Blog

  • ময়মনসিংহ-৭ শেষ মুহুর্তের প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক

    ময়মনসিংহ-৭ শেষ মুহুর্তের প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক

    ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নৌকাডুবির আশঙ্কায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শঙ্কিত বলে গুঞ্জন বইছে,জনমনেও দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।এবারের নির্বাচনে জয়-পরাজয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বর্তমান সাংসদ আলহাজ্ব রুহুল আমিন মাদানী ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও ত্রিশাল পৌরসভার সাবেক ৩বারের মেয়র, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আলহাজ্ব রুহুল আমিন মাদানী পেলেও প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী। অনেকে এর মূল কারণ হিসেবে দেখছেন উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠের একটা বড় অংশ স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ এর পক্ষে প্রচার-প্রচারণা ব্যাস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা, প্রচার-প্রচারণায় মাঠ দাবিয়ে বেড়াচ্ছেন ট্রাক। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীরা বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন মাদানী প্রতিহিংসা মূলক রাজনীতি ও বিগত দিনে কর্মী মুল্যায়ন না করার কারণে তারা স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ এর পক্ষে ট্রাক প্রতীককে জয়যুক্ত করার চেষ্টা করছেন। এছাড়া বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেনসহ দলের সিনিয়র নেতাকর্মীরা ট্রাক প্রতীকের পক্ষ নিয়ে মাঠ পর্যায় কাজ করে যাচ্ছেন । আওয়ামী লীগের প্রবিন নেতা-কর্মীরা জানান ত্রিশাল আসনে নৌকাডুবির আশঙ্কার মুল কারণ হলো বিগত দিনে তৃর্ণমুল নেতাকর্মীদের অবমূল্যায়ন। একারণে এবার আসনটিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার ভোটাররা।

    এদিকে,ত্রিশাল উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগের সময় ট্রাক প্রতীকে সাধারণ মানুষের মাঝে ভোট প্রার্থনা করেন প্রার্থীসহ কর্মীরা। শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান বলেন, ত্রিশাল উপজেলাকে মাদকমুক্ত দেখতে চান উপজেলার সাধাারণ মানুষ। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থারও পরিবর্তন চান মানুষ। সঠিক নেতৃত্ব না থাকার কারণে সৃষ্ট ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনও উপায় খুঁজে পাচ্ছিলো না। এলাকায় পরিবেশ-পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছিলো । এসব পরিস্থিতি বিবেচনা করে জনগণের উন্নয়নের প্রত্যশা পুরুণে তিনি প্রার্থী হয়েছেন। এছাড়া ভোটাররাও তাঁর পক্ষে আছেন বলে জানান তিনি। সাধারণ ভোটাররা বলছেন, আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান তিনবার ত্রিশালের মেয়র নির্বাচিত হয়ে পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। তাছাড়া এমপি না হয়েও কোভিড-১৯ সহ বিভিন্ন দুর্যোগে বিপদে-আপদে কঠিন সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগনের মাঝে বিভিন্ন সহযোগীতার হাত বাড়িয়ে জনগনের পাশে ছিলেন,আগামী দিনেও অসহায় মানুষের পাশে থাকবেন বলে স্বপ্ন দেখছেন। উপজেলাবাসী তাকে ভুলবেন না,তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান এর ডাকে সাড়াও দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান ব্যক্তি ইমেজ, আদর্শিক-পরীক্ষিত, ত্যাগী-নিবেদিতপ্রাণ, কর্মী-জনবান্ধব রাজনৈতিক নেতা হিসেবে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে সমান জনপ্রিয় বলে মনে করছেন উপজেলার বেশিরভাগ ভোটাররা।

    এদিকে ত্রিশাল আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র এবিএম আনিছুজামান জানান, আমি ত্রিশাল পৌরশহরের সর্বোচ্চ উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করেছি। পৌরসভার এলাকার যে উন্নয়ন প্রয়োজন ছিল তা গত কয়েকবছর মেয়রের দায়িত্ব পালন করে করেছি। ত্রিশাল বাজারে ব্যবসায়ীদের ব্যবসায়ীক পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি।

