মোঃ শহীদ উল্যাহ
জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
অদ্য ৩ জানুয়ারী ২০২৪ইং বিকাল বেলায় খাগড়াছড়ি মহাজন পাড়াস্হ আইএফআইসি ব্যাংকের হল রুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। প্রকৃত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশিষ্ট কবি গীতিকার সাহিত্যিক জনাব ইউসুফ আদনান বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর স্বনামধন্য শিল্পী আবুল কাশেম সপ্তসুর সঙ্গীত একাডেমির পরিচালক অশ্রু বড়ুয়া রুপকও ডাঃ শহীদ উল্যাহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ইউসুফ আদনান বিশিষ্ট কবি গীতিকার ও সাহিত্যিক। বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর স্বনামধন্য শিল্পী আবুল কাশেম ডাঃ শহীদ উল্যাহ। কম্বল পেয়ে শীতার্ত পুরুষ নারী সবাই উচ্ছাস প্রকাশ করেন। খাগড়াছড়িতে শীত এখন খুব জেঁকে বসেছে। এ অবস্থায় শীতের কম্বল সাধারণ মানুষ খুব খুশি।
Blog
-

খাগড়াছড়িতে আইএফ আইসি ব্যাংক কর্তৃক কম্বল বিতরণ
-

ঈগল সুরে উত্তাল সুনামগঞ্জ ১ আসন বিজয়ের নিশানা সেলিমের
কে এম শহীদুল সুনামগঞ্জ:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ জানুয়ারি ২০২৪ইং তারিখে। নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই শুরু হয় সুনামগঞ্জ ১ আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের দৌড়ঝাঁপ। নৌকার মনোনয়ন প্রত্যাশি দের মধ্যে ঐ আসনে বাদ পড়েছেন বিতর্কিত এমপি মোয়াজ্জেম হোসেন রতন। একনাগাড়ে তিন তিন বার দলীয় ক্ষমতা ভোগ করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। কিন্তু ক্ষমতার স্বাদ মেটেনি তার। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা বিতর্কিতদের বাদ দিয়ে নতুন মুখ বেঁচে নিয়ে দীর্ঘ দিনের দাবি পূরণ করতে সুনামগঞ্জ ১আসনে নৌকার মনোনয়ন দেন রনজিৎ সরকারকে। অন্য দিকে বিতর্কিত এমপি মোয়াজ্জেম হোসেন রতন চতুর্থ বারের মতো ক্ষমতা দখলের আশায় দলীয় সিদ্ধান্তের বাইরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনকে উৎসবে পরিণত করার জন্য অংশ গ্রহণ করেছেন বলে জানা যায়। তবে নৌকার মাঝি রনজিৎ সরকারের বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিলে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে ক্ষমতায় যাবার চেষ্টা অব্যাহত রাখতে ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করে চলেছেন। তার প্রচারণার মাধ্যমে তেমন ভোটারদের সারা মিলেনি এখনও । যার ফলে পরাজয়ের সম্মুখীন হতে পারেন তিনি। অন্যদিকে মহিলা সংসদ কখনো এই প্রার্থী কখনো সেই প্রার্থীর কাছে ছুটে চলেছেন। নির্দিষ্ট ভাবে বুঝা সম্ভব হচ্ছে না তিনি কার পক্ষে কাজ করছেন, তবে প্রার্থীদের সাথে দাম কসাকসির সুর উঠেছে ঐ মহিলা এমপির বিরুদ্ধে। ফলে ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছে ঐ বিনাভোটে নির্বাচিত মহিলা এমপির কাছ থেকে। জানা যায় তিনি যার পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ভোটাররা তার বিপরীতে অবস্থান নিবেন বলে মন্তব্য করেছেন অনেকে ।এমনটির গুঞ্জন শুনা যাচ্ছে মাঠে ময়দানে সাধারণ মানুষের মুখে তাহিরপুর, মধ্য নগর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায়। ঐ মহিলা সংসদ ও সাবেক এমপির কারনে দলীয় প্রার্থীর পরাজয়ের সম্মুখীন হতে হবে বলেও ধারণা করছেন অনেকে। সব কিছু মিলিয়ে সুবিধা জনক অবস্থানে রয়েছে ঈগল প্রতীকের প্রার্থী সেলিম। জানা যায় সেলিম আহমেদ তিনি দীর্ঘ দিন যাবৎ তিনি তার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সুখে দুঃখে পাশে থেকে ভোটারদের মন জয় করে নিয়েছেন অনেক আগেই । জন প্রিয়তায় শীর্ষ অবস্থানে রয়েছেন সেলিম । অনেক থেকেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। প্রতি নিয়ত সেলিম অনুসারীরা হাজার হাজার মানুষ নিয়ে তাহিরপুর,ধর্মপাশা, মধ্য নগর ও জামালগঞ্জ উপজেলা জুড়ে ঈগল ঈগল স্লোগানে মুখরিত করে রেখেছেন সুনামগঞ্জ ১আসনের মাঠ। পাশাপাশি নতুন প্রজন্মের ইয়াং জেনারেশন যুবকরা যতই দিন যাচ্ছে ততই সতন্ত্র প্রার্থী সেলিম আহমেদের বিজয় নিশ্চিত করতে গ্রামে গঞ্জে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে। সব মিলিয়ে সুবিধা জনক অবস্থানে রয়েছেন সেলিম। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনের বিজয়ের নিশানা ঈগল পাখির প্রার্থী মোঃ সেলিম আহমেদের দিকে । এই নির্বাচন একটি নিরপেক্ষ হবে এবং উৎসবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুনামগঞ্জ ১ আসনের সাধারণ মানুষেরা। -

বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না- রত্নপুর নৌকার নির্বাচনী উঠান বৈঠকে আবুল হাসানাত আবদুল্লাহ
বি এম মনির হোসেনঃ-
“বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না”। আপনারা আমার প্রতিবেশী, তাই প্রতিবেশীর হক সবার আগে। আমরা পরস্পর প্রতিবেশী হিসেবে আপনাদের উপর আমার আর আমার উপর আপনোদের অধিকার সবচেয়ে বেশী। আমি আপনাদের বলার আগেই এলাকায় চাহিদার সকল উন্নয়ন করেছি। তাই প্রতিদান হিসেবে আগামী ৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগীতা করবেন।রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার দুপুরে ছয়গ্রাম স্কুল এ্যান্ড কলেজ মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতবিনিময় সভায় রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি উপেন্দ্র নাথ সরকার এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতার ভাগ্নে মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এসব কথা বলেন। মন্ত্রীর নিজের গ্রাম সেরাল এর পাশ্ববর্তি রত্নপুর ইউনিয়নের নির্বাচনী মতবিনিময় সভা লোকে লোকারণ্য হওয়ায় তা জনসভায় রুপ নেয়।
ওই সভায় মন্ত্রী আরও বলেন- ওরা আজ মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে ? সেদিন কোথায় ছিল গণতন্ত্র আর মানবাধিকার? যেদিন জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে নেতৃত্ব শুন্য করতে জেলখানায় হত্যা করে জাতীয় চার নেতাকে। লন্ডনে সংবাদ সম্মেলন করে সেই হত্যার বর্ণনাকারীদের শাস্তি না দিয়ে বিভিন্ন দূতাবাস ও উচ্চ পদে চাকুরী দিয়ে ওরা পুরস্কৃত করেছিল। পৃথিবীর নৃশংস হত্যাকান্ডের বিচার কার্যক্রম বন্ধ করতে কালো আইন পাশ করেছিল। কোথায় ছিল সেদিন গণতন্ত্র আর মানবাধিকার? ওরা হত্যার মাধ্যমে পিছনের দরজা দিয়ে বারবার ক্ষমতায় এসেছে। এবার ভোটের মাধ্যমে ওই স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করে নির্বাসনে পাঠিয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।মতবিনিময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই পরিচালক ও কেন্দ্রীয় কৃষক লীগের নেতা সেরনিয়াবাত মঈন উদ্দীন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অবঃ লিয়াকত আলী হাওলাদার, সহ-সভাপতি ও রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, রেমন ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। -

বেতাগীতে মাঠ পর্যায়ে তৎপর নৌবাহিনী সদস্যরা
খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে পৌঁছে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন নৌবাহিনীর সদস্যরা। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে তাঁরা মাঠে অবস্থান করছেন।
বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে থেকে কমান্ডার আরাফাত ঊল ইসলামের নেতৃত্বে এ উপজেলায় দায়িত্ব পালন শুরু করেন তাঁরা। এসময় উপজেলার বিভিন্ন এলাকা ও ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
নৌবাহিনীর সদস্যরা ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের উপকূলীয় এলাকা হিসেবে বরগুনার বেতাগী উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. রফিকুল ইসলাম বলেন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর সদস্যরা এসেছেন। তাঁরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দেবেন, টহল দেবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন।
এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে খুলনার বিএমএস তিতুমীর নৌ ঘাঁটি থেকে যাত্রা শুরু করে বেলা সাড়ে ৩টার দিকে বেতাগী উপজেলায় পৌঁছায় নৌবাহিনীর কন্টিনজেন্ট। -

নৌকা মার্কার প্রচারনায় নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর পক্ষে ভোট চাইলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার(০২জানু) দুপুরে উপজেলার বিজয় উল্লাস চত্বরসহ বিভিন্ন পয়েন্টে নৌকা মার্কার লিফলেট বিতরন করার পাশাপাশি ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উজ্জীবিত করেন।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক লালন শরিফ, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট হাসান আলম সুমন,যুগ্ন আহবায়ক মশিউর রহমান খান,সুমন দাস,শাকিল খলিফা,মো. রাজু,রাব্বি খলিফা প্রমুখ।
-

স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য নৌকায় ভোট দিতে হবে – মেনন
মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধি: স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বরিশাল-২ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন। গতকাল সোমবার বিকাল ৪ টায় বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বড়াকোঠা হাইস্কুল মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ অঞ্চলবাসির জন্যে পদ্মা সেতু দিয়েছেন। ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তার উন্নয়ন, তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দরসহ বিভিন্ন উন্নয়ন এই সরকারের আমলেই হয়েছে। রেল লাইনের পরিকল্পনা চ‚ড়ান্ত। তাই নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন। বিএনপি ভোট বর্জনের যে ভুয়া প্রচারণা চালাচ্ছে তাতে কেহ বিভ্রান্ত হবেন না। বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কয়েক হাজার কর্মী সমর্থক উঠান বৈঠকে যোগদান করেন।
-

জাতীয় প্রবাসী দিবসে সম্মাননা প্রদান করা হয়েছে পটিয়ার সন্তান আরিফ উদ্দীন সিআইপিকে
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
জাতীয় প্রবাসী দিবসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহরের সন্তান মোহাম্মদ আরিফ উদ্দীন সিআইপিকে।গত শনিবার ৩০ শে ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।সম্মাননা প্রদান পর্বের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সভাপতি আবুল বাশার ও সিআইপি এনআরবি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পটিয়ার কেলিশহর ইউনিয়নের মৃত হাজী আবদুল আজিজেের সন্তান ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদুল আলমের ছোট ভাই নবনির্বাচিত সিআইপি মোহাম্মদ আরিফ উদ্দীন। -

লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণায় হামলা
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নে নৌকার প্রচারণার সময় আওয়ামী লীগের প্রচারককর্মীদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে।
আজ ২রা জানুয়ারি মঙ্গলবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে এ ঘটনা ঘটে। হামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ ৫ জন আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী অপহরণ করে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ইউপিডিএফ (প্রসীত)গ্রুপকে দায়ী করেছে।
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বাবুল চৌধুরীর অভিযোগ করে তিনি বলেন আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে গণসংযোগ করতে বর্মাছড়ি ইউনিয়নে গেলে দূর্বৃত্বরা আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রচারকর্মীদের উপর দুই রাউন্ড গুলি ও গুলতি ছুড়ে। হামলায় লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ ৫ নেতাকর্মী আহত হয়। এছাড়া আরো ১১ জন নেতাকর্মীকে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দেয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী এ হামলার জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছে। তবে ইউপিডিএফ’র বক্তব্য পাওয়া যায় নি।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ তীব্র নিন্দা প্রকাশ করেন এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশুকামনা করেন।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসাইন, আওয়ামী লীগের নেতাকর্মী গণসংযোগে যাওয়ার পথে ধাওয়ার ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও বড়ধরনের ঘটনা বা হতাহত হয় নি।
-

ডিমলায় আইন-শৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
মোঃ হামিদার রহমান (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির বিশেষ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২-জানুয়ারী) সকাল সারে ১১টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা প্রশাসনিক হলরুমে উল্লেখিত কমিটি সমুহের এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷
তিনি বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেহ যেন চোরাচালান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড করতে না পারে সেলক্ষ্যে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করেন এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানান৷
বিগত মাসের আইন-শৃংখলা পরিস্থিতির বিষয় নিয়ে আলোকপাত করেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চন্দ্র রায়। তিনি এসময় আরও বলেন, অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনায় জড়িত দুষ্কৃতি ব্যক্তিদের যাতে দ্রুত গতিতে চিহ্নিত করা যায় সেলক্ষ্যে ডিমলা থানার পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্বক কঠোর নজরদারি করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা। এসময় আরও বক্তব্য দেন, ডিমলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান,সাংবাদিক জাহাঙ্গীর রেজা।
এসময় উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার, টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার।
উপজেলার আইন শৃংখলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে বলেন, আগামী ৭-জানুয়ারী দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ডোমার-ডিমলা সাংসদীয় আসনের মধ্যে ডিমলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে র্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ সকল ধরনের প্রশাসন নিয়োজিত থাকবে। সেই সাথে প্রতিমাসের মত আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর করে যেতে হবে যাতে করে সীমান্ত অতিক্রম করে কেউ গরু সহ মাদক নিয়ে আসতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে, যেন কোন ভাবেই আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয় জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন৷ -

উপকূলে দ্বাদশ সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার
এস. এম সাইফুল ইসলাম কবির : দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় বাগেরহাটের মোংলা পশুর নদের পাড়ে লাউডোব এলাকায় তাদের নির্বাচনী টহল চালানো হয়। এসময় কোস্টগার্ডের মহা পরিচালক রিয়ার এ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী উপস্থিত থেকে তাদের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা বেইজ) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডিং অফিসার (অধিনায়ক) কমান্ডার শেখ ফখর উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারী পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত আছে। এসময় কোস্টগার্ডের মহা পরিচালক কোস্ট গার্ড কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কোস্টগার্ডের ডিজি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে। **ছবি সংযুক্ত আছে।