Blog

  • বেনাপোল কাস্টমসে ৬ মাাসে  রাজস্ব ঘাটতি ৩২৮ কোটি টাকা

    বেনাপোল কাস্টমসে ৬ মাাসে রাজস্ব ঘাটতি ৩২৮ কোটি টাকা

    আজিজুল ইসলাম : বৈশ্বিক মন্দা আর হরতাল,অবরোধের বিরুপ প্রভাবে চলতি অর্থবছরের গেল ৬ মাসে(জুলাই-ডিসেম্বর) বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছে ৩২৭ কোটি ৯২ লাখ টাকা। এসময় আমদানি কমেছে গত অর্থবছরের একই সময়ের চাইতে ১ লাখ ৬৫ হাজার ৩৯০ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দামের উধ্বগতিতে কোন ভাবে নিয়ন্ত্রনে না আসায় আমদানিকারকেরা লোাশানের আশঙ্কায় অনেকে বাধ্য হয়ে আমদানি বন্ধ রেখেছে। দ্রুত সংকট না কাটলে বছর শেষে আমদানির পরিমান আরো কমে বড় ধরনের রাজস্ব ঘাটতির কবলে পড়তে হতে পারে। তবে এক শ্রেনীর ব্যবসায়ীরা মনে করেন দূর্নীতিবাজ কিছু আমদানিকারকেরা সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সহযোগীতা নিয়ে বিভিন্ন পরিচয়ে শুল্কফাঁকিতে অব্যহত থাকায় গত ১২ থেকে ১৩ বছর ধরে বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি হয়ে আসছে।

    কাস্টমস সুত্রে জানায়, ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় তার উপর প্রতিমাসে নিদিষ্ট পরিমানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ২০২৩-২৪ অর্থবছরের গেল ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ) বেনাপোল কাস্টমসে এ লক্ষ্যমাত্রার পরিমান ছিল ৩ হাজার ১০৫ কোটি টাকা।কিন্তু আদায় হয়েছে ২ হাজার ৭৭৭ কোটি ৯ লাখ টাকা। এখানে লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ৩২৭ কোটি ৯১ লাখ টাকা। এসময় ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৮ লাখ ২৪ হাজার ১২৩ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। এর আগে ২০২২-২৩ অর্থ বছরের একই সময়ে (জুলায়-ডিসেম্বর) রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯৩৯ কোটি টাকা। সে সময় আদায় হয়েছিল ২ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা। এখানে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি ছিল ৩০৬ কোটি ৯৯ লাখ টাকা। এসময় আমদানির পরিমান ছিল ৯ লাখ ৮৯ হাজার ৫১৩ মেট্রিক টন পণ্য। ২০২২-২৩ অর্থ বছরের ৬ মাসের তুলনায় ২০২৩-২৪ অর্থ বছরে এখানে আমদানি কমেছে ১ লাখ ৬৫ হাজার ৩৯০ মেট্রিন টন পণ্য এবং রাজস্ব ঘাটতি ২১ কোটি ৯১ লাখ টাকা।

    ,বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জার্তিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল
    জানান, বিএনপি,জামায়াতের হরতাল,অবরোধ আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকেও। খাদ্য দ্রবসহ শিল্প, কলকারখানার কাঁচামাল ও মেশিনারিজ দ্রব্য আমদানি করতে চাহিদা ডলারের মেটাতে হয় বাংলাদেশকে। কিন্তু বৈশ্বিক মন্দায় ডলারের দাম ঊর্ধ্বগতি আর সংকটের কারণ দেখিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কয়েক মাস ধরে এলসির সংখ্যা কমিয়েছেন। এতে আমদানি কমায় দেখা গেছে রাজস্ব ঘাটতি। তবে আমরা আশাবাদি অর্থবছর শেষে এ সংকট মোকাবেলা করে বানিজ্য পরিস্থিতি স্বাভাবিক হবে।

    বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান,
    বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমেছে ৩০ শতাংশ।
    দ্রিত এ সংকট কাটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে বিপুল পরিমানে বানিজ্য ও রাজস্ব ঘাটতির মুখে পড়তে হতে পারে।
    এদিকে সাধারন সিঅ্যান্ডএফ কয়েকজন ব্যবসায়ী জানান, আমদানি যোগ্য অনেক পণ্যয় এখন বেনাপোল চেকপোষ্ট কাস্টমস হয়ে কাস্টমসের সহযোগীতায়
    শুল্কফাকিঁ দিয়ে দেশে প্রবেশ করছে। এতে ও অনেকটা রাজস্ব ঘাটতি বাড়ার কারণ হয়ে দাড়িয়েছে।

    বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, বৈশ্বিক মন্দায় ডলার সংকটের কারক দেখিয়ে ব্যাংকগুলো ডলার দাম অযৌতিক বাড়ানোয় এলসি খুলতে পারছিনা। সরকারের নির্ধারিত ডলার রেট থাকলেও বর্তামানে ১০০ ডলারের বিপরীতে ব্যাংক ১২৫ থেকে ১২৮ টাকা পর্যন্ত কাটছে। এর বিরূপ প্রভাবে দেশে শিল্পকলকারখানায় উৎপাদন ব্যহত ও আমদানি পণ্যের মূল্য লাগামহীনভাবে বাড়ার আশঙ্কা বাড়ছে।

  • সুন্দরগঞ্জে অবৈধ ঘা*তক কাঁকড়া কেড়ে নিল শিশুর প্রাণ

    সুন্দরগঞ্জে অবৈধ ঘা*তক কাঁকড়া কেড়ে নিল শিশুর প্রাণ

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ এক ঘাতক ট্রাক্টর( কাঁকড়া) কেড়ে নিল ফুটফুটে এক শিশুর প্রাণ।

    জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর সভার ৩নং ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন মহব্বত হোসেনের স্কুল পড়ুয়া মেয়ে সীমা আক্তার (০৭) নিজ বাড়ির সামনে খেলাধূলা করে। এসময় অবৈধ বেপোরোয়া ভাবে চালিত বালু বোঝাই ট্রাক্টর (কাঁকড়া) এর নিচে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মর্মান্তিক ভাবে মৃত্যু হয় সীমার। পরে খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাক্টরটি থানায় নিয়ে যায়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ দাফন কাফনের অনুমতি দেন। এঘটনায় নিহত সীমার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে সীমার আত্মীয় স্বজন ও তার পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের নিকট অবৈধভাবে চালানো সব ধরণের ট্রাক্টর বন্ধের জোর দাবি জানান।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘাতক ট্রাক্টরের সাথে সংশ্লিষ্টদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে সিএনজি চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

    সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে সিএনজি চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

    কে এম শহীদুল সুনামগঞ্জ:

    সুনামগঞ্জ সদর থানার এসআই মোঃ হাবিবুর রহমান ও এসআই রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে সিএনজি চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেন। গত ১৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতভর ছাতক থানাধীন উত্তর লাকেশ্বর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিএনজি চালিত অটোরিক্সা চুরির সাথে জড়িত সুনামগঞ্জ ছাতক থানার লাকেশ্বর গ্রামের মৃত আব্দুল ক্বারীর ছেলে আব্দুর রউফ (৪০), একই থানার নৌকাকান্দি গ্রামের মৃত মোছদর আলীর ছেলে মোঃ লিটন মিয়া (৩৫) এবং সিলেট বিশ্বনাথ থানার দশপাইকা পীরহাটা গ্রামের মৃত জয়নুল্লার ছেলে মোঃ শহিদ মিয়া (৩৭) দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে চুরি যাওয়া একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কৌশলে সিএনজি চালিত অটোরিক্সা চুরি করে আসছিল। আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার নয়নপুর গ্রামের মোঃ শফিক উদ্দিনের সিএনজি চালিত অটোরিক্সাটি চুরি হয়। এ বিষয়ে মোঃ শফিক উদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দিলে সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১১, তারিখ: ১২-০১-২০২৪ খ্রি. রুজু করা হয়। মামলাটির তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান চুরি যাওয়া সিএনজিটি উদ্ধারসহ আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ওই অভিযান পরিচালনা করেন বলে জানান।##

