Blog

  • ঝিনাইদহে  আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি

    ঝিনাইদহে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঝিনাইদহের দুই স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম এ আদেশ জারি করেন।বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম।আদেশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী ও একই সময় শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী জনসভার আয়োজন করে।এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা রয়েছে। তাই ওই দুটি স্থান ও এর পার্শ্ববর্তী ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ জারি করার পর ওইসব স্থান থেকে জনসভা মঞ্চের সব সরঞ্জাম খুলে নেন আয়োজকরা।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • বানারীপাড়ায় ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    বানারীপাড়ায় ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী সংঘটন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রাম,গৌরব সাফল্যের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৪ জানুয়ারি বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,পরে সকাল ১০ ঘটিকায় দলীয় কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক এমরান,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, সাগর আহম্মেদ সাজু,সকল ইউনিয়নের পক্ষে সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জহিরুল ইসলাম সৌরভ,পৌর ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ,জামাল হোসেন, আসাদ,সোহেল খান।
    উপজেলা ছাত্রলীগের নেতা ফজলে রাব্বির প্রানবন্তর সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজু হাওলাদার পলাশ,শ্রমিকলীগ নেতা হাবিব খলিফা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক সুলতান সিকদার, পৌরসভার সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান নাঈম,পৌর ছাত্রলীগ আবু হুরায়রা নিলন্ত, হেলাল,মো.শাহারিয়া নাঈম জয় প্রমুখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • কালো টাকার ভয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী

    কালো টাকার ভয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী

    নাজিম উদ্দিন রানা:
    সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা নিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন।
    বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকালে জেলা শহরের ঝুমুর এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন।
    এসময় তিনি বলেন, সারাদেশে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুরের সাধারণ মানুষ নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়েছে, শুধুমাত্র বিশেষ সুবিধাভোগী কিছু লোক নির্বাচনের মাঠ সরগরম রেখেছে ।
    এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে কালো টাকার ব্যপক ছড়াছাড়ি হচ্ছে। কালো টাকার প্রভাবে কেন্দ্রে এখন এজেন্ট দেয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমার পোস্টার ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে।
    এসব বিষয়ে রিটার্ণিং কর্মকর্তা কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই সুষ্ঠু পরিবেশ না থাকায় কেন্দ্রের নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাড়ালাম।
    এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক মহিউদ্দিন খোকন, সাহিত্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন এমরান, তথ্য ও গবেষনা বিষয়ক নিজাম উদ্দিন খান, জেলা সদস্য মিনহাজুর রহমান বিন্তু, পৌর জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন খোকন।

  • ম্যাজিস্ট্রেট এর স্বাক্ষর নকল করে টিসিবির পন্য উত্তোলনের অভিযোগ

    ম্যাজিস্ট্রেট এর স্বাক্ষর নকল করে টিসিবির পন্য উত্তোলনের অভিযোগ

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বানিজ্য শাখার নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মুজিবুর ইসলামের স্বাক্ষর নকল করে টিসিবির ১৬ টি ডিলারের পন্য উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে জাকির হোসেনের বিরুদ্ধে।
    মাদারীপুর টিসিবির আঞ্চলিক কার্যালয় অফিস সুত্রে জানাযায়, জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যাবসা ও বানিজ্য শাখার কম্পিউটার অপারেটর মোঃ সাব্বির এর মাধ্যমে টিসিবির ডিলার মো:জাকির হোসেন ১৬ টি ডিলার এর পন্য উত্তোলনের জন্যে ফরিদপুর জেলা প্রশাসকের ব্যাবসা ও বানিজ্য শাখার নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব মো মুজিবুল ইসলাম এর স্বাক্ষর নকল করে। পরবর্তীতে এই নকল স্বাক্ষর যুক্ত প্রায় ১৮,০০,০০০/-(আঠারো লক্ষ টাকার) ডিউ লেটার এর মাধ্যেমে মাল উত্তোলনের জন্যে মাদারীপুর টিসিবির আঞ্চলিক কার্যলয় গেলে সেখানকার কম্পিউটার অপারেটর জনাব আজিজ বিষয়টি টের পান এবং পন্য ডেলিভারি বন্ধ করেন,যে সব ডিলারের পন্য উত্তোলনের চেষ্টা করেন,
    ১)মেসার্স সালাম মোল্লা এন্টারপ্রাইজ
    ২)মেসার্স সুমন এন্টারপ্রাইজ
    ৩)মেসার্স আরাফাত ষ্টোত
    ৪) মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ
    ৫)মেসার্স ইয়াসিন এন্টারপ্রাইজ
    ৬)মেসার্স রমজান এন্টারপ্রাইজ
    ৭)মেসার্স সততা এন্টারপ্রাইজ
    ৮)মেসার্স আলিরাজ এন্টারপ্রাইজ
    ৯)মেসার্স সাগড় ট্রেডার্স
    ১০)মেসার্স জিন্নাত সলিড ফুড
    ১১)মেসার্স ডি আর ট্রেডার্স
    ১২) মেসার্স আজাদ ষ্টোর সালথা উপজেলা আছে
    (১৩) জাকির স্টোর
    (১৪) মেসার্স মারিয়া এন্টারপ্রাইজ
    (১৫) মেসার্স মিম এন্টারপ্রাইজ
    (১৬) মেসার্স ইয়াহিয়া এন্টারপ্রাইজ
    ‌ব্যাবসা ও বানিজ্য শাখার কম্পিউটার অপারেটর মো: সাব্বির এর পূর্বেও এই ডিলার কে বিভিন্ন অবৈধ সুবিধা যেমন অন্যান্য ডিলার দের থেকে অতিরিক্ত মাল বরাদ্দ করতো। চলতি ডিসেম্বর মাসেই মো: জাকির পরিচালিত প্রতিষ্ঠান সমুহকে সদর এর নির্বাহি ম্যাজিস্ট্রেটের অনুপুস্থিতির সুযোগ নিয়ে নিয়ম বহির্ভূত অতিরিক্ত মালামাল এর বরাদ্দের ব্যবস্থা করেছে।

