Blog

  • নড়াইলে ডাকাতি মামলায় আপন চার ভাইয়ের কারাদন্ড

    নড়াইলে ডাকাতি মামলায় আপন চার ভাইয়ের কারাদন্ড

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি/

    নড়াইলে ডাকাতি মামলায় আপন চার ভাইয়ের ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান বুধবার (১৭ জানুযারী) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ আদালত দুইয়ের বিচারক মোঃ সাইফুল আলম এ আদেশ দেন।
    বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম এমদাদ।
    দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান এরা সবাই লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের অলিয়ার খানের ছেলে।
    মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের র্মাচ মাসের ১০ তারিখে লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের ফরিদা বেগমের বাড়ীতে গভীর রাতে আসামী হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান অবৈধ ভাবে জোরপূর্বক বাড়ীর মধ্যে প্রবেশ করে । মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়ীর বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় পরের দিন লোহাগড়া থানা একটি মামলা দায়র করেন ভুক্তভোগীরা। মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ০৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামী হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আসামীদের ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে আদেশ দেন। রায় ঘোষণার সময় হাসান খান ও হোসেন খান দুই ভাই আদালতে উপস্থিত ছিল। অপর ২ভাই সোহেল খান ও আক্কেল খান পলাতক আছে। ###

  • রাজশাহীর চারঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ঘর ভষ্মিভুত, ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    রাজশাহীর চারঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ঘর ভষ্মিভুত, ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ঘর ভষ্মিভুত প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ক্ষতি গ্রস্থরা জানিয়েছে।

    সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়েছে।

    এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আশ্রয় প্রকল্পের ১০ নম্বর ব্যারাকের একটি ঘরের আগুন দাউদাউ করে জ্বলতে দেখে এ সময় স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভাতে চেষ্টা করে।

    এ ব্যাপারে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়। তিনি আরও বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমি এবং ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এস এম শামীম আহমেদ দ্রুত ঘটনা স্থলে পৌছে ক্ষতি গ্রস্ত প্রতিটি পরিবারকে কম্বল, চাউল, ডাউল সহ শুকনা খাবার দেওয়া হয়।

    এ ব্যাপারে চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ মোজাম্মেল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে সদস্যদের নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। তিনি বলেন, এ অগ্নি কান্ডে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগায়ের পীরগঞ্জে বৃহস্পতিবার ১৮ই জানুয়ারি পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান,পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায় ১ নং ভোমরা দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিটলার হক,২নং কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা এবং পীরগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

    এছাড়া ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি অফিসার ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এ সময় উক্ত সভায় মাসিক সমন্বয় সন্পর্কে বিভিন্ন আলোচনার মাধ্যমে উক্ত সভা শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তি হয়।

  • বরগুনার তালতলীতে সরিষা চাষ বেড়েছে তিনগুণ

    বরগুনার তালতলীতে সরিষা চাষ বেড়েছে তিনগুণ

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। গত এক দশক আগেও উপজেলার কৃষকরা সরিষার চাষের সঙ্গে পরিচিত ছিলেন না। তবে স্বল্প খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় অনেক কৃষকই সরিষা চাষে এগিয়ে আসছেন।

    এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    উপজেলা কৃষি অফিস তথ্য অনুযায়ী জানা যায়, উপজেলায় গত বছর ৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এবার সরিষার আবাদ হয়েছে ১০০ হেক্টর জমিতে।

    উপজেলার চরপাড়া গ্রামের কৃষক আল-আমিন হোসেন বলেন, বীজ বপনের মাত্র দুই মাসের মধ্যে সরিষা ঘরে ওঠে। এ ছাড়া চলতি মৌসুমটা সরিষার জন্য বেশ অনুকূল আছে। ফলে এবার সরিষা থেকে ভালো লাভের আশা আছে।

    উপজেলার আলীরবন্দর এলাকার মাসুম হাওলাদার বলেন, আমি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সরিষা চাষ করে আসছি। অল্প সময়ে অধিক লাভবান হওয়ায় সরিষা চাষ করছি। রোগ-বালাই কম এবং উৎপাদন খরচ খুবই কম।

