Blog

  • ঝিনাইদহে বরুণ হত্যার ২৪ ঘন্টায় পার  অন্ধকারে পুলিশ আটক ৪

    ঝিনাইদহে বরুণ হত্যার ২৪ ঘন্টায় পার অন্ধকারে পুলিশ আটক ৪

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হামদহ এলাকার ব্যবসায়ী বরুণ ঘোষ হত্যার ২৪ ঘন্টা পার হলেও পুলিশ ও বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী অন্ধকারে রয়েছে। কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা এখনো রয়েছে অজানা। তবে ঝিনাইদহ র‌্যাব সন্দেহভাজন ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেছে। এলাকাবাসি সুত্রে বলা হয়েছে, বরুণের পরিবার বহুমুখি চাপের মধ্যে ছিলেন। বহ বছর আগে তাকের বাড়িতে ডাকাতি হয়েছিল। তাকে তার মাকে কুপিয়ে জখম করা হয়। সেই মামলায় প্রতিবেশি অনেকেই জড়িয়ে ছিলেন। অন্যদিকে জমিজাতি নিয়ে তাদের একাধিক মামলাও চলমান। এই দুই কারণ ছাড়াও হয়তো হিন্দু পরিবার হিসেবে এলাকার উঠতি বয়সী সন্ত্রাসীরা চাঁদার কারণেও তাকে টার্গেট করতে পারে। এমন অনেক প্রশ্ন প্রতিবেশি ও ঘোষপাড়াবাসির মনে উঁকিঝুকি দিলেও বিশ^াসযোগ্য কোন কারণ খুজে পাচ্ছেন না তা। তবে পুলিশের একটি সুত্র জানাচ্ছে খুব দ্রæতই বরুণ হত্যার জট খুলতে পারে। বিষয়টি নিয়ে পুলিশের উচ্চ মহল কাজ করছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন বুধবার সন্ধ্যায় জানান, বরুণ হত্যার বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই। তবে র‌্যাব চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করছি। উল্লেখ্য মঙ্গলবার সন্দ্যায় সাবে ছাত্রলীগ নেতা বরুণকে তার বাড়ির পাশে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার পর আওয়ামীলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও বরুণের বন্ধুদের পক্ষ থেকে জরুরী ভাবে সংবাদ সম্মেলন করে খুনিদের চিহ্নিত করে দ্রæত গ্রেফতারের দাবী জানানো হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি গঠন

    পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি গঠন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা ও কয়রা উপজেলায় সেবা গ্রহণকারী রোগীদের সেবার মান বৃদ্ধি এবং ডায়াগনস্টিক ও ক্লিনিক সমূহের উন্নত ব্যবস্থাপনার উদ্দেশ্যে পাইকগাছা ও কয়রা উপজেলায় অবস্থিত ক্লিনিক-ডায়াগনস্টিক মালিকদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি (পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি) গঠন করা হয়েছে। পাইকগাছা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহকে সভাপতি ও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল(দিব্য ডায়াগনষ্টিক ও রাজ হাসপাতাল) কে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অনন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডাঃ সুজন কুমার সরকার (পাইকগাছা মা ও শিশু” সেবা সদন),ডাঃ প্রশান্ত কুমার মন্ডল(হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার),যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক জি এম শফিকুল ইসলাম(নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার), সাংগঠনিক সম্পাদক মোঃ রকিবুজ্জামান( ড্রিম ফোর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার) কোষাধ্যক্ষ প্রভাষক এস রোহতাব উদ্দীন আহমেদ(শিবসা ডায়গনস্টিক সেন্টার) দপ্তর সম্পাদক জি এম খায়রুল ইসলাম(ফারিন হাসপাতাল এন্ড ডায়গনস্টিক),প্রচার সম্পাদক শাহাজামান বাদশা( নিউ মডার্ন ডায়াগনস্টিক কমপ্লেক্স) ,সাংস্কৃতিক সম্পাদক সুধাংশু কুমার মন্ডল(কেয়া ডায়াগনস্টিক সেন্টার) , সমাজ কল্যাণ সম্পাদক শিবরন্জন বাছাড়( ডক্টস ডায়াগনস্টিক সেন্টার) নির্বাহী সদস্য ডাঃ আঃ মজিদ(আল-আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার),তৃপ্তি রন্জন সেন(পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক),গৌতম সরকার(বাঁকা সার্জিকালক্লিনিক),কামরুজ্জামান(পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক)