    আগামী ৭ জানুয়ারি সকল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান করে তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে উপজেলার মানুষের কর্মসংস্থানের সুযোগ করব। শিল্পণ্ডকারখানা গড়ে তোলার মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থান ও স্বাস্থ্য সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। পাশাপাশি ত্রিশাল উপজেলায় সকল রাস্তাঘাট মেরামত ও উন্নত যোগাযোগ ব্যবস্থা করবো।

  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুনামগঞ্জ পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুনামগঞ্জ পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

    কে এম শহীদুল সুনামগঞ্জ:

    আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জানুয়ারি ২০২৪ খ্রি.) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। বিফ্রিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্তি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনিদের্শনা প্রদান করেন।

    নির্বাচনী ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা, জেলা আনসার কমান্ডার, সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

    সুনামগঞ্জ জেলায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৭০০টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচন কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবেন। তাছাড়া জরুরি প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। সাদা পোষাকে জেলা বিশেষ শাখা প্রতিটি কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করবেন। ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে সার্বক্ষণিক বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত থাকবেন।##

  • ঠাকুরগাঁও-৩ আসনে উত্তাল তরঙ্গের ঢেউ অধ্যক্ষ গোপালের ব্যাপক গনজোয়ারে হাতুড়ি মার্কা

    ঠাকুরগাঁও-৩ আসনে উত্তাল তরঙ্গের ঢেউ অধ্যক্ষ গোপালের ব্যাপক গনজোয়ারে হাতুড়ি মার্কা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি আগামী ৭ই জানুয়ারি২০২৪ রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।উক্ত নির্বাচনের বিভিন্ন জনতার মতামত প্রসঙ্গে জানা যে,এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের হাতুড়ি মার্কা ভোটারদের মুখে মুখে গন জোয়ারের উত্তাল তরঙ্গের ঢেউ উঠেছে।অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জনগণ তাকে ব্যাপক ভাবে সারা দিয়েছে।বিভিন্ন সূত্রে জানা যায়, গপাল চন্দ্র রায় একজন সৎ যোগ্য নিঃস্বার্থ বান ও শিক্ষিত লোক তিনার মত লোক ঠাকুরগাঁও-৩ আসনে এমপি নির্বাচিত হলে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় ব্যাপক উন্নয়ন ঘটবে।

    সরেজমিনে জানা যায়,ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে ঠাকুরগাঁও -৩ সংসদীয় আসন গঠিত।তার
    মধ্যে পীরগঞ্জে উপজেলায় ১০টি ইউনিয়ন
    ১টি পৌরসভা এবং রানীশংকৈল উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা।এই দুই উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়,অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের হাতুড়ি প্রতীকের প্রচারণা জনগণের মুখে মুখে।

    এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার কৃষ্ণ চন্দ্র রায় করিমুল ইসলামের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একজন সৎ যোগ্য নিঃস্বার্থ বান ন্যায়পরায়ন,উচ্চ শিক্ষিত লোক এইবার আমরা সকলে তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবো।এবং রানীশংকৈল উপজেলার রফিকুল ইসলাম ও শ্যামল চন্দ্র রায়ের সাথে কথা বলে জানা যায় তিনি সকল এলাকায় ঘুরে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ে হাতুড়ি প্রতীকের ব্যাপক গন জোয়ার দেখতে পান এবং তিনি হাতুড়ি প্রতীকে ভোট দিয়ে গোপাল চন্দ্র রায় কে এমপি হিসেবে দেখতে চান।

  • বরিশাল -০২ আসনের নির্বাচনের  সকল প্রস্তুতি সম্পন্ন- মূল প্রতিদ্বন্দ্বী নৌকা ও ঈগল

    বরিশাল -০২ আসনের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন- মূল প্রতিদ্বন্দ্বী নৌকা ও ঈগল