  • শ্যামলী বাঁচতে চায় এজন্য প্রয়োজন অনেক  টাকার

    শ্যামলী বাঁচতে চায় এজন্য প্রয়োজন অনেক টাকার

    মোঃহাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম শংকর বাজার গ্রামের কমর উদ্দিনের, সন্তান শ্যামলী খাতুন(২০),পরিবারের লোকজন জানায়, কয়েক বছর আগে শ্যামলী খাতুনের,প্রচন্ড মাথা ব্যাথা ও জ্বর হয়। প্রথমে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নেওয়া হয়। পরে লালমনিরহাট মেডিকল হাসপাতালের ভর্তি করা হয় তাকে।পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার কঠিন রোগ। পরে চিকিৎসকের পরামর্শে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে শ্যামলী খাতুন, কে ভর্তি করেন। এতে তার পরিবারের ব্যয় হয় লক্ষাধিক টাকা।চিকিৎসকের দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এজন্য প্রয়োজন কয়েক লাখ টাকার। তবে শ্যামলী খাতুনের, ভ্যানচালক বাবার সেই সামর্থ নেই।কিন্তু বাঁচতে চায় শ্যামলী খাতুন। সে কথা বলতেও পারেনা এখন চোখে দেখেনা, হাটতেও পারেনা। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম শংকর বাজার গ্রামের কমর উদ্দিনের সন্তান।শ্যামলী খাতুনের, পরিবারের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য বা তথ্যের জন্য যোগাযোগ ও বিকাশ নাম্বার ০১৭৪০৯১৩৩৬১ পিতা কমর উদ্দিন, মাতা লাইলী খাতুন, গ্রাম হররাম শংকর বাজার,ইউপি চন্দ্রপুর,কালীগঞ্জ,লালমনিরহাট।

    হাসমতআলী।।

  • পাইকগাছায় স্বর্ণের (নৌকা) উপহার স্কুলের ছাত্রীদের জন্য ফিরিয়ে দিলেন এমপি রশীদুজ্জামান

    পাইকগাছায় স্বর্ণের (নৌকা) উপহার স্কুলের ছাত্রীদের জন্য ফিরিয়ে দিলেন এমপি রশীদুজ্জামান

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)॥
    স্কুল থেকে পাওয়া স্বর্নের (নৌকা) উপহার স্কুলের ছাত্রীদের জন্য ফিরিয়ে দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল। নবনির্বাচিত এ সংসদ সদস্য বুধবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যের এটাই ছিল প্রথম কোন সামাজিক অনুষ্ঠানে যোগদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে মোঃ রশীদুজ্জামানকে একটি স্বর্ণের নৌকা উপহার দেওয়া হয়। তিনি উপহারটি সাদরে গ্রহণ করলেও উদ্বোধনী বক্তব্য শেষ করেই স্বর্ণের উপহারটি তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন এবং উপহারটি বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীদের কল্যাণে কাজে লাগানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি আরো বলেন, বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অল্প বেতন বা কষ্টার্জিত আয় থেকে তৈরী স্বর্ণের নৌকা উপহার আমি গ্রহন করতে পারছি না। তাই এ উপহার আপনারা সম্মানের সাথে ফিরিয়ে নিন। একই সাথে তিনি উপহারের সঙ্গে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে মহানুবতার পরিচয় দেন। জাতীয় স্কুল ও মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে সংসদ সদস্য ও অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী শেখ,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াৎ হোসেন পাপ্পু,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষককদের মধ্যে রহিমা আক্তার শম্পা,শহিদুল ইসলাম,গদাইপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্মল অধিকারী,পিযুষ সাধুসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা(খুলনা)॥

