Blog

  • লালমনিরহাটে ডিসেম্বর/২৩ইং শ্রেষ্ঠ থানা,হাতীবান্ধা

    লালমনিরহাটে ডিসেম্বর/২৩ইং শ্রেষ্ঠ থানা,হাতীবান্ধা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলায় সার্বিক কর্ম মুল্যায়নে ডিসেম্বর/২৩ইং শ্রেষ্ঠ থানা,হাতীবান্ধা। এরই স্বীকৃতি হিসেবে এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাতীবান্ধা থানা পুলিশ। গত(১৮ই জানুয়ারী ২০২৪)ইং তারিখে মাসের মাসিক অপরাধ সভা লালমনিরহাট জেলার পুলিশ অফিস সম্মেলন কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হয় । গত ১২ ডিসেম্বর ২০২৩ইং তারিখে হাতীবান্ধা থানায় ওসি সাইফুল ইসলাম, যোগদানের পর থেকে এ প্রজন্ত হাতীবান্ধা থানা শ্রেষ্ঠ হয়েছেন জেলায় ১বার , লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে ডিসেম্বর/২৩ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে, হাতীবান্ধা থানাকে নির্বাচিত করেন।মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উক্ত প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট,। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্) সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই রিজার্ভ অফিসার সহ অন্যান্য পদবীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ হাতীবান্ধা থানা হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি সাইফুল ইসলাম বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। এবং স্যারের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের জন্য আমার ও আমাদের কাজের স্পৃহা আরও তরান্বিত হবে বলে আমি আশা করি।আমার এই প্রাপ্তি আমার কাছে জীবনের শ্রেষ্ঠ অর্জন।হাতীবান্ধা থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম এর ফসলও এটি।আর এজন্য আমি সহস্রাধিক স্যালুট জানাই আমাদের প্রিয় স্যারদের কে ।আমার এই থানার সফলতা যেনো অব্যাহত থাকে- এটাই আমার প্রার্থনা ও কামনা। আমরা পুলিশ জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।হাতীবান্ধা থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে পুরস্কার প্রাপ্তি সময় আনন্দের, সেই সাথে দায়িত্ব বোধ ও কাজের স্পৃহা অনেক গুন বেড়ে যায়।সিনিয়র স্যারদের এমন অনুপ্রেরণা মুলক কার্যক্রম সবসময় কাজে প্রেরণা জোগায়। আমাকে সবসময় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত স্যারদের নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে হাতীবান্ধা থানা পুলিশ বদ্ধ পরিকর। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং হাতীবান্ধা থানায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে হাতীবান্ধা বাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।

    হাসমত উল্লাহ ।।

  • ঝালকাঠির নলছিটিতে আধাকেজি গাঁজাসহ যুবক আটক

    ঝালকাঠির নলছিটিতে আধাকেজি গাঁজাসহ যুবক আটক

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটিতে আধা কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার(১৯ জানুয়ারি) রাত সাড়ে এগারোটায় নলছিটি পৌর এলাকার নাঙ্গুলি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    আটকৃত যুবকের নাম শুভো হাওলাদার(২০),পিতা মোসলেম আলী হাওলাদার। সে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার বাসিন্দা।

    পুলিশ জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানায় কর্মরত এসআই মো. মাইনুল ইসলাম তাকে পৌর এলাকার নাঙ্গুলি গ্রামের তালুকদার সড়ক থেকে আটক করে। এসময় তার কাছে আধা কেজি গাঁজা পাওয়া যায়।

    নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানিয়েছেন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।শনিবার তাকে জেল হাজতে প্রেরন করা হবে।

  • ঝালকাঠির মিথিলার লক্ষ্য এবার কারাতে বিশ্ব জয়

    ঝালকাঠির মিথিলার লক্ষ্য এবার কারাতে বিশ্ব জয়

    “মিথিলার ঝুলিতে ৪ টা গোল্ড মেডেল, ৩টি সিলভার, ২টি ব্রঞ্জসহ মোট ৯ টি পদক”

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    সাম্প্রতি অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস-২৩ এ দেশের স্বর্ণ পদক লুফে নিয়েছে দেশের তরুন নারী কারাতেদের আইকন ঝালকাঠির নলছিটির কৃতি সন্তান মিথিলা আহমেদ মৌ। সব প্রতিযোগীকে পিছনে ফেলে স্বমহিমায় সভাবশুলভ ভাবেই স্বর্ণ পদক জয় করেছেন বেঙ্গল টাইগ্রেস মিথিলা।

