Blog

  • রাজশাহীর চারঘাটে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজশাহীর চারঘাটে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প এক্সটেনশন ফেইজ এর আয়োজনে ও রাজশাহীরখান ফাউন্ডেশনের বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    বুধবার সকাল ১০ টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, অপরাজিতার এ্যাডভোকেসী এ্যান্ড নেটওয়ার্কিং কৌ-অডিনেটোর শাহীনা লাইজু, মনিটরিং এ্যান্ড এভ্যুলুয়েশন কৌ-অডিনেটর পলাশ মিয়া, জেলার কর্মসূচী সমন্বয়কারী সাইফুল ইসলাম, ফিল্ড কৌ-অডিনেটর শিরিনা আক্তার ও মরিয়ম খানম।

    সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • গ্রামীণ ব্যাংকের উদ্যোগে তারাগঞ্জের কুর্শা শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ

    গ্রামীণ ব্যাংকের উদ্যোগে তারাগঞ্জের কুর্শা শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি
    রংপুরের তারাগঞ্জে গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে তারাগঞ্জ এরিয়া অফিস ও নীলফামারী জোন এর সার্বিক তত্বাবধানে তারাগঞ্জের কুর্শা শাখায় হতদরিদ্র সংগ্রামী সদস্যদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

    আজ বুধবার (১৭ জানুয়ারী)-২৪ইং বেলা ১২টায় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ডঃ এ,কে,এম সাইফুল মজিদ ও প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ এর নির্দেশনায় নীলফামারী জোনের জোনাল ম্যানেজার সম্ভু চরন প্রামাণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

    সুবিধাভোগী ও গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্য বৃদ্ধা কুশুম বালা(৮৭) কম্বল পেয়ে বলেন, এই শীতে হামার জান বাঁচে না। গ্রামীণ ব্যাংকের অফিসার হামাক কম্বল গাওত পরে দিছে, ভগবান ওমার ভালো করবে। এসময় কম্বল পেয়ে অন্যান্যদের মুখে হাসি খুশি লক্ষ করা যায়।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার মোঃ জাকির হোসেন, জোনাল অফিসের অবলোকন কর্মকর্তা মোঃ আশফাকুর রহমান, কুর্শা শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম সহ আরও অনেকে।

  • বেতাগীতে শীতের পিঠা বিক্রির ধুম

    বেতাগীতে শীতের পিঠা বিক্রির ধুম

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী, বরগুনা প্রতিনিধি

    বরগুনার বেতাগী উপজেলার ইতোমধ্যেই শীত নামতে শুরু করেছে। ধীরে ধীরে আগমনী সঙ্কেত পাওয়া যাচ্ছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশা পরি- লক্ষিত হয়। গত প্রায় এক মাস যাবৎ এ অঞ্চলে আবহাওয়ার যে পরিবর্তন তাই মূলত আসন্ন শীতকে স্বাগত জানিয়েছে। শীত এলেই একশ্রেণির ব্যবসায়ীরা সকাল-বিকেল, এমনকি গভীর রাত পর্যন্ত এ ব্যবসায় ব্যস্ত সময় কাটান। এই পিঠার স্বাদে ক্রেতারা মুগ্ধ। শীতের সময় এখানকার নিম্ন আয়ের অনেক মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন ভাপা পিঠার ব্যবসা। একদিকে ভাপা পিঠার স্বাদ আর অন্যদিকে চুলার আগুন আর জলীয় বাষ্পের উত্তাপ যেন চাঙ্গা করে দেয় দেহমন। অনেকেই পিঠার দোকানে চুলার পাশে বসেই গরম পিঠা খাচ্ছেন। পরিবারের চাহিদা মেটাতে কেউ কেউ আবার পিঠা কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন। শীতকালে অন্যান্য খাবারের সাথে সাথে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারিদিকে। আর এই ধুম টা শুরু হয় গরম ভাপা পিঠা দিয়েই। শীতের এ আমজে বেতাগী উপজেলায় ভ্রাম্যমাণ পিঠার দোকানগুলোতে ভিড়। জমতে শুরু করেছে। শিশু-কিশোর বয়োবৃদ্ধ সব বয়সীদেরকেই পিঠার দোকানে ভীড় করতে দেখা যায়। সন্ধ্যার পর বিভিন্ন ব্যবসায়ী, প্রতিষ্ঠান, অফিস, দোকান, ক্লাব, আড্ডায়ও এই পিঠার আয়োজন লক্ষ করা যায়। শ্রমজীবী, রিকশাচালক, ড্রাইভার, শ্রমিকসহ অভিজাত পরিবারের লোকজনের কাছে প্রিয় শীতের এই পিঠা। মাটির চুলায় খড়ি অথবা জ্বালানি গ্যাস পুড়িয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পিঠা তৈরি ও বিক্রি করেন ব্যবসায়ীরা।

