Blog

  • মিরপুরে ডাকাতি- ট্রমা সেন্টারে যন্ত্রণায়  কাতরাচ্ছেন ব্যবসায়ী সালাউদ্দিন

    মিরপুরে ডাকাতি- ট্রমা সেন্টারে যন্ত্রণায় কাতরাচ্ছেন ব্যবসায়ী সালাউদ্দিন

    মশিউর রহমান,
    (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল মিরপর-মহাশয় বাজার সড়কে ডাকাতদের হামলায় গুরুত্বর আহত ব্যবসায়ী সালাউদ্দিন (৩০) হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ৬ জানুয়ারি বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ঘটনার তিনদিনেও কোন দূর্বৃত্ত গ্রেফতার বা লুন্ঠিত টাকা উদ্ধার হয়নি। গত ৪ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে উল্লেখিত সড়কের মামদনগর গ্রামের পাশে একটি নার্সারীর নিকট এ ডাকাতির ঘটনা ঘটে। আহত সালাউদ্দিন স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজী আব্দুল মন্নাফের ছেলে।

    খোজ নিয়ে জানা যায়, ঘটনার দিন রাতে মিরপুর বাজারের ধান চাউল ব্যবসায়ী সালাউদ্দিন প্রতিদিনের মত দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওয়ানা দেন। পথিমধ্যে মিরপুর-মহাশয় বাজার সড়কের মামাদনগর নার্সারির কাছে পৌঁছামাত্র ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাত মোটরসাইকেলের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে নগদ ২ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিককালে ডাকাতরা ওই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর আহত করে।
    তাৎক্ষণিক তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা একটি রামদা, একটি মোবাইল ফোন সেট, একটি জেকেট রেখে পালিয়ে যায়। গুরুত্বর আহত সালাউদ্দিনকে লোকজন উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ট্রমা সেন্টারে রেফার্ড করেন।

    এদিকে স্থানীয় লোকজন জানান, মিরপুর উপ স্বাস্থ্য কেন্দ্র এলাকায় গভীর রাত পর্যন্ত একটি নতুন বাসায় অপরিচিত যুবকদের আনাগোনা থাকে। মদ-গাজাঁ ও নারী নিয়ে মত্ত থাকে এসব যুবকেরা। এনিয়ে কয়েকবার অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখানে।

    বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ময়মনসিংহ-৭ ত্রিশালের এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী আনিছ

    ময়মনসিংহ-৭ ত্রিশালের এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী আনিছ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসংদ নির্বাচনে ১৫৬, ময়মনসিংহ-৭, ত্রিশাল আসনে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ঐৎসবমোখর পরিবেশও সন্তুুষজনক ভোটারদের উপস্থিতির মাধ্যমে ভোট কেন্দ্রে আগত ভোটাররা কোন ধরনের বিড়ম্বনা ছাড়াই যার যার ভোট তাদের পছন্দে প্রার্থীকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে প্রদান করতে পেরেছেন।

    এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৯ শত ৯৪জন। মোট কেন্দ্র ১২০টি। আইন শৃংখলা বাহিনী তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিতকালীন কোন ভোট কেন্দ্রেই কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্রসহ মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করলেও ভোটের লড়াই হয়েছে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ্ব রুহুল আমিন মাদানী ও জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ এর মধ্যে। ১২০ টি ভোট কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ ট্রাক প্রতীকে মোট-৭১৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান সাংসদ আলহাজ্ব রুহুল আমিন মাদানী নৌকার প্রতিকে পেয়েছেন মোট-৫০৫৩১ ভোট।অপরদিকে তৃর্ণমুল বিএনপির প্রার্থী ডক্টর আব্দুল মালেক ফরাজি সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮০ ভোট, জাতীয় পার্টির আব্দুল মজিদ (লাঙ্গল) পেয়েছেন ২০৬৫ ভোট।

    নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হবার পর নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান ত্রিশালবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন ‘নতুন ভোরের আলোয় আলোকিত হবে ত্রিশাল। আপনারা আমার সাথে ছিলেন বলে আমি মেয়র থেকে এমপি নির্বাচিত হয়ে আপনাদের সাথে থাকার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আপনারা আমাকে বিশ্বাস করেছেন। আমিও আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাআল্লাহ।

  • স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যাকান্ড- হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেন পুলিশ সুপার

    স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যাকান্ড- হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেন পুলিশ সুপার

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের আলোচিত জিয়াউল আহসান ফুয়াদ কাজীকে হত্যায় জরিতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। সোমবার(৮জানুয়ারী) তিনি সকাল এগারোটায় হত্যাকান্ডের ঘটনাস্থল উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ মাঠ পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।

    এসময় পুলিশ সুপার উপস্থিত এলাকাবাসী ও নিহতর স্বজনদের আশ্বাস দিয়ে বলেণ, পুলিশ ইতিমধ্যে দোষীদের শনাক্ত করতে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের উপর ভরসা রাখুন। তিনি আরও বলেণ, এটা কোন নির্বাচনী সহিংসতা বা রাজনৈতিক হত্যাকান্ড না। আমরা প্রাথমিকভাবে যে তথ্য উপাত্ত পেয়েছি তাতে ধারনা করা হচ্ছে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্ধের কারনে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তের স্বার্থে এখন হয়তো এখনই সবকিছু বলা যাচেছ না তবে খুব শ্রীঘ্রই আপনারা দোষীদের গ্রেপ্তার দেখতে পাবেন।

    উল্লেখ্য গত ৭জানুয়ারী রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের আহবায়ক জিয়াউল আহসান ফুয়াদ কাজীকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। জাতীয় নির্বাচনের দিনগত রাতে তাকে হত্যা করায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিনি ইউনিয়ন স্বেচছাসেবক লীগের রাজনীতির সাথে জরিত ছিলেন। নিহত ফুয়াদ কাজীর একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

    নিহতের বাবা মকবুল হোসেন কাজী জানান, স্থানীয় একটি প্রভাবশালী গ্রæপের সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। তারা বা তাদের সাথের লোকজন আমার ছেলের হত্যাকান্ডের সাথে জরিত থাকতে পারে।তিনি আজকে(৮জানুয়ারী) নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করার কথা জানিয়েছেন। এসময় তিনি জেলা পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুলের কাছে তার ছেলে হত্যাকারীদের দ্রæত বিচার দাবি করেন।

  • পটিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনকে কুপিয়ে জখম

    পটিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনকে কুপিয়ে জখম

    নিজস্ব প্রতিনিধি,পটিয়া॥ জেলার পটিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মো.
    রায়হান পারভেজ নাঈম (১৭) নামের একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা কিরিচ
    দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। আহত নাঈম উপজেলার
    কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন গ্রামের মো. শফির পুত্র। নৌকার পক্ষে কাজ
    করার কারণে সোমবার দুপুরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরণখাইনে ঢুকে
    অতর্কিতভাবে হামলা করে। আহত নাঈমকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
    ভর্তি করা হয়েছে।
    জানা গেছে, রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়ায় নৌকার
    প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষে নির্বাচনে কাজ করেন কুসুমপুরা
    ইউনিয়নের গোরনখাইন গ্রামের যুবক নাঈম। ভোট কেন্দ্রে লোকজনকে নিয়ে যাওয়ার
    ইস্যুতে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থক পারভীন আকতারের
    নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে ১৩জন হামলা করে। এ ঘটনায় পটিয়া থানায় একটি এজাহার
    দায়ের করা হয়েছে। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মেম্বার
    জানিয়েছেন, তার এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের অত্যাচারে লোকজন
    অতীষ্ঠ। তারা প্রায় এলাকার অসহায় মানুষের উপর হামলা করে আসছিল। একাধিকবার
    থানা পুলিশকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
    কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম এর সত্যতা নিশ্চিত
    করে জানিয়েছেন, নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার কারণে তার এলাকায় একজনকে
    কুপিয়ে রক্তাক্ত জখম করেছে । এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক-১

    টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক-১

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ থানাধীন নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা এবং ৩৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ড কুলাল পাড়া ও বর্তমানে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার মৃত হাজী আশরাফ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৮)।

    কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
    সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
    মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান,গত রবিবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ও ফেন্সিডিলসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে হেলাল নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বসত ঘরের কাঠের আলমারীতে রক্ষিত ১টি প্লাষ্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য ইয়াবা ও ফেনসিডিল আছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর ভাষ্যমতে তার বসত ঘর তল্লাশী করে *সর্বমোট ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৬ (ছত্রিশ) বোতল ফেনসিডিল (প্রতিটি ফেন্সিডিলের বোতলের গায়ে Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup, PHENSEDYL 100ml লেখা আছে) উদ্ধার করা হয়।
    ,
    জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। এরই ধারাবহিকতায় নিজ বসত ঘরে বিশেষ কায়দায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল বলে স্বীকার করে।

    তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকসহ
    আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বানারীপাড়ায় নির্বাচনী হামলায় পাঁচ যুবক আহত

    বানারীপাড়ায় নির্বাচনী হামলায় পাঁচ যুবক আহত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া ভোট কেন্দ্রের পার্শ্বে গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নৌকা এবং ঈগল পাখি প্রতীকের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরবর্তীতে হামলার ঘটনা ঘটে। এসময় কমপক্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। এদের মধ্যে প্রথমে রবিবার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মল্লিক(৪৮)কে বানারীপাড়া উপজেলা হাসপাতালে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় সাংবাদিক সরদার নজরুল ইসলাম ভর্তি করান । পরবর্তীতে ঈগল পাখি সমর্থক কবির মল্লিক (৪৬) আহত অবস্থায় ভর্তি করা হয়।
    এ ব্যাপারে মামুন মল্লিকের স্ত্রী আঞ্জুমান আরা বাদী হয়ে ৯ জনকে বিবাদী করে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এরা হলেন, মোঃ দেলোয়ার হোসেন মল্লিক(৪০), রহমান সরদার(৩৫), জাহিদ মল্লিক(৩২), মিজান খান(৩৮), সফিক মল্লিক(৪৫), কবির মল্লিক(৪২), হাসান মল্লিক(১৮), হোসেন মল্লিক(১৮), ইয়াসিন হাওলাদারসহ ৩০/৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয় অভিযুক্তরা কচুয়া ভোট কেন্দ্রের পাশে রত্তন হাজী ব্রিজের পাশে আহত মামুন মল্লিকের ওষুধের দোকানের সামনে তাকে বাঁশ, লাঠি, কিল, ঘুষি দিয়ে নীল ফুলা জখম করে। এ ছাড়া রহমান সরদার ও জাহিদ মল্লিক মামুনের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করেন।
    এঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা এবং ইউপি আওয়ামীলীগের সম্পাদক লুৎফর রহমান পারভেজ আহত মামুনের খোঁজ খবর নিতে উপজেলা হাসপাতালের যান।#

    এস মিজানুল ইসলাম।।

  • ঢাকা-১৯ আসনে সাবেক ২এমপিকে ভোটে হারিয়ে বিশ্ব রেকর্ড করলেন সাইফুল ইসলাম

    ঢাকা-১৯ আসনে সাবেক ২এমপিকে ভোটে হারিয়ে বিশ্ব রেকর্ড করলেন সাইফুল ইসলাম

    হেলাল শেখঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা সাবেক এমপি ও স্বতন্ত্র ঈগল সাবেক এমপির ছেলে সাবেক এমপি তৌহিদ জং মুরাদকে ভোটে হারিয়ে বিশ্ব রেকর্ড করলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক ও সাবেক ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম নবনির্বাচিত এমপি।
    জানা গেছে, আওয়ামী লীগের নৌকা মার্কা সাবেক এমপি ও প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও সাবেক সংসদ সদস্য তালুকদার আনোয়ার জংয়ের ছেলে সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ স্বতন্ত্র ঈগল মার্কাকে হরিয়ে স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ট্রাক মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
    ৮ জানুয়ারি ২০২৪ সকালে ঢাকা-১৯ আসনের আশুলিয়ার পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচন পরবর্তি সংবাদ সম্মেলন করে নবনির্বাচিত এই সংসদ সদস্য। এ সময় স্বতন্ত্র ট্রাক মার্কার বিজয়ী নতুন এমপি জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হিংসা, ভেদাবিবেদ ভুলে সবাই একসঙ্গে একটি আধুনিক ও স্মার্ট সাভার হিসেবে গড়তে চাই, এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া তিনি এলাকার চাঁদাবাজ ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে বলেন, সাভার আশুলিয়ায় কোনো চাঁদাবাজ, মাদক সন্ত্রাসী রাখবো না। যারা ফুটপাত ও বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে তাদেরকে ভালো হয়ে যাওয়ার অনুরোধ করছি। তিনি আরো বলেন, সন্ত্রাসী সে যেইহোক না কেন তাদেরকে জনগণের শান্তির জন্য প্রয়োজনে তাদেরকে সাভার ছাড়তে হবে।
    সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজনীতি বিভক্ত কেন জানতে চাইলে নবনির্বাচিত এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছি, আমি সাভার আশুলিয়ার প্রতিটি নেতাকর্মীদের এক সাড়িতে আনবো, দ্বিমত ভুলে সবাই মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করবো। তিনি সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মী ও এলাকার মেম্বার চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশা এবং পেশাজীবী, সংগঠনের সদস্যরা তাদের নতুন এমপিকে ফুল দিয়ে বরণ করে নেন।
    সাভার উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ঢাকা-১৯ আসনে (সাভার-আশুলিয়া) স্বতন্ত্র ট্রাক মার্কা প্রার্থী সাইফুল ইসলাম ৮৪৪১২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাবেক এমপি তালুকদার আনোয়ার জংয়ের ছেলে সাবেক আওয়ামী লীগের এমপি স্বতন্ত্র ঈগল মার্কা নিয়ে পেয়েছেন ৭৬২০১ ভোট। আওয়ামী লীগের দুইবারের এমপি- দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী, সাবেক এমপি ডাঃ এনামুর রহমান নৌকা মার্কা নিয়ে পেয়েছেন ৫৬৩৬১ ভোট। এই সাবেক দুই এমপিকে ভোটে হারিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই নতুন এমপি সাইফুল ইসলাম।
    এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের ৮টি ইউনিয়ন থেকে ভোটাররা তাদের ভোট প্রধান করেছেন ২ লক্ষ ২২ হাজার ৬৫০টি (২২২৬৫০)। ২৯.৪৩ শতাংশ নারী ও পুরুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এছাড়াও বিভিন্ন কারণে এই আসনে ভোট বাতিল হয় ৪০৯১টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ২১৮৫৫৯।
    সাভার থানা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়, এটি ১৯৮১ সালে একটি উপজেলা পরিণত হয়, বর্তমানে সাভার উপজেল-২টি থানায় বিভক্ত: যার একটি সাভার মডেল থানা এবং অন্যটি আশুলিয়া থানা। এ উপজেলার একটি মাত্র পৌরসভা ও ১২টি ইউনিয়নের মধ্যে ঢাকা-১৯ এর মধ্যে ৮টিতে ভোট গ্রহণ হয়। শিমুলিয়া ইউনিয়নের ভোটার সংখ্যা ৫৩,১৬০ জন। ধামসোনা ইউনিয়নে ১,৭১,৪৫৫ জন। পাথালিয়া ইউনিয়নে ৫৩,৫৬৮ জন। ইয়ারপুর ইউনিয়নে ৭৮, ২৪২ জন ভোটারসহ উক্ত আসনে ৭ লাখ ৫৬ হাজার ৪১০ ভোট।

  • ঠাকুরগাাঁও-৩ আসনে ৫ম বার নির্বাচিত এমপি হাফিজউদ্দীনকে গন সংবর্ধনা

    ঠাকুরগাাঁও-৩ আসনে ৫ম বার নির্বাচিত এমপি হাফিজউদ্দীনকে গন সংবর্ধনা

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি হাফিজউদ্দীন আহমেদ ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে গন সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে তাকে গন সংবর্ধনা দেয়া হয়। এ সময় পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার জাতীয় পার্টি এবং রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের নেতারা নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নব নির্বাচিত সংসদ সদস্য সহ রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি শইদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম এবং জাতীয় পার্টির অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এদিকে সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলা আয়োমীলীগের দলীয় কার্যালয়েও এক সংবর্ধান সভার আয়োজন করা হয়।উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি কশিরুল আলম ও শামিমুজ্জামান জুয়েল। সভায় আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নব নির্বাচিত সাংসদকে ফুলে মালা দিয়ে সংবর্ধনা জানান।

