Blog

  • রংপুর-২ আসনে তৃতীয়বারের মতো ডিউক চৌধুরী এমপি নির্বাচিত

    রংপুর-২ আসনে তৃতীয়বারের মতো ডিউক চৌধুরী এমপি নির্বাচিত

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে বে-সরকারিভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

    আজ (৭ জানুয়ারী)-২৪ইং সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দুই উপজেলার ভোট গণনায় নৌকা প্রতীকের আহসানুল হক চৌধুরী ডিউক, মোট ভোট পেয়েছেন ৮১৫৯৯

    বিজয়ী প্রার্থীর নিকটতম স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৬১৫৮৩। এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল লাঙ্গল প্রতীকে ১৫৬২৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থান।

  • ২৯৮আসনে তৃতীয় মেয়াদে কুজেন্দ্র লাল ত্রিপুরা

    ২৯৮আসনে তৃতীয় মেয়াদে কুজেন্দ্র লাল ত্রিপুরা

    (রিপন ওঝা,খাগড়াছড়ি)

    খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে ৩য় মেয়াদে বেসরকারিভাবে পুনঃ বিজয়ী হয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

    তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন।

    উক্ত ফলাফলে খাগড়াছড়ি জেলার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪জন প্রার্থীর ১৯৬টি কেন্দ্রের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা) প্রতীক ২লক্ষ ২০হাজার ৮১৬ভোট পেয়ে জয় লাভ করেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙ্গল) প্রতীক পেয়েছে ১০হাজার ৯৩৮ ভোট, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা (সোনালী আঁশ) মার্কা পেয়েছে ৯৫২৬ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা (আম) প্রতীক পেয়েছে ৮৪৫৬ ভোট।

    খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে ২৯৮ নম্বর আসনটি গঠিত। এর মধ্যে নির্বাচনে ১৯৬টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২লক্ষ ৬২ হাজার ৪৪ জন এবং মহিলা ভোটার ২লক্ষ ৫৩ হাজার ৩শত ৭৩জন।

    প্রসঙ্গত যে, খাগড়াছড়ি জেলার ২৯৮নং আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। যার মধ্যে তরুণ ভোটার ৭০ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২জন।

  • চট্টগ্রাম-১১ আসন হলো দেশের হৃদপিণ্ড খ্যাত (সদরঘাট-বন্দর-ইপিজেড-পতেঙ্গ) আসনে “এম এ লতিফ’র টানা বিজয়

    চট্টগ্রাম-১১ আসন হলো দেশের হৃদপিণ্ড খ্যাত (সদরঘাট-বন্দর-ইপিজেড-পতেঙ্গ) আসনে “এম এ লতিফ’র টানা বিজয়

    মোঃ শহিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর দেশের হৃদপিণ্ড খ্যাত চট্টগ্রাম-১১ (সদরঘাট-বন্দর-ইপিজেড-পতেঙ্গা) আসনে টানা বিজয় পেয়েছেন “এম আবদুল লতিফ” নৌকা প্রতীকের প্রার্থী হলেও দলের প্রভাবশালী নেতাদের একাংশের বিরোধিতার মধ্যেও ভোটযুদ্ধে জয়ী হয়েছেন “এম আবদুল লতিফের”।

    তিনি ভোট পেয়েছেন ৫১ হাজার ৪৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল হক সুমন পেয়েছেন ৪৬ হাজার ৫২৫ ভোট।

    রোববার (৭ জানুয়ারি)২০২৪ খ্রি: সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল ইসলাম।

    দেশের প্রধান সমুদ্রবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গা প্রান্ত, গুপ্তখালের জ্বালানি তৈলাধার, ইস্টার্ন রিফাইনারি, দুই বড় ইপিজেড, চট্টগ্রাম কাস্টম হাউস, বিএসসি ও বিপিসির প্রধান কার্যালয়সহ বেশ কিছু বেসরকারি কনটেইনার ডিপো, বে- টার্মিনাল, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ সংসদীয় আসন।

