Blog

  • স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য নৌকায় ভোট দিতে হবে – মেনন

    স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য নৌকায় ভোট দিতে হবে – মেনন

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধি: স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বরিশাল-২ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন। গতকাল সোমবার বিকাল ৪ টায় বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বড়াকোঠা হাইস্কুল মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ অঞ্চলবাসির জন্যে পদ্মা সেতু দিয়েছেন। ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তার উন্নয়ন, তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দরসহ বিভিন্ন উন্নয়ন এই সরকারের আমলেই হয়েছে। রেল লাইনের পরিকল্পনা চ‚ড়ান্ত। তাই নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন। বিএনপি ভোট বর্জনের যে ভুয়া প্রচারণা চালাচ্ছে তাতে কেহ বিভ্রান্ত হবেন না। বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কয়েক হাজার কর্মী সমর্থক উঠান বৈঠকে যোগদান করেন।

  • জাতীয় প্রবাসী দিবসে সম্মাননা প্রদান করা হয়েছে পটিয়ার সন্তান আরিফ উদ্দীন সিআইপিকে

    জাতীয় প্রবাসী দিবসে সম্মাননা প্রদান করা হয়েছে পটিয়ার সন্তান আরিফ উদ্দীন সিআইপিকে

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    জাতীয় প্রবাসী দিবসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহরের সন্তান মোহাম্মদ আরিফ উদ্দীন সিআইপিকে।গত শনিবার ৩০ শে ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।সম্মাননা প্রদান পর্বের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সভাপতি আবুল বাশার ও সিআইপি এনআরবি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান উপস্থিত ছিলেন।
    আলোচনা সভা শেষে পটিয়ার কেলিশহর ইউনিয়নের মৃত হাজী আবদুল আজিজেের সন্তান ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদুল আলমের ছোট ভাই নবনির্বাচিত সিআইপি মোহাম্মদ আরিফ উদ্দীন।

  • লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণায় হামলা

    লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণায় হামলা

    খাগড়াছড়ি প্রতিনিধি।।

    খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নে নৌকার প্রচারণার সময় আওয়ামী লীগের প্রচারককর্মীদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে।

    আজ ২রা জানুয়ারি মঙ্গলবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে এ ঘটনা ঘটে। হামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ ৫ জন আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী অপহরণ করে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ইউপিডিএফ (প্রসীত)গ্রুপকে দায়ী করেছে।

    লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বাবুল চৌধুরীর অভিযোগ করে তিনি বলেন আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে গণসংযোগ করতে বর্মাছড়ি ইউনিয়নে গেলে দূর্বৃত্বরা আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রচারকর্মীদের উপর দুই রাউন্ড গুলি ও গুলতি ছুড়ে। হামলায় লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ ৫ নেতাকর্মী আহত হয়। এছাড়া আরো ১১ জন নেতাকর্মীকে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দেয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী এ হামলার জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছে। তবে ইউপিডিএফ’র বক্তব্য পাওয়া যায় নি।

    এবিষয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ তীব্র নিন্দা প্রকাশ করেন এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশুকামনা করেন।

    লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসাইন, আওয়ামী লীগের নেতাকর্মী গণসংযোগে যাওয়ার পথে ধাওয়ার ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও বড়ধরনের ঘটনা বা হতাহত হয় নি।

