Blog

  • খাগড়াছড়ি আসনে হ্যাটট্রিক জয় পেয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

    খাগড়াছড়ি আসনে হ্যাটট্রিক জয় পেয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

    নুরুল ইসলাম( টুকু) ,
    খাগড়াছড়ি

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৩য় মেয়াদে হ্যাটট্রিক জয় পেয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

    তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির ১৯৬টি কেন্দ্রের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা) প্রতীকে ২লক্ষ ২০হাজার ৮১৬ভোট পেয়ে জয় লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ১০হাজার ৯৩৮ ভোট,

    খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে ২৯৮ নম্বর আসনটি গঠিত। এর মধ্যে নির্বাচনে ১৯৬টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন।

  • মাদারীপুরে প্রথম নারী এমপি হলেন তাহমিনা

    মাদারীপুরে প্রথম নারী এমপি হলেন তাহমিনা

    মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধি/
    মাদারীপুরে প্রথম নারী এমপি হলেন তাহমিনা
    সংরক্ষিত নারী আসন থেকে এবার মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগম। তিনি মাদারীপুর জেলার প্রথম নারী সংসদ সদস্য।

    কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এই আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম।

    বেসরকারি ভাবে বিজয়ের পরে রোববার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে গণমাধ্যমে কথা বলেন তাহমিনা বেগম।

    এ সময় তাহমিনা বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যের প্রতীক হিসেবে এই জয় হয়েছে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা সবখানে অন্যায়কে বিতাড়িত করার জন্য সাধারণ জনগণও ঐক্যবদ্ধভাবে ঈগল প্রতীকে ভোট দিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে যারা বিতর্কিত করেছে, তাদের জন্য এই প্রতিবাদ। নারীদের ক্ষেত্রে তাদের ক্ষমতায়ন বৃদ্ধির জন্য কাজ করে যাব সব সময়।

    রাতেই তাহমিনা বেগমের বিজয়কে ঘিরে আনন্দ উল্লাস করেন দলীয় নেতা–কর্মীরা। পরে কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

  • খুলনা-৬ আসনে রশিদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত

    খুলনা-৬ আসনে রশিদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥

    খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতিক) মোঃ রশিদুজ্জামান মোড়ল তার নৌকা প্রতিকে ১০৩০৩১ (এক লক্ষ তিন হাজার একত্রিশ) ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী স্বতন্ত্র প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম পেয়েছেন, ৫০২৬১ (প াশ হাজার দুইশত একশট্টি) ভোট।
    উল্লেখ্য, জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩১৬ জন। দুই উপজেলার মধ্যে পাইকগাছায় রয়েছে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, এখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৩১১ জন। অপরদিকে কয়রায় রয়েছে ৭টি ইউনিয়ন, এখানে রয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫জন ভোটার। জেলার গুরুত্বপূর্ণ এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত মোঃ রশীদুজ্জামান। লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাতীয় পার্টি মনোনীত শফিকুল ইসলাম মধু। নোঙ্গর প্রতীক নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত ব্যারিস্টার এসএম নেওয়াজ মোরশেদ। ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত মির্জা গোলাম আজম। সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচন করছেন তৃণমূল বিএনপি মনোনীত নাদির উদ্দীন খান। আম প্রতীক নিয়ে নির্বাচন করছেন ন্যাশনাল পিপলস (এনপিপি) মনোনীত আবু সুফিয়ান ও ঈগল প্রতীক নিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম।সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। আমরা প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব সহকারে দেখেছি। তবে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেসব কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সহ সকল বাহিনী নিয়োজিত ছিল এবং তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছে। এ আসনে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাবনা-২ আসনে রেকর্ড ব্যবধানে নৌকার প্রার্থী ফিরোজ কবির বিজয়ী

    পাবনা-২ আসনে রেকর্ড ব্যবধানে নৌকার প্রার্থী ফিরোজ কবির বিজয়ী

    এম এ আলিম রিপন ঃ এক লাখ ৬১ হাজার ৪৬০ ভোটের রেকর্ড ব্যবধানে ৬৯ পাবনা-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির। এই আসনে মোট ভোটকেন্দ্র ১০৮টি। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির এক লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)এর প্রার্থী জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী নোঙ্গর প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৮২ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এবং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বেড়া উপজেলা আংশিক মো.আবুল কালাম কর্তৃক রবিবার রাতে ঘোষিত ফলাফলে জানা যায়, পাবনা-২ আসনের সর্বমোট ভোটকেন্দ্র ১০৮টি। এর মধ্যে সুজানগর উপজেলার মোট ৭২টি ভোটকেন্দ্রে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির পান এক লাখ ১৯ হাজার ১৬৭ ভোট এবং বেড়া উপজেলার আংশিক ৩৬ টি ভোটকেন্দ্রে পান ৪৬ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)এর প্রার্থী জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী সুজানগর উপজেলার মোট ৭২টি ভোটকেন্দ্রে দুই হাজার ৫০২ ভোট এবং বেড়া উপজেলার আংশিক ৩৬ টি ভোটকেন্দ্রে পান এক হাজার ৮৮০ ভোট। এছাড়া পাবনা-২ আসনের সর্বমোট ১০৮ টি ভোটকেন্দ্রে অপর প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী আজিজুল হক আম প্রতীক নিয়ে পান ৪১১ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সোনালী আঁশ প্রতীক নিয়ে পান ৪০৪ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মেহেদী হাসান রুবেল লাঙ্গল প্রতীক নিয়ে পন দুই হাজার ২২ ভোট,বাংলাদেশ তরীকত ফেডারেশন মনোনীত প্রার্থী মোমিনুল ইসলাম ফুলের মালা প্রতীক নিয়ে পান ৩৬৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রীক দল(জাসদ) মনোনীত প্রার্থী আনিসুজ্জামান মশাল প্রতীক নিয়ে পান ২১১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খান ঈগল প্রতীক নিয়ে পান দুই হাজার ১৩ ভোট।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • রাজশাহীর ৬টি আসনে ৫ নৌকা,  এক স্বতন্ত্র প্রার্থীর জয়