    তালতলী উপজেলা‌ কৃষি কর্মকর্তা‌ সুমন হাওলাদার বলেন, এবছর ভালো ফলনের জন্য বারি সরিষা-১৪, বারি সরিষা-১৮, বিনা সরিষা-৪৷ বিনা সরিষা-৯, টরি-৭, রকেট জাতের সরিষা চাষ করা হয়েছে।

    তিনি আরও বলেন, কৃষকদের কৃষি প্রোনোদনা কর্মসূচি ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সার ও বীজ প্রদানের মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি হয়েছে। দেশের ভোজ্যতেলের চাহিদা পূরনে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি ।।

  • সিরাজদিখানে শমসের আলম ভূইয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার

    সিরাজদিখানে শমসের আলম ভূইয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি:

     
    “একটি সহানুভূতির হাত হাজারো জীবনের উষ্ণতার আশ্বাস “ এই স্লোগান কে সামনে রেখে
    মুন্সিগঞ্জের সিরাজদিখানে শমশের আলম ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে ।

    বৃহস্পতিবার দুপুর ১২টায় মরহুম শমসের আলম ভূঁইয়ার নিজ বাড়ী থেকে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়।

    শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আফরোজা আলমের সভাপতিত্ত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ,
    শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক শরিফুল আলম ভূঁইয়ার সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুধু, উপজেলা আওয়ামী লীগের সদস্য, শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়, জহিরুল ইসলাম লিটু, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রউফ,
    শামসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন এর পরিচালক,জুহাইনা সাইদাকামাল,ইনায়া আমিরা ভূঁইয়া, জুবেরা রহমান,সেরাত আধা ভাইয়া, সাফিন সিদ্দিক শিপলু সহ আরো অনেকেই,
    এসময় শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আফরোজা আলম জানান, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই।

    শীতে রাতে আসহায় মানুষগুলো অনেক কষ্টে রাতযাপন করেন।তাই শমসের আলম ফাউন্ডেশন এর পক্ষ থেকে, আমরা ২০০শতাধিক পরিবারের মাঝে এই কম্বল উপহার দেয়া হয়েছে, এবং পর্যায়ক্রমে আরো ১০০০পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল উপহার দেয়া হবে।

  • ময়মনসিংহ সদরের উপজেলা চেয়ারম্যান পদে সমর্থন চেয়ে সাঈদের মতবিনিময়

    ময়মনসিংহ সদরের উপজেলা চেয়ারম্যান পদে সমর্থন চেয়ে সাঈদের মতবিনিময়

    আরিফ রববানীঃ ময়মনসিংহের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরণে সদরকে আধুনিক উপজেলা গঠনে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উপজলার উন্নয়ন কর্মকান্ডকে তরান্নিত করতে চান,বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ সদর উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি
    সাবেক নির্যাতিত ছাত্রনেতা,আওয়ামীলীগের দুর্দিনে রাজপথের সাহসী মুজিব,সৈনিক আলহাজ্ব মোঃ আবু সাঈদ। ইতিমধ্যেই তিনি তার প্রার্থীতা জানান দিতে উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা করে জনগণের সমর্থন আদায় করছেন।

    তিনি বর্তমানে ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার পরীক্ষায় তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির বাইরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে দায়িত্ব পালন করছেন। গরীব দুস্থ অসহায় শিক্ষার্থীদের সহযোগীতা ছাড়াও বিভিন্ন জনকল্যাণমোলক কাজ করাই যার পেশা । যার সহযোগীতায় স্থানীয় গরীব-মেধাবী শিক্ষার্থীরা বিনা বেতনে শিক্ষা অর্জন করছে । যেকারণে প্রার্থী হিসাবে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা গ্রহন যোগ্যতা। আসন্ন উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসাবে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জনবান্ধব এই নেতা। ছাত্রজীবন থেকেই জনসাধারনের বিপদে-আপদে পাশে থাকায় আসন্ন নির্বাচনে প্রার্থী হিসাবে ইতোমধ্যে তার প্রচার-প্রচারণা ব্যাপক সাড়া পড়েছে। যেখানে যাচ্ছে সেখানেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ জাগাচ্ছে। তাকে সবাই গরীবের বন্ধু হিসাবে সর্বদায় পাশে পাওয়ায় কাছে টেনে নিচ্ছেন। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু সাঈদ সিরতা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণকে সাথে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটার ও তৃর্ণমুল জনতার সাথে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।

    সদরের তারুণ্যের প্রতীক,জনবান্ধব ও কর্মীবান্ধব তরুন এই রাজনৈতিক নেতা উপজেলার উন্নয়নে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশা করে ঘুরছেন জনতার দুয়ারে-দুয়ারে। তারই অংশ হিসাবে ১৮জানুয়ারী বৃহস্পতিবার বিকালে তিনি উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

    এসময় তিনি বলেন -সুখে-দুঃখে সর্বদা জনগনের পাশে ছিলাম, আছি ইনশাআল্লাহ থাকবো। অন্যায় ভাবে কখনোই কারো উপর জুলুম নির্যাতন করতে দিব না। কারো মাধ্যমে রাষ্ট্রের সম্পদ নষ্ট হতে দিব না। সরকার কর্তৃক প্রেরিত প্রতিটি অর্থ জনগণ যাতে সুন্দর ভাবে পায় সে দিকে পুরো সজাগ থাকব। জনগণের সেবা করতে চাই। তাই আমি উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়নে আপনাদের দোয়া ও সহযোগীতা চাই। তিনি বলেন-এলাকায় সুশাসন প্রতিষ্ঠা, সুষম উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়ায় নতুনত্বের স্বপ্ন নিয়ে সদর উপজেলাকে আধুনিক মডেল উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করতে চাই সে উদ্দেশ্যেই বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। আশাকরি জননেত্রী শেখ হাসিনা সদরের উন্নয়নের স্বার্থে আমাকে মনোনয়ন দিবেন। এসময় কুষ্টিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বীর মুক্তিযুদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সাথে আবাহনী ক্রীড়া চক্রের ফুলেল শুভেচ্ছা

    বীর মুক্তিযুদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সাথে আবাহনী ক্রীড়া চক্রের ফুলেল শুভেচ্ছা

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    আবাহনী ক্রীড়া চক্র পটিয়া পশ্চিম শান্তির হাট শাখার পক্ষ থেকে চট্রগ্রাম ১২ পটিয়া থেকে নব নির্বাচিত মাননীয় সাংসদ বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ চৌধুরী, অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন টিপু,ইঞ্জিনিয়ার জসীমউদ্দীন,
    পৃষ্ঠ পোষক সুকুমার মল্লিক,
    সভাপতি চেয়ারম্যান জাকারিয়া ডালিম, সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলী সহ আবাহনি ক্রীড়া চক্র পটিয়া পশ্চিম শান্তির হাট শাখার সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

  • তীব্র শীতে সংগ্রামী সদস্যদের গ্রামীণ ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

    তীব্র শীতে সংগ্রামী সদস্যদের গ্রামীণ ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

    রিপন ওঝা, মহালছড়ি

    মহালছড়িতে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দীন সভাপতিত্বে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১.০০ঘটিকায় রাঙ্গামাটি জোনের আওতাধীন খাগড়াছড়ি জেলার গ্রামীণ ব্যাংক মহালছড়ি শাখার সংগ্রামী(ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা করা হয়।

    উক্ত সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার এরিয়া ব্যবস্থাপক মোঃ মাজহারুল ইসলাম খান।

    এসময়ে কেন্দ্র ব্যবস্থাপক ও ক্ষুদ্রঋণের বিভিন্ন কেন্দ্র হতে আগত সংগ্রামী(ভিক্ষুক) সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    উক্ত কার্যক্রমে গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার উত্তম কুমার শীল,এজিএম কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আজ প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রকৃতি সৃষ্ট ও মৌসুমী দূর্যোগের ফলে দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর তথা গ্রামীণ ব্যাংকের সংগ্রামী(ভিক্ষুক) সদস্যদের মাঝে ঠান্ডাজনিত দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এ দূর্যোগ মোকাবেলার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের শাখাসমূহে সংগ্রামী(ভিক্ষুক) সদস্যদের মাঝে মানবিক সহায়তা হিসেবে সারাদেশের ন্যায় আপনাদের মহালছড়িতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে।
    তিনি আরো বলেন এ মহতী কার্যক্রম রাঙ্গামাটি জোনের আওতাধীন এলাকায় খাগড়াছড়ি এরিয়ার ৫টি শাখায় খাগড়াছড়ি সদরের পেরাছড়ায়, পানছড়ি সদরে, দীঘিনালার বোয়ালখালীতে, বাঘাইছড়ির মারিশ্যাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে।

  • নওগাঁ-২ আসনে নতুন স্বতন্ত্র ২ এমপি প্রার্থীর মনোনয়ন জমা

    নওগাঁ-২ আসনে নতুন স্বতন্ত্র ২ এমপি প্রার্থীর মনোনয়ন জমা

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর নওগাঁ-২ আসনে নতুন স্বতন্ত্র ২ জন এমপি পদপ্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত পূনঃ তফসিলে গতকাল ১৭ জানুয়ারী বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার টুকটুক তালুকদার এর নিকট নতুন প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ও মেজবাউল আলম কাজল এমপি পদে প্রতিদ্বন্দীতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারী নওগাঁ-২ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
    নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা জানান, আজ ১৮ জানুয়ারী বিকেল সাড়ে ৩ টায় জমাকৃত এসব মনোনয়ন ফরম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা করা হবে এবং দাখিলকৃত কাগজপত্র সবকিছু ঠিক ঠাক থাকলে নিয়ম অনুযায়ী যথা সময়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করা হবে।
    উল্লেখ্য মনোনয়ন ফরম বাতিল হওয়ার পর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থীতা ফেরত পাওয়া স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করায় এই আসনে নির্বাচন স্থগিত ঘোষনা করে নির্বাচন কমিশন। পরেঃ চলতি বছরের ৮ জানুয়ারী নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম পূনঃ তফসিল ঘোষনা করে ১২ই ফেব্রুয়ারী ভোট গ্রহণের তারিখ নির্ধারন করেন। আগামী ২৬ জানুয়ারী থেকে প্রার্থীদের বৈধতা সাপেক্ষে নতুন প্রার্থীরা প্রতীক বরাদ্দ ও প্রচারনা করতে পারবেন ।
    এই আসনে নৌকা প্রতীকের হেভীওয়েট প্রার্থী ও বর্তমান এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির এড.তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম পূর্বের তফসিলে বৈধ প্রার্থী হিসেবে মনোনীত আছেন এবং প্রতিদ্বন্দীতা করছেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি।।

  • ঘাটাইলে ইফাত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

    ঘাটাইলে ইফাত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

    ঘাটাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের ঘাটাইলে ইফাত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইফাতের সহপাঠী ধলাপাড়া কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং এলাকাবাসী। দুপুরে উপজেলার ধলাপাড়া কলেজ মোড় সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সাদ্দাম হোসেনসহ ইফাতের সহপাঠী শিক্ষার্থীরা ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।

    এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার এস আই মো. শহিদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

    উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর শুক্রবার বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সরাশাক গ্রামের স্থানীয় আব্দুল লতিফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যান ইফাত তালুকদার (১৯)। খেলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মো. রবিন ও তার অন্যান্য সঙ্গীদের সঙ্গে। ইফাত কথা না বাড়িয়ে স্কুল মাঠ থেকে চলে গিয়ে স্কুলের পাশের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় সরাশাক গ্রামের কাদের মণ্ডলের ছেলে মো. রবিন, মো. আবিদ, মো. আজমীর ও জয়নাল আবেদিনের ছেলে শাহপরান। এতে ইফাত গুরুতর আহত হন। এ ঘটনার খবর পেয়ে তার ভাই ইমন ও আব্দুল্লাহ এগিয়ে আসলে তাদের ওপর হামলায় চালিয়ে তাদের আহত করে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইফাত ও আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। টাঙ্গাইল হাসপাতালে রিফাতের অবস্থার অবনতি হলে শনিবার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। মেডিকেলের আইসিওতে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে মারা যান ইফাত। ঘটনার দিনই ঘাটাইল থানায় নিহত ইফাতের ভাই ইমন তালুকদার বাদী হয়ে মামলা করেন।

    মোঃ রায়হান মিয়া
    ঘাটাইল প্রতিনিধি।