Blog

  • “লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান”  এভাবেই উদ্ভাবক মিজানের শীতবস্ত্র বিতরণ

    “লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান” এভাবেই উদ্ভাবক মিজানের শীতবস্ত্র বিতরণ

    আজিজুল ইসলামঃ প্রতি বছরের ন্যায় এবারো শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শার্শার দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান। তবে এবার তিনি বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করছেন ভ্রাম্যমান পদ্ধতিতে।

    তার উদ্ভাবনী মোটর গাড়িতে করে সারাদিন তিনি বিভিন্ন ছোট বড় হাট বাজার ও রাস্তার মোড়ে মোড়ে ভ্রাম্যমান পদ্ধতিতে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি।

    “লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান” এই স্লোগানকে সামনে রেখে গরীব অসহায় ছিন্নমূল পথ শিশু ও পথে থাকা মানুষদের জন্য তার এই শীতের কার্যক্রম।

    চলছে মাঘের তান্ডব। ঘন কুয়াশার সাথে মৃদু শৈত্য প্রবাহের ফলে তীব্র শীতে যবুথবু মানুষ। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে এখনো কাউকে দাঁড়াতে দেখা না গেলেও মানবতার ফেরিওয়ালা ও দরদী মিজানকে দেখা গেছে অভিনব ভাবে।

    মিজানের বিনামূল্যে ভ্রাম্যমান শীতবস্ত্র বিতরণ গাড়িতে মিলছে ছোট বড় সব বয়সী মানুষের হাত মোজা, মাথার টুপি, কান টুপি, জামা, সোয়েটার, প্যান্ট সহ রয়েছে শীতের গরম সব ভিন্ন ভিন্ন পোশাক।

    স্লোগান অনুযায়ী মিজানের ভ্রাম্যমান গাড়ি থেকে দরিদ্র মানুষেরা নিজের পছন্দ মত শীতবস্ত্র নিচ্ছেন ১ টা থেকে ৩টা পর্যন্ত। কেউ কেউ মিজানের এমন কর্মকান্ড দেখে শীতার্ত মানুষের জন্য গরম কাপড় মিজানের ভ্রাম্যমান গাড়িতে সরবরাহ করছেন।

    উদ্ভাবক মিজানুর রহমানের ভ্রাম্যমান শীতবস্ত্র বিতরণ গাড়ি থেকে শীতের গরম কাপড় নিতে আসা আরিফুল ইসলাম, মিজানুর রহমান, সুফিয়া খাতুন সহ অনেকে মিজানের এমন অভিনব বিষয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও সাদুবাদ জানান। তারা বলেন এখান থেকে ফ্রি শীতবস্ত্র পেয়ে অনেক খুশি তারা।

    উদ্ভাবক মিজানুর রহমান বলেন, প্রতি শীত মৌসুমে আমি কম্বল সহ শীতবস্ত্র বিতরণ করি। পথে থাকা মানুষ ও গরীব অসহায় মানুষের জন্য নিজের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করে আসছি। এবার শীতার্ত আবহাওয়া আগের থেকে অনেক বেশি হওয়ায় আর বসে থাকতে পারলাম না।

    তাই এবার শীতার্ত গরীব অসহায় মানুষের জন্য অভিনব কায়দায় ভ্রাম্যমান শীতবস্ত্র বিতরণ কর্মসূচী হাতে নিয়েছি। আমার মতে একার মিজানের পক্ষে এতবড় দায়িত্ব পালন করা সম্ভব না তাই আমার এই ভ্রাম্যমান গাড়ি থেকে যার লাগবে সে নিয়ে যাবে এবং যার আছে সে অসহায় মানুষের জন্য দিয়ে যাবে।

    এসময় মিজানুর রহমান আরো বলেন, ইতোমধ্যে অনেক সাড়া পেয়েছি। মানুষ এখান থেকে যেমন ফ্রিতে শীতবস্ত্র সংগ্রহ করছে তেমনি যাদের আছে তারা আমাকে দিয়ে যাচ্ছে যা আমি প্রতিনিয়ত এভাবে বিতরণ করছি।

    এজন্য তিনি এই তীব্র শীতে যবুথবু শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তশালী মানুষের প্রতি আহবান জানান। গরম না পড়া পর্যন্ত এভাবে নিজের অর্থ দিয়ে হলেও শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পোঁছে দেওয়ায় কথা জানান মিজানুর রহমান।

  • সিংড়ায় ডায়াবেটিক সমিতির চক্ষু ইউনিটের উদ্বোধন

    সিংড়ায় ডায়াবেটিক সমিতির চক্ষু ইউনিটের উদ্বোধন

    মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি
    নাটোরের সিংড়া ডায়াবেটিক সমিতির চক্ষু ইউনিটের উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় চক্ষু ইউনিটের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং সিংড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান এর সভাপতিত্বে ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ড. আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সরফরাজ নেওয়াজ বাবু প্রমুখ।

    এর আগে সকাল ১০টায় নিজ বাসভবনে শীতার্তদের মাঝে ২০ হাজার কম্বল বিতরণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

  • সুন্দরগঞ্জে শীতকালীন খেলাধূলার পুরস্কার বিতরণ

    সুন্দরগঞ্জে শীতকালীন খেলাধূলার পুরস্কার বিতরণ

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫২ তম শীতকালীন খেলাধূলার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

    রবিবার বিকালে বাজাপাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে ৫২তম শীতকালীন খেলাধূলা প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ-উপলক্ষ্যে বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন তারা মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মণ্ডল, একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, সাংবাদিক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। পরে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • রাজারহাটে শিক্ষার্থীদের শীতকালীন খেলাধুলা সমাপনী ও পুরস্কার বিতরণ

    রাজারহাটে শিক্ষার্থীদের শীতকালীন খেলাধুলা সমাপনী ও পুরস্কার বিতরণ

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের রাজারহাটে ৫২তম জাতীয় বাংলাদেশ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শীতকালীন খেলাধুলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।রোববার ২১ জানুয়ারি বিকাল ৪ঘটিকায় রাজারহাট উপজেলা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রব,উপজেলা একাডেমিক সুপার ভাইজার আয়েশা সিদ্দিকা,উপজেলা শিক্ষা সমিতির সাবেক সভাপতি লতিফ মোল্লা,
    রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, বুড়িরহাট দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আসাদুজ্জামান,ঘড়িয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন সিরাজীসহ আরও অনেকে।

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।।

  • ঝালকাঠির নলছিটিতে মাদকসহ আটক-১

    ঝালকাঠির নলছিটিতে মাদকসহ আটক-১

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ২০০গ্রাম গাঁজা ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককো আটক করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) বিকেলে নলছিটি পৌর এলাকার ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    আটককৃত যুবকের নাম বেলাল হাওলাদার(২০),পিতা জলিল হাওলাদার। সে উপজেলার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

    পুলিশ জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানায় কর্মরত এসআই মো. হাবিবুর রহমান তাকে পৌর এলাকার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে আটক করে। এসময় তার কাছে ২০০ গ্রাম গাঁজা ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানিয়েছেন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।সোমবার তাকে জেল হাজতে প্রেরন করা হবে।

  • যে সমাজে এলিট বহুতল ভবনের প্রাচীর বস্তিবাড়ির টিনফুটো ঘরের কান্নার রোল আটকে দেয়, সে সমাজ বড়জোর বস্তুগত উন্নয়নে এগিয়ে যেতে পারে; কখনো মানবিক উন্নয়নে নয়-এম.ইদ্রিচ অপু

    যে সমাজে এলিট বহুতল ভবনের প্রাচীর বস্তিবাড়ির টিনফুটো ঘরের কান্নার রোল আটকে দেয়, সে সমাজ বড়জোর বস্তুগত উন্নয়নে এগিয়ে যেতে পারে; কখনো মানবিক উন্নয়নে নয়-এম.ইদ্রিচ অপু

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    শীতার্ত অসহায় দুঃস্থ শতাধিক পরিবারের মাঝে সামাজিক সংগঠন ABETS এর কম্বল বিতরণ করা হয়।রবিবার বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম.ইদ্রিচ চৌধুরী অপু’র সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই সময় তিনি বলেন, প্রকৃতির স্বাভাবিকতা মানুষকে স্বর্গসুখে নিমজ্জিত করে। এটি যেমন সত্য, ঠিক সমান বিপরীত আরেকটি সত্য হচ্ছে— এই প্রকৃতির স্বাভাবিকতাই আবার কখনো কখনো অস্বাভাবিক ভয়ংকর, কাল হয়ে দাঁড়ায় মানুষের জন্য! ওই মানুষগুলো তাঁরাই, যাঁরা পেরে ওঠে না প্রকৃতির চিরাচরিত স্বাভাবিকতার সাথে। যাঁরা নিজেদের মানিয়ে নিতে পারে না প্রকৃতির পরিবর্তনজনিত আচরণের সাথে। ফলে— গ্রীষ্ম, বর্ষা, শীত, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়; প্রকৃতির প্রভৃত্তি আচরণই যেন তাদের জন্য অভিশাপ! কারণ তাঁরা প্রকৃতির স্বাভাবিকতার কাছে আর্থিক কারণে বড় দুর্বল!
    যে সমাজে এলিট বহুতল ভবনের প্রাচীর বস্তিবাড়ির টিনফুটো ঘরের কান্নার রোল আটকে দেয়, সে সমাজ বড়জোর বস্তুগত উন্নয়নে এগিয়ে যেতে পারে; কখনো মানবিক উন্নয়নে নয়। তাই সমাজের প্রত্যাক শ্রেণীর মানুষকে মানবিক হওয়ার আহবান জানান তিনি।এই সময় উপস্থিত ছিলেন,হাশেম বাহাদুর, এমরান হোসেনজীবন,আজিজ,মামুন,আয়ুফুর,রায়হান,নাঈম,শহিদ প্রমূখ।

  • গণিত ক্লাবঃ ইউএনও’র নির্দেশনায় চলছে স্বপন নিয়ে গণিত শেখা

    গণিত ক্লাবঃ ইউএনও’র নির্দেশনায় চলছে স্বপন নিয়ে গণিত শেখা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াডে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় গণিত ক্লাবের ৮ জন শিক্ষার্থী প্রযোগিতার মূল পর্বে উন্নীত হয়েছে। জাতীয় পর্যায়ে তারা সাফল্য লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন।

    জানা গেছে, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে শুধু প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত। কিন্তু দেশে গণিতকে জনপ্রিয় করতে সব উৎসবে চার ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেয়, প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি) ও হায়ার সেকেন্ডারি (একাদশ ও দ্বাদশ শ্রেণি)। সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইমারী (৩য় থেকে পঞ্চম শ্রেণি) ক্যাটাগরিতে অংশ নিচ্ছে।

    এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন
    বলেন, আনুষ্ঠানিকভাবে ২০০৪ সালে গণিত অলিম্পিয়াড শুরু হলেও এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল মূলত ২০০১ সালের জুনে। প্রতিযোগিতা চূড়ান্ত রূপ নেয় ২০০৩ সালে ময়মনসিংহে। সানকিপাড়া সরকারি বিদ্যালয়ে ওই বছরের ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দিনের উৎসবের মধ্যে দিয়ে দেশে যাত্রা শুরু করে গণিত অলিম্পিয়াড; যা পরে গণিত উৎসবে রূপ নেয়।

    তিনি আরও বলেন, গণিতের মতো একটি বিষয় নিয়ে যে উৎসব হতে পারে, তা গত ২০ বছর ধরে আমরা দেখছি। গণিত ভীতিকে জয় করে গণিত ক্লাবের ৩৫ জন শিক্ষার্থী আজ স্বপ্ন দেখে বিশ্বজয়ের। সেই লক্ষ্যে বিগত ৫ মাস টানা পরিশ্রম করে যাচ্ছে টিম গণিত ক্লাবের প্রতিটি সদস্য, শিক্ষার্থী ও অভিভাবক। ইউএনও মহোদয়ের নেতৃত্বে গণিত ক্লাবের আমরা সকল প্রশিক্ষক নিরলস পরিশ্রম করে যাচ্ছি। ফলস্বরুপ প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে ৮ জন শিক্ষার্থী। জাতীয় পর্যায়েও শিক্ষার্থীরা সাফল্য লাভ করবে আশা করছি ।

    গণিত ক্লাবে নিয়মিত ক্লাস করা একজন শিক্ষার্থী জানায়, প্রতিযোগিতায় কী ধরনের সমস্যা দেওয়া হবে তার কোনো নিয়ম নেই। তাই কমন পড়ার সম্ভাবনা নেই। তবে সাধারণত, বিভাগীয় গণিত অলিম্পিয়াডে ৭০-৭৫ মিনিট সময়ের ভেতর ১০-১২টি সমস্যার সমাধান করতে হয়।

  • শূন্য পদের বোঝায় বেহাল সুজানগরের প্রাথমিক শিক্ষা

    শূন্য পদের বোঝায় বেহাল সুজানগরের প্রাথমিক শিক্ষা

    এম এ আলিম রিপন.সুজানগর(পাবনা)ঃ জনবলসঙ্কটে ভুগছে পাবনার সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। যার ফলে ব্যাহত হচ্ছে দাফতরিক কার্যক্রম, স্থবিরতা বিরাজ করছে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে। দেখা দিচ্ছে নানা জটিলতা। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার অবসরে চলে যাওয়ায় বর্তমানে উপজেলা শিক্ষা অফিসার পদটি শূন্য রয়েছে। এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ৭টি শূন্য পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ২ জন, এই দুইজনের মধ্যে আবার মো.শওকত আলী ফকির নামে একজন উপজেলা সহকারী শিক্ষা অফিসার গত আগস্ট মাস থেকে বহিঃবাংলাদেশ ছুটিতে আছেন। এছাড়া উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ এবং উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারীর পদটিও রয়েছে শূন্য। উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯২৫ জন শিক্ষক ও প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর তদারকির দায়িত্বে বর্তমানে রয়েছে মাত্র একজন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার। তিনিও ৪১তম বিসিএস নন-ক্যাডারে জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আগামী ২ মাসের মধ্যে তিনি সেখানে যোগদান করবেন। এদিকে বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঠিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। তদারকির অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা উপজেলা শিক্ষা অফিসারের অভাবে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন না হওয়ায় এগুলোর কার্যক্রম ঠিকমতো চলছে না বলেও জানা গেছে। এ ছাড়া চলমান উন্নয়ন কাজ সঠিক সময়ে দেখভাল করাও সম্ভব হচ্ছেনা। একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলার এ সকল বিদ্যালয়গুলো নিয়ে ৭টি ক্লাস্টার গঠিত। মাসে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার ও ৫ টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় সমন্বয়সভায় কাক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছেনা। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত মুশতাক আহমেদ বলেন, পদ শূন্য থাকলেও তিনিসহ শিক্ষকরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত নিরন্তর চেষ্টা করছেন। এতে তাঁদের কষ্ট হচ্ছে। তবে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য পদগুলো দ্রুত পূরণ করা জরুরি। তাহলে বিদ্যালয়ে লেখাপড়ার মান আরও ভালো হবে। পাবনা জেলা শিক্ষা অফিসার সিদ্দিক মো. ইউসুফ রেজা শনিবার বলেন, সুজানগর উপজেলা শিক্ষা কর্মকর্তার পদসহ অন্যান্য খালি পদ পূরণে লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে/

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
    শনিবার (২০ জানুয়ারি) সকালে মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ কামাল মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ কামাল মোল্যা নড়াইল জেলার সদর থানার পাইকড়া গ্রামের মোঃ আমজেদ মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • আশুলিয়ায় সরকারি রাস্তা দখল নিয়ে সন্ত্রাসী হামলায় আহত ১২, আসামীদের গ্রেফতারের দাবী-বিক্ষোভ

    আশুলিয়ায় সরকারি রাস্তা দখল নিয়ে সন্ত্রাসী হামলায় আহত ১২, আসামীদের গ্রেফতারের দাবী-বিক্ষোভ