    বলা হয়ে থাকে এখানকার ইপিজেড গুলোতে দেশের সব জেলা-উপজেলার মানুষ কাজ করেন, এখানকার একটি ওয়ার্ডে অনেক সংসদীয় আসনের চেয়ে বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

    (সদরঘাট-বন্দর-ইপিজেড-পতেঙ্গা) আসনে এবার সাত জন প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী ও চসিকের কাউন্সিলর জিয়াউল হক সুমনের সঙ্গে ভোটযুদ্ধ করে জয়ী হয়েছে “এম আবদুল লতিফ”।

  • মুন্সীগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের জয়

    মুন্সীগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের জয়

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব জয়লাভ করেছেন। তিনি ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস পেয়েছেন ৮২ হাজার ৮৩৩ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এ এফ এম রফিকুল্লাহ সেলিম পেয়েছেন ২৯৩৬ ভোট।

    মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    মোহাম্মদ ফয়সাল বিপ্লব বঙ্গবন্ধুর সহচর মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের ছেলে এবং মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। তিনি এই আসন হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসন হতে কাঁচি প্রতীকে নির্বাচন করে জয় লাভ করলেন তিনি। নির্বাচনে অংশগ্রহণ করার আগে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন । ওই মেয়র পথ হতে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন।

    অন্যদিকে এই সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস গত দুইবারের টানা সংসদ সদস্য ছিলেন। এবারও তাকে নৌকা প্রতীকে এ আসন হতে মনোনয়ন দেওয়া হয়।

  • ঝালকাঠি ১ ও ২ আসনে ব্যারিস্টার শাহজাহান ও আমির হোসেন আমু বেসরকারি ভাবে নির্বাচিত

    ঝালকাঠি ১ ও ২ আসনে ব্যারিস্টার শাহজাহান ও আমির হোসেন আমু বেসরকারি ভাবে নির্বাচিত

    রিপোর্ট : ঝালকাঠি প্রতিনিধি

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১২৫ ঝালকাঠি -১ ( রাজাপুর – কাঠালিয়া) ও সংসদীয় আসন ১২৬ ঝালকাঠি-২ ( ঝালকাঠি-নলছিটি ) থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ও আমির হোসেন আমু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

    রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানাযায়, ঝালকাঠি-১ আসনের ৯০ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতিক নিয়ে পেয়েছেন ০১ হাজার ৬২৪ ভোট। এছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে ট্রাক প্রতিকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ভোট, প্রার্থীতা থেকে সরে যাওয়া এম মনিরুজ্জামান মনির ঈগল প্রতিকে পেয়েছেন ৬২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টি মজিবুর রহমান ডাব প্রতিকে পেয়েছেন ১৪২ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতিকে জসিম উদ্দিন তালুকদার পেয়েছেন ২৮২ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকে এজাজুল হক এজাজ পেয়েছেন ১২৭২ ভোট ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মামুন সিকদার ছড়ি প্রতিকে পেয়েছেন ৯৭ভোট। এ আসনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১লাখ ১৩ হাজার ১৫জন। এর মধ্যে বৈধ ভোট ৯৯৮৯০টি এবং বাতিল হয়েছে ১ হাজার ৪শত ২৫টি।

    অপরদিকে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর -নলছিটি) আসনে
    নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন আমু ১৪৭টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ১ লাখ ৩৭ হাজার ১ ভোট পেয়ে টানা চতুর্থ বারের মতো বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নাসির উদ্দিন ইমরান পেয়েছেন, ৪ হাজার ৩১৪ ভোট এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. ফোরকান পেয়েছেন ৩ হাজার ২৫০ ভোট।

    ঝালকাঠি -২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৩ হাজার ৯০০ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। রবিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

  • নিজ এলাকায় এসে ভোট প্রদান করলেন সিআইপি নিজাম উদ্দিন

    নিজ এলাকায় এসে ভোট প্রদান করলেন সিআইপি নিজাম উদ্দিন

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ এলাকায় এসে ভোট দিলেন নিজাম গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর পরিচালক মো. নিজাম উদ্দীন সিআইপি।

