Blog

  • সুজানগরে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

    সুজানগরে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরের বেকার যুবক ও নারীদের দক্ষ,স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ(টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে জানুয়ারী থেকে ফেব্রয়ারী পর্যন্ত দুই মাসব্যাপী কম্পিউটার বেসিক অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(০১ জানুয়ারী) প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেনের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুইমাস মেয়াদি ভ্রাম্যমাণ এ কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণে উপজেলার ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে  নতুন বই বিতরণ

    ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বই উৎসবের মধ্য দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হল নতুন বছরের প্রথম দিনটি। সোমবার সকালে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। সেসময় জেলা শিক্ষা অফিস, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ। এদিকে সোমবার শহরের পাগলাকানাই এলাকায় শহীদ মোশাররফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন দাতা সদস্য মাহফুজুর রহমান হাসান। উল্লেখ্য এবছর জেলার ৬ টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৯ লক্ষ ৭৭ হাজার ৭’শ ৩৬ ও মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ২৩ হাজার ৮’শ ৫২ টি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • মহেশপুর সড়কে দুই তরুণের মৃত্যু দিয়ে নতুন বছরের যাত্রা শুরু

    মহেশপুর সড়কে দুই তরুণের মৃত্যু দিয়ে নতুন বছরের যাত্রা শুরু

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সড়কে দুই জনের মৃত্যু দিয়ে নতুন বছরের যাত্রা শুরু হয়েছে। সোমবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)। আহতরা হলেন, একই উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়ার আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭) ও খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮)। প্রত্যক্ষদর্শী পদ্মপুকুর গ্রামের খালিদ বিন আসাদ জানান, মোটরসাইকেলযোগে লিয়াকত হোসেন গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন। তিনি গুড়দাহ দক্ষিণপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মহেশপুর থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সোহেল রানা (৪৫) ও মোঃ টুটুল মোল্লা (৩৪) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সোহেল রানা (৪৫) নড়াইল জেলার সদর থানাধীন চাচড়া গ্রামের মৃত নেছার আলীর ছেলে এবং মোঃ টুটুল মোল্লা (৩৪) একই গ্রামের মোঃ দেলোয়ার মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (১জানুয়ারি) নড়াইল সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের চাচড়া টু মাইজপাড়া পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সোহেল রানা (৪৫) ও মোঃ টুটুল মোল্লা (৩৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে একান্ন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • তেঁতুলিয়ায় বই বিতরণ উৎসব পালিত

    তেঁতুলিয়ায় বই বিতরণ উৎসব পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ নববর্ষের প্রথম দিন আনন্দময় পরিবেশে সারাদেশের ন্যায় প গড়ের তেঁতুলিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

    সোমবার (১লা জানুয়ারি) সকালে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাজী শাহাবুদ্দিন দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে এই বই বিতরণ উৎসব পালিত হয়।

    সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসানের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, কাজী শাহাবুদ্দিন দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ এমদাদুল হক, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ প্রতিষ্ঠানদ্বয়ের কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    মুহম্মদ তরিকুর ইসলাম।

  • নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা

    নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে নতুন বছরের প্রথম দিন বই উৎসবের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ বিল্লাল হোসেন। এদিন দিনভর তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বই বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন।

    এদিকে নতুন বই মানে আনন্দ, নতুন অনুপ্রেরণা। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাসই যেন বলে দেয় কতটা আনন্দিত তারা।

    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তরে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই বিতরণ করা হবে। অন্যদিকে ২০২৪ শিক্ষাবর্ষের জন্য গত রোববার সকালে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ওদিকে ১ জানুয়ারী সোমবার থেকে সারা দেশে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ শুরু করা হয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথমদিনে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘বই বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হবে।

    জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর জন্য ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি বই ছাপা হচ্ছে। এ ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ১৪০০ কোটি টাকা। প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৪২৩ কপি বই। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ১ হাজার ২৭৪টি। প্রাক-প্রাথমিকের জন্য ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮ কপি বই ছাপা হয়েছে।

    ষষ্ঠ শ্রেণিতে মোট বই ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮ কপি, সপ্তম শ্রেণিতে ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার কপি, অষ্টম শ্রেণির জন্য ৫ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১ কপি এবং নবম শ্রেণির জন্য ৫ কোটি ৬ লাখ ৮৪ হাজার ৫৭৩ কপি বই ছাপা হচ্ছে। অন্যদিকে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর (পাঁচটি ভাষায় রচিত) শিশুদের জন্য এবার মোট ২ লাখ ৫ হাজার ৩১ কপি বই ছাপা হচ্ছে। অন্য বইয়ের মধ্যে ৫ হাজার ৭৫২ কপি ‘ব্রেইল’ বই ছাপা হবে। তাছাড়া শিক্ষকদের ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি ‘শিক্ষক সহায়িকা’ দেয়া হবে। দেশের প্রতিটি উপজেলায় ইতোমধ্যে পাঠ্যপুস্তক পাঠানো হয়েছে।