  • চালক ও হেলপারদের মাঝে সুজানগর পৌরসভার শীতবস্ত্র বিতরণ

    চালক ও হেলপারদের মাঝে সুজানগর পৌরসভার শীতবস্ত্র বিতরণ

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে কনকনে বাতাস ও শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৈরী আবহাওয়ায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। শীতের এ তীব্রতাকে উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে যানবাহনের অসহায় দরিদ্র চালক ও হেলপারদের পাশে দাঁড়ালেন সুজানগর পৌরসভা। মঙ্গলবার রাতে সুজানগর পৌরসভার আয়োজনে শতাধিক যানবাহনের অসহায় দরিদ্র চালক ও হেলপারদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের স ালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো,এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, আ,লীগ নেতা সরদার আব্দুর রউফ, ইউনুস আলী বাদশা, কুতুব, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যানবাহনের চালক ও হেলপারেরা বলেন,কয়েকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলেন। শীতবস্ত্র কম্বল পেয়ে খুব ভালো লাগছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন,এই শীতে গরিব মানুষগুলো খুব অসহায়।তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত এই কনকনে শীতে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    সুজানগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সুজানগর উপজেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। বুধবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার,পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলায়মান হোসেন। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, আমিনপুর থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুব আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট,ভলিবল, ব্যাডমিন্টন,অ্যাথলেটিকসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। ১৮ জানুয়ারী প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

  • কেশবপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে দূর্ণীতি মুক্ত টাকা নয়, মেধা যাচায়ের মাধ্যমে নিয়োগ                                                                                                                        -এমপি আজিজুল ইসলাম

    কেশবপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে দূর্ণীতি মুক্ত টাকা নয়, মেধা যাচায়ের মাধ্যমে নিয়োগ -এমপি আজিজুল ইসলাম

    মোঃজাকির হোসেন,কেশবপুরঃ বিগত এমপি সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে দূর্ণীতির আঁখড়াখানায় পরিনত করে গিয়েছে। সবাই মিলে কেশবপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে দূর্ণীতিমুক্ত করতে হবে। টাকা নয়, মেধা যাচায়ের মাধ্যমে নিয়োগ ব্যবস্থা চালু করা হবে। আপনারা আমাকে যে ভালবাসা ও সম্মান দিয়েছেন তা আমি সারা জীবন মনে রাখব। আপনারা আমার অভিভাবক। কাজের জন্য আমার কাছে যেতে হবে না,আমি আপনাদের দরজায় কড়া নাড়ব- প্রধান অতিথির বক্তব্যে কেশবপুরের সংসদীয় আসনের নব- সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ এসব কথা বলেন।
    ১৭জানুয়ারী সন্ধায় ত্রিমোহিনী ইউনিয়নের বরনডালী এস এস জি মাধ্যমিক বিধ্যায়য় মাঠে স্থানীয় যুবসমাজ আয়োজনে গনসংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর পল্লী বিদ্যুতের পরিচালক সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জিএম হুসাইন, সাবেক মেম্বর রবিউল ইসলাম, যুবলীগ নেতা শামীম রেজা,টিপু সুলতান,ছাত্রলীগ নেতা শ্রীকান্ত ও প্রশান্ত প্রমুখ।
    এছাড়া একই দিন সকালে নব-নির্বাচিত এমপিকে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক,কর্মকতা ও কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ওই দিন বিকেল ৩ টায় কেশবপুর উপজেলা জুয়েলার্স মালিক এসোসিয়েশন ও বিকেল সাড়ে ৩ টায় সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর যুব সমাজের আয়োজনে গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আজিজুল ইসলাম আজিজ এমপি।

    কেশবপুর,যশোর

  • মহেশপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার  সোনার বার উদ্ধার আটক ১

    মহেশপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার সোনার বার উদ্ধার আটক ১