    পীরগঞ্জ ঠাকুরগাঁও

  • নীলফামারী ৪ টি সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা

    নীলফামারী ৪ টি সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ৭ জানুয়ারী রোজ রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারাদেশের ন্যায় নীলফামারী জেলার ৪ টি জাতীয় সংসদীয় আসনের ভোট গ্রহণ শেষে বেসরকারি ভাবে চুড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ নীলফামারী।
    চারটি আসনে বিজয়ী হয়েছেন যারা-
    নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন টানা দুইবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবতাব উদ্দিন সরকার।
    তিনি ১লক্ষ ১৯হাজার ৯শত ২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তছলিম উদ্দিন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ২৪ হাজার ৬শত ৬১টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
    নীলফামারী-২ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন টানা চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
    তিনি ১লক্ষ ১৯ হাজার ৩শত ৩৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে ১৫ হাজার ৬ শত ৮৪ ভোট পেয়ে পরাজিত হন।
    নীলফামারী-৩ (জলঢাকা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন সাদ্দাম হোসেন পাভেল।
    তিনি ৩৯হাজার ৩শত ২১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মার্জিয়া সুলতানা স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে ২৫ হাজার ২শত ৫টি ভোট পেয়ে পরাজিত হন।
    নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন সিদ্দিকুল আলম সিদ্দিক তার মোট ভোট ৬৯হাজার ৯শত ১৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ৪১হাজার ৩শত ১৩টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
    উল্লেখ্য- জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৮৯হাজার ৩১৩জন।
    এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭ লক্ষ ৫০ হাজার ৪শত ৩০ জন এবং মহিলা ভোটার রয়েছে ৭ লক্ষ ৩৮হাজার ৮শত ৭৫ জন।
    সুষ্ঠভাবে ভোট গ্রহণের লক্ষে কেন্দ্র গুলোতে ভোট গ্রহণকারী কর্মকর্তা ছিলেন ১০হাজার ৬শত ৪৫জন।
    এর মধ্যে প্রিজাইডিং অফিসার ছিলেন ৫শত ৬৩জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩ হাজার ৩শত ৫৪জন এবং পোলিং অফিসার ছিলেন ৬হাজার ৭শত ৮জন। জেলার চার আসনে রাজনৈতিক ১০ টি দলের মোট ১৭ জন প্রার্থী এবং স্বতন্ত্র ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

  • দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিকের হ্যাটট্রিক বিজয়

    দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিকের হ্যাটট্রিক বিজয়

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর-৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শিবলী সাদিক। রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে নৌকা প্রতিকে তিনি ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী ট্রাক প্রতিকে পেয়েছেন ৮২ হাজার ৫১৫ ভোট। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে এ আসন গঠিত।

    নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক দিনাজপুর-৬ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ২০১৪ সালের ৫ জানুয়ারি। এরপর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর দ্বিতীয়বার এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তৃতীয়বারের মতো আবারো সংসদ সদস্য হয়ে হ্যাটট্রিক বিজয় অর্জন করলেন।

    ধারাবাহিক এই বিজয় সম্পর্কে শিবলী সাদিক বলেন, আমি মানুষকে ভালোবাসি। তাই মানুষও আমাকে ভালোবেসে তিনবার ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। গত ১০ বছরে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় সংগঠনের তৃণমূলকে ঢেলে সাজিয়েছি। এলাকার উন্নয়ন করেছি। জনগণ তাই এবারও আমাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে। তিনি আরো বলেন, দিনাজপুর-৬ আসনে উন্নয়নের ধারাবাহিকতায় নৌকার এই অঞ্চলের মানুষ রেকর্ড সংখ্যক ভোটে আমাকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি।

    মো. জাকিরুল ইসলাম
    বিরামপুর, দিনাজপুর।