    পিঠা বিক্রেতা সালেহা বেগম বলেন, একটু শীত বেশি পড়ায় পিছের চাহিদাও বেড়েছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ভালো চেষ্টা করছি ক্রেতার উপস্থিতি অনেক বেশি আমরা আমাদের পরিবার নিয়েই থেকে কে ভালো আছি।
    ভাপা পিঠার দোকানে সকাল- সন্ধ্যায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। উপজলার বিভিন্ন হাটে, বাজারে অলি-গলি, রাস্তার মোড়ে সবখানেই চলছে ভাপা পিঠা তৈরির উৎসব। একটু সন্ধ্যা নামলেই মানুষজন ভিড় করছে ভাপা পিঠা তৈরির দোকানের সামনে। অনেকেই পিঠার দোকানে চুলার পাশে বসেই গরম পিঠা খাচ্ছেন।

  • দোয়ারাবাজারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

    দোয়ারাবাজারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
    সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে দোয়ারাবাজার প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাংবাদিক আশিস রহমান, আবদাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংবাদিক আল-আমিন, সেলিম আহমদ, আবু বকর প্রমুখ।
    মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

    মানববন্ধন শেষে দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসানের সাথে মতবিনিময় করেন এবং পুলিশ প্রশাসনকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

  • এমপির সঙ্গে কথা বলতে দালাল লাগবে না

    এমপির সঙ্গে কথা বলতে দালাল লাগবে না

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    তালতলী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে গোলাম সরোয়ার টুকু
    বরগুনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) গোলাম সরোয়ার টুকু বলেছেন, ‘আমি বরগুনার নম্বর ওয়ান এমপি। ঘুষমুক্ত এমপি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। এমপির সঙ্গে কথা বলতে দালালের প্রয়োজন হবে না। আমি জনগণের এমপি হয়ে থাকতে চাই।’

    মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তালতলী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

    গোলাম সরোয়ার টুকু বলেন, ‘তালতলী উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করব। এই উপজেলায় পর্যটন শিল্পের সম্ভাবনা রয়েছে। তাই উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা চাই।’

    প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মু.আ. মোতালিব। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু প্রমুখ।#

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • সুন্দরগঞ্জে সন্দেহজনক ১ চোরসহ ৪ ক্যাসিনো জুয়ারি গ্রেফতার

    সুন্দরগঞ্জে সন্দেহজনক ১ চোরসহ ৪ ক্যাসিনো জুয়ারি গ্রেফতার

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক সন্দেহজনক চোরসহ ৪ জুয়ারিকে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে ক্যাসিনো জুয়া খেলাবস্থায় জুয়ার আলামতসহ মামলা নম্বর ১৫,তারিখ-১৭/১/২৪ খ্রি: এর আসামি ক্যাসিনো সম্রাট অত্র এলাকার জুয়ার ডিলার ১। শফিকুল ইসলাম(২৩),পিতা- শহিদুল ইসলাম,২। মঞ্জিল হক(২২), পিতা-মো: তোফাজ্জল হক,৩। ছানারুল ইসলাম সামু(৩৮), পিতা -মৃত শামসুল হক সরকার,৪। জাহিদ হাসান(২১) পিতা- মৃত সলিমুদ্দিন, সকলের সাং- উত্তর ধুমাইটারী, থানা- সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা এবং সুন্দরগঞ্জ থানার মামলা নম্বর ৩, তারিখ-৪/১২/২৩ এর সন্দেহজনক আসামি ৫। সুরুজ্জামান(৩২), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, গ্রাম- খামার ধুবনী, থানা-সুন্দরগঞ্জ,জেলা- গাইবান্ধাদের গ্রেফতার করেন পুলিশ।
    এব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপির সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়

    সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপির সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ২৯-গাইবান্ধা- (সুন্দরগঞ্জ) ১ আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার।
    বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুহম্মদ আমরুল্লাহ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুমনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল প্রমূখ।
    এসময় নবনির্বাচিত এমপি উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সরকারি সেবা সঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া তাগিদ দেন। এর আগে এমপি নাহিদ নিগারকে সরকারি কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।

  • শাহপরীরদ্বীপে র‌্যাবের অভিযানে ২৫টি ড্রাম ভর্তি  অকটেন, আদা রসুন ও পেঁয়াজ উদ্ধার

    শাহপরীরদ্বীপে র‌্যাবের অভিযানে ২৫টি ড্রাম ভর্তি অকটেন, আদা রসুন ও পেঁয়াজ উদ্ধার

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২৫টি ড্রামে মোট ১ হাজার ৪১৫ লিটার অকটেন, ৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন, ৩৬ কেজি আদা উদ্ধার করেছে
    র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে অবৈধভাবে চোরাইপথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারকারী চক্রের ২ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ড মাঝের পাড়ার আমান উল্লাহর ছেলে ফয়েজ উল্লাহ (২২),
    একই এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ(২০)।

    কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও
    সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
    মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান,সাম্প্রতিক সময়ে সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কতিপয় চোরাকারবারী জ্বালানী তৈল অকটেনসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অবৈধভাবে চোরাচাইপথে পার্শ্ববর্তী দেশে পাচার করছে মর্মে তথ্য পায় র‌্যাব-৫।
    মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার উক্ত চোরাকারবারী ও পাচারকারী চক্রের সদস্যদের আটক এবং পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল,অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যে কতিপয় পাচারকারী জ্বালানী তৈল অকটেন টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার ডাঙ্গরপাড়া-মাঝেরপাড়া রোডের পশ্চিম পাশে একটি দোকানের সামনে রাস্তার উপর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি তাদের হেফাজতে থাকা অকটেন ভর্তি প্লাস্টিকের ড্রামসহ অন্যান্য জিনিসপত্র রেখে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করতে সক্ষম হয়। অপর একজন চোরাকারবারী দ্রুত কৌশলে দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চোরাকারবারী তাদের নাম-ঠিকানা প্রকাশ করে। এছাড়াও তারা জ্বালানী তৈল অকটেনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী,পেঁয়াজ, রসুন ও আদা পাচারের উদ্দেশ্যে উক্ত স্থানে মজুদ করেছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের হেফাজত থেকে ২৫টি ড্রামে সর্বমোট ১ হাজার ৪১৫ লিটার অকটেন (যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮৩ হাজার ৯৫০ টাকা,৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন, ৩৬ কেজি আদা উদ্ধার এবং ০৩টি সীমসহ ০১টি বাটন ও ০১টি স্মার্ট ফোন জব্দ করা হয়।
    জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, আটককৃত চোরাকারবারীরা দীর্ঘদিন যাবৎ এই চোরাকারবারী এবং পাচারের সাথে জড়িত। তারা পরস্পর-পরস্পরের সহযোগীতায় দেশের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে পাইকারি দামে জ্বালানী তৈল অকটেনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ক্রয় করে নিজেদের হেফাজতে মজুদ করতো। পরবর্তীতে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে অবৈধভাবে চোরাইপথে পার্শ্ববর্তী দেশে এ সকল জ্বালানী ও পণ্য পাচার করে থাকে। অদ্য অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচারের লক্ষ্যে জ্বালানী তৈল অকটেন, পেঁয়াজ, রসুন ও আদা উক্ত স্থানে মজুদ করেছিল এবং একপর্যায়ে উপরোল্লিখিত আলামতসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

    তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ
    আটককৃত ও পলাতক চোরকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

  • সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় ১৪ বছর সাজা,২০ বছর পলাতক থাকার পর গ্রেফতার

    সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় ১৪ বছর সাজা,২০ বছর পলাতক থাকার পর গ্রেফতার

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম(৪৫) কে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)-৮। সে ওই এলাকার মোসলেম হাওলাদারের ছেলে।

    তার বিরুদ্ধে ২০০৩ সালে তার সাবেক স্ত্রী বরিশাল জেলার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে বর্তমান স্ত্রী মোসাঃ নাসরিন ও তাকে আসামি করে একটি মামলা দায়ের করেন( মামলা নং-৪৭৭/০৩)। মামলায় আদালত দুজনকেই দোষী সাব্যস্ত করে ১৪ বছর করে সাজা প্রদান করেন।

    সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই মো. নজরুল ইসলাম ও তার বর্তমান স্ত্রী পলাতক থাকলে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৮ এর অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম তাকে গতকাল ঢাকার উত্তরা থেকে আটক করে নলছিটি থানায়(বুধবার) হস্তান্তর করেন। মামলার অন্য সাজাপ্রাপ্ত আসামি মোসা: নাসরিন পলাতক রয়েছেন।

    বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানিয়েছেন তাকে আগামীকাল( বৃহস্পতিবার) জেল হাজতে প্রেরন করা হবে।

  • শিশুটিকে বাঁচাতে পরিবারের আকুতি

    শিশুটিকে বাঁচাতে পরিবারের আকুতি

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    দরিদ্র পরিবারের একবছর বছর বয়সি শিশু লাবীব। এ বয়সেই জটিল রোগ বাসা বেঁধেছে তার শরীরে। হার্টের জটিল রোগে মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। শিশুটিকে বাঁচাতে চিকিৎসা সহায়তার আকুতি পরিবারের।
    লাবীবের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে। তার বাবা আইনুল ইসলাম পেশায় ভ্যান চালক। ভ্যান চালিয়ে যা হয় তা দিয়েই কোন মতে সংসার চলে তার।
    লাবীবের হার্টে দুইটি ছিদ্র। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অপারেশন করা না গেলে শিশুটির বাঁচার সম্ভাবনা খুবই কম। অপারেশন করতে প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু লাবীবের হতদরিদ্র বাবা যেখানে সংসার চালাতেই প্রতিনিয়ত হিমশিম খান সেখানে এত টাকা জোগাড় করবেন কিভাবে? এই অবস্থায় চোখে অন্ধকার দেখছেন পরিবারটি।
    শিশুটির বাবা আইনুল ইসলাম বলেন, জন্মগতভাবেই ছেলেটি অসুস্থ। একবছর ধরে চিকিৎসা চালাতে গিয়ে আমার সব শেষ। এখন সহায় সম্বল বলতে তিনশতকের ভিটে মাটি আর রোজগারের ভ্যানটিই আছে।
    তিনি বলেন, গত তিনমাস আগে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছিলাম ছেলেকে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. তারিকুল ইসলাম দেখেছিলেন। তিনি অপারেশন করাতে হবে বলেছেন। এজন্য বিএসএমএমইউ- এ নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু অর্থাভাবে এখনো নিতে পারতেছিনা।
    লাবীবের দাদা আমিরুল ইসলাম বলেন, ‘নাতির চিকিৎসার জন্য আমি মানুষের দ্বারেদ্বারে ঘুরে যা পাচ্ছি তা দিয়ে কোনমতে চিকিৎসা চালিয়ে নিচ্ছি। কিন্তু অপারেশন করতে হলেতো অনেক টাকার প্রয়োজন। একটি এনজিওতে ঋণের আবেদন করেছি, তারা ৫০ হাজার টাকা দিতে চাইছে। কিন্তু এ টাকা দিয়েতো আর অপারেশন হবেনা।’ তিনি নাতিকে বাঁচাতে বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
    ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। অনেক কষ্টে সংসার চলে। শিশুটির অপারেশন করতে প্রচুর টাকার প্রয়োজন, তাই সকলেই কিছু করে অর্থ দিয়ে সাহায্য করলে তাদের জন্য সহজ হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো।
    শিশু লাবীবের অপারেশনের জন্য কথা বলে সহযোগিতা করতে পারেন যে কেউ- 01792951913 (নগদ)।