    রোববার সকাল ১১টায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তার নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।

    তিনি এসময় বলেন, আমি ঢাকায় বসবাস করলেও এখনো দপদপিয়া ইউনিয়নের ভোটার। আমার প্রিয়দল আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি আমির হোসেন আমু ভাইকে ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে চাই।

  • আগৈলঝাড়া-গৌরনদী পঞ্চম বারের মতো বিজয়ের পথে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী

    আগৈলঝাড়া-গৌরনদী পঞ্চম বারের মতো বিজয়ের পথে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী

    বি এম মনির হোসেনঃ-

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ণভাবে, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বরিশাল-১ আসনে পুণঃরায় বিজয়ের মাধ্যমে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবার অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতির পিতার ভাগ্নে, বর্তমান এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।
    এই আসনে মুল প্রতিদ্বন্দি ছিলেন জাতীয় পার্টি মনোনীত এ্যাডভোকেট ছেরনিয়াবাত ছেকেন্দার আলী। তিনি দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন- অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন; এটা গণতন্ত্রের বড় উদাহরণ। সরকার চাইলে জনগনের অংশগ্রহনে একটি ভাল নির্বাচন উপহার দিতে পারে এটাই তার প্রমান। অনুষ্ঠিত নির্বাচনে কোন রকমের অনিয়ম না হওয়ায় সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন আগৈলঝাড়ায় উপজেলায় ৬০টি ভোট কেন্দ্রের ২৮৮টি বুথের মধ্যে তিনি ৮৭টি বুথে এজেন্ট দিয়েছেন তিনি।
    সূত্র মতে,গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩জন। এরমধ্যে আগৈলঝাড়ায় উপজেলায় ১.৩১.৮৫২জন এবং গৌরনদী উপজেলায় ১.৭২.৪৫১জন। উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে শুরু থেকেই আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ’র প্রচার-প্রচারনায় নির্বাচনী মাঠে গণজোয়ার সৃষ্টি করেছিল নেতা-কর্মীরা। পক্ষান্তরে জাতীয় পার্টি ও এনপিপি মনোনীত প্রার্থীদের দেখা মেলেনি নির্বাচনী প্রচারণার মাঠে। সাংগঠনিক দুর্বলতা ও এলাকায় জনগনের সাথে সমৃক্ত না থাকার কারণে জাপা ও এনপিপি প্রার্থীরা সকল ভোট কেন্দ্রে তাদের পক্ষে এজেন্ট পর্যন্ত দিতে পারেনি।
    আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত বলেন- অওয়ামী লীগ ক্ষমতাআমলে সারা দেশের উন্নয়নের সাথে গৌরনদী-আগৈলঝাড়াসহ সমগ্র দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বরিশাল-১ আসনে নৌকা মার্কায় ভোট দিয়েছেন সাধারণ ভোটাররা। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা স্মার্ট বাংলাদেশ গড়তে আবুল হাসানাত আবদুল্লাহকে এমপি নির্বাচিত করে জাতির পিতার কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন।

  • নড়াইলে টয়লেটের হাউজে নারীর মরদেহ

    নড়াইলে টয়লেটের হাউজে নারীর মরদেহ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া (৫৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
    লোহাগড়া থানা পুলিশের নড়াইলের উপ-পরিদর্শক সৈয়দ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।
    পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের হাউজে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
    এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়, এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

  • রাজশাহীর গোদাগাড়ীতে নাশকতার সময় ২ জন গ্রেফতার

    রাজশাহীর গোদাগাড়ীতে নাশকতার সময় ২ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে নাশকতার সময় ২ জন গ্রেপ্তার হয়েছে।

    শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার রেলগেট বাইপাশে রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নাশকতার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার ভগবন্তপুর গ্রামের মনজুর রহমানের ছেলে রাসেল ইসলাম ও মহিশালবাড়ী গ্রামের ইসরাফিল হক মিন্টুর খুলুর ছেলে সামজিদ হাসান।
    সামজিদ বিকাস কম্পোনীর একজন কর্মী বলে জানা গেছে।

    গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড়ে বিএনপি- জামায়াতের ডাকা হরতাল সফল করার লক্ষ্যে বিএনপির জামাতের নেতা কর্মীরা আকস্মিক ঝটিকা মিছিল বের করে একটি গাড়ির গ্লাস ভাঙচুর করে পালানোর সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন কর্তৃক আটক হয়।

    গোদাগাড়ী থানার ওসি টহলরত থাকা অবস্থায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা হয়।

    এই সময় মিছিলে থাকা অন্যরা পালিয়ে যায়।আটককৃতরা বিএনপি- জামায়াতের নেতাকর্মী।

    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের টাকা থেকে ১৪ জন চরমপন্থীদের মৎস্য প্রকল্প উদ্ধোধন করছেন র‌্যাব-১২

    প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের টাকা থেকে ১৪ জন চরমপন্থীদের মৎস্য প্রকল্প উদ্ধোধন করছেন র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তী।

    র‌্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণ-মানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র‌্যাব শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। ইতোপূর্বে যে সকল জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র‌্যাব।

    মাননীয় প্রধানমন্ত্রীর “মাদার অফ হিউমিনিটি” খেতাব অর্জন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবধিকার সংরক্ষণই আমাদের প্রেরণা। বৃহত্তর জনস্বার্থে র‌্যাব-১২ এর উদ্যোগ চরমপন্থী সর্বহারাদের আত্মসমর্পণ এরই ধারাবাহিকতার অংশ মাত্র। মাননীয় প্রধানমন্ত্রীর “মাদার অফ হিউমিনিটি” খেতাবের আলোকিত ধারার অংশ হিসেবে গত ২১ মে ২০২৩ সিরাজগঞ্জে অবস্থিত র‌্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে ০৩ (তিন) শতাধিক চরমপন্থী সর্বহারা সদস্য ০২ (দুই) শতাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি এর নিকট আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ও তাদের পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য র‌্যাব-১২ ‘উদয়ের পথে’ নামক পাইলট প্রোগ্রামের মাধ্যমে হস্তশিল্প প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে। সম্মানিত র‌্যাব ডিজি মহোদয়ের উপস্থাপন মতে আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্যদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল” হতে ৩১৪ সদস্যকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে মোট ৩,১৪,০০,০০০/- (তিন কোটি চৌদ্দ লক্ষ) টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।

    আত্মসমর্পন করা চরমপন্থিরা সরকারিভাবে আইনি সহয়তা পেয়ে তারা সবাই এখন স্বাভাবিক জীবন-যাপন করছে। এদের মধ্যে কেউ ব্যবসা, কেউ মাছের ঘের, কেউ গবাদি পশু পালন, কেউ ছাগল পালন, কেউ ইজি বাইক, কেউ আবার সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। তাদের জীবন-যাত্রার মান আরও উন্নত করতে সরকার আর্থিকভাবে তাদের এ সহয়তা প্রদান করছে। সেই লক্ষে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর তত্বাবধানে অদ্য ০৫ জানুয়ারি ২০২৪ তারিখে সিরাজগঞ্জ জেলার ১৪ জন চরমপন্থি মিলে ০১ বছরের জন্য নগদ ২,০০,০০০/- মূল্যের ০৫ বিঘা আয়তনের পুকুরে বিভিন্ন ধরণের উন্নত প্রজাতির ৩০ মণ মাছ চাষ করা হবে। আত্মসমর্পণকৃত অন্যান্য চরমপন্থিরাও যেন জেলা ভিত্তিক বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ/খামার করতে পারে সেই উদ্দ্যোগ গ্রহন করছে র‌্যাব-১২।

    স্বাক্ষরিত……….

    মোঃ উসমান গনি

    সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২০৩