  • প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল-উজিরপুরে মেনন

    প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল-উজিরপুরে মেনন

    উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ আসনের ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন উজিরপুর সরকারি ডব্লিউ বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় উজিরপুর সরকারি ডবিøউ বি. ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে এক বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, উজিরপুরে নৌকার উঠান বৈঠকে জনতার ঢলই প্রমান করে এই সরকারের উন্নয়ন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। বিশ্বের কাছে এই নির্বাচন একটি চ্যালেঞ্জের বিষয় এবং গণতন্ত্র রক্ষার নির্বাচন। তাই আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করে ৫ম বারের মত জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন। বিএনপি ভোট বর্জনের যে ভুয়া প্রচারণা চালাচ্ছে তাতে কেহ বিভ্রান্ত হবেন না। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস, সাবেক সংসদ সদস্য ও ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডঃ কাইয়ুম খান কায়সার, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল প্রমূখ। বিকাল ৪টা থেকে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে বাদ্যযন্ত্র নিয়ে ব্যাপক শো-ডাউন দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করলে পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।

  • শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ  ষড়যন্ত্র ভেদ করে  ক্ষমতায় যাবে

    শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ ষড়যন্ত্র ভেদ করে ক্ষমতায় যাবে

    এস. এম সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রচার-প্রচারণার শেষ দিনে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, কর্মীসভা ও পথসভা করেছেন।

    বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় তিনি বলেন, ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন আর ভঙুর অবস্থায় নেই। জোড়া-তালি দিয়ে চলতে হয় না। শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ ১৯৯৬ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখলে রাখবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ভেদ করে জনমতের ভিত্তিতে আবারও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যাবে।
    নির্বাচনি কর্মসূচি শেষ পথসভায় বদিউজ্জামান সোহাগ আরও বলেন, সুন্দরবন সংলগ্ন মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা দুটিকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এখানে কোনো দুর্নীতি থাকবে না। দলের মধ্যে থাকবে না কোনো গ্রুপিং। নির্বাচনের পরে অগ্রাধিকার ভিত্তিতে মোরেলগঞ্জ পৌরসভায় পানি সাপ্লাই, মিনি স্টেডিয়াম নির্মাণ, শরণখোলায় পর্যটন কেন্দ্র স্থাপন, পানগুছি নদীর ব্রিজ নির্মাণ কাজ তরান্বিত ও গোটা এলাকা মাদকমুক্ত করা হবে।আওয়ামী লীগ সরকার দেশের অভাবনীয় উন্নয়ন করেছেন। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ঋনী, সময় এসেছে ৭ তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে তার ঋন শোধ করার। তাই আমরা সকলে ৭ তারিখ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কে কৃতজ্ঞতা জানাতে চাই । এসময়ে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী বদিউজ্জামান সোহাগের হাজারো নেতা,কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

    পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার পথ সভায় সভাপতিত্ব করেন।পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন ও সাবেক উপজেলাভাইস চেয়ারম্যান এনামুল হক রপিন এর যৌথ সঞ্চালনায় । বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সাবেক অতিরিক্ত আইজিপি ড.আব্দুর রহিম খান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান,বীর মুক্তিযুদ্ধা ডাক্তার মোসলেম উদ্দিন, ।

    অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, প্রবীর রঞ্জণ হালদার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, শফিকুর রহমান লাল,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও খান হাসিবুর রহমান প্রমুখ।

