Blog

  • পীরগঞ্জে ২৫০ শত ছিন্নমুল  মানুষের মাঝে কম্বল বিতরণ

    পীরগঞ্জে ২৫০ শত ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গরীব, অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে দুইশত প াশ কম্বল বিতরণ করা হয়েছে।
    গত শনিবার সকালে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড এর সহায়তায় বিশ^গ্রাম নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল চত্বরে এসব কম্বল বিতরণ করেন। এ সময় পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, বিশ^গ্রাম সংস্থার নির্বাহী পরিচালক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, শওকত আলী ও আলাউদ্দীন সহ বিশ^গ্রামের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • বানারীপাড়ায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

    বানারীপাড়ায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। শনিবার ১৩ জানুয়ারী রাতে বানারীপাড়ায় ইউএনও অন্তরা হালদার শীতার্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া শীতবস্ত্র (কম্বল) হতদরিদ্রদের মাঝে বিতরণ করেন। বানারীপাড়া পৌরসভার উত্তরপার বাজার আশ্রায়নের বাসিন্দাদের মাঝে ৭০টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এরা শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন তার অফিস সহকারী মোঃ মতিউর রহমান।
    এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার জানান, উপজেলার ৮ ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে।#

  • তানোরে নৌকাডুবি কি বার্তা দিচ্ছে

    তানোরে নৌকাডুবি কি বার্তা দিচ্ছে

    আলিফ হোসেন,তানোরঃ
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের তানোরে নৌকার ভরাডুবি হয়েছে। এমন ফল বিপর্যয় নিয়ে রাজনৈতিক অঙ্গন ও আওয়ামী লীগের অন্দরমহলে চলছে ইতিবাচক নেতিবাচক আলোচনা। অনেকে বলছে, সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের যে কেউ নৌকার পক্ষে থাকলে এমন ভরাডুবি হবার সম্ভবনা ছিলো না। তারা আগামি দিনের কথা বিবেচনা করে মামুনকে ফেরানোর দাবি তুলেছে। কারণ নৌকার ভরাডুবি ঘটনা সেই বার্তায় দিয়েছে। এই আওয়ামী লীগ নিয়ে আগামীতে ভালো কিছু প্রত্যাশা করা যায় না বলে তৃণমূলের অভিমত।
    এদিকে স্থানীয়রা নৌকাডুবির ঘটনায়
    অভিযোগের তীর ছুড়েছে জনবিচ্ছিন্ন দলের দায়িত্বশীল একশ্রেণীর নেতার বিরুদ্ধে। যারা ঘরে বসে থেকে ভোটের মাঠের প্রকৃত চিত্র এমপির কাছে গোপণ করে মাঠে-ময়দানে বগী আওয়াজ দিয়েছে। তৃণমূলের অভিমত, ত্যাগী- নিবেদিতপ্রাণ কর্মীদের অবমূল্যায়ন, জনবিচ্ছিন্নদের পদে বসানো এবং তাদের চ্যালা-চামুন্ডাদের দাপট, আধিপত্য বিস্তার, ক্ষমতার দাম্ভিকতা এবং একশ্রেণীর জনপ্রতিনিধির নানা অনিয়ম-দুর্নীতির পাশাপাশি বিশ্বাসঘাতকতা ও
    নিজস্ব বলয় সৃষ্টির পাঁয়তারার কারণেই তানোরে নৌকার ভরাডুবি হয়েছে।
    জানা গেছে, সারাদেশে যেখানে নৌকার জয়জয়কার সেখানে তানোরে নৌকার স্মরণকালের সর্ববৃহত পরাজয় ঘটেছে। অন্যদিকে সর্বশক্তি প্রয়োগ করেও এমন নৌকা ডুবির ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃস্টি হয়েছে, দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া, বইছে নানা মুখরুচোক গুঞ্জন, প্রতিনিয়ত এসব গুঞ্জনের ডালপালা মেলছে, চলছে নানা বিশ্লেষণ। কিন্ত্ত কেন-? এমপি ফারুক চৌধুরী একজন আদর্শিক, পরিক্ষিত হেভিওয়েট রাজনৈতিক নেতা। দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এখানো তিনি সমান জনপ্রিয়। অথচ ফারুক চৌধুরীর মতো নেতৃত্ব নৌকা প্রতিক নিয়ে স্বতন্ত্র কাঁচি প্রতিকের দুর্বল প্রার্থী গোলাম রাব্বানীর কাছে পরাজিত হয়েছেন। কিন্ত্ত কেনো নৌকার এমন ভরাডুবি ?
    এদিকে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মানসিকতা, আচরণ, মান-অভিমান ও মনোভাব পর্যালোচনা দেখা গেছে, তারা নেতা (এমপি) নয়, বির্তকিত পাতিনেতাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে নৌকার বিপক্ষে ভোট দিয়েছেন। তাদের ধারণা পাতিনেতাদের দৌরাত্ম্যে প্রতিহত করতে হলে এমপিকে পরাজিত করতে হবে, সেই মানসিকতা নিয়ে তারা নৌকার বিপক্ষে ভোট দিয়েছেন। যদি তাই না হবে, তাহলে প্রতিপক্ষ কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী এতোটা জনপ্রিয় নেতৃত্ব না, যে ফারুক চৌধুরীর মতো নেতৃত্বকে তার কাছে পরাজিত হবে। কারণ ইতিপূর্বে উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নে দুবার প্রতিদন্দীতা করে দুবারই গোলাম রাব্বানী পরাজিত হয়েছেন। এদিকে কদিন পরেই উপজেলা নির্বাচন। যেখানে এমপি নির্বাচনে ফারুক চৌধুরীর মতো নেতৃত্ব নৌকা প্রতিক নিয়ে পরাজিত হয়েছে, সেখানে উপজেলা নির্বাচনে এসব নেতারা কি বিবেচনায় বিজয়ী হবার স্বপ্ন দেখেন। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।#