    রাজশাহীর ৬টি আসনে ৫ নৌকা, এক স্বতন্ত্র প্রার্থীর জয়

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের বেসরকারী ফলাফল পাওয়া গেছে। বেসরকারী ফলাফলে একটিতে স্বতন্ত্র ও বাকি ৫ টিতে নৌকার বিজয় হয়েছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। রাত সাড়ে ৮টার পর থেকে একটি একটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে। সবশেষ বেসরকারী ফলাফলে রাজশাহীর ৬টি আসনের মধ্যে একটিতে স্বতন্ত্র প্রার্থী ও ৫টিতেই নৌকার প্রার্থীর বিজয় হয়েছে।

    রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) আবারো নৌকার জয় হয়েছে। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরি আবারো নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১০৩৫৯২ ভোট ও একই দলের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২৪১৯ ভোট।

    রাজশাহীর-২ (সদর) আসনেও আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা (কাঁচি) বিজয়ী হয়েছেন। চতুর্থবারের মত নৌকায় উঠে ভোট করা ওয়ার্কার্সপার্টির ফজলে হোসেন বাদশা এবার নৌকা থেকে ছিটকে গেছেন। এ আসনে ১১২টি কেন্দ্রের ফলাফলে শফিকুর রহমান বাদশা পেয়েছেন ৫৪০৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের প্রার্থী এমপি ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১৪৬৬ ভোট। রাজশাহী সদর আসনে ২২ হাজার ৬৩০ ভোটের ব্যবধানে স্বতন্ত্র কাঁচির প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বিজয়ী হয়েছেন।

    রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকার জয়জয়কার হয়েছে। এখানে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী বা অন্য দলের শক্ত প্রার্থী ছিলো না। এ আসন থেকে এবার নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেন আসাদুজ্জামান আসাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিল জাতীয়পার্টির আব্দুস সালাম। আসাদ নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১৫৪৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস সালাম লাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ৫২৪৭ ভোট।

    রাজশাহী-৪ (বাগমারা) আসনেও হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ী হয়েছে নৌকা। একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে আওয়ামী লীগেরই দুই হেবিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেন আবুল কালাম আজাদ। আর দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন এমপি এনামুল হক। নৌকার প্রার্থী কালাম পেয়েছেন ১০৭০৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমপি এনামুল হক পেয়েছেন ৫৩৫৬১ ভোট।

    রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে হাড্ডাহা্িড লড়াই হয়েছে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। আসনটিতে একই দলের স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওবায়দুর রহমান (ঈগল)। বেসরকারী ফলাফলে দেখা গেছে এ আসনে নৌকার প্রার্থী দারা পেয়েছেন ৮৬৯১৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৮৩৮৬২ ভোট।

    রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এ আসনে চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন নৌকা প্রার্থী ও বর্তমান পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অন্য আসনের মতই এ আসনেও শাহরিয়ারের ছিল আওয়ামী লীগেরই শক্ত স্বতন্ত্র প্রার্থী। রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেন শাহরিয়ার আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান (কাঁচি)। বেসরকারী ফলাফলে দেখা গেছে এ আসনে শাহরিয়ার আলম পেয়েছেন (নৗকা) ১০১৫৯৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রায়হান (কাঁচি) পেয়েছেন ৭৪২৭৮ ভোট। ফলাফলে শাহরিয়ার আলম ২৭৩২১ ভোটে বিজয়ী হয়েছেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বিজয়ী বিজয়ী

    নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বিজয়ী বিজয়ী

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//
    নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বিজয়ী বিজয়ী।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (৭ জানুয়ারি) জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
    নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। যেখানে মোট ১৪৭টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ।
    মাশরাফি পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১ ভোট।
    নড়াইল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৮১ হাজার ৯৯০ জন।

  • পাবনা-২ আসনে জামানত হারাচ্ছেন কন্ঠশিল্পী ডলি সান্তয়নীসহ সাত প্রার্থী

    পাবনা-২ আসনে জামানত হারাচ্ছেন কন্ঠশিল্পী ডলি সান্তয়নীসহ সাত প্রার্থী

    এম এ আলিম রিপন ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯পাবনা-২ সংসদীয় আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় সাত সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ওই সাতজন হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী আজিজুল হক, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মেহেদী হাসান রুবেল,বাংলাদেশ তরীকত ফেডারেশন মনোনীত প্রার্থী মোমিনুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রীক দল(জাসদ) মনোনীত প্রার্থী আনিসুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খান। সহকারী রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, রোববার(০৭ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাবনা-২ আসনে মোট ১০৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির এক লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)এর প্রার্থী জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী নোঙ্গর প্রতীক নিয়ে পান ৪৩৮২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী আজিজুল হক আম প্রতীক নিয়ে পান ৪১১ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সোনালী আঁশ প্রতীক নিয়ে পান ৪০৪ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মেহেদী হাসান রুবেল লাঙ্গল প্রতীক নিয়ে পন দুই হাজার ২২ ভোট,বাংলাদেশ তরীকত ফেডারেশন মনোনীত প্রার্থী মোমিনুল ইসলাম ফুলের মালা প্রতীক নিয়ে পান ৩৬৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রীক দল(জাসদ) মনোনীত প্রার্থী আনিসুজ্জামান মশাল প্রতীক নিয়ে পান ২১১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খান ঈগল প্রতীক নিয়ে পান দুই হাজার ১৩ ভোট। সুজানগর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বেড়া উপজেলা আংশিক মো.আবুল কালাম জানান,আইন অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের অন্তত একভাগ ভোট পেতে হয় জামানত রক্ষায়। কিন্তু এই সংখ্যক ভোট আওয়ামীলীগ প্রার্থী ছাড়া অন্য সাতজন সংসদ সদস্য প্রার্থী পাননি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • বাগেরহাট-৪  বিপুল ভোটে বিজয়ী  বদিউজ্জামান সোহাগ ,৩ -এ হাবিবুন নাহার নৌকা  বিজয়ী

    বাগেরহাট-৪ বিপুল ভোটে বিজয়ী বদিউজ্জামান সোহাগ ,৩ -এ হাবিবুন নাহার নৌকা বিজয়ী

    এস. এম সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মধ্যে নৌকার দুই প্রার্থী বাগেরহাট- ৩ আসনে বন-পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রণায়য়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও বাগেরহাট- ৪ আসনে কেন্দ্রীয় ছাত্রীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

    বাগেরহাট- ৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার (নৌকা) ৮৫ হাজার ৪১৭ ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন মাত্র ৫৭ হাজার ৬৫২ ভোট।

    বাগেরহাট- ৪ আসনে কেন্দ্রীয় ছাত্রীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ (নৌকা) ১ লাখ ৯৯ হাজার ৪৪৫ ভোট পেয়ে প্রথমবার সংসদ সদস্য নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও দুপুরে নির্বাচন বর্জনকারী মো. জামিল হোসাইন পেয়েছেন মাত্র ৬ হাজার ভোট।
    অন্য দুটি আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
    (এস এম সাইফুল ইসলাম কবির)

  • বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে রাশেদ খান মেনন বিজয়ী

    বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে রাশেদ খান মেনন বিজয়ী

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেরে বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট। এর মধ্যে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট ও ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে। প্রসঙ্গত,বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার তিনশত ৬৮, আর নারী ভোটার এক লাখ ৭৫ হাজার আটশ’ ৭৭ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি কেন্দ্র।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।।

  • নওগাঁর ৩টি আসনে নৌকা, ২ টিতে ট্রাক জয়ী

    নওগাঁর ৩টি আসনে নৌকা, ২ টিতে ট্রাক জয়ী

    স্টাফ রিপোর্টার: নিরেন দাস

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৫টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে নওগাঁ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকের সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে সৌরন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ আসন থেকে ট্রাক প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ-৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ আসন থেকে ট্রাক প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

    নওগাঁ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বেসরকারিভাবে জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট।

    আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান ট্রাক প্রতিকের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।
    নওগাঁ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবতী বেসরকারিভাবে জয়ী। তিনি পেয়েছেন ৮৪ হাজার ২৮৪ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার পেয়েছেন ৪০ হাজার ৬৮২ ভোট।

    নওগাঁ-৪ আসনে ট্রাক (স্বতন্ত্র) প্রতিকের প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

    তিনি পেয়েছেন ৮৫ হাজার ১৮০ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের প্রার্থী নহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট।
    নওগাঁ-৫ আসনে নৌকা প্রতিকের প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন বেসরকারিভাবে জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৭১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতিকের প্রার্থী দেওয়ান ছোকার আহম্মেদ শিষান পেয়েছেন ৫২ হাজার ৮৮৪ ভোট।

    নওগাঁ-৬ আসনে ট্রাক (স্বতন্ত্র) প্রতিকের প্রার্থী ওমর ফারুক বেসরকারিভাবে জয়ী।

    তিনি পেয়েছেন ৭৬ হাজার ৬৬০ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯৭১ ভোট।