  • পটিয়াকে সন্ত্রাস মুক্ত ও মডেল পটিয়া রুপান্তর করতে নৌকা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে-চেমন আরা তৈয়ব

    পটিয়াকে সন্ত্রাস মুক্ত ও মডেল পটিয়া রুপান্তর করতে নৌকা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে-চেমন আরা তৈয়ব

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    পটিয়াকে দূর্নীতি মুক্ত করতে এবং স্মার্ট পটিয়া বিনির্মান করতে হলে শেখ হাসিনার মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, পটিয়ার দূর্নীতিবাজ ও পরিবারতন্ত্র স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দাতা সামশুল হককে জনগণ প্রত্যাক্ষান করেছেন,কোলাগাঁও ইউনিয়ন ১নং নলান্ধা ওয়ার্ড আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম চেমন আরা তৈয়ব উপরোক্ত বক্তব্য প্রদান করেন। কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্ব ও কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজিএম নাছির , বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম এ রহিম,সাবেক চেয়ারম্যান আহমদ নুর,
    চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগির,
    কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক নুর খান মাষ্টার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরজু, জসিম উদ্দিন, কাসেম বিন রাসেল,সাইফুর রহমান,পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি জাহাঙ্গীর আলম বেলাল,চট্টগ্রাম দক্ষিণ জেলা শিশু কিশোর মেলার সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিস, শফিউল বশর মেম্বার, মেম্বার,ফারজানা মিতু ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জসিম কমান্ডার, সাধারণ সম্পাদক মনছুর আলম, আবু সৈয়দ লালু,কোলাগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা
    নাজিম উদ্দীন, মোহাম্মদ নাছির মিয়া, মোহাম্মদ দিদার,মোহাম্মদ শহীদ হোসেন, মোহাম্মদ ফারুক, নজরুল ইসলাম খোকন, শেখ মনির,জসিম উদ্দিন, মোহাম্মদ রাসেল, সাইদ ইস্কান্দর ইমন,মোহাম্মদ জুয়েল,কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগর ভারপ্রাপ্ত সভাপতি রিহান ফেরদৌস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা জিসান,পারভেজ, জয়নাল, ইমন প্রমূখ।

  • বরিশাল ১ আসনের নৌকার উঠান বৈঠক আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক  জনসমুদ্রে পরিনত

    বরিশাল ১ আসনের নৌকার উঠান বৈঠক আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক জনসমুদ্রে পরিনত

    বি এম মনির হোসেনঃ-

    ’৭১এ দেশ স্বাধীনের পরে মাত্র সাড়ে তিন বছর সময়ে বঙ্গবন্ধ যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে এই দেশের স্বাধীনতা বিরোধীতাকারীরা ৭৫ এর ১৫ আগস্ট পরিবার সদস্যদের সাথে জাতির পিতাকে হত্যা করে। হত্যা করে আমার ছেলে সুকান্ত আবদুল্লাহসহ আমার ভাই-বোনকে। জাতিকে মেধা শুন্য করতে জেলাখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে। আর এই হত্যাকান্ডোর বিচার করা যাবে না ওরা এমন ‘ইনডিমিটি” কালো আইন পাশ করে জাতির পিতার হত্যাকারীদের বিচার বন্ধ করে বিভিন্ন উচ্চ পদে চাকুরী প্রদান করে। “আজ যারা মুখে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে তারাই একদিন গণতন্ত্র আর মানবাধিকারকে হত্যা করেছ”। তাই গণতন্ত্র আর মানবাধিকার হত্যাকারীদের বিচার করতে হবে। তাই ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতবিনিময় সভায় রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরে কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতার ভাগ্নে মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংগঠক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এসব কথা বলেন।সভায় মন্ত্রী আরও বলেন- আপনারা আমার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকেও ভালবেসেছেন, আমাকেও ভালবাসেন। সেই ভালবাসার কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আপনাদের কাছে ছুটে এসেছি। আজ আমি যে মন্ত্রীর মর্যাদা ভোগ করে গাড়িতে পতাকা পেয়েছি এর সবকিছুই আপনাদের অবদান। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এলাকার সর্বস্তরের উন্নয়ন কাজ করেছি, তাই ৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রেখে শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসাবেন।ওই সভায় মন্ত্রী আরও বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা হলেন মানবতার মা। এই মানবতার মা না থাকলে করোনা কালীন সময়ে অর্থ কস্টে থাকা এক কোটি মানুষকে দুই দফায় আড়াই হাজার টাকা করে মোবাইল ফোনে পাঁচ হাজার টাকা করে বিতরণ করতেন না। তিনি ঘর-বাড়ি ছাড়া এগারো লাখ রোহিঙ্গাকে দেশে আশ্রয় দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করতে না। ওরা পিছনের দরজা দিয়ে এসে ২১ বছর ক্ষমতায় ছিল। এই ২১ বছরে আওয়ামী লীগের ২৬ হাজার নেতা কর্মীকে ওরা হত্যা করেছে। এই ২১ বছরে দক্ষিনাঞ্চলের কোন উন্নয়ন করেনি। আর দুনীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছিল ছয় বার। লোকে লোকারণ্য হওয়ায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি- জিয়াউর রহমানকে পাকিস্তানের গোয়েন্দা দাবি করে বলেন- জিয়া থাকতেন বেশীরভাগ সময়েই পাকিস্তানে। ছাত্তার এর বাড়ি ছিল মুর্শিদাবাদে, এরশাদের জন্ম কুচবিহার, খালেদার জন্ম জলপাইগুড়ি। তাই তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করলেও দেশের প্রতি তাদের কোন মায়া মমতা ছিল না। দেশের প্রতি দরদ না থাকলে কেউ দেশের জন্য কাজ করে না। বঙ্গবন্ধুর কন্যা এই মাটির সন্তান তাই দেশত্ববোধ আছে বলেই তিনি দেষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তাই দেশের মানুষের জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে নৌকায় ভোট দিন।মতবিনিময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. হেমায়েত উদ্দিন, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আবু তাহের মিয়া, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচ সেরনিয়াবাত, যুবলীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

  • বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বি এম মনির হোসেনঃ-

    ইতিহাস সমৃদ্ধ দেশের প্রাচীনতম গৌরবোজ্জল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা জাতির পিতার প্রতিকৃতিত শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করে সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক ভিপি জসীম সরদার, আওয়ামী লীগ নেতা রনজিত কুমার বাড়ৈ, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না, কলেজ ছাত্র লীগ সভাপতি বরুন কুমার বাড়ৈ, দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনসহ সাংবাদিক ও নেতৃবৃন্দ। দলের প্রতিষ্টা বার্ষিকীতে সংগঠনের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও সহযোগী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

  • মৌগাছির মাহাবুবা টেড্রার্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    মৌগাছির মাহাবুবা টেড্রার্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের বিভিন্ন এলাকায় অসংখ্য আলুচাষি এক বীজ ডিলারের প্রতারণায় নিঃস্ব হতে চলেছে। স্থানীয়রা জানান, তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার মৌগাছি বাজারের ব্র্যাকের আলু বীজ ডিলার মেসার্স মাহাবুবা টেড্রার্স থেকে আলু বীজ কিনে রোপণ করে তারা প্রতারিত হয়েছেন। এতে সাধারণ মানুষের মাঝে ব্র্যাকের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে।
    এদিকে ক্ষতিগ্রস্ত আলুচাষিরা বলছে, ডিলার অধিক মুনাফার আশায় ব্র্যাকের
    আলু বীজ ব্যাগ রিপ্যাক করে খাবার আলু বীজ আলু বলে বিক্রি করেছে।
    জানা গেছে,তানোর উপজেলার সরনজাই
    ইউনিয়নের (ইউপি) নবনবী, তাঁতিহাটি, পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কুন্দাইন ও চককাজিজিয়া মাঠে সিংহভাগ
    আলুখেতে ব্র্যাকের বীজ রোপণ করা হয়েছে। কিন্ত্ত অধিকাংশ আলুখেতে
    আলু গাছ গজায়নি। সরনজাই ইউপির তাঁতিহাটি গ্রামের প্রসিদ্ধ আলু চাষি পারভেজ মোশাররফ বলেন, মৌগাছি বাজারের ব্র্যাকের বীজ ডিলার মেসার্স মাহাবুবা টেড্রার্স থেকে উচ্চ মুল্যে তিনি এসব আলু বীজ কিনে রোপণ করেছেন।
    কিন্তু মাত্র ৩০ শতাংশ গাছ গজিয়েছে। আবার যতোটুকু গাছ গজিয়েছে সেগুলোর গোড়ার বীজ পচে যাচ্ছে। তার ধারণা ব্র্যাকের আলু বীজ ব্যাগ রিপ্যাক করে নিন্মমাণের নকল আলু বীজ দিয়ে ডিলার তার সঙ্গে প্রতারণা করেছে।নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, মাহাবুবা টেড্রার্সের স্বত্বাধিকারী রাশেদুল দীর্ঘদিন যাবত কালোবাজারে সার বিক্রি ও নিম্নমানের আলু বীজ বিক্রি করে কৃষকের সঙ্গে প্রতারণা করে আসছে। এবিষয়ে জানতে চাইলে মেসার্স মাহাবুবা টেড্রার্সের স্বত্বাধিকারী রাশেদুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ব্র্যাকের আলু বীজ রোপণ করে তার নিজের আলুখেতে বীজ গজায়নি। তিনি বলেন, ব্র্যাকের কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। এবিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।