  • ডিমলায় আইন-শৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

    ডিমলায় আইন-শৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান (নীলফামারী) প্রতিনিধিঃ
    নীলফামারীর ডিমলা উপজেলা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির বিশেষ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২-জানুয়ারী) সকাল সারে ১১টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা প্রশাসনিক হলরুমে উল্লেখিত কমিটি সমুহের এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷
    তিনি বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেহ যেন চোরাচালান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড করতে না পারে সেলক্ষ্যে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করেন এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানান৷
    বিগত মাসের আইন-শৃংখলা পরিস্থিতির বিষয় নিয়ে আলোকপাত করেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চন্দ্র রায়। তিনি এসময় আরও বলেন, অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনায় জড়িত দুষ্কৃতি ব্যক্তিদের যাতে দ্রুত গতিতে চিহ্নিত করা যায় সেলক্ষ্যে ডিমলা থানার পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্বক কঠোর নজরদারি করা হচ্ছে।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা। এসময় আরও বক্তব্য দেন, ডিমলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান,সাংবাদিক জাহাঙ্গীর রেজা।
    এসময় উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার, টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার।
    উপজেলার আইন শৃংখলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে বলেন, আগামী ৭-জানুয়ারী দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ডোমার-ডিমলা সাংসদীয় আসনের মধ্যে ডিমলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে র্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ সকল ধরনের প্রশাসন নিয়োজিত থাকবে। সেই সাথে প্রতিমাসের মত আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর করে যেতে হবে যাতে করে সীমান্ত অতিক্রম করে কেউ গরু সহ মাদক নিয়ে আসতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে, যেন কোন ভাবেই আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয় জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন৷

  • উপকূলে দ্বাদশ সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার

    উপকূলে দ্বাদশ সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার

    এস. এম সাইফুল ইসলাম কবির : দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে।

    মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় বাগেরহাটের মোংলা পশুর নদের পাড়ে লাউডোব এলাকায় তাদের নির্বাচনী টহল চালানো হয়। এসময় কোস্টগার্ডের মহা পরিচালক রিয়ার এ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী উপস্থিত থেকে তাদের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা বেইজ) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডিং অফিসার (অধিনায়ক) কমান্ডার শেখ ফখর উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারী পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত আছে। এসময় কোস্টগার্ডের মহা পরিচালক কোস্ট গার্ড কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

    কোস্টগার্ডের ডিজি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে। **ছবি সংযুক্ত আছে।

  • বাবুগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর উঠান বৈঠক

    বাবুগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর উঠান বৈঠক

    কেএম সোহেব জুয়েল :
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল -৩ বাবুগঞ্জ – মুলাদি আসনে বিজয়ের ধারা অব্যাহত রাখতে ব্যাপক গণসংযোগ প্রচার-প্রচারণা, মতবিনিময় ও আলোচনা সভায় ব্যস্ত সময় পার করছেন ওই আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।

    মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৪ টায বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলনদিয়া বাজারে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণা শেষে লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাপার প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।

    ওই উঠান বৈঠকে প্রধান অতিথি বরিশাল – ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপু বলেন- আসন্ন নির্বাচনে বিজয়ী হতে পারলে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এলাকার উন্নয়নে কাজ করবো। পল্লীবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ। এদেশে যা উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তা পল্লীবন্ধুর অবদান।পল্লীবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বাবুগঞ্জ – মুলাদির জনতার সুখে-দুঃখে পাশে থাকবো। এ সময় তিনি আরো বলেন-

    যদি আমি তৃতীয় বারের মত এমপি নির্বাচিত হতে পারি আমার দুই উপজেলার অসমাপ্ত কাজ গুলি সমাপ্ত সহ ক্ষুদা মুক্ত ও দারিদ্র বিমোচনে কাজ করবো। এ ছারাও সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিবো।

    মতবিনিময় ও আলোচনা সভায় লাঙ্গলের বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন। অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আসাদুল হক,জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার তারেকুল ইসলাম তারেক, ব্রিগেেডিয়ার জেনারেল জাকারিয়া, গোলাম শাহারিয়া বাদল, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আলীগের সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ খান বাবু উপেন চন্দ্র মন্ডল, রাজু খন্দকার এবং জাতীয় পার্টির ওই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেত্রী বৃন্দ। অনুষ্ঠানের সঞ্চলনায় ও সার্বিক সহোযোগিতায় ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: বাদল বিশ্বাস।