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে সাড়ে চার কেজিরও বেশি সোনার বার জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার বারের মুল্য চার কোটি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার চারশত একাত্তর টাকা। বুধবার সকালে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে এই সোনার বার উদদ্ধার করে। এ সময় মহেশপুর উপজেলার মাটিলা বাগান পাড়ার হযরত আলীর ছেলে রিমন হোসেন (২০) কে আটক করা হয়। ৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, বিজিবি গোপন সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ও তার উপ-অধিনায়ক মাহমুদুল হাসান সীমান্ত পিলার ৫২/১৮-আর থেকে ২০০ গজ বাংলাদেশের মধ্যে জনৈক শহিদুল মন্ডলের বাঁশবাগানে ওৎ পেতে অবস্থান গ্রহন করেন। এ সময় দুইজন চোরাকারবারী সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য প্যাকেট ভুট্টার ক্ষেতে ছুড়ে পালিয়ে যায়। বিজিবি অধিনায়ক মাসুদ পারভেজ রানা আরো জানান, বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করলে অজ্ঞাত একজন ভারতে পালিয়ে যেতে সক্ষম হলেও রিমন হোসেনকে আটক করা হয়। পরে চোরাকারবারীদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভিতর থেকে ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার বুধবার বিকালে ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • তীব্র শীত কাবু করতে পারেনি কৃষকদের। জোরোসোরে চলছে ধান লাগানোর কাজ

    তীব্র শীত কাবু করতে পারেনি কৃষকদের। জোরোসোরে চলছে ধান লাগানোর কাজ

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী ।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জুড়ে তীব্র শীত উপেক্ষা করে পুরোদমে চলছে বোরো ধান লাগানোর কাজ। ১৫ জানুয়ারীর হতে এই ধান লাগানোর কাজ শুরু হয়েছে। মাঝে মধ্যে ঘনকুয়াশা ও প্রচন্ড ঠান্ডার জন্য বোরো ধান লাগানোর কাজে কিছুটা বিঘ্ন হলেও কৃষকরা বসে থাকেনি বেশী দিন।

    বীজ তলায় কোল্ড ইনজুরির কারণে কিছুটা সমস্যা দেখা দিলেও সেই সব সমস্যা কাটিয়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা বোরো ধান লাগানো কাজে ব্যস্ত সময় পার করছে ।
    গোদাগাড়ী উপজেলার গোটা বরেন্দ্রর মাঠ জুড়ে যেদিকে তাকানো যায় সেদিকেই চোখে মিলবে কৃষক-কৃষাণীরা ধান লাগার দৃশ্য।
    চারা ও ধানের দাম ভালো পাওয়ার পাশাপাশি অনুকুল আবহাওয়া এ অঞ্চলের চাষিরা বোরো আবাদের দিকে বেশি ঝুঁকছেন। ফলে প্রতিবারই বাড়ছে ইরি বোরো ধান লাগানোর পরিমাণ।

    ইরি বোরা ধান চাষি ও কৃষিবিদদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে রাজশাহীর গোদাগাড়ীর চাষিরা কয়েক বছর যাবত সেচ কম লাগে এ ধরনের আবাদের দিকে ঝুঁকছেন। কৃষি বিভাগের পক্ষ থেকেও চাষিদের এ ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।

    গোদাগাড়ী উপজেলার কৃষক, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন আবুল জানান, এবার ৮ বিঘা জমিতে ধান লাগানোর প্রক্রিয়া শুরু করেছেন । আর ৩ বিঘা জমিতে সরিষা উঠানো পর ইরি ধান লাগাবেন বলে তিনি জানান।

    গোদাগাড়ী পৌর এলাকার কৃষক আব্দুল মাতিন বলেন, এবার প্রায় ৭ বিঘা জমিতে বোরো ধান লাগানোর কাজ চলছে। আশা করা যায় আর ১০ দিনের মধ্যেই সকল ধান লাগানো সম্পন্ন হবে। গতবারের মত এবারও ধানের ফলন ও দাম পেলে কৃষকদের জন্য ভালো হবে বলে জানান।

    চলতি মৌসুমে ৮৯ হাজার ১০০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে বোরো ধানের চারা রোপণ চলছে জোরেসোরে। ঘন কুয়াশা আর কনকনে শীতকে উপেক্ষা করে বোরো ধানের ক্ষেত প্রস্তুত ও চারা রোপন করছেন শ্রমিকরা।

