবান জানান বক্তারা।

    সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগ কায্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। #

  • কারো রক্তচক্ষুকে শেখ হাসিনা  ও বাংলার মানুষ ভয় করে না: হুইপ স্বপন

    কারো রক্তচক্ষুকে শেখ হাসিনা ও বাংলার মানুষ ভয় করে না: হুইপ স্বপন

    নাজিম উদ্দিন রানাঃ
    বিদেশীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, কোন দেশের রাষ্ট্রদূত রাজনৈতিক দল ও জোটের মতো করে আচরণ করতে পারেন না। এটি তাঁদের দায়িত্ব, কর্তব্য ও কুটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। ৩০ লক্ষ শহীদের রক্তে গড়া বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথা নত করবে না। সবার উপরে দেশ সত্য। দেশ বাঁচাতে হবে। এতে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে হবে। আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হবে। এরজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না।

    শনিবার (২২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে পুরাতন ক্যাম্পাস এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে জেলা আওয়ামী লীগ এ আয়োজন করেন।

    হুইপ স্বপন আরও বলেন, আমরা বিদেশীদের বন্ধু মনে করি। কারো রক্তচক্ষুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলার মানুষ ভয় করে না। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁর কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। তিনি দেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও নিজস্ব স্বকিয়তা কখনো বিসর্জন দিতে পারেন না। দেশী ও বিদেশী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব আওয়ামী লীগ ও প্রত্যেক নাগরিকের। এ মুহুর্তে শেখ হাসিনার চেয়ে শক্ত ও দৃঢ়চেতা কোন রাজনীতিবিদ পৃথিবীতে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুকরী রাষ্ট্রনায়ক। তিনি আমাদের ও জাতির জন্য একটি সম্পদ। এ সম্পদকে আমরা হারাতে চাই না।

    তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী আগামি নির্বাচন অনুষ্ঠিত হবে। মেজোরিটি পার্টির নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার থাকবে। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী এ সরকারের মন্ত্রীসভায় কারা কারা নতুন করে সংযুক্ত হবেন তা জানা যাবে। কিছু ছবি এডিট করে বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে বিদেশীদের কাছে নানান কল্পকাহিনী উপস্থাপন করে ধর্ণা ধরেছে। সাধারণত কোন দেশপ্রেমিক নিজের দেশের বিরুদ্ধে কখনোই কথা বলতে পারে না। আর বিএনপি-জামায়াত দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন নয়। এ কারণে তারা বিভিন্ন সময় দেশ বিরোধী অপবাদ চালাচ্ছে।

    জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

    এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু,কেন্দ্রীয় যুবলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু প্রমুখ।