  • শার্শায় ৯ টি সোনার বার সহ যুবক আটক

    শার্শায় ৯ টি সোনার বার সহ যুবক আটক

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজলার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কোটি ৭৯ হাজার টাকা মূল্যের ৯টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে।

    এক কেজি ০২২ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আটক যুবককে পাচারকারি বলছেন বিজিবি।

    বুধবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান,
    মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক এক কিমি বাংলাদেশের অভ্যন্তরে গোগা কলেজের সামনে থেকে স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী মনিরুল হোসেনকে (২৪) আটক করা হয়।

    আটক মনিরুল হোসেন(২৪) শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।

    বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে গোপন এমন সংবাদে গোগা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।পরে কলেজ রোডে অবস্থান কালে অটোভ্যানে করে একজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেটে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় লুকিয়ে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।

    উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ০২২ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৭৯ হাজার টাকা।

    এ ব্যাপারে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান।

  • উপকূলে দ্বাদশ সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার

    উপকূলে দ্বাদশ সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার

    এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে।

    মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় বাগেরহাটের মোংলা পশুর নদের পাড়ে লাউডোব এলাকায় তাদের নির্বাচনী টহল চালানো হয়। এসময় কোস্টগার্ডের মহা পরিচালক রিয়ার এ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী উপস্থিত থেকে তাদের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা বেইজ) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডিং অফিসার (অধিনায়ক) কমান্ডার শেখ ফখর উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারী পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত আছে। এসময় কোস্টগার্ডের মহা পরিচালক কোস্ট গার্ড কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

    কোস্টগার্ডের ডিজি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।
    এস এম সাইফুল ইসলাম কবির বাগেরহাট প্রতিনিধি।

  • তেঁতুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে মাটি কেটে ক্যানেল তৈরি

    তেঁতুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে মাটি কেটে ক্যানেল তৈরি

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ অমান্য করে দখলের উদ্দেশ্যে ভেকু গাড়ী নামিয়ে বিরোধপূর্ণ গম খেতের আবাদি জমিতে মাটি কেটে ক্যানেল তৈরি করা হয়েছে। গত শনিবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার দেবনগড় ইউনিয়নের হরবাবি নামক এলাকায় এই ক্যানেল তৈরির ঘটনাটি ঘটে।

    জানা গেছে, উপজেলার ২৯ নং জে.এল এর ভজনপুর দেবনগড় মৌজার এস.এ ৪৪৩ নং খতিয়ানে মৃত জহির উদ্দিনের ছেলে বেলাল হোসেনসহ ১২জন বাদী হয়ে গত ২০২২ সালের সেপ্টম্বর মাসের ১৯ তারিখ ১৩ জনকে বিবাদী করে ১৯দাগের ৮.৭৫ একর জমির উপর বিজ্ঞ তেঁতুলিয়া সহকারী জজ আদালত প গড়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞার নালিশী মামলা দায়ের করেন। যার চলমান মোকদ্দমা নং- ৮৪/২০২২ (অন্য)। এরপর বিবাদীগণ চিরস্থায়ী নিষেধাজ্ঞার নালিশী মামলাকে তোয়াক্কা না করে বিরোধপূর্ণ ২৯৮১ নং দাগের উপর আসলে বেলাল হোসেন গত ২০২৩ সালের ডিসেম্বর মাসের ২৭ তারিখ ১৯দাগের উপর ৫জনের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত প গড়ে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং- এম.আর ৫৫৬। মামলাটি দাখিল হওয়ার পর আদালতের আদেশক্রমে মামলায় তফসিল বর্ণিত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় ও উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার জন্য নির্দেশ প্রদান করেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এতে নোটিশকারী হিসেবে দায়িত্ব পালন করেন তেঁতুলিয়া মডেল থানার এএসআই পলাশ চন্দ্র রায়।

