Blog

  • নড়াইলে পুলিশের অভিযানে চোরাই স্বর্ণালংকারসহ পেশাদার চোর চক্রের দু’জন গ্রেফতার

    নড়াইলে পুলিশের অভিযানে চোরাই স্বর্ণালংকারসহ পেশাদার চোর চক্রের দু’জন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইলে চোরাই স্বর্ণালংকারসহ পেশাদার চোর চক্রের মোঃ অহেদ শেখ (১৯) ও মোঃ পারভেজ মোল্লা (৩২) নামের ০২জন চোরকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। মোঃ ওয়াহেদ শেখ (১৯) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের মোঃ মনিরুল শেখের ছেলে এবং মোহাম্মদ পারভেজ মোল্লা (৩২) নড়াইল সদর থানাধীন মাছিমদিয়া গ্রামের মৃত তবিবর মোল্লার ছেলে। গত (২৭ ডিসেম্বর) নড়াইল সদর থানাধীন ভাদুলীডাঙ্গা গ্রামে মোহাম্মদ তোফায়েল শিকদারের বাড়িতে এক ভাড়াটিয়ার বাসায় আলমারি ভেঙ্গে ৫.৪‌০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত (৩১ ডিসেম্বর) বিথী সুলতানা (৩২) নামের একজন মহিলা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে নড়াইল সদর থানা পুলিশ চোরাই স্বর্ণালংকার উদ্ধার সহ চোর গ্রেপ্তারে জোর তৎপর হন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (১ জানুয়ারি) সকাল ৮১০ মিনিটের সময় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা নরোত্তম বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় জেলা পুলিশ জনগণের জান মালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

  • লালমনিরহাটে আতাউর রহমান প্রধানের সংবাদ সম্মেলন

    লালমনিরহাটে আতাউর রহমান প্রধানের সংবাদ সম্মেলন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করলেন তিনি আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে জনগণের জন্য ১৮টি বিষয় বাস্তবায়ন করার ঘোষণা করেন। গত ১ জানুয়ারি ২০২৪ইং সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। নির্বাচনী ১৮ দফা ইশতেহারগুলো হলো- ১.বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তত্বাবধানে শিল্পনির্ভর একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। ২. আগামী পাঁচ বছরে ইউনিয়ন ভিত্তিক সমহারে সরকারি-বেসরকারি খাতে ৫০ হাজার এবং প্রবাসে ১০ হাজার লোকের কর্মসংস্থান। ৩. বামতীরে বাঁধসহ তিস্তা মহাপরিকল্পণা বাস্তবায়নে উদ্যোগ এবং তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে আধুনিক ও সমৃদ্ধ একটি পর্যটনকেন্দ্র প্রতিষ্ঠা। ৪.কৃষিজীবী মানুষের সার্বিক অবস্থার উন্নয়নে কৃষিঋণ সহজীকরণ এবং একটি বীজ সংরক্ষণাগার নির্মাণ। ৫.শিক্ষকবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিতকরণ এবং রাজনৈতিক বিবেচনা পরিহার করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নন- এমপিও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিও ভুক্তকরণ। ৬. এইচএসসি পাশের পর উচ্চশিক্ষা গ্রহণেচ্ছু ও বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর তালিকা প্রণয়ন এবং আবেদনসাপেক্ষে দরিদ্র শিক্ষার্থীগণের জন্য বেসরকারি বৃত্তির ব্যবস্থা। ৭.স্থানীয় ব্যবসায়ী, নারী ও নবীন উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি। ৮. হাতীবান্ধা উপজেলা শহরকে পৌরসভা এবং বুড়িমারী স্থলবন্দরকে দেশের প্রধানতম স্থলবন্দরে রূপায়ন। ৯. স্বাস্থ্যসেবার উন্নয়নসহ হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীতকরণ। ১০. সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী মানুষদের জন্য বর্তমানের তুলনায় দ্বিগুণ সংখ্যক ভাতা ও কার্ড নিশ্চিতকরণ এবং চরাঞ্চলের মানুষের জন্য মাস্টারপ্ল্যান। ১১. বিদ্যুতের লোডশেডিং শূন্যে নামিয়ে আনা এবং শিল্পকারখানার উপযোগী হাইভোল্টেজ বিদ্যুৎ। ১২.আঞ্চলিক সড়কগুলো সংস্কার এবং ঢাকা-রংপুর চার লেন মহাসড়ককে বুড়িমারীর সাথে সংযোগের কাজে গতিসঞ্চার। ১৩.ঢাকার সাথে সরাসরি যোগাযোগে এক্সপ্রেস রেলওয়ে সার্ভিস এবং ব্রডগেজ লাইন চালু।১৪.হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণে বরাদ্দ। ১৫.খেলার মাঠে অর্থায়ন এবং দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ। ১৬.নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক বিপ্লব। ১৭.হাতীবান্ধা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম বাস্তবায়ন করা। ১৮.রংপুর এবং লালমনিরহাটের সাথে বাস যাতায়াতের দ্রুত ব্যবস্থা নেওয়া।
    স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ-পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য আতাউর রহমান প্রধান বলেন, ১৯৭৩ সাল থেকেই আমি ছাত্র রাজনীতি শুরু করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দলীয় নমিনেশন চেয়েছিলাম। প্রধানমন্ত্রী একজনকে দলীয় প্রতীক নৌকা দিয়েছে। তিনি বলেছেন, যদি আমাদের জনপ্রিয়তা থাকে তাহলে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারবো। সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান আরো বলেন, একটি পক্ষ বিএনপিকে সাথে নিয়ে ভোটের দিন এবং ভোটের আগেরদিন ভোট কেন্দ্রে ককটেল ফাটিয়ে লোকজনকে ভয় দেখাবে। আমি আশা করি এ নির্বাচনে সাধারণ মানুষ ঈগল প্রতীকে তাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।

    হাসমত উল্লাহ ।

  • লালমনিরহাটে বই উৎসব পালিত

    লালমনিরহাটে বই উৎসব পালিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটে ১জানুয়ারী ২০২৪ইং সোমবার
    বছরের প্রথমদিনে লালমনিরহাটে বই উৎসব পালিত হয়েছে। সকালে খোর্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নুতন বই তুলে দিয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায়,পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন সহ অন্যান্যরা।একযোগে জেলায় মাধ্যমিক বিদ্যালয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাদ্রাসা,কিন্ডারগার্টেন সহ ২হাজার বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নুতন বই তুলে দেয়া হয়।পরে বই উৎসব উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    হাসমত উল্লাহ ।

  • মহালছড়ি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

    মহালছড়ি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

    রিপন ওঝা,মহালছড়ি

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক আজ ১লা জানুয়ারি শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

    এসময়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রনজিৎ দাশ, সহসভাপতি মনিশংকর চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব, সাংগঠনিক সম্পাদক অভিরাজ দেবনাথ মান্না, জিকু চৌধুরী, অন্তু শীল, মোঃ সোহানুর রহমান হৃদয়, শুভ দাশ জেকি, বাপ্পা সেন,রবিউল হোসেন উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত আজ ১লা জানুয়ারি-২০২৪ মহালছড়ি উপজেলায় সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসায় বিনামুল্যে বই বিতরণের উৎসব পালিত হয়েছে।

  • মাগুরায় থিয়েটার ইউনিট এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মাগুরায় থিয়েটার ইউনিট এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    রক্সী খান মাগুরা প্রতিনিধি: মাগুরায় ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট,মাগুরা এর ২৮তম বর্ষে পদাপর্ণে আলোচনা সভা, কেক কাটা ও নাটক প্রদর্শনী হয়েছে।

    আজ সোমবার বিকেলে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এ আলোচনা সভা কেক কাটা ও নাটক ‘আদাব’ প্রদর্শনী হয়।

    আশিকুল ইসলাম মুসার এর স ালনায় আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল এমরান, সদস্য আরাফাত হোসেন, নাইমুল রহমান লস্কার প্রমুখ।

    নাট্যকার মান্নান হীরা রচিত ‘আদব’ নাটকটি নিদের্শনা দেন আল এমরান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, হাসান, আরাফাত, নাফিজ, মুসা, দিপ্ত, সোহাগ, তানজিদ এবং রাহাত।

    রক্সী খান, মাগুরা।

  • বিশিষ্ট সাংবাদিক নেতা  শেখ সাইফুল ইসলাম কবির জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত

    বিশিষ্ট সাংবাদিক নেতা শেখ সাইফুল ইসলাম কবির জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত

    স্টাফ রিপোর্টোর :বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন ও ডেইলি অবজারভার. আমাদের প্রতিনিধি ,জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শেখ সাইফুল ইসলাম কবির হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক নেতা, সৎ নির্ভীক সাংবাদিক শেখ সাইফুল ইসলাম কবির জন্মদিন আজ ০১ জানুয়ারী ২০২৪ । জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। সাংবাদিক শেখ সাইফুল ইসলাম কবির অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।
    ####

  • বানারীপাড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন আবুল হাসানাত আব্দুল্লাহ

    বানারীপাড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন আবুল হাসানাত আব্দুল্লাহ

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি বলেছেন,যারা নির্বাচিত রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে উর্দি পড়ে বন্দুকের নলের মুখে ক্ষমতা দখলের পর হত্যার বিচার রুখে দিতে ইনডেমনিটি আইন করতে পারে তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না। ১ জানুয়ারী সোমবার বিকালে আসন্ন্ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-২ আসনে নৌকার সমর্থনে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বানারীপাড়ায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি আলহাজ্ব রাশেদ খান মেনন বলেন,কুটিল ষড়যন্ত্রের মধ্যে জটিল এ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে। আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আগে নিজেকে বিজয়ী করতে হবে কারন নিজে বিজয়ী হলে নৌকা বিজয়ী হবে এবং শেখ হাসিনা বিজয়ী হবেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান,বরিশালের সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা প্রমুখ। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম হাফিজুর রহমান ইকবাল,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান খিজির সরদার,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বড়াকোঠা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও এফবিসিসিআই’র পরিচালক সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ্,জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান,মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম মিঠু,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মো. আক্তারুজ্জামান মিলন,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সহ-সভাপতি ও বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী,উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,বানারীপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরাসহ দুই উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ,অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • ভাইবোনছড়ায় নির্বাচনী প্রচারনায় নৌকা মার্কায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

    ভাইবোনছড়ায় নির্বাচনী প্রচারনায় নৌকা মার্কায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

    নুরুল ইসলাম (টুকু) সদর উপজেলা প্রতিনিধি,খাগড়াছড়ি

    দেশের মানুষের শান্তির জন্য, বয়স্ক,বিধবা,প্রতিবন্ধিদের নিরাপত্তার জন্য, ছাত্রছাত্রী দের সুশিক্ষার জন্য, সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য নৌকার কোন বিকল্প নাই বলে জানান খাগড়াছড়ি ২৯৮ নং আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    সোমবার (১লা জানুয়ারি) দুপুর ১ টার সময় খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় যোগদান করেন তিনি। এই পথসভায় জনসাধারণের কাছে তিনি আগামী ৭ ই জানুয়ারী সকলের কাছে নৌকা মার্কায় ভোট চান।

    এই সময় প্রার্থীর সাথে প্রচারনায় ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব কল্যান মিত্র বড়ুয়া। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব দিদারুল আলম। খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব বিশ্বজিৎ দাশ এবং জেলা ও উপজেলা আওয়ামিলীগ এর সিনিয়র নেত্রীবৃন্দ, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সুজন চাকমা সহ অত্র ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণত সম্পাদক মংসানু মারমার সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

  • বানারীপাড়ায় বই বিতরণ উৎসব: শিক্ষার্থীদের উচ্ছ্বাস

    বানারীপাড়ায় বই বিতরণ উৎসব: শিক্ষার্থীদের উচ্ছ্বাস

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় পাঠ্যপুস্তক (বই) বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী সোমবার বেলা ১১টায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক প্রাথমিক স্তরের এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, ইউআরসির ইন্সট্যাক্টর মো. জাহাঙ্গির হোসেন,বানারীপাড়া প্রেসক্লাব ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহাদ সুমন,সহকারি শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বানু প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার স্বাগত বক্তৃতা করেন। এছাড়াও বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান ও শামিম আহসান,পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম,সদস্য লাকী বেগম প্রমুখ। পরে সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়। এদিকে নতুন বছরের প্রথম দিন বই পেয়ে শিক্ষার্থীরা দারুন উচ্ছ্বসিত।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • মধুপুর রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের বই উৎসব পালিত

    মধুপুর রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের বই উৎসব পালিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
    নতুন বছরের প্রথম দিনে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আনন্দোৎসবে শুরু হয়েছে বই উৎসব। তারি ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুর কুড়াগাছা ইউনিয়নের রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি ২০২৪) বিনা মুল্যে বই বিতরণ উৎসব পালন করা হয়।
    নতুন বই পেয়ে শিক্ষার্থীরা জানান, বছর শুরুর দিনে নতুন বই পেয়ে ও নতুন বইয়ের গন্ধে আমরা অনেকটাই আনন্দিত ও উচ্ছ্বসিত। এ নতুন বইয়ের মাধ্যমে সকল শিক্ষার্থীর লেখাপড়ায় মনোযোগ আসবে। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেনীর ছাত্রছাত্রীরা সহ অভিবাগকগন।