Blog

  • ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হতে চান সাবেক ছাত্রনেতা রফিক

    ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হতে চান সাবেক ছাত্রনেতা রফিক

    ষ্টাফ রিপোর্টারঃ
    আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক। তিনি সদর উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়নের কৃতি সন্তান। রফিকুল ইসলাম রফিক ছাত্রজীবনে ২নং কুষ্টিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করে সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করার পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন।

    এছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, শিক্ষামূলকসহ অনেক সেবামূলক কাজে জড়িত রয়েছেন রফিক। ছাত্রনেতা হিসেবে বিভিন্ন কাজে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার পাশাপাশি নিজ ইউনিয়নে বিভিন্ন সামাজিক কাজ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেন রফিকুল ইসলাম রফিক।

    রফিকুল ইসলাম রফিক বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আমাদের সকলের স্বপ্নের সদরকে সকল শেণ্রী পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রুপান্তরিত করতে চাই। আমি ছাত্র সমাজের সকল যৌক্তিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিগত দেড় যুগ ধরে গন মানুষের সাথে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, উপজেলাবাসীর সহযোগীতা পেলে আমি বিজয়ী হবো। শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ নানা ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেসব অগ্রণী ভূমিকা নিয়েছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি ও আগামীতে করে যাবো ইনশাআল্লাহ।

  • নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
    মন্গবার (১৬ জানুয়ারি) রাতে প্রতারণা মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানার লাহুরিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ আলমগীর হোসেন নড়াইল জেলার লোহাগড়া থানার মশাগুনি গ্রামের টুকু কাজীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সেলিম উদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • পাইকগাছায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা গণের সাথে নবাগত এমপি রশীদুজ্জামান এর মতবিনিময়

    পাইকগাছায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা গণের সাথে নবাগত এমপি রশীদুজ্জামান এর মতবিনিময়

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)॥
    পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান এর সাথে
    জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা গণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভার মধ্যমনি ছিলেন খুলনা ৬ (কয়রা-পাইকগাছা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। সভাপ্রধান ছিলেন,
    উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন এর স ালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মো. ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। জনপ্রতিনিধিদের মধ্যে বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আ. মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আ. কালাম আজাদ, শাহাজাদা আবু ইলিয়াস ও আ. ছালাম কেরু, সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তৃতা করেন, প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায় ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা(খুলনা)॥

  • পাইকগাছায় শৈত প্রবাহে ব্যহত স্বাভাবিক জীবনযাত্রা

    পাইকগাছায় শৈত প্রবাহে ব্যহত স্বাভাবিক জীবনযাত্রা

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)॥
    কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু এ বছর পৌষের শেষ লগ্নে সারা দেশের ন্যায় খুলনার দক্ষি লে জেঁকে বসেছে শীত। পৌষের শেষ ভাগে এসে শৈতপ্রবাহ ও হাড় কাঁপানো ঠাণ্ডা বাতাস বইছে। খুলনা জেলায় বিস্তৃত হচ্ছে শীতের দাপট। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া তার সাথে বৃষ্টির মতো ঝরতে থাকা ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জন জীবন।এর সাথে অনবরত বইতে থাকা উত্তরের ঠান্ডা বাতাসের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন অসহায় ছিন্নমূল এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। টানা কয়েক দিনের তীব্র শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্জক্রম। সবচেয়ে কষ্টে আছে শিশু ও বয়বৃদ্ধ মানুষ। শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠায় গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গতকাল সকাল থেকেই ঘন কুয়াশার কারণে সূর্যের তেমন দেখা মেলেনি। কনকনে ঠান্ডায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দিনমজুররা কাজে বের হতে পারছেন না। শীতের কারণে অনেকে কাজ বন্ধ রেখেছেন।শীতে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ফসলের বীজতলা ঠিকমতো পরিচর্যা করা যাচ্ছে না। কুয়াশায় বোর ধানের চারা নষ্ট হওয়ায় আশংখায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় খুলনার পাইকগাছার বিভিন্ন বিপণি বিতান ও ফুটপাতে শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আর চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন বলে জানান ক্রেতারা। কৃষক সায়েব আলী জানান,ঘন কুয়াশা, ঠান্ডা বাতাসে হাড় কাঁপানো শীতে আমাদের মাঠের কাজ কর্ম ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জবুথবু অবস্থার মধ্যে রয়েছি আমরা গরিব মানুষেরা। শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন । শীতে মানুষের পাশাপাশি গবাদিপশু-পাখিরও কাহিল অবস্থা। বোরো বীজতলা শীতের কারনে লালছে ও ফ্যাংগাসে হয়ে যাচ্ছে।আর কয়েকদিন এ রকম শৈত প্রবাহ থাকলে বীজতলাসহ ফসলের ক্ষতির আশংখায় রয়েছি আমরা।

  • মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজ শিক্ষক

    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজ শিক্ষক

    এম এ আলিম রিপন ঃ পাবনার আমিনপুরে মোটরসাইকেল ও করিমন গাড়ীর সংঘর্ষে শাহিনুর রহমান লিটন মিয়া(৪৫) নামে এক কলেজ নিহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে আমিনপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। তিনি কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের গ্রন্থাগার প্রভাষক এবং পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর এলাকা পরিচালকের দায়িত্বে ছিলেন। শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) তরিত কুমার কুন্ডু বলেন, এদিন রাতে আমিনপুর বাজার এলাকায় কাজ শেষ করে মোটরসাইকেলে আহম্মদপুর নিজ বাড়ির দিকে যাওয়ার সময় আমিনপুর নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি করিমন গাড়ীর ধাক্কায় পাকা রাস্তার উপরে ছিটকে পড়েন তিনি। এ সময় গুরুত্বর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে কলেজে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ জানান,এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মঙ্গলবার দুপুর আড়াইটায় আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত কলেজ শিক্ষকের জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। তিনি ২ ছেলে সন্তানের জনক ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

  • তানোরের মুন্ডুমালা পৌর মেয়রের মতবিনিময়

    তানোরের মুন্ডুমালা পৌর মেয়রের মতবিনিময়

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকগণের সঙ্গে মতবিনিময় করেছেন।
    জানা গেছে, ১৬ জানুয়ারী মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাইদুর রহমান। এ সময় পৌর এলাকার চলমান উন্নয়ন,
    নতুন অবকাঠামো উন্নয়ন, পৌরকর আদায়, নাগরিক সেবার মান বৃদ্ধি,
    স্মার্ট পৌরসভা গঠনে করনীয়সহ
    নাগরিকগণের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি ও বিশিষ্ট
    নাগরিকগণ উপস্থিত ছিলেন। এসময় মেয়র সাইদুর রহমান স্মার্ট পৌরসভা গঠনে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।#