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা।। দ্বাদশ জাতীয় নির্বাচনের শেষ মুহুর্তের বরিশাল -০২ আসনে(বানারীপাড়া-উজিরপুর)
    সুষ্ঠ নির্বাচন কার্যক্রম পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী যথাক্রমে ১৪ দলীয় প্রার্থী নৌকা প্রতীকের বাংলাদেশের ওয়াকর্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খাান মেনন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য শেরে বাংলার দৌহিত্র ঈগল প্রতীকের প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু।
    ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য সাবেক এমপি মোঃ মনিরুল ইসলাম মনি নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে ঢেকি প্রতীক জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে গিয়েছেন। নির্বাচন থেকে সরে গিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ ইকবাল হোসেন। নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, এনপিপি’ প্রার্থী শাহেব আলী, তৃণমূল বিএনপি প্রার্থী সোনালী আঁশ প্রতীকের আলহাজ্ব শাজাহান সিরাজ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছন। এ পাঁচজন প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ১৪ দলীয় প্রার্থী নৌকা প্রতীকের রাশেদ খান মেনন এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজুর মধ্যে।
    নির্বাচন সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অন্তরা হালদার জানান, ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। শুক্রবার সকালে আর্মি, বিজিবি এবং পুলিশ বাহিনীর সাথে ইতিমধ্যে বৈঠক হয়ে। তাদের সাথে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তত রয়েছি। বানারীপাড়া উপজেলায় ৫৩ টি নির্বাচন কেন্দ্রের মধ্যে ১৭ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে।
    বরিশাল -০২(বানারীপাড়া-উজিরপুর) উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১৩৬ টি। ভোটার সংখ্য ৩ লক্ষ ৫৮হাজার ২৪৬ জন। এর মধ্যে ১ লক্ষ ৮২ হাজার ৩৬৮ জন পুরুষ, ১ লক্ষ ৭৫ হাজার ৮৭ জন নারী এবং ১ জন হিজরা ভোটার রয়েছেন।
    বরিশাল -০২ আসনে ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা সম্পন্ন হয়েছে। এ আসনে নির্বাচনের পরিবেশ সুস্থ রাখার ক্ষেত্রে প্রশাসন সার্বিক ব্যবস্থা নেয়ার জোড় প্রচেষ্টা করছেন।#

    এস মিজানুল ইসলাম।

  • লক্ষ্মীপুরে কেন্দ্রে ব্যালট যাবে ভোরে

    লক্ষ্মীপুরে কেন্দ্রে ব্যালট যাবে ভোরে

    নাজিম উদ্দিন রানাঃ
    ’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল ধরণের মালামাল পৌছেছে লক্ষ্মীপুরে। জেলার ৪টি আসনের নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতিও এখন প্রায় সম্পন্ন। আগামীকাল (শনিবার) প্রিজাইডিং ও পোলিং এজেন্টরাসহ কেন্দ্রে পৌছে যাবে এসব মালামাল। আর ভোটের দিন ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে, তবে দুর্গম চরাঞ্চলের ৪টি কেন্দ্রে আগের দিন ব্যালট পাঠানো হবে বলে জানালেন জেলা রিটার্ণিং কর্মকর্তা।
    শুক্রবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

    এদিকে একই সময়ে জেলার ৪টি আসনের ৪৭৭টি কেন্দ্রের কোন কেন্দ্রই ঝুকিপূর্ণ নয় দাবী করে পুলিশ। তবে কিছু কেন্দ্রকে গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে সকল ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।
    এর আগে সকালে স্থানীয় টাউন হলে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করে জেলা প্রশাসন।

    এতে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহেল নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর মেজবাহ। এসময় সেনাবাহিনী, র‌্যাব , আনসার ও এন এস আই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    জানা যায়, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি পেট্টোল টিম, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

    প্রসঙ্গত : জেলার ৪টি আসনে মোট ৩০জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৯৫৬জন।

  • অবশেষে শোকজ পেলেন ক্ষমতাধর গোদাগাড়ীর   মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

    অবশেষে শোকজ পেলেন ক্ষমতাধর গোদাগাড়ীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী জেলার দুর্নীতিবাজ, ঘুষখোর ক্ষমতাধর হিসেবে পরিচিত গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলমের শেষ রক্ষা হলো না। সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের প্রাপ্য সম্মানী ও ভাতা ব্যাংক হিসেব নম্বরে না দিয়ে উপজেলার আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষকদের ডেকে নগদ প্রদান করায় শোকজ প্রদান করা হয়েছে। তার অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্ত, ঢাকা, বাংলাদেশের মহাপরিচালক, রাজশাহী অঞ্চল রাজশাহী উপপরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

