Blog

  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

    নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সজল শেখ (৩৪) ও মোঃ জুয়েল শেখ (৪২) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সজল শেখ (৩৪) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের আজাহার শেখের ছেলে এবং মোঃ জুয়েল শেখ (৪২) একই গ্রামের মোতালেব শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মন্গলবার (২ জানুয়ারি) বিকালে দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন ১১নং পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের ধৃত আসামি জুয়েল শেখের বাড়ির পশ্চিম পাশে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সজল শেখ (৩৪) ও মোঃ জুয়েল শেখ (৪২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ছাব্বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • নড়াইলে পথ সভায় বক্তব্য রাখছেন নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা

    নড়াইলে পথ সভায় বক্তব্য রাখছেন নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বলেছেন, এখানে এসেছি যুদ্ধ করতে আরাম করতে আসিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, এখানে এসেছি যুদ্ধ করতে আরাম করতে আসিনি। স্বাধীনতার ৫২ বছরের বেশি সময় পার হয়েছে। এর আগে কাদার রাস্তা ছিল সামান্য কয়টা স্কুল ছিল। এখন অনেক কিছু হয়েছে মাননীয় প্রধামন্ত্রী পদ্মাসেতু করেছেন, মধুমতি সেতু করেছেন। আজ আমরা ভৌগোলিকভাবে আল্লাহর রহমতে একটা ভাল জায়গায় আছি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে পথ সভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন মাশরাফি।
    মাশরাফি বলেন, এটা শুধু একটা নির্বাচন নয় আগামী প্রজন্মের ভবিষৎ নির্ভর করছে ৭ জানুয়ারির এই নির্বাচন। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা একটু সময় নষ্ট করে পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে আসবেন। বিগত ৫ বছর আমি আপনাদের সঙ্গে থেকে সাধ্যমত উন্নয়ন করার চেষ্ঠা করেছি। অনেক মেগা প্রকল্প এখনও চলমান রয়েছে এগুলো যেন থমকে না যায়। আপনাদের দায়িত্ব ৭ জানুয়ারি ৮ জানুয়ারি থেকে আপনাদের এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের সকল দায়িত্ব আমি নেব।
    তিনি বলেন, এতটুকু কথা দিচ্ছি আপনাদের, আল্লাহ যদি বাচিয়ে রাখে আমার প্রতি আপনারা বিশ্বাস রাখেন। একটি প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না, আপনারা যদি ভুল করেন। আর একটি মাশরাফি আসবেনা যে অনিয়মের বিরুদ্ধে কথা বলবে। এখানে এসেছি যুদ্ধ করতে আরাম করতে আসিনি। স্বাধীনতার ৫২ বছরের বেশি সময় পার হয়েছে। এর আগে কাদার রাস্তা ছিল সামন্য কয়টা স্কুল ছিল। এখন অনেক কিছু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মাসেতু করেছেন, মধুমতি সেতু করেছেন। আজ আমরা ভৌগলিক ভাবে আল্লাহ রহমাতে একটা ভালো জায়গায় আছি।
    তিনি আরও বলেন, আজ যদি উন্নয়নের কথা বলতে হয় তাহলে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে আউড়িয়া ইউনিয়নে। আপনার ছেলে মেয়েরা পড়ালেখা করবে, পড়া লেখার বিকল্প কিছু নাই, যদি সে বড় ব্যবসায়ীও হয় তাও তার শিক্ষার প্রয়োজন। হাতেম আলী ইঞ্জিনিয়ারিং কলেজ আপনার বাড়ির আঙ্গিনায়, আইটি পার্ক, ট্রেনিং সেন্টার এ সবই আপনার বাড়ির সামনের মেইন রাস্তায়, এগুলো আপনাদের বুঝতে হবে।
    এদিন, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠ, ঘোষবাড়ি, দত্তপাড়া বাস স্ট্যান্ড এরপর তিনি চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার, চালিতাতলা বাজার ও রতডাঙ্গা বাজারে পথসভা করেন। এ সময় দলীয় নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা (নৌকা), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল), এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • বানারীপাড়া পৌরসভায় নৌকার পক্ষে ওয়ার্ক চলমান