  • লক্ষ্মীপুরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায়  হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

    লক্ষ্মীপুরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

    নাজিম উদ্দিন রানা:
    শৈত্যপ্রবাহ না হলেও লক্ষ্মীপুরে বাড়ছে শীতের তীব্রতা। উত্তরীয় হিমেল হাওয়ায় কনকনে শীত এখন জেলার মানষুদের কাপিয়ে তুলছে। দিনভর সূর্যের দেখা কিছুটা মিললেও সন্ধ্যা নামলেই পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে শীতের দাপটে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার মানুষের । হিমশিম খেতে হচ্ছে নিম্ম ও মধ্যবিত্ত আয়ের খেটে খাওয়া মানুষ। একই সঙ্গে দিন দিন বেড়েই চলেছে ঠান্ডাজনিত রোগ। প্রতিনিয়ত বয়স্ক থেকে শুরু করে নারী-শিশুসহ সব বয়সী মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা বলছেন ঠান্ডা এড়িয়ে চলে নিজেদের আরো সচেতন হতে হবে।

    রোববার বিকালে সরেজমিন লক্ষ্মীপুর সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, ৩য় তলার শিশু ওয়ার্ডে প্রতিটি বেডে ২জন করে রোগী। ৮টি বেডের বিপরীতে মেঝেতেসহ মোট ৫৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন ওই ওয়ার্ডে। এসব শিশুর পরিবারসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের কেউ জ্বর, ঠান্ডা, আবার কেউ সর্দি-কাশি, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগে ভুগছেন বলে জানান রোগীর স্বজনরা। ভর্তিকৃত রোগীদের কিছুটা উন্নতি হলেও প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন নতুন রোগী। এতে করে হিমশিম খাচ্ছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

    হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন ১৫-২০ জন রোগী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন। ইনডোর ও আউটডোরো প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়। গত কয়েকদিন থেকে এমন পরিস্থিতি চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
    খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর সদর, কমলনগর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব হাসপাতালের চিত্র এখন একই রকম। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় পাল্লাদিয়ে হাসপাতাল গুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে বয়স্কদের তুলনায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে শিশুদের পাশাপাশি বয়স্করাও শীতকালীন রোগে আক্রান্ত হওয়ার বড় ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে শিশুদের গরম কাপড় পরানো, ঘন ঘন মায়ের দুধ সেবন করাসহ তাদের প্রতি বাড়তি নজর রাখা এবং সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

  • মুন্সিগঞ্জের চরাঞ্চলে নির্বাচনী বিরোধে বাড়িঘর ভাঙচুর, গরু-ছাগল লুটের অভিযোগ

    মুন্সিগঞ্জের চরাঞ্চলে নির্বাচনী বিরোধে বাড়িঘর ভাঙচুর, গরু-ছাগল লুটের অভিযোগ

    লিটন মাহমুদ,
    মুন্সিগঞ্জ প্রতিনিধি
    মুন্সিগঞ্জ ৩ আসনের সদর উপজেলার আধারায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ভোরবেলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর, গরু-ছাগল ও দোকানপাট লুটের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে আধারার বকুলতলা ও শোলারচর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন ২নারী সহ-৩জন। ঘটনার পরপরই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে,মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

