Blog

  • ময়মনসিংহে জনপ্রিয়তায় এগিয়ে নারী নেত্রী আরজুনা কবির

    ময়মনসিংহে জনপ্রিয়তায় এগিয়ে নারী নেত্রী আরজুনা কবির

    ময়মনসিংহ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ময়মনসিংহের নারী নেত্রীরা। স্থানীয় আওয়ামী লীগের অন্তত পাঁচজন নেত্রী এ নিয়ে দল এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠরা।

    এবার যারা দলের মনোনয়ন চাইবেন তাদের মধ্যে,
    জেলা আওয়ামীলীগের সদস্য,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা,জেলা পরিষদ থেকে দুইবার নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান আরজুনা কবির জনপ্রিয়তা ও মনোনয়ন দৌড়ে অনেক এগিয়ে রয়েছে। এবার তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে দলীয় নেতাকর্মীদের মাঝে গুঞ্জন রয়েছে।

    আরজুনা কবির বলেন, ‘‘আমি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি হতে মনোয়ন চেয়েও পাইনি। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আবারও মনোনয়ন চাইব। কারণ, আমি বিগত দিনে দলের জন্য যে কাজ করেছি,একবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দুইবার জেলা পরিষদ নির্বাচনে সদস্য হয়েছি। একবার জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করতে পারবো। সে ’’জন্য সংরক্ষিত আসনে মনোনয়ন চাইবো। দল যোগ্য মনে করলে আমাকে মনোনয়ন দেবে।’জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন দিয়ে সংসদে যাওয়ার সুযোগ দেন,তাহলে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে আপ্রাণ চেষ্ঠা করবো।

    আরজুনা কবির ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির ভুট্টোর সহধর্মিণী। ময়মনসিংহ সিটি করপোরেশন এর বর্ধিত অংশ সাবেক বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির (কাদু চেয়ারম্যান) এর পুত্রবধু।

    আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, ‘‘সংরক্ষিত আসনে এবার নতুন মুখ চায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহে যতগুলো নারী নেত্রী রয়েছেন তাদের মধ্যে জনপ্রিয়তায় অনেক এগিয়ে রয়েছেন আরজুনা কবির । এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে থেকে সংরক্ষিত আসনে আরজুনা কবিরকে মনোনয়ন দেয়ার দাবি উঠেছে। ফলে মনোনয়ন পাওয়ার আলোচনায় অনেক এগিয়ে রয়েছেন তিনি।’’বিশেষ করে সংগঠনে নারীর অবস্থান নিশ্চিতকরণ ও নারীদের সংগঠিত করার পেছনে তার বড় অবদান রয়েছে বলে মনে করেন নেতাকর্মীরাও।

    আরজুনা কবির বলেন, ‘‘বরাবরই স্বামীর সঙ্গে নিজেও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকেছি। রাজনীতির পাশাপাশি সমাজ সেবামূলক সামাজিক কর্মকান্ডও চালিয়েছি। আমার নিজের জন্য কিছু করার নেই। আমি মানুষের সেবা করতে চাই। এ জন্য এবারও সংরক্ষিত আসনে মনোনয়ন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে এমপি হয়ে আরো বেশী জনসেবা করতে ইচ্ছুক।

  • টেকনাফে মাসিক আইন শৃংখলা,চোরাচালান টাস্কফোর্স কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

    টেকনাফে মাসিক আইন শৃংখলা,চোরাচালান টাস্কফোর্স কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা,চোরাচালান টাস্কফোর্স কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা,চোরাচালান টাস্কফোর্স কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নব-নির্বাচিত সাংসদ শাহীন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি,
    টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রনয় রুদ্র,হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি রাশেদ মাহমুদ আলী,সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,
    বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন ও সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মাওলানা মুজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম,
    সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা আলী প্রমুখ। এসময় আইন শৃংখলা কমিটির সদস্যগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    সভায় জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী মিয়ানমারে পাচার বন্ধ করা,অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান,ইয়াবা ও মানবপাচার প্রতিরোধ করা, রোহিঙ্গাদের অবাধে বিচরণ,যানজট নিরসন, যত্রতত্র অবৈধ হাটবাজার,উপজেলা পরিষদের সকল দপ্তরের কার্যক্রম তুলে ধরাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্ব সহকারে আলাপ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরে উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কাজের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।

