Blog

  • ইসলামপুরে ট্রেনের কাটা পড়ে কৃষকের মৃত্যু

    ইসলামপুরে ট্রেনের কাটা পড়ে কৃষকের মৃত্যু

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
    কক্সবাজারে যেমন ট্রেন আসা শুরু হয়েছে, তেমনি মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঢাকা-কক্সবাজার সংলগ্ন রেললাইনে আব্দু সাত্তার নামের এক কৃষক ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন।

    বুধবার ১০ জানুয়ারী সকাল সাড়ে ৭ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী এলাকায় এই ঘটনা ঘটে।

    ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি শুভ রঞ্জন চাকমা।

    স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা কক্সবাজার মুখি ট্রেন বর্ণিত এলাকায় পৌঁছালে কৃষক আব্দু সাত্তার নামের বৃদ্ধ পারাপারের সময় কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন।নিহত কৃষক একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের অরলতলী জুম নগর এলাকার বাসিন্দা।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ময়না তদন্ত শেষে মর দেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আমাদের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

  • বানারীপাড়ায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

    বানারীপাড়ায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

    বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক ঐতিহাসিক দিন। এদিনে স্বদেশ প্রত্যাবর্তন করেন জাতীর পিতা শেখ মুজিবুর রহমান। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বানারীপাড়ায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।
    আজ বুধবার সকাল দশটায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খিজির হোসেন সরদার,আকতার হোসেন মোল্লা,সদস্য ফারুক হোসেন বেপারী,শেখ শহিদ,আনিসুর রহমান মিলন,রিয়াজুল ইসলাম রাজু,হুমাউন কবির লুলু,জাকির হোসেন মোল্লা,যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাইনুল হোসেন রুমান,মুনতাকিম লস্কর কায়েস,সাবেক কমিশনার কামাল হোসেন,আতিক বাপ্পি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

  • বিদ্যালয়ের ক্লাসরুম থেকে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বিদ্যালয়ের ক্লাসরুম থেকে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    এম এ আলিম রিপন ঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে ওই বিদ্যালয়েরই পরিচ্ছন্নতাকর্মী পলাশ প্রামানিক(২৪) এর গলায় ফাঁস নেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পাবনা সদর উপজেলার চরতারপুর ইউনিয়নের নতুন গোহাইলবাড়ী গ্রামের মন্টু প্রামানিকের ছেলে। মঙ্গলবার(০৯ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নতুন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে টিনের ঘরের সপ্তম শ্রেণীর ক্লাসরুমে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী পলাশ প্রামানিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায়।পরে খবর পেয়ে থানা পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন আলী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিমান করে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে এদিন রাতেই পলাশ প্রামানিকের জানাজা নামাজ শেষে স্থানীয় খাপড়াডাঙ্গী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। পলাশ প্রামানিক এলাকায় নম্র,ভদ্র ও শান্তশিষ্ট ছেলে হিসেবে পরিচিত ছিল বলে এলাকাবাসী জানায়। এদিকে পলাশ প্রামানিকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,সাবেক চেয়ারম্যান রবিউল হক টুটুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ^াস,আ.লীগ নেতা সন্তেশ প্রামানিক, নতুন বাজার মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং চরতারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, নতুন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুর রহমান এবং চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিরব প্রামানিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

  • শ্রদ্ধা আর ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন আব্দুল কুদ্দুস প্রাং

    শ্রদ্ধা আর ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন আব্দুল কুদ্দুস প্রাং