    সরকারি নীতিমালা লঙ্ঘন করে সম্মানীর টাকা হাতে হাতে নগদে প্রদান করায় গত ৪ জানুয়ারী বিকালে জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলমকে শোকজ পত্র দিয়েছেন এবং ৩ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদান করতে নির্দেশ দেয়া হয়েছে। ব্যর্থতায় ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনেও নির্দেশ দেয়া হয়েছে।

    শোকজে বলা হয়েছে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সম্মানী ও ভাতার টাকা শিক্ষকদের নিজ নিজ ব্যাংক একাউন্টে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্যান্সফারের নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম ওই নির্দেশনাকে উপেক্ষা করে সকল শিক্ষকদের সম্মানী ওনভাতা নগদ প্রদান করায় বিধি বর্হিভুত ও দায়িত্বহীনতার মত কাজ করেছেন।

    জানা গেছে, গত ২ জানুয়ারী /২০২৪ ইং তারিখ শিক্ষা প্রতিষ্ঠানের মেলে ও শিক্ষা অফিসের হট-অ্যাপস গ্রুপে দুপুর ১২ টার সময় নির্দিষ্ট স্থানে সকল শিক্ষকগনকে উপস্থিত হয়ে সম্মানীর টাকা গ্রহন করার নির্দেশনা দেন।

    ওই দিন দুপুর ১২ টার সময় সবাইকে ডেকে ৩ টার সময় ব্যাংক থেকে টাকা নিয়ে না আসায় শিক্ষকগণ ক্ষোভে ফেঁটে পড়েন। বিকাল সাড়ে ৩ টার সময় টাকা দেয়া শুরু করেন। মাষ্টাররুলে ৭২৮০/ জোরপূর্বক আগাম স্বাক্ষর করে নেন এবং প্রত্যেক শিক্ষককে ৬৯৩০/ টাকা করে প্রদান করেন। এজন্য শিক্ষকদের তোপের মূখে, সাংবাদিকদের উপস্থিতিতে কয়েকদফা টাকা প্রদান বন্ধ করে দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রস্ততি শান্ত করে টাকা বিতরণ শেষ করেন।

    প্রত্যেক শিক্ষকের ৩৫০/ টাকা করে কেটে নেয়ার অভিযোগ তুলেছেন শিক্ষকগন। গণিত বিষয়ে ৫;জন প্রশিক্ষণার্থী অনুউপস্থিত ছিলেন বলে কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করা শর্তে জানান। ওই বিষয়ের মাষ্টার ট্রেনার ও শিক্ষা অফিসের অফিস সহকারি আনোয়ার হোসেন অনুউপস্থিত শিক্ষকদের মাষ্টাররুলে স্বাক্ষর করে সম্মানী ও ভাতার টাকা লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। খাতা, পেনসিল, পোষ্টার পেপারসহ প্রশিক্ষন সামগ্রী সরবরাহ না করার ব্যাপক অভিযোগ রয়েছে। ফলে প্রশিক্ষন কার্যক্রম আনন্দঘন হয় নি। ব্যপক ক্ষতি হয়েছে শিক্ষকদের, যা সরজমিনে তদন্ত করলে বের হয়ে আসবে।
    জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন উপজেলা মাধ্যমিক শিক্ষা দুলাল আলমকে শোকজ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন।

    শিক্ষাভবন ঢাকার সহকারি পরিচালক রুপক কুমারের সাথে যোগাযোগ করা হলে হয় গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলমের অনিয়ম, দুর্নীতি, ঘুষবানিজ্য, প্রধান শিক্ষকদের মোবাইল রিসিভ না করা , অফিস ফাঁকি দেয়া, প্রতারনা, হয়রানি, শোকজ বানিজ্য, সর্বশেষ শিক্ষাভবনের সহকারী পরিচালক তপন কুমার দাসের নাম ভাঙ্গিয়ে অধ্যক্ষ ও অধ্যাপকদের বিকাশ, নগদের মাধ্যমে প্রতারণার বিষয় গুলি নিয়ে কথা বলা হলে তিনি জানান, আমরা অবগত আছি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন শুরু হয়েছে। তাকে কৃতকর্মের ফল ভোগ করতেই হবে বলে তিনি জানান।

