Blog

  • ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত

    ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    ৫ জানুয়ারী সকাল ১১ টায় ধামইরহাট ভবনে খ্রিষ্টান এইড এবং ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায় ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’ বাস্তবায়ন করছে। এএনসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রকল্পের ডিভিশনাল এ্যাসিসটেন্ট ফ্যাসিলিটেটর সুদীপ কুমার ঘোষ, ইউপি সদস্য আবু মুছা, মামুনুর রশীদ, সংস্থার উপজেলা প্রতিনিধি জিহিস্কেল সরেন, সাংবাদিক আব্দুল আজিজ, আবু মুছা স্বপন, শিক্ষক লাজারুষ মার্ডি, নারী নেত্রী বেলী খাতুন, শিক্ষার্থী মুরাদুজ্জামান মুরাদ, জাহিদ ইকবাল, আয়েশা সিদ্দিকা প্রমুখ।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি।।

  • সাংবাদিক বাসুদেব পাড়ুয়ার পিতার মৃত্যুতে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ

    সাংবাদিক বাসুদেব পাড়ুয়ার পিতার মৃত্যুতে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি সাংবাদিক বাসুদেব পাড়ুয়ার পিতা কালবিলা গ্রামের সুবল চন্দ্র পাড়ুয়া (১১৮) ৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধা ৭.১৫ মিনিটে উজিরপুর উপজেলার হারতা নাথারকান্দি গ্রামে বাসুদেব পাড়ুয়ার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, পুত্রবধূ,এক কন্যা জামাতা, অসংখ্য নাতি নাতনী সহ শতাধিক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ৫ জানুয়ারী সকালে তার শেষ অন্তেষ্টিক্রিয়া অনুষ্টিত হয়।

    তার মৃত্যুতে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আঃ রহিম সরদার , সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চু, নির্বাহী সদস্য ও দৈনিক সংবাদ ও নিপীড়িতের কণ্ঠস্বর এর কল্যান কুমার চন্দ, যুগ্ম সম্পাদক দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সহ সভাপতি ও বরিশাল ক্রাইম নিউজের প্রতিনিধি মোঃ চঞ্চল সরদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি মোঃ নাজমুল হক মুন্না, কোষাধ্যক্ষ ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ প্রতিনিধি মোঃ জাহিদ হাসান , প্রচার সম্পাদক ও দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী, ক্রীড়া সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সুদেব চন্দ্র মন্ডল, সাহিত্যও প্রকাশনা সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি কমল বাড়ৈ পুলক, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের বার্তা ও আজকের বরিশাল প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়াম, নির্বাহী সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য ও এশিয়ান টিভির বরিশাল জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, সদস্য জাহিদুল ইসলাম মিঠু মোল্লা দৈনিক বিজয় নিউজ, আলমগীর লস্কর দৈনিক বরিশাল অঞ্চল ও মোঃ রাকিব হাসান শান্ত গভীর শোক প্রকাশ করেছেন।এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

  • নলছিটিতে তুলি ড্রয়িং একাডেমীর যাত্রা শুরু

    নলছিটিতে তুলি ড্রয়িং একাডেমীর যাত্রা শুরু

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে ছবি আঁকার শিক্ষা প্রতিষ্ঠান “তুলি ড্রয়িং একাডেমীর” যাত্রা শুরু হলো।
    ৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় প্রতিষ্ঠান কার্যালয়ে (সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্বর্ণা ভিলা) এক আনন্দঘন পরিবেশে নলছিটির একমাত্র ছবি আঁকার প্রতিষ্ঠান তুলি ড্রয়িং একাডেমী আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
    প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা মামুন খানের সভাপতিত্বে এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হায়দার খান বাদল, আবদুস ছত্তার হাওলাদার, ভোলানাথ দাস, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জান, মাওলানা গোলাম মোস্তফা খান মহিল কলেজের প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন পান্নু,সাংস্কৃতিক অঙ্গনের আলোকিত কর্মী তপন কুমার দাস, শাহীন আহমেদ, অরবিন্দ পোদ্দার তপু প্রমুখ।
    করোনা মহামারীর কারনে মামুন খান’র প্রতিষ্ঠিত নলছিটির একমাত্র ছবি আঁকার শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। নব উদ্যোমে আবার যাত্রা শুরু করায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্য ব্যাপক সারা পড়েছে।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আমির হোসেন।