    বর্তমান সরকার ২০১০ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ৪৬৪ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৮৮৩ কপি বই বিনা মূল্যে বিতরণ করেছে। এছাড়াও ২০১৭ সাল থেকে সরকার সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় অধ্যায়নের জন্য চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং সাদরি ভাষার বই বিতরণের পাশাপাশি অন্ধ শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করছে।#

  • গোদাগাড়ীতে মাহীর অফিসে আগুন, ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের নামে মামলা

    গোদাগাড়ীতে মাহীর অফিসে আগুন, ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের নামে মামলা

    নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ মামলা দায়ের করা হয়েছে।

    রোববার রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহীর পক্ষে মামলাটি দায়ের করেন তার মামাতো ভাই জাহিদুল ইসলাম।

    মামলার আসামীরা হলেন, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, দেওপাড়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি ও প্রেমতলী ডিগ্রী কলেজের ল্যাব-সহকারি রিজওয়ান, দেওপাড়া ইউপি ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রতন আলী, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও গোদাগাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল এবং রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ বাবু। এছাড়াও এই মামলায় আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, আসন্ন দাদ্বশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ”ট্রাক“ মার্কা প্রতীকের প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া এলাকায় ব্যাপক প্রচারনা চালাচ্ছেন। তার নির্বাচনী প্রচারনার সুবিধার্থে তার নির্বাচনী এলাকারাজশাহী-১ আসনে “ট্রাক” মার্কা প্রতীকের একাধিক নির্বাচনী অফিস রয়েছে।

    গত ৩১ ডিসেম্বর রো্‌ববার রাত অনুমান সোয়া ২ টার দিকে গোদাগাড়ী থানাধীন ভাগাইল সেলিম মার্কেটে “ট্রাক” মার্কা প্রতীকের প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া’র অনুমোদিত নির্বাচনী অফিসে আসামীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে অগ্নি সংযোগ করে “ট্রাক” মার্কা প্রতীকের পোস্টারসহ নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।

    লোকজন যাতে নির্বাচনী প্রচারনা না করে এবং নির্বাচনের দিন যাতে “ট্রাক” মার্কা প্রতীকে ভোটারা ভোট দিতে না যায় এই বলে আসামীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। মামলায় আরো উল্লেখ করা হয়, এর পূর্বেও গত ২৯ ডিসেম্বর রাত ৯ টার দিকে পালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শারমিন আক্তার নিপা মাহিয়া’র প্রচারনাকালে আসামীরা আমাদেরকে নির্বাচনী প্রচারে বাধা প্রদান করে। একপর্যায়ে আসামীদের সাথে আমাদের লোকজনদের সাথে কথাকাটিকাটি হয়। তখন আসামীগণ ফোন করে আরো অজ্ঞাতনামা লোকজনদেরকে ঘটনাস্থলে আসতে বলে। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়।

    পরবর্তীতে আসামীরা ও অজ্ঞাতনামা সন্ত্রাসীগণ অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করার হুমকি প্রদান করে। আসামীগণ এও বলে যে, ঘটনাস্থল ত্যাগ না করিলে আমাদের লোকজনদের হাত পা বাইরাইয়া ভেঙ্গে ফেলবে। তখন “ট্রাক” মার্কা প্রতীকের প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া ঘটনার বিষয়ে তৎক্ষণাত গোদাগাড়ী থানা পুলিশকে সংবাদ দিলে আসামীগণ আমাদেরকে এই মর্মে হুমকি প্রদান করেন যে, আমাদের লোকজন যাতে নির্বাচনী প্রচারনা না করে এবং
    নির্বাচনের দিন যাতে করে “ট্রাক” মার্কা প্রতীকে ভোটাররা ভোট দিতে না যায় বলে চলে যায়।

    সেই পরিপ্রেক্ষিতে আসামীরা ৩১ ডিসেম্বর রাতে ভাগাইল সেলিম মার্কেটে “ট্রাক” মার্কা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করিয়া অগ্নি সংযোগ করে। এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, অফিসে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদানের বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬৮। মামলার তদন্তকারি কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এবং আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।

    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী

  • ধামইরহাটে বই বিতরণ উৎসব

    ধামইরহাটে বই বিতরণ উৎসব

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ উৎসব উপলক্ষে ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ১১ টায় আনুষ্ঠানিক বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজহার আলী ও উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন । বই বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: আসমা খাতুন। বিতরণের পূর্বে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী, উপজেলা নির্বাহী অফিসার মোসা: আসমা খাতুন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম। সহকারী শিক্ষক মাহমুদা আক্তার মিষ্টির সঞ্চালনায় বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। মাধ্যমিক শিক্ষা অফিসার জানান- উপজেলার ২৬ টি মাধ্যমিক, ২৪ টি মাদ্রাসা, ১৩ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও দুইটি ভোকেশনাল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ৩৫ হাজার বই বিতরণ করা হবে। উপজেলা (প্রাথমিক) শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান- প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে ১১৩টি ও ২৭ টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ২০ হাজার ৬৪০ সেট বই বিতরণ করা হবে।
    ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী, ইউ এন ও আসমা খাতুন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ।

    আবুল বয়ান
    ধামইরহাট নওগাঁ প্রতিনিধি ।

  • নেছারাবাদে বাকপ্রতিবন্ধি গৃহবধূকে গনধর্ষনের অভিযোগ পুলিশ বলছেন টাকাপয়সা লেনদেন জনিত সমস্যা

    নেছারাবাদে বাকপ্রতিবন্ধি গৃহবধূকে গনধর্ষনের অভিযোগ পুলিশ বলছেন টাকাপয়সা লেনদেন জনিত সমস্যা

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদ উপজেলার কামারকাঠি ২নং ওয়ার্ডে বাকপ্রতিবন্ধি এক দিনমজুরের স্ত্রীকে গনধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের মো: আনোয়ার,রাকিব এবং ইউনুছ নামের তিনজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। , তিন দিন পরে থানায় অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে, নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো: মনির হোসেন, জানান, ” এ বিষয়ে আনোয়ার,রাকিব,ইউনুস নামে তিনজনের বিরুদ্ধে ওই গৃহবধূ একটি অভিযোগ দিয়েছিল। বিষয়টি “টাকা পয়সা লেনদেন জনিত একটা সমস্যা। বিশেষ আর কিছু নয়। ওইটা নিয়েই ঝামেলা হয়েছিল”। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম সরোয়ার জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    অভিযোগকারি ওই গৃহবধূ কেদে কেদে অভিযোগ করে বলেছেন, “আমি ওদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে বিপদে পড়েছি। ওরা আমাকে বাচতে দিবেনা। কেন ওদের নাম বললাম। ওরা যেকোন সময় আমাকে মেরে ফেলবে”। আমার সাথে জোড়পূর্বক ওরা খারাপ কাজ করে উল্টো আমাকে চরিত্রহীনা বলছন, বলে হাউমাউ করে কেদে ফেলেন ভুক্তভোগী গৃহবধূ”। ওই গৃহবধ অভিযোগ করে বলেন, ” তার স্বামী বোভা। কথা বলতে পারেনা। সংসারে দুইটা বাচ্চা আছে। তারই কাজকর্ম করে সংসার চালাতে হয়।

    গত সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩) রাত আটটার দিকে সে রাকিব নামে একটি ছেলের কাছে কিছু পাওনা টাকা চাইতে গিয়েছিল। এমন সময়, আনোয়ার হোসেন,ইউনুস এসে রাকিবকে জড়িয়ে তাকে খারাপ অপবাদ দেয়। তাকে জোড়পূর্বক বাড়ীর ভিতরে নিয়ে মুখ বেধে পালাক্রমে রাকিব,আনোয়ার ধর্ষন করে। আর ইউনুস এ কাজে তাদের দু’জনকে সাহয্য করেছে। তার অভিযোগ ভুক্তভোগী ওই গৃহবধূর অভাবের সুযোগ নিয়ে আনোয়ার এবং রাকিব তাকে ধর্ষন করেছে। তিনি অভিযোগে বকেন, বিষয়টি আমি আমার ননদের স্বামী রুবেলকে জানালে তিনি আমাকে থানায় যেতে নিষেধ করে বিচারের আশ্বাস দিয়েছিল।

    এক পর্যায়ে কোন বিচার না পেয়ে ঘটনার তিনদিন পরে থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে সব দেখে গেছে। তবে এখনো ঘটনার কোন সমাধান হয়নি”।

    অভিযোগের বিষয়ে অভিযুক্তদের না পেয়ে আনোয়ার নামে এক অভিযুক্তর মাকে পেয়ে কিছু জানতে চাইলে তিনি বলেন, সব মিথ্যা। ওই মহিলা খারাপ কাজ করে। আমার ছেলে তাদের ধরে ফেলেছিল। তখন তারা ছেলের পা ধরে মাফ চেয়েছে। তার ছেলে নির্দোষ।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ,পিরোজপুর।

  • র‌্যাব-১২’র অভিযানে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল সিগারেটসহ ১ জন গ্রেফতার ১টি ভ্যান  জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল সিগারেটসহ ১ জন গ্রেফতার ১টি ভ্যান জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি ।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নাটোর হতে ঢাকাগামী ০১টি কাভার্ড ভ্যানযোগে ০১ জন ব্যক্তি বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি. ২০.৩০ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে নাটোর-ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ০১টি কাভার্ড ভ্যান যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ড-১২-৪৪২৭ আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থল থেকে রুহুল আমিন ইসলাম শুভ (৩০), পিতা- ইউনুস আলী, সাং-বালিয়াপুকুর, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহীকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে কাভার্ড ভ্যানের পেছনে ৬২টি কাগজের কার্টুনে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেট আছে।

    ৩। এছাড়াও তার সাথে থাকা নকল সিগারেট বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড এবং নগদ ১২,০০০ টাকাসহ ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নকল সিগারেটের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ড ভ্যানযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত……………

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানি কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