    বানারীপাড়া পৌরসভায় নৌকার পক্ষে ওয়ার্ক চলমান

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি তপন কৃষ্ণ কুন্ডুর নেতৃত্বে নৌকার প্রার্থী বরিশাল -২(বানারীপাড়া -উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেননের পক্ষে জনসংযোগ অব্যাহত রয়েছে। ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে পৌরসভার ০১ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।এসময়ে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ খান, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ছালেক, মোঃ আকবর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সহিদুল ইসলাম,হুমায়ুন কবির ছনেট,কালু পাল,মিরাজ সরদার,সুজন কুন্ড,ও আব্দুল আউয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • খাগড়াছড়িতে আইএফ আইসি ব্যাংক কর্তৃক কম্বল বিতরণ

    খাগড়াছড়িতে আইএফ আইসি ব্যাংক কর্তৃক কম্বল বিতরণ

    মোঃ শহীদ উল্যাহ
    জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
    অদ্য ৩ জানুয়ারী ২০২৪ইং বিকাল বেলায় খাগড়াছড়ি মহাজন পাড়াস্হ আইএফআইসি ব্যাংকের হল রুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। প্রকৃত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশিষ্ট কবি গীতিকার সাহিত্যিক জনাব ইউসুফ আদনান বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর স্বনামধন্য শিল্পী আবুল কাশেম সপ্তসুর সঙ্গীত একাডেমির পরিচালক অশ্রু বড়ুয়া রুপকও ডাঃ শহীদ উল্যাহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ইউসুফ আদনান বিশিষ্ট কবি গীতিকার ও সাহিত্যিক। বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর স্বনামধন্য শিল্পী আবুল কাশেম ডাঃ শহীদ উল্যাহ। কম্বল পেয়ে শীতার্ত পুরুষ নারী সবাই উচ্ছাস প্রকাশ করেন। খাগড়াছড়িতে শীত এখন খুব জেঁকে বসেছে। এ অবস্থায় শীতের কম্বল সাধারণ মানুষ খুব খুশি।

  • ঈগল সুরে উত্তাল সুনামগঞ্জ ১ আসন  বিজয়ের নিশানা সেলিমের

    ঈগল সুরে উত্তাল সুনামগঞ্জ ১ আসন বিজয়ের নিশানা সেলিমের

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ জানুয়ারি ২০২৪ইং তারিখে। নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই শুরু হয় সুনামগঞ্জ ১ আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের দৌড়ঝাঁপ। নৌকার মনোনয়ন প্রত্যাশি দের মধ্যে ঐ আসনে বাদ পড়েছেন বিতর্কিত এমপি মোয়াজ্জেম হোসেন রতন। একনাগাড়ে তিন তিন বার দলীয় ক্ষমতা ভোগ করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। কিন্তু ক্ষমতার স্বাদ মেটেনি তার। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা বিতর্কিতদের বাদ দিয়ে নতুন মুখ বেঁচে নিয়ে দীর্ঘ দিনের দাবি পূরণ করতে সুনামগঞ্জ ১আসনে নৌকার মনোনয়ন দেন রনজিৎ সরকারকে। অন্য দিকে বিতর্কিত এমপি মোয়াজ্জেম হোসেন রতন চতুর্থ বারের মতো ক্ষমতা দখলের আশায় দলীয় সিদ্ধান্তের বাইরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনকে উৎসবে পরিণত করার জন্য অংশ গ্রহণ করেছেন বলে জানা যায়। তবে নৌকার মাঝি রনজিৎ সরকারের বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিলে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে ক্ষমতায় যাবার চেষ্টা অব্যাহত রাখতে ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করে চলেছেন। তার প্রচারণার মাধ্যমে তেমন ভোটারদের সারা মিলেনি এখনও । যার ফলে পরাজয়ের সম্মুখীন হতে পারেন তিনি। অন্যদিকে মহিলা সংসদ কখনো এই প্রার্থী কখনো সেই প্রার্থীর কাছে ছুটে চলেছেন। নির্দিষ্ট ভাবে বুঝা সম্ভব হচ্ছে না তিনি কার পক্ষে কাজ করছেন, তবে প্রার্থীদের সাথে দাম কসাকসির সুর উঠেছে ঐ মহিলা এমপির বিরুদ্ধে। ফলে ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছে ঐ বিনাভোটে নির্বাচিত মহিলা এমপির কাছ থেকে। জানা যায় তিনি যার পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ভোটাররা তার বিপরীতে অবস্থান নিবেন বলে মন্তব্য করেছেন অনেকে ।এমনটির গুঞ্জন শুনা যাচ্ছে মাঠে ময়দানে সাধারণ মানুষের মুখে তাহিরপুর, মধ্য নগর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায়। ঐ মহিলা সংসদ ও সাবেক এমপির কারনে দলীয় প্রার্থীর পরাজয়ের সম্মুখীন হতে হবে বলেও ধারণা করছেন অনেকে। সব কিছু মিলিয়ে সুবিধা জনক অবস্থানে রয়েছে ঈগল প্রতীকের প্রার্থী সেলিম। জানা যায় সেলিম আহমেদ তিনি দীর্ঘ দিন যাবৎ তিনি তার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সুখে দুঃখে পাশে থেকে ভোটারদের মন জয় করে নিয়েছেন অনেক আগেই । জন প্রিয়তায় শীর্ষ অবস্থানে রয়েছেন সেলিম । অনেক থেকেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। প্রতি নিয়ত সেলিম অনুসারীরা হাজার হাজার মানুষ নিয়ে তাহিরপুর,ধর্মপাশা, মধ্য নগর ও জামালগঞ্জ উপজেলা জুড়ে ঈগল ঈগল স্লোগানে মুখরিত করে রেখেছেন সুনামগঞ্জ ১আসনের মাঠ। পাশাপাশি নতুন প্রজন্মের ইয়াং জেনারেশন যুবকরা যতই দিন যাচ্ছে ততই সতন্ত্র প্রার্থী সেলিম আহমেদের বিজয় নিশ্চিত করতে গ্রামে গঞ্জে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে। সব মিলিয়ে সুবিধা জনক অবস্থানে রয়েছেন সেলিম। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনের বিজয়ের নিশানা ঈগল পাখির প্রার্থী মোঃ সেলিম আহমেদের দিকে । এই নির্বাচন একটি নিরপেক্ষ হবে এবং উৎসবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুনামগঞ্জ ১ আসনের সাধারণ মানুষেরা।

  • বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না- রত্নপুর নৌকার নির্বাচনী উঠান বৈঠকে আবুল হাসানাত আবদুল্লাহ

    বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না- রত্নপুর নৌকার নির্বাচনী উঠান বৈঠকে আবুল হাসানাত আবদুল্লাহ

    বি এম মনির হোসেনঃ-

    “বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না”। আপনারা আমার প্রতিবেশী, তাই প্রতিবেশীর হক সবার আগে। আমরা পরস্পর প্রতিবেশী হিসেবে আপনাদের উপর আমার আর আমার উপর আপনোদের অধিকার সবচেয়ে বেশী। আমি আপনাদের বলার আগেই এলাকায় চাহিদার সকল উন্নয়ন করেছি। তাই প্রতিদান হিসেবে আগামী ৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগীতা করবেন।রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার দুপুরে ছয়গ্রাম স্কুল এ্যান্ড কলেজ মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতবিনিময় সভায় রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি উপেন্দ্র নাথ সরকার এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতার ভাগ্নে মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এসব কথা বলেন। মন্ত্রীর নিজের গ্রাম সেরাল এর পাশ্ববর্তি রত্নপুর ইউনিয়নের নির্বাচনী মতবিনিময় সভা লোকে লোকারণ্য হওয়ায় তা জনসভায় রুপ নেয়।
    ওই সভায় মন্ত্রী আরও বলেন- ওরা আজ মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে ? সেদিন কোথায় ছিল গণতন্ত্র আর মানবাধিকার? যেদিন জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে নেতৃত্ব শুন্য করতে জেলখানায় হত্যা করে জাতীয় চার নেতাকে। লন্ডনে সংবাদ সম্মেলন করে সেই হত্যার বর্ণনাকারীদের শাস্তি না দিয়ে বিভিন্ন দূতাবাস ও উচ্চ পদে চাকুরী দিয়ে ওরা পুরস্কৃত করেছিল। পৃথিবীর নৃশংস হত্যাকান্ডের বিচার কার্যক্রম বন্ধ করতে কালো আইন পাশ করেছিল। কোথায় ছিল সেদিন গণতন্ত্র আর মানবাধিকার? ওরা হত্যার মাধ্যমে পিছনের দরজা দিয়ে বারবার ক্ষমতায় এসেছে। এবার ভোটের মাধ্যমে ওই স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করে নির্বাসনে পাঠিয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।মতবিনিময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই পরিচালক ও কেন্দ্রীয় কৃষক লীগের নেতা সেরনিয়াবাত মঈন উদ্দীন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অবঃ লিয়াকত আলী হাওলাদার, সহ-সভাপতি ও রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, রেমন ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

  • বেতাগীতে মাঠ পর্যায়ে তৎপর নৌবাহিনী সদস্যরা

    বেতাগীতে মাঠ পর্যায়ে তৎপর নৌবাহিনী সদস্যরা

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে পৌঁছে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন নৌবাহিনীর সদস্যরা। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে তাঁরা মাঠে অবস্থান করছেন।
    বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে থেকে কমান্ডার আরাফাত ঊল ইসলামের নেতৃত্বে এ উপজেলায় দায়িত্ব পালন শুরু করেন তাঁরা। এসময় উপজেলার বিভিন্ন এলাকা ও ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
    নৌবাহিনীর সদস্যরা ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের উপকূলীয় এলাকা হিসেবে বরগুনার বেতাগী উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
    এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. রফিকুল ইসলাম বলেন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর সদস্যরা এসেছেন। তাঁরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দেবেন, টহল দেবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন।
    এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে খুলনার বিএমএস তিতুমীর নৌ ঘাঁটি থেকে যাত্রা শুরু করে বেলা সাড়ে ৩টার দিকে বেতাগী উপজেলায় পৌঁছায় নৌবাহিনীর কন্টিনজেন্ট।

  • নৌকা মার্কার প্রচারনায় নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

    নৌকা মার্কার প্রচারনায় নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর পক্ষে ভোট চাইলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

    মঙ্গলবার(০২জানু) দুপুরে উপজেলার বিজয় উল্লাস চত্বরসহ বিভিন্ন পয়েন্টে নৌকা মার্কার লিফলেট বিতরন করার পাশাপাশি ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উজ্জীবিত করেন।

    এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক লালন শরিফ, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট হাসান আলম সুমন,যুগ্ন আহবায়ক মশিউর রহমান খান,সুমন দাস,শাকিল খলিফা,মো. রাজু,রাব্বি খলিফা প্রমুখ।

  • স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য নৌকায় ভোট দিতে হবে – মেনন

    স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য নৌকায় ভোট দিতে হবে – মেনন

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধি: স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বরিশাল-২ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন। গতকাল সোমবার বিকাল ৪ টায় বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বড়াকোঠা হাইস্কুল মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ অঞ্চলবাসির জন্যে পদ্মা সেতু দিয়েছেন। ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তার উন্নয়ন, তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দরসহ বিভিন্ন উন্নয়ন এই সরকারের আমলেই হয়েছে। রেল লাইনের পরিকল্পনা চ‚ড়ান্ত। তাই নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন। বিএনপি ভোট বর্জনের যে ভুয়া প্রচারণা চালাচ্ছে তাতে কেহ বিভ্রান্ত হবেন না। বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কয়েক হাজার কর্মী সমর্থক উঠান বৈঠকে যোগদান করেন।

  • জাতীয় প্রবাসী দিবসে সম্মাননা প্রদান করা হয়েছে পটিয়ার সন্তান আরিফ উদ্দীন সিআইপিকে

    জাতীয় প্রবাসী দিবসে সম্মাননা প্রদান করা হয়েছে পটিয়ার সন্তান আরিফ উদ্দীন সিআইপিকে

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    জাতীয় প্রবাসী দিবসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহরের সন্তান মোহাম্মদ আরিফ উদ্দীন সিআইপিকে।গত শনিবার ৩০ শে ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।সম্মাননা প্রদান পর্বের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সভাপতি আবুল বাশার ও সিআইপি এনআরবি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান উপস্থিত ছিলেন।
    আলোচনা সভা শেষে পটিয়ার কেলিশহর ইউনিয়নের মৃত হাজী আবদুল আজিজেের সন্তান ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদুল আলমের ছোট ভাই নবনির্বাচিত সিআইপি মোহাম্মদ আরিফ উদ্দীন।