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

    পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কমিটির সহ-সভাপতি সমিরণ সাধু। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা বিজন বিহারী সরকার, পৌর কমিটির সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, জিএম ইকরামুল ইসলাম, বিভূতি ভুষণ সানা, নির্মল ঢালী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাড. শেখ আব্দুর রশিদ, সদস্য সচিব ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, পরেশ মন্ডল, মো. রফিকুল ইসলাম, আশুতোষ মন্ডল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ হারুনর রশিদ হিরু, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, মুক্ত অধিকারী, রিপন রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিনয় কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য ফেরদৌস নুরুল ইসলাম, মৃতুঞ্জয় সরদার, সৌমেন আচার্য, নিউটন মিস্ত্রী মো. ইকরামুল ইসলাম সবুজ, মো. রাব্বু ইসলাম দিপু, শেখ সিরাজ, আব্দুর রশিদ গোলদার, অমৃত সরদার। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা জিএম ইকরামুল ইসলাম।

  • আলমদার পাড়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার দাখিল সেশন উদ্বোধন

    আলমদার পাড়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার দাখিল সেশন উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি।।
    পটিয়ায় আলমদার পাড়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার দাখিল সেশন উদ্বোধন, মুয়াল্লিম প্রশিক্ষণের সমাপনী ও হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    ১০জানুয়ারি মঙ্গলবার মাদ্রাসা অডিটোরিয়ামে ডায়মন্ড সিমেন্ট বাংলাদেশ এর পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড ঢাকার চেয়ারম্যান মুফতি আবু মুরতাজা মুহাম্মদ ফয়জুল্লাহ,বায়তুশ শরফ মজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নূরী সাহেব,বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ,বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছলিম উল্লাহ,আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সভাপতি কাজী আব্দুল হান্নান জিলানী,আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলমদার এবং বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ,আঞ্জুমানে নওজোয়ান,মজলিসুল উলামা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান শেষে অতিথিরা হেফজখানা ও এতিমখানার দাখিল সেশন উদ্বোধনের ফলক উন্মোচন,হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দী ও মোনাজাত পরিচালনা করেন।

  • মাঠে সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা

    মাঠে সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলায় আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে মাঠে বিভিন্ন জাতের সরিষা ফুলের হাসি ঝরছে। জেলার কালীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় চাষ হচ্ছে সরিষা। এবার কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহায়তায় বারি-১৮ জাতের সরিষার চাষসহ রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ করেছেন কৃষকরা। ধান বা অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন সরিষা চাষে ঝুঁকছেন। সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের চোখে মুখে আনন্দের হাসির ঝিলিক। সরজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায়, ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্যার কাজে ব্যস্ত কৃষকেরা। ধান বা অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন সরিষা চাষে ঝুঁকছেন।কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় বারি-১৮ জাতসহ বারি-১৪, ১৫, ১৭, বিনা ৯ ও ১১ জাতের সরিষার আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় বেশি। চলতি মৌসুমে হেক্টর প্রতি ফলন গত বছরের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। বিভিন্ন এলাকায় দেখা যায়, ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙের অপরুপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের করম উল্লাহ বলেন, কয়েকবছর আগেও তাদের জমি পরিত্যক্ত অবস্থায় থাকতো। কিন্তু বর্তমানে কৃষি বিভাগের পরামর্শে তারা এখন ওই জমিতে সরিষা চাষ করছেন। কৃষি অফিস বারি-১৮ জাতের সরিষা সম্পর্কে জানায়, ভোজ্য তেলের জন্য সবচেয়ে উপযোগী এ জাতের সরিষা। বিঘায় ১০ মণের ওপরে ফলন। এই জাতের সরিষায় কোলেস্টরলের মাত্রা অত্যন্ত কম। হৃদরোগীরাও এই তেল খেতে পারবেন। এ সরিষার তেল কানাডার কেনুলা মান পরীক্ষায় প্রত্যায়িত। কালীগন্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার হারুন উর রশিদ,আবুল কালাম আজাদ, ও সান্জুমানআরা, এর সহযোগিতায় ৩৬০জন কৃষক সরিষার বীজ ও সার উপজেলা কৃষি অফিস থেকে সংগ্রহ করেন। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন বলেন, এ অঞ্চলের মাটি ও আবহায়া সরিষা চাষের জন্য উপযোগী হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা। আমরা চলতি মৌসুমে প্রণোদনার আওতায় তাই কৃষককে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করেছি। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে সরিষা চাষে তাদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।

    হাসমত উল্লাহ ।।

  • হ্যাট্রিক মেয়রের পর এমপি হিসাবে শপথ করলেন আনিছুজ্জামান

    হ্যাট্রিক মেয়রের পর এমপি হিসাবে শপথ করলেন আনিছুজ্জামান

    ময়মনসিংহ প্রতিনিধিঃ

    ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে টানা তিনবার দলীয় মনোনোয়নের বাইরে গিয়ে পৌরসভা নির্বাচন করে জনপ্রতিনিধি হয়ে রেকর্ড গড়ার পর এবার প্রথমবারের মত জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন সাবেক পৌর মেয়র আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান। গত ৭জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে আবারো মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে (ট্রাক) প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানীকে বিপুল ভোটে পরাজিত করে জাতীয় সংসদ সদস্য হিসাবে বিজয়ী হয়েছেন তিনি।