    অনুসন্ধানে জানাযায়, ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামের মোঃ মিলন হোসেন ও শাপলা আক্তারের জেষ্ঠ কন্যা মিথিলা আহমেদ মৌ। ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩ তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেলসহ সবশেষ ভিখারুন্নেসা কারাতে প্রতিযোগীতায় ১টি গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও ২ টা ব্রোঞ্জ ও ৩ টা সিলভার মেডেল’র অর্জসন আছে তার ঝুলিতে।

    তার সফলতার গল্প দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও জ্যোতি ছরাচ্ছে। জিম্বাবুয়ের কারাতে ফেডারেশন চিপ উইলফার্ড মাসায়া’র সাথে ২৯ ডিসেম্বর-২৩ ছবি সহ প্রকাশ করেছে জিম্বাবুয়ের স্বনামধন্য পত্রিকা The Herald Sport ও জনপ্রিয় নিউজ চ্যানেল zbc news এ।

    একান্ত স্বাক্ষাতকালে মিথিলা আহমেদ মৌ বলেন, কিশোর কিশোরদের মধ্যে আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস সৃষ্টিতে “কারাতে” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রশিক্ষন গ্রহন করলে নিজের আত্মরক্ষা নিজেথেকে সহজেই করা যায়। শক্রর মোকাবেলা করতেও নারীদের কারাতে প্রশিক্ষন জরুরি।

    এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, আমি আমার মায়ের কাছ থেকে কারেতে শেখার অনুপ্রেরণা পেয়েছি। আমি ২০২২ সাল থেকে কারাতে প্রশিক্ষনের সাথে জরিত। ২০২৩ সালের নভেম্বর মাসে কারাতে প্রশিক্ষনের ওপর ব্লাকবেল্ট অর্জন করি। এখন আমার মূল লক্ষ্য অলিম্পিক গেমসে্ অংশগ্রহণ করে দেশের জন্য স্বর্ণ জয়। তিনি আরো বলেণ, আমি ইতিমধ্যে এশিয়া মহাদেশর ৭টি দেশে কারাতে প্রতিযোগীতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এছাড়াও আমি কারাতে প্রশিক্ষনের পাশাপাশি সাভার শুটিং ক্লাবে নিয়মিত শুটিং প্রাকটিস করে থাকি।

    এই স্বপ্নবাজ কারাতে ২০০৮ সালের ১৩ আগষ্টোবর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা: মোঃ মিলন হোসেন কুমিল্লার একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। মা একজন গ্রিহিনী। ২ ভাই বোনের মধ্য মিথিলা ছোট। সে এবছর নলছিটি উপজেলার তালতলা বিজি ইউনিয়ন একাডেমি থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে।

    আর্থিক সহায়তা, উপযুক্ত প্রশিক্ষন ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই তরুনি বিশ্বের বুকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এমনটি ই প্রত্যাশা করেছেন তার স্বজন ও এলাকাবাসী।

  • সরিকলে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    সরিকলে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    কে এম সোহেব জুয়েল :
    তীব্র শীতে কাঁপছে সারা দেশব্যাপী অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষ। একটানা শীতের প্রকোপে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। শীতজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে। সূর্যের দেখা মেলেনি বেশ ক’দিন ধরেই, ঘন কুয়াশায় ঢাকা আকাশ। ফলে সাধারণ মানুষের জীবন জীবিকা চড়ম আকার ধারণ করেছে। এদিকে আবহাওয়া অফিস বলছে এই অবস্থা চলবে এমাস জুড়েই। দেশব্যাপী অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে সকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ জানুয়ারী ২০২৪ ইং শনিবার সকালে জননেতা আলহাজ্ব আবুল হাসানাত এমপির পক্ষ থেকে বিশিষ্ট সমাজ সেবক মো: হাফিজুর রহমান মান্নার উদ্যগ্যে সরিকলল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো: হুমায়ুন খলিফার নেতৃত্বে ওই ওয়ার্ডের দুইশত অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মো: ইলিয়াস মিঞা, ইউনিয়ন যুবলীগ নেতা মো: ছাইদুল ইসলাম, মো: সজীব বিশ্বাস, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো: আজিজুল হক হাওলাদার, এবং ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। এ সকল নেত্রীবৃন্দরা
    সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর ঔদ্ধত্য আহবান জানিয়েছেন।

  • ঝালকাঠিতে ১১ টি মোবাইল উদ্ধার করে দিল পুলিশ

    ঝালকাঠিতে ১১ টি মোবাইল উদ্ধার করে দিল পুলিশ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠিতে বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ ।

    শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

    মোবাইল ফোন ফেরত পেয়ে শাহজাদি শারমিন বলেন, গতবছরের ডিসেম্বর মাসে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়। এরপর আমি থানায় জিডি করি। জেলা পুলিশ আমার ফোনটি উদ্ধার করে দিয়েছে।খুব দ্রুত সময়ে হারানো মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি।

    পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, ঝালকাঠি জেলার বিভিন্ন জায়গায় থেকে মোবাইল হারানোর জিডি হয়। জিডির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ মোবাইল ফোনগুলো উদ্ধার করে । আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে।

    এ সময় মোঃ আনোয়ার সাঈদ অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ঝালকাঠি , শেখ ইমরান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ঝালকাঠি , ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ (ডিবি) ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইল ফোনের মালিকরা।

    এছাড়াও জেলা পুলিশের সাম্প্রতিক অর্জন ও চলমান বিভিন্ন সমস্যা নিয়ে ঝালকাঠি জেলার সাংবাদিকদের নিয়ে
    ব্রিফিং করেন।

  • ডাসারে আবুল হোসেন ফাউন্ডেশন এর উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

    ডাসারে আবুল হোসেন ফাউন্ডেশন এর উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

    রতন দে,মাদারীপুর প্রতিনিধঃ
    মাদারীপুরের ডাসারে সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
    আজ শনিবার সকালে ডাসার উপজেলা চত্তর মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসুচি পালন করা।
    ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার পাচটি ইউনিয়ন পরিষদ,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,এতিমখানা মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র উপজেলাধীন এলাকার অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন উদ্যোগে এবং ডাসার উপজেলা প্রশাসনের সহযোগীতায় ২৬০০ শত শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে ডাসার উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ আফরোজ,সরকারি শেখ হাসিনা ইউমেন্স কলেজের অধ্যক্ষ ড.শওকত আলী মোল্লা, সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত সাকো ইন্টারন্যাশনাল লিঃ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমির চন্দ্র দাস,মামুন অর রশিদ,কীশিক সরকার,আবদুল্লাহ আল মামুন এবং সাকো সিকিউরিটিজ লিঃ এ পক্ষ থেকে উপস্থিত ছিলেন উত্তম কুমার,মাহফুজুর রহমান,মেহেদী হাসান,মনির হোসেন, ডাসার ইউনিয়ন পরিষদেও ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই,নবগ্রাম ই্উনিয়নের ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার,গোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,বালিগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান খান সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

  • ঝিকরগাছায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খু*ন

    ঝিকরগাছায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খু*ন

    আজিজুল ইসলামঃ যশোরের ঝিকরগাছায় বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার জেরে বন্ধুর ছুরিকাঘাতে তৌফিক আহমেদ (২৩) নামের অপার এক বন্ধু খুন হয়েছে।

    শনিবার সকাল ৮টার দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

    নিহত তৌফিক ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর সম্মিলনী মহিলা কলেজ পাড়া এলাকার কাঠমিস্ত্রি শাহাদত মোল্লার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঝিকরগাছা পৌর সদরে কাটাখাল আফিল রোডের মৃত আবুল কাশেমের ছেলে কেসমত ওরফে ক্যাসেটের সাথে নিহত তৌফিক এর ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা দুজনেই মাদক দ্রব্য সেবন করত। শুক্রবার সন্ধ্যায় ক্যাসেট তার স্ত্রী রিয়া ও তৌফিককে একসাথে তাদের রান্না ঘরে কথা বলতে দেখে ফেলে। এনিয়ে তাদের দু’বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তৌফিক বাড়িতে চলে যায়।

    শনিবার সকালে তৌফিক আফিল ফার্মে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে আফিল রোড় ধরে যাওয়ার সময় ক্যাসেট তাকে ডেকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে যায়। এরপর দু’বন্ধুর মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্যাসেট ধারালো ছুরিদ্বারা তৌফিকের পেটে আঘাত করে। এতে তৌফিকের পেটে থেকে নাড়ি বাহিরে বের হয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা তৌফিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আরো অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করেন। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।

    ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশাকরি তদন্তে মূল ঘটনা বেরিয়ে আসবে। বর্তমানে এঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। আমরা আসমীকে আটকের চেষ্টায় আছি।

  • গণমানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এমপি শিবলী সাদিক

    গণমানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এমপি শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম:

    গণমানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন দিনাজপুর-৬ আসনে হ্যাটট্রিক বিজয়ী এমপি মো. শিবলী সাদিক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে নৌকা প্রতিকে তিনি ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে এ আসন গঠিত।

    বিজয়ী হবার পর থেকে পিকনিক স্পট স্বপ্নপুরীতে তার কার্যালয় ও বাসভবনে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলা, তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়নের জনপ্রতিনিধি, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। এসময় অনেকে আবেগাপ্লুত হয়ে শিবলী সাদিক এমপিকে বুকে জড়িয়ে ধরে তাঁর সঙ্গে কোলাকুলি করছেন। কেউ পরাচ্ছেন ফুলের মালা, আবার কেউ কেউ দিচ্ছেন ফুলের তোড়া। এতে বিন্দুমাত্র বিরক্ত হচ্ছেন না তিনি।

    এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মো. শিবলী সাদিক বলেন, এই বিজয় দিনাজপুর-৬ আসনবাসীর। এই বিজয় আমার প্রতিটা নেতাকর্মীর। এই বিজয় অন্যায়ের বিরুদ্ধে। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করবো।

    তিনি আরো বলেন, বিগত দিনে আমি যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনগুলোতেও সেভাবে আপনাদের সুখে-দু:খে পাশে থাকব। উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে আমার, এখন তা বাস্তবায়নের পালা। আমি আপনাদের সহযোগিতায় স্মার্ট দিনাজপুর-৬ আসন গড়ব।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • দোয়ারাবাজারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

    দোয়ারাবাজারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর কুষ্টিয়া ও রংপুরে সহিংসতা পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দোয়ারাবাজার শাখা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২০ জানুয়ারি) ১২ টায় দোয়ারাবাজার রাধা মদন মোহন আখড়ার সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দোয়ারাবাজার শাখার সভাপতি সুনাধন দের সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন সরকার তপুর পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু সাধারণ সম্পাদক অজিত চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গুরু দাস দে, সাংগঠনিক সম্পাদক বাবুল চন্দ্র দাস, আন্তর্জাতিক হিন্দু পরিষদের সিনিয়র সহ সভাপতি মলয় কান্তি দে, চিত্ত রঞ্জন দাস, নিউটন দাস সয়ন, কিরণ সূত্রধর, গুরুধন দাস, পরশ দাস, দয়াময় সূত্রধর, সজিব দাস, খোকন রায়,বিশ্বনাথ রায়, সুদের আইচ, স্বপন সূত্রধর, হরিধন দাস, চিত্র দাস, মিতুল চক্রবর্তী, রিংকু রায়, জিসু দাস, বকুল দাস, রাজেন্দ্র দাস, ভুষণ দাস, বিক্রম দাস, তুষার দেব, প্রভুদ দাস, সৌলেন দাস, প্রদীপ পাল, গোপাল সূত্রধর, সত্যেন্দ্র সূত্রধর, দুলাল রায়, কিরণ সূত্রধর, সমিরণ সূত্রধর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদীরা সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর সবসময়ই হামলা, নির্যাতন চালিয়ে ঘরবাড়িতে আগুন লাগিয়ে আসছে। সঠিক বিচার না হওয়ায় তারা আরও উৎসাহী হচ্ছে। কুষ্টিয়া ও রংপুরে যারা হামলা করেছে তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

  • পীরগঞ্জে দিনব্যাপী কালী পূজা শেষে প্রতিমা বিসর্জন

    পীরগঞ্জে দিনব্যাপী কালী পূজা শেষে প্রতিমা বিসর্জন

    পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সেনুয়া তিলিপুকুর শ্মশান ঘাট ও কালী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে কালী প্রতিমার বিসর্জন হয়েছে।

    প্রতিমা বিসর্জন উপলক্ষে শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এদিন বিকেলে প্রতিমা বিসর্জনে অংশ নিতে পুকুর পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

    সেনুয়া তিলিপুকুর শ্মশান ঘাট ও কালী মন্দির কমিটির সভাপতি পুলিন চন্দ্র শীল জানান

    পূজা অর্চনা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য বিরেন বাবু,মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন শীল, কোষাধ্যক্ষ বিষ্ণু শীল প্রমুখ।