  • কুসিক মেয়র পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা

    কুসিক মেয়র পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা

    মোঃতরিকুল ইসলাম তরুন,

    তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।

    সোমবার (২২জানুয়ারি) ঢাকা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
    এসময় তিনি বলেন,ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে
    গত ২০২২ সালে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র হয়। এর আগে টানা দুই মেয়াদে মেয়র ছিলেন বিএনপি নেতা মনিরুল হল সাক্কু।

    গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কুসিক মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর পর থেকেই অভিভাবকহীন কুমিল্লা সিটি করপোরেশনের।
    নির্বাচন কমিশনের বিধিমতে, সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচনের নিয়ম থাকার তফসিল ঘোষনা করেন ইসি।
    উল্লেখ্য ২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন নামে নতুন একটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। কুমিল্লা সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।

  • নলছিটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াশি অভিযান চলছে

    নলছিটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াশি অভিযান চলছে

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মাদকের বিরুদ্ধে পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে। বিগত কয়েক সপ্তাহে নলছিটি থানা পুলিশের অভিযানে একাধিক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২০জানুয়ারী উপজেলার নাঙ্গুলী এলাকা থেকে শুভো হাওলাদারকে ৫০০গ্রাম গাঁজা ও ২১জানুয়ারী উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে মো. বেলাল নামের এক যুবককে ২০০গ্রাম গাঁজা ও ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। এর আগেও বেশ কয়েকজনকে বিভিন্ন ধরনের মাদকসহ আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

    তাদের অভিযানকে সাধুবাদ জানিয়ে অভিভাবকরা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসনের ব্যস্ততার ফাঁকে মাদক ব্যবসায়ীদের দৌরাতœ্য বেড়ে যাওয়ায় এখন এই অভিযান চলমান থাকা খুবই প্রয়োজন। আমাদের স্কুল কলেজগামী ছেলে মেয়েদের নিয়ে চিন্তিত থাকতে হয়। মাদকের ভয়াল থাবা তাদের গ্রাস না করে ফেলে সেই আতংকে দিন কাটে।

    স্থানীয় বাসিন্দা সহিদ খলিফাসহ কয়েকজন জানান, আমাদের পৌর এলাকার খোঁজাখালিতে একটি চক্র মাদকের বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে। তারা দলীয় সাইনবোর্ড ব্যবহার করে মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে উঠতি বয়সের ছেলে মেয়েরা বিপদগামী হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোড়ালো করা দরকার।

    তারা আরও বলেন, নলছিটিতে মাদকের কয়েকটি হটস্পট আছে যেগুলো লোকমুখে সবসময় উচ্চারিত হয়। যার মধ্যে আছে নলছিটি পৌর এলাকার ফেরিঘাট সড়ক,কংশার দিঘিরপাড় ,মল্লিকপুর,খোজাখাজিসহ বেশ কিছু পয়েন্ট এসব জায়গায় আরও জোড়ালো অভিযান পরিচালনা করা প্রয়োজন। সন্ধ্যা নামলেই এসব এলাকায় মাদকের সাথে জরিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়। নদীর তীরবর্তী হওয়ায় এসব পয়েন্ট এখন মাদক সরবরাহের নিরাপদ রুটে পরিনত হয়েছে।

    উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী বলেণ, আমরা মাদকের সাথে জরিত কাউকে ছাড় দেব না। সেটা যে কেউ হোক না কেনো। মাদক পরিবার ও সমাজের জন্য অভিশাপ। আমরা প্রশাসনকে অনুরোধ করবো মাদকের সাথে জরিত যে কাউকে আইনের আশ্রয়ে নিয়ে আসুন। এতে আমাদের সহযোগিতা সবসময়ই থাকবে।

    নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। নলছিটিতে মাদক সম্পুর্নরুপে নির্মূল করা হবে। এ ব্যাপারে ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল স্যারের নির্দেশ মোতামেক আমরা কাজ করে যাচ্ছি।

  • বরগুনায় তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধার-বনে অবমুক্ত

    বরগুনায় তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধার-বনে অবমুক্ত

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীর বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

    সোমবার (২২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার সোনাকাটা-টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবমুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এর আগে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করেন স্থানীয়রা।

    পরে বন বিভাগকে খবর দেয় । এটির উচ্চতা প্রায় দেড় ফুট ও দৈর্ঘ্যে দুই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখ বিড়ালের মতো। গায়ের রং ধূসর।

    উপজেলা রেঞ্জ অফিসার মো.মনিরুল ইসলাম বলেন, মেছো বাঘের বাচ্চাটি উপজেলার বড়ভাইজোড়া এলাকার কাশেম হাওলাদারের বাড়ির পেছনে একটি জালে আটকে যায়। আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় দুপুরেই উপজেলা নির্বাহী অফিসারসহ আমরা টেংরাগীরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেছি।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • ত্রিশালে দলিল লিখক সমিতির পক্ষ থেকে  এমপি আনিছুজ্জামানকে গণসংবর্ধনা

    ত্রিশালে দলিল লিখক সমিতির পক্ষ থেকে এমপি আনিছুজ্জামানকে গণসংবর্ধনা

    ময়মনসিংহ প্রতিনিধি।।

    ময়মনসিংহের ত্রিশালে দলিল লিখক সমিতির পক্ষ থেকে ময়মনসিংহ-(৭ ত্রিশাল) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য,তিনবারের নির্বাচিত সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি
    আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে দলিল লিখক সমিতির পক্ষ থেকে গণসংবর্ধনা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে দলিল লিখক সমিতির সভাপতি শরীফুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন সরকারের নেতৃত্বে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

    সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে আপনাদের স্বত্বস্ফূর্ত অংশগ্রহণে আমি বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনবার মেয়র নির্বাচিত হয়েছিলাম আপনাদের ভোটে। ত্রিশাল পৌরসভা এলাকায় উন্নয়ন করতে পেরেছি। এবার এমপি হিসাবে নির্বাচিত করেছেন। আমার এই বিজয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বিজয়; জননেত্রী শেখ হাসিনার বিজয়। এ বিজয়ে আপনাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি।

    তিনি আরও বলেন, এখন সময় এসেছে ত্রিশালকে অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও যোগাযোগ ব্যবস্থায় উন্নতি সাধন করে সর্বস্তরের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সহ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সে লক্ষ্যে প্রথমেই নাগরিক সেবায় পৌরবাসীর সুস্থ বিনোদনের অভাব পূরণে একটি বিনোদন পার্ক প্রতিষ্ঠার কাজ করা হবে। ইতিমধ্যে কিছু রাস্তা ঘাট উন্নয়নের কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলার অবহেলিত, উন্নয়ন বঞ্চিত রাস্তাঘাট উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। অচিরেই আমরা একটি দৃষ্টিনন্দন বিনোদন মোলক উপজেলা পাব ইনশাল্লাহ।

    দলিল লিখক সমিতির সভাপতি শরীফুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, সাব রেজিষ্ট্রার জাহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল নয়ন প্রমুখ।

    এর আগে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি শরীফুল ইসলাম সরকার। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিশাল দলিল লিখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান সরকার,সহ-সভাপতি আনোয়ার হোসেন কাঞ্চন,যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সরকার,সাংগঠনিক সম্পাদক আমিনুল হক (মিন্টু) সরকার,সহ সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খোকন সরকার,প্রচার সম্পাদক এমদাদুল হক (মিলন) সরকার,দপ্তর সম্পাদক ওমর ফারুক (বাবুল) সরকার, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ সরকার,সদস্য আব্দুর রশিদ সরকার, আবদুল মতিন সরকার, জান্নাতুল ফেরদৌস (দিদার) সরকার প্রমুখ।

  • পেঁয়াজ সংকট কমাতে যশোরের  শার্শায় নাসিক-৫৩ জাতের পেঁয়াজের চাষ হচ্ছে

    পেঁয়াজ সংকট কমাতে যশোরের শার্শায় নাসিক-৫৩ জাতের পেঁয়াজের চাষ হচ্ছে

    আজিজুল ইসলাম : শার্শায় পেঁয়াজের সংকট দুর করতে নাসিক-৫৩ ও বারি ৫ জাতের পেঁয়াজ চাষ করা হচ্ছে। উপজেলার রাজনগর গ্রামে নাসিক ৫৩ জাতের পেঁয়াজের চাষ করা হচ্ছে। এছাড়াও বর্ষাকালে বারি-৫ জাতের পেয়াজের চাষও করা হচ্ছে।

    দেশে উৎপাদিত শীতকালীন পেঁয়াজ ফুরিয়ে যাওয়ার পর হু হু করে বাড়তে থাকে অতিপ্রয়োজনীয় এই মশলা জাতিয় পেঁয়াজের দাম। ফলে ভারত থেকে আমদানি করতে হয় পেঁয়াজ। যাতে ববদেশী মুদ্রা গুনতে হয়। তাই দেশে পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ ভারত থেকে নাসিক ৫৩ ও বারি ৫ জাতের পেঁয়াজের বীজ এনে দেশে উৎপাদনের পদক্ষেপ গ্রহন করেছেন।

    সেপ্টেম্বর, অক্টবর ও নভেম্বর মাসে পেঁয়াজ সংকট প্রকট হয়। এজন্য সংকট কমাতে দেশে ভারতীয় পেঁয়াজের চাষ শুরু হয়েছে ।

    গত সেপ্টেম্বর মাসে চাষিরা বীজতলা তৈরী করে এতে চারা উৎপাদন করে। পরে চারা তুলে জমিতে রোপণ করেছেন। এখন সেই জমি থেকে চাষিরা পেঁয়াজ তুলে বাজারে বিক্রি করছেন ।

    কৃষি বিভাগের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় নাসিক রেড এন ৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, আন্তপরিচর্যার নগদ অর্থসহ বালাইনাশক, বীজশোধক, পলিথিন, সুতলি সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। গ্রীষ্মকালীন প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করা হয় এবং ২৪০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজের চাষ করা হয়েছে। শার্শায় মোট পেয়াজের উৎপাদন লক্ষমাত্রা ২৭০০ মে. টন। যা লক্ষমাত্রার চেয়ে অধিক ফলন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে কৃষি বিভাগ।

    ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে নাসিক-৫৩ জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। কৃষকরা বিঘাপ্রতি ফলন পাচ্ছেন ৭০ থেকে ৮০ মণ। লাল রঙের বড় বড় প্রতিটি পেঁয়াজের ওজন হচ্ছে ২৫০ থেকে ৩৫০ গ্রাম। ফলন ভালো হলেও বাজারে অবশ্য পেঁয়াজের দাম এখন কম। তাই চাষিদের একটু মন খারাপ। তারপরও লাভের আশা করছেন চাষিরা।

    যশোর শার্শা উপজেলার রাজনগর গ্রামের কৃষক মন্নাফ ২ বিঘা ২ কাঠা জমিতে ভারতীয় পেঁয়াজ চাষ করেছিলেন। ছোটগুলো রেখে সম্প্রতি তিনি জমি থেকে পেঁয়াজ তুলেছেন ৫৮ মণ। আরও পেঁয়াজ উঠবে তাঁর জমি থেকে।

    কৃষক মুন্নাফ বলেন, ‘বিঘাপ্রতি এই পেঁয়াজ চাষে খরচ ২০ থেকে ২৫ হাজার টাকা। দাম ভালো থাকলে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