  • শাজাহানপুরে ক্যান্সারে আক্রান্ত রাকিব হাসান শান্ত বাঁচতে চায়

    শাজাহানপুরে ক্যান্সারে আক্রান্ত রাকিব হাসান শান্ত বাঁচতে চায়

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের বিএসএস ডিপার্টমেন্টের ডিগ্রী ৩য় বর্ষের একজন নিয়মিত ছাত্র রাকিব হাসান শান্ত (২৪)। সে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ভান্ডার পাইকা গ্রামের মোঃ আব্দুল ওয়াহেদ সিদ্দিকের ছেলে । দুই ভাই এক বোনের মধ্যে শান্ত সবার বড় । বাবার অভাবের সংসারে হেসে খেলে ভালো ভাবেই দিন পার হচ্ছিলো শান্তর । কিন্তু আজ থেকে দেড় বছর আগে থেকে‌ হঠাৎ করে মুখ ও গলা দিয়ে কফ এর সাথে রক্ত আসতে থাকে তার ৪/৫ দিন পর পর। আর এই রক্ত আসাটা বিগত ৩ মাস ধরে অতিরিক্ত
    মাত্রায় পড়তেছে। এমতাবস্থায়
    বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে তার জীবনে নেমে আসে দুর্বিষহ অন্ধকার । ডাক্তাররা বলেছে শান্ত ওরাল হার্ড পেলেট ক্যাভিটি কার্সিনোমা সেল ক্যান্সারে আক্রান্ত।উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার ভেলোরে যেতে হবে । চিকিৎসা বাবদ প্রায় ০৯ লক্ষ টাকার প্রয়োজন। তার বাবার একার পক্ষে এত টাকা যোগানো কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে । তার বাবার কথা সে না খেয়ে মরে যাবে কিন্তু কারো কাছে হাত পাতবে না মান সন্মানের ভয়ে । কিন্তু এত দিনে তার অসুখ আরো বেশি দেখা দেয়, বর্তমানে ১/২ দিন পরপরই সকাল বেলা করে গলা মুখ নাক দিয়ে কফ ও শ্লেমার সাথে রক্ত বের হচ্ছে । কিন্তু এভাবে আর কতদিন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা বিদ্যমান থাকবে। জীবন বাচানোর তাগীদে বেশ কয়েকমাস ধরে শান্ত নিজেই বিভিন্ন জায়গায় মানুষের দ্বারে দ্বারে টাকা যোগার করে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে ৪ বার ও রাজশাহীতে ৩ বার এবং বগুড়ায় মোহাম্মদ আলী ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আউটডোরে অসংখ্যবার চিকিৎসা নিয়েছে । আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় সে ২ মাস হলো পাসপোর্ট করেছে আলহামদুলিল্লাহ। শান্তর চিকিৎসার জন্য এই মুহূর্তে কমপক্ষে ০৬ লক্ষ টাকার ভীষণ প্রয়োজন। সে গত ২ বছর ধরে আজ অব্দি প্রত্যেকটা দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গত মাসে ১২ দিনের পার্থক্যে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে ও শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন ছিলো সে। এমতাবস্থায় ইন্ডিয়ার ভেলোরে গিয়ে চিকিৎসা করানো টা খু্ব জরুরী হয়ে দাঁড়িয়েছে ।

    মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আপনার আমার একটু সহযোগিতাই পারে একটি মানুষের মুখে হাসি ফুটাতে , শান্ত ভালো হোক সুস্থ থাক এই দোয়াই করি । সমাজের বৃত্তবান, দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন তিনি । আপনারা তার জীবন বাঁচাতে আল্লাহর রহমতে অবশ্যই দয়া করে তাকে সর্বোচ্চ টাকা-পয়সা দিয়ে সাহায্য করুন অতি আপন একজন মানুষ মনে করে।হতে পারে আপনার এই দান জান্নাতে যাওয়ার উছিলা ।

    আপনারা চাইলে সরাসরি দেখা করে অথবা ফোন করে তার সাথে কথা বা যোগাযোগ করে সাহায্য প্রদান করতে পারেন ইনশাআল্লাহ্। সাহায্য পাঠাতে
    বিকাশ :01777190348(পার্সোনাল)
    নগদ :01678503798(পার্সোনাল)

  • রাজারহাটে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে

    রাজারহাটে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে

    আগামি ৭জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত ২৬ কুড়িগ্রাম দুই আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের লাঙ্গল মার্কার বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।৪ঠা জানুয়ারি বৃহস্পতিবার রাত ৭ ঘটিকায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত পথসভায় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চাষী আব্দুল করিম,সহ-সভাপতি শেখ রিয়াজুল হক বাবলু,জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ,ন,ম ওবায়দুল হক,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খন্দকার বিপ্লবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক অ্যাডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল,রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান,রংপুর জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ সরকার।এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য মাহাবুবা আক্তার লাভলী,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা মিল্টন,দপ্তর সম্পাদক আশীষ কুমার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজেদুর রহমান সাজু,উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক রতন আহমেদ লিটন প্রমুখ।#

  • স্বতন্ত্র প্রার্থীর মটর সাইকেল শোডাউনে বাঁধা প্রদানের অভিযোগ

    স্বতন্ত্র প্রার্থীর মটর সাইকেল শোডাউনে বাঁধা প্রদানের অভিযোগ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর মটর সাইকেল শোডাউনে বাঁধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দু’পক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। জানাগেছে, খুলনা-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম এর কর্মী সমর্থকদের একটি মটর সাইকেল শোডাউন কয়রা থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাইকগাছা উপজেলা সদরে পৌছায়। এরপর শোডাউনটি কপিলমুনি অভিমুখে রওনা দিলে জিরোপয়েন্ট, শান্তির মোড় ও সরল বাজারে নৌকা প্রতীকের কতিপয় কর্মী সমর্থকরা শোডাউনটি বাঁধা দেয়। এ সময় দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এমন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান ও ওসি তদন্ত তুষার দাশ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • নৌকায় ভোট দিন পাইকগাছা-কয়রার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে…রশীদুজ্জামান

    নৌকায় ভোট দিন পাইকগাছা-কয়রার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে…রশীদুজ্জামান

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    খুলনা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান বলেছেন নির্বাচন যত এগিয়ে আসছে নৌকা প্রতীকের সমর্থন বাড়ছে। প্রথম দিকে অনেকেই দিধাবিভক্ত থাকলেও শেষ মুহূর্তে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষ নৌকা প্রতীকে সমর্থন করে এর পক্ষে কাজ শুরু করেছে। নৌকার এমন জোয়ার দেখে প্রতিপক্ষ প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এলাকার মানুষকে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার গঠনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার বিকালে পাইকগাছার চারবান্ধা বাজারে সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের জনসভায় এসব কথা বলেন। জনসভায় রশীদুজ্জামান বলেন, কৃষি অধ্যুষিত উপকূলীয় এ জনপদে কৃষি ফসল ও মৎস্যের যাতে উৎপাদন বৃদ্ধি পায় সে লক্ষে কাজ করা হবে। মৎস্য চাষী এবং কৃষকরা যাতে উপকৃত হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন নৌকায় ভোট দিন, পাইকগাছা-কয়রার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মোহসীনুর রহমানের সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী এবং আওয়ামী লীগনেতা প ানন সানার স ালনায় জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগনেতা ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, অধ্যাপক ড. শেখ মোহাঃ শহীদ উল্লাহ, আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, বিভূতি ভূষণ সানা, ইঞ্জিঃ মেহেদী হাসান, নির্মল ঢালী, রবীন্দ্রনাথ, প্রাক্তন অধ্যক্ষ রবিউল ইসলাম, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ গাজী বজলুর রহমান, আলহাজ¦ রেজাউল করিম, কৃষ্ণপদ মন্ডল, আজমল হোসেন, প্রভাষক রেজাউল করিম, প্রাণকৃষ্ণ দাশ, বিমল মন্ডল, সায়েদ আলী কালাই, বাবু লাল বিশ^াস, দীলিপ ঢালী, এসএম শাহবুদ্দীন শাহীন, জাহাঙ্গীর গোলদার, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার ও ছাত্রনেতা রমজান সরদার।

  • হরিণাকুন্ডুতে স্কুলছাত্রী পা*শবিক  নি*র্যাতনের শিকার

    হরিণাকুন্ডুতে স্কুলছাত্রী পা*শবিক নি*র্যাতনের শিকার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে অসুস্থ শিশু শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রে জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার রূপদাহ গ্রামের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলো। ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের প্রতিবেশী রমজান আলী। পাশবিক নির্যাতন চালিয়ে শিশুটির হাতে কিছু সবজি তুলে দিয়ে বাড়িয়ে পাঠিয়ে দেয়। নির্যাতনের বিষয়টি শিশুটি রাতে পরিবারের কাছে জানালে রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতার পিতা বলেন, অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করে রক্ষা পেয়ে গেছে। সে খুব খারাপ ও দুশ্চরিত্রের লোক। তাকে গ্রেফতার করে কঠোর শাইস্ত দাবী করছি। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, ৯ বছর বয়সী এক শিশু ধর্ষনের শিকার হয়েছে বলে খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে ধর্ষককে গ্রেফতার করা হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • মহেশপুরে স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলার প্রতিবাদ করে ঘর ছেড়েছে নন্দিনী

    মহেশপুরে স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলার প্রতিবাদ করে ঘর ছেড়েছে নন্দিনী

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    স্বামীর জামিন ও বিয়ে মেনে নেওয়ার দাবীতে নন্দিনী নামে ১০ম শ্রেনীর এক স্কুলছাত্রী অনশন শুরু করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাগমারী গ্রামের তবিবর রহমানের বাড়িতে। বৃহস্পতিবার সকালে সে স্বামীর বাড়িতে এসে ওঠে। নন্দিনী একই উপজেলার উজ্জলপুর গ্রামের আনিছুর রহমানের মেয়ে। স্কুল ছাত্রী নন্দিনীর অনশন ও অবস্থানের খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ কাগমারী গ্রামে মাসুদের বাড়িতে ভীড় জমায়। এদিকে পিতার দায়ের করা অহরণ মামলায় স্বামী মাসুদ রানা কারাগারে আছে। ফলে স্বামীর প্রতি সমর্থন জানিয়ে পিতৃালয় ত্যাগ করে চলে আসে সে। নন্দিনী অভিযোগ করেন, ঝিনাইদহের একটি আদালতে তার ও মাসুদ রানার বিয়ে হয়। কিন্তু মাসুদের সঙ্গে এই বিয়ে তার পিতা আনিছুর রহমান মেনে নেয়নি। এর আগেও সে বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে আসে। এখানে এসেছে সে সংসার করেছে। নন্দিনীর অভিযোগ, যতবারই সে এসেছে ততবারই পিতা তাকে বেদম মারধর করে নিয়ে গেছে। তার স্বামী নির্দোষ ও তাকে কেউ অপহরণ করেনি বলে নন্দিনী জানায়। কাগমারী গ্রামের ভোলা মিয়া জানান, মাসুদের সঙ্গে নন্দিনীর বিয়ে হয়। কিন্তু এই বিয়ে তার পিতা মেনে নেয়নি। মেয়েটি একাধিকবার ছেলের বাড়িতে চলে আসে। প্রতিবার মেয়ের পিতা ধরে নিয়ে যায়। সর্বশেষ বুধবার মহেশপুর থানায় একটি সালিশ বৈঠক হয়। বৈঠকে নন্দিনী তার স্বামীর বাড়িতে আসতে চাই, কিন্তু বাধ সাধেন তার পিতা আনিছুর রহমান। অবশেষে মেয়ের পিতার অপহরণ মামলায় মাসুদ রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ভোলা মিয়া বলেন, মেয়টি ছেলের সঙ্গে সংসার করার জন্যই চলে এসেছে। কিন্তু তার পিতা ও পরিবার বিষয়টি কোন ভাবেই মানছে না। ফলে পিতার বাধা উপেক্ষা করে মেয়েটি আবারো তার স্বামীর বাড়িতে চলে এসেছে। এ বিষয়ে মহেশপুরের ওসি মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপহরণ মামলা হয়েছে। সেই মামলায় মাসুদ রানা কারাগারে আছে। বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে।

  • সরকারি স্বরূপকাঠি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

    সরকারি স্বরূপকাঠি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    সরকারি স্বরূপকাঠি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।৪জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্ধোধন করা হয়।

    সভার শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সদস্য, ব্যাবস্থাপনা পরিশদের সদস্য ও শিক্ষক মন্ডলিদের মধ্যে যারা পরোলক গমন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন এর সভাপত্তিতে স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়ার গোলাম কবির, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, বিদ্যালয়ের অন্যতম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুল্লাহ হাওলাদার,সমাজ সেবক মোঃ মোহিবুল্লাহ হাওলাদার, প্রতিষ্ঠাতার পরিবারের সদস্য আলমগীর হোসেন, ফয়সাল হাসান সুজন, এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি প্রমুখ।

    পরিশেষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

    মোঃ আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।