    রাজাবাড়ী ডিগ্রি কলেজে অধ্যক্ষ সেলীম রেজা জানান, গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাম আলম সাহেব আমার নাম্বারে মোবাইল করে শিক্ষা ভবনের সহকারী পরিচালক কলেজ- ৩ তপন কুমার নাম করে একটি মোবাইল (01972023345) নম্বর দিয়ে কথা বলতে বলেন, কলেজের সম্যার সমাধানের জন্য জরুরীভাবে কথা বলতে হবে। তিনি কথা বললে ৫ জন অধ্যাপক কে ওই নম্বরে কথা দ্রুত কথা বলতে বলা হয়। অধ্যক্ষ সেলীম রেজা তাদেরকে ম্যাসেজ দেন এভাবে

    মো: সাদিকুল ইসলাম , (আরবী ) আপনি সহকারী পরিচালক কলেজ- ৩ শিক্ষা ভবন, তপন কুমার দাস, স্যারের সাথে জরুরী ভিত্তিতে কথা বলেন, মোবাইল নাম্বার :01972023345
    অধ্যক্ষ, সাহেব মো: শাহিন আক্তার, প্রভাষক সংগীত,
    এস এম নাজমুস সাদাত, ইন্সপেক্টর, প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্রাকটিস
    আহাদুজ্জামান নাজিম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন,
    মো: সেরাজুল ইসলাম জ্যেষ্ঠ প্রভাষক, পদার্থবিজ্ঞান তারা কথা বললে প্রত্যেকের নিকট নগদ নাম্বরে চাকুরী বাঁচাতে ৫ জনের ৫০ হাজার করে টাকা পাঠাতে বলেন এবং অধ্যক্ষকে ৩০ হাজার করে টাকা পাঠাতে বলেন তপন কুমার দাস সেজে। অধ্যক্ষ বলেন, এখন টাকা নেই, ২ দিন পর অফিসে গিয়ে দিব। এভাবে শিক্ষা অফিসার দুলাল আলম শিক্ষা ভবন পর্যন্ত শিক্ষকদের সাথে প্রতারণার জাল বপন করেছেন। এ নিয়ে আমার বিরুদ্ধে শিক্ষাভবনে অভিযোগ হয়েছে, বেকায়দায় পড়েছি আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এভাবে মোবাইল প্রতারনার জন্য শিক্ষা কর্মকর্তা দুলাল আলমকে নির্বাচনের পর শিক্ষাভবনের এককর্মকর্তা ডেকে পাঠিয়েছেন বলে তিনি জানান।

    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • রেজিস্ট্রেশনকৃত দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র বিশেষ কার্যালয়ের শুভ উদ্বোধন

    রেজিস্ট্রেশনকৃত দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র বিশেষ কার্যালয়ের শুভ উদ্বোধন

     

     নিজস্ব প্রতিবেদকঃ

    চট্রগ্রাম নগরীর, বন্দর থানাধীন এলাকায়, বাংলাদেশ সাংবাদিক ক্লাব ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার বিশেষ কার্যালয়’র গত বৃহস্পতিবার ০৪ জানুয়ারি ২০২৪ খ্রি: বিকেল ৪.৩০ ঘটিকার সময় শুভ উদ্ভোধনী অনুষ্ঠান করা হয়েছে।

    উক্ত অনুষ্ঠানটি, বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক ও প্রকাশক মো: খলিলুর রহমান’এর সভাপতিত্বে দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় সর্ব প্রথমে ফিতা কেটে উদ্বোধন করা হয়, অতঃপর কোরআন তেলাওয়াত ও মিলাদ, দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম শুরু কালে চেয়ারম্যানের সংক্ষিপ্ত উপদেশ মূলক বক্তব্যে
    বলেন প্রেসক্লাব হচ্ছে একটি সাংবাদিকদের অফিস। সাংবাদিকরা সমাজের এবং দেশের দর্পণ যা ঘটে যাওয়া সত্য কে সকলের সামনে উপস্থাপনা করেন। বাংলাদেশ প্রেস ক্লাবের পথ চলা যেন সকল সাংবাদিকদের মাধ্যমে শুভ হয়, তিনি সকলের মঙ্গল কামনা করে আরো বলেন যেন এই ক্লাবে কোন হলুদ সাংবাদিকের সৃষ্টি না হয় সততার সঙ্গে সাংবাদিকতা করার জন্য সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।

     উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, অপরাধ অনুসন্ধান টিভি’র চেয়ারম্যান ও কেয়ার মহাসচিব মো: নজরুল ইসলাম খান,

     বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৈনিক মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মোসলেহ উদ্দিন বাহার, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার পরিচালক ও সাংবাদিক নেতা ডা: মো: আমিনুল ইসলাম, দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার বিশেষ প্রতিনিধি ও জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলাম , আবুল খায়ের,মোঃ ওমর ফারুক, নুর নবী,  মোঃ হাসানুজ্জামান, মোঃ নুর উদ্দিন নুরু,  মোঃ রুবেল হোসেন,ডা:মো: ইব্রাহিম, মোঃ শাহীন, মোঃ আকবার, শাহ নেওয়াজ,  কিবরিয়া প্রমুখসহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

     

    অনুষ্ঠানের শেষে সভাপতি খলিলুর রহমান বলেন, আপনাদের সকলকে নিয়ে এই অফিসের যাত্রা শুরু করেছি, সকলের  সঠিক চিন্তা ধারার ও একত্রিত হয়ে কাজ করার মাধ্যমে এই ক্লাব এগিয়ে যাবে বলেও মন্তব্য করে সভার কার্যক্রম সমাপ্ত করেন।

  • মাদারীপুর-৩ আসন কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মিকে কুপিয়ে জখমের অভিযোগ

    মাদারীপুর-৩ আসন কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মিকে কুপিয়ে জখমের অভিযোগ

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে শোভা বেগম(৪৫) নামে এক স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীকে কুপিয়ে জখমের ঘটনার প্রতিবাদে ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আ.লীগের ব্যানারে এ সংবাদ সন্মেলন করা হয়। আহত শোভা বেগম মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী ও পৌরসভার দ‌ক্ষিন ঠেঙ্গামারা গ্রামের ক‌রিম হাওলাদা‌রের স্ত্রী। তবে প্রতিপক্ষ এ ঘটন অস্বীকার করেন।
    অভিযোগ সুত্রে জানাগেছে, শোভা বেগম স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের ঈগল প্রতীকের পক্ষে নিজ গ্রাম ঠেঙ্গামারাতে শুক্রবার ভোরে প্রচার-প্রচারনা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আ.লীগ প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপের কর্মী কাউন্সিলর অলিলের লোকজনেরা শোভাকে ঈগলের প্রচারনা না করার জন্য বাঁধা সৃষ্টি করে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায় শুক্রবার বিকালে কাউন্সিলর অলিলের লোকজন শোভাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শোভা বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও ৭ জানুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ করার দাবিতে সংবাদ সম্মেলন করে আ.লীগ।
    স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি তাহমিনা বেগম বলেন, আমার ঈগল মার্কার কর্মী শোভাকে কুপিয়ে রক্তাক্ত করেছে আ.লীগ প্রার্থী কর্মী কাউন্সিলর অলিলের লোকজন। আমরা এ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আ.লীগ প্রার্থীর লোকজন এলাকায় কালো টাকা ছাড়াচ্ছে। আমার প্রশাসনের কাছে জোর দাবি নির্বাচন যেন শান্তিপূর্ণ ভাবে হয়।
    তবে অভিযুক্ত কাউন্সিলর অলিলের দাবি, ওই ঘটনার সাথে তার কোন লোকজন জরিত নয়।
    এ বিষয় জানতে চাইলে আ.লীগ প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ ঘটনা অস্বীকার করেন।
    এ বিষয় জানতে চাইলে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ফোন কেটে দেন।