    তিনি আরও বলেন, এত বড় পেঁয়াজ দেখে প্রথমে ভেবেছিলাম বৃষ্টির মধ্যে জমিতে থাকতেই পচন ধরবে। কিন্তু বৃষ্টি হলেও পেঁয়াজ পচেনি। বরং, ফলন ভালো হয়েছে। পাট কিংবা আউশ ধান তোলার পরে জমিটা আগে পতিত পড়ে থাকতো। কৃষি বিভাগের পরামর্শে এবার নাসিক-৫৩ জাতের পেঁয়াজ চাষ করে বাড়তি আয় হলো। আগামী বছরও এই পেঁয়াজ চাষ করবো।’

    শার্শা সুর্বণ খালী এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার জানান, শীতকালে তাদের এলাকায় স্থানীয় “তাহেরপুরী” নামের একটি জাতের পেঁয়াজ চাষ হয়। বর্ষাকালে দেশে বারি পেঁয়াজ-৫ চাষ হয়। কিন্তু এই পেঁয়াজের বীজের খুব সংকট। এ জন্য শার্শায় বর্ষাকালে কোন পেঁয়াজই চাষ হতো না। এবার নাসিক-৫৩ চাষ শুরু হয়েছে।

  • নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করলেন সচিব মো.আ. হামিদ জমাদ্দার

    নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করলেন সচিব মো.আ. হামিদ জমাদ্দার

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি উপজেলার পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

    সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য,সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

    এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুরাদ আলী, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সামসুল আলম খান বাহার, নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এনায়েত করিম, নলছিটি পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী,নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ডা: ইউসুফ আলী তালুকদার, নলছিটি গার্লস স্কুলে এন্ড কলেজের শিক্ষক মিলন কান্তি দাস, প্রভাষক মল্লিক মনিরুজ্জামান,শিক্ষক নাজমুল হায়দার খান বাদল, প্রমুখ।

    এর আগে তিনি নলছিটি উপজেলায় নির্মিত মডেল মসজিদ পরিদর্শন ও তার নিজ জন্মভূমি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে একান্ত সময় কাটান।

  • উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে-প্রার্থী হচ্ছেন তাজির উদ্দিন মেম্বার 

    উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে-প্রার্থী হচ্ছেন তাজির উদ্দিন মেম্বার 

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে-প্রার্থী হচ্ছেন, মো. তাজির উদ্দিন মেম্বার। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার ও গ্রাম, পাড়া মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে মোঃ তাজির উদ্দিন আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন। তিনি দোয়ারাবাজার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি, সদর ইউনিয়নের ৩ বারের ইউপি সদস্য, রাজনীতি বিদ ও সমাজ সেবক। এছাড়াও তিনি বন্যা ও করোনা কালিন সময় ত্রাণ সামগ্রী দিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত ওয়াহিদ বক্সের ছেলে।

    সোমবার (২২ জানুয়ারি) বিকালে দোহালিয়া ইউনিয়নের মজুর বাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন, এসময় উপস্থিত ছিলেন 

    দোহালিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক রাজনীতি বিদ এমরাজ তালুকদার, আব্দুল মালিক, মজর আলী, আব্দুল কাদির, মো. শহিদুল ইসলাম, মো. আলা উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মানিক মিয়া, সুয়েল মিয়া, মিজানুর রহমান, জুনায়েদ আহমেদ রহমত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ধামইরহাটে নারীদের নিয়ে উঠান বৈঠক

    ধামইরহাটে নারীদের নিয়ে উঠান বৈঠক

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে উপজেলা তথ্যকেন্দ্রের উদ্যোগে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করণে কৃষির ভূমিকা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুকপ্রথা ও মাদকাসক্তি রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ২২ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলার উমার ইউনিয়নের কাদিপুর গ্রামে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, উপজেলা গ্রাম আদালত এর কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ, তথ্যকেন্দ্রের স্টাফসহ আরও ৫০ জন গ্রামীণ নারী সদস্য উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে নারীগণ সরকারী বিভিন্ন সুবিধা প্রাপ্তি, বাড়ীর পরিত্যাক্ত জায়গা চাষাবাদ যোগ্য করার পরামর্শ পেয়ে খুশি হন এবং সচেতনতা বৃদ্ধির জন্য এই উঠান বৈঠকে পুনরায় উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি।।