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নরসিংহপুর এলাকায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তার উপর অবৈধভাবে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ করার সময় স্থানীয়রা বাঁধা দেওয়ায় এলাকাবাসীর উপর হামলা করে কাজী বাড়ীর সন্ত্রাসীরা, এ সময় কমপক্ষে ১২ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে মোঃ আসাদুল মীর (৪০), কালাম মাদবর (৫০) গুরুতর আহত হলে লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আহত ভুক্তভোগী আসাদুল মীরের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
    উক্ত মামলার বাদী মোছাঃ লাবনী আক্তার (৩৭) বলেন, আমার স্বামী মোঃ আসাদুল মীরসহ ১২জনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা, আমার স্বামী আসাদুল মীরকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে, তার অবস্থা গুরুতর। আমি এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা করেছি। বিবাদী ১। ইয়াহিয়া কাজী (৪৫), ২। ইলিয়াছ কাজী (৩৮), ৩। আশরাফ (৫৫), ৪। হাবিবুল্লাহ (৩৩), সর্ব পিতা কারী মোহাম্মদ আলী কাজী, ৫। রফিকুল ইসলাম মুসা (৪৫), ৬। ইউসুফ কাজী (২২), ৭। জুবায়ের কাজী (২০), ৮। শাকিল (৩৫), সহ আরো ৮-১০ জন সন্ত্রাসী উল্লেখিত ১ হইতে ৪নং বিবাদী আসামীগণ গত ১৪ জানুয়ারি ২০২৪ইং তারিখ সকাল সাড়ে ৮টার দিকে লেবার ও মিস্ত্রি নিয়া নরসিংহপুর আমাদের বসত বাড়ীর সামনে সরকারী রেকর্ডভুক্ত রাস্তার উপর অবৈধভাবে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করে। একই তারিখ বিকেল ০৪.১৫ ঘটিকার সময় আমার স্বামীসহ স্থানীয় লোকজন জনৈক কালাম মাদবর (৫০) ও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিদের ডাকিয়া আনে এবং এলাকার জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিবাদীদের জমির সীমানা নির্ধারণ করিয়া বাউন্ডারী ওয়াল নির্মাণ করার জন্য অনুরোধ করেন। যে কারণে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া আমার স্বামীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে খারাপ আচরণ সহ বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উল্লেখিত বিবাদীগণসহ তাহাদের সহযোগী আরো ৮-১০জন সন্ত্রাসী লাঠি-সোটা, লোহার রড, জিআইপাইপ, ছ্যান, রামদা, চাইনিজ কুড়াল ও পিস্তল ইত্যাদি অস্ত্র সস্ত্র নিয়া বে-আইনী জনতাবদ্ধ হয়ে এলোপাথারি ভাবে লোকজনকে মারপিট করে এবং কুপিয়ে জখম করে।
    তিনি আরো বলেন, এই সন্ত্রাসীদের হামলায় মারপিটে লোকজনের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা ও রক্তাক্ত জখম করেছে। একপর্যায়ে ১নং বিবাদী ইয়াহিয়া কাজী তাহার হাতে থাকা চাইনিজ কুঠার দিয়া আমার স্বামী আসাদুল মীরকে হত্যার উদ্দেশ্যে ডান পাজরে কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ওই সময় স্থানীয় কালাম মাদবর এগিয়ে আসলে তাকেও মারপিট করে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আরো আহত হয়েছেন সাইদুর খান (৩০), আমানুল্লাহ (৩০), ফজলুল হক (৬৫), অহিদুল ইসলাম (৩২), পথচারী হাসান (২২) রনি (২৫) সহ মোট ১২জন এই ঘটনায় আহত হয়। তিনি আরো বলেন, আমরা থানায় মামলা করায় আমাদেরকে আবারও বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে আসামী পক্ষের লোকজন।
    গতকাল শুক্রবার ১৯ জানুয়ারি বিকেলে ঘটনাস্থল নরসিংহপুর সংবাদ সম্মেলনে আহত কালাম মাদবর ও আসাদুল মীর গণমাধ্যমকে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইন নিজে হাতে তুলে নিতে পারিনা তাই আশুলিয়া থানায় মামলা করেছি,এ ব্যাপারে পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করছি আমরা এলাকাবাসীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে আমরা সংবাদ সম্মেলন করছি,লোকজন বিক্ষোভ করেছে, এরপরও যদি আসামীরা গ্রেফতার না হয় আমরা মানববন্ধন করবো বলে তারা জানান।
    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন) বলেন, আমি একজন জনপ্রতিনিধি, আমি এলাকার মানুষের শান্তি চাই, সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখলকারী বা সন্ত্রাসী সে যেইহোক না কেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিষয়টি তদন্ত করে এই মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, সরকারি রাস্তা দখল করার অধিকার কারো নেই, পুলিশ প্রশাসন বিষয়টি দেখবে বলে আমি আশাবাদী। অনেকেই জানান, আশুলিয়ায় সরকারি নয়নজুলি খাল ও বিভিন্ন রাস্তার ফুটপাত দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব জানায়, সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখলকারী, সন্ত্রাসী যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। উক্ত বিবাদীদের বক্তব্য নিতে তাদের কাউকে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত মামলার কোনো আসামী গ্রেফতার হয়নি বলে পুলিশ জানায়।