    সরেজমিনে গিয়ে দেখতে ও জানতে পারা যায়, বেলাল হোসেন কর্তৃক বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত প গড়ে দায়েরকৃত মামলার তফসিল বর্ণিত জমিতে গত ২০২৩ সালের ৩০ ডিসেম্বর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নোটিশ প্রদানের সময় পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের সামনে ২য় পক্ষরা আবাদী গম খেতের জমিতে ভেকু গাড়ী নামিয়ে বিরোধপূর্ণ ২৯৮১ নং দাগের পূর্বে ক্যানের খননের কাজ শুরু করেন। এরপর দক্ষিণে পাকা রাস্তার সাইটে বিকাল পর্যন্ত ক্যানেল খননের কাজ করতে থাকেন।
    বেলাল উপায় অন্ত খুঁজে না পেয়ে ১৪৪/১৪৫ ধারার আদেশ ভঙ্গের দায়ে দন্ড বিধি আইনের ১৮৮ ধারায় গত ২০২৩ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ ৮জনকে প্রতিপক্ষ করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত প গড়ে আবেদন জানিয়েছেন। এতে প্রতিপক্ষরা হলেন, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিদ্দিকনগর গ্রামের মৃত নজম উদ্দিন আমিনের ছেলে মোজাফফর হোসেন ও তার স্ত্রী ফরিদা বেগম, দেবনগড় ইউনিয়নের হাওয়াজোত শতরমগছ গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে হকিকুল ও হাফিজার রহমান, মৃত আব্দুল মতিনের ছেলে জুলফিকার, মৃত ইয়ার উদ্দীনের ছেলে এনামুল ও লতিফগছ হরবাবি গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে তসির উদ্দিন।

    এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বেলালের জন্মের আগ থেকেই তাঁর বাবা এসব জমি ভোগদখলে ছিলেন। তাঁর বাবার মৃত্যুর পর সে (বেলাল) আবাদে ভোগদখল করে আসছেন।

    মামলার ১মপক্ষ (বাদী) মোঃ বেলাল হোসেন বলেন, ভজনপুর দেবনগড় মৌজার এস.এ ৪৪৩ নং খতিয়ানের অন্যতম রেকর্ডীয় মালিক বিবি করিমন নেছা আট আনা হিস্যায় তাঁর বাবার নিকট গত ১৯৭৫ সালের মে মাসের ২ তারিখ ৮১০২ নং কবলা দলিলের তফসিলে ১৫ দাগে ৫একর ৭৮শতক জমি বিক্রয় করে দখল হস্তান্তর করেন। এরপর ওই খতিয়ানে প গড় মুন্সেফ আদালতে ৪৩/৬৯ নং মামলায় গত ১৯৬৯ সালের এপ্রিল মাসের ২৪ তারিখের আদাশের ভিত্তিতে গত ১৯৭০সালের জানুয়ারি মাসের ১২ তারিখের সার্টিফাইট কপির মাধ্যমে ৩একর ৮৯শতক জমি পায়। জমির আদেশ পাওয়ার পর তাঁর বাবার নামে গত ২০০৪ সালে মার্চ মাসের ৩০ তারিখ ৮৫৮নং খারিজ খতিয়ান খুলেন। তারপর এস.এ ৪৪৩ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক ইজার উদ্দিন, মাহবুব, সামছুল আলম এবং হমিরন বেওয়ার নিকট হতে তাঁর বাবা সাড়ে তিন একর জমি ক্রয় করেন। শান্তিপূর্ণভাবে ভোগদখল করা অবস্থায় ভাই, বোন ও মায়ের নামে বর্তমান বিএস জরিপের সময় উপজেলা সেটেলমেন্ট অফিস স্বস্ত¡তার ভিত্তিতে ১২৪৭ নং ডিপি খতিয়ান প্রস্তুত করে দেন। বেলাল আরোও বলেন, ৪৭/৪৮ বছর ধরে ভোগদখলীয় জমি বিবাদী ফরিদা বেগম জবর দখল করার পাঁয়তারা করছেন। ফরিদা কোর্টের আদেশকেও মানছেন না। তাঁর গম খেতের জমিতে ভেকু নামিয়ে জবর দখল করার উদ্দেশ্যে ক্যানেল খুড়ছেন। থানা পুলিশের কাছে দৌড়ঝাঁপ করে কোনই সহযোগিতা পাচ্ছেন না তিনি। তিনি আদালতের নিকট এর সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন।

    মামলার ২য়পক্ষ(বিবাদী) ফরিদা বেগম ও তাঁর স্বামী মোজাফফর হোসেন বলেন, তাঁরা পৈতৃক ও দানপত্র দলিল মূলে মালিক। বেলালের সঙ্গে তাদের ২০২২ সাল থেকে সালিশী বৈঠক হয়ে আসছে। গত ২০২২ সালের আগস্ট মাসের ১২ তারিখ তেঁতুলিয়া মডেল থানায় সার্ভিস হেল্প সেন্টারে এক বৈঠকের মাধ্যমে বেলাল তাদেরকে ৫৬শতক জমি ওই মাসের ২৯ তারিখ বুঝে দেয়ার কথা বলে দেয়নি। এরপর তাঁরা একজন স্থানীয় সার্ভেয়ার এনে ৫৬শতক জমি জরিপ করে খুঁটি ও তারকাটা বেড়া দেয়। এদিকে বেলাল তাদের খুঁটি ও তারকাটা বেড়া তুলে নিয়ে যায়। তারা বলেন, ৫৬শতক জমির কথা হলেও পাবেন ৩একর ৭শতক জমি। বেলাল বসার কথা বলে সময় পার করায় উপায় না পেয়ে এভাবে তাঁরা ভেকু নামিয়ে দখলের চেষ্টা করছেন। মামলার কথা জিজ্ঞাসায় তাঁরা বলেন, তাদেরও ১৪৪/১৪৫ মামলা করা হয়েছে। তাদের মামলা নং- ৫৫৭।

    ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মমিনের কাছ থেকে জানতে চাইলে বলেন, তিনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না। তবে তিনি বলেন, এই জমি তাঁর দেখা মতে বেলাল আবাদ করছেন। বেলালের জন্মের আগ থেকে তাঁর বাবাও মৌসুমে আবাদ করে আসছেন।

    ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছলেমান আলী বলেন, ফরিদা ও বেলালের জমি নিয়ে বিরোধের বিষয়টি অবগত আছেন। বেলালের বিরুদ্ধে ফরিদা ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ফরিদা জমি পাবেন বলে জানান তিনি।

    এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে বেলাল লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম ।

  • শৈলকুপায় নৌকার প্রার্থীসহ আ’লীগের ৪প্রভাবশালী নেতার বিরুদ্ধে ইসির মামলা

    শৈলকুপায় নৌকার প্রার্থীসহ আ’লীগের ৪প্রভাবশালী নেতার বিরুদ্ধে ইসির মামলা

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    আসন্ন সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের দায়ে ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইসহ তার চার সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এই নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে আব্দুল হাই এমপির বিরুদ্ধে শৈলকুপা থানায় তিনটি মামলা হলো। মামলার অন্যান্য আসামীরা হলেন, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকু শিকদার ও উপজেলা যুবলীগ সভাপতি শামিম হোসেন মোল্লা। মামলা দায়েরর খবর নিশ্চত করে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত জনসভায় নৌকা প্রতিকের এজেন্ট ব্যবতিত অন্য কোন প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দিবে না মর্মে নৌকার সমর্থক হুমকী প্রদান করেন। বিষয়টি তদন্তে প্রমানিত হওয়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮ এর ১১ ও ১২ বিধান লঙ্ঘিত হয়েছে। এছাড়া শৈলকুপা হল বাজার ও স্থানীয় স্কুল, মীর্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল বাজারেও আচরণ বিধি লঙ্গন করে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এসব ঘটনার সঙ্গে আসামারী জড়িত ছিলেন মর্মে প্রমানিত হয়। ফলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মোঃ আব্দুস সালামের আদেশক্রমে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম এই মামলা করেন। শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম আরো জানান, নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান