Blog

  • ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সমাজসেবায় গড়ব দেশ- স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে ০২ জানুয়ারী বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, স্বাগত বক্তা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকি, ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, উপকারভোগী আবুল খায়ের বাচ্চু প্রমুখ।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি।

  • বেতাগীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    বেতাগীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বেতাগীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বেতাগী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
    উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে এটি পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
    পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্দা আব্দুল মোতালেব সিকদার, রেজাউল করীম ফারুক,। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মাছুম বিল্লাহ।
    এসময় উপজেলা শিক্ষা অফিসার মো: ওয়াহিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সমাত্বি সাহা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা আফরোজা সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • বেতাগীতে জনপ্রতিনিধিদের সাথে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা

    বেতাগীতে জনপ্রতিনিধিদের সাথে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা’র পক্ষে বেতাগী উপজেলার সকল চেয়ারম্যান কাউন্সিলর ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়ক ফারজানা সবুর রুমকী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির’র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী নফিজুর রহমান চুন্নু, জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, বিবিচিনি ইউনিয়ন পিরষদ চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, বেতাগী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খলিফা, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গাজী জালাল আহমেদ, বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ গোলাম রব, কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমন, কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন এবিএম মাসুদুর রহমান খান, এসবিএম জিয়াউর রহমান জুয়েল, মোঃ নাসির উদ্দিন ও রোফেজা আক্তার রুজি, ইউনিয়ন পরিষদ মেম্বারদের মধ্যে মোঃ গোলাম মোস্তফা, মোঃ ইদ্রিসুর রহমান, শাহিন হাওলাদার ও মাসুদ আলম মৃধা।

  • খাগড়াছড়ি সদর থানায় দুই পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

    খাগড়াছড়ি সদর থানায় দুই পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

    মিঠুন সাহা,পার্বত্য প্রতিনিধি।

    ৪০ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন খাগড়াছড়ি সদর থানার দুই পুলিশ সদস্য। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সার্বিক দিকনির্দেশনায় এই সংবর্ধনা দিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তানভীর হাসান।

    সোমবার (১লা জানুয়ারি) সদর থানা চত্বরে পুলিশ কনস্টেবল ধীরেন্দ্র চাকমা ও সন্তুময় চাকমা’র জন্য এই বিদায় সংবধর্নার আয়োজন করেন।

    পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁদের সম্মাননা স্মারক ও বিভিন্ন গিফট প্রদান করা হয়।

    এ সময় খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ এর গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে কর্মস্থল থেকে তাদের নিজ নিজ বাড়ি কুকি ছড়া ও পেরাছড়া পৌছে দেয়া হয়।

    এর আগে সহকর্মীরা ভালবাসার সাথে বিদায় দেন এই পুলিশ সদস্যদের।

    পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ওসির এমন আয়োজনে খুশিতে আত্মহারা পুলিশ কনস্টেবল ধীরেন্দ্র চাকমা ও সন্তুময় চাকমা।এ আয়োজনে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি দিয়েছে।

    এ বিষয়ে ওসি তানভীর হাসান বলেন, ‘একজন সহকর্মীকে এমন বিদায় জানাতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙ্গিয়ে তুলতে চেষ্টা করেছি। এই স্মৃতিটুকু বাকী জীবন চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী একটু ভিন্ন ধাচের আয়োজন করতে পেরেছি, এটাই ভালোলাগা।’

    বিদায় সংবর্ধনায় এসআই,মোঃ মানুন সহ অত্র থানার সকল কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

  • ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমানের   উদ্যোগে নৌকার প্রচারণা

    ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমানের উদ্যোগে নৌকার প্রচারণা

    হেলাল শেখ।
    সোমবার বিকেলে ঢাকা-১৯ আসনের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মোল্লার উদ্যোগে নৌকা মার্কার প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে সবার কাছে দোয়া ও নৌকা মার্কায় ভোট চান আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার।

    জানা গেছে, নৌকা মার্কার পক্ষে শুরু থেকে প্রচারণা চালাচ্ছেন আশুলিয়া থানা যুবলীগের সফল আহ্বায়ক কবির হোসেন সরকারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দলীয় নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান এই যুবলীগ নেতা।

    ইয়ারপুর ইউনিয়নের ১নং সভাপতি মোখলেছুর রহমান মোল্লা বলেন, সবার কাছে দোয়া ও নৌকা মার্কায় ভোট চাই, উন্নয়নের মার্কা নৌকা, ঢাকা-১৯ আসনের নৌকা মার্কার প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান একজন ভালো লোক, জয়ের মালা তারই হোক। সবার কাছে নৌকা মার্কায় আবারও ভোট চাচ্ছি, নৌকার জয় হবে ইনশাআল্লাহ।

  • গোদাগাড়ীতে  মসজিদের ইমাম  খালিদুজ্জামানকে  হেরোইনসহ গ্রেফতার র‌্যাব ৫

    গোদাগাড়ীতে মসজিদের ইমাম খালিদুজ্জামানকে হেরোইনসহ গ্রেফতার র‌্যাব ৫

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হিরোইনসহ এক মাদক-কারবারিকে গ্রেফতার
    করেছে র‌্যাব ৫। বিষয়টি গোদাগাড়ী টক অফ দ্য কান্টিতে পরিনত হয়েছে। তার গ্রেফতারের পর নিন্দা প্রতিবাদের ঝড় উঠেছে। কমিটির লোকজন জেনে শুনে কেন একজন মাদক ব্যবসায়ী বছরের পর বছর ইমাম রেখেছেন এমন প্রশ্ন তুলছেন অনেকে।
    তার প্রেফতারের খবর জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারনাকে পেছনে ফেলেছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী- কাঁকন‌হাট সড়কের সাধুরমোড় এলাকায় অভিযান চালিয়ে খালিদুজ্জামান ওরফে কাওসার নামে এক মাদক-কারবারিকে গ্রেফতার করে। সে এলাকার চিহ্নিত মাদক কারবারি।

    ধৃত আসামী অবৈধ হিরোইন অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করিয়া রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করার জন্য যাচ্ছিল এসময় তাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করে ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, উক্ত হিরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসতেছিল।

    স্থানীয়সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামী
    খালিদুজ্জামান কাউসার মহিশালবাড়ী শাহ সুলতান রহ. কামিল মাদ্রাসার ফাজিলের ছাত্র ও গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব। এই ইমামতির আড়ালে তিনি দীর্ঘদিন হতে হেরোইনের ব্যবসা করে আসছিল। সে একজন কুখ্যাত মাদক চোরাকারবারী। মাদক ব্যবসা করে সে শূন্য থেকে আঙ্গুল ফুলে কলাগাছ তার পর বটবৃক্ষ হয়েছেন। মসজিদ কমিটির সদস্যদের অবহিত না করে তিনি কখনও রাজশাহী, নাটোর, সিলেট, ঢাকা চলে যেতেন। মাসে মাসে হোন্ডা পরিবর্তন করতেন, সর্বশেষ সাড়ে তিন লাখ টাকার হোন্ডা ব্যবহার করতেন।
    অনেক দিন তিনি মসজিদে ফজরে ইমামতি করতে আসতেন না। তার শালককে এ মসজিদের মুয়াজ্জিন হিসেবে তিনি তদবির করে নিয়োগ করেছেন। মাঝে মধ্যে ফরজের নামাজের আজানও দেয়া হত না। শালক দুলা ভাই অনুউপস্থিত থাকতেন। এ করনে মসজিদ কমিটি ফয়েক দফা ইমাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহন করেন কিন্তু প্রশাসনের তালিকাভুক্ত মাদকব্যবসায়ীরা কথিত ইমাম কাউসারের পক্ষ নেয়ার কারনে তাকে বাদ দিতে পারেন নি।