    আধিপত্য বিস্তার নিয়ে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোলারচর ও বকুলকলা এলাকার লোকজন পরাজিত নৌকা ও জয়ী স্বতন্ত্র প্রার্থী প্রার্থীর সমর্থকদের সাথে বিরোধ চলছিলো।
    স্থানীয় আলী হোসেন ও সুরুজ মেম্বারের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের সূত্র ধরে নির্বাচনে পক্ষ-বিপক্ষকে সামনে রেখে এমন ঘটনা বলে দাবি স্থানীয়দের। আলি হোসেন নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মৃণাল কান্তি দাসের হয়ে এলাকায় নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে একই এলাকার সুরুজ মেম্বারের পক্ষে এ হামলার নির্দেশ দিয়েছেন প্রবাসী আহাদুল। আহাদুল জয়ী স্বতন্ত্র প্রার্থী হাজী ফয়সাল বিপ্লব সর্মথক।

    স্বর্ণালঙ্কার নগদ টাকা ও গরু-ছাগল লুটে নেওয়ার অভিযোগ করেছে ভোক্তভোগীরা। তাদের অভিযোগ
    সদ্য জাতীয় নির্বাচনে তারা স্থানীয় আলী হোসেনের পক্ষে নৌকা প্রতীকের সমর্থন করায় এ হামলার স্বীকার হন তারা।

    আহতরা স্থানীয় রেনু বেগম (৫০), মাহফুজ (৫০) ও শাহানাজ (৫০)কে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
    হামলায় ক্ষতিগ্রস্ত মাহাবুব ভূইয়ার স্ত্রী জাকিয়া বেগম জানান, তার বাড়ীতে ভাংচুর চালিয়ে ৫ টি গরু, ৮ টি ছাগল ও ১০ ভরি স্বর্ণ লুট করে নেন। তাদের বাড়ীতে সিসি ক্যামেরা থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই হামলা চালানো হয়েছে। এছাড়াও দুটি সিসি ক্যামেরা নিয়ে যায় হামলা কারীরা। পরে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

    বকুলতলা গ্রামের ক্ষতিগ্রস্থ আমিন উদ্দিন সরকার মেয়ে পান্না বেগম বলেন,ভোর কাঁচি সর্মথক আহাদুলের নেতৃত্বে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে নগদ ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুটে নিয়েছে। এসময় তারা আমাদের বাড়িঘরে ব্যাপক ভাংচুর চালায়।

    এবিষয়ে আলি হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। অপরদিকে আহাদুল সৌদি আরবে থাকায় তার সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান জানান, সকালে এলাকটিতে গ্যাঞ্জামের খবর পেলে সাথে সাথে ফোর্স নিয়ে এলাকায় উপস্থিত হই। আমারা ৭টি ঘর ভাংচুরের চিত্র দেখেছি। এলাকাটিতে ৫টি টিম মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জড়িতদের গ্রেফতারের জন্য। ৪টি গরু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। পূর্ব থেকে দুটি গ্রুপের মধ্যে
    বিরোধ চলছিলো।

  • সোনাইমুড়ীতে যুবলীগ নেতাকে হ*ত্যা

    সোনাইমুড়ীতে যুবলীগ নেতাকে হ*ত্যা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালী সোনাইমুড়ীর নাটেশ্বর গ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
    নিহত যুবকের নাম, শাহিদুজ্জামান পলাশ ওজি (৩৫)। তিনি ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েক বছর আগে পলাশ সৌদি আরব থেকে দেশে আসে। বর্তমানে সে অন্য আরেকটি দেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল। এছাড়া সে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইঁয়া মানিকের কর্মী ছিলেন। নির্বাচনের দিন পলাশ একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্বেও ছিলেন। তবে এ হত্যাকান্ড নির্বাচনী সহিংসতা নাকি অন্য কোনো ইস্যু তা তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি পুলিশ।
    নিহতের পরিবার জানায়, পলাশ একটি মুরগির খামার দেখাশোনা করতো। শনিবার বিকেলে সে একা খামারে ছিল। রাত ৮টার দিকে স্ত্রীকে জানায় একটি পার্টিতে গিয়ে রাতে বাড়ি ফিরবে সে। পরে রাত ১০টার দিকে স্থানীয়রা ঘরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে।
    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

  • নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন  জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ

    নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ

    ষ্টাফ রিপোর্টারঃ

    ময়মনসিংহ-৪আসনে জাতীয় পার্টি সকল নেতৃবৃন্দ যখন স্বতন্ত্র প্রার্থীর ট্রাকের নির্বাচন নিয়ে মশগুল ছিলো তখন আঃলীগের নৌকার বিজয় কে তরান্বিত করতে জাতীয়পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির ভুমিকা ছিলো দৃশ্যমান। দিনরাত নগরীর বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন জাতীয় যুব সংহতির নেতাকর্মীরা। গত ৭জানুয়ারী সারাদেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়ে মাঠে ছিলেন মোহিত উর রহমান শান্ত। আওয়ামী লীগের প্রার্থী শান্তর বিজয় ধরে রাখতে ময়মনসিংহে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা চালিয়েছেন জাতীয় যুব সংহতি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক শরীফ খান পাঠান মিল্টন, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রনি,জাহিদুল ইসলাম ও মহানগর জাতীয় যুব সংহতির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক এর নেতৃত্বে ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন ইউনিয়নে ময়মনসিংহ-৪ আসনে আওয়ামী লীগের প্রতীক নৌকার বিজয়ে জাপার নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন তারা।

    নৌকার বিজয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন ও নৌকার প্রচার প্রচারণা চালান যুবসংহতির এই নেতৃবৃন্দরা। নৌকার পক্ষে ভোট চাইতে জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রচারের খবর ছড়িয়ে পড়লে ঐসব এলাকায় এলাকায় তাদের দেখতে ভিড় করেন সাধারণ মানুষ।

  • বামনা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

    বামনা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

    খাইরুল ইসলাম মুন্না ।
    বরগুনার বামনা উপজেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১৪জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা এনসিটিএফ এর সভাপতি ইনসানা রহমান তাজ্জির সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) তারেক হাসান, বামনা প্রেসক্লাব সভাপতি মোঃ নেছার উদ্দিন ও সাধারন সম্পদক মোঃ নাসির মোল্লা।
    বামনা উপজেলা এনসিটিএফ এর শিশু সংসদ (মেয়ে) মোসাঃ সাকিরা এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বামনা ছাত্রলীগ এর সভাপতি মোঃ হাসিবুর রহমান।ও বামনা উপজেলার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেতাগী উপজেলা এনসিটিএফর সভাপতি আরিফুল ইসলাম মান্না ও সাবেক সভাপতি খায়রুল ইসলাম মুন্না এবং সহ সভাপতি মাহমুদ হাসান।
    এ সময় নতুন কমিটি গঠন ও বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং নতুন বছরের জন্য কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়।
    এবারে বামনা উপজেলা এনসিটিএফর নবনির্বচিত কমিটির সভাপতি ইনসানা রহমান তাজ্জি, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মুহাম্মদ শাফি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াফি সাদাতি খান বানি , সাংগঠনিক সম্পাদক মোঃ নূর তামিম, শিশু সাংবাদিক (মেয়ে)সুরাইয়া আক্তার, শিশু সাংবাদিক (ছেলে) মোঃ সানাউল, শিশু গবেষক (মেয়ে) মুসফিকা সুলতানা ঐশী, শিশু গবেষক (ছেলে) মোঃ রিফাত হাসান, শিশু সংসদ (মেয়ে) মোসাঃ সাকিরা , শিশু সংসদ (ছেলে) মোঃ রাসেল।
    নির্বাচন পরিচালনা করেন ওয়াই-মুভ্স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: আবু ইউসুফ সাঈদ ও বামনা প্রেসক্লাব এর সভাপতি নেছার উদ্দিন।
    কমিউনিটি বেজ্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), ২০২০ সাল থেকে প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বামনা উপজেলা সহ বরগুনার ৬টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে এনসিটিএফ সদস্যদের নিয়ে কাজ করে আসছে।

  • মধুপুরে বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা চেয়ে চিরকুটে লিখে রাখা হচ্ছে মোবাইল নম্বর

    মধুপুরে বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা চেয়ে চিরকুটে লিখে রাখা হচ্ছে মোবাইল নম্বর