  • উপজেলা নির্বাচনে তানভির রেজা সকলের কাছে দোয়া প্রত্যাশী

    উপজেলা নির্বাচনে তানভির রেজা সকলের কাছে দোয়া প্রত্যাশী

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে কলমা ইউনিয়ন (ইউপি) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজা সকলের কাছে দোয়া প্রত্যাশী। তিনি ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদন্দীতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। স্থানীয় রাজনীতির শীর্ষ মহল
    সবুজ সঙ্কেত দিয়ে তানভিরকে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। তানভির রেজার প্রার্থী হবার খবরে একটি বিশেষ মহলের চোখেমূখে হতাশার ছাপ ফুটে উঠেছে।
    খোঁজ নিয়ে জানা গেছে. তানভির রেজা
    ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর আর্দশে
    অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ছাত্রলীগ-যুবলীগ হয়ে এখন কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন। এলাকার উন্নয়ন, সমাজ সেবা, ক্রীড়া ও সামাজিক-
    সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে উপজেলা জুড়ে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজ্বস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে। এদিকে ভোটারদের সিংহভাগ তরুণ। এবার তরুণ প্রজন্ম তাদের প্রতিনিধি হিসেব জন ও কর্মী বান্ধব তরুণ নেতৃত্ব তানভির রেজাকে বেছে নিয়েছেন।এবার তারা যেকোনো মুল্য এবার তাদের একজন প্রতিনিধি নির্বাচনে বদ্ধপরিকর।
    অন্যান্য সবকিছু তার অনুকুলে রয়েছে উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল বলে মনে করছেন আমজনতা।
    ইতমধ্যে প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকে তিনি জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলেন, বিজয়ী হলে
    স্থানীয় সাংসদের সহযোগিতায় তিনি
    তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। এই জন্য সকলের কাছে তিনি দোয়া, সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করেছেন।
    এদিকে তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থক বিশেষ করে তরুণ প্রজন্মের আকুন্ঠ সমর্থন তানভিরকে বিজয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে। এবিষয়ে
    তানভির রেজা বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস-চেয়ারম্যান
    পদে প্রতিদন্দীতা করবেন। তিনি বলেন,
    নির্বাচিত হলে তিনি উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে শিক্ষা বিস্তার, মাদক প্রতিরোধ, শতভাগ স্যানিটেন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে তানোরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন।#

  • নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

    নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত শিহাব মোল্যা (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত শিহাব মোল্যা (২৫) নড়াইল জেলার সদর থানার ডাংগাসিংগা গ্রামের মোঃ গফ্ফার মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
    সোমবার (১৫ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানাধীন হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রামের জাহাঙ্গীর এর ভাড়াটিয়া গফ্ফার মোল্যার ভাই ভাই ভাতের হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিহাব মোল্যা (২৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে তিনশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • নড়াইলের হিজলডাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহী পাগল চাঁদের মেলার ইতিহাস জানলে অবাক হবেন

    নড়াইলের হিজলডাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহী পাগল চাঁদের মেলার ইতিহাস জানলে অবাক হবেন

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইলের হিজলডাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহী পাগল চাঁদের মেলার ইতিহাস জানলে অবাক হবেন।
    মেলা মানেই যেন উৎসব আমেজ আর অন্যরকম ভালোলাগার একটি অনুভূতি। মেলা শব্দটির সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত। ছোটবেলায় মেলায় ঘুরতে যাবার অনেক স্মৃতি ও গাঁথা রয়েছে অনেকের মনে। আবার অনেকেই মেলায় ঘুরতে গিয়ে হারিয়েও যায়, যেটা থেকে আমরা প্রায়শই কথা প্রসঙ্গে মজা করে বলে থাকি মেলায় হারিয়ে যাওয়া ভাই/বোন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
    ঠিক তেমনই একটি মেলা নড়াইলে অনুষ্ঠিত হয় প্রতি বছর বাংলা মাসের ক্যালেন্ডারে পৌষ মাসের শেষে আর মাঘ মাসের একদম প্রথম তারিখেই।
    অর্থাৎ প্রতিবছর শীতের মাঘ মাসের ১ তারিখে এ মেলাটি অনুষ্ঠিত হয় নড়াইল শহরের মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে।

    এ মেলার ইতিহাস শতবছরের ও পুরোনো। কথিত আছে পাগল চাঁদ নামে একজন আধ্যাত্মিক এসেছিলেন এ হিজলডাঙ্গা গ্রামে আর সে থেকেই সেই আধ্যাত্মিক এর নামে পাগল চাঁদ মেলা শত বছরের ও অনেক আগে থেকেই পালিত হয়ে আসছে।

    গাজা আর ভাজা (চানাচুর) এ মেলার মূল প্রথা। একদিনের এ মেলায় পাগল চাঁদের ভক্তরা প্রসাদ হিসেবে গাজা এবং ভাজা দিয়ে থাকেন। অনেকেই পাগল চাঁদের নামে মানত করে টাকা পয়সা দেন। তাদের বিশ্বাস, পাগল চাঁদের উছিলায় তাদের মনোবাসনা পূর্ণ হবে।
    ৫৫ বছরের ঊর্ধ্ব বয়সী কালা দাস, অনুপ দাস, বিকাশ কুন্ডু, রাজু সেখ, ১২নং বিছালি ইউনিয়নের রুখালি গ্রামের রাসেল বিশ্বাস জানান, তাদের এলাকার স্থানীয় এ মেলা তাদের বাপ দাদার আমল থেকে হয়ে আসছে।
    অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসেন মেলায়। শতশত মানুষের উপস্থিতি যেন মেলা কে আরো উৎসব মুখর করে তোলে। বাপ্পী খান, বিশেষ প্রতিবেদক বলেন, একদিনের এ মেলায় আয়োজনের যেন কোন কমতি নেই। হরেক রকম খাবারের স্টল বসানো হয়৷ সেখানে স্থানীয়দের হাতে তৈরি নানান রকমের মিষ্টি, পিঠা, পাপর, চানাচুর, ছোলা ভূনা, চটপটি, ফুসকা, পিয়াজু সহ নানা পদের খাবার পাওয়া যায়। আছে মিষ্টি পানের দোকান। সেই সাথে বাচ্চাদের বাড়তি বিনোদন হিসেবে মেলায় বসানো হয় চরকি, ঘোড়া আরো অনেক কিছুই।

    মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী জানান, এ মেলা আমাদের শত বছরের ঐতিহ্য। আমাদের পূর্ব পুরুষদের আমল থেকে হয়ে আসা এ মেলা যেন এখনো সেই আগের ঐতিহ্য বহন করে৷ এখানে শতশত মানুষ ঘুরতে আসে পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে। আমরা সকলেই শীতের শুরুতে এ মেলার আশায় থাকি। এখানে সব ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে আনন্দ করে৷ পুলিশ প্রশাসন ও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাতে পরিবেশ পরিস্থিতি বিঘ্ন না ঘটে। সরকার ও নড়াইলের জনগণের কাছে প্রত্যাশা নড়াইল শহরের শত বছরের ঐতিহ্যবাহী এ পাগল চাঁদের মেলা যেন এভাবেই টিকে থাকে যুগের পর যুগ।

  • কুমিল্লার মুরাদনগরে পাপিয়া সরকার উদ্যােগে  হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ

    কুমিল্লার মুরাদনগরে পাপিয়া সরকার উদ্যােগে হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
    কুমিল্লার মুরাদনগরের কুলুবাড়ি গ্রামের মরহুম মোবারক আলী সরকার ও মরহুম মঞ্জুমা খানমের সুযোগ্য কন্যা ভোরের চেতনা পত্রিকার সহযোগী সম্পাদীকা মিসেস পাপিয়া সরকার তার নিজ গ্রাম কুলুবাড়িতে গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল ও খাবার বিতরন করেন।

    স্থানীয় সূত্রে জানা যায় মরহুম মোবারক আলী সরকার ও মরহুম মঞ্জুমা খানমের কন্যারা প্রতিবছর তাদের পিতা ও মাতার স্মরণে গরীবদের সহায়তা করে থাকেন।প্রতিবারের ন্যায় ১৬ ই জানুয়ারি তাদের পৈত্রিক বাড়িতে তাদের সুযোগ্য ছোট কন্যা পাপিয়া সরকার প্রচন্ড শীতের কথা বিবেচনা করে অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও খাবার বিতরন করেন। এ বিষয়ে

    পাপিয়া সরকারের সাথে কথা বলে জানা যায় এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে এবং এভাবেই যেন তিনি সবার সেবা করে যেতে পারেন এজন্য সকলের দোয়া কামনা করেন। হতদরিদ্ররা কম্বল ও খাবার পেয়ে অনেক খুশি হয়ে পাপিয়া সরকার ও তার পরিবারের জন্য দোয়া করেন।