    ১৫ বছর ধরে সে এখানে বসবাস করছেন। প্রকৌশলী গোলাম মোস্তেফা ও খাতিজা খাতুনের বাড়ী ভাড়া থাকলেও বর্তমানে ১৫ লক্ষাধিক টাকা দিয়ে জমি ক্রয় করে বাড়ী নির্মান করেছেন। বাড়ীতে বিলাস হোন্ডা, রাজকীয় আসবাবপত্র, ২০ লক্ষাধিক টাকা সম্পদ রয়েছে। ছাত্র জীবনে নাম মাত্র মাসিক ৮ হাজার টাকার বেতনে ইমামতি করে এত অর্থ সম্পদের উৎস কোথায় জনমনে প্রশ্ন?

    অনেক সময় তাকে প্রশাসনের তালিকাভুক্ত মাদকব্য বসায়ীদের সাথে বিভিন্ন স্থানে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতে দেখা যায়। সে যে মাদককারবারী সাথে জড়িত এলাকাবাসী সন্দেহ করতেন।

    উল্লেখ্য তার ভাই গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের আলিপুর জামে মসজিদের খতিব ( ইমাম) মাদক সম্রাট মাও. মোঃ জাকির হোসেন ৩১০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে র‌্যাবের হাতে গ্রেফতার হন।

    জজকোর্টের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২২ সালের ২২ মে বনপাড়া বাইপাসে যাত্রীবাহী বাস থেকে ৩শ ১০ গ্রাম হেরোইনসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।
    গ্রেফতারকৃতরা ঘটনার পর থেকেই কারাগারে রয়েছেন। মামলার স্বাক্ষ্য গ্রহণ ও প্রমাণ শেষে জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছে। তারা পারিবারিকভাবে মাদক কারবারের জড়িত।

    আটককৃত ব্যক্তি হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর এলাকার লোকমান হোসেনের ছেলে। তার পিতা লোকমান হোসেন রানিনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে।

    এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তারা কয়েক ভাই চর রানিনগর থেকে এসে বিভিন্ন স্থানে আস্তানা গেড়ে ইমামতি করার যোগ্যতা না থাকলেও মাদক ব্যবসা আড়াল করতেই লেবাসধারি ইমামের পথ বেছে নিয়েছেন। মাদক ব্যবসা করে অল্প সময়ে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

    মূলত মাদক ব্যবসায় সমস্যা হওয়ার কারণে তার ভাই জাকির হোসেন ইমামতি থেকে ছুটি নিয়ে ঘন ঘন নাটোর, পাবনা, ঢাকা, বরিশাল, সিলেট ও ভারতে গমন করতেন। ওই কেজি স্কুলের সহকারি শিক্ষক হিসেবে আছে তারই নিজ ভাই এবং তার স্ত্রী। সেখানে চলে মাদক ক্রয় বিক্রয় বলে অভিযোগ রয়েছে। তার আর এক ভাই মাও. হাফিজুর রহমান গোদাগাড়ী উপজেলা সদরে ফাজিলপুর জামে মসজিদের খতিব ( ইমাম) হিসেবে কর্মরত অবস্থায় দেড় বছর আগে জেএমবি ও মাদকের সাথে সংশ্লিষ্টতার আভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেফতার হন। দীর্ঘ ৫ মাস পর ছাড়া পান, তার গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং ওই সংস্থা তাকে তিন মাস পূর্বে একই অভিযোগে মাও. হাফিজুর কে গ্রেফতার করেন, তিনি বর্তমানে তিনি জামিনে ছাড়া পেয়ে আইন শৃঙ্খলা বাহনী চোঁখ ফাকি দিয়ে সৌদি আরবে পালিয়ে যান বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।

    গত ঈদুল আযহার জামায়াতে ৪৫ মিনিট দেরী করে এসেছিলেন ইমাম কাউসার মাদক ব্যবসায়ীদের সুসম্পর্ক থাকার কারণ, যখন তখন ছুটি নিয়ে বাহিয়ে যাওয়ার কারণ জানতে চেয়েছিলেন কমিটির সদস্য প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ক্ষোভ করে বলেন, কমিটির সদস্যরা ইমামের তুয়াজ করেন, ইমাম তো যা ইচ্ছে তাই করবেন। পত্রিকায় ইমামের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার নিউজ প্রকাশ হওয়ায় বেশীর ভাগ সদস্য এ ইমামকে বাদ দেয়ার পক্ষে মতামতদেন। কিন্তু কমিটির সভাপতি নূর বকত হাজি, নূরুল ইসলাম সদস্য ফিটু তাকে ভুল স্বীকার করে রাখার পক্ষে জোরালো মতামত দেন। পরে ইমাম কুকর্মের জন্য ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে নিয়মিত মসজিদে ইমামতি করবেন এমর্মে অঙ্গিকার করেন। ওই যাত্রা রেহায় পান।
    এ ব্যপারে আলহাজ্ব নূর রকত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নিউজটি ফটোকপি করে পড়েছি, ইমাস সাহেব ও পড়েছেন। কার ভিতরে কি আছে আমরা তো এটা বুঝতে পারি না।

    এব্যপারে বিশিষ্ট আলেম, প্রবীন খতিব মাও. আব্দুল মান্নান বলেন, একধরনের সমজিদ কমিটির সদস্যগণ কোন প্রকার যোগ্যতা, সদনপত্র না দেখে কম বেতনে ছাত্রদেরকে ইমাম, খতিব নিয়োগ দিচ্ছেন, তারা বির্তর্কিক ক্ষুদবা দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করছেন, রাষ্ট্রবিরোধী কাজ করছেন। এরা কথায় কথায় মিথ্যা বলেন। ইমামের আড়ালে মাদক ব্যবসা করে মাদকসহ গ্রেফতার হাওয়ার পর প্রকৃত ইমাম, আলেমগণ আজ বেকায়দায় পড়ছেন। লজ্জা পাচ্ছেন, বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন, যেন আর কোন ইমাম মাদকের সাথে সংশ্রিষ্ট হতে না পারে।

    গোদাগাড়ীতে মাদকের ছড়াছড়িতে রীতিমত হতাশ গনমাধ্যমকর্মী, সাধারণ মানুষ ব্যক্তিবর্গ। ইমামদের হেরোইন ব্যবসার সংশ্লিষ্টতার বিষয়টি আলেম সমাজসহ সবাইকে ভাবিয়া তুলেছেন। মানুষ নানাভাবে টিচ করছেন। এদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। যেন আর কোন লেবাসধারি মাদক ব্যবসায়ী হতে না পারে। আর মসজিদ কমিটির উচিৎ যোগ্যতা অনুয়ায়ী সনদপত্র যাচাই বাছাই করেই ইমাম ও খতিব নিয়োগ দেয়া প্রয়োজন বলে আমি মনে করি। কম বেতনে ইমামতি করতে রাজি হন এধরনের মাদক ব্যবসায়ী কথিত ইমামগন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • সমৃদ্ধ পাইকগাছা কয়রা গড়ে তোলা হবে-রশীদুজ্জামান

    সমৃদ্ধ পাইকগাছা কয়রা গড়ে তোলা হবে-রশীদুজ্জামান

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    খুলনা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান বলেছেন, ইউক্রেন যুদ্ধ সহ নানা বৈশি^ক নানা প্রতিকূলতার মধ্যেও শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রেখেছে। তিনি বলেন, দেশী এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্রকারী দেশের উন্নয়নকে ব্যাহত করতে চাই। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের সকল উন্নয়ন কর্মকান্ড স্থবীর হয়ে পড়বে, থেমে যাবে দূর্বার গতিতে এগিয়ে চলা অর্থনীতির চাকা। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার বিকল্প নাই। মোঃ রশীদুজ্জামান বলেন, আওয়ামী লীগকে পুনরায় সরকার গঠন করতে হলে জাতি-ধর্ম-নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন, আমি নির্বাচিত হলে উপকূলীয় এ জনপদকে সমৃদ্ধ পাইকগাছা কয়রা হিসেবে গড়ে তোলা হবে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোত ধারায় নিয়ে আসা হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা হবে। বিভিন্ন ধরণের খেলাধূলার আয়োজন করা হবে। তিনি সোমবার বিকালে নির্বাচনী এলাকা পাইকগাছার লতার কাঠামারী স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের জনসভায় এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল বৈদ্যের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ^াস এবং মঙ্গল চন্দ্র মন্ডলের স ালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, এ্যাডঃ সাঈদুল ইসলাম পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ^াস, উপাধ্যক্ষ ত্রিদেব কান্তি মন্ডল, আওয়ামী লীগনেতা শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল মজুমদার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, গোলক বিহারী মন্ডল, শেখ হেদায়েত আলী টুকু, ইঞ্জিঃ মেহেদী হাসান, প্রভাষক রেজাউল করিম, সোহরাব হোসেন, কৃষ্ণপদ মন্ডল, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, প্রকাশ সরকার টুকু, কালিদাশ মন্ডল, এ্যাডঃ সমীর বিশ^াস, এসএম শাহবুদ্দীন শাহীন, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, যুবলীগনেতা বাবু লাল বিশ^াস, সুকুমার বিশ^াস, পরেশ মন্ডল, দীজেন্দ্রনাথ মন্ডল, দেবাশীষ রায়, শফিকুল ইসলাম, আবুল ড্রাইভার, জগদীশ দে, কাজী জাহাঙ্গীর হোসেন, রাধিকা গোলদার, রত্না মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার ও ছাত্রনেতা রিপন রায়।

  • পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত

    পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে সরকারি বালিকা ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও শহিদুল ইসলাম। অনুরূপভাবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • সুজানগরে বছরে নতুন পাঠ্যপুস্তক, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

    সুজানগরে বছরে নতুন পাঠ্যপুস্তক, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ পাবনার সুজানগরে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব শুরু হয়েছে। সোমবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান,সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার, আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুল, সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, সুজানগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহিদুল হাসান রোজ, প্রধান শিক্ষক শাহনাজ পারভিন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে পাঠ্যপুস্তক উৎসবে যোগ দিতে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন শিক্ষার্থীরা। পাঠ্যপস্তুক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, বিনামূল্যে বছরের প্রথম দিনে সরকার সারাদেশে শিক্ষার্থীদের হাতে কোটি কোটি বই পৌঁছে দিয়েছে। সরকার বিনামূল্যে বই বিতরণ করে বিশ্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের দেশে বই বিতরণের চিত্র বিশ্বের অন্যান্য দেশ অবাক হয়ে যায়, তারা জানতে চায় কিভাবে আমরা এটি করতে পারি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে তা হলে তোমরা সব জানতে পারবে। বিশ্বের কোথাও এইভাবে বছরের শুরুতেই বই বিতরণ সম্ভব হয় না। সেদিন হয়ত আর বেশি দুরে নয় যেদিন বই এর পরিবর্তে প্রতিটি শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হবে। এতে শিক্ষার মান বৃদ্ধিসহ সমগ্র বিশ^ আসবে শিক্ষার্থীদের হাতের মুঠোয়। স্বপ্ন পুরন হবে ডিজিটাল বাংলাদেশের।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • তেঁতুলিয়ায় ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে তদন্ত কমিটি গঠন

    তেঁতুলিয়ায় ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে তদন্ত কমিটি গঠন

    মুুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলার ভজনপুর ইউনিয়নের মালিগছ গ্রামে অবস্থিত এমপিওভুক্ত ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে পাঁচ শিক্ষক তালিকাভুক্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্টের এই তদন্ত কমিটি গঠন করা হয়।

    প্রতিষ্ঠান প্রধানের নিয়োগে তালিকাভুক্ত দেখানো পাঁচ শিক্ষকরা হলেন- বাংলা বিষয়ের প্রভাষক বিমল কুমার রায়, কম্পিউটার আপারেশন বিষয়ের প্রভাষক সফিকুল আলম, সাচিবিকবিদ্যা বিষয়ের প্রভাষক দিলিয়ারা বেগম, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক দিলারা বেগম এবং নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর উম্মে বিনতে সালমা।

    জানা যায়, ২০০৪ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পর গত ২০০৬ সালের এপ্রিল মাসের ২৫ তারিখে কমিটির রেজুলেশনের মাধ্যমে ৯জনের নিয়োগ বিজ্ঞপ্তি আহবান করা হয় এবং ২০০৬ সালের জুন মাসের ২৫ তারিখ ৯জন শিক্ষক-কর্মচারীকে অনুমোদন দেয়া হয়। পরে ওই সালের জুন মাসের ২৮ তারিখে অধ্যক্ষ এবং পরের দিন ২৯ তারিখে ৮জন শিক্ষক-কর্মচারী যোগদান করেন। এরপর গত ২৩ অক্টোবর ২০১৯ তারিখে দীর্ঘ ৯বছর পর দুই হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) ভুক্ত করা হয়। এরই ধারবাহিকতায় উপজেলার ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত করেন সরকার।

    আরোও জানা যায়, চলতি বছরের গত সালের নভেম্বর মাসের ৫ তারিখ প্রতিষ্ঠান প্রধান আবু সুফিয়ান ১৬ জনের নামের তালিকা সভাপতি ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজ ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট উপস্থাপন করলে রেজুলেশন গুলো খতিয়ে দেখার পর সীল ও স্বাক্ষর অমিল এবং কতিপয় ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে ফাইলটি সন্দেহের মধ্যে স্থগিত রাখা রাখা হয়। এরপর জাতীয় দৈনিক প্রিন্ট ও অনলাইন পত্রিকায় “তেঁতুলিয়ায় ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে জালজালিয়াতির মাধ্যমে পাঁচ শিক্ষক নিয়োগ” শিরোনাম প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ উপজেলা প্রশাসনের নজরে আসলে অধ্যক্ষ কর্তৃক দাখিলকৃত গত ২০০৬ সালের জুলাই মাসের ২৮ ও ২৯ তারিখে ৫জনের নিয়োগের রেজুলেশন বহি ও ফলাফল বিবরণীর স্বাক্ষর ও সীল অসঙ্গতিপূর্ণ মর্মে প্রতিয়মান হওয়ায় এবং গত ২০২০ সালের জুন মাসের ১৫ তারিখের ০৫.৪৭.৭৭৯০.৮৩১.০৭.০১১.২০-৪৬৫ নং স্বারকে ৯জন শিক্ষক-কর্মচারীর এমপিও ভুক্তির জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবরে আবেদন করায় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে বির্বাচিত সদস্য এবং সভাপতি কর্তৃক মনোনিত সদস্যগণকে বিধি মোতাবেক অন্তর্ভুক্ত করা হয়েছে কি না এ বিষয়ে অত্র দপ্তর অবহিত নয় বিষয়াদির লক্ষ্যে গত বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন।

    এ ব্যাপারে সভাপতি ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফজলে রাব্বি বলেন, আমার কাছে প্রদর্শিত ১৬জন শিক্ষক-কর্মচারীর তালিকার মধ্যে ৫জনের নিয়োগ বিষয়ে কোনো কিছুই জানিনা। কখন কিভাবে এই নিয়োগ দেওয়া হয়েছে। অত্র প্রতিষ্ঠানের নিয়োগ রেজুলেশন প্রক্রিযাগুলো সঠিকভাবে যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে। এ জন্যই তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।