    এম এ আলিম রিপন ঃ হাজারো মানুষের ঢলে সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকনের পিতা আলহাজ¦ আব্দুল কুদ্দুস প্রামানিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন,সর্বপরি স্থানীয় এলাকাবাসীকে কাঁদিয়ে গত শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক স্ত্রী, আনিছুর রহমান খোকন, হাবিবুর রহমান হাবিব ও শরিফুল ইসলাম শরিফসহ ৩ পুত্র, আকলিমা খাতুন,নাছিমা খাতুন ও ছালমা খাতুন ইতিসহ ৩ মেয়ে, মোফাজ্জল হোসেন ও আব্দুর রাজ্জাকসহ আপন দুই ভাই এবং আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ¦ আব্দুল কুদ্দুস প্রামানিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মুহুর্তের মধ্যে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস প্রামানিক কে এক নজর দেখার জন্য সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভবানীপুর কাচারীপাড়ায় তার নিজ বাসভবনে ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে এদিন বাদ আসর সুজানগর স্টেডিয়াম মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন আলহাজ¦ হাফেজ মাওলানা মো.ইদ্রিস আলী। জানাজা নামাজে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সামাদ মাস্টার, পুলিশ ইনস্পেক্ট আব্দুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা কালাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ^াস, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ¦ রওশন আলী মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান রবিউল হক টুটুল, সাবেক চেয়ারম্যান রহমত আলী শেখ, সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুল, নাজিরগঞ্জ কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত, সহকারী অধ্যাপক রাকিবুল, শিক্ষক মোজাম্মেল হোসেন, সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক, ব্যবসায়ী আবু তাহের তাঁরা, বিআরডিবির কর্মকর্তা মাহাতাব উদ্দিন,আ.লীগ নেতা সাইদুর রহমান বাদশা জোয়ার্দ্দার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান মধু, জাহিদুল হাসান রোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, পদ্মা কলেজের সহকারী অধ্যাপক ফারুক-ই-আজম, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিনের প্রতিনিধি এম মনিরুজ্জামান, পোস্ট মাস্টার আফজাল হোসেন, শিক্ষক আলাউদ্দিন, পৌর কাউন্সিল জাহিদুল হক, সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, মনসুর আলী মন্টু, পৌরসভার কর্মকর্তা মঞ্জু, নজরুল ইসলাম, হাসান উদ্দিন, ব্যবসায়ী ইয়াকুব আলী, হাবিবুর রহমান প্রিন্স,আলাল উদ্দিন, মজিবর রহমান, আব্দুস সোবাহান, রফিকুল ইসলাম তুষার, শফি, পলাশ, নবী, হেলাল, আব্দুস সবুর প্রামানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ শরীক হন। এর আগে মরহুম পিতার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের নিকট দোয়া চান জ্যৈষ্ঠ পুত্র আনিছুর রহমান খোকন। জানাজা শেষে স্থানীয় তারাবাড়িয়া কবরস্থানে আব্দুল কুদ্দুস প্রামানিক কে সমাহিত করা হয়। উল্লেখ্য প্রয়াত আলহাজ¦ আব্দুল কুদ্দুস প্রামানিক দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন এর আপন বড় চাচা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • তানোরে পুলিশের অভিযানে আটক ৭

    তানোরে পুলিশের অভিযানে আটক ৭

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। জানা গেছে, গত ৮ জানুয়ারী সোমবার
    সরকারি কাজে বাধাদানের অভিযোগে তানোর থানায় মামলা হয়েছে। যাহার মামলা নম্বর-৬ ধারা
    143/ 341/ 332/ 333/ 353/ 427 The Penal Code, 1860।
    আটককৃতরা হলেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমানের পুত্র সাদ (৩০), সাদিপুর গ্রামের মৃত মকবুলের পুত্র শামিম (৪০), সাদিপুর মহল্লার মৃত সাইনার হকের পুত্র
    জাইদুর রহমান(৪৫), মুন্ডুমালা মহল্লার
    বকুল আহম্মেদ জার্জিস মাস্টারের পুত্র
    মফিজুল ইসলাম (২৫), মুন্ডুমালা উত্তরপাড়া মহল্লার মৃত অসীম আলীর পুত্র মিনহাজ আলী (২১), সাদিপুর মহল্লার সাইদুর রহমানের পুত্র
    শাহারিয়ার জামান (২১) ও আয়ড়া মহল্লার ইসমাইল হোসেনের পুত্র তুহিন ইসলাম (২১)।#

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি রাস্তার গাছ কর্তন অতঃপর জব্দ

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি রাস্তার গাছ কর্তন অতঃপর জব্দ

    তেতুঁলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে কর্তনকৃত গাছ উদ্ধার করে জব্দ রাখা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বাদল কর্তনকৃত ১টি ইউক্লিপ্টাস গাছ জব্দ করেন। এসময় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল লতিফ, স্থানীয় সার্ভেয়ার, সরকারি রাস্তার গাছ কর্তন করানো ব্যক্তি ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

    জানা যায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে মাহফুজার রহমান সরকারি রাস্তার গাছ কাটতে শুরু করে। এদিকে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে কর্তনকৃত গাছ জব্দ করেন এবং সরকারি রাস্তার উপর দুই লাইনের সারিকৃত গাছগুলো কর্তন করতে নিষেধাজ্ঞা প্রদান করেন।

    ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বাদল বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের কাছ থেকে জানতে পেরে এবং উনার নির্দেশক্রমে একজন স্থানীয় সার্ভেয়ারের মাধ্যমে জরিপ করে রাস্তার পার্শে¦ থাকা দুই সারির ইউক্লিপ্টাস গাছ ওই রাস্তার জমিতে পড়ায় তাহা কর্তন করতে নিষেধ করা হয়েছে এবং কর্তনকৃত একটি ইউক্লিপ্টাস গাছ জব্দ করা হয়েছে। যাহার আনুমানিক মূল্য ২-৩ হাজার টাকা।

    এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন বলেন, তিনি এ বিষয়ে অবগত নন এবং কেউ উনাকে জানায়নি।

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হাসান বলেন, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে। গাছ কর্তন করানো ব্যক্তি ভুল স্বীকার করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর নিষেধাজ্ঞাকৃত গাছ কর্তন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • ঝিনাইদহে জাপাসহ নাম সর্বস্ব দলের  ১৮ প্রার্থীর জামানত বাতিল

    ঝিনাইদহে জাপাসহ নাম সর্বস্ব দলের ১৮ প্রার্থীর জামানত বাতিল

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনের ১৮ প্রার্থীর জামানত বাতিল হয়েছে। ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। নির্বাচন আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে ঝিনাইদহ-১ আসনে ১ লাখ ৭৮ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। ওই আসনে জামানত হারাচ্ছেন তৃণমূল বিএনপির প্রার্থী কে এম জাহাঙ্গীর মাজমাদার। তার প্রাপ্ত ভোট মাত্র ১৬১। এই তালিকায় রয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মনিকা আলম। তিনি পেয়েছেন ৩৯৪ ভোট। সতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন পেয়েছেন ১৫৯ ভোট। এছাড়া এনপিপি প্রার্থী মোঃ আনিচুর রহমান পেয়েছেন২৩৮ ভোট। ঝিনাইদহ-১ আসনে চারজন প্রার্থীর জামানত বাতিল হয়েছে। ঝিনাইদহ-২ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৬৯১। এ আসনে জামানত হারাচ্ছেন ন্যাপ প্রার্থী খন্দকার হাফিজুর রহমান ফারুক। তার প্রাপ্ত ভোট ২৪২। কল্যাণ পার্টি প্রার্থী মো. আব্দুল হান্নান খাঁর প্রাপ্ত ভোট ২৯৬, তৃণমূল বিএনপির প্রার্থী মো. জামরুল ইসলামের প্রাপ্ত ভোট ২৫৬, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. নজরুল ইসলামের প্রাপ্ত ভোট ১২৪, বাংলাদেশ কংগ্রেসের মোঃ নাছির উদ্দিনের প্রাপ্ত ভোট ৬৮০, জাসদ প্রার্থী মোঃ ফজলুল কবিরের প্রাপ্ত ভোট ৫২৬, জাপা প্রার্থী মোঃ মাহফুজুর রহমানের প্রাপ্ত ভোট ৭৯৮, এনপিপি প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজু বিশ^াসের প্রাপ্ত ভোট ৫৯৪ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরিফ মোহাম্মদ বদরুল হায়দারের প্রাপ্ত ভোট ১৭৬। ঝিনাইদহ-৩ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৫৯। এ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী সাংবাদিক আব্দুর রহমানের প্রাপ্ত ভোট ২১৯১ ও সতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা নবী নেওয়াজের প্রাপ্ত ভোট ৫৯৪। ঝিনাইদহ-৪ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৬১৯। এ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী এমদাদুল ইসলাম বাচ্চু। তার প্রাপ্ত ভোট ১৩০৬ এবং তৃণমূল বিএনপির প্রার্থী নুরউদ্দিন আহমেদের প্রাপ্ত ভোট ৬১৪। ঝিনাইদহ জেলা সিনিয়র নির্বাচন অফিসার রোকুনুজ্জামান রোকন মঙ্গলবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • তানোরে সাংবাদিকের উপর হামলা আটক ১

    তানোরে সাংবাদিকের উপর হামলা আটক ১

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুর ওপর অতর্কিত হামলার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক সরোয়ার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এদিন ৯ জানুয়ারী মঙ্গলবার দুপুরে তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। এঘটনায় সাংবাদিক সারোয়ার হোসেন বাদি হয়ে দুজনকে আসামি করে তানোর থানায় মামলা করেছেন। এদিকে পুলিশ ইদ্রিস আলী নামের একজনকে আটক করেছে। অপর আসামি কুঠিপাড়া মহল্লার চাঁলচান ওরফে লালু পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশি অভিযান চলছে।
    এদিকে এখবর ছড়িয়ে পড়লে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
    প্রত্যাক্ষদর্শীরা জানান, এদিন ৯ জানুয়ারী
    মঙ্গলবার দুপুরে গোল্লাপাড়া বাজারের একটি দোকানে এসে বসেন তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন বাবু। এসময় আবুল হাসানের (মেম্বার) নির্দেশে তার ওপর হামলা করেন কয়েকজন যুবক। এই হামলার ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক সারোয়ার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ইদ্রিস ও লালু। এ সময় সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার নেতাকর্মীদের সঙ্গে গল্প করছিল।এদিকে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল দুজন নেতার উপস্থিতিতে ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যানকে মারপিটের ঘটনায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। সারোয়ার হোসেন আঞ্চলিক দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি এবং উপজেলা মডেল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক। অন্যদিকে ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বাদি হয়ে মেম্বার আবুল হাসানকে প্রধান আসামি করে ৫ জনের নামে তানোর থানায় মামলা করেছেন।
    এবিষয়ে সাংবাদিক সারোয়ার হোসেন বলেন, চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুকে মারপিট করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছা মাত্র কোন কথা ছাড়াই ইদ্রিস আলী গাছের ডাল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে হাত দিয়ে ধরে ফেলি এবং লালু শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। আমি মাটিতে পড়ে গেলে কয়েকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, আমি দোষীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি চায়। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে, অপরজনকে আটকের চেষ্টা চলছে।#

  • মহেশপুরে সাংবাদিক আবুল বাশার কাজীর মায়ের ইন্তেকাল জানাযা সম্পন্ন

    মহেশপুরে সাংবাদিক আবুল বাশার কাজীর মায়ের ইন্তেকাল জানাযা সম্পন্ন

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ৯ জানুয়ারি সকালে ঝিনাইদহের মহেশপুর সেটেলমেন্ট অফিসের সাবেক পেশকার মরহুম মোতাহার কাজীর সহধর্মিণী ও প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি মাই টিভির মহেশপুর প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেনের শাশুড়ী ও সহ-সভাপতি সাংবাদিক আবুল বাশার কাজীর গর্ভ ধারিণী মা সোনাভান (৮৩) দীর্ঘ দিন যাবত অসুস্থ হয়ে বাধ্যক্ষ জনিত কারণে মহেশপুর উপজেলা পাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে ৩ পুত্র ২ মেয়ে নাতি পুতি আত্মীয় স্বজচন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
    আছর বাদ মহেশপুর উপজেলা জামে মসজিদের পাশে ঈমাম হাফেজ আবু সুফিয়ান এর ঈমামতিত্বে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে মহেশপুর কেন্দ্রীয় কারবাল ময়দানে তাকে দাফন করা হয়েছে ।
    উক্ত নামাজে জানাযায় মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক বৃন্দ, বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেষার শত শত লোকজন উপস্থিত ছিলেন।

  • নড়াইলে ইয়াবাসহ দুই’জন গ্রেফতার

    নড়াইলে ইয়াবাসহ দুই’জন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইলের লোহাগড়ায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই’জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শরিফুল ইসলাম কটা (৩০) ও মোঃ তরিকুল গোলদার (২৮) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম কটা (৩০) লোহাগড়া থানাধীন গোপীনাথপুর গ্রামের বাবু মোল্লার ছেলে। মোঃ তরিকুল গোলদার (২৮) একই গ্রামের সিদ্দিক গোলদারের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গত সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কুন্দশী সিএন্ডবি চৌরাস্তার ইজিবাইক স্ট্যান্ডের সামনে সরকারি পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ খবির হোসেন, এএসআই(নিঃ) মোঃ মিকাইল হোসেন, এএসআই (নিঃ) বাচ্চু শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম কটা (৩০) ও মোঃ তরিকুল গোলদার (২৮)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে একশত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।