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    মধুপুরে বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা চেয়ে চিরকুটে লিখে রাখা হচ্ছে মোবাইল নম্বর
    টাঙ্গাইলের মধুপুরে আশঙ্কাজনক হারে অভিনব কায়দায় বিদ্যুতের মিটার চুরির হিড়িক পড়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সুবিধাভোগীরা। মিটার চুরি করে সেখানে রেখে যাওয়া চিরকুটে লিখা বিকাশ নম্বরের মাধ্যমে টাকা নিয়ে মিটার পুনরায় ফেরত দিচ্ছে এক শ্রেণির চোরের শক্তিশালী সিন্ডিকেট।
    বিভিন্ন সূত্রে জানা গেছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকটি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। আর প্রতিটি মিটার চুরির পর ঘটনাস্থলে বিকাশ নম্বর লিখা কাগজের একটি চিরকুট রাখা হয়। পরে ওই বিকাশ নম্বরে যোগাযোগ করে চোর সিন্ডিকেটের সদস্যরা ৫ থেকে ১০হাজার টাকার বিনিময়ে আবার ওই মিটার ফেরত দিচ্ছে। চুরি যাওয়া প্রতিটি মিটারের দাম ১৪ থেকে ১৮হাজার টাকা। বিশেষ করে ৩ফেজের শিল্প/সেচের মিটারগুলো বেশি চুরি হচ্ছে। গত শুক্রবার ১২ জানুয়ারী মধ্য রাতে উপজেলা রোডে শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গেটের পশ্চিম পার্শে শিল্প কলা ফার্ম থেকে একটি মিটার চুরি হয়। মিটার চুরির পর উক্ত স্হানে কাগজের চিরকুটে একটি মোবাইল নম্বর রেখে যায় চোরেরা। চুরির ২ দিন পর বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে চোরদের ভাষ্যমতে সেই মিটার মালাউড়ি মোড়ের কলাবাগান থেকে ভুক্ত ভোগী শাহজাহান আলী উদ্ধার করে আনেন এবং আজ দুপুরে উক্ত স্হানে মিটারটি স্হাপন করেন ভুক্ত ভোগী শাহজাহান আলী। তিনি জানান দুই দিন আমাদের প্রতিষ্ঠানের মিটার না থাকায় আমাদের ব্যাবসার ক্ষতি হয়েছে বলেও জানান। এতে করে উপজেলার প্রতিটি এলাকার মানুষদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কখন যে কার মিটার চুরি হয়ে যায় এই আতঙ্কে রয়েছে পল্লী বিদ্যুতের গ্রাহকরা।

  • গণ মানুষের ভালবাসায় সিক্ত হলেন ময়মনসিংহ-১ আসনের এমপি সায়েম

    গণ মানুষের ভালবাসায় সিক্ত হলেন ময়মনসিংহ-১ আসনের এমপি সায়েম

    ষ্টাফ রিপোর্টারঃ
    উপজেলা পরিষদের চেয়ারম্যান এর পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নিজ এলাকায় গণ মানুষের ভালবাসার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম।

    রবিবার (১৪ জানুয়ারি) তিনি এলাকায় আসলে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

    জানা যায়, সায়েম এলাকায় আসার সময় তার গাড়ি ফুলপুর হয়ে হালুয়াঘাটের সীমানার সরচাপুর ঢুকতেই উৎসুক জনতা তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এরপর নাগলা বাজার, ধারা কলেজ গেট, ধারা মুরগী মহাল, বাসস্ট্যান্ডে, ইটাখলায় আলীশাহ সড়ক সংলগ্ন স্থানে, গাঙিনারপাড়ে, দর্শাপাড়ে, হালুয়াঘাটে ঢুকার সময় ও উপজেলা পরিষদ সংলগ্ন জয়িতা মহিলা মার্কেটের সামনে তাকে হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান।

    এরপর জয়িতা মহিলা মার্কেটের সামনে আয়োজিত নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে বেলা ৩টার দিকে তিনি ধোবাউড়ার উদ্দেশ্যে রওনা করেন। সেখানেও তাকে বিভিন্ন মহলের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানে ধারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মতি বলেন, আপনার হাতে আমরা উন্নয়নের চাবি তুলে দিলাম। এখন বাকিটা আপনার দায়িত্ব। এসময় আরও অনেকে বক্তব্য রাখেন।

    প্রধান অতিথি নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম বলেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি যেন তা ধরে রাখতে পারি এজন্য দোয়া করবেন। এছাড়া আমি আপনাদেরকে যে কথা বলে ভোট চেয়েছি এখন তা যদি না করতে পারি তাহলে আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিবেন না। কাজেই কথা অনুযায়ী উন্নয়ন করা এখন আমার দায়িত্ব ও একমাত্র কর্তব্য। আমি যেন আমার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।