  • মাদারীপুর-৩ আসন  কর্মীকে মারধোরের অভিযোগে নৌকা-স্বতন্ত্রের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    মাদারীপুর-৩ আসন কর্মীকে মারধোরের অভিযোগে নৌকা-স্বতন্ত্রের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    মোঃ মিজানুর রহমান কাল‌কি‌নি প্রতিনিধি ঃ
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে কর্মীদের মারধোরের অভিযোগে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। এছাড়া সমর্থকদের হুমকির অভিযোগও উভয় পক্ষের। শুক্রবার বিকেলে নৌকা প্রার্থীর সমর্থক কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেনের সহধর্মিণী এ্যাড. সারমিন জাহানের বাড়িতে ঈগল প্রতিকের সমর্থকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অন্যদিকে একই অভিযোগে সন্ধায় কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম নৌকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে।
    মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ অপর দিকে তার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা বেগম।


    সংবাদ সম্মেলনে নৌকা প্রার্থীর সমর্থক এ্যাড. সারমিন জাহান বলেন আমার স্বামী লোকমান সরদার নৌকা প্রার্থী আবদুস সোবহান গোলাপের পক্ষে কাজ করে বলে ঈগল মার্কার সমর্থকরা আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয় আজ তাদের সমর্থকরা আমার বাড়িতে ঢুকে আমাদের মারধর করেছে যার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আচে আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
    অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সংবাদ সম্মেলনে বলেন গোপন সুত্রে জেনেছি গোলাপ সাহেব কোটি কোটি কালো টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছে,আমার লোকজনদের বিভিন্ন ভাবে মারধর ও হুমকি ধামকি দিচ্ছে,গোলাপ সাহেবের নেতাকর্মীরা।
    এ বিষয়ে উভয় পক্ষের দাবি প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নিয়ে সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখে। মানুষ যেন নির্বিগ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

    কাল‌কি‌নি প্রতিনিধি।।

  • মায়ের মাঠে তিন কন্যা

    মায়ের মাঠে তিন কন্যা

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা প্রতিনিধি।।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সুলতানা নাদিরা। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকার মাঠঘাট চষে বেড়াচ্ছেন তার তিন মেয়ে ফারজানা, তিয়াশা ও হাছছানা নাদিরা। তিন মেয়েকে নিয়ে ভোটের মাঠের প্রচারণায় স্থানীয়দের মাঝে আলোচনায় সুলতানা নাদিরা।

    সুলতানা নাদিরা বরগুনা সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও বরগুনা-২ আসনের প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর স্ত্রী। তার বড় মেয়ে ফারজানা সবুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। মেজ মেয়ে সাবরিনা নাদিরা তিয়াশা বাবার রেখে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠান মধুমতি টাইলস লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর। ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুর আইনে ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি (বার অ্যাট ল’) নিয়েছেন।

    নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই সুলতানা নাদিরার তিন মেয়ে ভোটের মাঠে মায়ের সঙ্গে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথে-ঘাটে, সভা ও সমাবেশে, উঠান বৈঠকে মায়ের পক্ষে ভোট প্রার্থনা করছেন। বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন। ৭ তারিখের নির্বাচনে ভোটকেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে মায়ের পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা।
    বরগুনা-২ আসনের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নাদিরা সুলতানার বড় মেয়ে ফারজানা সবুর রুমকি। বিভিন্ন সভা-সমাবেশে তিনি বলেন, এ এলাকায় এসে আমি দাঁড়িয়েছি আমার মায়ের জন্য।

    তিনি আরও বলেন, আমার বাবা প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুকে এলাকার ভোটাররা নির্বাচিত করে সংসদে সদে পাঠিয়েছিলেন। পাঠিয়েছিলেন। মা সংরক্ষিত মহিলা এমপি হিসেবে এত দিন সবার পাশে ছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার মায়ের প্রতি আস্থা রেখে আবারও নৌকা প্রতীকে মনোনীত করে এলাকায় পাঠিয়েছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে আবারও নৌকা প্রতীকে ভোট চাইছি।

    ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুরের আশা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার মা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।