    বিদ্যুতের ভেলকিবাজিতে ও এবার শ্রমিকদের পারিশ্রমিক বেশি, সেই সঙ্গে সার ও জ্বালানির মূল্য বাড়ায় গত বছরের তুলনায় এবার বোরো চাষাবাদে উৎপাদন খরচ বেশি পড়বে। তারপরও এ অঞ্চলের কৃষকেরা বোরো চাষ করছে। এখন কৃষি উপকরণের সহজলভ্যতা প্রাপ্তি নিশ্চিত হলে এবং চাষাবাদের পরিবেশ ও আবহাওয়া অনুকুলে থাকলে এবারও বোরোতে বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করছেন কৃষকরা।

    গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৮শ” ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে এ উপজেলায় বোরো আবাদ হয়েছিল ১৬ হাজার হেক্টর জমিতে। তবে চলতি মৌসুমে বোরো ধানের আবাদ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গত মৌসুমের সমান চাষবাদ হতে পারে বলেন জানান কৃষি অফিস।

    ভাজনপুর গ্রামের কৃষক শ্রী দুলুদেব বলেন, এবার ৮ বিঘা জমিতে বোরো আবাদ করছি। তার মধ্যে ৩ বিঘা জমিতে ধান লাগানো হয়ে গেছে। বাকী ২ বিঘা জমি ধান লাগানোর জন্য তৈরী করছি। ২ থেকে ৩ দিনের মধ্যে এ জমিতেও ধান লাগা হয়ে যাবে। তিনি আরো বলেন, ৫ বিঘা জমিতে সরিষা আছে। সরিষা তুলার পর ওই জমিতে ধান লাগানো হবে।

    রাজাবাড়ী এলাকার কৃষক মো. শাখওয়াত হোসেন জানান, জমিতে বোরোর আবাদ করার জন্য পানি ছেড়েছি। ধান লাগানোর জন্য হ্যারো দিয়ে জমি তৈরীর কাজ করছি। ২ থেকে ৩ দিনের মধ্যে জমিতে ধানের চারা লাগানোর কাজ শুরু হবে। হাইব্রিড জাতের ধান বেশি করেছেন। শ্রমিকের পারিশ্রমিক বেশি, সেচ, সার ও কীটনাশকের দাম বেশি। অন্য বছরের তুলনায় এবার বোরো ধানের উৎপাদন খরচ বেশী হবে।

    হ্যারো চালক নয়ন বলেন, এখন আমাদের সিজিন। দম ফেলার সময় নাই। পুরো দমে কৃষকের জমি চাষ করছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে হ্যারো দিয়ে হাল দিচ্ছি। প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা জমি হ্যারো দিয়ে চাষ করি। বিঘা প্রতি ৩৫০ টাকা করে নিচ্ছি। গত বছর ৩০০ টাকা বিঘা চাষ করেছি। এবার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ৩৫০ টাকা করে নিচ্ছি।

    মহিশালবাড়ী এলাকার বর্গাচাষীরা আলাউদ্দিন বলেন, ইতোমধ্যে অনেক কৃষক বোরোর চারা রোপন শেষ করেছেন। আগামী সপ্তাহ খানেকের মধ্যে বোরোর চারা রোপন সম্পন্ন হবে। তবে এবার শ্রমিকের পারিশ্রমিক, সেচ ও রোপন খরচ বেশি হয়েছে।

    গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, চলতি মৌসুমে ১৫ হাজার ৮শ” ৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ মাত্র ধরা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৪ শ” ২০ হেক্টর বোরোর চারা রোপণ শেষ হয়েছে।
    কৃষকরা সরিষা ফসল তোলার পর সেখানে বোরো চাষাবাদ ক রবেন। ফলে বোরোর চারা রোপণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে পুরোদমে বোরোর চাষাবাদ চলছে। পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনতে কৃষকদের উৎসাহ দেওয়াসহ বিভিন্ন কৌশল অবলম্বন ও কৃষি বিভাগ থেকে সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া ও পরিবেশ অনূকুলে থাকলে এবারও বোরোতে বাম্পার ফলন হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী