Blog

  • উজিরপুরে চির কুমার গৌরাঙ্গ লাল কর্মকারের মৃত্যুতে হাসানাত,মেনন সহ বিভিন্ন মহলের শোক

    উজিরপুরে চির কুমার গৌরাঙ্গ লাল কর্মকারের মৃত্যুতে হাসানাত,মেনন সহ বিভিন্ন মহলের শোক

     

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি, ইউনিয়ন আাওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও আওয়ামীলীগের চরম দুর্দিনের ত্যাগী সৎ কান্ডারি, চির কুমার, আজন্ম পরোপকারী গৌরাঙ্গ লাল কর্মকার ৮৩ বছর বয়সে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারী শুক্রবার রাত তিনটায় মৃত্যুবরন করেছন৷ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  বরিশাল – ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ  ও বরিশাল ২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা কমরেড রাশেদ খান মেনন। আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন গৌরাঙ্গ লাল কর্মকারের মৃত্যুতে গভির শোক প্রকাশ করে বলে তিনি একজন সৎ আদর্শবাদি মানুষ ছিলেন এবং নিজে চির কুমার থেকে আজন্ম পরোপকারী হিসাবে মানুষের সেবা করে গেছেন। তিনি আওয়ামীলীগের একজন ভ্যানগার্ড ছিলেন। শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে আরো শোক প্রকাশ করেছেন বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস , সাবেক সংসদ সদস্য মোঃ শাহে আলম , প্রখ্যাত কন্ঠ শিল্পী হারমনিয়ামের জাদুকর নকুল কুমার বিশ্বাস ,উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি ,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু,  উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালি ফারাহীন ,সাধারন সম্পাদক সিমা রানী শীল, কেন্দ্রীয় সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার , জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল রাজ্জাক তালুকদার , উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আঃ রহিম সরদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জাকারিয়া জানান গৌরাঙ্গ লাল কর্মকার ৫ ভাই  ৫ বোনের মধ্যে তৃতীয়  তবে কেহই বাংলাদেশে নেই। স্বাধীনতার পূর্বে সবাই ভারত চলে গেছে। মুক্তিযোদ্ধাদের সময় পাকিস্তানিরা তার ঘরবাড়ি পুরিয়ে দেওয়ার পরে আর কোন ঘরদরজা করেননি। বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে তিনি বসবাস করতেন। তিনি চির কুমার , পরোপকারী ছিলেন। যদিও পরিবারে তার নিকট স্বজন বলতে কেউ পাশে নেই৷ তবে বংশের কিছু লোক আর এলাকার লোকজনই তার স্বজন হিসাবে রেখে গেছেন। গৌরাঙ্গ লাল কর্মকার গত ১০ দিন থেকে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলামের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ১৯ জানুয়ারী শুক্রবার দুপুরে বামরাইল ইউনিয়নের হস্তুিশুন্ড গ্রামে তার সৎকার করা হয়েছে।

  • রাজশাহীর গোদাগাড়ীতে প্রথম জিরা চাষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ৩ কৃষক

    রাজশাহীর গোদাগাড়ীতে প্রথম জিরা চাষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ৩ কৃষক

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাদা জিরার চাষ শুরু হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূল থাকায় এ অঞ্চলে জিরার চাষে সফলতার মুখ দেখবে বলে দাবি করেছেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। এলাকার মানুষ তাদের জমিতে জিরার চাষ দেখতে ভীড় করছেন, ছবি তুলছেন।

    এবছর প্রথমবার গোদাগাড়ী উপজেলায় ৩ জন কৃষক ১ বিঘা জমিতে ৩ টি প্রদর্শনি প্লটে জিরার আবাদ করেছে। কৃষকরা আশা করছেন, জিরা চাষ করে লাভবান হবেন তারা। চাষীরা জানিয়েছে, কম খরচে বেশি লাভবান হওয়া, জমির সহজলভ্যতা, অনুকূল আবহাওয়া, চাষ উপযোগী মাটি ও কৃষি বিভাগের সার্বিক সহযোগীতার থাকায় এবার প্রথম জিরা চাষ করেছি।

    উপ-সহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার জানান, জিরা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে কৃষি বিভাগ থেকে কৃষকের প্রশিক্ষণ দেওয়ায় কৃষকরা সঠিকভাবেই এর চাষাবাদ করছেন। এবছর এ উপজেলায় ৩টি প্লটে জিরার চাষ পরিদর্শন করেছি। গোদাগাড়ীতে জিরা চাষকারী কৃষকরা হলেন, মাটিকাটা ইউপির মাজহারুল ইসলাম, বাসুদেবপুর ইউনিয়নের আতাউর রহমান, গোগ্রাম ইউনিয়নের মোস্তফা।

    সরেজমিন ঘুরে দেখা গেছে, এ উপজেলায় বেনিপুর, কাকনহাট কাদিপুর, গোগ্রাম এলাকায় বিস্তীর্ণ ফসলের ক্ষেতে জিরার চাষ হয়েছে। চাষীরা তাদের ক্ষেত পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
    জিরা চাষি আতাউল রহমান বলেন, আগে টবে জিলা চাষ করেছিলাম। তাতে সফল হয়েছি। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় এবার জমিতে প্রথম জিরা চাষ করেছি। কৃষি অফিস থেকে বীজ দিয়েছিল। আবাদে খরচের জন্য ৪ হাজার টাকা দিয়েছে কৃষি অফিস। ১০ শতক জমিতে জিরা চাষ করার কথা থাকলেও প্রায় ৮ শতক জমিতে জিরার চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে প্রায় ৭ হাজার টাকা। জমিতে জিরার গাছ ভালো হয়েছে। প্রতিটি গাছ ভর্তি করে ফুল এসেছে। আশা করছি ফলন ভালো পাবো।

    আর এক জিরা চাষি মাজহারুল ইসলাম জানান, কৃষি অফিসের সহযোগিতায় মসলা গবেষণা কেন্দ্র বগুড়ায় জিরা চাষের জন্য একদিনের প্রশিক্ষণ গ্রহন করেছি। প্রশিক্ষণ গ্রহন করার পর বেনিপুর এলাকায় ১০ শতক জমিতে জিরা চাষ করেছি। অফিস থেকে বীজ দিয়েছিল। অন্যান্য সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র।
    ১০ শতক জমিতে জিরা চাষ করতে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। তবে আমার জমিতে ঘাস বেশি হওয়ায় নিড়ানি খরচটা একটু বেশী হয়ে গেছে। তা না হলে খরচ আরো কম হতো। জমিতে জিরার গাছ ভাল হয়েছে। ভরপুর ফুল এসেছে গাছে। এই শীত ও ঘনকুয়াশার হাত থেকে রক্ষা পেতে মসলা গবেষণা কেন্দ্রের পরামর্শ অনুযায়ী ২ দিন পরপর জিরার জমিতে স্প্রে করতে হচ্ছে। অনুকূল আবহাওয়া থাকলে আশা করছি ১ মণ ফলন পাব।

    এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, গোদাগাড়ীর মাটি ও আবহাওয়া জিরা চাষের জন্য উপযোগি। মশলা হিসেবে জিরা বরেন্দ্র অঞ্চলের জন্য একটা সম্ভাবনাময় ফসল। আগামীতে এই মশলা ফসলটি ছড়িয়ে দেওয়া হবে কৃষকদের মাঝে। এতে মশলার আমদানি নির্ভরতা কমবে। কৃষকরা আর্থিক ভাবে লাভবান হবে যেমন তেমনী দেশের জাতীয় অর্থনীতিতে নতুনদিগন্তের সূচনা হবে।

    মোঃ হায়দার আলী

    রাজশাহী।

  • বেগমগঞ্জে মা বাবার দোয়া কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন

    বেগমগঞ্জে মা বাবার দোয়া কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে কাজীরহাট বাজার সংলগ্ন, আলাইয়াপুরে শুভ উদ্বোধন হলো,সম্পুর্ন ব্যাতিক্রমধর্মী
    মা বাবার দোয়া কমিউনিটি সেন্টার। ১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে স্থানীয় মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া -মুনাজাত শেষে ফিতা কেটে কমিউনিটি সেন্টারটির শুভ উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজ্বী আবদুল কাদের জিলানী।এসময় উপস্থিতছিলেন,
    আবদুল কাদের জিলানী সাহেবের বড়ভাই বিশিষ্ট সমাজ সেবক আবদুল মোতালেব খোকন।পশ্চিম আলাইয়াপুর জামে মসজিদের সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বেলাল। কাজীর হাট বাজার ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ গন।
    উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৫ (পাঁচ) শতাধিক মেজবানকে খাবার পরিবেশন করা হয়।
    প্রতিষ্ঠানের কর্ণধার হাজ্বী আবদুল কাদের জিলানী গণমাধ্যম কে জানান, আমার বহু দিনের স্বপ্ন ছিল মা বাবার স্মরণে নিজ এলাকায় একটি প্রতিষ্ঠান গড়ে তুলবো।এরি পরিপ্রেক্ষিতে গ্রামীন এই জনপদে এলাকার মানুষের সেবার লক্ষ্যে উক্ত মা বাবার দোয়া কমিউনিটি সেন্টারটি প্রতিষ্ঠা করি।আমার প্রতিষ্ঠানটি যেন উত্তরোত্তর উন্নতি- সম্বৃদ্ধি ও সাফল্য লাভ করতে পারে, সেজন্য এলাকার সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

  • ময়মনসিংহ সদরে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকের গণসংযোগ

    ময়মনসিংহ সদরে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকের গণসংযোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সাবেক ছাত্রনেতা ও মহানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রফিক ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার (১৯জানুয়ারী) দিনব্যাপী তিনি উপজেলার চুড়খাই বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

    গণসংযোগকালে রফিকুল ইসলাম রফিক বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। সদর উপজেলা এলাকার উন্নয়নের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা গড়ে তুলবো । এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পরিবার পরিজনের দুচিন্তার কারন হয়েছে। অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান সঙ্গ দোষে নেশাগ্রস্ত হয়েছে। আপনাদের মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে পাড়া ও মহল্লায় মহল্লায় গিয়ে নিজ উদ্যোগে মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক কাজে উদ্যোগী হব। এ ছাড়াও শিশু বিবাহ রোধ, শিক্ষার গুণগত মান উন্নয়নসহ নানা জনহিতকর কাজ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে ভূমিকা রাখবো।

  • ঝালকাঠির নলছিটিতে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও স্কুল ব্যাগ বিতরণ

    ঝালকাঠির নলছিটিতে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও স্কুল ব্যাগ বিতরণ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের JKRN ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

    (১৯ জানুয়ারী) শুক্রবার বিকাল ৩ টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানে দপ্তর সম্পাদক আতিয়ার রহমান সোহেলের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, সাবেক কাস্টমস কমিশনার, কানাডা প্রবাসী নাচনমহলের আলোকিত সন্তান মিঃ নুর মোহাম্মদ মিয়া সভাপতিত্ব করেন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, চট্রগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃআরিফুর রহমান নাসির, মোল্লার হাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রানাপাশা মাঃ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি কবির হোসেন, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত লাইব্রেরিয়ান ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, রানাপাশা মাধ্যমেিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চক্রবতী, নাচনমহল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী খান, প্রতাপ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ হাওলাদার, নাচনমহল ইউ পি সদস্য মোঃ শাহ আলম খোকন প্রমূখ।

    এছাড়াও সভায় এলাকার সুধীজনসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় আলোচনা অনুষ্ঠান শেষে নাচনমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির ৪ জন এবং রানাপাশা মাঃ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণিপ্রতি ৪ জন করে মোট ৪০ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি হিসেবে নগদ অর্থ ও বিণামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

  • একজন দক্ষ ও জনবান্ধব সমাজ সেবক  ইউপি চেয়ারম্যান কদ্দুস মন্ডল

    একজন দক্ষ ও জনবান্ধব সমাজ সেবক ইউপি চেয়ারম্যান কদ্দুস মন্ডল

    ময়মনসিংহ সংবাদদাতা : প্রতিটি মানুষের স্বপ্ন থাকে,তবে স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। এমনই একজন সমাজ সেবক ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডল। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি (চেয়ারম্যান) হিসেবে প্রতিষ্ঠিত।তিনি রাজনীতিক নেতা হিসেবেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এলাকার উন্নয়নে ও গরীব অসহায় মানুষের পাশে থেকেছেন সর্বদায়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে দলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে শ্রম দিয়েছেন।বর্তমানে তিনি ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ১০নং মঠবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ইউনিয়নে তিনি পর-পর টানা দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যা মঠবাড়ীর ইতিহাসে প্রথম,এর আগে যারা চেয়ারম্যান ছিলেন তারা টানা বিজয় অর্জন করতে পারেননি।
    আওয়ামিলীগের একজন কর্মী হিসাবে নিরলস ভাবে জনগণের সেবায় দিনরাত কাজ যাচ্ছেন।

    সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার মধ্যমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের সমন্বয়ে ইউপি উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন।তার সময়ে অর্থ বছরগুলোতে সরকারের বরাদ্দকৃত ইউনিয়নের জন্য পাওয়া টি আর,কাবিখা,চল্লিশ দিন ইত্যাদি কর্মসূচীসহ প্রতিটি কাজ সঠিক ও সুন্দর ভাবে দায়িত্ব পালন করে বাস্তবায়ন করেছেন। ইউনিয়নের সকলের সহযোগিতা পাচ্ছেন এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন। আগামী নির্বাচনে আবারও জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মোঃ আব্দুল কদ্দুস মন্ডল।

    এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। এলাকার সাধারণ মানুষরা জানান আমরা নেতা বা চেয়ারম্যান বুঝিনা। আব্দুল কদ্দুস মন্ডল ভাই একজন ভাল মানুষ, তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি চেয়ারম্যান পদে থাকলে আমাদের এলাকার তথা ইউনিয়নের উন্নয়ন হবে।বিশেষ করে ১০নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় প্রতিদিনই মাদকের ও জুয়ার আখরা বসতো তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে এসব অপরাধ কমে গেছে।

    আমাদের দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়।ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদশের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং নেতা হিসাবে মোঃ আব্দুল কদ্দুস মন্ডল ব্যাপক পরিচিতি লাভ করেছেন। নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আব্দুল কদ্দুস মন্ডল । এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, ১০নং মঠবাড়ী ইউনিয়নটি
    মঠবাড়ী,জয়দা,ইজারাবন্দ, চালাপাড়া, অলহরী টানপাড়া,অলহরী, দূর্গাপুর,খারহর, বাদামিয়া, কুরুয়াগাছা পোড়াবাড়ী ধুরাদি, হরিয়াগুনীখাগাটি, ভাবনাখালী,রায়মনিসহ ১৫ টি গ্রাম নিয়ে গঠিত।এই এইনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে মহা- পরিকল্পনা গ্রহন করেছেন। গৃহিত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। এই ইউনিয়নে মোঃ আব্দুল কদ্দুস মন্ডল ২০১৬ সালে হাজার হাজার বিপুল ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি ইউনিয়নের উন্নয়ন করে যাচ্ছেন একাধারে। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে সঠিক বাস্তবায়নের ফলে গত ২০২১সালের শেষ দিকে অনুষ্ঠিত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দ্বিতীয়বার আবারও বিপুল ভোটে নির্বাচিত হন।

    তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন,কালভাট, ব্রীজ স্কুল,মাদ্রাসা,কবরস্থান
    ,মসজিদ ,ঈদগাঁমাঠ সংস্কার করেছেন, গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা,বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করছেন।মঠবাড়ী ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বসিয়ে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করেও তিনি আলোচনায় রয়েছেন। । এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্বাবদানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছেন যা এখনও চলমান আছে। আগামী দিনে তিনি তার সততা ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে ইউনিয়নবাসীকে সেবা দিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীসহ সকলের।

  • সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের অভিযানে ১০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার-২

    সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের অভিযানে ১০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার-২

    প্রেস রিলিজ।

    সুনামগঞ্জের শাল্লা থানার এসআই যীশু দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১০০ বস্তা ভারতীয় চিনি ও ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ২ জন চোরাকারবারিকে গ্রেফতার করে। গতকাল বুধবার (১৭ জানুয়ারি ২০২৪ খ্রি.) দিবাগত রাত সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানাধীন কালনী নদীর মাদ্রাসা ঘাটে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত শাল্লা থানার সবজিমহল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আজহার মিয়া (৪২) এবং একই থানার নাছিরপুর গ্রামের মৃত ইসরাইল মিয়ার ছেলে মোঃ জিহান মিয়া (১৯)কে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের নিকটে থাকা ১টি ইঞ্জিন চালিত নৌকা তল্লাশি করে ৪ হাজার ৮ শ’ কেজি (১০০ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৬ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে শাল্লা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মুন্সীগঞ্জে অপরিচ্ছন্নতার দায়ে মাওয়ার ২ রেস্টুরেন্টকে জরিমানা

    মুন্সীগঞ্জে অপরিচ্ছন্নতার দায়ে মাওয়ার ২ রেস্টুরেন্টকে জরিমানা

    মুন্সিগঞ্জ প্রতিনিধি

    অপরিচ্ছন্ন পরিবেশের প্রমান পাওয়ায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত প্রজেক্ট হিলসা রেষ্টুরেন্টকে তিন লাখ ও লিফ লাউঞ্জ রেষ্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হকের নেতৃত্বে মাওয়া ঘাট সংলগ্ন প্রজেক্ট হিলসা ও পদ্মা সেতু উত্তর টোল প্লাজা সংলগ্ন লিফ লাউঞ্জে এই অভিযান পরিচালিত হয়।

    এ সময় রেষ্টুরেন্ট দুটিতে অভিযান চালিয়ে  অপরিচ্ছন্নতার প্রমান পাওয়ায় এবং লেবেলহীন বিভিন্ন খাদ্যপণ্য ব্যবহারের দায়ে প্রজেক্ট হিলসাকে তিন লাখ ও লিফ লাউঞ্জকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

    মুন্সিগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক জানান, অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ ও লেবেলহীন খাদ্যপণ্য ব্যবহারের দায়ে দুইটি রেষ্টুরেন্টকে নগদ অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।

    তিনি আরও জানান, জরিমানার পাশাপাশি ভবিষ্যতে ভোক্তার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রেষ্টুরেন্ট দুটিতে কর্মরত খাদ্যকর্মীদের ফুড সেফটি ম্যানেজমেন্ট এর উপর প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

  • বাস টার্মিনালের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন এমপি রশীদুজ্জামান

    বাস টার্মিনালের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন এমপি রশীদুজ্জামান

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছা পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের লক্ষে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর কর্তৃপক্ষ এবং বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর সদরের পাইকগাছা-কয়রা প্রধান সড়কের পশ্চিম পাশের শিববাটী মৌজার প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। এ সময় তিনি বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ সহ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ওসি ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, বাসমালিক সমিতির শেখ হারুন অর রশিদ হিরো, শেখ জাহিদুল ইসলাম, আলহাজ¦ ফজলুর রহমান, ব্যবসায়ী মিনারুল ইসলাম সানা, কৃষ্ণপদ মন্ডল, জিয়াউর রহমান, মৃণাল কান্তি বাছাড়, পার্থ প্রতীম চক্রবর্ত্তী, রিপন রায়, আরিফ আহম্মেদ জয়, আনারুল ইসলাম, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, আবুল কালাম, সাইদুল ইসলাম, আছাদুজ্জামান আছাদ, জীবন কিশোর রায়, সুবীর ঘোষ ও মুজিবর রহমান মল্লিক। উল্লেখ্য, ২০১৯ সালের ২ মে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না স্বাক্ষরিত এক পত্রে পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের জন্য শিববাটী মৌজার ৪৩ নং খতিয়ানের ১২৫ দাগের ০.৫৫ একর, এসএ-১ নং ও হাল ১৫৬ খতিয়ানের ১২৪ হাল ১১৭ দাগের ০.৮৫ একর এবং ১৮নং খতিয়ানের ১৪০ দাগের ০.১০ একর সহ সর্বমোট ১.৫০ একর জমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়। নানা কারণে যেটি এখনো বাস্তবায়ন হয়নি।

  • এমপি রশীদুজ্জামানকে মাধ্যমিক শিক্ষক সমিতির সংবর্ধনা প্রদান

    এমপি রশীদুজ্জামানকে মাধ্যমিক শিক্ষক সমিতির সংবর্ধনা প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জিরোপয়েন্টস্থ শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও শিক্ষক দীপক কুমার সরকারের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মজিদ গোলদার, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, অধ্যক্ষ গোপাল ঘোষ, মেজবাহুল হক, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, অঞ্জলি রানী শীল, সঞ্জয় মন্ডল, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, সুব্রত সানা, মতিউর রহমান, আনিছুর রহমান, খায়রুল ইসলাম ও অসীম কুমার রায়। অনুষ্ঠানে এমপি রশীদুজ্জামান শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ নিয়োগ বাণিজ্য বন্ধ সহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও স্থানীয় শিক্ষিত যোগ্য ব্যক্তিকে সভাপতি করার প্রত্যয় ব্যক্ত করেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা (খুলনা) ॥