    বুধবার বেলা সোয়া ১০টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের সঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান । শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের শপথ-বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর তিনি শপথের কাগজে স্বাক্ষর করেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করেন এবং স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

    এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘাটি হিসাবে পরিচিত ময়মনসিংহ-৭ (ত্রিশাল)আসনে ১২০ কেন্দ্রের সবগুলোর ফলাফলে এ বি এম আনিছুজ্জামান (ট্রাক) পেয়েছেন ৭১ হাজার ৭৩৮ ভোট, নৌকার প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী পেয়েছেন ৫০ হাজার ৫৩১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মজিদ (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৬৫ ভোট ও তৃণমূল বিএনপির প্রার্থী ড. আব্দুল মালেক ফরাজী (সোনালী আঁশ) পেয়েছেন ৪৮০ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৯১৪ ভোট।

    জানা গেছে, আনিছুজ্জামান ২০১১ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম সরকার জুয়েলকে হারিয়ে জয়ী হন। এরপর ২০২১ সালে নৌকার প্রার্থী নবী নেওয়াজ সরকারকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে হ্যাট্রিক করেন। ত্রিশাল পৌরসভায় আনিসুজ্জামানের টানা বারের দায়িত্ব পালনে পৌর এলাকার ব্যাপক উন্নয়ন আর মানুষের সাথে সভ্য আচরণ, বিপদে আপদে পাশে থাকায় আনিসুজ্জামানের মানবিকতায় মুগ্ধ সাধারণ মানুষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে এমপি হিসাবে নির্বাচিত করেন। সাধারণ মানুষের প্রত্যাশা পৌর এলাকার মত সারা ত্রিশালে আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ এর মেধায় উন্নয়নে এগিয়ে যাবে উপজেলা।

  • লালমনিরহাট ঘন কুয়াশার চাদরে ঢাকা

    লালমনিরহাট ঘন কুয়াশার চাদরে ঢাকা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত ৭জানুয়ারী ২০২৪ইং রবিবার থেকে ঘন কুয়াশার ঢাকা এই জেলা। ১০ই জানুয়ারী ২০২৪ইং বুধবার কুড়িগ্রাম আবহাওয়া কার্যালয়ে তথ্য মতে, সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ কমে যাওয়ায় লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এ ছাড়া ঘন কুয়াশার কারণে পর্যন্ত এ অঞ্চলে দৃষ্টিসীমা ৫০ মিটারের কম ছিল। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের সুবল চন্দ্র সকার, বলেন, কয়কদিন থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে লালমনিরহাট জেলা। তাই এই এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ মিটার। তবে ২ / ১ ঘণ্টার মধ্যে ঘন কুয়াশা কেটে যেতে পারে । এদিকে তীব্র শীত থেকে রক্ষা পেতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিচ্ছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া জেলা শহর ও উপজেলা শহর গুলো সহ বিভিন্ন সড়কগুলোতে বিভিন্ন যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে ৷ লালমনিরহাটের উপজেলাতে তীব্র শীতের প্রকোপে শীতজনিত রোগীর সংখ্যা হাসপাতালে বেড়েছে। বিশেষ শিশু ও বয়স্ক রোগীদের প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে।

    হাসমত উল্লাহ ।।

  • আমার বাবার হত্যাকারীদের বিচার চাই – ছেলে সাফিন কাজী

    আমার বাবার হত্যাকারীদের বিচার চাই – ছেলে সাফিন কাজী

    ঝালকাঠ জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জরিতদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার(১০জানুয়ারী) সকাল এগারোটায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এমদাদুল উলুম নুরানী,হাফেজী ও ক্বওমিয়া মাদ্রসার সম্মুখ সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
    মানববন্ধনে অংশ নেন নিহত ফুয়াদ কাজীর পরিবারের সদস্য ও স্থানীয় সাধারন জনগন। এসময় নিহতের ছেলে সাফিন কাজী কান্নারত অবস্থায় তার পিতার হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
    সর্বস্তরের জনগন,সুশীল সমাজ ও পরিবারবর্গের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার(সাবেক) আবদুল বারেক হাওলাদার,নিহতের পিতা মকবুল হোসেন কাজী, সন্তান সাফিন কাজী,বড় ভাই ফয়সাল কাজী,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক একেএম শহিদুল ইসলাম পান্নু। আরও উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলম খান, মাসুদ আলম বেপারী ,আমিরুল ইসলাম রাজিব, কবির শিকদার, বদরুল আলম মারুফ জোমাদ্দার, জুয়েল কাজী, মোসাদ্দেক আলী শহীদ, মহিউদ্দিন খান প্রমুখ।

    এসময় তারা বলেন,ফুয়াদ কাজী আমাদের এলাকার একজন সবার সুপরিচিত মুখ সে কারও সাথে এমন আচরণ করেনি যে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে হবে। তাকে হত্যা করতে দূরের মানুষ আসেনি আমাদের আশেপাশের কেউ না কেউ ফুয়াদ কাজী হত্যায় জরিত। আমাদের দাবী দ্রæততম সময়ের মধ্যে আসামীদের শনাক্ত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় ৩শতাধিক মানুষ অংশ নেন।
    উল্লেখ্য গত ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে নয় টার দিকে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে ৯ জানুয়ারী নিহতের বড় ভাই ফয়সাল কাজী বাদি হয়ে অজ্ঞাত আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • রাশেদ খান মেনন এমপি নির্বাচিত হওয়ায় ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির শুভেচ্ছা

    রাশেদ খান মেনন এমপি নির্বাচিত হওয়ায় ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির শুভেচ্ছা

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিপুল ভোটে জয়ী হওয়ায় উজিরপুর ও বানারীপাড়া উপজেলা ওয়ার্কাস পার্টি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    ১০ জানুয়ারী বুধবার সকাল ১০.৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ করেন, গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০,বরিশাল -২ (উজিরপুর -বানারীপাড়া) আসনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত ১৪ দলের নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি
    জননেতা রাশেদ খান মেনন মেনন

    রাশেদ খান মেনন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোঃ ইউনুস এবং সাবেক এমপি মনিরুল ইসলাম মনির সহ উজিরপুর, বানারীপাড়া উপজেলা আওয়ামিলীগ, অংঙ্গ সহযোগী সংগঠন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর- বানারীপাড়া উপজেলা কমিটি ও সকল গণ-সংগঠন সমুহের নেতৃবৃন্দ, কর্মী, সকল ভোটার ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর – বানারীপাড়া উপজেলা নেতৃবৃন্দ।

  • গুইমারায় অগ্নিকান্ডে নিহত মুক্তিযোদ্ধার পরিবারকে চেক প্রদান

    গুইমারায় অগ্নিকান্ডে নিহত মুক্তিযোদ্ধার পরিবারকে চেক প্রদান

    খাগড়াছড়ি প্রতিনিধি ।।

    খাগড়াছড়ির গুইমারায় অগ্নিকান্ডে নিহত বীর মুক্তিযোদ্ধা নির্পদ ত্রিপুরার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

    পারিবারিক সূত্রে জানাযায়,৮০ বছর বয়স্ক নির্পদ ত্রিপুরার জ্বর ছিলো। গত ৫ই জানুয়ারি শীতের কারনে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে আগুন পোহায় সে। এসময় অসুস্থ ও বয়স্ক বীর মুক্তিযোদ্ধা নির্পদ ত্রিপুরার গায়ের কাপড়ে আগুন ধরে যায়। বাড়িতে অন্য কোন লোক না থাকায় সে চেষ্টা করেও নিজের গায়ের আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।আগুনে নির্পদ ত্রিপুরার শরিরের ৮০ শতাংশ পুড়ে যায়।খবর পেয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ নির্পদ ত্রিপুরাকে খাগড়াছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।পরে গত রবিবার ৬ জানুয়ারি খাগড়াছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নির্পদ ত্রিপুরা মৃত্যু বরন করেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক ।

    মঙ্গলবার বিকালে উপজেলার সিন্দুকছড়ি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী দুর্ঘটনার কবলে পড়ে অগ্নিকান্ডে নিহত বীর মুক্তিযোদ্ধা নির্পদ ত্রিপুরার স্ত্রীর নিকট পঁচিশ টাকার চেকটি তুলে দেন।এর আগে নিহত বীর মুক্তি যোদ্ধার সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ম্রাসাথোয়াই মগ।

    চেক হস্তান্তর কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ম্রাসাথোয়াই মগ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন,অগ্নিকান্ডে অনাকাঙ্ক্ষিত ভাবে জাতির বীর সন্তান মুক্তি যোদ্ধা নির্পদ ত্রিপুরার শরিরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিলো।নির্বাচনে পূর্বে অনেক ব্যস্ততার মাঝেও খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদগ্ধ মুক্তি- যোদ্ধাকে খাগড়াছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।স্বাস্থ্য কমপ্লেক্স তিনি পরলোক গমন করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের পাশে দাঁড়ানোই আজকের এই চেষ্টা।

    দিদারুল আলম,গুইমারা প্রতিনিধি: